Blog

  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

    উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

    উজিরপুর প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনের প্রথম প্রহরে উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন সরকারী কর্মকর্তা/কর্মচারী, পৌরসভা, আওয়ামীলীগ, উজিরপুর সাংবাদিক ইউনিয়ন, প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

    পরে উপজেলা প্রশাসনে পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ী সরকারী ডব্লিউ বি ইউনিয়ন মডেল ইনিস্টিউটের মাঠে প্যারেড কুচকাওয়াজে সালাম গ্রহন, আলোচনা সভা বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান হাসপাতালে খাবার পরিবেশন ধর্মিয় প্রতিষ্ঠানে প্রার্থনাসহ বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।

    অনুষ্ঠানসমূহে অংশগ্রহন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন , উপজেলা সহকারী কমিশনার ভূমি কে এম ইসমাম , পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দীন বেপারী, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ,ওসি তদন্ত তৌহিদুজ্জামান সোহাগ , উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ শওকত আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সিমা রানী শীল, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি তাপস রায়, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওয়াদুদ সরদার প্রমুখ।

  • বর্নঢ্য আয়োজনে ঝিনাইদহে মহান বিজয় দিবস পালিত

    বর্নঢ্য আয়োজনে ঝিনাইদহে মহান বিজয় দিবস পালিত

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সুর্যোদয়ের সাথে সাথে সদর থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচীর শুভ সুচনা করা হয়।সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বর থেকে জেলা আওয়ামী লীগ.বিএনপির নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালি দুটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে স্বাধীনতা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। রাষ্ট্রের পক্ষে প্রথমে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, পরে পুলিশ সুপার আজিম-উল-আহসান, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, ঝিনাইদহ প্রেসক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরাম, জেলা নির্বাচন অফিস পৌরসভা সরকারি দপ্তর, বেসরকারি, স্বেচ্ছাসেবী সংগঠন ১৯৯৪সালের এসএসসি ব্যাচ ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে আওয়ামীলীগের নেতেৃত্বে জাতির পিতার ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মহান বিজয় দিবসে। এছাড়াও সরকারী হাসপাতাল,শিশুসনদ/এতিমখানা ও কারাগারে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষে থেকে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • আওয়ামী লীগের ১৫ বছর তানোরে গ্রামীণ অর্থনীতির উন্নয়নে অর্জিত সাফল্য

    আওয়ামী লীগের ১৫ বছর তানোরে গ্রামীণ অর্থনীতির উন্নয়নে অর্জিত সাফল্য

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর রাজনৈতিক
    দুরদর্শিতা ও ঐকান্তিক প্রচেষ্টায় আওয়ামী লীগ সরকারের একটানা তিন মেয়াদ ১৫ বছরে গ্রামীণ অর্থনীতি ও অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্পে অপ্রত্যাশিত সাফল্য অর্জিত হয়েছে। এতে গ্রামীণ জনপদের সাধারণ মানুষের জীবন যাত্রার মাণ বেড়েছে।
    জানা গেছে, তানোরে আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে গ্রামীণ অর্থনীতি ও অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্পে
    মোট ১৭৭ কোটি ৪৫ লাখ টাকা ব্যয় করা হয়েছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে
    উপজেলায় কাবিটা (খাদ্য শস্য/টাকা) কর্মসূচির ৭৪০টি প্রকল্প বাস্তবায়নের বিপরীতে খাদ্য শস্য ৫ হাজার ৯৩ মেট্রিক টন খাদ্য শস্য এবং ৬০ কোটি ৩৬ লাখ টাকা ব্যয় করা হয়েছে।
    এছাড়াও টিআর/জিআর( খাদ্য শস্য/টাকা) ৩ হাজার ৪৪১টি প্রকল্প বাস্তবায়নের বিপরীতে ৪ হাজার ৪১ মেট্রিক টন খাদ্য শস্য এবং ৫৭ কোটি টাকা।
    এদিকে উপজেলায় ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) ৭৬৯টি প্রকল্পে ৩২ হাজার ৯২৪ জন উপকারভোগীর বিপরীতে ২৭ কোটি ৭০ লাখ টাকা ব্যয় করা হয়েছে।
    অন্যদিকে ভিজিএফ/ভিডাব্লিউবি প্রকল্পে ৪ হাজার ৩৩৭ মেট্রিক টন খাদ্য শস্য, ৬০৮ বান্ডিল ঢেউটিন, ৪ হাজার ৫২৫টি কম্বল বিতরণ ব্যয় করা হয়েছে ২২ কোটি ৭৭ লাখ টাকা।
    অপরদিকে বার্ষিক উন্নয়ন কর্মসুচির ৩৫টি প্রকল্প বাস্তবায়নের বিপরীতে ৯ কোটি ৬২ লাখ টাকা।
    বিগত ২০০৬ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ ছিলো ২ হাজার ৫০৫ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসুচি ছিলো ২১ হাজার কোটি টাকা।
    কিন্ত্ত আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদ ১৫ বছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বেড়ে দাড়িয়েছে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসুচি ২ লাখ ৭৫ হাজার কোটি টাকা।
    সচেতন মহলের ভাষ্য যে জাতি তার উপকারীর উপকার শিকার করে না,তারা অকৃতজ্ঞ। আর অকৃতজ্ঞদের ধ্বংস অনিবার্য। ফলে আওয়ামী লীগ সরকারের উপকার শিকার ও কৃতজ্ঞতা স্বরুপ আওয়ামী লীগের পক্ষে থাকা এসব মানুষের নৈতিক দায়িত্ব।#

  • লালমনিরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

    লালমনিরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট :
    মহান বিজয় দিবস, বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেয়ার দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ সাল থেকে ৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ১৯৭১ এর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ২৫ মার্চে গণহত্যা শুরু হলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও দু’লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়।

    লালমনিরহাটের হাতীবান্ধায় নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মার্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথেই ওই উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, সহকারী পুলিশ সুপার (বি সার্কেল), থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ। এসময় এক মিনিট নিরবতা পালন করে শহীদদের স্মরণ করা ও রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এর পর সকাল ৯ টায় হাতীবান্ধা এস.এস সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত করে মহান বিজয় দিবসের শুভ উদ্বোধন করা হয়। পরে সেখানে প্যারেড পরিদর্শণ, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে থানা পুলিশ, আনসার সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন, সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) ফরহাদ ইমরুল কায়েস,সহকারী কমিশনার(ভুমি) লোকমান হোসেন, অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর উপজেলা সভাপতি রোকনুজ্জামান সোহেল, প্রমূখ

    হাসমত উল্লাহ ।

  • রাজশাহীর চারঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

    রাজশাহীর চারঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

    মোঃ মোজাম্মেল হক, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটেও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর পালিত হয়েছে।

    দিবসের কর্মসূচি মোতাবেক সূর্যদয়ের সাথে সাথে সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তলন করা হয়। এরপরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা শুরু হয়।

    কর্মসূচি মোতাবেক সকাল ০৭:৩০ মিনিটে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এবং চারঘাট উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নিয়ে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

    সকাল ০৮:৪৫ মিনিটে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়ে একটি র‍্যালী উপজেলা পরিষদ থেকে বের হয়ে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে র‍্যালীটি শেষ হয়।

    সকাল ০৯:০০ টায় জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম, চারঘাট মডেল থানার (ওসি) এ এস এম সিদ্দিকুর রহমান ও চারঘাট উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান আলমাছ।

    সকাল ০৯:১০ মিনিটে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ভিডিপি, বি এন সিসি, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

    কুচকাওয়াজে সালাম গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম, চারঘাট মডেল থানার (ওসি) এ এস এম সিদ্দিকুর রহমান ও উপজেলা সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর আলমাছ।

    এরপর বেলা ১১:০০ টায় বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও মৃত বীর মুক্তি যোদ্ধার পরিবারের সদস্যদের সংবর্ধনা, পুরুস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাঞ্জুরা মশাররফ, চারঘাট মডেল থানার (ওসি) এ এস এম সিদ্দিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর আলমাছ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মাজদার রহমান, সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু, চারঘাট ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, শলুয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চারঘাট উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ব্রজ হরি দাস ও বাশিস চারঘাট উপজেলা শাখার সভাপতি ইমদাদুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • মহালছড়িতে আওয়ামী লীগ কর্তৃক জাতীয় দিবস পালিত

    মহালছড়িতে আওয়ামী লীগ কর্তৃক জাতীয় দিবস পালিত

    রিপন ওঝা, মহালছড়ি

    মহালছড়ি আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে মহান বিজয় ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

    উপজেলা আওয়ামী লীগের সভাপতি রতন কুমার শীলের সভাপতিত্বে ও বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন উপস্থিতিতে উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক মাসুদ সঞ্চালনায় র‍্যালী শেষে গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

    উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে র‍্যালী শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর ম্যুরালে ও স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

    উক্ত কর্মসূচিতে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চিন্তাহরণ শর্মা, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক রিপন ওঝা, উপজেলা ছাত্রলীগ সভাপতি রনজিৎ দাশ, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনির, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বাবলু চৌধুরী বক্তব্য রাখেন।

    এ সময়ে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নন্দন দে, সাংগঠনিক সম্পাদক দীপন ধর, দপ্তর সম্পাদক অলক সেন, উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ ফরিদ, উপজেলা শ্রমিক লীগ সহসভাপতি মোঃ সাত্তার ও সাধারণ সম্পাদক আশুতোষ বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের সিনিয়র নেতাকর্মী ও ভক্ত সমর্থকগণ উপস্থিত ছিলেন।।

    র‍্যালী উত্তর সভায় দিকনির্দেশনামূলক বক্তব্যে রাখেন সভাপতি রতন কুমার শীল। বক্তব্য বলেন আওয়ামী লীগ সরকারের বর্তমান সময়ের সকল উন্নয়ন ও সকল ধরনের ভাতা প্রদান করছে তা এলাকার জনগণের নিকট প্রচারে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন আগামী নির্বাচনে খাগড়াছড়ির ২৯৮নং আসন হতে মনোনয়ন প্রাপ্ত নৌকার প্রার্থীকে জয়যুক্ত করিয়ে মাননীয় সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গতিশীল বাংলাদেশ গড়তে নৌকায় ভোট দিতে আহ্বান জানান।

  • পটিয়ায় বিজয় দিবসের আলোচনায় মোতাহেরুল

    পটিয়ায় বিজয় দিবসের আলোচনায় মোতাহেরুল

    শেখ হাসিনাকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার:
    চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম – ১২ (পটিয়া) আসনের নৌকার মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, ১৬ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবময় অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দীর্ঘ নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যেমে আমরা এ দিন চূড়ান্ত বিজয় অর্জন করি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন- ত্যাগী ও আপসহীন৷ তাঁর নেতৃত্বে পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ৷ যাঁরা জাতির বিজয় অর্জনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রেখেছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানান। আসন্ন জাতীয় নির্বাচন বানচালের জন্য যে ষড়যন্ত্র হচ্ছে তা রুখে দিয়ে দেশরত্ম শেখ হাসিনাকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
    ১৬ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যায় পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যােগে আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মোতাহেরুল ইসলাম চৌধুরী এ কথা বলেন।

    ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমির খসরু খলিল ভান্ডারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমিশনার জসিম উদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আয়ুব বাবুল, বীরমুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা কাজী আবু তৈয়ব, বীরমুক্তিযোদ্ধা আবদুল মান্নান, পটিয়া পৌরসভা আওয়ামী লীগ সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এমএনএ নাছির, ফজলুল হক আল্লাই, পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর গোফরান রানা, পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল করিম, সোহেল মো: নিজাম উদ্দিন, পৌরসভা যুবলীগের সভাপতি নুরুল আলম ছিদ্দিকী, সাধারণ সম্পাদক রফিকুল আলম, নোমান টিপু, তৌহিদ আলম, শহীদুজ্জামান, কাউন্সিলর শফিকুল আলম, কাউন্সিলর সরোয়ার কামাল রাজিব, কাউন্সিলর ইয়াসমিন আকতার, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জসিম উদ্দিন, সাধারন সম্পাদক মোঃ সোহেল, তানিম আমিরী, পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রণব কুমার দাশ, শহীদুল ইসলাম চৌধুরী।

  • মহান বিজয় দিবস উপলক্ষে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর শ্রদ্ধাজ্ঞাপন ও আলোচনা অনুষ্ঠান

    মহান বিজয় দিবস উপলক্ষে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর শ্রদ্ধাজ্ঞাপন ও আলোচনা অনুষ্ঠান

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। –

    সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর পক্ষ থেকে গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকালে রেলি, পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভা রংপুর টাউন হল চত্বরে অনুষ্ঠিত হয়।
    সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি জয়িতা নাসরিন নাজ এর সভাপতিত্বে সকল আয়োজনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক সাদা মনের মানুষ অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, সাধারন সম্পাদক লেখক সাংবাদিক আবু নাসের সিদ্দিকশামসুদ্দিন তুহিন,সহসভাপতি কবি এটিএম মোর্শেদ, সাংবাদিক শাহ আলম, কবি হেলেন আরা সিডনি, কবি শ্রাবণ বাঙালি, কবি হাসনাইন রাব্বি, কবি সেলিনা সাত্তার, নাট্যকার উপস্থাপক আমজাদ হোসেন সরকার, কবি আবৃত্তি শিল্পী আহসান হাবীব মানিক প্রমুখ।

  • বিজয দিবসে বীর শহীদদের প্রতি “বাংলাদেশ সাংবাদিক ক্লাবের”সাংবাদিকদের শ্রদ্ধা

    বিজয দিবসে বীর শহীদদের প্রতি “বাংলাদেশ সাংবাদিক ক্লাবের”সাংবাদিকদের শ্রদ্ধা

    মোঃ শহিদুল ইসলাম
    বিশেষ প্রতিনিধিঃ

    পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর এদেশীয় রাজাকার-আলবদরদের বিরুদ্ধে নয় মাসের রক্তক্ষয়ী জনযুদ্ধের পর বাংলার আকাশে লাল-সবুজ পতাকা উড়ানোর দিনটিকে উৎসবমুখরতায় উদযাপন করা সম্ভব হয়েছে দেশকে শত্রুমুক্ত করে সাড়ে সাত কোটি বাঙালিকে স্বাধীনতা এনে দেয়ার জন্য প্রাণ দেয়া সকল বীর শহীদদের বিনম্র শ্রদ্ধা স্মরণ করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

    আজ শনিবার (১৬ ডিসেম্বর) ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম নগরীর দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর, বাংলাদেশ সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দরা মহান মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছেন। পুষ্পস্তবক অর্পণের পর সংস্থার চেয়ারম্যানসহ সকল সাংবাদিক বৃন্দ সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

    এছাড়া পথসভা ও স্বাধীনতা যুদ্ধের গল্প বলা অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সন্তান দেলোয়ার আমিন হারুন, শিক্ষক এম নজরুল ইসলাম খান   ।
    সাংবাদিক নেতা মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুঃ বাবুল হোসেন বাবলা,ক্লাব’র মহাসচিব মো: নজরুল ইসলাম খান,মানব সময় পত্রিকার সম্পাদক এম মোসলেহ উদ্দিন বাহার, জাতীয় দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার বিভাগীয় ব্যুরো সাংবাদিক শহীদুল ইসলাম, আবুল খায়ের, ওমর ফারুক, নূর উদ্দিন, মোঃ রুবেল হোসেন, প্রাক্তন ফুটবলার মোঃ মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে দৈনিক অপরাধ অনুসন্ধান, সাপ্তাহিক আলোর পথে,মানব সময় , আলোকিত প্রতিদিন, নিউজ ফেস বিডি,যুব সাহিত্য ফোরাম চট্রগ্রাম, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল আমিন স্মৃতি সংসদ, দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি এবং নৌ স্কাউট দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ইউনিট টিমের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

    এ সময় ক্লাবের চেয়ারম্যান বলেন, বাংলাদেশ সাংবাদিক ক্লাব বরগুনা জেলার আমতলী উপজেলা শাখা কমিটি ও বাঘা উপজেলা কমিটি,বেনাপোল উপজেলা কমিটি,খুলনা জেলা কমিটি, জয়পুর হাট জেলা কমিটি, আমাদের সময়ের সাথে তাল মিলিয়ে বিজয় দিবস -২০২৩ উদযাপন করেছেন।

  • রাজশাহীর চারঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

    রাজশাহীর চারঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

    মোঃ মোজাম্মেল হক, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটেও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর পালিত হয়েছে।

    দিবসের কর্মসূচি মোতাবেক সূর্যদয়ের সাথে সাথে সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তলন করা হয়। এরপরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা শুরু হয়।

    কর্মসূচি মোতাবেক সকাল ০৭:৩০ মিনিটে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এবং চারঘাট উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নিয়ে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

    সকাল ০৮:৪৫ মিনিটে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়ে একটি র‍্যালী উপজেলা পরিষদ থেকে বের হয়ে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে র‍্যালীটি শেষ হয়।

    সকাল ০৯:০০ টায় জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম, চারঘাট মডেল থানার (ওসি) এ এস এম সিদ্দিকুর রহমান ও চারঘাট উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান আলমাছ।

    সকাল ০৯:১০ মিনিটে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ভিডিপি, বি এন সিসি, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

    কুচকাওয়াজে সালাম গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম, চারঘাট মডেল থানার (ওসি) এ এস এম সিদ্দিকুর রহমান ও উপজেলা সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর আলমাছ।

    এরপর বেলা ১১:০০ টায় বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও মৃত বীর মুক্তি যোদ্ধার পরিবারের সদস্যদের সংবর্ধনা, পুরুস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাঞ্জুরা মশাররফ, চারঘাট মডেল থানার (ওসি) এ এস এম সিদ্দিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর আলমাছ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মাজদার রহমান, সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু, চারঘাট ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, শলুয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চারঘাট উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ব্রজ হরি দাস ও বাশিস চারঘাট উপজেলা শাখার সভাপতি ইমদাদুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।