Blog

  • নড়াইলে ভিবি আর থানা পুলিশের অভিযান ইয়াবা ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ নড়াইলে ভিবি আর থানা পুলিশের অভিযান ইয়াবা ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২

    নড়াইলে ভিবি আর থানা পুলিশের অভিযান ইয়াবা ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ নড়াইলে ভিবি আর থানা পুলিশের অভিযান ইয়াবা ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে//
    নড়াইলে ভিবি ও থানা পুলিশের অভিযান ইয়াবা ও সাজাপ্রাপ্ত আসামিসহ দুই জন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ ইয়াসিন মোল্যা (২৪) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম। গ্রেফতারকৃত মোঃ ইয়াসিন মোল্যা (২৪) নড়াইল সদর থানাধীন তুলারামপুর গ্রামের সাত্তার মোল্যার মেয়ের জামাই। তার নিজ বাড়ি মাগুড়া জেলার শালিখা থানার বড়াইচরা গ্রামে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, রবিবার (১৭ ডিসেম্বর) নড়াইল সদর থানাধীন তুলারামপুর গ্রামস্থ তুলারামপুর বাজারে মোঃ হিসাবুল ইসলাম (১৯)পিতা- মোঃ দেলোয়ার হোসেন এর জুতার দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) জয়দেব কুমার বসু, এএসআই (নিঃ) নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ ইয়াসিন মোল্যা (২৪) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীর নিকট থেকে ৫০(পঞ্চাশ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। অপরদিকে
    নড়াইল সদর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত একজন আসামিকে গ্রেফতার শনিবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে মাদক মামলায় ছয় মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ জাহিদুল মোল্লাকে গ্রেফতার করেছে নড়াইল জেলার সদর থানা পুলিশ। আসামি মোঃ জাহিদুল মোল্লা নড়াইল জেলার সদর থানার কোমখালি চরপাড়া সাকিনের মৃত রোস্তম মোল্লার ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ শাহআলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রাতে তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

  • প্রভাবশালীর পকেটে মানব পাচারের টাকা

    প্রভাবশালীর পকেটে মানব পাচারের টাকা

    আরিফুর রহমান,মাদারীপুর:
    মাদারীপুরের শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নের এক ব্যক্তি ৪০ জনকে ইতালি নেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। ওই ব্যক্তির হয়ে এক ইউপি সদস্য ও তার ভাই ইউনিয়ন যুবলীগের সভাপতি অনেকের টাকা গ্রহণ করেছেন বলে অভিযোগ উঠেছে।

    জানা যায়, এই ৪০ জনকে বাংলাদেশ থেকে লিবিয়া পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এরপর তাদের আটকে রেখে টাকার জন্য চাপ দেওয়া হয় পরিবারের লোকদের। বাশকান্দি ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য রাসেল বেপারি, তাঁর ভাই ইউনিয়ন যুবলীগের সভাপতি গোলাম মাওলা বেপারি, এলাকার মাতবর মতিন সিপাইসহ আরও কয়েকজনের এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততা আছে বলে অভিযোগ। দালাল শহিদ দিপাইয়ের অনুপস্থিতিতে বেশ কিছু লোকের টাকা গ্রহণ করেছেন ইউপি সদায় ও তাঁর ভাই। গত শনিবার রাতে লিবিয়ায় ৭ যুবককে আটক করে ওই দেশের পুলিশ। পরে বাশকান্দি ইউনিয়নের মির্জারচর গ্রামের সামাদ সিপাইয়ের ছেলে মানব পাচারকারী শহিদ সিপাইয়ের ভাই মেরাজ সিপাইকে স্থানীয় শেষপুর বাজারে আটক করে ওই সাত যুবকের পরিবার।

    কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা হচ্ছে। ভিডিওটি পোষ্ট হয় গত ৫ নভেম্বর রাশেদুজ্জামান নামের একটি ফেসবুক আইডি থেকে। এ ছাড়া ‘লিবিয়া টু ইতালি বাশকান্দি ইউনিয়ন সেম নিউজ’ নামে একটি ফেসবুক পেজ থেকে প্রতিনিয়ত হচ্ছে কোনো না কোনো ভুক্তভোগীর ভিডিও পোষ্ট। যেখানে তারা তাদের করুণ কাহিনির বর্ণনা দেন। এ বিষয়ে খোঁজ নিতে গিয়ে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। চলতি সপ্তাহে লিবিয়ায় পুলিশের হাতে সাতজন আটক হওয়ায় শহিদের ভাই মেরাজকে আটক করে ভুক্তভোগী পরিবারগুলো। লিবিয়ায় আটক যুবকদের ফিরিয়ে আনতে প্রশাসনের সহযোগিতা চেয়েছে ভুক্তভোগী পরিবারগুলো।

    লিবিয়ায় আটক ব্যক্তিরা হলেন- বাশকান্দি ইউনিয়নের মির্জারচর গ্রামের সুলতান খানের ছেলে জুলহাস মান, ছলেনামা বাজিতপুর গ্রামের ইউনুস ছেলে সজীব বেপারি, মফেজ মাতুকারের ছেলে কামাল মাতুব্বর, সাহেব আলী সরদারের ছেলে

    অভিযোগ ইউপি সদস্য ও যুবলীগ নেতার বিরুদ্ধে

    লিবিয়ায় আটক যুবকদের ফিরিয়ে আনার আকুতি

    তুষার সরদার, বোরহান মোল্লার ছেলে রুহুল আমিন
    মোল্লা, হালিম হাওলাদারের ছেলে হাবিন হাওলাদার ও কিনাই মোল্লার ছেলে কিবরিয়া মোল্লা। এই সাত ভুক্তভোগীর পরিবার মেরাজকে সারাদিন আটক করে রাখে। পরে চলতি মাসের মধ্যে লিবিয়ায় আটক যুবকদের ফিরিয়ে আনার শর্তে তাঁকে ছেড়ে দেয়। ভুক্তভোগী ও তাঁর স্বজনরা জানান, শহিদ সিপাই একেকজনের কাছ থেকে ১১ থেকে ১৫ লাখ টাকা করে প্রায় ৫ কোটি টাকা নিয়েছেন তাদের যন্ত্রনাদর ইতালি পৌঁছে দেবেন বলে। কিন্তু প্রায় দেড় বছর পেরিয়ে গেলেও ইতালি নিয়ে যাননি, এমনকি তাদের খোঁজও দিচ্ছেন না।

    হাবিব সিপাই নামে এক ভুক্তভোগী বলেন, তাঁর চার সন্তানের মধ্যে তিন সন্তানই এখন লিবিয়ায় আটকা পড়েছেন। তিনি তাঁর বসতবাড়ি বিক্রি করে ছেলেদের পাঠিয়েছেন। তিনি জমি হারিয়েছেন, এখন সন্তানদেরও হারাতে বসেছেন। তিনি সন্তানদের ফেরত চান এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেন।

    কিনাই মোল্লা নামে এক ভুক্তভোগী বলেন, এক বছর হলো ছেলেকে লিবিয়া নিয়ে রেখেছে শহিদ। তাঁর ছেলের সঙ্গে মোট সাতজন পুলিশের হাতে ধরা পড়েছে। তাদের দেশে ফিরিয়ে আনতে হবে।

    অভিযুক্ত ইউপি সদস্য রাসেল বেপারি ও যুবলীগের সভাপতি গোলাম মাওলা বলেন, প্রতিশক্ষ তাদের নামে অপবাদ দিচ্ছে। এই অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তারা নিজেরাই ভুক্তভোগী দাবি করে বলেন, তাদের আপন বোনের ছেলে ও ভাতিজাও এখন লিবিয়ায় আটক আছে।

    শহিদ সিলাইয়ের সঙ্গে কথা বলতে তাঁর বাড়িতে গেলে দেখা যায়, দরজায় তালা ঝুলছে। স্থানীয়রা জানান, শহিদ লিবিয়া চলে গেছেন।

    শিবচর থানার ওসি সুরত গোলদার বলেন, এ ব্যাপারে অভিযোগ এলে বা মামলা হলে তদন্ত্রের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

    আরিফুর রহমান মাদারীপুর :

  • ঢাকা-১৯ আসনের সাবেক এমপি (স্বতন্ত্র) প্রার্থী মুরাদ জং জনমতে এগিয়ে, শুরু করেছেন প্রচারণা

    ঢাকা-১৯ আসনের সাবেক এমপি (স্বতন্ত্র) প্রার্থী মুরাদ জং জনমতে এগিয়ে, শুরু করেছেন প্রচারণা

    হেলাল শেখঃ ঢাকা-১৯ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক এমপি তালুকদার তৌহিদ জং মুরাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন।

    সূত্র জানায়, ১৯ ডিসেম্বর ২০২৩ইং সকাল ১০টায় সাভারের আমিনবাজার ব্রিজ পথসভায় বক্তব্য দি্বেন ঢাকা-১৯ আসনের সাবেক এমপি মুরাদ জং, অন্যদিকে শিমুলিয়া ইউনিয়নের নন্দন পার্ক পর্যন্ত, আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া হয়ে আশুলিয়ায় প্রচারণায় পথসভায় বক্তব্য দিবেন। বিশেষ করে ১৯২-ঢাকা-১৯, সাভার আশুলিয়ার মাটি ও মানুষের জনপ্রিয় নেতা ২, ৮২, ৪৯২ ভোটে নির্বাচিত হয়ে এমপি হয়েছিলেন এই মুরাদ জং। তিনি বাংলাদেশের সর্বোচ্চ ভোট পেয়েছিলেন।

    জানা গেছে, তালুকদার তৌহিদ জং মুরাদ সাহেবের পিতা বীর মুক্তিযোদ্ধা মৃত তালুকদার আনোয়ার জং ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আস্থাভাজন ছিলেন, তিনি সাভার থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, তিনি ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর।

    মরহুম তালুকদার আনোয়ার জং এর ছেলে সাবেক এমপি তালুকদার তৌহিদ জং মুরাদ সাহেব বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, তার পদ পদবী না থাকলেও তিনি জনপ্রিয়তায় এগিয়ে আছেন বলে দাবী করেন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    এ বিষয়ে আশুলিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ কাদের দেওয়ান বলেন, সাভার আশুলিয়ার মাটি ও মানুষের জনপ্রিয় নেতা আমাদের ঢাকা-১৯ আসনের সাবেক এমপি তালুকদার তৌহিদ জং মুরাদ সাহেব জনমতে এগিয়ে আছেন, জনপ্রিয়তা সবচেয়ে বেশি তার। মার্কা যাই হোক, জয়ের মালা তারই হোক সে হলেন লাল মাটির কৃতি সন্তান, বঙ্গবন্ধুর আস্থাভাজন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি তালুকদার আনোয়ার জং এর ছেলে সাবেক এমপি তালুকদার তৌহিদ জং মুরাদ সাহেব। তিনি জনপ্রিয়তাই সবার শীর্ষে আছেন, সবাই তাকে চেনেন এবং জানেন, মুরাদ জং ভালো লোক জয়ের মালা তারই হোক, জয় বাংলা।

    ঢাকা-১৯ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি তালুকদার তৌহিদ জং মুরাদ সাহেব বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সিদ্ধান্ত মতো চলেছি, দলের বাইরে মীরজাফরের মতো কোনো কাজ করিনি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে আবারও সুযোগ দিয়েছেন, আমি সবার কাছে ভোট চাই এবং দোয়া প্রার্থনা করছি, আমাকে জনগণ ভোট দিয়ে জয়লাভ করবে বলে শতভাগ আশাবাদী, আমি বিজয়ী হবো ইনশাআল্লাহ। আমি বিজয়ী হলে প্রথমে এলাকার জলাবদ্ধতা নিরসনে কাজ করবো, ড্রেন, রাস্তা-ঘাটসহ সাভার আশুলিয়ায় ব্যাপক উন্নয়ন হবে, সবার কাছে দোয়া কামনা রইলো। তিনি আরো বলেন, আল্লাহ চাইলে আর জনগণ ভোট দিলে আগামী ৭ জানুয়ারি ২০২৪ইং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটে বিজয়ী হবো ইনশাআল্লাহ।

  • আমিরাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী বিএনপির নতুন কমিটি গঠিত

    আমিরাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী বিএনপির নতুন কমিটি গঠিত

    মহিউদ্দীন চৌধুরী, ষ্টাফ রিপোর্টার:
    আমিরাতে অবস্থানরত দক্ষিণ চট্টগ্রাম জেলার আটটি উপজেলার বিএনপি সমমনা প্রবাসীদের নিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী বিএনপি গঠিত হয়েছে। নবগঠিত কমিঠিতে সভাপতি মোহাম্মদ ছরোয়ার আলম ভুট্টো, সাধারন সম্পাদক মোহাম্মদ আবুল বশর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন তালুকদার ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ কায়সারকে নির্বাচিত করা হয়।

    চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী বিএনপির উপদেষ্ঠা মন্ডলীর উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা এবং বেগম খালেদা জিয়ার রোগমুক্তি উপলক্ষে দোয়া মাহফিলে কমিটির নির্বাচিত সভাপতি, সাধারন সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা ও পরিচিত করা হয়। শনিবার (১৬ ডিসেম্বর) আবুধাবির শিল্প নগরী মোছাফ্ফার পাক নেয়ামত খেদা রেস্টুরেন্ট হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    চট্টগ্রাম দক্ষিন জেলা প্রবাসী বিএনপির প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচক জাকের হোসেন খতীবের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীন বিএনপি নেতা ইনজিনিয়ার রফিক আহমদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা আবদুল কুদ্দুস খালেদ, উপদেষ্টা আবুল কালাম আজাদ, উপদেষ্ঠা রুহুল আমিন প্রমুখ।মোহাম্মদ ওমর ফারুকের কুরআন তেলোওয়াতের পর বক্তব্য রাখেন ছরোয়ার আলম ভুট্টাে, মোহাম্মদ আবুল বশর, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ এরশাদ, জসিম উদ্দিন তালুকদার, মোহাম্মদ কায়সার, শফিউল আলম, আবদুল মাজেদ, ওমর ফারুক, মোহাম্মদ জহুর, মোহাম্মদ সাইফুল, মোহাম্মদ নজরুল, মোহাম্মদ শওকত, আবুল কালাম, জাহাঙ্গীর, মোহাম্মদ ফরিদ প্রমুখ।অনুষ্ঠানে নবগঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী বিএনপির নবগঠিত কর্মকর্তাদের নাম ঘোষণা করেন প্রধান উপদেষ্ঠা জাকের হোসেন খতীব। নির্বাচিত কর্মকর্তাদের ফুলেল শুভেচছা জানানো হয়। কমিটির বাকী পদে পরে নির্বাচিত করা হবে।

  • বিশিষ্ট সাংবাদিক সাজ্জাদ হোসেন চিশতী`র  মা আর নেই

    বিশিষ্ট সাংবাদিক সাজ্জাদ হোসেন চিশতী`র মা আর নেই

    সিনিয়র স্টাফ রিপোর্টার আরিফুর রহমান:
    ডিইউজে, বিএফইউজে,ফেনী সাংবাদিক ফোরাম,চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম এর সদস্য সাংবাদিক সাজ্জাদ হোসেন চিশতী মা ও বীর মুক্তিযোদ্ধা মৃত: আবু তাহের ভূঁইয়ার সহধর্মিণী আন্জুমান আরা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    পারিবারিক সূত্রে জানাযায়, সোমবার ভোর ৩:৩০মিনিটে ইউনাইটেড হসপিটালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা গেছেন। তিনি এর আগে বেশ কিছু দিন অসুস্থ ছিলেন। মৃত্যু কালে তিনি ২ ছেলে ১ মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

    মরহুমার নামাজের জানাজা কুমিল্লা শহরের বিষ্ণুপুর মৌলভীপাড়া পোকশা বাবার মাজার প্রাঙ্গণ মসজিদে সোমবার ১৮ ডিসেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।তাঁরপর তার স্বামীর কবরের পাশে তাঁকে চীর নিদ্রায় শায়িত করা হবে

    আরিফুর রহমান মাদারীপুর।

  • মহান বিজয় দিবস উপলক্ষে হাইপারটেনশন  এ্যান্ড রিসার্চ সেন্টার,  রংপুর এর শ্রদ্ধাজ্ঞাপন

    মহান বিজয় দিবস উপলক্ষে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর এর শ্রদ্ধাজ্ঞাপন

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন।

    হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর এর পক্ষ থেকে গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকালে রেলি, পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
    হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর এর পক্ষে উপস্থিত ছিলেন সহকারী ব্যবস্থাপক তৈয়বুর রহমান, টেকনিশিয়ান শাহ জামাল, সহকারী ফিজিওথেরাপিস্ট লিটন মিয়া,পাবলিক রিলেশন অফিসার আবু নাসের সিদ্দিক তুহিন, শরিফুল ইসলাম, চেম্বার সহকারী মিনারুল ইসলাম মিজু, রিপন মহন্ত, নাজমুল, ইমরান,ইমন, রিসেপশনিস্ট পিংকি বনিক,মোছাঃ গুলশানআরা, কম্পিউটার অপারেটর আব্দুল মাজেদ,ডাটা কালেক্টর খাদিজা পারভিন, ইলেকট্রিশিয়ান ইমতিয়াজ মিলন , নার্স সুমাইয়া রহমান ডলি, ব্লাড কালেক্টর সোহেল রানা প্রমুখ।

  • বঙ্গবন্ধুর সৈনিকরা কোনদিন বেঈমানী করতে পারে না-মোতাহেরুল ইসলাম চৌধুরী

    বঙ্গবন্ধুর সৈনিকরা কোনদিন বেঈমানী করতে পারে না-মোতাহেরুল ইসলাম চৌধুরী

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপের্টার।।
    চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পটিয়ার নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সৈনিকরা কোনদিন দলের সঙ্গে বেঈমানি করতে পারে না। যুবদল ও জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে অনুপ্রবেশ করে প্রকৃত নেতাকর্মীদের পটিয়ায় এতদিন কোনঠাসা করে রাখা হয়েছে। দীর্ঘদিন পর দলীয় নেতাকর্মীরা বুঝতে পেরেছেন দলের সাথে কারা বেঈমানী করেছে। আগামী নির্বাচনে সেই বেঈমানদের ভোটের মাধ্যমে রুখে দিতে হবে।

    ১৭ ডিসেম্বর (রবিবার) সন্ধ্যায় পটিয়া পৌরসভার ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যােগে আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মোতাহেরুল ইসলাম চৌধুরী এ কথা বলেন৷

    ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সনজিব দাশের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গব্বরউল বশর মনুর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনায় এতে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা কাজী মোঃ আবু তৈয়ব, বীরমুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির নেতা সত্যজিত দাশ রুপু, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এমএনএ নাছির, পটিয়া পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর ইঞ্জিনিয়ার রূপক কুমার সেন, আওয়ামী লীগ নেতা স্বপন বিশ্বাস, ফজলুল হক আল্লাই, পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডিএম জমির উদ্দীন, শহীদুল ইসলাম চৌধুরী, প্রদীপ বিশ্বাস, কাউন্সিলর বুলবুল আক্তার, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর গোফরান রানা, কাউন্সিলর সরোয়ার কামাল রাজিব, পটিয়া পৌরসভা যুবলীগের সভাপতি নুর আলম ছিদ্দিকী, সাধারণ সম্পাদক রফিকুল আলম, সাইফুল্লা পলাশ, সোহেল মোঃ নিজাম উদ্দিন, সোহেল ইমরান, সাজ্জাদ হোসেন, দেবশির্ষ চক্রবর্তী,পটিয়া পৌরসভা শ্রমিক লীগের সভাপতি শফিকুল ইসলাম, যুবলীগ নেতা নাজিম উদ্দিন, হাবিবুর রহমান সুমন, শফিকুল আলম জুনু, মুজিবুর রহমান, অভিজিৎ বড়ুয়া মানু, শহীদুল আলম, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রণব দাশ, আনোয়ার রহমান, নূর মোহাম্মদ বাবুল, আব্বাস আহমদ ছিদ্দিকী, নাজিম উদ্দিন বাহাদুর, মো: লিটন, মো: মান্নান, মো: আরিফ, মোহাম্মদ জহির, নারী নেত্রী জাহেদা বেগম৷

  • নাগরপুরে ঐতিহ্যবাহী ৮৬তম ঘোড়দৌড় প্রতিযোগিতা ” হাজারও মানুষের ঢল”

    নাগরপুরে ঐতিহ্যবাহী ৮৬তম ঘোড়দৌড় প্রতিযোগিতা ” হাজারও মানুষের ঢল”

    মো. আমজাদ হোসেন রতন, নাগরপুর (টাঙ্গাইল)প্রতিনিধিঃ গ্রামীণ ঐহিত্য ধরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে পরিচিত করার লক্ষে মহান বিজয় দিবসে টাঙ্গাইলের নাগরপুরে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ৮৬ তম ঘোড়দৌড় প্রতিযোগিতা।

    শনিবার দুপুরে সহবতপুর ইউনিয়নের চর ডাঙ্গা ঘোড়া-দৌড় ময়দানে এলাকাবাসীর উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন সন্ধানী লাইফ ইন্স্যুরেসের চেয়ারম্যান মো. মজিবুল ইসলাম পান্না। প্রতি বছর এই দিনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে এমন আয়োজন উপভোগ করেন এলাকাবাসী।

    বিভিন্ন এলাকা থেকে বাহারী ঘোড়ার পিঠে চেপে চাবুক হাতে প্রতিযোগিতায় অংশ নেন অশ্বারোহীরা। হারিয়ে যাওয়া বাংলার এ ঐতিহ্য দেখতে ছুটে আসেন দূর-দূরান্তের হাজারও মানুষ। এসময় উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আনিসুর রহমান আনিস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ন-সাধারন সম্পাদক আব্দুল আলিম দুলাল, সাংগঠনিক সম্পাদক মো. শেখ সামছুল হক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. উজ্জল হোসেন মোল্লা, সিএনজি ও অটোরিকসা নাগরপুর উপজেলা শাখার সহ-সভাপতি রিয়াজ উদ্দিন প্রমুখ। 

    অনুষ্ঠানটি পরিচালনা করেন আব্দুল্লাহ আল শুভ। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।

    নাগরপুর,টাঙ্গাইল ।

  • চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন

    চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন

    মহিউদ্দীন চৌধুরী, ষ্টাফ রিপোর্টার:
    পটিয়া, চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মিত শহীদ মিনারে চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির উদ্যোগে মহান মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য ও চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এম এ রহিম,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন চক্রবর্তী,পরিচালনা কমিটির সদস্য ও পটিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সহ সভাপতি জাহাঙ্গীর আলম বেলাল,চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক মুক্তি যোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ বোরহান উদ্দিন, পটিয়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ কুতুবউদ্দিন, যুবলীগ নেতা মোহাম্মদ মহি উদ্দিন, পটিয়া উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক মেহেদী হাসান রাব্বি, বিদ্যালয়ের শিক্ষক , সমর কান্তি দাস, মুগ্ধা দাশ, সীমলা রানী দে, বিউটি রানী দে,ফারজানা জাফর,সুমী মজুমদার ,টুম্পা বড়ুয়া, মোহাম্মদ সোহেল। স্কাউট সপ্নীল পালিত, অরিন্দম প্রমুখ।

  • যশোরের আব্দুল আলীম বাঁচতে চায়

    যশোরের আব্দুল আলীম বাঁচতে চায়

    আজিজুল ইসলামঃ আব্দুল আলীম। বয়স ৫৫ হবে। গত বৈশাখ মাসে পাট নিংড়ানোর সময় হটাৎ মাজায় ব্যাথা লাগে। প্রথমে গুরুত্ব না দিলেও আস্তে আস্তে ব্যাথা মারাত্মক আকার ধারন করে। গত ৬ মাস ধরে একটানা চিকিৎসা করেও কোনো উপকার হয়নি। চিকিৎসক বলেছেন, মেরুদন্ডের হাড় খয়ে সেখানে মাংসপিণ্ড জমাট বেঁধেছে। শিরা উপশিরা গুলি রক্ত সঞ্চালনে ব্যার্থ। একারনে অপারেশন জরুরী। খরচ পড়বে ৩ লাখ টাকা। আব্দুল আলীমের বাড়ী যশোর জেলার শার্শা উপজেলার ৭ নং কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামে। তিনি দীনমজুরের কাজ করে সংসার চালান। স্ত্রী মেহেরুন্নেছা ও ১২ বছরের একটি ছেলে নিয়ে তার সংসার। তার কিছু হয়ে গেলে ছেলেটির ভবিষ্যত কি? এই চিন্তায় আলীম দিশেহারা। গ্রামের সহজ সরল মানুষ সে। স্বামী স্ত্রী সন্তান মিলে ডাক্তারের পায়ে ধরেছিলো আলীম ও তার পরিবার। বলেছিলো একটা ব্যবস্থা করেন। ডাক্তারের মন গলেনি। টাকা লাগবে টাকা। তিন লাখ। মাজায় বেল্ট পরে ও দু’পাশে ইট ঝুলিয়ে এখন দিন কাটছে আলীমের। তার ওপর দুর্বিষহ যন্ত্রনা। এযেনো নরক বাস। সকলে মিলে এই গরীব মানুষটার দিকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। তার পরিবারটিকে একটু দয়া করুন। পাশাপাশি পোষ্টটি বেশি বেশি শেয়ার করুন। আপনার দশ, বিশটি টাকা ও একটি শেয়ার একটি পরিবারের মুখে হাসি ফোটাতে পারে। আব্দুল আলীমের বিকাশ নম্বর +8801320-651593. এই নম্বরে যে যা পারেন সাহায্য পাঠান। পরিবারটির পক্ষ থেকে আপনাদের প্রতি রইলো শুভকামনা।