Blog

  • সনাতন ছাত্র- যুব পরিষদের উদ্যোগে খাগড়াছড়িতে ৩ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

    সনাতন ছাত্র- যুব পরিষদের উদ্যোগে খাগড়াছড়িতে ৩ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

    নুরুল ইসলাম( টুকু)
    সদর উপজেলা, প্রতিনিধি, খাগড়াছড়ি

    খাগড়াছড়ি পার্বত্য জেলায় ৩ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সনাতন ছাত্র যুব পরিষদ।

    শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ১১ টার সময় খাগড়াছড়ি সদর উপজেলার রুপনগর এলাকায় সনাতন ছাত্র-যুব পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন হয় ।

    এতে সনাতন ছাত্র যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পায়েল দাশ এর সঞ্চালনায় ও কেন্দ্রীয় কমিটির সভাপতি স্বপন ভট্টাচার্য্য এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
    খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও সনাতন ছাত্র যুব পরিষদের উপদেষ্টা নির্মলেন্দু চৌধুরী।

    এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ শানে আলম, শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নির্মল দেব,বাংলাদেশ পূজা উদযাপন কমিটি খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক তরুণ কুমার ভট্টাচার্য্য।অনুষ্ঠান এর শুরুতে এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠন এর সাধারণ সম্পাদক লিটন ভট্টাচার্য্য রানা।

    এই সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠন এর উপদেষ্টা স্বপন চন্দ্র দেবনাথ, সমাজ কল্যাণ পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তমাল দাশ লিটন,সহ সভাপতি শেখর সেন।

    এই সময় উপস্থিত ছিলেন সংগঠন সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি স্বপন চৌধুরী,স্থায়ী কমিটির সদস্য ও উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ।

  • রাজশাহী ১ আসনে আচরণ বিধি লঙ্ঘের অভিযোগে নায়িকা মাহিকে শোকজ

    রাজশাহী ১ আসনে আচরণ বিধি লঙ্ঘের অভিযোগে নায়িকা মাহিকে শোকজ

    মোঃ হায়দার আলী, রাজশাহী থেকে :
    রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্র নায়িকা মাহিয়া মাহির বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘন করে ভোট চাওয়ার অভিযোগে শোকজ করেছেন নির্বাচনী অনুসন্ধান কমিটি। শুক্রবার সকালে তাকে শোকজ নোটিশ পাঠানো হয়। নায়িকা মাহি সেটি গ্রহণও করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম ও জেলা দায়রা জজ আবু সাইদ। তিনি জানান, শুক্রবার সকালে মাহিকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। আগামী ১৭ ডিসেম্বর মাহিকে এ অভিযোগে স্বশরীরে আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

    শোকজ নোটিশে উল্লেখ করা হয়, গত ১৪ ডিসেম্বর মাহি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে প্রচারণা শুরু করে দিয়েছেন মাহি। ওইদিন মাহি তার ফেসবুকেও বিভিন্ন ছবি পোস্ট করেন। পোস্টে দেখা যায়, তিনি নিজ এলাকা রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের জনগণের কাছে ভোট চাওয়া নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এছাড়াও নির্বাচনী অনুসন্ধান কমিটির নিকট গোচরিভূত হয়েছে যে, মাহি গত ১৪ ডিসেম্বর দুপর হতে সন্ধ্যা পর্যন্ত নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে প্রতীক বরাদ্দ করার আগেই গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক জনসমাগম করে নির্বাচনী প্রচার শুরু করেন এবং ভোটারদের কাছে ভোট চান। এমতাবস্থায় জাতীয় সংসদ নির্বাচন রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ৬ (ঘ)ও বিধি ১২ লঙ্ঘনের দায়ে আপনার বিরুদ্ধে কেন বাংলাদেশ নির্বাচন কমিশনে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না সেটি আগামী ১৭ ডিসেম্বর বেলা ১১টায় স্বশরীরে উপস্থিত হয়ে ব্যাখা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।

    এর আগে মাহির বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘের অভিযোগ তুলেন গোদাগাড়ী উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম অভিযোগ করেন। এতে তিনি রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্র নায়িকা মাহিয়া মাহি বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চরআষাড়িয়াদহ ইউনিয়নের বিভিন্ন জায়গায় আচরণ বিধি লঙ্ঘন করে ব্যাপক লোকজনের সমাগম করে ভোট চাইছেন বলে উল্লেখ করেন।

    এসব অভিযোগের বিষয়ে চিত্র নায়িকা মাহিয়া মাহি বলেন, আমি চর আষাড়িয়াদহ ইউনিয়নে এসেছি এটা সত্য। আমাকে এই ইউনিয়নের মানুষ কোনদিন দেখেনি, তাই তাদের সাথে দেখা সাক্ষাৎ ও দোয়া নিতে এসেছি। তবে কোন আচরণ বিধি লঙ্ঘন করিনি। আমার তো প্রতীকই নাই তাহলে ভোট চাইবো কিভাবে। আমি এই এলাকার সন্তান সবাই আমাকে দেখবে চিনতে এবং আমি দোয়া চাইবো এটাইতো স্বাভাবিক ব্যাপার।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • চারঘাটে সুগার মিলের ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

    চারঘাটে সুগার মিলের ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

    এম এম হক (রাজশাহী)চারঘাট :

    রাজশাহীর চারঘাট উপজেলার কাকড়ামারি নামক স্থানে একটি আখ বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাই। ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়েছে।

    শুক্রবার অনুমানিক সকাল ৬টার দিকে দুর্ঘটনার খবর পাওয়া যায়। সরজমিনে গিয়ে দুর্ঘটনা সত্যতা পাওয়া যায়।আখ বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে আখের বোঝা নিচে চাপাপড়ে গাড়ি চালকের মৃত্যু হয়।

    চারঘাট মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃত ব্যাক্তির লাশ উদ্ধার করেছেন।মৃত ব্যাক্তিবাড়ী বেলপুকুর থানাধীন ভরুয়া পাড়া গ্রামের আমির আলীর ছেলে আমিনুল ইসলাম জুয়েল (৩৫)। মৃত ব্যাক্তি রাজশাহী সুগার মিলের চালক হিসাবে কর্মরত ছিলেন।

    এ বিষয়ে চারঘাট মডেল থানায় একটি অবমৃত্যুর মামলা হয়েছে বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন ওসি এ এস এম সিদ্দিকুর রহমান।

    মোজাম্মেল হক
    চারঘাট রাজশাহী

  • বেতাগীতে যুব ফোরাম’র তৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

    বেতাগীতে যুব ফোরাম’র তৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি

    বরগুনা বেতাগীতে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় যুব ফোরাম’র তৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

    আজ শুক্রবার ( ১৫ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকার সময় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে যুব ফোরাম বেতাগী উপজেলা আহ্বায়ক মোঃ খাইরুল ইসলাম মুন্না’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী প্রেস ক্লাবের সভাপতি জনাব সাইদুল ইসলাম মন্টু।

    রুপান্তর আস্থা প্রকল্পের বরগুনা জেলা মাঠ সমন্বয়কারী কোহিনুর বেগম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব সিকদার,
    এনজিও সমন্বয পরিষদের সভাপতি জনাব রফিকুল ইসরাম, রুপান্তর আস্থা প্রকল্পের বরগুনা জেলা সমন্বয়কারী মোঃ খলিলুর রহমান, আজকের পএিকায় উপজেলা প্রতিনিধি হৃদয় হোসেন মুন্না প্রমুখ।

    আজকের সভায় আগামী তিন মাস যুব ফোরাম এর সদস্য কী কী কাজ করবে সেই বিষয়ে পরিকল্পনা করা হয়।

    প্রকল্পটি জাতীয় যুব নীতি ২০১৭ এর আলোকে তৃণমূল পর্যায়ের বিভিন্ন প্রান্তিক যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলা এবং সহনশীল ও অহিংস সমাজ গঠনে যুবদের উদ্বুদ্ধ করবে। আস্থা প্রকল্পের এই কার্যক্রমটি এসডিজির ১৭টি গোলের মধ্যে ধারা ৫, ১০, ১৬ ও ১৭ এর সাথে সম্পর্কিত। দল-মত নির্বিশেষে জাতীয় যুব নীতি বাস্তবায়ন এবং যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে দক্ষতা বৃদ্ধি করবে।

  • এনপিপি’র প্রেসিডিয়াম সদস্য ছাবের আহাম্মেদ (কাজী ছাব্বির)সহ কতিপয় নেতা-কে দল থেকে বহিস্কার

    এনপিপি’র প্রেসিডিয়াম সদস্য ছাবের আহাম্মেদ (কাজী ছাব্বির)সহ কতিপয় নেতা-কে দল থেকে বহিস্কার

    আনোয়ার হোসেন স্টাফ রিপোর্টার//

    দলের নিয়ম শৃঙ্খলা ভঙ্গের কারণে ন্যাশনাল পিপল্স পার্টির এনপিপির প্রেসিডিয়াম সদস্য ছাবের আহাম্মেদ (কাজী ছাব্বির)সহ কতিপয় নেতা-কে দল থেকে বহিস্কার করা হয়েছে।

    ১৫ ডিসেম্বর ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি)’র গঠনতন্ত্রের ৪৬ (১) ধারার প্রদত্ত ক্ষমতাবলে দলটির চেয়ারম্যান তাদের কে বহিষ্কার করে।দলের দপ্তর সম্পাদকের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

    দলটির চেয়ারম্যান এর স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, আমি ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি)’র চেয়ারম্যান প্রেসিডিয়াম সদস্যদের সাথে পরামর্শক্রমে দলীয় শৃঙ্খলা ভঙ্গ,
    দলের অভ্যান্তরে উপদলীয় কোন্দল, দলীয় কর্মকান্ডে নিষ্ক্রীয়তা ও গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের দায়ে ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি)’র প্রেসিডিয়াম সদস্য ছাবের আহাম্মেদ (কাজী ছাব্বীর),শেখ জামাল উদ্দিন, সেলিম মাহমুদ, ভাইস চেয়ারম্যান তাসমিন আহমেদ শিমুল, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মোঃ মকবুল হোসেন, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা লুৎফুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক আফরোজা পারভিন মিনু, এনজিও বিষয়ক সম্পাদক মোঃ
    সামছুদ্দিন রতন, সহ-এনজিও বিষয়ক সম্পাদক গুলশান আরা নিলা, নারী ও শিশু অধিকার বিষয়ক সম্পাদক শামীমা বেগম শাম্মি-কে প্রাথমিক সদস্য পদসহ দলের সকল সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি প্রদান করলাম।

    তাছাড়া ১৬.০৭.২০২৩ইং তারিখে প্রেসিডিয়াম সদস্য ইকবাল হাসান স্বপন, ১৪.০৮.২০২৩ইং তারিখে ভাইস চেয়ারম্যান মোঃ ইফতেখার উদ্দিন শিবলী ব্যাক্তিগত সমস্যার কারনে দল থেকে পদত্যাগ করেন এবং ১৩.০৪.২০২৩ইং তারিখে ভাইস চেয়ারম্যান মোঃ আমজাদ
    হোসেন-কে দল থেকে বহিস্কার করা হয়।

  • শ্রদ্ধা আর ফুলেল ভালোবাসায় কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাতের মরাদেহ দাফন সম্পূর্ণ

    শ্রদ্ধা আর ফুলেল ভালোবাসায় কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাতের মরাদেহ দাফন সম্পূর্ণ

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    শুক্রবার (১৫ ডিসেম্বর) জুমার নামাজের পর কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হওয়ার আগে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে রাখা হয় রিফাতের কফিনে শেষ শ্রদ্ধা জানায় দলীয় নেতাকর্মী সহ সব শ্রেণী-পেশার মানুষ।এ সময় শ্রদ্ধা জানাতে এসে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক কর্মী দীর্ঘদিনের প্রিয় নেতাকে হারিয়ে শোকে বিহ্বল হয়ে পড়েন। এর আগে সকাল ৯টায় সিটি করপোরেশনে মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে কাউন্সিলর,কর্মকর্তা ও কর্মচারীরা তাদের মেয়রকে শেষ শ্রদ্ধা জানান।

    পরে দুপুর আড়াইটায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মেয়র আরফানুল হক রিফাতের জানাজায় সব শ্রেণী পেশার মানুষের ঢল নামে। জানাজায় ইমামতি করেন মেয়র আরফানুল হক রিফাতের একমাত্র ছেলে এহতেশামুল হক রাইয়ান। পরে টমসমব্রিজ কবরস্থানে মায়ের কবরের পাশেই মেয়র রিফাতকে দাফন করা হয়।
    জানাজায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার, সাবেক রেলমন্ত্রী সংসদ সদস্য মুজিবুল হক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রী কার্যনির্বাহী সংসদের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ও কুমিল্লার দাউদকান্দি-তিতাস আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সবুর, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, পুলিশ সুপার আবদুল মান্নান প্রমুখ।
    উল্লেখ্য, ৬৫ বছর বয়সী আরফানুল হক রিফাত দীর্ঘদিন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে ২০২২ সালের ১৬ জুন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন।

    পরিবারসূত্রে জানা যায়, দীর্ঘদিন আরফানুল হক রিফাত শ্বাসকষ্টসহ শারীরিকভাবে অসুস্থ ছিলেন। চলতি সপ্তাহের প্রথম দিকে শ্বাসকষ্ট বেড়ে যায়। তার ফুসফুসে সংক্রমণ দেখা দেয়। চিকিৎসার জন্য প্রথমে তাঁকে নগরীর সিডিপ্যাথ হসপিটালে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি করা হয়।

    এরপর গত সোমবার অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটালে নিয়ে যাওয়া হয়। বুধবার সন্ধ্যা ৬টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে দুই মেয়েসহ অসংখ্য নেতাকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন

  • ফুলবাড়ীয়াতে বাটা শো—রুম উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি সেলিম

    ফুলবাড়ীয়াতে বাটা শো—রুম উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি সেলিম

    মোঃ সেলিম মিয়া ফুলবাড়ীয়া প্রতিনিধি ঃ ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার ফুলবাড়িয়া থানার সম্মুখে ও পৌর শহরের বাটা শো রুমের ফেতা কেটে উদ্বোধন করলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম।
    শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকালে ফুলবাড়ীয়া পৌর শহরের বাটা শোরুম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র গোলাম কিবরিয়া ও উপজেলা সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, ফুললবাড়ীয়া ইউনিয়ন চেয়ারম্যান জয়নাল আবেদীন বাদল, রিটেইল মোঃ মাকসুদুর রহমান (খোকন), সহ বাটা ফ্যাক্টরির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সুধীজন ও সাংবাদিকবৃন্দ।
    জানা যায়, এই প্রথম ফুলবাড়ীয়া উপজেলায় ভালোমানের কোন জুতার শোরুম উদ্বোধন করা হল। ফুলবাড়ীয়া বাটার শোরুমটির উদ্বোধনের ঠিক পরেই ক্রেতারা দোকানে ভিড় শুরু করেন। এই শোরুমটিতে রয়েছে বিপুল জুতার সমাহার, গ্রাহকের কথা মাথায় রেখে শোরুম টিকে সাজানো হয়েছে নান্দনিক অপরুপ সৌন্দর্য রুপে।
    প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম বলেন ফুলবাড়ীয়া উপজেলার মধ্যে বাটা শোরুমটি সবচাইতে সেরা প্রতিষ্ঠানে পরিণত হবে দিন দিন এ’প্রতিষ্ঠানের উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

  • থানচিতে নবাগত ওসি’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

    থানচিতে নবাগত ওসি’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

    থানচি (বান্দরবান) প্রতিনিধিঃমথি ত্রিপুরা।

    বান্দরবানে থানচিতে নবাগত ওসি‘র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন থানচি প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

    বুধবার (১৫ ডিসেম্বর ) সকাল ১১ টার দিকে অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন সাথে তার অফিসে থানচি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎকারের উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন, থানচি প্রেসক্লাবের সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রেমবো ত্রিপুরা, যুগ্ম-সাধারণ সম্পাদক চিংথোয়াই অং মার্মা প্রমূখ। এছাড়াও প্রচার সম্পাদক মথি ত্রিপুরা উপস্থিত ছিলেন।

    সৌজন্যে সাক্ষাৎ কালে নবাগত থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, উপজেলার আইন শৃঙ্খলা’সহ মাদক, নানান অপরাধ কর্মকাণ্ডের তথ্য দিয়ে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে সহযোগিতা চান। পূর্বের ন্যায় প্রেসক্লাবের সাথে থানচি থানার সু-সম্পর্ক বজায় থাকবে। এবং থানার পুলিশের পক্ষ থেকে প্রেসক্লাবের নেতৃবৃন্দের ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

  • বিজয় দিবসে নলছিটি উপজেলার আলোকসজ্জা মন কেড়েছে সবার

    বিজয় দিবসে নলছিটি উপজেলার আলোকসজ্জা মন কেড়েছে সবার

    ঝালকাঠি জেলা প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

    মহান বিজয় দিবস উপলক্ষে নলছিটি উপজেলার বিভিন্ন ভবনে আলোকসজ্জা করা হয়েছে। এর মধ্যে নলছিটি উপজেলা পরিষদ নতুন ও পুরাতন ভবনের মনোরম আলোকসজ্জা মন কেড়েছে উপজেলাবাসীর। প্রশংসায় ভাসছেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিজয় দিবস উদযাপনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলার আলোকসজ্জার রাতের স্থির চিত্র অনেকেই শেয়ার করছেন। কেউ কেউ নলছিটিতে এ ধরনের আয়োজন এই প্রথম বলে মন্তব্য করছেন।

    সাংস্কৃতিক কর্মী শাহিন আহমেদ বলেন,এবারের আয়োজন সত্যিই আমাদের মুগ্ধ করেছে। আয়োজকদাতারা তাদের সেরাটা উপহার দিয়েছেন। তাদের জন্য শুভকামনা রইলো

    উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, নলছিটি উপজেলাবাসীকে একটি স্মরণীয় বিজয় দিবস উপহার দিতে তাদের সাথে নিয়ে এ আয়োজন করা হয়েছে। এই কৃতিত্ব অবশ্যই উপজেলাবাসীর।

  • লবণবাহী ট্রাকে আওয়ামী লীগ নেতার ৯০ কোটি টাকার আইস, জব্দ করল বিজিবি

    লবণবাহী ট্রাকে আওয়ামী লীগ নেতার ৯০ কোটি টাকার আইস, জব্দ করল বিজিবি

    কে এম নুর মোহাম্মদ
    কক্সবাজার জেলা প্রতিনিধি

    কক্সবাজার-টেকনাফ সড়কে মরিচ্যা চেকপোস্টে তল্লাশী চালিয়ে একটি লবণ বোঝাই ট্রাক থেকে ১৮ কেজি ২০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি। এসময় ট্রাকটির চালকসহ ২ জনকে আটক করা হয়। জব্দ করা হয়েছে ট্রাকটিও। শুক্রবার ভোরে কক্সবাজার টেকনাফ সড়কের রামু মরিচ্যা যৌথ চেকপোস্টে এ তল্লাশি চালানো হয়।
    তবে এ ঘটনায় মূলহোতা অধরায় রয়ে গেছে।

    শুক্রবার বিকেলে কক্সবাজারের রামুতে বিজিবি-৩০ ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।
    লবণের আড়ালে মাদকের চালানটির সঙ্গে আটককৃতরা হলেন ট্রাকটির চালক টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ার মৃত আজিজুর রহমানের ছেলে মো. কেফায়েত উল্লাহ (৩৮) এবং টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়ার আবু বকরের ছেলে মো. হারুন (২৩)। তারা ট্রাকের চালক ও সহকারী।

    লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন, শুক্রবার ভোররাতে টেকনাফ সীমান্তের সাবরাং এলাকা থেকে মাদকের বড় একটি চালান নারায়ণগঞ্জে পাচারের খবরে বিজিবির রামু উপজেলার মরিচ্যা চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়।

    একপর্যায়ে টেকনাফ থেকে আসা লবণবোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে লবণের একটি বস্তার ভেতরে কাপড় মোড়ানো অবস্থা থেকে ১৮ কেজি ২০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। এরপর আটককৃতদের হেফাজত থেকে নগদ টাকাসহ অন্যান্য সাগ্রী পাওয়া যায়।
    বিজিবির এ কর্মকর্তা বলেন, মাদকের এ চালানটির মূলহোতা টেকনাফের সাবরাং ইউনিয়নের ডেইল্যারবিল এলাকার কালা মিয়া প্রকাশ দুবাই কালুর ছেলে হোসাইন আহমদ (৪১)। শুক্রবার তাকে আটক করতে টেকনাফের সাবরাংয়ে ব্যাপক অভিযান চালানো হয়। তিনি বর্তমানে পলাতক।
    বিজিবির এই কর্মকর্তা আরো জানান, হোছাইন আহমদের বিদেশে পলায়ন ঠেকাতে বাড়িতে তল্লাশি চালিয়ে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়েছে।

    এলাকার লোকজন জানিয়েছেন, হোসাইন আহমদ দীর্ঘদিন ধরে লবণের আড়ালে মাদক পাচার করে আসছিলেন। তিনি টেকনাফের সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এটা নিশ্চিত করেছেন একই ওয়ার্ডের দলীয় সভাপতি মোহাম্মদ শরীফ মেম্বার এবং সাবরাং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোনা আলী।

    তারা আরো জানান, হোছাইন আহমদ দুই বছরের মধ্যে বিপুল পরিমাণ সম্পদ কিনেছেন। আটক হওয়া লবণবোঝাই ট্রাকসহ আরো সাত-আটটি গাড়িও রয়েছে তার। প্রতি উৎপাদন মৌসুমে তিনি নিজেও লবণের চাষ করেন এবং সেই সঙ্গে কিনে মজুদও করেন। সারা বছর নারায়ণগঞ্জে লবণ পরিবহন করেন তিনি। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান বিজিবি কর্মকর্তা।