Blog

  • নবাগত ওসি’র সাথে নিসচা নেতৃবৃন্দের মতবিনিময়

    নবাগত ওসি’র সাথে নিসচা নেতৃবৃন্দের মতবিনিময়

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    পাইকগাছা থানার নবাগত ওসি ওবাইদুর রহমানের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে ওসি ওবাইদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নবাগত ওসি’র সাথে মতবিনিময় করেন নিসচা নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, নিসচা সভাপতি এইচএম শফিউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফরিজুল ইসলাম, সাংবাদিক এসএম আলাউদ্দীন সোহাগ, ইউপি সদস্য স্মিতা মন্ডল, শেখ ফরহাদ হোসেন, শেখ আব্দুল আজিজ, মিনারুল ইসলাম ও মাসুম বিল্লাহ।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • পাইকগাছায় গণশুনানী অনুষ্ঠিত

    পাইকগাছায় গণশুনানী অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    পাইকগাছায় সরকারি ও বেসরকারি পর্যায়ে সেবাদানকারী (ইউনিয়ন-উপজেলা পরিষদ) প্রতিষ্ঠানের সাথে জনগণের উন্মুক্ত সংলাপ গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দাতা সংস্থা হেলভেটাস এর অর্থায়নে র্ডপ, সুশীলন, পানিই জীবন ফেইজ-৩ প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন এ গণশুনানী অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ^াস, কৃষি অফিসার অসীম কুমার দাস, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ। র্ডপ ও সুশীলনের আবু সায়েম হোসেন এবং তাপস কুমার দাশের স ালনায় বক্তব্য রাখেন, প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউপি সচিব সঞ্জয় দাশ, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক আলাউদ্দীন রাজা, প্রশান্ত ঘোষ ও মিতা রানী দাশ।

  • সুজানগরে শহীদ ইব্রাহিম মোস্তফা কামাল দুলালের স্মরণসভা

    সুজানগরে শহীদ ইব্রাহিম মোস্তফা কামাল দুলালের স্মরণসভা

    এম এ আলিম রিপন,সুজানগরঃ মহান মুক্তিযুদ্ধে শহীদ ইব্রাহিম মোস্তফা কামাল দুলাল এর ৫২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১২ ডিসেম্বর) সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ইস্কেন্দার আলীর সভাপতিত্বে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদ ইব্রাহিম মোস্তফা কামাল দুলালের স্মৃতিচারণ করে স্মরণসভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঞ্জুয়ারা খাতুন, কামাল হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী। অনুষ্ঠানে অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো.ইমদাদুল হক, মেহেদী মাসুদ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ব্রজেন্দ্রনাথ দাস, বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষক সদস্য আব্দুর রহিম, শিক্ষক সদস্য(সংরক্ষিত) শামীমা নার্গিস, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন,অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থী সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি স ালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামিলুর রহমান। উল্লেখ্য সুজানগর থানাকে পাকিস্থানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত করার লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধারা থানা আক্রমণ করলে ১৯৭১ সালের ১২ ডিসেম্বর সম্মুখ সমরে শাহাদাত বরণ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ এর মেধাবী শিক্ষার্থী ও সুজানগরের কৃতি সন্তান ইব্রাহিম মোস্তফা কামাল দুলাল। তাঁর স্মরণেই ১৯৭২ সালে শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত তোফাজ্জল হোসেন তোফা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সহ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • হত্যা মামলায় উচ্চ আদালতের ভুয়া  জামিননামা প্রদর্শন ৩ আসামী গ্রেফতার

    হত্যা মামলায় উচ্চ আদালতের ভুয়া জামিননামা প্রদর্শন ৩ আসামী গ্রেফতার

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের শৈলকুপা উপজেলা আবাইপুর ইউনিয়নের ইউপি সদস্য রিপন হত্যা মামলার ৩ আসামীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার গভীর রাতে ঝিনাইদহ শহরের কালিকাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন শৈলকুপার উপজেলার মিনগ্রামের মৃত আইজাল বিশ্বাসের ছেলে আশরাফুল ইসলাম টেবি, টুকু বিশ্বাসের ছেলে জুমারত বিশ্বাস ও ইয়াকুব শেখের ছেলে নায়েব আলী। ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি জুয়েল ইসলাম জানান, শৈলকুপার রিপন হত্যা মামলার আসামী শহরের কালিকাপুরে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের শৈলকুপা থানায় সোপর্দ করা হয়। পুলিশ জানায়, গত ১৬ অক্টোবর রাতে শৈলকুপা উপজেলা শহর থেকে ফেরার পথে আবাইপুর ইউনিয়নের মীনগ্রাম মাঠের মধ্যে পৌঁছালে প্রতিপক্ষরা ইউপি সদস্য ও আ’লীগ নেতা রিপনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেন। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পর দিন নিহতের ভাই আহসানুল কবির বাদী হয়ে শৈলকুপা থানায় ৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামী করে শৈলকুপা হত্যা মামলা দায়ের করেন। গত ২৩ অক্টোবর হাইকোর্ট থেকে ২৭ জন আসামী জামিন নেন। হাইকোর্টের সেই জামিন আদেশে ৪ ডিসেম্বর নি¤œ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। কিন্তু আসামীরা ওই তারিখে নি¤œ আদালতে হাজির না হয়েছে হাইকোর্ট থেকে নেওয়া একটি ভুয়া জামিননামা থানায় জমা দেয়। সেখানে বলা হয়েছে ২৮ নভেম্বর তারা আদালত থেকে জামিন নিয়েছে যা সম্পুর্ণ ভুয়া বলে প্রমাণ পাওয়া যায়। বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশ তাদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে। এদিকে মামলার অন্য আসামীরা ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে ৬ জনকে কারাগারে পাঠানোর নিদের্শ দেয়। আটককের বিষয়টি জানাজানি হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নিতে যাওয়া আসামীরা পালিয়ে যায়।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ট্রাক ভাং*চুর গ্রে*ফতার ৩

    অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ট্রাক ভাং*চুর গ্রে*ফতার ৩

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের কালীগঞ্জে অবরোধের সমর্থনে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। এ সময় দুটি ট্রাক ও একটি লেগুনা ভাংচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলাউদ্দিনসহ তিনজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুর ১ টার দিকে কালীগঞ্জ উপজেলা পরিষদের সামনে এই ঘটনা ঘটে। দুপুরে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন ব্রীজ এলাকা থেকে অবরোধের সমর্থনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। মিছিলটি উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, তাঁতীদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর বিক্ষোভে অংশ গ্রহন করেন। অবরোধের সমর্থনে মিছিলকারীরা সড়কে চলাচলরত দুটি ট্রাক ও একটি লেগুনা ভাংচুর করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অবরোধকারীরা পালিয়ে যায়। কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, অবরোধ সমর্থনকারীরা বিক্ষিপ্তভাবে একটি মিছিল বের করে। এ সময় তারা একটি ট্রাক ও একটি লেগুনা ভাংচুর করে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

  • মহেশপুরে নি*র্যাতনে স্ত্রী হ*ত্যা  স্বামী গ্রে*ফতার

    মহেশপুরে নি*র্যাতনে স্ত্রী হ*ত্যা স্বামী গ্রে*ফতার

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের মহেশপুরে যৌতুকের দাবিতে স্ত্রী চাঁদনী খাতুন (২০) কে শারীরিক নির্যাতনে হত্যার অভিযোগ উঠছে। এ ঘটনায় পুলিশ নিহত’র স্বামী মশিয়ার রহমানকে গ্রেফতার পুলিশ। সোমবার মধ্য রাতে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের গুড়দাহ গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত চাঁদনী চুয়াডাঙ্গার জীবনগর উপজেলার মারুফদা গ্রামের শাহজাহান আলীর মেয়ে। নিহতের পিতা শাহজাহান আলী মঙ্গলবার বিকালে অভিযোগ করেন, এক বছর আগে গুড়দাহ গ্রামের বিশারত মেম্বারের ছেলে মশিয়ার রহমানের সাথে চাঁদনীর বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের দাবিতে চাঁদনীকে শারীরিক ভাবে নির্যাতন করতো। নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় জামাই মশিয়ারকে দুই লাখ টাকা দিয়ে একটি মোটরসাইকের কিনে দিয়েও নির্যাতন থামেনি। এক সপ্তাহ আগে জামাই মোটরসাইকেলটি বিক্রি করে দিলে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। এ ঘটনার জের ধরে সোমবার রাতে চাঁদনীকে শারীরিক ভাবে নির্যাতন করলে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপর ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য হত্যার ঘটনাটি আতœহত্যা বলে চালানোর চেষ্টা করে জামাই মশিয়ার। মামলার তদন্দকারী কর্মকর্তা মহেশপুর থানার এসআই ইসমাইল হোসেন জানান, রাতেই একটি হত্যা মামলা রজু করা হয়েছে। হত্যা মামলায় নিহতের স্বামী মশিয়ারকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মঙ্গলবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

  • জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী গনভবনে

    জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী গনভবনে

    রিপন ওঝা, খাগড়াছড়ি

    বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগের সফল সভাপতি মংসুইপ্রু চৌধুরী অপু ১২/১২/২০২৩ রোজ মঙ্গলবার সৌজন্যে সাক্ষাৎকার করেন।

    খাগড়াছড়ি জেলার সকল উপজেলার আমাদের প্রিয় সংগঠন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ ও দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক অবস্থা নিয়ে কথা বলেছি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা’র প্রার্থী কে জয়ী করার জন্য আমরা সকল সহযোগী অঙ্গ সংগঠন একসাথে কাধেঁ কাধ মিলিয়ে কাজ করে যাচ্ছি, সামনে নৌকা প্রার্থীতে বিজয় করে কিছু অসমাপ্ত উন্নয়নমূলক কাজ আছে এগুলো সমাপ্ত করার জন্য এবং আরো উন্নয়ন করার বিষয় তুলে ধরেছি।
    শত ব্যস্ততার মাঝেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাগড়াছড়ি জেলার খোঁজ খবর নিয়েছেন।

    খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন, সামনে দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকার মাঝি কুজেন্দ্রলাল ত্রিপুরাকে ৩য় মেয়াদের সাংসদ হিসেবে নির্বাচিত করার কৌশল ও জেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের অবস্থার কথা তুলে ধরেন।

    এ সময়ে সফরসঙ্গী কেন্দ্রীয় ছাত্রলীগে সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ শাহাজাদা মহিউদ্দিন উপস্থিত ছিলেন।

  • নড়াইলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    নড়াইলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে//
    নড়াইল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার। গতকাল সোমবার (১১ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে চোরাই মালামাল নিজ হেফাজতে রাখার অপরাধে তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ জীবন শেখকে গ্রেফতার করেছে নড়াইল জেলার সদর থানা পুলিশ। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, আসামি মোঃ জীবন শেখ নড়াইল জেলার সদর থানার পৌরসভাধীন আলাদাতপুর পৌর গোডাউনের পিছনে আশরাফ উকিলের বাড়ির ভাড়াটিয়া ফজলুর রহমানের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এএসআই (নিঃ) মোঃ তুহিন আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রাতে তার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

  • নির্বাচনের কাজে শিশুদের ব্যবহার না করার দাবিতে কেশবপুরে নির্বাচন কমিশনারের নিকট  স্মারকলিপি প্রদান

    নির্বাচনের কাজে শিশুদের ব্যবহার না করার দাবিতে কেশবপুরে নির্বাচন কমিশনারের নিকট স্মারকলিপি প্রদান

    মোঃ জাকির হোসেন, কেশবপুরঃ কেশবপুরে নির্বাচনের কাজে শিশুদের ব্যবহার না করার দাবিতে ১২ডিসেম্বর দুপুরে ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্সের (এনসিটিএফ) পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন এর মাধ্যমে নির্বাচন কমিশনারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্সের (এনসিটিএফ) কেশবপুর উপজেলা শাখার সভাপতি শিক্ষার্থী প্রসেনজিৎ দাস, সহসভাপতি আশা দাস, শিশু গবেষক জীবন দাস, শিশু সাংবাদিক শুভ দাস, সদস্য সখি দাস, শ্রাবন্তি দাস প্রমুখ।

    স্মারকলিপিতে উল্লেখ আছে আসন্ন ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার লাগানো, মিছিলে, স্লোগানে, রাজনৈতিক সহিংসতায়, প্রচারণায়, ঝুঁকিপূর্ণ আচরণে শিশুদের ব্যবহার না করার দাবি জানানো হয়। এ ছাড়া স্মারকলিপিতে আরও ৪ দফা দাবি উল্লেখ করা হয়েছে।দাবির মধ্যে রয়েছে, নির্বাচন প্রাক্কালে, নির্বাচনকালীন এবং নির্বাচনোত্তর সময়ে নির্বাচন কমিশনকে শিশুদের সুরক্ষায় একটি প্রজ্ঞাপন জারি করতে হবে। যাতে কোনো শিশুর শারীরিক, মানসিক ও অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি না হয়। বাংলাদেশে বসবাসরত সকল সম্প্রদায়ের শিশুদের অধিকার, মানবাধিকার, নিরাপত্তা এবং সুরক্ষার দায়িত্ব নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনকে নিতে হবে। নির্বাচনের সময় শিশুদের লেখাপড়া, খেলাধুলা এবং তাদের মনোসামজিক সহায়তায় যাতে বিঘ্ন সৃষ্টি না হয় সেদিকে কমিশনের পক্ষ থেকে সকল রাজনৈতিক দল প্রধানদের প্রতি জোর নির্দেশনা দিতে হবে।
    যদি কোনো প্রার্থী শিশুদের নির্বাচনের কাজে ব্যবহার করে তাহলে সেই প্রার্থীর বিরুদ্ধে তদন্তপূর্বক সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এমনকি প্রার্থীর ভোটে অংশগ্রহণ করা থেকে বিরত রাখার মতো যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করতে কার্যকর উদ্যোগ নির্বাচন কমিশনকে নিতে হবে।

    এ ব্যাপারে ইউএনও তুহিন হোসেন বলেন এ বিষয়ে একটি স্মারকলিপি পেয়েছি। স্মারকলিপিটি নির্বাচন কমিশনার বরাবর পাঠিয়ে দেওয়া হবে।

  • গোদাগাড়ীতে চুরির ভয়ে  রাত জেগে পেঁয়াজের জমি পাহারা দিচ্ছেন কৃষকরা

    গোদাগাড়ীতে চুরির ভয়ে রাত জেগে পেঁয়াজের জমি পাহারা দিচ্ছেন কৃষকরা

    রাজশাহী থেকে মোঃ হায়দার আলী : ভারত পেঁয়াজের রপ্তানী বন্ধের ঘোষনায় ব্যবসায়ীরা লাগামহীনভাবে বাড়াচ্ছেন পেঁয়াজের দাম। ফলে অনেক এলাকায় জমি থেকে পেঁয়াজ চুরি হচ্ছে। চুরি ঠেকাতে চাষিরা জমিতে পাহারা বসিয়েছেন। রাত জেগে তাঁরা তাঁবুতে বসে পেঁয়াজ পাহারা দিচ্ছেন। এই চিত্র রাজশাহীর গোদাগাড়ী উপজেলার অনেক এলাকায়।

    খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার মাটিকাটা ইউনিয়নের বিদিরপুর বাজারে গত রোববার প্রতি কেজি গ্রীষ্মকালীন পেঁয়াজ ১৬০-১৭০ টাকা এবং তাহেরপুরী পেঁয়াজ ১৯০-২০০ টাকায় বিক্রি হয়েছে। এর আগের সপ্তাহে হাটে প্রতি কেজি পেঁয়াজের দাম ছির ৯০ টাকা। উপজেলার হরিশংকরপুর গ্রামের কৃষক হযরত আলী পেঁয়াজ চুরির ভয়ে জমির পাশে তাঁবু গেড়ে রাত-দিন পাহারা দিচ্ছেন। গতকাল সোমবার সন্ধ্যায় গিয়ে দেখা যায়, তিনি তাঁবুর সামনে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন। ১০ কাঠা জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করেছেন। তিনি আশা করছেন, সেখানে অন্তত ৫০ মণ পেঁয়াজ পাবেন।

    এখানে হযরত আলীর ১০ বিঘা জমিতে ফসল রয়েছে। পেঁয়াজ ছাড়াও ভুট্টা, শীর্ষে ও টমেটো চাষ করেছেন। তিনি বলেন, গতকাল সকাল ৯ টার দিকে পাইকারি ক্রেতারা এসেছিলেন। তাঁরা ১৩০ টাকা কেজি দরে দাম দিতে চেয়েছেন। কিন্তু পরিপক্ব না হওয়ায় তিনি পেঁয়াজ বিক্রি করেননি। আশা করছেন পেঁয়াজ আরও বড় হবে, দামও বেশি পাবেন।খেতের পেঁয়াজ এখনো পরিপক্ব হয়নি।

    পেঁয়াজ পরিপক্ব হতে ১০-১৫ দিনসময় লাগবে। বেনীপুর গ্রামের কৃষক মাজহারুল ইসলাম দুই বিঘা জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করেছেন। তিনিও ওই জমিতে ২৪ ঘণ্টা পাহারা বসিয়েছেন। তিনি বলেন, দাম বেড়ে যাওয়ার কারণেই পেঁয়াজ নিয়ে একটু উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। চুরি হয়ে যেতে পারে, এই আশঙ্কায় পাহারা জোরদার করতে হয়েছে।উপজেলার পৌর এলাকার চাষি গোলাম রাব্বানী পাঁচ বিঘা জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করেছেন। গত মঙ্গলবার রাতে তাঁর জমি থেকে ছয় মণ পেঁয়াজ চুরি হয়ে গেছে। এর পর থেকে তিনি জমিতে পাহারা বসিয়েছেন।

    এ ছাড়া গত কয়েক দিনে উপজেলা দেওপাড়া ইউনিয়নের ঈশ্বরীপুর ব্লকের গলাই গ্রাম, ধামিলা গ্রাম, হাতীবন্ধা গ্রামের কয়েকজন কৃষকের খেত থেকে পেঁয়াজ চুরি হওয়ার খবর পাওয়া গেছে।রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে জেলায় এবার ৯ হাজার ৭৫০ বিঘা জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করা হয়েছে। এর মধ্যে গোদাগাড়ীতে চাষ হয়েছে ১ হাজার ৩২০ বিঘা জমিতে। ইতিমধ্যে আড়াই শ বিঘা থেকে পেঁয়াজ তোলা হয়েছে। প্রতি বিঘায় ফলন হয়েছে ১২০ থেকে ১২৫ মণ।কৃষকের পেঁয়াজ পাহারা দেখতে সন্ধ্যায় হরিশংকরপুর মাঠে এসেছিলেন গোদাগাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমদ। তিনি বলেন, খেতের পেঁয়াজ এখনো পরিপক্ব হয়নি।

    তবে বাজারে দাম বেড়ে যাওয়ার খবর শুনে চাষিরা পেঁয়াজ তোলার জন্য অস্থির হয়ে উঠেছেন। পেঁয়াজ পরিপক্ব হতে ১০-১৫ দিন সময় লাগবে। তখন বিঘাপ্রতি ফলন অন্তত দেড় শ মণ হতে পারে। এখনো পেঁয়াজের গাছ সবুজ রয়েছে। পরিপক্ব বা উপযুক্ত মানে হারভেস্টিংয়ের সময় এই গাছ সবুজ থাকবে না। নরম হয়ে হেলে পড়বে। একটি পেঁয়াজ মোটামুটি ৪০০ গ্রাম পর্যন্ত ওজন হবে।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।