Blog

  • পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস পালিত

    পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস পালিত

    মুহম্মদ তরিকুল ইসলাম,পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার ভজনপুর ইউনিয়নের কাউরগছ নামক এলাকায় ২০২৩-২০২৪ অর্থবছরের তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এই মাঠ দিবস পালিত হয়।

    জেলা কৃষি সম্প্রসারণ অফিসের প্রশিক্ষণ অফিসার মোঃ নইমুল হুদা সরকারের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বীজ প্রত্যায়ণ অফিসার মোঃ আব্দুল মতিন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তেল জাতীয় ফসল উৎপাদন প্রকল্পের দিনাজপুর অঞ্চলের মনিটরিং অফিসার এস এম গোলাম সারোয়ার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জীবন ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সভাপতি ফজলুর রহমান, ইউপি সদস্য রিয়াজ উর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন- ইউনিয়নের কৃষক-কৃষাণী, বিভিন্ন পেশা শ্রেণির মানুষ এবং সাংবাদিকবৃন্দ।

    উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোজাম্মেল হকের সঞ্চালনায় মাঠ দিবসে বক্তব্য রাখেন, প্রধান অতিথি মোঃ আব্দুল মতিন, বিশেষ অতিথি এস এম গোলাম সারোয়ার, বিশেষ অতিথি জীবন ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা এনামুল হক প্রমুখ।

    উক্ত মাঠ দিবস পরিচালনায় ছিলেন, ভজনপুর ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক। এসময় সহযোগিতায় ছিলেন, দেবনগড় ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ হুমাউন কবির।

    মাঠ দিবস শেষে প্রত্যেক কৃষক-কৃষাণীকে সম্মানী ভাতা ৩০০ টাকা এবং নাস্তা প্রদান করা হয়।

    মুহম্মদ তরিকুল ইসলাম।

  • এমপি ফারুক বিরোধী শিবিরে রণেভঙ্গ ও  মতবিরোধ

    এমপি ফারুক বিরোধী শিবিরে রণেভঙ্গ ও মতবিরোধ

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) ভিআইপি এই সংসদীয় আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধূরীবিরোধী শিবিরে
    রণেভঙ্গ ও ব্যর্থতার ষোলকলা পূর্ণ হয়েছে। এবং একই সঙ্গে নিজেদের মধ্যে চরম মতবিরোধ সৃষ্টির গুঞ্জন উঠেছে। স্থানীয় নেতা ও কর্মী-সমর্থকদের মাঝেও মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের আপিল শুনানিতে ছিটকে পড়েছে আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান আক্তার ও গোলাম রাব্বানী। তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়পত্র দাখিল করেছিলেন। নির্বাচনী আসনের মোট ভোটারের ১ শতাংশ ভোটারের স্বক্ষরে গড়মিল থাকায় ইসি ভবনে আপিল শুনানির চতুর্থদিনে তাদের প্রার্থীতা বাতিলের আদেশ বহাল রাখা হয় তাদের প্রার্থীতা বাতিলের খবরে নেতা ও কর্মী-সমর্থকদের মাঝে এসব ক্রিয়া-প্রতিক্রিয়ার সুত্রপাত হয়েছে।
    তৃণমূলের নেতাকর্মীরা বলছে, সুপারি গিলতে পারে না, নারিকেল গেলার সখ করায় তাদের এমন করুণ পরিনিতি হয়েছে। তারা বলছে, গোলাম রাব্বানী দু’বার উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থী হয়েও বিএনপির দুর্বল প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন। আবার আখতারুজ্জামান আক্তার ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে ব্যর্থ ও জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়ে পরাজিত হয়েছেন। তাহলে এরা কি বিবেচনায় দেশের অষ্টম আয়তনের নির্বাচনী এলাকায় প্রার্থী হয়ে ফারুক চৌধুরীর মতো হেভিওয়েট নেতৃত্বকে পরাজিত করে এমপি হবার স্বপ্ন দেখেন ? বরং তাদের এমপি হবার স্বপ্ন দেখিয়ে তাদের কাছে থেকে সবকিছু হাতিয়ে অন্যজন এমপি প্রার্থী হয়ে তাদের রাজনীতির পথ চিরতরে রুদ্ধ করে দিয়েছে, এটা জানার পরেই তাদের মধ্যে চরম মতবিরোধ ও কোন্দলের সৃষ্টি হয়েছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে।
    অনুসন্ধানে জানা গেছে, সব তর্ক-বিতর্ক, আলোচনা-সমালোচনা বাদ রেখে ফারুক চৌধুরীর হাতে প্রত্যক্ষ-পরোক্ষভাবে যতো মানুষ উপকৃত হয়েছেন। সেইসব মানুষের তালিকা করা হলে যে সংখ্যা দাঁড়াবে। সেই পরিমাণ নেতাকর্মী তো দুরের কথা সাধারণ মানুষের সমর্থনও তাদের নাই। অথচ তারা ফারুক চৌধুরীকে পরাজিত করে এমপি হবার খোয়াব দেখেন।এমপি ফারুক চৌধুরী তার দীর্ঘ প্রায় দুই দশকের রাজনৈতিক জীবনে তানোর-গোদাগাড়ী থেকে তিনি প্রতিদিন যদি ৫ জন মানুষের উপকার করে থাকেন, তাহলে ৩৬৫ দিনে ১৮২৫ জন এবং ২০ বছরে ৩৬ হাজার ৫০০ জন মানুষের সরাসরি উপকার করেছেন। এখন প্রশ্ন হলো উপকারভোগী এই মানুষগুলো তো এখানো এমপির পক্ষেই মাঠে রয়েছে। এমপির জন্য জীবন বাজি রেখে তারা কাজ করতে প্রস্তুত আছেন।
    খোঁজ নিয়ে জানা গেছে, এমপি ফারুক চৌধুরী জমিদার ও শহীদ পরিবারের সন্তান, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এবং অপ্রতিদন্দী নেতৃত্ব। দলের ভিতর এবং বাইরের নানা ষড়যন্ত্র, অপপ্রচার, প্রতিহিংসা ও গুজবের বহু অন্ধকার গলিতেও তিনি পথ হারাননি এবং গতানুগতিক রাজনীতির স্রোতে গা ভাসিয়ে দেননি। নিজস্ব,স্বকীয়তা ব্যক্তিত্ব সম্পন্ন অমায়িক ব্যবহার ও প্রচণ্ড সাহসী নেতৃত্বের লৌহমানব এই মানুষটি ছাত্র রাজনীতির সীমানা অতিক্রম করে ধীরে ধীরে গণমানুষের আকাঙ্ক্ষার পুরুষে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার প্রতি সাধারণ খেটে খাওয়া মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসার যে বহিঃপ্রকাশ তাতে তিনি না চাইলেও তানোর-গোদাগাড়ীর মানুষ তাকেই তাদের নেতা হিসেবে বেছে নিয়েছে, এখানে তার কোনো বিকল্প নাই। কারণ সাধারণ মানুষের নিখাদ ভালবাসার চেয়ে বড় কোন শক্তি নাই। যে কারণেে
    এমপি ফারুক চৌধূরীর বিরুদ্ধে ষড়যন্ত্র এবং জনমত গড়তে গিয়ে তারা বার বার ব্যর্থ হচ্ছেন। এমপি ফারুক চৌধুরীর বিরুদ্ধে আবারো নানা ষড়যন্ত্র, গুজব, প্রোপাগান্ডা ও অপতৎপরতা করেও তৃণমূলের কাছে থেকে তেমন কোনো সাড়া ও জনসমর্থন না পেয়ে
    এমপিবিরোধীরা রণেভঙ্গ দিয়ে লেজ গুটিয়েছে। এতে এমপিবিরোধী শিবিরে নেমে এসেছে অমবশ্যার ঘোর অন্ধকার চোখেমূখে ফুটে উঠেছে হতাশার চিত্র। এমপিবিরোধীরা নানা ষড়যন্ত্র, অপতৎপরতা ও সংগঠন বিরোধী নানা কর্মকান্ড করেও এমপি ফারুকের জনসমর্থনের কাছে বার বার হার মানতে বাধ্য হচ্ছেন।

    তানোর প্রতিনিধি ।

  • কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র রিফাত আর নেই

    কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র রিফাত আর নেই

    মোঃতরিকুল ইসলাম তরুন
    কুমিল্লা থেকে,

    কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত মারা গেছেন। বাংলাদেশ সময় গত বুধবার ১৩ ই ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টায় এবং সিঙ্গাপুর সময় রাত সাড়ে ৮ টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। তার ফুসফুসের সংক্রামনের কারণে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা-৬ (সদর) সংসদীয় আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।

    জানা গেছে, আরফানুল হক রিফাত ১৯৫৮ সালের ২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। আরফানুল হক রিফাত কুমিল্লার আদর্শ সদর উপজেলার তথা কুমিল্লা সিটি কর্পোরেশনের মনোহরপুর এলাকার বাসিন্দা এস এম আতাউল হকের ছেলে৷

    জানা গেছে, গত বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) কুমিল্লায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে দুদিন চিকিৎসা নেয়ার পর গত রবিবার (১০ ডিসেম্বর) তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়। সেখানেই তিনি মারা গেছেন।

    সূত্র জানায়, আরফানুল হক রিফাত কুমিল্লা জিলা স্কুল থেকে ১৯৭৪ সালে এসএসসি পাশ করেন। পরবর্তীতে তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি ও একই কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুসারী হিসেবে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। ১৯৮০ সালে শহর ছাত্রলীগের সভাপতির পদ লাভ করেন। ১৯৮১ সালে তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদ ছাত্রলীগের প্যানেলে বহিঃক্রীড়া ও ব্যায়ামাগার সম্পাদক নির্বাচিত হন।

    ১৯৯৬ সালে তিনি কেন্দ্রীয় যুবলীগের সদস্যপদ লাভ করেন। পরবর্তীতে কুমিল্লা জেলা যুবলীগের সহসভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ লাভ করেন। এছাড়া আরফানুল হক রিফাত ২০১০ সাল থেকে কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

    ২০২২ সালের ১৫ জুনের নির্বাচনে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন লাভ করেন এবং সিটি করপোরেশনের প্রথম আওয়ামী লীগ মনোনীত মেয়র নির্বাচিত হন‌।

    তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার,জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ বিভিন্ন সংগঠন।

  • সুনামগঞ্জ ৫ ছাতক দোয়ারাবাজার আসনে পরিবর্তনের ডাক দিলেন সংসদ সদস্য পদ প্রার্থী আইয়ুব করম আলী 

    সুনামগঞ্জ ৫ ছাতক দোয়ারাবাজার আসনে পরিবর্তনের ডাক দিলেন সংসদ সদস্য পদ প্রার্থী আইয়ুব করম আলী 

    দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ ৫ ছাতক দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য পদ প্রার্থী আইয়ুব করম আলী  দোয়ারাবাজারে এক পথ সভায় পরিবর্তনের ডাক দন। 

    বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা ১ টায় দোয়ারাবাজার উপজেলা সদরে পথ সভায় ভোটারদের উদ্দেশ্য পরিবর্তনের ডাক দেন তিনি । এসময় তিনি আরও বলেন বিগত দিনে ছাতক দোয়ারাবাজারে রাস্তা-ঘাটের কোন উন্নয়ন হয়নি তাই দুই উপজেলার জনগণ আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরিবর্তন চায়। এসময় উপস্থিত ছিলেন, 

    আইয়ুব করম আলী, রনি,মকবুল আলী, রুসমত আলী, সিরাজ আলী, শ্রী বিপ্লব দে, মইন উদ্দিন, কাউছার আহমদ প্রমুখ।

  • লক্ষ্মীপুর প্রেসক্লাবের সম্পাদক পাবেল, সভাপতি পদে পূর্ণনির্বাচন

    লক্ষ্মীপুর প্রেসক্লাবের সম্পাদক পাবেল, সভাপতি পদে পূর্ণনির্বাচন

    নাজিম উদ্দিন রানাঃ
    লক্ষ্মীপুর প্রেসক্লাবের কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনে ৫৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ এর জেলা প্রতিনিধি সাঈদুল ইসলাম পাবেল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইত্তেফাকের আব্দুল মালেক পেয়েছেন ২০ ভোট। বুধবার (১৩ ডিসেম্বর) প্রেসক্লাব মিলনায়তনে দ্বি-বার্ষিক এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

    এ নির্বাচনে সভাপতি পদে সমপরিমাণ ভোট পাওয়ায় পূনরায় এ পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ২০ ডিসেম্বর বেলা ২ টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত ভোট গ্রহণের কথা জানান নির্বাচন কমিশনার।

    এছাড়া কার্যকরী পরিষদের অন্য পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি মো: জহিরুল ইসলাম (উপকূল প্রতিদিন), যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন (কালবেলা), কোষাধ্যক্ষ ফিরোজ উদ্দিন হাওলাদার (আজকের প্রত্যাশা), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আফরোজা আক্তার রাঙ্গা (রামগঞ্জ দর্পণ), ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক মো: আরিফ হোসেন ( সংবাদ প্রতিদিন), দপ্তর সম্পাদক শাকের মো: রাসেল (মাছরাঙ্গা টেলিভিশন), প্রচার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাজিম উদ্দীন রানা (আজকের বিজনেস বাংলাদেশ ও ডেইলি বাংলাদেশ আপডেট ), নির্বাহী সদস্য রবিউল ইসলাম খান (আজকালের খবর) ও রাকিব হোসেন রনি (বণিক বার্তা)।

    নির্বাচন পরিচালনায় তিনজন কর্মকর্তার পরিচালনা করেন সকাল ৯টা থেকে বিকেল ৩ পর্যন্ত ভোটগ্রহণের মাধ্যমে সম্পন্ন হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (স্পেশাল) অ্যাডভোকেট আবুল বাশার, নির্বাচন কমিশনার ছিলেন, অ্যাডভোকেট রাসেল মাহমুদ ভুইয়া মান্না ও মাহমুদুল হক সুজন।
    এর আগে নির্বাচনকে ঘিরে এদিন সকাল থেকেই প্রার্থী, ভোটার ও সাংবাদিকদের পদচারণায় মুখর হয়ে উঠে প্রেসক্লাব চত্বর। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৯২ জন।
    ব্যবস্থাপনা কমিটির এই নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১০টি পদে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত  

    উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত  

    উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলার নব যোগদানকৃত নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ সরদার , মডেল থানার ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ প্রমুখ । উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম , নজরুল ইসলাম মাঝি , উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার , যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মাসুম , সাংগঠনিক সম্পাদক নাজমুল হক মুন্না সহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা।বক্তৃতারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর ও তার পূর্বে বিভিন্ন সময় পাকিস্তানি বাহিনী ও তার দোসরদের হাতে এদেশের বুদ্ধিজীবীরা হত্যা হয়েছিল। আজ তাদের স্বরননে দিবসটি পালন করা হয়।

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় আককাস সিকদার ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত

    বিনা প্রতিদ্বন্দ্বিতায় আককাস সিকদার ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠি প্রেসক্লাব নির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তর ও বাসস প্রতিনিধি এডভোকেট মো. আককাস সিকদার। এর আগে তিনি ২০১৪-২০১৫, ২০১৬-২০১৭ এবং ২০২০-২০২১ মেয়াদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তিনবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। প্রেসক্লাব নির্বাহী পরিষদের ১৩ পদের মধ্যে সাধারণ সম্পাদক, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং নির্বাহী সদস্য ৪ টি পদসহ ৭ পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় ভোট গ্রহণ প্রয়োজন হবে না। প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় সাধারন সম্পাদক পদে আককাস সিকদার, ক্রিড়া সম্পাদক পদে ডিবিসি নিউজের অলোক সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আরটিভির জহিরুল ইসলাম জলিল, নির্বাহী সদস্য চারটি পদে চিত্তরঞ্জন দত্ত, দিলীপ মন্ডল, রতন আচার্য্য ও মো. রাজু খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।মঙ্গলবার (১২ ডিসেম্বর) নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ার হোসেন আনু উল্লেখিতদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

    সভাপতি, সহ-সভাপতি (২টি), সহ-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হইবে। সভাপতি পদে – কাজী খলিলুর রহমান ও দুলাল সাহা,সহ-সভাপতি পদে- আল-আমিন তালুকদার, মানিক রায় ও মাসউদুল আলম, সহ-সাধারণ সম্পাদক পদে- আ.স.ম মাহমুদুর রহমান পারভেজ ও কে এম সবুজ, কোষাধ্যক্ষ পদে – তরুন সরকার ও শফিউল ইসলাম সৈকত, দপ্তর সম্পাদক পদে- বরকত মৃধা ও মঈনুল হক লিপু প্রতিদ্বন্দ্বিতা করছেন।
    গত ১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করেণ নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন আনু। তফসিল অনুযায়ী ২৩ ডিসেম্বর সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন ভোট গ্রহণের পর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও মধ্যহ্ন ভোজ অনুষ্ঠিত হবে। মধ্যহ্ন ভোজ ও সাধারণ সভা শেষে বিকালে ভোট গণনা ও নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

  • ‘দুর্জয়’ বেতাগীতে বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

    ‘দুর্জয়’ বেতাগীতে বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি
    শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বরগুনার বেতাগীতে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় উপজেলার মুক্তিযুদ্ধের স্মৃতিস্তভ ‘দুর্জয় বেতাগী’তে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন পিস সোসাইটি‘র আয়োজনে এবং যুব রেড ক্রিসেন্ট বেতাগী , এনসিটিএফ, ও ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরগুনা জেলা‘র সহযোগিতায় ৫শতাধিক মোমবাতি প্রজ্জ্বলন করে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান জানানো হয়েছে।

    ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স এনসিটিএফ এর সভাপতি মো: খাইরুল ইসলাম মুন্নার সভাপতিত্বে মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেতাগী উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার,বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: মাহবুবুরর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো: রেজাউল কবির ফারুক, লিয়াকত হোসেন, বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু,বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন শামীম সিকদার,বরগুনা জেলা যুব পরিষদের সদস্য আলি আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মোমবাতি প্রজ্জ্বলন শেষে শহীদদের মাগফিরাত কামনায় দোয়াা মোনাজাত করা হয়।

    এ সময় বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশকে যারা মাথা উঁচু করে দাঁড়াতে দিতে চায়নি তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করেছে। যারা ওই ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত ছিল তারা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। বঙ্গবন্ধুকে যারা অবমাননা করছে এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্র আমাদের প্রতিরোধ করতে হবে। এসময় চিহ্নিত সকল গণকবরে দ্রæত স্মৃতিসৌধ নির্মাণ করার দাবি করা হয়।

  • ঠাকুরগাঁওয়ে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পন আলোচনা সভা

    ঠাকুরগাঁওয়ে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পন আলোচনা সভা

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।

    ঠাকুরগাঁওয়ে ১৪ ডিসেম্বর-২০২৩ বৃহস্পতিবার শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আর্ট গ্যালারীতে অবস্থিত শহীদদের স্মরনে নির্মিত অপরাজেয়-৭১ এ শহীদদের শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।শ্রদ্ধাঞ্জলি শেষে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত অপরাজেয় ৭১-এ পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি প্রদানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃমাহবুবুর রহমান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন,ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃসোলেমান আলী,অতিরিক্ত পুলিশ সুপার(হিসাব ও অর্থ)লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)মিথুন সরকার,ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃবেলায়েত হোসেন,ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড.অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা সহ বীর মুক্তিযোদ্ধাগণ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।

    পুষ্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্ব বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন,ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃসোলেমান আলী,ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম,ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃবেলায়েত হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে প্রমুখ সে সময় উক্ত সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,সরকারি-বেসরকারী দপ্তরের কর্মকর্তা ও জেলার বীর মুক্তিযোদ্ধাগণ ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

    গীতি গমন চন্দ্র রায় গীতি
    স্টাফ রিপোর্টার।

  • আগৈলঝাড়ায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

    আগৈলঝাড়ায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

    বি এম মনির হোসেনঃ-

    হত্যাকারীদের বিচারের দাবি জানিয়ে বরিশালের আগৈলঝাড়ায় বিনম্র শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে উপজেলা নবাগত নির্বাহী অফিসার ফারিহা তানজিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।সমাজসেবা অফিসার সুশান্ত বালার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার উম্মে ইমামা বানিন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন, পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ জহিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া।আলোচনাসভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ফজলুল হক। এদিকে সকাল এগারোটায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় অফিসের সামনে শেষ হয়। সেখানে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে কার্যালয়ের সামনে দিবসের তাৎপর্য তুলে ধরে শহীদ বুদ্ধিজীবীদের হত্যাকারীদের বিচারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ জনপ্রতিতিনিধিগন ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।