Blog

  • বেনাপোলে ২০পিচ সোনার বারসহ ১ জন আটক

    বেনাপোলে ২০পিচ সোনার বারসহ ১ জন আটক

    আজিজুল ইসলাম : যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২ কেজি ৩৬০ গ্রাম ওজনের ২০ টি সোনার বারসহ আতিয়ার রহমান (৫৫) নামে এক পাচারকারী আটক হয়েছে। সে শার্শার পুটখালী গ্রামের মৃত মোহর আলীর ছেলে।

    শনিবার রাতে শার্শা উপজেলার পুটখালী পশ্চিম পাড়া এলাকা থেকে ২০ টি সোনার বার সহ বিজিবি জোয়ানরা তাকে আটক করে।

    খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল পিএসসি, ইঞ্জিনিয়ার্স মোহাম্মদ খুরশীদ আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণ পাচার হবে, এমন সংবাদে পুটখালী গ্রামের পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে দুই কেজি ৩৬০ গ্রাম ওজনের ২০টি সোনার বারসহ তাকে আটক করা হয়। যার মূল্য আনুমানিক দুই কোটি ১২ লাখ টাকা।

    আটক আতিয়ার বেনাপোল এলাকার চিহ্নিত সোনা পাচারকারী। সে দীর্ঘদিন ধরে নানা ছদ্মবেশে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার করে আসছিলো। তার বিরুদ্ধে সোনা পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজিবির কর্মকর্তা জানিয়েছেন।

  • ‘রং তুলিতে খুদে শিল্পীদের বিজয় উল্লাস’

    ‘রং তুলিতে খুদে শিল্পীদের বিজয় উল্লাস’

    খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা) প্রতিনিধি
    বরগুনার বেতাগীতে ‘রং তুলিতে বিজয় উল্লাস’ করে খুদে শিল্পীরা। শিশু শিল্পীরা শীতের আমেজে গরম কাপড় পরিধান করে এ উপজেলায় প্রথমবারের মতো এই কর্মসূচি পালন করে রং তুলিতে নান্দনিকতা ছড়িয়ে দেয় মাঠ জুড়ে। যা সকলকে মানুষদের মুগ্ধ করে।

    শনিবার মহান বিজয় দিবস‘২০২৩ উপলক্ষে মুক্তিযুদ্ধকে উপজীব্য করে বেতাগী সরকারি পাইলট বিদ্যালয় মাঠে সকাল থেকে দুপুর পর্যন্ত বিনামূল্যে তিন শতাধিক শিশু-কিশোর কে লাল সবুজ জাতীয় পতাকা অঙ্কন করে দেওয়া হয়েছে। শিশুদের হাতের ছোঁয়ায় জাতীয় পতাকার এই দৃষ্টিনন্দন শিল্পকর্মে আগন্তকদের সাজানো কারণে বিজয় দিবসের সমগ্র অনুষ্ঠানে সৌন্দর্য দৃশ্যমান হয়।

    এতে অংশ গ্রহণ করেন, খুদে শিল্পী মোসা: জেরিন, মোসা: নুপুর মোসা: মাইশা, মো: আরিফুল ইসলাম মান্না, ইমরান হোসেন, মো: সুমন, মো: ইমাম, মোসা: তিশা ও মোসা: রাইসা। এ কার্যক্রম পরিদর্শন করেন, বেতাগী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার ও বেতাগী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সঞ্জয় মজুমদার।

    এতে অংশ গ্রহণকারী খুদে শিল্পী মোসা: জেরিন বলেন,‘সৃজনশীল কাজে অংশ নিয়ে আমি খুশি। আমাদেরমতো অন্য শিশুকিশোরদের অনুপ্রেরণা যোগাতে এই কাজের মূল উদ্দেশ।

    আয়োজন কারী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স এনসিটিএফ বেতাগী উপজেলা সভাপতি মো: খাইরুল ইসলাম মুন্না জানান, বেতাগীতে প্রথমবারের মতো এই কর্মসূচির আয়োজন করে এসময় তিন শতাধিক শিশুকিশোর কে আমরা লাল সবুজ জাতীয় পতাকা অঙ্কন করে দেওয়া হয়।

    উদীচী শিল্পী গোষ্ঠি বেতাগী উপজেলা সভাপতি দিপক কুমার গুহু বলেন, এই কর্মসূচিটির মধ্য দিয়ে শিশু-কিশোরেরা চিত্রকলা চর্চার সঙ্গে যুক্ত থাকতে পারে এবং শিশুদের হাতের ছোঁয়ায় জাতীয় পতাকার নান্দনিক করার মধ্য দিয়ে তারা দেশকে ভালোবাসতে শেখবে।

    বেতাগী উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমদ বলেন, এ ধরনের সৃজনশীল নানা রকম কাজের মাধ্যমে তরুণ প্রজন্ম বুদ্ধিবৃত্তিক চর্চার মধ্য দিয়ে বেড়ে উঠতে পারে।

  • মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান  কমান্ড রংপুর মহানগর শাখার পুষ্পমাল্য অর্পণ আলোচনা সভা

    মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রংপুর মহানগর শাখার পুষ্পমাল্য অর্পণ আলোচনা সভা

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন।
    ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে, মহানগর ইউনিট শাখা রংপুর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর উদ্যোগে কালেকটরেট সুরভী উদ্দ্যান শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধে পুষ্প মাল্য অর্পণ ও শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি রংপুর মোঃ আব্দুল বাতেন বিপিএম পিপিএম, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম পিপিএম বার, পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু, ভাষা সৈনিক আফজাল হোসেন।

  • নলছিটিতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

    নলছিটিতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

    ঝালকাঠি জেলা প্রতিনিধি : মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটি উপজেলা প্রশাসন এর আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

    শনিবার (১৬ ডিসেম্বর) দিবসটি উদযাপন উপলক্ষে
    সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তপোধ্বনি শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে উপজেলা বধ্যভূমি ও বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা হয়। উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পৃথক পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন।

    মহান বিজয় দিবসের কর্মসূচিতে আরও ছিল, সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা ভবনসহ সরকারি, আধা-সরকারী অফিস ও গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বাদ জোহর উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে এবং মুক্তিযুদ্ধের শহীদ, আত্মদানকারী, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ খাবারের আয়োজন করা হয়।

    এছাড়াও নলছিটি চায়না মাঠে পায়রা উড়িয়ে, জাতীয় পতাকা উত্তোলন করে এবং বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনে কুচকাওয়াজ প্রর্দশনী করা হয়।
    এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়ার পাশাপাশি শারীরিক কসরত প্রদর্শন করেন এবং বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংর্বধনা দেওয়া হয়।

    দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দ, জাতীয় চার নেতা, বীর মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

    উপজেলা প্রশাসনের আয়োজনে বিকালে নলছিটি চায়না মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যায় উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    পৃথক পৃথক এসব অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.সিদ্দিকুর রহমান।আরও উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী, নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আ. ওয়াহেদ খান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায়,নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. মুরাদ আলী।

    এছাড়াও সরকারি, আধা-সরকারী দপ্তরের দপ্তর প্রধান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ, সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • উজিরপুরে সংখ্যালঘু পরিবারের হয়রানির প্রতিবাদে মানববন্ধন

    উজিরপুরে সংখ্যালঘু পরিবারের হয়রানির প্রতিবাদে মানববন্ধন

     

    উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে অসহায় দরিদ্র সংখ্যালঘু পরিবারের জমি দখল ও মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার। ১৭ ডিসেম্বর রোববার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের শাসের আলীর ছেলে ভূমিদস্যু ও মামলাবাজ প্রতারক আমির হোসেন আকন ওরফে আমির মহুরী (৪৫), শিকারপুর ইউনিয়নের মাদার্শী গ্রামের মৃত সেকান্দর আলী হাওলাদারের ছেলে সোলায়মান হাওলাদার (৫৫), ধামসর গ্রামের জলিল খলিফা(৫০) ও বরাকোঠা গ্রামের রোজীনা বেগম (৩৭) এর বিরুদ্ধে ঘন্টা ব্যাপী মানববন্ধনে শতাধিক এলাকাবাসীর উপস্থিতিতে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য করেন অসহায় সংখ্যালঘু পরিবারের হিরোলাল হালদার (৫৫),  মতিলাল হালদার (৬৫), অর্পনা রানী(৪০), ডালিয়া হালদার(৫০), রোজীনা বেগমের মামলার শিকার তার স্বামী আজিজুল রাড়ী, স্থানীয় বীরমুক্তিযোদ্ধা হাবিবুর  রহমান হাওলাদার(৬৫), বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন হাওলাদার(৭৫) সহ অনেকে। মানব বন্ধনে বক্তারা বলেন, বরিশাল জজকোর্টের মহুরি পরিচয় দানকারী এবং উজিরপুর মডেল থানার সামনে আইনজীবী সহকারী পরিচয় দিয়ে অফিস খুলে প্রকাশ্যে থানার দরখাস্ত লেখার অজুহাতে বিভিন্ন অসহায় পরিবারকে মিথ্যা ও হয়রানী মামলায় জড়িয়ে নি:স্ব করে ফেলেছে প্রতারক আমির মহুরী। প্রশাসন দেখেও না দেখার ভান করছে। এই সংখ্যালঘু পরিবারের বিরুদ্ধে ৫ মাসে ধর্ষন, চাদাবাজি, ছিনতাই, চুরি, ডাকাতি, মারামারি সহ ২৪ টি মামলায় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা ও অভিযোগ দিয়ে হয়রানী করে চলছে। শুধু তাই নয় অসহায় পরিবারের বিরুদ্ধে বানারীপাড়া উপজেলার বিশারকান্দী গ্রামের শাহাবুদ্দিন বেপারীকে দিয়ে চাঁদাবাজি এবং বাকেরগঞ্জ থানার নেয়ামতি গ্রামের ঝুমুর হালদার কে দিয়ে ধর্ষণ মামলা,নিয়ামতি এলাকার অমল সরকারকে দিয়ে অর্থআত্মসাৎ  সহ বিভিন্ন নামে বেনামে একেরপর এর মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করেছে। প্রকৃত পক্ষে এ সকল বাদীদের কোনো হদিস পাওয়া যাবে না। আর এ সকল বিরোধের মুলে হচ্ছে উপজেলার বামরাইল ইউনিয়নের ৬৭ নং ধামসর মৌজার ৪০৯ নং খতিয়ানের মাত্র ৬৬ শতাংশ জমি। আর এই জমি দখলের মিশনে নেমেছে আমির হোসেন আকন ওরফে আমির মহুরী,  পুস্পরানী, ভবতোষ বেপারী, রেপতি রানী, সোলায়মান হাওলাদার, জলিল খলিফা ও রোজীনা বেগম সহ বিভিন্ন ব্যাক্তিদের দিয়ে জোর পুর্বক জমি দখলের চেষ্টা চালায়। এছাড়াও বরাকোঠা গ্রামের আজিজুল রাড়ীর বিরুদ্ধে তার স্ত্রী রোজীনা বেগমকে দিয়ে ৪টি মামলা ও বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ দায়ের করেন প্রতারক আমির মহুরী। তাদের এ অত্যাচার থেকে রেহাই পেতে আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রসাশনের উর্ধতন কর্তৃপক্ষের সু দৃষ্টি কামনা করেছে ভুক্তভোগী পরিবার গুলো।

  • নিখোঁজের তিন দিন পর পুকুরে মিলল যুবকের লাশ

    নিখোঁজের তিন দিন পর পুকুরে মিলল যুবকের লাশ

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি:
    রংপুরের তারাগঞ্জে নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হযরত আলী(২৫) উপজেলার সয়ার ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে। তিনি পেশায় একজন ভ্যান চালক ছিলেন। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে তিস্তা সেচ ক্যানেলের পাশের একটি পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

    পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সহায় সম্বলহীন হযরত আলী পেশায় রিকশা চালক। তাঁর একার আয়ে স্ত্রী সন্তানসহ পাঁচ সদস্যের সংসার চলে। বৃহস্পতিবার সকালে দুই বছর বয়সী একমাত্র সন্তান সাহাবুল ইসলামকে খাবার কিনে দিয়ে ভাড়ার উদ্দেশ্যে রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন হযরত আলী। ওই দিন রাতে বাড়িতে না ফেরায় পরের দিন পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করেন। শুক্রবার সকালে খোঁজাখুজির একপর্যায়ে হযরত আলীর রিকশাটি শেরমস্ত শেরপুর তিস্তা সেচ ক্যানেল এলাকায় পাওয়া যায়। কিন্তু সেখানে হযরত আলীকে পাওয়া যায়নি। এরপর পরিবারের লোকজন ওই দিনই তারাগঞ্জ থানা পুলিশকে জানান। পুলিশ ও পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করেন। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শেরমস্ত শেরপুর তিস্তা সেচ ক্যানেলের স্যুইচ গেটের পাশে আফজালুল হকের পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

    তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিদ্দিকুল ইসলাম বলেন, হযরত আলীর নিখোঁজের বিষয়টি তাঁর পরিবার থানায় জানানোর সঙ্গেই পুলিশ তাকে উদ্ধারে তৎপর ছিল। আশেপাশের পুকুরে গতকালও সার্চ করা হয়েছে। কুর্শা ইউনিয়নের শেরমস্ত শেরপুর মৌজার তিস্তা সেচ ক্যানেলের পাশের একটি পুকুরে তাঁর লাশ ভেসে উঠে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করে পুকুরে ফেলা হয়েছে।

  • চৌদ্দগ্রামে জাতীয় সাংবাদিক সংস্থার কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

    চৌদ্দগ্রামে জাতীয় সাংবাদিক সংস্থার কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

    কুমিল্লা প্রতিনিধি ঃ

    জাতীয় সাংবাদিক সংস্থার নবগঠিত চৌদ্দগ্রাম উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

    রোববার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় চৌদ্দগ্রাম প্রেসক্লাবে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা সভাপতি মো: তরিকুল ইসলাম তরুণ।

    বিশেষ অতিথি ছিলেন
    জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক মো: শাহিন মিয়া, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল বাশার রানা।

    জাতীয় সাংবাদিক সংস্থার চৌদ্দগ্রাম উপজেলা কমিটির সভাপতি আবু বকর সুজন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা. ফখরুদ্দীন ইমন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার চৌদ্দগ্রাম উপজেলা কমিটির উপদেষ্টা মো: মনোয়ার হোসেন, প্রভাষক মো: জহিরুল ইসলাম মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক ঈমাম হোসেন ভূঁইয়া শরীফ, অর্থ সম্পাদক কাজী সেলিম, প্রচার সম্পাদক আব্দুর রউফ।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার চৌদ্দগ্রাম উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী শহীদ, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম মন্ডল, দপ্তর সম্পাদক আব্দুর রব লাভলু, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ মো: সাইদুল হক, মো: ইউসুফ হোসাইন সুমন প্রমুখ। অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির অনুমোদনপত্র হস্তান্তর করেন আগত অতিথিবৃন্দ।

  • বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে বিজয় দিবস পালন করলেন গফরগাঁও উপজেলা প্রশাসন

    বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে বিজয় দিবস পালন করলেন গফরগাঁও উপজেলা প্রশাসন

    ষ্টাফ রিপোর্টারঃ
    মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।

    শনিবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে নানান কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস-২০২৩ পালন করা হয়। সূর্যদয়ের সাথে সাথে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে উপজেলা বিজয় ভাস্কর্য প্রাঙ্গনে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, গফরগাঁও থানা, গফরগাঁও পৌরসভাসহ সরকারি-বেসরকারি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা প্রশাসন প্রাঙ্গনে সকাল সাড়ে ৮টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার , মহিলা ভাইস চেয়ারম্যান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ।

    এদিকে সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংর্বধনা দেওয়া হয়। এছাড়াও বিকেল ৩টায় আলতাফ হোসেন গোলন্দাজ উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যা গফরগাঁও বিজয় ভাস্কর্য প্রাঙ্গনে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন- প্রধানমন্ত্রীর হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, দেশবাসী বিজয়ের চেতনায় বিশ্বাসী বর্তমান সরকারের কর্মকান্ডের সুফল ভোগ করছে। এই ধারাবাহিকতা রক্ষা ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানাতে হবে।

  • শাজাহানপুরে ভূমিদস্যুদের হাত থেকে বাঁচতে চায় অসহায় ৪ নারী

    শাজাহানপুরে ভূমিদস্যুদের হাত থেকে বাঁচতে চায় অসহায় ৪ নারী

    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

    বগুড়ার শাজাহানপুরে ভূমিদস্যুদের হাত থেকে পিতার লিখে দেয়া জমি রক্ষা করতে পারছেন না ফাতেমা বিবি, আনোয়ারা খাতুন, রুজিনা আকতার ও মুনজিলা খাতুন নামে অসহায় ৪ সহোদর বোন। জাল দলিল সৃষ্টি করে কয়েক দফা ক্রয়-বিক্রয়ের পর সন্ত্রাসী বাহিনী ভাড়া করে নিয়ে এসে হুমকি ধামকি দিয়ে বার বার ওই জমি জবর দখলের চেষ্টা করছেন অবৈধ ক্রেতারা।
    ১৭ ডিসেম্বর বেলা ১২টার দিকে শাজাহানপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করা হয়।
    সংবাদ সম্মেলনে অসহায় ওই ৪ নারীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আলহাজ্ব মোঃ ফুলমাহমুদ মন্ডল নামে এক ব্যক্তি। লিখিত বক্তব্যে আলহাজ্ব মোঃ ফুলমাহমুদ মন্ডল বলেন, তার স্ত্রী ফাতেমা বিবি ও তার স্ত্রীর বোন আনোয়ারা খাতুন, রুজিনা আকতার ও মুনজিলা খাতুনকে ১৯৮৯ সালে তাদের পিতা মুনছুর রহমান মন্ডল রহিমাবাদ মৌজার মোট ১৪ দাগে মোট ১ একর সাড়ে ৭৭ শতাংশ জমি হেবাবেল এওয়াজ দলিল করে দেন। তখন থেকেই ওই জমি এই ৪ বোন ভোগদখল করে আসছেন। কিন্তু তাদের ভাই আবু তালেব ১৯৭২ সালের ৭ সেপ্টেম্বর বন্ধের দিন শুক্রবার তারিখে ওই ১ একর সাড়ে ৭৭ শতাংশ জমিসহ তার বাবা মুনছুর রহমান মন্ডলের বেশ কিছু জমির একটি জাল কোবলা দলিল (দলিল নং ১৪১৫৬) সৃষ্টি করেন। পরবর্তিতে ওই দলিল মূলে স্থানীয় ঠিকাদার আফজাল হোসেন খান ও তার স্ত্রী নারগিস হোসেন খানের কাছে ৪৬ শতাংশ জমি বিক্রি করেন। জমি ক্রয়ের পর আফজাল হোসেন খান সন্ত্রাসী বাহিনী ভাড়া করে নিয়ে এসে ভয়ভীতি দেখিয়ে ৪৬ শতাংশ জমির মধ্যে কিছু জমি জবর দখল করেন। এরপর আফজাল হোসেন খান ও তার স্ত্রী নারগিস হোসেন খান শাজাহানপুর উপজেলার রহিমাবাদ দক্ষিণপাড়ার মৃত ছামসুল মন্ডলের ছেলে বকুল হোসেন ও তার দুই সহোদর ভাই এবং একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে জাকির হোসেন ও আমরুল ইউনিয়নের বিঞ্চুপুর গ্রামের নুরুল হকের ছেলে আব্দুল খালেক নামের ৫ ব্যক্তির নিকট বিভিন্ন সময়ে ওই ৪৬ শতাংশ জমি বিক্রি করেন। এরপর থেকে এই ক্রেতারা একেক বার একেক জন আলাদ আলাদা ভাবে সন্ত্রাসী বাহিনী ভাড়া করে নিয়ে এসে ভয়ভীতি দেখিয়ে জমি দখলের চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু প্রতিবারই ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ এলে ভূমিদস্যুরা ভয়ে পালিয়ে যায়।
    তিনি আরো বলেন, আবু তালেব যে জাল দলিল সৃষ্টি করেছেন তার প্রমান ২০০৩ সালের ৯ ফেব্রæয়ারী বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে ৮৯ নং স্মারক মূলে সার্চ আবেদন দেয়া হলে ওই দলিলের কোন অস্তিত্ত¡ খুঁজে পাওয়া যায় নাই। যেহেতু জাল দলিল মূলে প্রথম ক্রেতা আফজাল হোসেন খান ও তার স্ত্রী নারগিস হোসেন খান জমি ক্রয় করেছেন সেহেতু তাদেরই জমি ক্রয়ের কোন বৈধতা নাই। তাই তাদের কাছ থেকে পরবর্তি ক্রেতাদেরও আইনগত কোন বৈধতা নাই। তাছাড়া আফজাল হোসেন খান ও তার স্ত্রী নারগিস হোসেন খানের ওই জমি ক্রয়ের খবর জানতে পেরে ওই ৪ বোন ২০০৪ সালে ১ম সিনিয়র জজ আদালত, বগুড়ায় মামলা দায়ের করেন। আদালত ২০১৫ সালের ২৯ মার্চ ওই জমির উপর নিষেধাজ্ঞা জারি করেন। পরবর্তিতে ২০২২ সালের ২১ মার্চ আদালতে ৪০ হাজার টাকা কোর্ট ফি জমা দেয়ার পর মামলাটি উচ্ছেদ মামলায় (মামলা নং-১৬/২২) পরিনত হয়। বর্তমানে মামলাটি জেলা বগুড়ার ১ম জেলা জজ আদালতে বিচারাধিন রয়েছে। এমতাবস্থায় এই ভূমিদস্যু অবৈধ ক্রেতারা মাঝে মধ্যেই সন্ত্রাসী বাহিনী ভাড়া করে নিয়ে এসে জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় গত ৮ ডিসেম্বর সকাল ১০টার দিকে এই ভূমিদস্যু অবৈধ ৫জন ক্রেতা বকুল হোসেন ও তার সহোদর ২ ভাই এবং জাকির হোসেন ও আব্দুল খালেক সন্ত্রাসী বাহিনী ভাড়া করে নিয়ে এসে জমি দখলের চেষ্টা করেন এবং প্রাণে মেরে ফেলা সহ বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয়। এমতাবস্থায় আদালতে মামলা বিচারাধিন থাকা অবস্থায় পিতার লিখে দেয়া সম্পত্তি হাত ছাড়া হওয়ার আশংকায় এবং জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন অসহায় ওই ৪ নারী ও তাদের পরিবার। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সমস্ত ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা পেতে সংশ্লীষ্ট প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট সুদৃষ্টি কামনায় আকুল আবেদন জানায়।

  • ঝালকাঠি নল‌ছি‌টির প্রেসক্লাবের সভাপতির ৬০তম জন্মদিন পালিত

    ঝালকাঠি নল‌ছি‌টির প্রেসক্লাবের সভাপতির ৬০তম জন্মদিন পালিত

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    উৎসব মুখর, জাঁকজমকপূর্ণ এবং আনন্দঘন পরিবেশে ঝালকা‌ঠি জেলার নল‌ছি‌টি প্রেসক্লাবের সভাপতি, দৈনিক যুগান্তর ও নিউ নেশান প‌ত্রিকার নল‌ছি‌টি উপ‌জেলা প্রতিনিধি মো. এনা‌য়েত ক‌রি‌মের ৬০তম জন্মদিন পালিত হয়েছে।

    এ উপলক্ষে নল‌ছি‌টি প্রেসক্লাবের উদ্যোগে কেক কাটা, রা‌তের ভোজন ও আলোচনা সভা আজ র‌বিবার (১৭ ডি‌সেম্বর) রাত সা‌ড়ে আটটায় ফে‌রীঘাট এলাকার পে‌রেশান প‌য়েন্ট ফুড‌কো‌র্টে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সরকা‌রি নল‌ছি‌টি ডিগ্রী ক‌লেজের সা‌বেক সহ‌যোগী অধ‌্যাপক সামসুল আলম খান বাহার, সরকা‌রি নল‌ছি‌টি মা‌র্চেন্টস মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের সি‌নি: সহকা‌রি শিক্ষক মো. ইউনুস আলী, বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন প্রেসক্লা‌বের সাধারন সম্পাদক ও ৩নং কুলকা‌ঠি ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যান এইচ এম আখতারুজ্জামান বাচ্চু, প্রেস ক্লা‌বের সহ-সভাপতি ডা. মো. ইউসুফ আলী তালুকদার, আমা‌দের ক‌ন্ঠের ঝালকা‌ঠি জেলার প্রতি‌নি‌ধি মো. শাহাদাত হো‌সেন মনু, প্রেস ক্লা‌বের নির্বাহী সদস‌্য, ঝালকা‌ঠি জেলার কা‌লের ক‌ন্ঠের প্রতি‌নি‌ধি ও এন‌টি‌ভির স্টাফ রি‌পোর্টার কে এম সবুজ, প্রেস ক্লা‌বের সদস‌্য ও ৭১ টি‌ভির প্রতি‌নি‌ধি মো. হাচান আ‌রে‌ফিন ।

    অন‌্যান‌্যদের ম‌ধ্যে আরও উপ‌স্থিত ছি‌লেন নল‌ছি‌টি উপ‌জেলার যায়যায়‌দিন প‌ত্রিকার প্রতি‌নি‌ধি মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, মানব জ‌মিনের প্রতি‌নি‌ধি কায়‌কোবাদ তুফান, ই‌ত্তেফাক প্রতি‌নি‌ধি মো. শ‌রিফুল ইসলাম, এ‌শিয়ান টি‌ভির জেলা প্রতি‌নি‌ধি মো. সাইফুল ইসলাম, নল‌ছি‌টি ম‌ডেল সোসাই‌টির প‌রিচালক মো. খ‌লিল মৃধা, কা‌জী এ‌গ্রো টি‌ভির জেলা প্রতি‌নি‌ধি মো. জ‌সিম হাওলাদার, বাংলার বানীর প্রতি‌নি‌ধি তু‌হিন মিত্র, জনক‌ন্ঠের প্রতি‌নি‌ধি খা‌লিদ হাসান তালুকদার, চেতনায় বাংলা‌দে‌শের প্রতি‌নি‌ধি বা‌লি তাইফুর রহমান তুর্য‌্য, নাগ‌রিক ভাবনার প্রতি‌নি‌ধি আহসানুল হক মাহাবু্ব, প্রেজেন্ট নিউ‌জের প্রতি‌নি‌ধি মোহাম্ম ইব্রা‌হিম খলিল, ভো‌রের ডাক ও বাংলা‌দেশ নিউ‌জের প্রতি‌নি‌ধি মো. ম‌শিউর রহমান খান, খান মো. হাচান, দেশ জনপ‌দের প্রতি‌নি‌ধি মো. সো‌হেল রানা, আমা‌দের বার্তার প্রতি‌নি‌ধি মো. আখতারুজ্জামান আখতার, দৈ‌নিক দ‌ক্ষিনাঞ্চ‌লের প্রতি‌নি‌ধি মো. রা‌সেল মৃধা, ভো‌রের অ‌ঙ্গিকা‌রের প্রতি‌নি‌ধি মো. শা‌কিল খ‌লিফা, সকা‌লের সম‌য়ের প্রতি‌নি‌ধি মো. নাঈম ম‌ল্লিক, আমা‌দের নতুন সম‌য়ের প্রতি‌নি‌ধি মো. আ‌মিন প্রমূখ।

    অনুষ্ঠান শে‌ষে সভাপ‌তির সুস্থতা ও দীর্ঘায়ু কামনা ক‌রে দোয়া ও মোনাজাত প‌রিচালনা ক‌রেন মাওলানা মোহাম্মদ ইব্রা‌হিম খ‌লিল ।