Blog

  • ভাইবোনছড়ায় আইডিয়াল স্কুলে মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন

    ভাইবোনছড়ায় আইডিয়াল স্কুলে মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন

    নুরুল ইসলাম( টুকু),সদর উপজেলা প্রতিনিধি,খাগড়াছড়ি

    খাগড়াছড়ি জেলার সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়ন এর আইডিয়াল স্কুলে মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

    শনিবার ( ১৬ ই ডিসেম্বর) সকাল ১০ ঘটিকার সময় আইডিয়াল স্কুলে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

    আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্কুল কমিটির সদস্য অভিবাবক ও বর্তমান ভাইবোনছড়া ইউনিয়ন এর চেয়ারম্যান সুজন চাকমা বলেন: আজকের দিনে বিশ্ব মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে আমরা স্থান করে নিয়েছিলাম। পৃথিবী জানলো আমাদের নতুন পরিচয়। বিজয় দিবসের এই মুহূর্তে শ্রদ্ধার সাথে স্মরণ করছি পরম আরাধ্য এই বিজয় আনতে শেষ রক্তবিন্দুতে লড়ে যাওয়া প্রত্যেক সূর্য সন্তানকে।সেই সাথে সকল শিক্ষার্থীদের জন্য রইল শুভ কামনা।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমেষ চাকমা বর্তমান নতুন শিক্ষা ব্যবস্থা নিয়ে বিষদ আলোচনা করেন এবং বিদ্যালয়ের এক বছরের নানা কার্যক্রম নিয়ে অভিভাবকদের সাথে মতবিনিময় করে পর্যায়ক্রমে বিদ্যালয়ের ফলাফল প্রকাশ করেন।

    বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পিন্টু চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পিটিএ কমিটির সভাপতি কাজল বড়ুয়া, শিক্ষক শিক্ষিকা,অভিভাবক ছাত্র ছাত্রী ও এলাকার গন্যমান্যমান্য ব্যক্তিবর্গ।

  • বেতাগীতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা

    বেতাগীতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা

    খাইরুল ইসলাম মুন্না বেতাগী বরগুনা প্রতিনিধি

    মহান বিজয় দিবস ২০২৩ উদ্যাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের
    সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    বরগুনার বেতাগীতে আজ শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন পৌরসভার মেয়র এবিএম গোলাম কবির ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান ফোরকান।

    উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বিএম আদনান খালিদ মিথুন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, সহকারী কমিশনার ভূমি বিপুল সিকদার, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোতাবেক সিকদার ও ফারুক সিকদার।

    অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুলের শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রধান করা হয়।

  • টাঙ্গাইলের মধুপুরে পৌর বিএনপির উদ্যোগে বিজয় দিবস উদযাপন

    টাঙ্গাইলের মধুপুরে পৌর বিএনপির উদ্যোগে বিজয় দিবস উদযাপন

    মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুরে মহান বিজয় দিবস ২০২৩ যথাযথ মর্যাদায় পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মধুপুর পৌর শাখা ও এর অঙ্গ সংগঠনটি। দিবসটি উদযাপন উপলক্ষে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মোতালেব হোসেন এর নেতৃত্বে পৌর বিএনপির দলীয় কার্যালয়ে পতাকা উওোলন ও শোভাযাত্রার মধ্যে দিয়ে এই কর্মসূচি পালন করা হয়। পৌর বিএনপির নেতৃত্বে দলীয় কার্যালয় হতে একটি শোভা যাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মধুপুর আদর্শ মাদরাসার সন্নিকটে বংশাই নদীর তীরে কেন্দ্রীয় শহীদ স্মৃতি সৌধে শ্রদ্ধাঞ্জলী জানানো হয় ।
    এ সময় উপজেলা পৌর বিএনপির সহ সভাপতি রেজাউল করিম সিদ্দিক সহ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

  • নাগরপুরে নানা কর্মসূচিতে বিজয় দিবস পালিত

    নাগরপুরে নানা কর্মসূচিতে বিজয় দিবস পালিত

    মো. আমজাদ হোসেন রতন, নাগরপুর (টাঙ্গাইল)প্রতিনিধিঃ দিনভর নানা কর্মসূচীর মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৩ সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার প্রত্যুষে ৩১ বার তোপ ধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচীর শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করেন যথাক্রমে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, নাগরপুর উপজেলা আওয়ামীলীগ, নাগরপুর প্রেসক্লাব ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। মহান বিজয় দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
    উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজা মো. গোলাম মাছুম প্রধান এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষা অফিসার জিএম ফুয়াদের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস ছামাদ দুলাল, সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল মালেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, নাগরপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) এইচ এম জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম সয়োয়ার হোসেন ছানা প্রমূখ।
    এ সময় উপজেলার ১২টি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    নাগরপুর,টাঙ্গাইল।

  • পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি প্রদান

    পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি প্রদান

    স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শনিবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে পীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথমে পীরগঞ্জ স্মৃতি শৌধে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন উপজেলা প্রশাসন,পীরগঞ্জ থানা,পীরগঞ্জ পৌর মেয়র ইকরামুল হক,পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গীতি গমন চন্দ্র রায় ও তার সহযোদ্ধা সাংবাদিক বৃন্দ,পীরগঞ্জ মহিলা কলেজ,পীরগঞ্জ জাসদ,পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,পীরগঞ্জ কমিউনিস্ট পার্টি,বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর,বিভিন্ন রাজনৈতিক সংগঠন এছাড়া ও বিভিন্ন সংগঠন,এনজিও,সংস্থা প্রমুখ।

    আজকের এই দিনে জাতীর সূর্য সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গীতি গমন চন্দ্র রায় ও সাংবাদিক বৃন্দ। বাংলাদেশ মহান বিজয় দিবস উপলক্ষে আজ শনিবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্যোদয়ের সাথে সাথে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।এসময় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিস্তম্ভ স্মৃতি শৌধে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।

    ১৯৭১ সালের মুক্তি যোদ্ধে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আজকের এই মহান বিজয় দিবস অর্জন করেছে বাঙালি জাতি।আর যুদ্ধে প্রধান অধিপতি যার ডাকে সারা দিয়েছেন বাঙালি জাতি সে হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাই আমরা বঙ্গবন্ধুর প্রতি গভীর বিনম্র শ্রদ্ধা জানাই,এবং সকল বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদের প্রতি শ্রদ্ধা ও তাদের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করি।এবং বাংলাদেশের উন্নয়ন রোল মডেল জননেত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ ব্যাপক উন্নয়ন হয়েছে।চলমান দেশের উন্নয়ন ও ভবিষ্যতের বাংলাদেশের উন্নয়ন কে বেগবান করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আবার ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নৌকা মার্কায় ভোট দিয়ে পূনরায় দেশের প্রধানমন্ত্রী নির্বাচন করতে বিনীত আহবান করছি। এবং দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।সেই সাথে দেশের বিভিন্ন স্থানে জঙ্গি,অগ্নি সন্ত্রাস নৈরাজ্য,রাষ্ট্রের নিরীহ মানুষের ক্ষতি গ্রস্তকারীদের প্রতি সকল স্তরের জনগণকে রুখে দাঁড়ানোর আহবান জানাই।

  • ময়মনসিংহে রওশন এরশাদ এমপির পক্ষে জাতীয় পার্টির শ্রদ্ধা

    ময়মনসিংহে রওশন এরশাদ এমপির পক্ষে জাতীয় পার্টির শ্রদ্ধা

    ষ্টাফ রিপোর্টারঃ
    জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা ও জাতীয়পার্টির প্রধান পৃষ্টপোষক বেগম রওশন এরশাদ এমপির পক্ষে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন ময়মনসিংহ জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

    শনিবার সকালে পাটগুদাম ব্রীজ মোড়ে মুক্তিযুদ্ধের স্মৃতি সৌধে মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আলহাজ্ব আব্দুল আউয়াল সেলিম ভাইয়ের নেতৃত্বে ময়মনসিংহ জেলা, মহানগর ও সদর উপজেলা জাতীয় পার্টি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীর এই পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

    এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম খোকন জেলা জেলা জাতীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি ও জেলা জাতীয়পার্টির যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন বিল্লাল, জেলা জাপার যুগ্ম আহ্বায়ক লাল মিয়া লাল্টু সাবেক কাউন্সিলর, মমিন রুবেল, মোঃ শাহজাহান সদর উপজেলা জাতীয় পার্টি সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন দুলাল , মহানগর জাতীয় যুব সংহতির আহবায়ক শফিকুল ইসলাম সোহেল ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জেলা জাতীয় তরুনপার্টির আহবায়ক কাওসার আহমেদ মহানগর জাতীয় ছাত্র সমাজের আহবায়ক মোঃ সুমন হাসান ১নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি ফরিদ হোসেন সাধারণ সম্পাদক মোঃ জুয়েল মিয়া ৩০ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি সুরুজ্জামান ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রতন মিয়া সহ বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

  • বিজয় দিবস উপলক্ষে লাল পাহাড় থেকে বর্ণীল সাইকেল শোভাযাত্রা

    বিজয় দিবস উপলক্ষে লাল পাহাড় থেকে বর্ণীল সাইকেল শোভাযাত্রা

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    শীতের সকালে কুয়াশার চাদর ভেদ করে লাল পাহাড় থেকে বের হয় একটি সাইকেল শোভাযাত্রা। বাংলাদেশের ৫২ তম বিজয় দিবস উপলক্ষে লাখো শহীদের স্মরণে টিম কোটবাড়ির উদ্যোগে ” বিজয় রাইড ” নামে এই সাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। সকাল ৮ টায় সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয় এই মনোরম শোভাযাত্রা।
    সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান জনাব ড. তারিকুল ইসলাম চৌধুরী স্যার। শোভাযাত্রার শুভ উদ্ভোদন করেন।এ সময় তিনি বলেন- এ শোভাযাত্রার মাধ্যমে তরুণদের মধ্যে আরো স্বদেশ প্রীতি তৈরি হবে।দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় আরো সুদৃঢ় হবে।

    এতে আরও উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ কুমিল্লা জোন এর ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব দীপক কুমার দাশ। তিনি জানান- তরুণদের এ আয়োজন নি:সন্দেহে প্রশংসনীয়। তাদের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় তা নিশ্চিতে আমরা কাজ করেছি।

    এ শুভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক পরিক্রম করে নানুয়ার দিঘির পাড়ে এসে শেষ হয়। ২০০ এর অধিক কিশোর – তরুণ সাইক্লিস্ট এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এ-সময় সকল সাইক্লিস্ট বাংলাদেশের পতাকার আদলে তৈরি জার্সি পরিধান করেন এবং সাইকেলে বিজয় রাইডের প্লে কার্ড ও জাতীয় পতাকা বহন করেন৷ এতে শোভাযাত্রা টি বর্নিল হয়ে উঠে। বিজয় দিবসের আনন্দ ও ” বাংলাদেশ, বাংলাদেশ ” স্লোগানে চারপাশ মুখরিত হয়ে উঠে।
    “টিম কোটবাড়ি” একটি ক্রীড়া সংগঠন। টিম কোটবাড়ি থেকে নিয়মিত রানিং ও সাইক্লিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। স্বাস্থ্য সচেতনতা, মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে টিম কোটবাড়ি তরুণ প্রজন্মেকে নিয়ে এই স্পোর্টস একটিভিটি গুলো পরিচালনা করছে। টিম কোটবাড়ির এডমিন মেহেদী হাসান মজুমদার প্রতি বছর এমন শোভাযাত্রা আয়োজনের আশা ব্যাক্ত করেন।

  • বিজয় দিবস উপলক্ষে আগৈলঝাড়ায় ছোটমনি নিবাসের শিশুদের মাঝে খাবার বিতরণ

    বিজয় দিবস উপলক্ষে আগৈলঝাড়ায় ছোটমনি নিবাসের শিশুদের মাঝে খাবার বিতরণ

    গৌরনদী(বরিশাল) প্রতিনিধি
    ১৯৭১ র, মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা রেখে বরিশালের আগৈলঝাড়ায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন বৈশাখী মেন্ডিস সেলাই মেশিন প্রশিক্ষন কেন্দ্রের উদ্যোগে বরিশাল বিভাগীয় ছোটমনি নিবাসের শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
    গতকাল শনিবার সকালে আগৈলঝাড়া উপজেলার গৈলায় অবস্থিত বরিশাল বিভাগীয় ছোটমনি নিবাসের হলরুমে স্বেচ্ছাসেবী সংগঠন বৈশাখী মেন্ডিস সেলাই মেশিন প্রশিক্ষন কেন্দ্রের নির্বাহী পরিচালক বৈশাখী মেন্ডিস এর সভাপতিত্বে খাবার বিতরণ পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন সরদার, বরিশাল জেলা পরিষদের সদস্য পিয়ারা ফারুক বক্তিয়ার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি মলিনা রানী রায়, সাধারন সম্পাদক মমতাজ বেগম, নাইজেল গেব্রিয়েল মেন্ডিস, নারী নেত্রী আভা মুখার্জী, সুমা কর, বিউটি হক, হাফিজা ইয়াসমিন, ইউপি সদস্য জেসমিন বেগম, সাবেক ইউপি সদস্য পবিত্র রানী রায়, মনিকা গোমেজ, সাংবাদিক বিশ্বজিৎ সরকার বিপ্লব সরকার প্রমুখ। পরে বিভাগীয় ছোটমনি নিবাসের ১১ জন শিশুদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।

  • মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ায় অংশ নেওয়ার আহবান  মেয়র টিটুর

    মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ায় অংশ নেওয়ার আহবান মেয়র টিটুর

    ষ্টাফ রিপোর্টারঃ
    , মুক্তিযুদ্ধের চেতনা মানে অন্যায়ের কাছে মাথা নত না করা। মুক্তিযুদ্ধের চেতনা মানে সম্মিলিতভাবে দেশ গড়ার প্রচেষ্টা। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ায় অংশ নিতে সকলের প্রতি আহবান জানিয়েছেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশন (মসিক) এর মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

    মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে ১৬ডিসেম্বর শনিবার বেলা সাড়ে ০৩ টায় সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশন একাদশ বনাম জেলা প্রশাসন একাদশ এর মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র টিটু।

    মেয়র আরও বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা দেশে বিভিন্ন নৈরাজ্য অরাজকতা চালিয়ে যাচ্ছে। তারা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী, উন্নয়নের বিরোধী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মাধ্যমে আমাদের উন্নয়ন যাত্রাকে অব্যহত রাখতে হবে।

    প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী বলেন, সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের এই সম্প্রতির ফুটবল ম্যাচ কর্মক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি ও সম্পর্ক উন্নয়নের মাধ্যমে উন্নয়ন অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।

    এ অনুষ্ঠানে উপস্থিত ময়মনসিংহের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, সম্প্রিতির মাধ্যমে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যে কোন লক্ষ্য অর্জন সম্ভব। এ চেতনাকে বহন করে সমৃদ্ধ ময়মনসিংহ গড়ায় সকলকে ভূমিকা রাখতে হবে।

    এ সময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্যানেল মেয়র ০২ মোঃ মাহবুুর রহমান দুলাল সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ, সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

    এছাড়াও, মহান বিজয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু আজ ভোরে সূর্যোদয়ের সাথে সাথে পাটগুদাম মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরবর্তীতে তিনি জয়বাংলা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতার অনন্য অবদানকে স্মরণ করেন। এছাড়াও দিনব্যাপী তিনি বিভিন্ন রাজনৈতিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

  • বেতাগীতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা

    বেতাগীতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা

    খাইরুল ইসলাম মুন্না বেতাগী বরগুনা প্রতিনিধি

    মহান বিজয় দিবস ২০২৩ উদ্যাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের
    সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    বরগুনার বেতাগীতে আজ শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন পৌরসভার মেয়র এবিএম গোলাম কবির ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান ফোরকান।

    উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বিএম আদনান খালিদ মিথুন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, সহকারী কমিশনার ভূমি বিপুল সিকদার, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোতাবেক সিকদার ও ফারুক সিকদার।

    অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুলের শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রধান করা হয়।