গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত ওসি মোঃ মাহবুব আলম।
সোমবার সন্ধ্যায় সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে থানা ভবনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, নবাগত থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জী সেকেন্ড অফিসার এসআই আখতারুজ্জামান, সাংবাদিক মোশাররফ হোসেন বুলু, শফিকুল ইসলাম অবুঝ, মোঃ আনিসুর রহমান আগুন, লিয়ন রানা, আবু বক্কর সিদ্দিক, ইতি বানু, জয়ন্ত সাহা যতন, সুদীপ্ত শামীম প্রমূখ। অপরদিকে সন্ধ্যার পরে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সাংবাদিক শাহজাহান মিঞা, এ মান্নান আকন্দ, আলাউদ্দিন মজুমদার শাহীন, জুয়েল রানা প্রমূখ। উভয় প্রেসক্লাবের সাংবাদিকদের নিকট নবাগত ওসি সকলের নিকট সার্বিক সহযোগিতা কামনা করেন।
Blog
-

সুন্দরগঞ্জে নবাগত ওসির সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
-

কুজেন্দ্র লাল ত্রিপুরা নৌকা প্রতীক, আনন্দ মিছিল মহালছড়িতে
(রিপন ওঝা,মহালছড়ি)
জেলার মহালছড়িতে আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে ১৮ডিসেম্বর ২৩ রবিবার সন্ধ্যা ৫.৩০ঘটিকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সংসদীয় বাছাই কমিটি কর্তৃক ঘোষিত ২৯৮নং আসনে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে ৩য় বারের মতো কুজেন্দ্র লাল ত্রিপুরা নৌকা প্রতীক পেয়েছেন।
মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠন কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও কুজেন্দ্র লাল ত্রিপুরাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে।
উক্ত আনন্দ মিছিলে উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল, সসহভাপতি নন্দন দে ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক দীপন ধর, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবলা দে, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ ফরিদ ও সাধারণ সম্পাদক রিপন ওঝা, শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারাধন বণিক, আওয়ামী যুবলীগ সভাপতি কাজল দাশ ও আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক মাসুদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান রাজীব,বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি বাবলু চৌধুরী, সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনন শীল ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, সেচ্ছাসেবকলীগ, ইউনিয়ন পর্যায় হতে আগত সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নেতাকর্মী ও সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী ৭জানুয়ারি২০২৪ সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। খাগড়াছড়ি জেলার সংসদীয় আসনে মোট ভোটার রয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলার পুরুষ ভোটারঃ ২,৬২,০৬১জন, মহিলা ভোটারঃ ২,৫৩,২৮৫ জন, মোট ভোটারঃ ৫,১৫,৩৪৬ জন।
-

শাজাহানপুরে গ্রেফতারকৃত নেতাকর্মীর পরিবারের খোঁজ খবর নিলেন বিএনপি নেতা এনামুল হক শাহীন
মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত গণতন্ত্র প্রতিষ্ঠার এক দফা দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলনে আওয়ামী পুলিশ কর্তৃক গ্রেফতারকৃত বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও আশেকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী সাকিদার এর পরিবারের খোঁজ খবর নিতে রবিবার (১৭ ডিসেম্বর) তার বাড়িতে যান বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ এনামুল হক শাহীন।
এ সময় তার সাথে শাজাহানপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও আশেকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, শাজাহানপুর উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মাশফিকুর রহমান মামুন, উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক রেজাউল করিম, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ইবনে সাউদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । -

নৌকা হলো উন্নয়নের প্রতীক, এমপি ফারুক চৌধুরী
রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত দলীয় নৌকা প্রতীক বরাদ্দ পেয়ে চার বার এমপি রাজশাহী ১ আসনের বর্তমান সংসদ সদস্য (নির্বাচনী এলাকা গোদাগাড়ী – তানোর) আলহাজ্ব ওমার ফারুক চৌধুরী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা ও বিশ্বাস রেখে পঞ্চম বারের মতো আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। আজ আমি দলীয় প্রতীক বরাদ্দ পেলাম। আমার মার্কা নৌকা। আমি বিশ্বাস করি এই নৌকা মার্কা সকলের পরিচিত মার্কা। শুধু তাই নয়, নৌকা হলো উন্নয়নের মার্কা, নৌকা হলো স্বাধীনতার মার্কা। নৌকা জাতির জনকের মার্কা। শেখ হাসিনার মার্কা।
সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে দলীয় প্রতীক নৌকা মার্কা বরাদ্দ পেয়ে দেওপাড়া, গোদাগাড়ীর ফিরোজ চত্তরে বিভিন্ন পথ সভায় তিনি এসব কথা বলেন।
প্রধান মন্ত্রীর নির্দেশ আগামী ৭ জানুয়ারি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে কোন প্রকার বিরুপ মন্তব্য না করেন। সবাইকে সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচন করে নৌকা বিজয়ী করতে হবে।
নির্বাচনে সকলের অংশগ্রহণের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। আমার বিশ্বাস, আমার নির্বাচনী এলাকার আপামর জনগণ আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে সংসদে কথা বলার সুযোগ করে দিবেন। আমরা যে পরিমাণ উন্নয়নমূলক কাজ করেছি এবং কিছু অসমাপ্ত কাজ শেষ করার জন্যই আমার নির্বাচনী এলাকার ভোটাররা নৌকায় ভোট দিয়ে আবারও আমাকে এমপি বানিয়ে সংসদে পাঠাবেন এবং জননেত্রী শেখ হাসিনাকেও আবার দেশের প্রধানমন্ত্রী বানাবেন বলে আমি বিশ্বাস করি।
দলীয় একাধিক স্বতন্ত্র প্রার্থীদের সম্পর্কে এমপি ফারুক চৌধুরী বলেন, আমি খুবই খুশি আমার নির্বাচনী আসনে অনেকগুলো প্রার্থী আছে। স্বতন্ত্র প্রার্থীর সংখ্যাও বেশি। এতে অবশ্যই নির্বাচনটা উৎসবমুখর হয়ে উঠবে। দলীয় যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তারাও দলের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু তারা মনোনয়ন না পেয়ে নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। বিগত দিনে তারা এগুলি করেছে কোন লাভ করতে পারেনি এবারও পারবে না।সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ উন্নয়নের মার্কা হিসেবে, বঙ্গবন্ধুর মার্কা হিসেবে নৌকাকেই বেছে নিবেন। এটা আমার বিশ্বাস। সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে তিনিন বলেন, শুধু দেওপাড়া ইউনিয়নে ৪৭ হাজার ৬ শ ৯২ জন উপকার ভোগি প্রায় ১৩৪ কোটি টাকা ভাতা পেয়েছেন। আপনাদের পেছনে বর্তমান সরকার অনেক অবদান আছে। আপনারা সুখী আছেন এর পেছনে শেখ হাসিনার সরকারের অবদান আছে। সাড়ে ১৪ বছরে শিক্ষায় ৬ শ ৩৬ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন করেছি, শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর মাঝে ৮০ কোটি ২৩ লাখ টাকার উপবৃত্তি দেয়া হয়েছে।
সরকরি প্রাথমিক বিদ্যালয়ে ৭৮ টি ভবন নির্মান করা হয়েছে এতে ব্যয় হয়েছে ২০৯ কোটি টাকা, সংস্কার কাজ হয়েছে ৩৪৭ কোটি টাকা, নতুন বই বিতরণ করে হয়েছে ৮০ লাখ ২৮ হাজার টি বই। কম্পিউটার ল্যাবে ব্যয় হয়েছে ৯০ লাখ ৮১ হাজার টাকা। শিক্ষার্থীদের মাঝে ৫৩৫ টি বাইসাইকেল বিতরন করা হয়ে। তিনি আরও বলেন, এখন শতভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে বিএনপি জামায়াতের শাসন মূলে বিদ্যুৎ পেয়েছে ৩৬ ভাগ মানুষ বিদ্যুৎ পেয়েছেন। তিনি বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমেরিকায় বসে ভিসানীতির প্রতিবাদ করেছেন। বিএনপি জামায়াতকে দেশকে তালেবান, জঙ্গীবাদ, সন্ত্রাসী রাষ্ট্রে পরিনত করতে চাই। তাদের সে ইচ্ছা কোন দিনই পূরণ হবার নয়। সবাই নৌকায় ভোট দিবে এ বলে আমি বিশ্বাস করি।
গোদাগাড়ী পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি, পৌর মেয়র আলহাজ্ব অয়েজ উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক, জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ, উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামী সাধারণ সম্পাদক মোঃ নাসিম প্রমূখ।
মোঃ হায়দার আলী
রাজশাহী। -

পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার প্রত্যুষে উপজেলা প্রশাসন, সংসদ সদস্য, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, থানা, লোনাপানি কেন্দ্র, পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ সমিতি, পানি উন্নয়ন বোর্ড, সাব রেজিস্ট্রি অফিস, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন, জাকের পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), পাইকগাছা প্রেসক্লাব, মফস্বল সাংবাদিক ফোরাম, আইনজীবী সমিতি, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিব্সা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থা, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার, অনির্বাণ লাইব্রেরী, পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, রোজ বার্ড কিন্ডার গার্টেন স্কুল, দি রাইজিং সান প্রি-ক্যাডেট স্কুল, বর্ণমালা কিন্ডার গার্টেন স্কুল, বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতি, টাউন মাধ্যমিক বিদ্যালয়, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি, ঠিকাদার কল্যাণ সমিতি, আরএমপি ওয়েল ফেয়ার সোসাইটি, উন্নয়ন সংস্থা উত্তরণ, সোনালী ব্যাংক, রূপসী বাংলা সমাজ কল্যাণ সাহিত্য পরিষদ, মৌচাক সাহিত্য সংসদ, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদ, বর্ণমালা কিন্ডার গার্টেন স্কুল সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিসৌধ এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও পুষ্পমাল্য অর্পন করা হয়। এরপর সকাল ৮ টায় পাইকগাছা সরকারি কলেজ মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী, সকাল ১১ টায় বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান, বিকাল ৩ টায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলাদের ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিনী ও লেডিস ক্লাবের সভাপতি, খুলনা মেট্রো পলিটন ম্যাজিস্ট্রেট সুমাইয়া কাওছার। এছাড়া সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসন বনাম পৌরসভা ফুটবল একাদশের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও সন্ধ্যা ৬ টায় উপজেলা পরিষদ চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে উপজেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপি কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। উপস্থিত ছিলেন, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সংসদ সদস্য প্রার্থী রশীদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ওসি ওবাইদুর রহমান, ওসি (অপারেশন) রঞ্জন কুমার গাইন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ সমরেশ রায়, উৎপল কুমার বাইন, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, জেলা আওয়ামী লীগনেতা ড. শেখ মোহাঃ শহীদ উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, প্রতিষ্ঠান প্রধান, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। -

নড়াইল জেলা শিক্ষা অফিসের বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের আদর্শ, চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক’’ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, রবিবার (১৭ ডিসেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে পিটিআই হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান অতিথি নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম আরাফাত হোসেন, বিশেষ অতিথি নড়াইল পিটিআই এর সুপারিনটেনডেন্ট মোসাঃ শাহিদা খাতুন, বীরমুক্তিযোদ্ধা মোঃ শাহিদুর রহমান সেলিম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল আলম, সদর উপজেলা শিক্ষা অফিসার আবুল বাশার, নড়াইল দক্ষিণ পূর্ব মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকরামুল হোসেন রিপন, নড়াইল শহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জাহিদুর রহমান, নড়াইল শীবশংকর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশিকুর রহমান দ্বীপ প্রমুখ।
বক্তারা, প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের মাঝে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ জানান।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন।
এছাড়া গত ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে উদযাপিত বিভিন্ন কর্মসূচিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে অংশগ্রহণ করা হয়। -

নড়াইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন
উজ্জ্বল রায়, নড়াইল থেকে//
নড়াইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন। শনিবার (১৬ই ডিসেম্বর) মহান বিজয় দিবস। বিজয় দিবস বাঙালি জাতির আত্মগৌরবের একটি দিন। স্বাধীনতার মহান স্থপতি ও ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, গৌরবময় বিজয়ের এই দিনে জাতির সূর্যসন্তান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে প্রথম প্রহরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ, ৭১ এর বধ্যভূমি, বঙ্গবন্ধুর ম্যুরাল ও গণকবর পুস্পস্তবক অর্পণ করেন এবং দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মোহাঃ মেহেদী হাসান, পুলিশ সুপার, নড়াইল।
মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ, ৭১ এর বধ্যভূমি ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করার পর পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ডিসপ্লে প্রদর্শনী হয়।
পুলিশ সুপার জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন।এছাড়া পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান বিজয় দিবস উপলক্ষ্যে পুলিশ ফোর্স ও অফিসারদের সাথে পুলিশ লাইন্স মেসে উন্নত মানের খাবার গ্রহণ করেন। বিকেলে পুলিশ লাইন্স মাঠে প্রীতি ফুটবল খেলার উদ্বোধন করেন। এ সময় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); নড়াইলসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
-

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে//
নড়াইলের কালিয়ায় এক কেজি গাঁজাসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত হাবিবুর রহমান মিঠু (২৪) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গ্রেফতারকৃত হাবিবুর রহমান মিঠু (২৪) নড়াইল কালিয়া থানাধীন চাচুড়ী ইউনিয়নের বনগ্রাম গ্রামের মনিরুল ইসলাম এর ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রবিবার (১৭ ডিসেম্বর) ভোরে নড়াইলের কালিয়া থানাধীন রঘুনাথপুর গ্রামস্থ রঘুনাথপুর বাজারে রাসেল ভূইয়া পিতা- মোঃ আনিসুর রহমান এর রোহান মোবাইল সার্ভিস দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ফারুক হোসেন, এএসআই (নিঃ) মোঃ আনিসুজ্জামান, এএসআই (নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে হাবিবুর রহমান মিঠু (২৪)কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীর নিকট থেকে এককেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। -

ঈদগাওতে সড়ক দুর্ঘটনায় ইসলামী ব্যাংক অফিসার নুরুল ইসলামের মৃত্যু
মোঃ কাউছার উদ্দীন শরীফ, ঈদগাঁওঃ
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে যাত্রীবাহী হানিফ পরিবহনের ধাক্কায় কভার্ডভ্যানের চাক্কার নিচে পড়ে মটর সাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
রবিবার ১৭ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে বর্ণিত ইউনিয়নের ওয়াহেদের পাড়া নামক এলাকায় এঘটনা ঘটে।
আহত কে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যাওয়ার পথে মারা গেছে বলে জানা গেছে।নিহত যুবক ইসলামী ব্যাংকের ঈদগাঁও শাখার আরডিএস অফিসার এবং চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকার মোঃ ইসহাকের ছেলে নুরুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, বাই রোড থেকে মটর সাইকেল মহা সড়কে উঠার সময় কভার্ডভ্যান দাড়ালে পিছন থেকে যাত্রীবাহী হানিফ পরিবহন ধাক্কা দেয়।এতে কভার ভ্যাগের চাক্কার নিচে পড়ে মটর সাইকেল চালক নিহত হয়।
চট্টগ্রাম থেকে আসা মাল বাহী কভার্ডভ্যান বর্ণিত এলাকায় পৌঁছালে বিপরীত একটি মটর সাইকেল দেখে থামিয়ে যান।থামানো অবস্থায় পিছন থেকে আসা যাত্রীবাহী হানিফ পরিবহন ধাক্কা দেয়,এতে মটর সাইকেল কভার্ডভ্যানের চাক্কার নিচে পড়ে মটর সাইকেল চালক নিহত হয়।
দুর্ঘটনায় যুবকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে পুলিশের এস আই মোজাম্মেল বলেন,নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি, দুর্ঘটনায় কবলিত গাড়ি গুলো থানায় নিয়ে যাওয়া হচ্ছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
-

নড়াইলে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করেন এসপি মেহেদী হাসান
উজ্জ্বল রায়, নড়াইল থেকে//
নড়াইলে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করেন এসপি মেহেদী হাসান। রবিবার (১৭ই ডিসেম্বর) (রবিবার) সকাল দশটার সময় পুলিশ লাইনস্ ড্রিল শেডে মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষ্যে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। অনুষ্ঠানের শুরুতেই পুলিশ সুপার পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, নড়াইল সদর থানাধীন ১০ জন, লোহাগড়া থানাধীন ১৭ জন, কালিয়া থানাধীন ১৫ জন এবং নড়াগাতী থানাধীন ২৮ জনসহ মোট ৭০ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও মৃত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। এরপর পুলিশ বীর মুক্তিযোদ্ধাগণ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তাদের বীরত্বগাঁথা অনেক স্মৃতি তুলে ধরেন। মুক্তিযুদ্ধে তাদের ত্যাগ তিতিক্ষা, কারো সন্তান হারানোর বেদনা, কারো সহকর্মী শহীদ হওয়ার ঘটনার বিবরণ দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। পরিশেষে পুলিশ সুপার মহোদয় বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে বক্তব্যে বলেন, “নড়াইল জেলা পুলিশ ভবিষ্যৎ প্রজন্মদের কাছে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন ইতিহাস স্মরণীয় করে রাখতে একটি স্মরণিকা প্রকাশ করবে। এ বিষয়ে তিনি পুলিশ বীর মুক্তিযোদ্ধাগণের সহযোগিতা কামনা করেন। পুলিশ সুপার এমন সুন্দর সিদ্ধান্তে পুলিশ বীর মুক্তিযোদ্ধাগণ সাধুবাদ জ্ঞাপন করেন। পরিশেষে পুলিশ সুপার মহোদয় সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন।
এ সময় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত, তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); নড়াইলসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।