Blog

  • খাগড়াছড়ির ভাইবোনছড়া ইউনিয়নে মাত্র ৪ মাসে হাফেজ হয়ে সকলকে অবাক করলেন এক ছাত্র হাফেজ মোঃহাবিবুল্লাহ

    খাগড়াছড়ির ভাইবোনছড়া ইউনিয়নে মাত্র ৪ মাসে হাফেজ হয়ে সকলকে অবাক করলেন এক ছাত্র হাফেজ মোঃহাবিবুল্লাহ

    নুরুল ইসলাম( টুকু) সদর উপজেলা প্রতিনিধি, খাগড়াছড়ি।

    খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর উপজেলার ৫ নং ভাইবোনছড়া ইউনিয়নে অবস্থিত হযরত হাজী সমীউদ্দিন শাহ অলী মাদ্রাসা,হেফজখানা ও এতিম খানায় মাত্র ০৪ চার মাসে হাফেজ হয়ে একছাত্র সকলকে তাক লাগিয়ে দিলেন।এটি এখন এলাকার আলোচনার বিষয়বস্তুতে রুপান্তর হয়েছে।

    বুধবার (১৩ ডিসেম্বর) ২০২৩ ইং সকাল ১১ সময় মাদ্রাসা পরিচালনা কমিটি,হেফজ খানার শিক্ষক, ছাত্র ও এলাকাবাসীর উপস্থিতিতে উক্ত ছাত্রের আখেরী ছবক শুনা হয়।

    এসময় ভাইবোনছড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মোঃআবদুল্লাহ ফয়সাল কুতুবী বলেন: সাধারণত ৩-৪ বছর সময় ছাড়া একজন ছাত্র হাফেজ হতে পারে না সেখানে এই ছাত্র মাত্র ৪ মাসে হাফেজ হয়েছে। এটা আল্লাহর রহমত এবং নেক নজর ছাড়া আর কিছু নয়।

    হেফজ বিভাগের প্রাধান হাফেজ মোঃরুহুল আমীন কুতুবী বলেন : মাদ্রাসাটি ২০১৩ সালে প্রতিষ্ঠা করেন আলহাজ্ব মোঃআইয়ুব শাহ। এ পযর্ন্ত ২০ জনের উপর ছাত্র হেফজ শেষ করে বিদায় নিয়েছেন এ বছর(২০২৩) সালেও ৮ জন ছাত্র হাফেজ হয়েছেন,তার মধ্যে হাফেজ মোঃহাবিবুল্লাহ মানিক মাত্র ০৪ মাসে হাফেজ হয়েছেন।

    কৃতি ছাত্রের পিতা সংবাদ মাধ্যমকে জানান: অবাব অনটনের সংসারে ৪ ছেলে ১ মেয়ে তার মধ্যে এই ছেলে সবার ছোট হলেও ছোটকাল থেকে লেখাপড়া করাতে পারিনি। একসময় আমি অসুস্থ হলে আমার ছেলে আমাকে ২০০ টাকা মজুরীতে মানুষের কাজ করে আমাকে সুস্থ করে তুলে পরবর্তীতে আমার ছেলে মাদ্রাসায় পড়ার ইচ্ছে প্রকাশ করলে এই হেফজ খানায় এনে ভর্তি করে দেই। মাদ্রাসার শিক্ষকের প্রচেষ্টায় এবং অক্লান্ত পরিশ্রমে আজ আমার ছেলে হাফেজ হয়েছে এতে আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি। আজ আমার খুশির কোন শেষ নেই এ বলেই দু,চোখে দিয়ে পানি ছেড়ে দেন।

    মাদ্রাসার সিনিয়র ছাত্র হাফেজ মোঃ ফরহাদ হোসেন এর সন্ঞালনায় আখেরী ছবক অনুস্ঠানটি অনুস্ঠিত হয়।অনুষ্ঠানটিতে এইসময় আরও উপস্থিত ছিলেন মাদ্রাসা প্রতিষ্ঠাতার ছেলে মাওলানা জোবায়ের হোসেন আলকাদেরী,ভাইবোনছড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সরাফত আলী বাদশা,তবলছড়ি ইউনিয়ন পরিষদের সচীব ওসমান আলী ছাত্র- ছাত্রীদের অভিভাবক, শিক্ষক,ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক গন উপস্থিত ছিলেন।

  • নড়াইলে গাঁজাসহ গ্রেফতার ১

    নড়াইলে গাঁজাসহ গ্রেফতার ১

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে//
    নড়াইলে মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ মেহেদী হাসান শান্ত (৩৫) নামের ০১জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানাধীন শেখহাটি পুলিশ ক্যাম্প। গ্রেফতারকৃত মোঃ মেহেদী হাসান শান্ত (৩৫) নড়াইল সদর থানাধীন শেখহাটি ইউনিয়নের শেখপাড়া গ্রামের মোন্তাজ খাঁ এর ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, বুধবার (১৩ ডিসেম্বর) সকালে নড়াইল সদর থানাধীন শেখহাটি ইউনিয়নের শেখপাড়া গ্রামস্থ ধৃত আসামি মোঃ মেহেদী হাসান শান্ত (৩৫) এর বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) টিপু সুলতান, এএসআই (নিঃ) মোঃ ওহিদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ মেহেদী হাসান শান্ত (৩৫)কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীর নিকট থেকে ছয়শত গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

  • রাণীশংকৈলে দেশসেরা স্কুলের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর টনক নড়েছে শিক্ষা অফিসের ২ সদস্যের কমিটি গঠন

    রাণীশংকৈলে দেশসেরা স্কুলের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর টনক নড়েছে শিক্ষা অফিসের ২ সদস্যের কমিটি গঠন

    এস আর মানিক, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ
    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাতীয়ভাবে পুরস্কারপ্রাপ্ত দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের ঘটনায় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর টনক নড়েছে উপজেলা শিক্ষা অফিসের। ১২ ডিসেম্বর ২ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
    জানাযায়, মডেল স্কুলে দীর্ঘ ১৩ বছর ধরে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। হঠাৎ করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সরকারি কারিকুলামকে সমস্যা দেখিয়ে সর্বশেষ ২০২৪ সালের ৬ষ্ঠ-৮ম শ্রেণির ভর্তি বন্ধ করে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে উঠে অভিভাবকরা। এই উত্তেজিত ঘটনার দূ পক্ষে দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপক ভাইরাল হলে বিষয়টি এলাকায় চা ল্যের সৃষ্টি হয়। ঘটনার প্রেক্ষিতে প্রধান ছেলিমা সিদ্দিকা ৩ ডিসেম্বর অভিভাবক নওরোজ কাওষার কাননের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী করেন। অপরদিকে অভিভাবক নওরোজ কাওষার কানন জীবনের নিরাপত্তা চেয়ে ১১ ডিসেম্বর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছেলিমা সিদ্দিকা, সহকারি শিক্ষক ধীরেন্দ্রনার্থ পাল ও সহকারি শিক্ষক শেফালি খাতুনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী করেন।
    উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দিন বলেন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে সহকারি শিক্ষা কর্মকর্তা জাহিদ হোসেন ও সীমান্ত কুমার বসাককে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। ৫ কর্মদিবসের মধ্যে তদন্ত রির্পোট দাখিল করতে বলা হয়েছে।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন,আমি বাকবিতন্ডার খবর পেয়ে বিদ্যালয়ে গিয়ে পরিবেশ শান্ত করি। তিনি আরো বলেন শিক্ষা অফিসারের সাথে কথা বলে ভর্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং শিক্ষকদের অভ্যন্তরিণ কোন্দলের বিষয়ে তদন্ত কমিটির রির্পোট পেলে ব্যরস্থা নেওয়া হবে ।

    এস আর মানিক
    রাণীশংকৈল, ঠাকুরগাঁও

    রাণীশংকৈল- ঠাকুরগাঁও।

  • গোদাগাড়ীতে ছাত্রীদের মাঝে  ফুটবল ও ১ সেট করে  জার্সি প্রদান

    গোদাগাড়ীতে ছাত্রীদের মাঝে ফুটবল ও ১ সেট করে জার্সি প্রদান

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে মহিশালবাড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ফুটবল টীমকে একটি ফুটবল, ১ সেট জার্সি প্রদান করা হয়।
    বুধবার সকাল সাড়ে ১১ টার সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতিকুল ইসলামের অফিসে মেয়েদের হাতে ফুটবল ও জার্সি তুলে দেয়া হয়।
    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সুফিয়া খাতুন মিলি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শায়লা শারমিন, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী প্রমূখ।

    উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সুফিয়া খাতুন মিলি বলেন, ছেলেদের পাশাপাশি মেয়েরা যেন খেলাধুলায় আগ্রহী হয় সেদিক বিবেচনা করে প্রধান মন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। ছেলেদের মত মেয়েরা যেন পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় উন্নতি করতে পারে এবং খারাপ কাজ, ইফটিজিং, বাল্যবিয়ে থেকে দূরে থাকে, নারীদের এগিয়ে নেওয়ায় আমাদের একমাত্র লক্ষ্য। এ জনপ্রতিনিধি আরও বলেন, ১০ বালিকা বিদ্যালয় যে গুলির মেয়েরা খেলাধুলায় এগিয়ে আছে তাদেরকে ফুটবল ও জার্সি সেট দেয়া হবে।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • আওয়ামী লীগ সরকারের ১৫ বছর তানোরে কৃষি ও ধর্মীয় প্রতিষ্ঠানে অপ্রত্যাশিত উন্নয়ন

    আওয়ামী লীগ সরকারের ১৫ বছর তানোরে কৃষি ও ধর্মীয় প্রতিষ্ঠানে অপ্রত্যাশিত উন্নয়ন

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর রাজনৈতিক দুরদর্শীতা এবং ঐকান্তিক প্রচেষ্টায় কৃষিখাত ও ধর্মীয় প্রতিষ্ঠানে অপ্রত্যাশিত উন্নয়ন অর্জিত হয়েছে।
    জানা গেছে, বিগত ২০০৯ সাল থেকে ২০২৩ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদ ১৫ বছরে নির্বাচনী এলাকায় যোগাযোগ, অবকাঠামো, বিদ্যুৎ, শিক্ষা, কৃষি স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ প্রতিটিখেত্রে অপ্রত্যাশিত উন্নয়ন অর্জিত হয়েছে।
    সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময়ে উপজেলায় কৃষিখাতে
    মোট ২ হাজার ১৫৩ কোটি টাকা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে মোট ১৩ কোটি ৯৬ লাখ ২৬ হাজার টাকা ব্যয় করা হয়েছে। উপজেলায় এসব উন্নয়নের মধ্যে
    প্রায় ১৮ লাখ টাকা ব্যয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে ১৪৪টি আধুনিক কৃষি যন্ত্রপাতি এবং এক কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে ভুর্তুকিতে ১২৬টি বিভিন্ন কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। এছাড়াও
    কৃষি উৎপাদন বৃদ্ধিতে (সার-বীজ, ধান, রবিশস্য, টমেটো ও সবজিতে প্রণোদনা প্রকল্পে ৪৯ হাজার ৮৫৬ জন উপকারভোগীর বিপরীতে ৪ কোটি ৬৪ লাখ টাকা ব্যয় করা হয়েছে। অন্যদিকে দুই হাজার ১৪৭ কোটি টাকা ব্যয়ে দুই লাখ ৬৪ হাজার ৩৪২ মেট্রিক টন রাসায়নিক সার ভর্তুকি দেয়া হয়েছে।
    প্রতি কেজি ডিএপি সারে ৪৩ টাকা, টিএসপিতে ৩০ টাকা, এমওপিতে ২৮, ইউরিয়া সারে ৫৪ টাকা ভর্তুকি দেয়া হচ্ছে। বিগত ২০০৬ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ের তুলনায় প্রতি কেজি সারে কম দাম নেয়া হচ্ছে ডিএপিতে ৭৯ টাকা, টিএসপিতে ৬৫ টাকা,এমওপিতে ৪৮ টাকা ও ইউরিয়া সারে ৫ টাকা। আবার কৃষি যন্ত্রপাতিতে ৫০ শতাংশ ভর্তুকি চরমান রয়েছে। এছাড়াও কৃষিতে আধুনিক কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পরিবর্তিত জলবায়ুতে উপযোগী আবাদ পদ্ধতি প্রয়োগের ফলে কৃসি উৎপাদন বহু গুণ বৃদ্ধি পেয়েছে। প্রায় ৩৭ হাজার ৪৫০ জন কৃষককে কৃষি উপকরণ সহায়তা কার্ড দেয়া হয়েছে। উপজেলায় সরকারি প্রকল্পের আওতায় প্রশিক্ষণ, প্রদর্শনী ও পরামর্শ নিয়ে ধান,গম, পাট, আখ ও সবজি ইত্যাদি বৃদ্ধি করেছেন। চাষিরা বাণিজ্যিক ভাবে পেয়ারা, মাল্টা, ড্রাগন, কুল ও ফুল ইত্যাদি চাষে কৃষকেরা সফলতা অর্জন করেছে।
    অন্যদিকে আওয়ামী লীগের ১৫ বছর সময়ে উপজেলায় মসজিদ, মন্দির, গীর্জা, গোরস্থান ও ঈদগাহ সংস্কার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে মোট ১৩ কোটি ৯৬ লাখ ২৬ হাজার টাকা ব্যয় করা হয়েছে।
    উপজেলায় প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে একটি মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণ এবং ২৮টি মসজিদ, মন্দির, গীর্জা, গোরস্থান ও ঈদগাহ সংস্কার এবং উন্নয়নে ব্যয় করা হয়েছে। এছাড়াও আওয়ামী লীগ সরকারের একটানা তিন মেয়াদ ১৫ বছরে ৫৬৪টি মডেল মসজিদ কমপ্লেক্স ও প্রায় ৩ দশমিক ৩১ লাখ মসজিদ নির্মাণ করা হয়েছে। এখন প্রশ্ন হলো যে জাতি উপকারীর উপকার শিকার করে না,তারা অকৃতজ্ঞ। আর অকৃতজ্ঞদের ধ্বংস অনিবার্য। সচেতন মহলের অভিমত, আওয়ামী লীগ সরকারের উপকার শিকার ও কৃতজ্ঞতা স্বরুপ আওয়ামী লীগের পক্ষে থাকা এসব মানুষের নৈতিক দায়িত্ব।#

  • নড়াইল পুলিশ লাইন্স স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে এসপি মেহেদী হাসানকে ফুলের শুভেচ্ছা

    নড়াইল পুলিশ লাইন্স স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে এসপি মেহেদী হাসানকে ফুলের শুভেচ্ছা

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইল পুলিশ লাইন্স স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে এসপি মেহেদী হাসানকে ফুলের শুভেচ্ছা। পুলিশ লাইন্স স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ( ১২ ডিসেম্বর) নড়াইল জেলা পুলিশ লাইন্স স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছা জানান পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক ফেরদৌসী খানম ।
    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বেলুন উড়িয়ে পুলিশ সুপার, নড়াইল ও সভাপতি, পুলিশ লাইন্স স্কুল জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৩ এর শুভ উদ্বোধন করেন।
    এরপর শুরু হয় ছাত্র-ছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতা। শিশুরা চকলেট দৌড়,
    মার্বেল চামচ মুখে দৌড়, খরগোশ লাফ, মোড়গ লড়াই, ৫০ মিটার দৌড়সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এছাড়া যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা সেজে অনুষ্ঠানকে কোমলমতি শিশুরা প্রানবন্ত করে তোলে। স্কুলে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের মহিলা অভিভাবকদের জন্য বালিশ বদল খেলার আয়োজন ছিল।

    অতঃপর পুলিশ সুপার মহোদয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। খেলাধুলার পাশাপাশি প্লে শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ প্রথম স্থান, দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়। পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, “খেলাধুলা আমাদের শিখায়। লেখাপড়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। শরীর ও মনকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। যেকোন খারাপ অভ্যাস থেকে বিরত থাকতে এবং অবসর সময়কে সঠিকভাবে কাজে লাগাতে ছাত্র-ছাত্রীদের নিয়মিত খেলাধুলা করতে বলেন।” তিনি আরও বলেন, “নড়াইল পুলিশ লাইন্স স্কুলকে একটি মডেল স্কুল হিসেবে গড়ে তোলা হবে।”

    পরিশেষে পুলিশ লাইন্স স্কুলের সহকারী শিক্ষক জনাব কামরুন নাহার কাঁকনের সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); পুলিশ লাইন্স স্কুলের শিক্ষকবৃন্দ, পুলিশ লাইন্স স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • কালীগঞ্জে ১২০ বোতল  ফেনসিডিল উদ্ধার

    কালীগঞ্জে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
    লালমনিরহাটের কালীগঞ্জে উপজেলার ৫নং চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতী এলকায় পুলিশ অভিযান চালিয়ে ফেন্সিডিল উদ্ধার করেন থানা পুলিশ। গত ১৩ই ডিসেম্বর ২০২৩ইং বুধবার পুলিশ সুপার সাইফুল ইসলাম,এর দিক নির্দেশনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি ইমতিয়াজ কবির,এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা’র নেতৃত্বে এস আই মোঃ মাহফুজার রহমান, ও সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস আভিযানিক অভিযান চালিয়ে ৫নং চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতী মৌজাস্থ জনৈক মোঃ আব্দুস সামাদ এর বসত বাড়ির দক্ষিণ পার্শ্বে আবু সাঈদ, এর জমির কাছে পৌছা মাত্রই পুলিশের উপস্থিতি টের পাইয়া ৩জন ব্যাক্তি ৩টি প্লাস্টিকের বস্তা ফেলিয়া পালিয়ে যায়, তখন সাক্ষীদের সম্মুখে ৩টি বস্তায় ১২০ বোতল ফেন্সিডিল পাওয়ায় পরে পালিয়ে যাওয়া ৩জন আসামীদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।

    হাসমত উল্লাহ ।

  • অবহেলিত মানুষের অধিকার নিশ্চিত করতে চান ত্রিশালের স্বতন্ত্র প্রার্থী আনিছ

    অবহেলিত মানুষের অধিকার নিশ্চিত করতে চান ত্রিশালের স্বতন্ত্র প্রার্থী আনিছ

    ষ্টাফ রিপোর্টারঃ
    ত্রিশাল পৌরসভার ৩বারের নির্বাচিত জনপ্রিয় সাবেক মেয়র, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক ছাত্রনেতা জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ বলেন, ত্রিশালের অবহেলিত মানুষ, অবহেলিত জনপদ আর দুর্গম এলাকার মানুষের জন্য কাজ করতে চাই। সকলে মিলে যদি উপজেলার প্রতিটি জনপদের জন্য কাজ করি তাহলে স্বপ্নের ত্রিশাল উপজেলাকে গড়ে তোলা সম্ভব।’তিনি বলেন-পুরো উপজেলার উন্নয়নে কাজ করতে আপনাদের সবাইকে পাশে চাই। এলাকায় কী করা প্রয়োজন তার পরামর্শ দিয়ে আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি মানুষের জন্য কাজ করতে চাই, এই উপজেলাকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করতে চাই।’

    বুধবার (১৩ই ডিসেম্বর) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে উপজেলার আমিরাবাড়ী,মঠবাড়ী হরিরামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময়কালে সাধারণ ভোটারদের উদ্দেশ্যে এসসব কথা বলেন।

    এসময় স্বতন্ত্র প্রার্থী এবিএম আনিসুজ্জামান আনিছ বলেন, আমি কাজ করতে চাই উপজেলার অসহায়,গরিব সকল পেশাশ্রেণীর মানুষের জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে শহরে রূপান্তরিত করার প্রকল্প গ্রহণ করেছেন। তিনি বলেন-ইতিহাসের সর্বোচ্চ উন্নয়ন হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন জননেত্রী শেখ হাসিনার সরকার এর কিন্তু আমাদের এই ত্রিশালের ভাগ্যে কোন উন্নয়ন নেই আর এই জনগণের প্রত্যাশা পূরণে স্বতন্ত্র প্রার্থী হয়ে অবহেলিত ত্রিশালের উন্নয়ন এর জন্য আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫২ ময়মনসিংহ _৭ ত্রিশাল আসনে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি।

    উল্লেখ্য- ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য সাবেক তিন তিন বারের সফল মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ দীর্ঘ ২৩ বছর যিনি ত্রিশাল উপজেলা যুবলীগ এর সভাপতির দায়িত্ব পালন করেছেন সফলতার সাথে, মেয়র হিসাবে দায়িত্বে থেকে অবহেলিত ত্রিশাল পৌরসভার ভাঙা টিনশেড ঘরকে ভবন করাসহ বিভিন্ন রাস্তা ঘাটের উন্নয়ন করে পৌর এলাকার চেহারা পাল্টে দিয়েছেন।

  • ঢাকা-১৯ আসনে বিএনএম প্রার্থীর মনোনয়নপত্রের বৈধতা পেলেন

    ঢাকা-১৯ আসনে বিএনএম প্রার্থীর মনোনয়নপত্রের বৈধতা পেলেন

    হেলাল শেখঃ
    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর প্রার্থী মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন (ইসি)।

    বুধবার বিকাল ৩ টায় নির্বাচন কমিশনে আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এর আগে গত ৩ ডিসেম্বর দুপুরে মনোনয়নপত্র বাতিল করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা।

    এই প্রার্থী বলেন, আমার শারীরিক অসুস্থতার কারণে গত মাসের ৩০ তারিখের গ্যাসের বিল ৩ই নভেম্বর জমা দেই। এই কারণে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। এরপরে আমি আপিল করি। আপিল শুনানির পরে ইসি মনোনয়নপত্র বৈধতা বলে ঘোষণা করেন। ভোটের মাঠে লড়াই করা প্রসঙ্গে এই প্রার্থী বলেন, দীর্ঘ দিনের ইচ্ছা আমার এলাকার মানুষের জন্য কিছু করা। তাই আগামী নির্বাচনে ভেটাররা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সকলে আমার জন্য দোয়া করবেন।

  • আশুলিয়ায় ঝুটের গোডাউনে আগুন আধাঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

    আশুলিয়ায় ঝুটের গোডাউনে আগুন আধাঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

    হেলাল শেখ

    সাভারের আশুলিয়ায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের আধা-ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

    মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাঁশবাড়ী নরিঙ্গারটেক এলাকায় মিলটন হোসেনের মালিকানাধীন ঝুটের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস জানায়, রাত ১০টার দিকে আশুলিয়ার বাঁশবাড়ী এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে সিভিল ডিফেন্স স্টেশনের দুইটি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের প্রায় আধা ঘণ্টা সময়ে লাগে । তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে তাদের দেড় ঘণ্টার মতো সময় লেগেছে।

    সাভার সেনানিবাসস্থ জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম বলেন, ঝুটের গোডাউনটি টিনশেডের ছিল। যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এখন আগুন নিয়ন্ত্রণে আছে। গোডাউন মালিক জানিয়েছে গোডাউনটি তালাবদ্ধ ছিল। যার কারণে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

    তিনি আরও বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। এখনো কাজ চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।