পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। পাইকগাছায় বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে পৌর সদরের কাঁচা বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান ওই আদালত বসিয়ে তাদেরকে জরিমানা আদায় করেন। আদালত সূত্রে জানা গেছে, একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম দ্বিগুণ হওয়ার খবর পেয়ে পাকগাছা পৌর সদরে কাঁচা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি, বিক্রয় তালিকা না রাখা, ক্রয় রশিদ দেখাতে না পারায় পেয়াজ ব্যবসায়ী ওসিকুল ইসলামকে ৩ হাজার ও ব্যবসায়ী উজ্জ্বল দাশকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে, অভিযানের খবর পেয়ে অনেক ব্যবসায়ীই দোকান রেখে পালিয়ে যান।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট আরিফুজ্জামান বলেন, অতিরিক্ত দামে পেয়াজ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদলত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে।
Blog
-

পাইকগাছায় বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে দু ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। পাইকগাছায় বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে পৌর সদরের কাঁচা বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান ওই আদালত বসিয়ে তাদেরকে জরিমানা আদায় করেন। আদালত সূত্রে জানা গেছে, একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম দ্বিগুণ হওয়ার খবর পেয়ে পাকগাছা পৌর সদরে কাঁচা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি, বিক্রয় তালিকা না রাখা, ক্রয় রশিদ দেখাতে না পারায় পেয়াজ ব্যবসায়ী ওসিকুল ইসলামকে ৩ হাজার ও ব্যবসায়ী উজ্জ্বল দাশকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে, অভিযানের খবর পেয়ে অনেক ব্যবসায়ীই দোকান রেখে পালিয়ে যান।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট আরিফুজ্জামান বলেন, অতিরিক্ত দামে পেয়াজ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদলত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে।
-

পাইকগাছায় ছাত্রলীগের প্রস্তুতি সভায় নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করার আহ্বান
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছা উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ রশীদুজ্জামান এর নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে সোমবার বিকালে জেলা পরিষদ মার্কেট মিলনায়তনে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য প্রার্থী মোঃ রশীদুজ্জামান। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গী, জেলা আওয়ামী লীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাডঃ শেখ আবুল কালাম আজাদ, আওয়ামী লীগনেতা প্রভাষক আব্দুল ওহাব বাবলু, যুবলীগনেতা সুকুমার বিশ^াস, পরেশ মন্ডল, শফিকুল ইসলাম, নিত্যানন্দ দাশ, জেলা ছাত্রলীগনেতা মৃণাল কান্তি বাছাড়, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাইমিন সরদার, পৌর সভাপতি আবির আক্তার আকাশ, সাধারণ সম্পাদক আরিফ আহম্মেদ জয়, ছাত্রলীগনেতা মুক্ত অধিকারী, রিপন রায়, রাফেজ ইসলাম, আবু দাউদ রনি, তাজুল ইসলাম বাপ্পি, রামকৃষ্ণ বাছাড়, ইমরান হোসেন ও সংগ্রাম। সভায় আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করে শেখ হাসিনাকে ৫ম বারের প্রধানমন্ত্রী করতে ছাত্রনেতাদের প্রতি আহ্বান জানান এমপি প্রার্থী রশীদুজ্জামান। -

সারি সারি পুরুষদের নিয়ে কেশবপুরে সবজি কাটা প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিচারক নারী
মোঃ জাকির হোসেন,কেশবপুরঃ কেশবপুরে সারি সারি করে সাজানো সবজি কাটার জন্য বঁটি। তার পাশে রাখা হয়েছে আলু, পটোল, শসা, আমড়া ও কলা। নির্ধারিত পাঁচ মিনিটের মধ্যে পুরুষেরা সবজি কাটবেন। আর সেরা বিচার করবেন নারীরা। অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় স্থানীয় ৮জন পুরুষ অংশ গ্রহণ করেন। দর্শক হিসেবে পাশেই দাঁড়িয়ে ছিলেন তাঁদের স্ত্রীরা। এ প্রতিযোগিতার বিচারক ছিলেন স্থানীয় নারীরা। নির্দিষ্ট সময়ের ভেতর কে কতটা সুন্দর করে সবজি ছিলে কাটতে পারেন, সেটা ওই নারীরা বিচার করেন। তবে এ সবজি কাটা দেখতে অন্য নারীদের আগ্রহের কমতি ছিল না। প্রতিযোগিতায় আলু, পটোল, শসা, আমড়া ও কলার খোসা সুন্দর করে কেটে প্রথম স্থান অধিকার করেন বালিয়াডাঙ্গা এলাকার নির্মল দাস। এ ছাড়া দ্বিতীয় হয়েছেন হৃদয় দাস ও তৃতীয় কাজল দাস। নারীদের গৃহস্থালির কাজকে মর্যাদা দেওয়া ও অর্থনৈতিক মানদন্ডের নেওয়ার জন্য আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে পুরুষদের নিয়ে গৃহস্থালির কাজের এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১০ডিসেম্বর বিকেলে ওয়াইমুভস প্রকল্পের আওতায় ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংস্থা পরিত্রাণ এ আয়োজনে বালিয়াডাঙ্গা হরিতলা চত্বরে সংস্থার ভলান্টিয়ার মিনা দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক। বিশেষ অতিথি ছিলেন নারীনেত্রী রত্না চন্দ্র, মনিরা খানম, সুফিয়া পারভীন, উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন দাস ও পরিত্রাণের কর্মসূচি সমন্বয়কারী রবিউল ইসলাম। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে তেল, আটা ও লবণ তুলে দেন।
মোঃ জাকির হোসেন
কেশবপুর,যশোর -

তানোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
আলিফ হোসেন,
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরের চাঁন্দুড়িয়া ইউনিয়নে (ইউপি) পানিতে ডুবে দুবছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে চাঁন্দুড়িয়া ইউনিয়নের (ইউপি) গাগরন্দ গ্রামে এই ঘটনা ঘটেছে।
নিহত শিশুর নাম আরাফাত হোসেন শিহাব (২) সে গাগরন্দ গ্রামের সুমন মন্ডলের পুত্র। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত আরাফাত হোসেন শিহাব সকালে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করার সময় সবার অগোচরে পুকুরে পড়ে যান। বাড়ির লোকজন শিশু শিহাবকে দেখতে না পেয়ে খুঁজাখুঁজি শুরু করেন। বাড়ির আশপাশে অনেক খুঁজাখুঁজি করে শিহাবকে না পেয়ে গ্রামবাসী পুকুরে নেমে খোঁজাখুজি শুরু করে। এ সময় পুকুর থেকে শিশু শিহাবকে উদ্ধার করে তানোর উপজেলা হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক শিশু শিহাবকে মৃত ঘোষণা করেন। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম জানান, নিহত শিশুর পরিবার থেকে কেউ কোন অভিযোগ না করায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।# -

বাগেরহাট-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী জামিল হোসাইন মনোনয়ন ফিরে পেলেন
এস এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট :বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা এম আর জামিল হোসাইনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশনের আপিল বিভাগ। সোমবার বেলা ১১টার দিকে তার নমিনেশন বৈধ ঘোষণা করা হয় বলে জামিল হোসাইন জানিয়েছেন। চাহিত কাগজপত্রে কিছু ত্রæটি থাকায় গত ৪ ডিসেম্বর বাগেরহাট জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তরে যাচাই-বাছাইয়ে তার নমিনেশনপত্র বাতিল হয়েছিল।
নমিনেশন ফিরে পাওয়ার পরে জামিল হোসাইন বলেন, ‘নৌকা চেয়েছিলাম পাইনি। দলীয় সভানেত্রীর ঘোষণার প্রতি শ্রদ্ধা রেখে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। সকল নিয়ম মেনে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে লড়াই করে যাবো’।
এস এম সাইফুল ইসলাম কবির বাগেরহাট প্রতিনিধি।
-

বাগেরহাটের শরণখোলায় শ্রেষ্ঠ জয়িতা শামীম আরা বাদল
এস এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট :বাগেরহাটের শরণখোলায় শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন শামিম আরা বাদল।আনুষ্ঠানিকভাবে তার হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেয়া হয়।“শেখ হাসিনা বারতা নারী-পুরুষ সমতা” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের শরণখোলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে মানববন্ধন, আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত।
উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আঃ হাই, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, শরণখোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল দাস, শ্রেষ্ঠ জয়িতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উষান আরা বাদলের মা শামিম আরা বাদল, হালিমা খাতুন।
বেগম রোকেয়া দিবস উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে ৪জন সফল নারীকে উপজেলার শ্রেষ্ঠ জয়ীতার পুরস্কার প্রদান করা হয়। তাদের মধ্যে শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ মনিরুজ্জামান বাদলের সহধর্মিনী এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি বাগেরহাট ৪ আসনের নৌকার মনোনীত প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগের শাশুড়ি শামীম আরা বাদল। শ্রেষ্ঠ জননী কোঠায় উপজেলা সদরের আর,কে,ডি,এস পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মিসেস হালিমা খাতুন। সমাজ সেবক কোঠায় বারবার নির্বাচিত রায়েন্দা ইউপির ,সংরক্ষিত আসনের সদস্যা আকলিমা বেগম। নারী উদ্যোক্তা কোঠায় মিসেস ফয়জুন্নেছা বেলী। তিনি বাগেরহাট জেলায়ও শ্রেষ্ঠ জয়িতার পুরষ্কার পেয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসার এ্যসোসিয়েশনের নির্বাচিত প্রতিনিধি ও কেন্দ্রীয় লাইব্রেরিয়ান এ্যাসেেিয়শনের ভাইস প্রেসিডেন্ট জয়িতা শামিম আরা বাদল বলেন, আমার হাতের মেহেদী শুকায়নি তখন আমি বিধবা হয়েছি। তখন মানীয় প্রধানমন্ত্রী আমাকে শান্তনা দিয়ে বলেছিলেন, আগে পড়াশুনা শেষ কর তারপর চাকরি করবে। তখন আমি বলেছিলাম আগে আমার চাকরি দরকার তারপর সুযোগ পেলে পড়াশুনা করব। চাকরি করেছি পাশাপাশি পড়াশুনাও করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাবল মাস্টার্স করেছি। এ কারনে আমার একমাত্র কণ্যা উষান আরা বাদলকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলেছি। যার সুফল হিসেবে উষান আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। মেয়ের আলোতে আমি আজ আলোকিত হয়েছি। আমার স্বামী বেচে থাকলে আরো ভালো লাগত। পরিশ্রম মানুষকে আলোকিত হওয়ার পথ তৈরি করে দেয়। একজন পুরুষ যদি একটি সংসার চালাতে পারে, আমি কেন আমার সন্তানকে মানুষ করতে পারব না? এজন্য পরিশ্রম করতে হবে। আমার পরিশ্রমের সুফল শ্রেষ্ঠ জয়িতার পুরষ্কার। আমাকে শ্রেষ্ঠ জয়িতার পুরষ্কার দেয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।##
এস এম সাইফুল ইসলাম কবির বাগেরহাট প্রতিনিধি।
-

বাগেরহাটের মোরেলগঞ্জে ফেরি থেকে নদীতে পড়ে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
এস এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট :বাগেরহাটের মোরেলগঞ্জ পানগুছি নদীর ফেরি পারাপারের সময় নদীতে পড়ে নিখোঁজ বৃদ্ধ ফজলুল হকের মরদেহ উদ্ধার হয়েছে। ঘটনার দু’দিন পরে রবিবার দিবাগত রাত ৩ টার দিকে ফেরিঘাট এলাকায় মরদেহটি ভেসে উঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করে থানা পুলিশের কাছে বুঝিয়ে দেয়।
এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন বলেন, স্বজনদের কোন প্রকার অভিযোগ না থাকায় সোমবার বেলা ১০ টার দিকে ফজলুল হকের মরদেহ তার ছেলে সেলিম শেখসহ পরিবারের অপর সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ফজলুল হক(৭০) ইন্দুরকানি উপজেলার চর খোলপটুয়া গ্রামের জেন্নাত আলী শেখের ছেলে।
উল্লেখ্য, একটি বিয়ের অনুষ্ঠানে বরযাত্রী যাওয়ার সময় গত শুক্রবার রাত ১১ টার দিকে মোবাইল ফোনে কথা বলতে বলতে চলন্ত ফেরি থেকে নদীতে পড়ে তিনি নিখোঁজ হয়েছিলেন।
এস এম সাইফুল ইসলাম কবির বাগেরহাট প্রতিনিধি।
-

নড়াইলের প্রভাবশালী জমিদারদের ঐতিহ্যবাহী বাঁধাঘাট দর্শনার্থীদের আড্ডার স্থলে পরিণত
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে//
নড়াইলের জমিদারদের রেখে যায়া বাঁধাঘাট দাঁড়িয়ে আছে চিত্রা নদীর পাড়ে। ১৬৫ বছরের কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নড়াইলের চিত্রা পাড়ের জমিদারদের বাঁধাঘাটটি। নাটোরের রাণী ভবানীর পতনের পর নড়াইলের জমিদার কালী শংকর রায় ছিলেন এ অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী জমিদার। খুলনা, যশোর ও নড়াইল জেলার বিশাল এলাকা ছিল এই জমিদারদের অধীনে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, তবে কালের পরিক্রমা আর হিংস্র হায়েনাদের কালো হাতের থাবায় হারিয়ে গেছে অধিকাংশ স্থাপনা। প্রভাবশালী এই জমিদার নির্মাণ করেছিলেন চিত্রা পাড়ের জলজ তাজমহল খ্যাত বাঁধাঘাটটি। কালের সাক্ষী হয়ে আজো দাঁড়িয়ে আছে এটি।
ইতিহাস থেকে জানা যায়, ১৭৯১ সালে জমিদাররা এ এলাকায় আসেন। জমিদার রূপরাম রায় প্রথমে নড়াইলের আলাদাতপুর তালুক ক্রয়ের মাধ্যমে জমিদারির গোড়া পত্তন করলেও এর প্রকৃত প্রসার ঘটে জমিদার কালী শংকর রায়ের আমলে। ইংরেজদের চিরস্থানী বন্দোবস্ত চালুর সময়ে তিনি নামে বেনামে রাণী ভবানীর তেলিহাটি, বিনোদপুর, রূপপাত, তরফ কালিয়া, তরফ দারিয়াপুরসহ বিভিন্ন তালুক ক্রয়ের মাধ্যমে জমিদারির বিস্তৃতি করেন।
বৃহৎ অট্টালিকা, ডজনখানেক দীঘি, পুকুর, নাট্যমঞ্চ, মন্দির, ফলের বাগানসহ এক বিশাল রাজবাড়ী নির্মাণ করেন। কালী শংকর রায়ের পর তার দুই ছেলে রাম নারায়ণ নড়াইলের জমিদার এবং জয় নারায়ণ নড়াইলের হাটবাড়িয়ার জমিদার হিসেবে জমিদারি পরিচালনা করতে থাকেন। রাম নারায়ণের মৃত্যুর পর তার বড় ছেলে রাম রতন রায় জমিদারির হাল ধরেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, জানা যায়, নড়াইল শহরের কুড়িগ্রাম এলাকায় নড়াইল-লক্ষ্মীপাশা-নওয়াপাড়া সড়কের পাশে চিত্রা নদীর পাড়ে ১৮৫৩ সালে নির্মাণ করা হয় বাঁধাঘাটটি। জমিদার বাড়ির গৃহবধূদের স্নান করার জন্য নির্মাণ করা হয়েছিল এ বাঁধাঘাটটি। চুন সুরকির প্রলেপ আর রেলের স্লিপার দিয়ে বাঁধাঘাটটি তৈরি করা হয়েছিল। ২১টি সিড়ি বেয়ে চিত্রা নদীর দিকে নামিয়ে দেওয়া হয় ঘাটটি।
দীর্ঘদিন কোনো সংস্কার না হওয়ায় ভেঙে পড়ে সিড়িগুলো। বর্তমানে ১৫টি সিড়ি অক্ষত রয়েছে। প্রতি দিনই বিভিন্নস্থান থেকে অনেক মানুষ নড়াইল জমিদার বাড়ির ঐতিহ্যবাহী এ বাঁধাঘাট দেখতে আসেন। বাঁধাঘাটের পাশেই রয়েছে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ। শহরে কোনো বিনোদন কেন্দ্র না থাকায় ঈদসহ বিভিন্ন বিশেষ দিনগুলোতে বাঁধাঘাটটি দর্শনার্থীদের আড্ডার স্থলে পরিণত হয়।
দেশ বিভাগের পর জমিদাররা ভারতে চলে যান। ১৯৫৫ সাল পর্যন্ত দুই একজন আসলেও তার পর আর কেউ আসেনি। ১৯৬৫ সালে জমিদারি প্রথার বিলুপ্ত ঘটে। নড়াইলের বেশ কয়েকজন সংস্কৃতিমনা ব্যক্তি নিজেদের উদ্যোগে বাঁধাঘাটটি সংস্কার করে নদী ভাঙনের কবল থেকে রক্ষা করে।
নড়াইল ভিক্টোরিয়া কলেজের ছাত্র হিমেল কুন্ডু বলেন, কলেজের ক্লাস যখন থাকে না তখন বন্ধুরা মিলে বাঁধাঘাটে এসে আড্ডা দেন। চিত্রা নদীর কারণে এ স্থানটিতে মনোরম অনেক সুন্দর পরিবেশ থাকে সব সময়। আমাদের খুব ভাল লাগে।
কলেজছাত্র তিতাস ও দিগন্ত বলেন, প্রচণ্ড গরমেও বাঁধাঘাটের আবাহওয়া সব সময় ঠান্ডা থাকে। আমাদের এখানে কোনো বিনোদন কেন্দ্র নেই। তাই অবসরে এখানে এসে সময় কাটাতে অনেক ভালো লাগে। এখানে প্রায় আসা হয়। বন্ধুদের সঙ্গে আড্ডা দেই, ছবি তুলি। বাঁধাঘাটের পরিবেশটা অনেক সুন্দর।
নড়াইলের জেলা প্রশাসক আশফাকুল হক চৌধুরী, এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে বলেন, নড়াইল জেলাটি বৈশিষ্ট্য মন্ডিত আছে ক্রীড়া সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের জন্য। পাশাপাশি নড়াইলের ঐতিহ্য আরো বেগবান হয়েছে এখানে জমিদারদের কিছু স্মৃতি রেখে যাওয়ায়। নড়াইলে যারা বৃটিশ আমলের জমিদার ছিলেন, ওনাদেরই রেখে যাওয়া স্মৃতি বাঁধাঘাট। এখন নড়াইলে যারা আসেন তাদের জন্য এটি দর্শনীয় স্থান।
তিনি আরও বলেন, জমিদারদের রেখে যাওয়া বৃস্তিত সম্পত্তি ছিলো সেগুলা অবৈধভাবে দখল করা হয়। পরে জেলা প্রশাসন সেগুলা উচ্ছেদ করে। যেখানে বিভিন্ন জেলা থেকে দর্শনার্থী আসেন এবং এটি উপভোগ করেন। পাশাপাশি চিত্রার পাড়ে যে বাঁধাঘাট রয়েছে জমিদারদের আমলে যেটি তৈরি করা হয়েছিল সেটি বিভিন্ন সময়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংস্কার করা হয়েছে। -

পাইকগাছায় নবাগত ওসি’র সাথে কমিউনিটি পুলিশিং ফোরাম এর নেতৃবৃন্দের মতবিনিময়
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছা থানার নবাগত ওসি ওবায়দুর রহমান বলেছেন” দিন শেষে ফিরতে হবে” প্রত্যেকের জবাব দিহিতা আছে, এটা মাথায় রেখে সবার নিজ-নিজ দায়িত্ব-কর্তব্য পালন করার প্রতি অনুরোধ করেন। ১১ ডিসেম্বর সোমবার সকালে উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরাম এর নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন। আইনশৃঙ্খলা, মাদক-জুয়া ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রবনতা নিয়ন্ত্রনসহ সর্বোপরি পাইকগাছাকে ভালো রাখতে পুলিশের কাজে সহযোগিতা করতে কমিউনিটি পুলিশিং ফোরাম এর সকল স্তরের নেতৃবৃন্দের প্রতি অনুরোধ করেন। পৌর কমিটির সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক ময়নুল ইসলামের সঞ্চালনায় পরিচয়পর্ব শেষে স্বাগত বক্তব্য দেন উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরাম এর সভাপতি মোঃ দাউদ শরীফ। এসময় উপজেলা কমিটি, পৌরসভা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের মধ্যে আরোও উপস্থিত ছিলেন গড়ইখালী ইউপি চেয়ারম্যান জি, এম আব্দুস ছালাম কেরু, শেখ আনিছুর রহমান মুক্ত,নির্মল চন্দ্র অধিকারী, বিভুতী ভূষন সানা,শেখ বেনজির আহম্মেদ বাচ্চু,সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, মোঃ রফিকুল ইসলাম, বিজন বিহারী সরকার, সায়েদ আলী মোড়ল কালাই, এসএম শাহাবুদ্দিন শাহিন,সহকারী অধ্যাপক মসিউর রহমান,গৌতম রায়,টিএম হাসানুজ্জামান, আঃ,হালিম,শেখ জুলি,আনিছ গাজী,ইঞ্জিঃ মারুফ বিল্লাহ,মজিদ বয়াতী,লুৎফর রহমান,ইউপি সদস্য ফাতেমাতুজ জোহরা রুপাসহ অনেকে।ইমদাদুল হক,
পাইকগাছা খুলনা।
