Blog

  • কোলাগাঁও ও কাশিয়াইশ আ’লীগের বর্ধিত সভায়- মোতাহেরুল ইসলাম চৌধুরী

    কোলাগাঁও ও কাশিয়াইশ আ’লীগের বর্ধিত সভায়- মোতাহেরুল ইসলাম চৌধুরী

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার।।
    চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম ১২ পটিয়া আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ উপহার দিয়েছে। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী “শেখ হাসিনা সরকার বাংলাদেশকে উন্নয়নের ক্ষেত্রে বিশে^ এক নতুন দিক-দর্শন হিসেবে পরিচিতি করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের গতি অব্যাহত থাকলে এশিয়ার সেরা দেশ হবে বাংলাদেশ। তাই যার যার অবস্থান থেকে সততার সঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে। শেখ হাসিনা সরকার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য সেবা জনগণের কল্যাণ, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা।”তলাবিহীন ঝুড়ির দেশ বাংলাদেশকে আজ একটি সম্ভাবনাময় অর্থনীতি হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছেন।”যেকোন ষড়যন্ত্রে’র মোকাবেলা করতে আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রস্তত রয়েছে। বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে নৌকার গনজোয়ার আটকে রাখতে পারবে না। তাই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী ৭ জানুয়ারী নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। তিনি গত (১১ ডিসেম্বর) সোমবার পটিয়া উপজেলার কোলাগাঁও ও কাশিয়াইশ ইউনিয়ন আওয়ামীলীগের পৃথক দুইটি বধিত সভায় প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
    বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আইয়ুব আলী, যুগ্ম সাধারন সম্পাদক প্রদীপ দাশ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফারুক, সদস্য মোজাহেরুল আলম, মোহাম্মদ নাছির, উপদেষ্টা মন্ডীর সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম আবদুল মতিন চৌধুরী, ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন, পটিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ, সহ-সভাপতি ও পৌরসভা মেয়র আইয়ুব বাবুল, শাহদাত হোসেন ফরিদ, চৌধুরী আবুল কালাম আজাদ, এমএ রহিম, বেলাল উদ্দিন, উপজেলা চেয়ারম্যান সমিতি’র সভাপতি আবুল কাশেম, সাধারন সম্পাদক মুহাম্মদ সেলিম, এম এ হাশেম, ইনজামুল হক জসিম, এহসানুল হক, শাহিনুল ইসলাম শানু, মাহাবুবুর রহমান, মাহাবুবুল হক চৌধুরী, জাকারিয়া ডালিম, ফৌজুল কবির কুমার, আ’লীগ নেতা মোজাম্মেল হক রাজধন, আবু সুফিয়ান টিপু, এডভোকেট এম হোসাইন রানা, এমরান উদ্দিন মনা, উপজেলা কৃষকলীগ আহবায়ক সৈয়দ নুরুল আবছার, মৎস্যজীবিলীগ আহবায়ক সাইফুল ইসলাম, মহিলা নেত্রী জীবন আরা বেগম রুবি, যুবলীগ নেতা মাইনুদ্দিন চৌধুরী, হাবিবুল হক চৌধুরী, নুরুল আমিন, রাজু দাশ হিরো, হাসান উল্লাহ চৌধুরী, নুর আলম ছিদ্দিকী, ইমরান উদ্দিন বশির, রিটন নাথ মাস্টার,মহিউদ্দীন মোল্ল।
    কোলাগাঁও ইউনিয়ন আ’লীগ সভাপতি হাজী ওসমান গনি’র সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক দিদারুল আলমের পরিচালনায় বক্তব্য রাখেন আ’লীগ নেতা মো: হারুন, বুলবুল হোসেন, নুর খাঁন মাস্টার, এডভোকেট শওকত, মফিজুর রহমান, আনচুর মেম্বার, আবদুল কাদের, মনচুর আলম, দিদার মেম্বার, হাবিবুর রহমান, শিমুল বড়–য়া, মো: শফি, আরিফ, উত্তম কুমার, আবু তাহের, সৌরব শীল, জাহাঙ্গীর আলম, আলী আশরাফ, মনজুর, আকবর। কাশিয়াইশ ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভা সভাপতি জহির আহমদ চৌধুরী’র সভাপতিত্বে ও সুরজিৎ বর্দ্দনের পরিচালনায় বক্তব্য রাখেন আ’লীগ নেতা রতন কুমার মল্লিক মিটু, রেজাউল করিম তালুকদার, ফোরকান চৌধুরী, জসিম, ইকবাল, জহির উদ্দিন, মৃনাল কান্তি বড়–য়া, আলী ওসমান, শীতল তালুকদার, আব্বাস উদ্দিন ছোটন, এসকান্দর আলী, ফরহাদুল ইসলাম খান, তাজবিদ তাহমিদ হিমেল,আলমগীর চৌধুরী, নজরুল ইসলাম, মনজুর আলম, মো: রাসেল, মো: শহিদ, ফজলুল করিমসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামীলীগ, সেচ্চাসেবকলীগ, তাঁতীলীগ, ছাত্রলীগ, বিভিন্ন ওর্য়াডে মেম্বার ও মহিলা মেম্বার বৃন্দ।

  • নির্বাচনী কর্মকান্ডে শিশুদের ব্যবহার বন্ধে বেতাগীতে এনসিটিএফ এর স্মারকলিপি

    নির্বাচনী কর্মকান্ডে শিশুদের ব্যবহার বন্ধে বেতাগীতে এনসিটিএফ এর স্মারকলিপি

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি

    বরগুনার বেতাগীতে নির্বাচনী কর্মকান্ডে শিশুদের ব্যবহার বন্ধে শিশু সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং নিকট স্মারকলিপি দেওয়া হয়েছে।

    বরগুনার বেতাগীতে আজ (১৩ ডিসেম্বর) বুধবার বিকাল ৪ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসা ও সহকারী রিটার্নিং অফিসার এর কার্যালয় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশলান চিল্ড্রেন টাস্ক ফোর্স ( এনসিটিএফ) বেতাগী উপজেলা সভাপতি মোঃ খাইরুল ইসলাম মুন্না নেতৃত্বে স্মারকলিপি প্রধান করেন।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা আফরোজা সুলতানা, সংগঠন এর শিশু সাংসদ সদস্য মোঃ আরিফুল ইসলাম মান্না, শিশু গবেষক তাকওয়া তারিন নুপুর, জেরিন,ইমাম,সাইফুল,জেরিন সুলতানা রাইসা, মুবিন প্রমুখ।

    স্মারকলিপিতে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সরকার- শিশু আইন, ২০১৩, সংশোধিত ২০১৮ পাশ করে। আমরা এনসিটিএফ লক্ষ্য করছি যে, বর্তমানে শিশুদেরকে বিভিন্নভাবে নির্বাচনী কর্মকান্ডে ব্যবহার করা হচ্ছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো, নির্বাচনী প্রচার-প্রচারণা, পোস্টারিং, মাইকিং, নির্বাচনী মিছিলে অংশগ্রহণ যা তাদের সুরক্ষাকে বিঘ্নিত করছে এবং ভবিষ্যতে করতে পারে। এমনি পরিস্থিতিতে আমাদের উপজেলার শিশুদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা ও সুরক্ষার জন্য রাজনৈতিক দল ও নির্বাচনী প্রার্থীদের নির্বাচনী কর্মকান্ডে শিশুদের ব্যবহার বন্ধে তাদের প্রতি নির্দেশনা প্রদান করা আবশ্যক মর্মে আমরা শিশুরা মনে করছি।

    স্মারকলিপি হাতে পেয়ে বেতাগী উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ বলেন এটি সময় উপযোগী দাবি, এর সাথে আমিও একমত। উপজেলা প্রশাাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।

  • উজিরপুরে নবাগত নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেনকে সংবর্ধনা

    উজিরপুরে নবাগত নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেনকে সংবর্ধনা

    উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।এ সময় ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় তাকে।

    উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৩ ডিসেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উজিরপুরের নবাগত নির্বাহী কর্মকর্তাকে সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নবাগত নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, বিদায়ী নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন , উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দীন বেপারী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন , সহকারী কমিশনার (ভুমি) কে এম ইসমাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শওকত আলী , বীর মুক্তিযোদ্ধা মোঃ আকরাম হোসেন , উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ , যুব উন্নয়ন কর্মকর্তা , ইউপি চেয়ারম্যান অমল মল্লিক প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিকারপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মাঝি, আঃ খালেক রাড়ি , পৌর আওয়ামীলীগের সভাপতি তাপস কুমার রায় , উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার , সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ বাচ্চু , দপ্তর সম্পাদক জুনায়েদ খান সিয়াম , ক্রীড়া সম্পাদক সুদেব কুমার মন্ডল সহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা , সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ । নব যোগদানকৃত নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন ইতিপূর্বে আগৈল ঝাড়া উপজেলার দায়িত্ব পালন করেছেন। বিদায়ী নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন আগৈল ঝাড়া উপজেলায় বদলি হয়েছেন ।

  • ময়মনসিংহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি দুলুর গণসংযোগ

    ময়মনসিংহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি দুলুর গণসংযোগ

    ময়মনসিংহ-৪ সদর আসনে ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি দেলোয়ার হোসেন খান দুলু এলাকায় নিয়মিত গণসংযোগ করছেন।

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নিয়মিত গনসংযোগ কর্মসূচীর অংশ হিসেবে বুধবার বিকালে তার কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন খান দুলু উপজেলার সিরতা ইউনিয়নের চর গোবাদিয়াসহ ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে গণসংযোগ করেন।

    গণসংযোগকালে সাবেক এমপি দেলোয়ার হোসেন খান দুলু বলেন,ময়মনসিংহ সদর আসনে ২০০১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র দলীয় প্রার্থী হিসাবে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি ৫টি বছর আপনাদের পাশে ছিলাম।

    এলাকাবাসীর মতামত নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়নে আমি সব সময় চেষ্টা করেছি। সদর উপজেলার সার্বিক উন্নয়নে আমার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার লক্ষ্যে আমি আপনাদের নিকট পুনরায় ভোট প্রার্থনা করছি। অতীতের ন্যায় ভবিষ্যতেও আমি আপনাদের পাশে থেকে সব সময় সেবাদানের চেষ্টা চালিয়ে যাব।

    জানা গেছে, ময়মনসিংহ-৪ (সদর) আসনে ২০০১ সালে বিএনপি’র দলীয় এমপি হয়েছিলেন দেলোয়ার হোসেন খান দুলু। বিএনপি’র সাবেক জাতীয় নির্বাহী কমিটির সদস্য দুলু এক-এগারোর সংস্কারপন্থি হিসেবে দল থেকে ছিটকে পড়েন। এরপর থেকে বিএনপিতে এই নেতার কোনো পদ নেই। সংস্কারপন্থি হিসেবে গত ১৫ বছর বিএনপি দেলোয়ার হোসেন খান দুলু এমপিকে দলে রাখেনি বলে জানা গেছে।

  • বগুড়ার শাজাহানপুরে ৫৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

    বগুড়ার শাজাহানপুরে ৫৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

    মিজানুর রহমান মিলন,
    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

    বগুড়ার শাজাহানপুরে কয়লা বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ৫৮ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মাঝিড়া এলাকায় বাইপাস সড়কে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হলেন রংপুরের মিঠাপুকুর উপজেলার ডাঙ্গাপাড়া হামিদপুর এলাকার হেলাল মিয়ার ছেলে ট্রাক চালক হাফিজুর রহমান ও মানিকগঞ্জের জাফরগঞ্জ বাজার উতলি স্ট্যান্ড এলাকার আলমাস আলীর ছেলে মোহাম্মদ রাসেল । এসব তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক রাজিউর রহমান।

    তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর উপজেলার মাঝিড়া এলাকায় বাইপাস সড়কের সামনে অবস্থান নেয় অধিদপ্তরের একটি টিম। অভিযানে কয়লা বোঝাই একটি ট্রাক (ঢাকা -মেট্রো -ট -১৩-৪২৮৪) তল্লাশি চালিয়ে চালকের পিছনের সিটে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৫৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ট্রাকে থাকা দুইজনকে গ্রেপ্তার করা হয়।

    তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • আমিনুল হক শামীম এর ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা

    আমিনুল হক শামীম এর ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা

    ষ্টাফ রিপোর্টারঃ
    আগামী ৭জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নির্বাচনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের প্রচার-প্রচারণায় জমজমাট হয়ে উঠেছে ময়মনসিংহ-৪ সদর এলাকায়। প্রার্থীদের প্রচারণায় ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো।

    সরেজমিন দেখা গেছে, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই এর পরিচালক আমিনুল হক সিআইপির নির্বাচনি প্রচারণা ঘিরে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। তার পক্ষে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছে এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা। অবহেলিত সদর উপজেলাকে একটি আধুনিক ও সেবাধর্মী এলাকা হিসেবে দাঁড় করার জন্য তিনি সদরের বিভিন্ন এলাকায় পথসভা-মতবিনিময় সভাসহ এলাকার প্রতিটি ওয়ার্ডের জনগণের সাথে উঠান বৈঠকের মাধ্যমে নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

    এ বিষয়ে আমিনুল হক শামীম সিআইপি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। নির্বাচনি প্রচার-প্রচারণা করতে গিয়ে প্রতিনিয়ত আমার সমর্থক-কর্মীদের কেউ বাধা ও হুমকি দিলে আমি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করবো।

    তবে ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে এবং সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে বিজয়ী হওয়ার আশা ব্যক্ত করেন এই প্রার্থী।

    ১২ ডিসেম্বর রোজ মঙ্গলবার রাত সাড়ে ০৯ টায় নগরীর ২৬নং ওয়ার্ড মধ্য বাড়েরা এলাকাবাসীর উদ্যোগে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ময়মনসিংহ-০৪ সদর আসনে স্বতন্ত্র প্রার্থী ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের অন্যতম সহ সভাপতি, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন “FBCCI” এর সাবেক সহ-সভাপতি, দি ময়মনসিংহ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মোঃ আমিনুল হক শামীম [সিআইপি] ।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফ হোসেন, মসিকের প্যানেল মেয়র-০১ আসিফ হোসেন ডন, জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর হিমেল।

    এছাড়াও বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর যুবলীগের আহ্বায়ক মোঃ শাহিনুর রহমান, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল হাশেম রায়হান, মহানগর আওয়ামী লীগের সদস্য হুমায়ুন কবির ভূটো সহ প্রমূখ উপস্থিত ছিলেন।

  • আজ মোরেলগঞ্জ মুক্ত দিবস

    আজ মোরেলগঞ্জ মুক্ত দিবস

    এস এম সাইফুল ইসলাম কবির. বিশেষ প্রতিনিধি :
    আজ ১৪ ডিসেম্বর। মোরেলগঞ্জ মুক্ত বিদস। দীর্ঘ ৯ মাসের মহান স্বাধীনতা যুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে হানাদার মুক্ত হয় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা। মোরেলগঞ্জ ছাত্রলীগের তৎকালীন সভাপতি ডা. মোসলেম উদ্দিনের নেতৃত্বে ১১জনের একটি দল মোরেলগঞ্জকে হানাদার মুক্ত করেন।
    ডা. মোসলেম উদ্দিন জানান, দলটি ১৩ডিসেম্বর মধ্যরাতে মংলা থেকে মোরেলগঞ্জে আসে। প্রথমে তারা টাউন স্কুল মাঠে অবস্থান নিয়ে ভোর রাত ৪টার দিকে গুলি ছোড়ে। কয়েকটি রাজাকার ক্যাম্পে আক্রমন করে। মুক্তিযোদ্ধাদের সঙ্গে মুক্তিকামী জনতা ফুঁসে উঠলে রাজাকার ও পাকি বাহিনীর সদস্যরা জীবন বাঁচাতে নৌকায় পানগুছি নদী পাড়ি দিয়ে পালিয়ে যায়। হানাদার মুক্ত হয় মোরেলগঞ্জ।
    এ সময় তার সাথে ছিলেন নীল রতন মিস্ত্রী, এমকে আজিজ, কচুবুনিয়ার সুলতান আহমেদ, চিংড়াখালীর আ. রশিদ বক্স, শরণখোলার খায়রুল আলম, অমূল্য কুমার রায়, ভাটখালীর আব্দুল খালেক, কাকড়াতলীর চিরানন্দ মন্ডল, জিউধরার আব্দুর রাজ্জাক ও রাজেন মন্ডল সহ আরো অর্ধ শতাধিক মুক্তিযোদ্ধা ।
    ১৪ ডিসেম্বর সকাল ১১টায় মুক্তিকামী জনতাকে সঙ্গে নিয়ে মুজিববাহিনীর সদস্যরা রাজাকারদের অন্যতম ঘাটি রায়ের বিল্ডিংয়ে অবস্থান নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন ডা. মোসলেম উদ্দিন।
    মোরেলগঞ্জ মুক্তদিবস সম্পর্কে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারে সাবেক কমান্ডার আলহাজ্ব লিয়াকত আলী খান বলেন, ১১ জন নয় ৭ জনের একটি দল মুজিব বাহিনীর মন্ত্র নিয়ে মোরেলগঞ্জে এসেছিল। কিন্তু মোরেলগঞ্জকে হানাদার মুক্ত করতে তাদের কোনই অবদান ছিলনা।

  • পাইকগাছায় মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    পাইকগাছায় মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি ॥
    আগামী দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে পাইকগাছা উপজেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা সুপার মার্কেটের ছাদে আগামী দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনকে বিজয়ী করতে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাসুমা বেগমের সবাপতিত্বে ও প্রভাষক বজলুর রহমানের স ালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসন থেকে নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী রশীদুজ্জামান মোড়ল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক মলঙ্গী, জেলা পরিষদ সদস্য নাহার আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, পৌর প্যানেল মেয়র কবিতা রানী দাশ, কাউন্সিলর আসমা বেগম, রাফেজা খানম, ইউপি সদস্য এসনেয়ারা বেগম, হাসিনা বেগম, শাহনারা বেগম, মর্জিনা বেগম, রাধিকা গোলদার, রওশনয়ারা বেগম, ঝরনা দাশ, মেরী সরকার সোনাবান বেগম, কেয়া আক্তার, নাছিমা বেগম, রুবিনা আক্তার প্রমুখ।
    অপর দিকে বিকেলে একই স্থানে যুব মহিলা লীগের নির্বাচনী প্রস্তুতি সভা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ময়না বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফাতেমাতুজ জহুরা রুপার স ারনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) নৌকা মার্কার মনোনীত প্রার্থী রশীদুজ্জামান মোড়ল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট সেলিনা আক্তার পিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক মনোয়ারা খাতুন শিউলী, জেলা যুব মহিলা লীগ নেত্রী শারমিন সুলতানা রচনা, শিমু আক্তার, আকলিমা খাতুন তুলি, অ্যাডভোকেট শিউলী আক্তার লিপি, অ্যাডভোকেট রোজনীল সরকার, জান্নাতুল হাওয়া শান্তা প্রমুখ।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা

  • পাইকগাছায় বিভিন্ন নেতৃবৃন্দের কবর,মাজার জিয়ারত ও মতবিনিময় করেছেন খুলনা-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী  ইঞ্জিনিয়ার  মাহবুবুল আলম

    পাইকগাছায় বিভিন্ন নেতৃবৃন্দের কবর,মাজার জিয়ারত ও মতবিনিময় করেছেন খুলনা-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম

    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি ॥
    খুলনা – ৬ আসনের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার জি এম মাহবুবুল আলম উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, মাজার,প্রয়াত নেতৃবৃন্দের কবর জিয়ারত ও দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। তিনি মঙ্গলবার দিনভর
    কপিলমুনি জাফর আউলিয়া মাজার জিয়ারত, কপিলমুনি বাজারে ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময়, সাবেক এমপি খুলনা-০৬, এডভোকেট শেখ নুরুল হকের কবর জিয়ারত, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও খুলনা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার শেখ শহিদুল্লাহর পিতা শেখ মোহাম্মদ আলীর কবর জিয়ারত, পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ বেলাল উদ্দিন বিলুর কবর জিয়ারত, পাইকগাছা উপজেলা যুবলীগের সভাপতি এস এম শামসুর রহমানের পিতার কবর জিয়ারত শেষে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও পাইকগাছা পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের সাথে মতবিনিম করেন।এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, কয়রা আমাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সবুর ঢালী, কয়রার সাবেক আওয়ামী লীগের প্রবীণ নেতা ওজিয়াউর রহমান গাজী, পাইকগাছা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এস এম শামসুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, দপ্তর সম্পাদক গৌরাঙ্গ মন্ডল, সোলাদানা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আজিজুর রহমান লাভলু, পাইকগাছা বাজারের ব্যবসায়ী নেতা মোহাম্মদ নুরুজ্জামান সরদার, কয়রা উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাহাবুদ্দিন মালি, কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, আশরাফুল ইসলাম রাবু, মোহাম্মদ মিন্টু মোড়ল, বি এম রায়হান, তন্ময় মন্ডল প্রমুখ।

  • পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় আহত পরিবারের মাঝে নিসচা’র ছাগল বিতরণ

    পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় আহত পরিবারের মাঝে নিসচা’র ছাগল বিতরণ

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় আহত পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। আদর্শ লাইব্রেরীর সাঈদুল ইসলাম ও চায়না ক্লিনিকের তাপস সাধুর সহযোগিতায় নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পঙ্গুত্ববরণকারী উপজেলার মাহমুদকাটী গ্রামের দিনমজুর শেফারুল ইসলাম গাজী, সলুয়া গ্রামের হাসনা বেগম ও সিরামপুর গ্রামের কল্যাণী বিশ^াস ও তাদের পরিবারের মাঝে এ ছাগল বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন নিসচা সভাপতি এইচএম শফিউল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ সমরেশ রায়, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার অসীম কুমার দাশ, প্রধান শিক্ষক অঞ্জলী রানী শীল, নিসচা’র সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফরিজুল ইসলাম, সাংবাদিক এসএম আলাউদ্দীন সোহাগ, ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি, মাজহারুল ইসলাম মিথুন, ইউপি সদস্য স্মিতা মন্ডল, শেখ ফরহাদ হোসেন, শেখ আব্দুল আজিজ, মিনারুল ইসলাম ও মাসুম বিল্লাহ।