Blog

  • পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক গীতি গমন চন্দ্র রায় গীতি মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন

    পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক গীতি গমন চন্দ্র রায় গীতি মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন

    স্টাফ রিপোর্টার।।
    মহান বিজয় দিবস২০২৩ উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গীতি গমন চন্দ্র রায় গীতি পীরগঞ্জ উপজেলা বাসী সহ সকল দেশবাসিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

    জানা যায়,গীতি গমন চন্দ্র রায় গীতি ২০১৪ সালে পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাব প্রতিষ্ঠা করেন।তিনি অদ্যাবধি দেশ ও জাতির উন্নয়নের ধারা কে এগিয়ে নিতে সুষ্ঠু সংবাদ পরিবেশন করে চলেছেন।তিনি বলেন,এই দেশের বাঙালী জাতি এক সময় পশ্চিম পাকিস্তানের বর্বর নির্যাতনের শিকার হতেন প্রতি নিয়ত ১৯৭১ সালের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সকল বাঙালী জাতি প্রাণের বিনিময়ে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী লড়াইয়ে লাখো শহীদের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বিজয় লাভ করেন।আজ তিনি গভীর শ্রদ্ধা জানিয়েছন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তিনি জন্ম না হলে আজ আমরা স্বাধীনতা পেতাম না তিনি আর ও শ্রদ্ধা জানান সকল শহীদ বুদ্ধিজীবি,সাংবাদিক, বীরমুক্তি যোদ্ধা সহ সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানান।এবং তিনি সকল শহীদের আত্মত্যাগ মহত্ত্বের শহীদ আত্মাদের আত্মার শান্তি ও স্বর্গ,বেহেশত কামনা করেন।

    তিনি আরো বলেন,সর্বকালের শ্রেষ্ঠ মানব,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারই সুযোগ্য কন্যা জনগণের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহান উদ্যোগে বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল হিসেবে গড়ে উঠেছে পদ্মাসেতু নির্মাণ হয়েছে,অসহায় ভূমি হীন থাকার স্থান পেয়েছে।বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে।আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যতে উন্নয়নের ধারা বেগবান করতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে পূনরায় দেশের বিভিন্ন উন্নয়ন বিপ্লব ঘটাতে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা কে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে মহান বিজয় দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

  • ফুলবাড়ীয়াতে বাটা শো—রুম উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি সেলিম

    ফুলবাড়ীয়াতে বাটা শো—রুম উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি সেলিম

    মোঃ সেলিম মিয়া ফুলবাড়ীয়া প্রতিনিধি ঃ ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার ফুলবাড়িয়া থানার সম্মুখে ও পৌর শহরের বাটা শো রুমের ফেতা কেটে উদ্বোধন করলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম।
    শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকালে ফুলবাড়ীয়া পৌর শহরের বাটা শোরুম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র গোলাম কিবরিয়া ও উপজেলা সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, ফুললবাড়ীয়া ইউনিয়ন চেয়ারম্যান জয়নাল আবেদীন বাদল, রিটেইল মোঃ মাকসুদুর রহমান (খোকন), সহ বাটা ফ্যাক্টরির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সুধীজন ও সাংবাদিকবৃন্দ।
    জানা যায়, এই প্রথম ফুলবাড়ীয়া উপজেলায় ভালোমানের কোন জুতার শোরুম উদ্বোধন করা হল। ফুলবাড়ীয়া বাটার শোরুমটির উদ্বোধনের ঠিক পরেই ক্রেতারা দোকানে ভিড় শুরু করেন। এই শোরুমটিতে রয়েছে বিপুল জুতার সমাহার, গ্রাহকের কথা মাথায় রেখে শোরুম টিকে সাজানো হয়েছে নান্দনিক অপরুপ সৌন্দর্য রুপে।
    প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম বলেন ফুলবাড়ীয়া উপজেলার মধ্যে বাটা শোরুমটি সবচাইতে সেরা প্রতিষ্ঠানে পরিণত হবে দিন দিন এ’প্রতিষ্ঠানের উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

  • ব্যারিস্টার দম্পত্তির বিবাহোত্তর বৌভাত সম্পন্ন

    ব্যারিস্টার দম্পত্তির বিবাহোত্তর বৌভাত সম্পন্ন

    মো. আমজাদ হোসেন রতন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুর উপজেলা অন্তর্গত শুনসি দক্ষিণপাড়া গ্রামের অ্যাডভোকেট মো. আব্দুল বাছেদ এর পুত্র ব্যারিস্টার সাজ্জাদুল বাছিদ চৌধুরী সানি ও দেলদুয়ার উপজেলার লাউহাটি গ্রামের আব্দুল করিম সরকারের কন্যা কানিজ ফাতেমা অনন্যা -এর শুভ বিবাহ ও বিবাহোত্তর বউ ভাত সম্পন্ন হয়েছে। 

     বৃহস্পতিবার ও শুক্রবার(১৪-১৫ ই ডিসেম্বর) বিকেলে বিবাহের কাজ সম্পন্ন করা হয়। অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে সরকার বাড়ি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমন্ত্রিত হয়ে নব দম্পতিদের সুখময় জীবন কামনা করেন। অনন্যা’র মামা বিশিষ্ট নাট্যকার ও লেখক মতিউর রহমান রানা, ছোট মামা মো. আনিছুর রহমান বাবুল এর আমন্ত্রণে তাদের বন্ধু মহল ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনিছুর রহমান বাবুলের এসএসসি- ৯০’ নাগরপুরের বন্ধুদের একাংশ উপস্থিত ছিলেন। অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন, প্রফেসর আব্দুস সালাম, মাস্টার শওকত আলী, সাংবাদিক মো. আমজাদ হোসেন রতন, সহকারী অধ্যাপক আব্দুর রশিদ, সাইদুর রহমান মিন্টু, আনোয়ার হোসেন, তাজুল ইসলাম তাজ, লুৎফর রহমানসহ প্রায় এক হাজার দাওয়াতি মেহমান ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য. আজ শুক্রবার ১৫ই ডিসেম্বর বাদ জুমা ব্যারিস্টার সানির গ্রামের বাড়ি শুনসিতে বৌভাতের আয়োজন সম্পন্ন করা হয়।

    নাগরপুর, টাঙ্গাইল।

  • সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন সরকার

    সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন সরকার

    হেলাল শেখঃ ১৯৭১ইং সালে মুক্তিযুদ্ধের সকল নির্যাতিতা নারী, বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, সেই সাথে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে সবাইকে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মোঃ সালাউদ্দিন সরকার।

    বাংলাদেশ আওয়ামী লীগের আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন সরকার বলেন, আমাদের সাভারের নবীনগর জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থী ১২ ১২ দিনের নিষেধাজ্ঞায় বিজয় দিবস পালনে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন বাংলাদেশ পুলিশ। সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে, দিবসটি উপলক্ষে স্মৃতিসৌধ এলাকা জুড়ে পুলিশের বিশেষ নজরদারি থাকবে। এর কারণে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অনেক ধন্যবাদ। সেই সাথে ১৯৭১ সালে যারা শহীদ হয়েছেন সেই সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও বীর মুক্তিযোদ্ধাসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। জয় বাংলা, জয বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী লীগ।

  • প্রিয় আত্মার ভাই বন্ধুসহ সবাইকে মহান বিজয় দিবসের অভিনন্দন ও শুভেচ্ছা

    প্রিয় আত্মার ভাই বন্ধুসহ সবাইকে মহান বিজয় দিবসের অভিনন্দন ও শুভেচ্ছা

    হেলাল শেখঃ আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) এর সকল আত্মার ভাই বন্ধুসহ সবাইকে মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বরের অভিনন্দন ও শুভেচ্ছা। সেই সাথে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যেসকল বীর মুক্তিযোদ্ধাগণ শহীদ হয়েছেন, সেই সকল বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। যেসকল মা বোন নির্যাতনের শিকার হয়েছেন সেই সাথে যেসকল যুদ্ধহত মুক্তিযোদ্ধা রয়েছেন সকলের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।

    প্রিয় পাঠক সবাইকে আবারও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি, আমরা সবাই সবার প্রতি দোয়া কামনা করবো, আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত করেন, ভালো রাখেন, সুস্থ রাখেন, আমাদের সবাইকে আগে বা পরে চিরবিদায় নিতে হবে।

    বাস্তবে স্বাধীনতা আমরা সবাই চাই, এই স্বাধীনতা পাওয়া এতো সহজ নয়, পেয়েছি যে স্বাধীনতা, সেই স্বাধীনতা হারাতে চাইনা।

  • পাইকগাছা আদালতে অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলা; আটক-১

    পাইকগাছা আদালতে অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলা; আটক-১

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    পাইকগাছা আদালতের এজলাস কক্ষে অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ একজনকে আটক করেছে। আটক জাহিদুল ইসলাম (৪০) উপজেলার গদাইপুর গ্রামের আনসার আলী মোড়লের ছেলে। এ দিকে সিসি ক্যামেরার ফুটেজ ব্যবহার করে এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। বৃহস্পতিবার থেকে আদালতের স্বাভাবিক কার্যক্রম শুরু করা হয়েছে। উল্লেখ্য, বুধবার ভোর রাতে দুর্বৃত্তরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে দাহ পদার্থ জাতীয় দ্রব্য ব্যবহার করে অগ্নি সংযোগ করে। এতে এজলাস কক্ষের বসার সোফা, চেয়ার ও কাঠগড়ার কাপড় সহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। বিষয়টি নিয়ে এলাকায় এক ধরণের আতঙ্ক সৃষ্টি হয়। প্রশাসন এবং পুলিশ সহ সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থার উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে এর ক্লু উদ্ধারের চেষ্টা করেন। এদিকে এঘটনায় আদালতের প্রশাসনিক শাখার টাইপিস্ট মোল্লা গোলাম সরোয়ার বাদী হয়ে বুধবার রাতেই থানায় বিষ্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। যার নং ০৭, তাং ১৩ ডিসেম্বর ২০২৩ ইং। এ মামলায় পুলিশ গদাইপুর গ্রামের আনসার আলী মোড়লের ছেলে জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে বলে নিশ্চিত করেছে থানার নবাগত ওসি ওবাইদুর রহমান।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • পাইকগাছায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

    পাইকগাছায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    পাইকগাছায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধার সাথে স্মরণ করার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে কপিলমুনি বধ্যভূমি স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, পাইকগাছা থানা, কপিলমুনি আ লিক মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি, কপিলমুনি মুক্তিযোদ্ধা বহুমূখী সমবায় সমিতি, কপিলমুনি কলেজ, কপিলমুনি সহচরী বিদ্যমন্দির, কপিলমুনি মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করার মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। একই স্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন ও বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়। এরপর সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ এর স ালনায় শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ওসি ওবাইদুর রহমান, ওসি অপারেশন রঞ্জন কুমার গাইন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, আব্দুর রহমান, সঞ্জয় মন্ডল, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, আব্দুর রহমান, শেখ জামাল হোসেন, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল, প্রভাষক রেজাউল করিম, আওয়ামী লীগনেতা শেখ ইকবাল হোসেন খোকন, প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, নিসচা সহ-সভাপতি শেখ আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক ফরিজুল ইসলাম, শিক্ষার্থী নাদিরা কিরণ, রাখি বিশ^াস, অহনা রহমান ও নাদিরা সুলতানা লিমু।
    পাইকগাছা আদালতে অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলা; আটক-১
    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    পাইকগাছা আদালতের এজলাস কক্ষে অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ একজনকে আটক করেছে। আটক জাহিদুল ইসলাম (৪০) উপজেলার গদাইপুর গ্রামের আনসার আলী মোড়লের ছেলে। এ দিকে সিসি ক্যামেরার ফুটেজ ব্যবহার করে এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। বৃহস্পতিবার থেকে আদালতের স্বাভাবিক কার্যক্রম শুরু করা হয়েছে। উল্লেখ্য, বুধবার ভোর রাতে দুর্বৃত্তরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে দাহ পদার্থ জাতীয় দ্রব্য ব্যবহার করে অগ্নি সংযোগ করে। এতে এজলাস কক্ষের বসার সোফা, চেয়ার ও কাঠগড়ার কাপড় সহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। বিষয়টি নিয়ে এলাকায় এক ধরণের আতঙ্ক সৃষ্টি হয়। প্রশাসন এবং পুলিশ সহ সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থার উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে এর ক্লু উদ্ধারের চেষ্টা করেন। এদিকে এঘটনায় আদালতের প্রশাসনিক শাখার টাইপিস্ট মোল্লা গোলাম সরোয়ার বাদী হয়ে বুধবার রাতেই থানায় বিষ্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। যার নং ০৭, তাং ১৩ ডিসেম্বর ২০২৩ ইং। এ মামলায় পুলিশ গদাইপুর গ্রামের আনসার আলী মোড়লের ছেলে জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে বলে নিশ্চিত করেছে থানার নবাগত ওসি ওবাইদুর রহমান।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • সুজানগরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

    সুজানগরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

    এম এ আলিম রিপন :পাবনার সুজানগরে যথাযোগ্য মর্যাদায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে পালন করা হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। বৃহস্পতিবার(১৪ ডিসেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো.সাইফুল ইসলাম,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জালাল উদ্দিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান, সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী। অনুষ্ঠানে স ালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন। আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রবীন সাংবাদিক মোহাম্মদ আলী, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম সহ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • নড়াইলে শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেন এসপি মেহেদী হাসান

    নড়াইলে শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেন এসপি মেহেদী হাসান

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলে শহীদ বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ ও পুষ্পস্তবক অর্পণ করেন এসপি
    মেহেদী হাসান। বৃহস্পতিবার (১৪ ই ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে বিজয়ের প্রাক্কালে বাংলাদেশকে মেধাশূন্য করতে দেশমাতৃকার শ্রেষ্ঠ সন্তানদের নৃশংসভাবে হত্যা করা হয়। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার (১৪ ই ডিসেম্বর) সকাল ৯ টার সময় জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, নড়াইল পৌরসভা, জেলা শিল্পকলা একাডেমিসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
    নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে এ সময় বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনপূর্বক বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেন মোহাঃ মেহেদী হাসান, পুলিশ সুপার, নড়াইল। এ সময় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণের পর শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও দোয়া করা হয়।

  • নড়াইলের এসপি মেহেদী হাসান’র প্রত্যক্ষ দিকনির্দেশনায় হারিয়ে যাওয়া ১০টি মোবাইল প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর

    নড়াইলের এসপি মেহেদী হাসান’র প্রত্যক্ষ দিকনির্দেশনায় হারিয়ে যাওয়া ১০টি মোবাইল প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে//
    নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান প্রত্যক্ষ দিকনির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (CCIC) উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত চৌকস অফিসার এসআই (নিঃ) আলী হোসেন এবং এসআই (নিঃ) মোঃ ফিরোজ আহমেদসহ অন্যান্য পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নড়াইল জেলার ৪টি থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে থাকে। এরই ধারাবাহিকতায় ডিসেম্বর মাসে ১০(দশ)টি হারানো মোবাইল উদ্ধার করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার সকাল ১১:৩০ মিনিটের সময় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত বিভিন্ন মডেলের দশটি স্মার্ট ফোন জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস্) ও ফোকাল পয়েন্ট অফিসার,7 সিসিআইসি মহোদয় আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীদের নিকট মোবাইল হস্তান্তর করেন।
    এসময় হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে মালিকরা আনন্দে আবেগ আপ্লুত হয়ে পড়েন। মোবাইল ফেরত পেয়ে ভুক্তভোগীরা বলেন, তারা মোবাইল পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, পুলিশ তাদের মোবাইল উদ্ধার করে আস্থার প্রতিদান দিয়েছেন। তারা তাদের মোবাইল খোয়া গেলে নিকটস্থ থানায় ঘটনার বিষয়ে জিডি করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইল টিমের সাথে যোগাযোগ করেন। যার প্রেক্ষিতে তাদের হারানো মোবাইল উদ্বার করা হয়। তারা পুলিশ সুপার ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলে কর্মরত সদস্যদের কাজ ও আন্তরিকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন মোঃ ছাব্বিরুল আলম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার মোঃ সাজেদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত), নড়াইল সদর থানা, নড়াইলসহ সাইবার ইনভেস্টিগেশন সেল, নড়াইলে কর্মরত পুলিশ সদস্যবৃন্দ।