Blog

  • র‌্যার’র তত্তাবধানে প্রধানমন্ত্রীর প্রদত্ত আত্মসমর্পণকৃত তিনশত চরমপন্থী সর্বহারাদের মাঝে অনুদান প্রদান

    র‌্যার’র তত্তাবধানে প্রধানমন্ত্রীর প্রদত্ত আত্মসমর্পণকৃত তিনশত চরমপন্থী সর্বহারাদের মাঝে অনুদান প্রদান

    বিশেষ প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব ফোর্সেস প্রতিষ্ঠালগ্ন থেকে পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সাথে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, গণ-মানুষের নিরাপত্তা বিধান ও সুরক্ষা নিশ্চিতকরণে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণের আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে এ বাহিনী মাদক, অস্ত্র, জঙ্গিসহ বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে ইতোমধ্যে জনমনে সুদৃঢ় অবস্থান তৈরিতে সক্ষম হয়েছে। অপরাধ দমনে র‌্যাব শুধু আভিযানিক প্রক্রিয়ায় সীমাবদ্ধ থাকেনি। ইতোপূর্বে যে সকল জঙ্গি ও জলদস্যুরা নিজেদের ভুল বুঝতে পেরে অন্ধকার জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চেয়েছে তাদের আত্মসমর্পণ, পুনর্বাসন ও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ করে দিয়েছে র‌্যাব।

    এক সময় দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় চরমপন্থী সর্বহারা দলের সদস্যরা খুন, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজিসহ নানা রকম অপরাধমূলক কর্মকান্ডের মাধ্যমে উক্ত জেলাসমূহে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সময়ের পরিক্রমায় র‌্যাবের উপর্যুপরি অভিযানে চরমপন্থীদের সৃষ্ট ত্রাসের রাজত্ব ভেঙ্গে পড়ে। অধিকাংশ চরমপন্থী দলের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। অনেকে অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আগ্রহ প্রকাশ করে। র‌্যাব-১২ তাদেরকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।

    মাননীয় প্রধানমন্ত্রীর “মাদার অফ হিউমিনিটি” খেতাব অর্জন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার সংরক্ষণে আমাদের প্রেরণা। বৃহত্তর জনস্বার্থে র‌্যাব-১২ এর উদ্যোগে চরমপন্থী সর্বহারাদের আত্মসমর্পণ এরই ধারাবাহিকতার অংশ মাত্র। মাননীয় প্রধানমন্ত্রীর “মাদার অফ হিউমিনিটি” খেতাবের আলোকিত ধারার অংশ হিসেবে গত ২১ মে ২০২৩ সিরাজগঞ্জে অবস্থিত র‌্যাব-১২ এর ব্যাটালিয়ন সদর দপ্তরে ০৩ (তিন) শতাধিক চরমপন্থী সর্বহারা সদস্য ০২ (দুই) শতাধিক অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান, এমপি এর নিকট আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারী চরমপন্থী সদস্য ও তাদের পরিবারকে আর্থিকভাবে স্বচ্ছল করার জন্য র‌্যাব-১২ ‘উদয়ের পথে’ নামক পাইলট প্রোগ্রামের মাধ্যমে হস্তশিল্প প্রশিক্ষণসহ বিভিন্ন বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ প্রদান করে আসছে। সম্মানিত র‌্যাব ডিজি মহোদয়ের উপস্থাপন মতে আত্মসমর্পণকৃত চরমপন্থী সদস্যদের পুনর্বাসনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা “প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল” হতে ৩১৪ সদস্যকে ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা করে মোট ৩,১৪,০০,০০০/- (তিন কোটি চৌদ্দ লক্ষ) টাকার আর্থিক অনুদান প্রদান করেছেন। আত্মসমর্পণকৃত চরমপন্থী সর্বহারা সদস্যরা যাতে সহজেই ক্ষুদ্র ঋণের আওতায় আসতে পারে সেই সুযোগ সৃষ্টির লক্ষ্যে র‌্যাব-১২ তার আওতাধীন সকল জেলার প্রায় ৩৮টি এনজিও এর সাথে মতবিনিময় সভা সম্পন্ন করেছে। সর্বহারা চরমপন্থী সদস্যদেরকে সমাজের স্বাভাবিক জীবনে ফিরে এনে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তাদের বিরুদ্ধে ইতোপূর্বে দায়েরকৃত মামলা সমূহের মধ্যে খুন, ধর্ষণ ও অগ্নিসংযোগ ব্যতিত অন্যান্য মামলাগুলো যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যাহার করার যাবতীয় কার্যক্রম চলমান রয়েছে।

    তথ্য দিন –
    মোঃ উসমান গনি

    সহকারী পুলিশ সুপার

    মিডিয়া অফিসার

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ।

    ফোন-০১৭৭৭৭১১২০৩

  • কালীগঞ্জে অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন জহির ইমাম

    কালীগঞ্জে অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন জহির ইমাম

    মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট।।।
    লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায়
    হতদরিদ্র, প্রতিবন্ধী ও বয়স্কদের মাঝে কম্বল বিতরণ করেন। গত চার দিন থেকে হঠাৎ করেই ঘন কুয়াশা আর কনকনে শীত জেঁকে বসেছে সারা দেশে। জেলার অবস্থাও একই রকম। রোদের দেখা মেলে না দিনের কোন সময়। হতদরিদ্র অনেকে মোটা কাপড়ের অভাবে কাজে যেতে পারে না। আবার অনেকে বিকাল হলেই বাড়ি থেকে আর বাইরে বের হচ্ছে না। এই কনকনে শীতের মধ্যে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম, কাকিনা মহিষামুরি আশ্রয় প্রকল্পে প্রতিবন্ধী ও বয়স্কদের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ,সহ অনেকে । গভীর রাতে কম্বল পেয়ে শারীরিক প্রতিবন্ধী এসাবানু (৯৫) বলেন, আগের বারের চেয়ে, এবার ঠাণ্ডা খুব বেশি পড়ছে। রাত হইলে কনকনে ঠাণ্ডা পরে ঠাণ্ডার কাপড় নাই বলে আগুন পোহাই কাপড় কিনার টাহাও নাই খুব কষ্টে দিন যায়। এত দিন এই শীতে অনেক কষ্ট করি আছি। আমাগোর ইউএনও স্যার একটা কম্বল দিয়ে গেছে। এই কম্বল আমার খুব দরকার ছিল। আল্লাহ ইউএনওকে অনেক দিন বাচায় রাখুক। কম্বল পেয়ে মহিষামুড়ি গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী আরজিনা (৬০), মুখে স্বস্তির হাসি দেখা গেল। তিনি বলেন, আবাসনে থাকি আবাসনের ঘর নতুন কইরা দিবো তাই পুরান ঘর ভাংছে এই জন্য বাইরে থাকি । এই জাড়ে একখান কম্বলের জন্য অনেকের কাছে গেছি। কেউ দেয় নাই। আমাগের ইউএনও আসি দিয়ে গেছে। এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে এবং এ ধারা অব্যাহত থাকবে।

    হাসমত উল্লাহ ।

  • ৪ স্তরের নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে স্মৃতিসৌধ এরিয়া,পুলিশ সুপার আসাদুজ্জামান

    ৪ স্তরের নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে স্মৃতিসৌধ এরিয়া,পুলিশ সুপার আসাদুজ্জামান

    হেলাল শেখ

    ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ঘিরে সার্বিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে চার স্তরের নিরাপত্তার চাদরে জাতীয় স্মৃতিসৌধের পুরো এলাকা ঢাকা থাকবে। সুনির্দিষ্ট কোনো হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মো.আসাদুজ্জামান।

    মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে স্মৃতিসৌধ প্রাঙ্গণে পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

    এসপি মো.আসাদুজ্জামান বলেন, এই মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আসবেন। এই লক্ষ্যে সাভার স্মৃতিসৌধ এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যে আমরা সর্বসাধারণের প্রবেশ বন্ধ রেখেছি। পাশাপাশি এলাকায় যে জনবসতি আছে তাদের নাগরিকত্ব ফরম দিয়েছি। নতুন কোনো লোকের এলাকায় প্রবেশাধিকার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে৷ আমরা আসপাশের এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য যারা এলাকার অধিবাসী সহ সকলের সাথেই কথা বলেছি। তাদের প্রতি অনুরোধ রেখেছি বহিরাগত কেউ যদি আপনাদের এলাকায় অবস্থান করে আমাদের কে অবহিত করার জন্য।

    তিনি আরও বলেন,বিজয় দিবসে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই তারপরেও আমরা সার্বিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সকল ধরনের প্রস্তুতি আমাদের আছে এবং আমরা আশা করছি অত্যন্ত ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে এবারের বিজয় দিবস উদযাপিত হবে। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকা জেলা পুলিশ প্রস্তত আছেন।

    সেদিনের জন্য সড়ক ব্যাবস্থাপনা ঢেলে সাজানো হয়ছে সড়ক ব্যবহারকারীদের জন্য কিছু নির্দেশনার কথা জানান ঢাকা জেলা পুলিশ সুপার। তিনি বলেন,ঢাকা মুখী যারা উত্তরবঙ্গ থেকে আসবেন বা মানিকগঞ্জ থেকে আসবেন, আমি বিশেষত অনুরোধ করবো ভোর ৪ টার থেকেই এই এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা চেইঞ্জ করা হবে, সেদিনের সার্বিক নিরাপত্তা এবং ব্যবস্থাপনার জন্য সর্বসাধারণ এইদিকে আসবেন, ব্যাপক জমায়েত থাকবে সে কারণে, উত্তরবঙ্গ থেকে যে গাড়িগুলো আসবে, তাদের প্রতি অনুরোধ থাকবে চন্দ্রা হয়ে গাজীপুর হয়ে ঢাকায় প্রবেশ করবেন এবং মানিগঞ্জ থেকে যে গাড়িগুলো আসবে তাদের প্রতি ও আমাদের অনুরোধ থাকবে তারা যাতে নবীনগর হয়ে আশুলিয়া হয়ে ঢাকায় প্রবেশ করে এবং ঢাকা থেকে যারা মানিকগঞ্জ বা উত্তরবঙ্গে যে গাড়িগুলো যাবে এগুলো আমরা অনুরোধ করবো যে গাবতলি হয়ে বেড়িবাধ হয়ে, আশুলিয়া হয়ে অথবা উত্তরা হয়ে আশুলিয়া হয়ে তাদেরকে উত্তরবঙ্গে চলে যাওয়ার জন্য বা মানিকগঞ্জে আসলেও তারা আশুলিয়া হয়ে নবীনগর মোড় হয়ে এই রুট টি ব্যবহার করার জন্য অনুরোধ করছি।

    তিনি বলেন,আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। আমরা সৌধ এলাকায় ৪স্তরের নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছি। সাভারের আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    ১৬ ডিসেম্বর সূর্যদয়ের সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা জানানো শেষে স্মৃতিসৌধ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

  • জাল সনদে চাকরির অভিযোগ ঝিকরগাছা মহিলা দাখিল মাদরাসায় কম্পিউটার শিক্ষিকার বিরুদ্ধে

    জাল সনদে চাকরির অভিযোগ ঝিকরগাছা মহিলা দাখিল মাদরাসায় কম্পিউটার শিক্ষিকার বিরুদ্ধে

    আজিজুল ইসলাম , যশোর প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় জাল সনদে চাকরির অভিযোগ উঠেছে পায়রাডাঙা গ্রামে অবস্থিত ঝিকরগাছা মহিলা দাখিল মাদরাসার শিক্ষিকা শিউলী খাতুনের বিরুদ্ধে। তিনি অত্র মাদরাসায় সহকারী শিক্ষক কম্পিউটার পদে চাকুরি করছেন।

    তথ্যানুসন্ধানে জানা যায়, ২০০৩ সালের ৯ আগষ্ট ঝিকরগাছা মহিলা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক কম্পিউটার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং ১৩ সেপ্টেম্বর ২০০৩ সালে অনুষ্ঠিত নিয়োগ বোর্ডে পায়রাডাঙা গ্রামের মোঃ জামাল উদ্দিন এর কন্যা শিউলি খাতুনকে নিয়োগের সুপারিশ করা হলে তিনি ১৬ সেপ্টেম্বর ২০০৩ সালে কম্পিউটার শিক্ষক পদে যোগদান করেন। ২০০৪ সালে তিনি এমপিও ভুক্ত হন। তার ইনডেক্স নং ৫৮১০৭০। নিয়োগের পর থেকে এ পর্যন্ত বেতন ভাতা বাবদ সরকারি কোষাগার থেকে ৩৪ লক্ষ ৮১ হাজার ৯ শত ৩৪ টাকা উত্তোলন করেছেন।

    নিয়োগের সময় শিউলি খাতুন শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত বগুড়ার জাতীয় বহুভাষী সাঁটলিপি প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নট্রাৃমস) এর ৬ মাস মেয়াদি ডিপ্লোমা ইন কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি পাশের একটি সনদ দাখিল করেন যার রেজিষ্ট্রেশন নং ১৯৬৫৩। উক্ত সনদটি জাল বা ভুয়া বলে অভিযোগ উঠেছে। সনদটিতে লেখক, পরীক্ষা নিয়ন্ত্রক এই দুজনের স্বাক্ষর থাকলেও পরিচালকের কোনো স্বাক্ষর নেই।

    অভিযুক্ত শিক্ষিকা শিউলী খাতুনকে জাল সনদের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, এবিষয়ে আমি আপনাকে কোনো তথ্য দেবোনা। তথ্য লাগলে আপনি ইউএনও অফিসে গিয়ে নিয়ে নেন।

    মাদরাসার সুপারিনটেনডেন্ট মোঃ আনোয়ার হোসেন বলেন, বিষয়টি এতদিন আমাদের নজরে আসেনি। কিছুদিন আগে ডিপ্লোমা সনদধারী ও এনটিআরসি থেকে নিয়োগ পাওয়া শিক্ষকদের তথ্য চায় সরকার। তখনই বিষয়টি আমাদের গোচরে আসে। আমি ইতিমধ্যে নিয়ম অনুযায়ী সনদটি ঠিক আছে কিনা সেটা জানাতে নট্রামস কতৃপক্ষ বরাবর আবেদন করেছি। এ বিষয়ে উক্ত শিক্ষিকাকে শোকজ করা হলেও তিনি তার উত্তর দেননি।

    ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান জাহাঙ্গীর বলেন, আমি সনদটি দেখেছি। পরিচালকের স্বাক্ষর বাদে সনদ সঠিক হওয়ার কথা নয়। আমি সনদ যাচাই এর জন্য পাঠাবো।

    এদিকে শিক্ষিকা শিউলী খাতুন জাল সনদে প্রায় ৩৫ লক্ষ টাকা সরকারের কাছথেকে বেতন-ভাত বাবদ নিয়েছেন যেটা সরকারি কোষাগারে ফেরত নেওয়ার এবং জাল সনদে চাকরির দায়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

  • মাগুরায় টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ

    মাগুরায় টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ

    টুটুল আহবায়ক, মিথুন সদস্য সচিব

    রক্সী খান মাগুরা প্রতিনিধি :
    মাগুরায় সাংবাদিক শরীফ তেহরান আলম টুটুল (৭১ টিভি) কে আহবায়ক ও শেখ ইলিয়াস মিথুন ( সময় টিভি ) কে সদস্য সচিব করে মাগুরা টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

    আজ মঙ্গলবার ( ১২ ডিসেম্বর ) দুপুরে শহরের চৌরঙ্গী মোড় কফি হাউজে এক মতবিনিময় সভা শেষে সভার উপস্থিত সাংবাদিকবৃন্দের সর্ব সম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয় । কমিটির অন্যান্য সদস্য হলেন- রূপক আইচ (এখন টিভি), ফয়সাল পারভেজ (ডিবিসি টিভি ), আলিমুজ্জামান উজ্জ্বল ( যমুনা টিভি)।
    শরীফ তেহরান আলম টুটুলের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা প্রবীন সাংবাদিক সাইদুর রহমান, এনটিভির স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম শফিক, সদস্য এখন টিভির স্টাফ রিপোর্টার রূপক আইচ, একুশে টিভির জেলা প্রতিনিধি মাসুম বিল্লাহ, যমুনা টিভির জেলা প্রতিনিধি আলিমুজ্জামান উজ্জ্বল, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি কাজী আশিক রহমান, সময় টিভির শেখ ইলিয়াস মিথুন, ডিবিসি নিউজের ফয়সাল পারভেজ, এসএটিভির জেলা প্রতিনিধি আব্দুল আজিজ, এটিএন বাংলা/ এটিএন নিউজের প্রতিনিধি মোঃ সুজন মাহমুদ,এশিয়ান টিভির ইমরুল হক, দেশ টেলিভিশনের পংকজ রায়, নাগরিক টিভির হেলাল হোসেন ।

    সভায় বক্তারা বলেন, চলমান সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় টেলিভিশন সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই। এ সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে সাংবাদিকদের গুনগত মান বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা স্থাপন ও পেশাগত উৎকর্ষ সাধনে সবাই ব্রতী হবে। এ আহবায়ক কমিটি আগামী ৩ মাসের মধ্যে গঠনতন্ত্র প্রনয়ন করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে।

    রক্সী খান মাগুরা।

  • মহালছড়ি থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন

    মহালছড়ি থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন

    (রিপন ওঝা,মহালছড়ি)

    সারাদেশের ন্যায় দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনার এই আদেশ জারি করে। উক্ত আদেশই মহালছড়ি থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন যোগদান করেছেন। তিনি ইতিপূর্বে রাঙামাটির বরকল থানায় কর্মরত ছিলেন।

    মহালছড়ি থানার ভারপ্রাপ্ত সদ্য সাবেক কর্মকর্তা মোঃ আবুল হাসান খানকে রাঙ্গামাটির সাজেক থানায় বদলী করা হয়।

    গত ৭ ডিসেম্বর বৃহস্পতিবার অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এই আদেশ জারি করা হয়। একই আদেশে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনকালীন সময়ে ৬ মাসের উর্ধ্বে কর্মরত খাগড়াছড়ির ৬ থানার ওসিকে অন্যত্র বদলি করা হয়েছে।

    তিনি যোগদানের ২য় দিনে মহালছড়িতে স্বপ্নবিলাস ফ্লাওয়ার ভিলেজ এর সৌজন্যে আয়োজিত মহান বিজয় দিবস/২৪ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টে সিজন-১ ফাইনাল খেলা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

  • নলছিটিতে পরিত্যক্ত অবস্থায় দেশীয় অ*স্ত্র উদ্ধার

    নলছিটিতে পরিত্যক্ত অবস্থায় দেশীয় অ*স্ত্র উদ্ধার

    ঝালকাঠি জেলা প্রতিনিধি:

    ঝালকাঠির নলছিটিতে পরিত্যক্ত অবস্থায় চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ১১ডিসেম্বর রাতে উপজেলার দপদপিয়া এলাকা থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।

    জানা গেছে, নলছিটি থানায় কর্মরত এসআই শহিদুল ইসলামের নেতৃত্ব একটি বিশেষ অভিযানের টীম ১১ডিসেম্বর রাতে দপদপিয়া ইউনিয়নের দপদপিয়া ইউনিয়ন কলেজের দক্ষিন-পশ্চিম পাশে মাস্টার বাড়ির রাস্তার সামনে গাছের পাশে একটি প্লাস্টিকের বস্তার মধ্যে মোড়ানো অবস্থায় দুটি রামদা ও দুটি চাপাতি উদ্ধার করে। এসময় সাথে ছিলেন এসআই মাইনুল ইসলাম ও এএসআই মো. কাওসার আহমেদ।

    এ ব্যাপারে এসআই শহিদুল ইসলাম জানান, বিশেষ অভিযান কালে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর সাথে জরিতদের খুঁজে বের করতে অভিযান চলমান আছে।

  • নিরাপত্তা বেষ্টনী না থাকায় বিদ্যুতের নির্মানাধীন টাওয়ারের পাইলিংয়ের গর্তে জমে থাকা পানিতে ডুবে এক শিশুর মৃ*ত্যু

    নিরাপত্তা বেষ্টনী না থাকায় বিদ্যুতের নির্মানাধীন টাওয়ারের পাইলিংয়ের গর্তে জমে থাকা পানিতে ডুবে এক শিশুর মৃ*ত্যু

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

    ঝালকাঠির নলছিটি পৌরসভার কান্ডপাশা এলাকায় সোমবার (১১ডিসেম্বর) বিকালে পানিতে ডুবে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

    এলাকাবাসীর সূত্রে জানা যায় বৈদ্যুতিক সঞ্চালন লাইনের টাওয়ার নির্মানের জন্য করা পাইলিংয়ের কাজ দীর্ঘদিন যাবত বন্ধ থাকায় এর গর্তের মধ্যে পানি জমে পুকুরের মতো তৈরি হয়েছে।চতুর্দিকে বসতবাড়ি থাকায় এবং ঐ স্থানটি খোলামেলা এবং রৌদ্রজ্বল হওয়ায় বাচ্চারা সেখানে নিয়মিত খেলতে যায়।তেমনি এই বাচ্চাটিও সেখানে খেলেতে গেলে সবার অজান্তেই সে জমে থাকা পানিতে পরে যায়।বিকালে প্রতিবেশী কহিনুর বেগম সেখানে কাপড় আনতে গেলে বাচ্চাটিকে ভেসে থাকতে দেখেন।এরপর তাকে উঠিয়ে চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নিহতের ভাই উজ্জ্বল বিশ্বাস বলেন, টাওয়ারটির নির্মাণ কাজ শুরু হয়েছে প্রায় দুই বছর আগে।কাজের ধীরগতির কারনে আমরা তাদেরকে বারবার সতর্কও করেছি যাতে দ্রুত কাজটি সম্পন্ন হয়।কেননা চতুর্দিকে বসতঘর থাকায় প্রায় দশ পনেরটি বাচ্চা রয়েছে যারা সাতার জানেন না,তারা পাইলিংয়ের গর্তে জমে থাকা পানি পরে একটি দুর্ঘটনা ঘটতে পারে।কিন্তু টাওয়ার নির্মানের লোকজন আমাদের কথায় পাত্তা দেয়নি,কোনো নিরাপত্তা বেষ্টনী ছাড়াই তারা কাজ ফেলে রেখে চলে গেছে।তাদের এই খামখেয়ালির কারনে আজকে আমার বোনটা মারা গেলো,এর বিচার কার কাছে চাইবো?
    স্থানীয় ব্যবসায়ী জহিরুল ইসলাম বলেন,বারবার নিরাপত্তা বেষ্টনী দিতে বললেও নির্মানকারী ঠিকাদারি প্রতিষ্ঠান তা শোনেনি।আমরা তাদেরকে বুঝিয়েও বলেছিলাম দ্রুত কাজ শেষ করে অন্তত এই ঝুকি থেকে যাতে রেহাই পাওয়া যায়।কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে অবহেলা করেছে,তাদের অবহেলার বলি হলো এই মাসুম বাচ্চাটি।

    সরেজমিনে দেখা যায়,টাওয়ার নির্মানের চারটি পাইলিংয়ের পাশের মাটি প্রায় ৫-৬ ফুট গভীরতায় খুড়ে রাখা হয়েছে দীর্ঘদিন আগে।তাতে বর্ষার পানি জমে একটি জলাশয়ের মতো তৈরি হয়েছে।এর চতুর্দিকে মাটি এবং পাথরের ঢিবি থাকায় তা একরকম পিচ্ছিল কাদা হয়ে রয়েছে।পাশে রাখা পাথরের উপরে আশেপাশের নারীরা কাপড় শুকাতে দেন,এবং বাচ্চারা বিকালের রোদে সেখানে খেলতে যায়।নিরাপত্তা বেষ্টনী না থাকায় যায়গাটি ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে।

    টাওয়ারের পাইলিংয়ের গর্তের পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    এ বিষয়ে ওজোপাডিকোর বরিশালের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।তাকে খুদেবার্তায় বিষয়টি অবহিত করা হয়েছে।

  • উজিরপুরে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উদ্বোধনে সিভিল সার্জন মারিয়া হাসান

    উজিরপুরে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উদ্বোধনে সিভিল সার্জন মারিয়া হাসান

    মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ

    দুই কোটি ৩০ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। আজ মঙ্গলবার দেশের সব সম্প্রসারিত টিকাদান কেন্দ্রে (ইপিআই) শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

    তার ধারাবাহিকতায় বরিশালের উজিরপুরে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উদ্বোধন হয়।

    ১২ ডিসেম্বর মঙ্গলবার উজিরপুর পৌরসদরের রাখালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান এক শিশুকে নিজ হাতে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাইয়ে উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সৈয়দ জলিল, উজিরপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ শওকত আলী সহ আরো অনেকে।
    স্বাস্থ্য কর্মকর্তা জানান, উপজেলায় ২১৭ কেন্দ্র ৩৬ হাজার শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে।

  • মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যলয় নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

    মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যলয় নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

    আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের অন্যতম বিদ্যাপিঠ মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নিয়ে ষড়যন্ত্রকারিদের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে উপজেলার কুড়ালিয়া বাজারে একঘন্টাব্যাপি মানববন্ধন করেন তারা। এ সময় তারা ওই প্রতিষ্ঠানের সদ্য অবসরে যাওয়া অধ্যক্ষ বজলুর রশীদ খান চুন্নুর অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে তথ্য তুলে ধরেন এবং তদন্ত করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
    মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সদস্য রওশন আলম, মো. হেকমত আলী, ছামান আলী প্রমূখ।
    রওশন আলমসহ বক্তারা বলেন, সম্প্রতি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও দীর্ঘ ৫০ বছরের সভাপতি আলহাজ নূর রহমান মারা যাওয়ার পরই কতিপয় ষড়যন্ত্রকারি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ধ্বংস করতে মেতে উঠেছে। প্রতিষ্ঠাতার মৃত্যুর পর তার মেয়ে নাজনীন সুলতানা মিনাকে সর্বসম্মতিক্রমে সভাপতি করা হয়। কিন্তু সাবেক অধ্যক্ষ বজলুর রশীদ খান চুন্নু তার অনিয়ম দুর্নীতি ধামাচাপা দেওয়ার জন্য পুনরায় অধ্যক্ষের পদে আসিন হওয়ার জন্য কুটকৌশলে মেতে উঠেছেন। তিনি সভাপতি পরিবর্তন করে নিজের আসন ফিরে পাবার চেষ্টায় নানা ষড়যন্ত্র করছেন। এ নিয়ে শিক্ষক অভিভাবকদের মধ্যে ব্যপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পরিস্থিতি অশান্ত হওয়ার আগেই সামাল দেওয়ার জন্য দাবি জানান এলাকাবাসী।
    মানববন্ধনে দুইশতাধিক মানুষ অংশ নেন।