Blog

  • মাদারীপুরের ডাসারে ২০০গ্রাম গাঁজাসহ দুই যুবক আটক

    মাদারীপুরের ডাসারে ২০০গ্রাম গাঁজাসহ দুই যুবক আটক

    আরিফুর রহমান,মাদারীপুর:
    মাদারীপুরের ডাসারে ২০০গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ।গতকাল সোমবার সন্ধ্যার আগে উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর গ্রামের চৌমাথায় মোটরসাইকেল যোগে যাওয়ার পথে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলেন উজ্জল কর্মকার ওপরে নিলয়(২৫)।পিতাঃরাধেশ্যাম কর্মকার গ্রামঃমেধাকুল,উপজেলা গৌরনদী,জেলা বরিশাল,অপরজন হলেন,জিব দাশ, পিতাঃবিশ্বজিৎ দাশ,গ্রামঃশ্রীরাম কাঠি উপজেলাঃনাজিরপুর জেলাঃ পিরোজপুর।

    বিষয়টি নিশ্চিত করে ডাসার থানার এসআই শাহাবুদ্দিন বলেন,অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে শশিকরের চৌমাথায় আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি।

    এ সময় মোটরসাইকেল যোগে দুই যুবক আসতেছিলো তাদের মোটরসাইকেলের কাগজপত্র চেক করার সময় ওই দুই যুবকের কাছে ২০০গ্রাম গাঁজা পাওয়া যায়,পরে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

    তিনি আরো বলেন,আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃকামাল হোসেন বলেন,গাঁজাসহ দুজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    আরিফুর রহমান মাদারীপুর ।

  • মধুপুর থানা কর্তৃক বিশেষ কাজের অবদানের জন্য ৪ গ্রাম পুলিশ পুরস্কৃত

    মধুপুর থানা কর্তৃক বিশেষ কাজের অবদানের জন্য ৪ গ্রাম পুলিশ পুরস্কৃত

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুরে বিশেষ কাজের অবদান রাখার জন্য ৪জন গ্রাম পুলিশকে পুরস্কৃত করলেন, মানবতার ফেরিওয়ালা খ্যাত মধুপুর থানা অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান।
    মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে মধুপুর থানা প্রাঙ্গণে গ্রাম পুলিশদের নিয়মিত প্রশিক্ষণ শেষে বিশেষ কাজের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। এসময় থানার অন্যান্য অফিসারগন উপস্থিত ছিলেন।
    বিশেষ কাজের অবদানের জন্য শ্রেষ্ঠ গ্রাম পুলিশ হিসেবে যাদেরকে পুরস্কৃত করা হলো তারা হলেন, গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের ময়না চন্দ্র দাস, মহিষমারা ইউনিয়ন পরিষদের আফিজ উদ্দিন, অরণখোলা ইউনিয়ন পরিষদের আব্বাস উদ্দিন ও শোলাকুড়ি ইউনিয়ন পরিষদের আলফাজ উদ্দিন।
    মধুপুর থানা ইনচার্জ মোল্লা আজিজুর রহমান যোগদানের পর থেকেই মধুপুর উপজেলার আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে যাচ্ছেন যা বিগত সময়ে পরিলক্ষিত হয়নি।
    তিনি গ্রাম পুলিশদের নতুন ভাবে গড়ে তুলতে প্রতি মঙ্গলবার বিশেষ প্রশিক্ষন ও পরামর্শ দিয়ে যাচ্ছেন।
    তিনি মনে করেন, গ্রাম পুলিশদের বিশেষ প্রশিক্ষনের মাধ্যমে তাদের নিজ নিজ এলাকার মাদক, চুরি, বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং সহ বিভিন্ন অপকর্ম নির্মূল করা সম্ভব। এছাড়াও আগামী দ্বাদশ নির্বাচনে তাদের কি কি করনীয় সে বিষয়ে তিনি পরামর্শ প্রদান করেন। তার চার সপ্তাহের বিশেষ প্রশিক্ষন ও পরামর্শ প্রদানের কারণে আজ ৪জন গ্রাম পুলিশ বিশেষ কাজের অবদানের জন্য পুরস্কার পেলেন। আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান থানা অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান।
    বিশিষ্টজনেরা তার এই ভিন্নধর্মী উদ্দ্যোগের প্রশংসা করে বলেন, অতীতে গ্রাম পুলিশ নিয়ে এমন পরিকল্পনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাদের করতে দেখা যায়নি। নতুন ধারার এই উদ্যোগ তাদের কাজের গতিকে আরও বাড়িয়ে দিবে।
    তিনি মধুপুর থানা ইনচার্জ হিসেবে যোগদানের পর থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা, বিভিন্ন ইউনিয়ন পরিষদ, হাটবাজার ও শ্রমিক ফেডারেশন সহ পাড়া মহল্লায় গিয়ে অপরাধ দমনে সুপরামর্শ দিয়ে মধুপুরের সকল শ্রেণির মানুষের কাছে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি লাভ করেছেন।

  • বাগআঁচড়ায় বাইপাস সড়ক নির্মানে বাঁধা দিতে স্বার্থান্বেষী মহলের মানববন্ধন

    বাগআঁচড়ায় বাইপাস সড়ক নির্মানে বাঁধা দিতে স্বার্থান্বেষী মহলের মানববন্ধন

    আজিজুল ইসলাম : যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় বাইপাস সড়ক নির্মানের খবরে একটি স্বার্থান্বেষী মহল সড়ক নির্মান বন্ধের দাবীতে সোমবার মানব বন্ধন করেছে। তারা এরই মধ্য সড়ক নির্মান যাতে বন্ধ করা হয় সেজন্য উপর মহলে তদবির শুরু করেছেন।

    সড়ক ও জনপথ বিভাগ দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী বাগআঁচড়া সাত মাইল পশু হাট ও বেলতলা আমাবজারকে জানযটমুক্ত রাখতে
    কে’কে ই’পি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় থেকে বাগআঁচড়া আমতলা পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার বাইপাস সড়ক নির্মানের স্বীদ্ধান্ত নেন। এতে বাগআঁচড়া বাজারের কিছু ঋণখেলাপীদের গাত্রদাহ শুরু হয়। তারা তাদের খতিপুরণ দাবী করে বাগআঁড়ায় ৬ লেন রাস্তা নির্মানের দায়ী করছেন। এজন্য তারা ভাড়ায় কিছু লোক জড়ো করে বাইপাস সড়ক নির্মানের বিরুদ্ধে মানববন্ধন করেন। স্থানীয়রা জানান, মানববন্ধন কর্মসূচীতে কোনো কৃষক অংশ নেননি। কেবেোলমাত্র ঋণখেলাপীদের দেখা গেছে মানববন্ধনে।

    সম্প্রতি যশোর টু সাতক্ষীরা প্রস্তাবিত ৬ লেনের একটি সড়ক বাস্তবায়নে সরকারি প্রজ্ঞাপন জারি হলে সরকারের বিভিন্ন সড়ক বাস্তবায়ন সংস্থা কার্যক্রম শুরু করে। তারই ফলশ্রুতিতে নাভারণ টু সাতক্ষীরা সড়কের জামতলা টু বেলতলা বাইপাস সড়ক নির্মান হবে এমনটি শোনার পরপরই নড়েচড়ে বসে বাগআঁচড়া এলাকার কোটি কোটি টাকার ব্যাংক লোনধারী সুবিধাবাধী একটি মহল। মহলটি অল্প কিছু মানুষ ম্যানেজ করে বাইপাস সড়ক নির্মাণের বিরোধীতা করে মানববন্ধন সহ বিভিন্ন দপ্তরে দৌড়ঝাপ শুরু করে।

    নাম প্রকাশ না করার শর্তে, রাস্তা বাস্তবায়নকারী এক কর্মকর্তার কাছে সড়ক নির্মাণের বিভিন্ন বিষয় জানতে চাইলে ঐ কর্মকর্তা বলেন, সারা বিশ্ব যখন বৈশ্বিক মন্দার কবলে তখন সরকার উপায় খুজছে স্বল্প খরচে কিভাবে টেকসই রাস্তা নির্মাণ করা যায়। বাগআঁচড়া বাজারটি শার্শার একটি বড় বাজার এর উপর দিয়ে ৬ লেন রাস্তা বাস্তবায়নে জমি অধিগ্রহণ করতে কয়েক হাজার কোটি টাকা খরচের সম্ভাবনা রয়েছে। তাছাড়া দক্ষিণ বঙ্গের ঐতিহ্যবায়ী সাতমাইল পশুহাট, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদ, ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সর্ব বৃহৎ বেলতলা আম বাজারসহ সার্বিক বিষয় চিন্তা করে বাইপাস সড়ক নির্মাণের চিন্তা করা হয়েছে। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে হাইওয়ে রোডগুলো অতি জনবহুল চলাচলের স্থান বাদ দিয়েই বাইপাস সড়ক নির্মীত হয়।

    সরেজমিনে একটি জরিপে দেখা গেছে, বাগআঁচড়া এলাকার ৮০ ভাগ ব্যাবসায়ী ও এলাকার সাধারণ জনগণ জামতলা টু বেলতলা বাইপাস সড়ক নির্মাণে সাধুবাদ জানালেও খুশি নয় সুবিবাদী মানববন্ধনের নেতৃত্ব দেওয়া ঐ মহলটি। কারণ তাদের মাথায় ব্যাংক লোনের বোঝা রয়েছে এছাড়াও অতিরিক্ত লোভ কাজ করছে।

    স্থানীয় কয়েকজন জানান, যশোর- সাতক্ষীরা
    মহাসড়ক ঠিক রেখে যদি বাইপাস সড়ক নির্মাণ হয় তাহলে বাগআঁচড়া বাজার এলাকার যেমন শোভা বৃদ্ধি হবে, তেমনি বাইপাস সড়কের পাশে গড়ে উঠবে বিভিন্ন প্রতিষ্ঠানসহ বিনোদন কেন্দ্র, যেখানে কর্মসংস্থান হবে এলাকার অনেক বেকার যুবকের।

    এমতাবস্থায় তিলকে তাল বানিয়ে নিজের আখের গোছাতে মানববন্ধনের নামে অযাচিত জ্বল ঘোলা করার পায়তারা করছে একটি স্বার্থান্বেষী মহল। যা মোটেও কাম্য নয় বলে মনে করেন এলাকার সচেতন মহল।

  • বরগুনার তালতলীতে বিয়ের দাবিতে প্রাইভেট শিক্ষকের বাড়িতে ছাত্রীর অনশন

    বরগুনার তালতলীতে বিয়ের দাবিতে প্রাইভেট শিক্ষকের বাড়িতে ছাত্রীর অনশন

    মংচিন থান তালতলী প্রতিনিধি।।
    বরগুনার তালতলীতে বিয়ের দাবিতে আল মামুন নামের এক প্রাইভেট শিক্ষকের বাড়িতে গিয়ে অনশন করছেন তারই এক ছাত্রী (১৮)। শিক্ষকের বিরুদ্ধে প্রেমের সম্পর্ক করে শারীরিক সম্পর্ক করার অভিযোগ করেন ওই ছাত্রী।
    সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ওই প্রাইভেট শিক্ষকের বাড়ি গিয়ে অনশন শুরু করেন তার ছাত্রী। প্রাইভেট শিক্ষক আল মামুন উপজেলার তালকুদার পাড়া এলাকার আমির হোসেনের ছেলে।

    অনশনরতের সঙ্গে কথা বলে জানা গেছে, ৬ বছর আগে আল-মামুনের কাছে প্রাইভেট পড়ার সময় দুজনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কও করেন শিক্ষক। বিয়ের কথা বললে টালবাহানা শুরু করেন আল মামুন। আল মামুনকে বিয়ে না করলে ‘নিজেকে শেষ করে ফেলার’ হুমকি দেন তিনি।

    তিনি আরও বলেন, আল মামুন আমাকে বিয়ে না করে অন্য মেয়েকে আজ বিয়ে করার কথা রয়েছে। এজন্য আমি তার বাড়িতে এসে অনশন করছি। আমাকে রেখে অন্য মেয়েকে বিয়ে করতে দেব না। আমাকে মামুন বিয়ে না করলে আমি বিষ খেয়ে মরব।

    আল মামুনের সাথে যোগাযোগ না হলেও তার বাবা আমির হোসেন বলেন, ওই মেয়ে আমাদের বাড়ি এসেছে। তাদের প্রেমের সম্পর্কের কথা আমরা জানি না। আমার ছেলেকে বিয়ের জন্য মেয়ে দেখতে গেছিলাম। তিনি আরও বলেন, ওই মেয়ের পরিবার ডেকে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।

    তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেব।

    মংচিন থান
    তালতলী প্রতিনিধি।

  • টেকনাফে বিজিবির অভিযানে আইস, ইয়াবা, অ*স্ত্র ও বাস জব্দ, আটক-৩

    টেকনাফে বিজিবির অভিযানে আইস, ইয়াবা, অ*স্ত্র ও বাস জব্দ, আটক-৩

    কে এম নুর মোহাম্মদ
    কক্সবাজার জেলা প্রতিনিধি

    কক্সবাজারের টেকনাফে পৃথক দু’টি অভিযান চালিয়ে ২ কেজি ১৪০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস,
    ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ১টি বিদেশী পিস্তল, ১টি দেশীয় তৈরি বন্দুক, ১টি হ্যান্ড গ্রেনেড, ৩৭ রাউন্ড গুলি, ১টি হাত দা, ১টি বাস এবং ১টি কাঠের নৌকা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় কুখ্যাত সন্ত্রাসী ও মাদক কারবারী নবী হোসেন গ্রুপের একজন সক্রিয় সদস্যসহ তিনজনকে আটক করা হয়।

    আটককৃতরা হলেন,উখিয়া উপজেলার ৭নং কুতুপালং ক্যাম্প, ব্লক-বি/৩ এর বাসিন্দা মোঃ শরীফের ছেলে ও কুখ্যাত সন্ত্রাসী ও মাদক কারবারী নবী হোসেন গ্রুপের একজন সক্রিয় সদস্য মো. শরীফ(৩০)। ২নং কুতুপালং ক্যাম্প, ব্লক-ডি/৫ এর বাসিন্দা আমির হোসেনের ছেলে মোঃ আনোয়ার (১৯) এবং কক্সবাজার সদর উপজেলার
    দক্ষিণ জানারঘুনার আবুল কাশেমের ছেলে
    ওমর ফারুক (২০)।

    মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর চিত্ত বিনোদন কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ২বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) তথ্য নিশ্চিত করেন।
    এতে উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর মো. শহীদুল ইসলাম ও নৌ-প্লাটুন কমান্ডার লেঃ সাদিক রাফি।
    টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক
    লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ বলেন,
    গোপন সংবাদের ভিত্তিতে,মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ দমদমিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৭ থেকে আনুমানিক ৬০০ গজ উত্তর দিকে বড়ইতলী বক্করের জোড়া নামক এলাকা দিয়ে অস্ত্র ও মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এমন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর এবং দমদমিয়া বিওপি’র দুইটি চোরাচালান প্রতিরোধ টহলদল বর্ণিত এলাকায় গমন করে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে কেওড়া বাগানের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল সন্দেহভাজন চারজন ব্যক্তিকে দু’টি নৌকাযোগে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়ইতলী বক্করের জোড়া নামক এলাকার দিকে আসতে দেখে। উক্ত দু’টি নৌকার মধ্যে একটি নৌকা বক্করের জোড়া খালের ভিতরে প্রবেশ করলে টহলদল উক্ত নৌকায় অবস্থানরত দুইজন ব্যক্তিকে ঘেরাও করে আটক করতে সক্ষম হয় এবং পিছনে থাকা অপর নৌকাটি টহলদলের উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘুরিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল আটককৃত নৌকাটি তল্লাশি করে নৌকা থেকে ১টি দেশীয় তৈরী দুই নলা বন্দুক, ১টি বিদেশী পিস্তল, ১টি হাত দা এবং নৌকার পাটাতনের নীচে একটি প্লাষ্টিকের ব্যাগের ভিতর হতে ২ কেজি ১৪০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।
    এছাড়াও আটককৃত আসামীদের মধ্যে একজনের কোমড়ে পরিহিত বেল্টের সাথে একটি কাপড়ের ব্যাগ থেকে ৮ রাউন্ড পিস্তলের গুলি, ১০ রাউন্ড এমজি’র গুলি, ১১ রাউন্ড এসএমজি’র গুলি, ৮টি বন্দুকের কার্তুজ, ১টি আর্জেস হ্যান্ড গ্রেনেড, ৩টি গুলির খালি খোসা এবং বাংলাদেশী নগদ একশত টাকা উদ্ধার করা হয়।

    এছাড়া অপরদিকে একইদিনে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ হোয়াইক্যং বিওপির একটি টহলদল হোয়াইক্যং চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশী কার্যক্রম পরিচালনা করছিল।
    কিছুক্ষণ পর টেকনাফ থেকে করাবাজারগামী একটি বাস(সমুদ্রতরী) চেকপোস্টে আসলে
    তা তল্লাশীর জন্য থামানো হয়।পরবর্তীতে উক্ত বাসটি তল্লাশী কার্যক্রম শুরু করলে বাসের চালকের আচরণ সন্দেহজনক হওয়ায় চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা পুঙ্খানুপুঙ্খানুভাবে তল্লাশী এবং জিজ্ঞাসাবাদ করা। হয়। তল্লাশীর একপর্যায়ে
    বাসের চালকের স্বীকারোক্তিতে চালকের সীটের নিচে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায়
    ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
    আটককৃত আসামীর নিকট থেকে ১টি মোবাইল ফোন ও অবৈধভাবে মাদকদ্রব্য বহনের দায়ে উক্ত বাসটিও জব্দ করা হয়।

    তিনি আরো জানান, আটককৃত আসামীদেরকে জব্দকৃত ক্রিস্টাল মেথ আইস, ইয়াবা ট্যাবলেট, অস্ত্র, গোলাবারুদ, বাস এবং কাঠের নৌকাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • উজিরপুরে হতদরিদ্র সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেস্টা , ২৪ টি মামলা দিয়ে হয়রানি

    উজিরপুরে হতদরিদ্র সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেস্টা , ২৪ টি মামলা দিয়ে হয়রানি

    জুনায়েদ খান সিয়াম,

    উজিরপুর প্রতিনিধিঃ
    বরিশালের উজিরপুরে হতদরিদ্র সংখ্যালঘু পরিবারের জমি দখলের মিশনে নেমেছে একদল ভূমিদস্যু। শুধু তাই নয় ওই পরিবারের বিরুদ্ধে ধর্ষন,চাঁদাবাজি ও মারামারি সহ ২৪ টি মামলা ও অভিযোগ দিয়ে হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে। আর এর মুলহোতা হিসেবে বরিশাল জজ কোর্টের আইনজীবী সহকারী ও উজিরপুর মডেল থানার সামনে মহুরী হিসেবে পরিচয় দানকারী হস্তিশুন্ড গ্রামের আমির হোসেন আকন (৪৫)। তার বিরুদ্ধে রয়েছে একাধিক প্রতারনার অভিযোগ। আমির হোসেন বিভিন্ন লোক সাজিয়ে মিথ্যা ও হয়রানি মুলক মামলা দিয়ে অনেক পরিবারকে পথে বসিয়েছে। অভিযোগ ও স্থানীয় সুত্রে যানা যায়, বামরাইল ইউনিয়নের ধামসর গ্রামের মৃত বিলাস হালদারের ছেলে হিরালাল হালদার ও মতিলাল হালদার কয়েকশত বছরের পত্রিক ওয়ারিশ সুত্রে প্রাপ্ত ৬৭ নং ধামসর মৌজার ৬৬ শতাংশ জমি ভোগ দখল করে আসছে। কিছু দিন যাবত বরাকোঠা ইউনিয়নের রেপতি বেপারী তার নানার ওয়ারিশ দাবী করে একই গ্রামের আজিজুল রাড়ীর স্ত্রী রোজীনা বেগম মাদার্সী গ্রামের মৃত সেকান্দার হাওদারের ছেলে সোলায়মান হাওলাদার ও ধামসর গ্রামের জলিল খলিফা মিলে জোর পুর্বক ওই জমি দখলের পায়তারা চালায়। এ সকল কাজের বিরুদ্ধে কেহ কথা বলতে গেলেই রোজিনা বেগম কে বাদী সাজিয়ে আমির আকন উজিরপুর থানা ও আদালতে ধর্ষন সহ ২৪ টি অভিযোগ ও মামলা দায়ের করে। এ কারনে ওই অসহায় পরিবার টি স্থানীয়দের সহযোগিতায় ১২ ডিসেম্বর সকাল ১০ টায় তাদের জমির পাশে দাড়িয়ে মানববন্ধন করে। মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বামরাইল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার মোঃ জাকির হোসেন হাওলাদার, নির্যাতনের শিকার হিরারালের স্ত্রী অর্পনা রানী, মতিলালের স্ত্রী ডালিয়া স্থানীয় মাদার্শী গ্রামের সবুজ হাওলাদার, মন্টু হাওলাদার, সেলিম হাওলাদার, আরিফ হাওলাদার, মন্টু সহ অর্ধশতাধিক স্থানীয় লোকজন মানববন্ধনে অংশগ্রহন করেন।বক্তারা বলেন মহুরি আমির আকন রোজিনা নামক এক নারীকে ব্যবহার করে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এবং জমি দখলের পায়তারা চালায়। স্থানীয়সুত্রে আরো জানা যায় রোজিনা বেগমের স্বামী আজিজুল রাড়ী উজিরপুর মডেল থানায় বাদী হয়ে আমির আকন ও রোজীনা বেগমের বিরুদ্ধে জিবনের নিরাপত্তা ও সঠিক বিচারের জন্য অভিযোগ দায়ের করেন। আমির তার স্ত্রীকে পটিয়ে বিবাহ করে এবং সংসারকে বিচ্ছিন্ন করে দেয় এবং তার স্ত্রীকে দিয়ে ও স্বামী আজিজুলের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে। উজিরপুর মডেল থানায় অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান তাদের জমিজমা নিয়ে বিরোধ চলছে জানি। বিষয়টি নিয়ে বহুবার সমাধানের চেষ্টা করেও সমাধান হয়নি।তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • টেকনাফে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

    টেকনাফে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

    কে এম নুর মোহাম্মদ
    কক্সবাজার জেলা প্রতিনিধি

    কক্সবাজারের টেকনাফে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন
    টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আদনান চৌধুরী।

    এসময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রণয় রুদ্র,
    আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. এনামুল হক,মেডিকেল অফিসার ও রোগ নিয়ন্ত্রক ডাঃ সাঈদ মোহাম্মদ রিয়াদ চৌধুরী, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ প্রণব কুমার ধর, উপজেলা ওসিসি কর্মকর্তা নাসিদুল ইসলাম আল ফারুকী,হিসাব রক্ষক রেজাউল করিম, স্বাস্থ্য সহকারী হাফেজ আহমদ, জান্নাতুল ফেরদৌস, বিজিএস কর্মী সিএসডব্লিউ ও নারী নেত্রী কুলসুমা বেগম প্রমূখ।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রণয় রুদ্র বলেন, টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় মোট ১৫৮টি কেন্দ্রে ৫৩ হাজার ৯৪৯ জন শিশুকে দুই ধরনের ভিটামিন ‌‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে নিশ্চিত করেন।

    প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আদনান চৌধুরী বলেন, টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। যাতে কোন শিশু এই ক্যাম্পেইন থেকে বাদ না পরে সেজন্য যার যার অবস্থান থেকে সবাইকে সচেতন হয়ে ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করতে হবে বলে তিনি জানান।

  • ত্রিশালের ধানীখোলা ও বইলরে জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মজিদ এর ব্যাপক গণসংযোগ

    ত্রিশালের ধানীখোলা ও বইলরে জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মজিদ এর ব্যাপক গণসংযোগ

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী
    উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল মজিদ উপজেলার ধানীখোলা ও বইলর ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ উঠান বৈঠক ও মতবিনিময় করে ভোটারদের কাছে লাঙ্গল প্রতীকে ভোট ও দোয়া চেয়েছেন। মঙ্গলবার বিকালে ধানীখোলা ইউনিয়নের ধানীখোলা বাজারে ও সন্ধ্যায় বৈলর ইউনিয়ন জাতীয় পার্টি আয়োজিত পৃথক পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। ধানীখোলা ও বইলর বাজারে প্রচার-প্রচারণার শেষ গণসংযোগকালে তিনি বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে দলমত নির্বিশেষে আমাকে সবাই ভোট দেবেন।’ তিনি বলেন, ‘এমপির চেয়ার একদম নিরপেক্ষ। বিগত সময়ে এ চেয়ারে বসে দলবাজি হলেও আমি কোনো দলবাজি করব না। এ কারণে দলমত নির্বিশেষে সবার ভোট প্রত্যাশা করছি। ইনশাআল্লাহ আমি বিপুল ভোটে জয়লাভ করলে ধানীখোলা ও বইলর ইউনিয়নে সর্বাত্মক উন্নয়ন করবো।

    ধানীখোলা ইউনিয়নে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক সুরুজ মৃর্ধা,সঞ্চালনা করেন সদস্য সচিব দিদারুল ইসলাম মাষ্টার অপরদিকে বইলর ইউনিয়ন জাতীয় পার্টি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক মুন্জুরুল হক মিলন মেম্বার ও সঞ্চালনা করেন সদস্য সচিব শহিদুল ইসলাম।

    এসময় বক্তব্য রাখেন-জেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক এডভোকেট আব্দুল বারেক, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার তপন, জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ দেলোয়ার হোসেন কামাল, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও ময়মনসিংহ জেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব মোঃ শরীফ উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ মুহিদুল ইসলাম মহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান জাহাঙ্গীর, জাতীয় যুব সংহতির আহবায়ক মালেক চাঁন দেওয়ার, সদস্য সচিব উজ্জ্বল মিয়া, জাতীয় কৃষক পার্টির আহবায়ক আবুল কালাম, শ্রমিক পার্টির সদস্য সচিব দুলাল মিয়া,জাতীয় ছাত্র সমাজের আহবায়ক আল মাসুম রায়হান, সদস্য সচিব তারিকুল ইসলাম তারেক প্রমুখ।

  • বেতাগীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

    বেতাগীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি ।
    বরগুনার বেতাগীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
    আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির। উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব বাবুল আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। এই সময়ে উপস্থিত ছিলেন বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মো. শামীম সিকদার, বেতাগী পৌরসভার প্যানেল মেয়র এবিএম মাসুদুর রহমান খান ও কাউন্সিলর আব্দুল মান্নান হাওলাদার, সেইন্ট-বাংলাদেশের প্রজেক্ট অফিসার সামসুন নাহার, গ্রিন পিস সোসাইটি সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম মুন্না প্রমুখ। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

  • সুজানগরে ইউএনও তরিকুল ইসলামকে বিদায় সংবর্ধনা

    সুজানগরে ইউএনও তরিকুল ইসলামকে বিদায় সংবর্ধনা

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.তরিকুল ইসলামকে বদলি জনিত কারনে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে রবিবার সন্ধ্যায় এই বিদায় সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনের সভাপতিত্বে ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনের স ালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম, পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো.সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানমোছা.মর্জিনা খাতুন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, থানা অফিসার ইনার্জ(তদন্ত) জিন্নাত সরকার, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হাসান, বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সাত্তার, এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, সুজানগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) দিলীপ কুমার, যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি এম মনিরুজ্জামান ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন প্রমুখ । সভাপতির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন, ইউএনও মো.তরিকুল ইসলাম সুজানগর উপজেলায় বিগত প্রায় ১ বছর ২ মাস সময়কালে সরকারের নির্দেশনা পালনে ছিলেন একজন নিষ্ঠাবান ও কর্তব্যপরায়ণ। তিনি শুধু জনপ্রতিনিধি নন, সকল শ্রেণী-পেশার মানুষের সঙ্গে আন্তরিকভাবে সুন্দর আচারণ করতেন। যে কেউ তার এই উদারতায় তাকে শ্রদ্ধা করতেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কাছে তিনি একজন সজ্জন,পরোপকারি ব্যক্তি হিসেবে অল্প সময়ে পেয়েছেন পরিচিতি। বিদায়ী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম বলেন,আমার কর্মজীবনে সেরা স য় হিসেবে পেয়েছি এই উপজেলার মানুষের ভালবাসা। সুজানগর উপজেলার মানুষ খুবই আন্তরিক। ফলে উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক,রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকলকে নিয়ে সুন্দরভাবে কাজ কাজ করতে পেরেছি। কতুটুকু পেরেছি বলতে পারব না,তবে চেষ্টা করেছি। দায়িত্ব পালনকালে সবাই যেভাবে সহযোগিতা করেছেন ,সে কারণে সকলের প্রতি কৃতজ্ঞ বলে উল্লেখ করেন। অনুষ্ঠানের শেষাংশে উপজেলা,পরিষদ,উপজেলা অফিসার্র্সক্লাব,সুজানগর প্রেসক্লাব, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ফুল ও ক্রেস্ট দিয়ে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামকে বিদায় জানান।

    এম এ আলিম রিপন
    সুজানগর পাবনা প্রতিনিধি।