Blog

  • নড়াইল জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    নড়াইল জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি:

    নড়াইল জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (১৮ডিসেম্বর) সোমবার সকাল সাড়ে ১১ টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ডিসেম্বর ২০২৩ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
    উক্ত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, অপরাধ পর্যালোচনা সভার শুরুতে পাওয়ার পয়েন্টের মাধ্যমে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ চিত্র তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), তারেক আল মেহেদী।
    অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মামলা তদন্ত, অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, গুরুত্বপূর্ণ মামলা সমূহের অগ্রগতি, মামলার রহস্য উদঘাটন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধীদের গ্রেপ্তার, সমসাময়িক বিভিন্ন বিষয়সহ পুলিশের পেশাদারিত্ব ও দায়বদ্ধতা প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

    পুলিশ সুপার বলেন, সাধারণ জনগণ যাতে হয়রানি ছাড়াই তাৎক্ষণিক প্রত্যাশিত সেবা পায় তা নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, প্রত্যেক ইউনিয়নে বিট পুলিশিং সভা, উঠান বৈঠক এবং স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজনসহ সর্বস্তরের মানুষের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা করে অপরাধ নিয়ন্ত্রণ করতে হবে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রেখে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে হবে। তিনি সকলকে দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সাথে নিজ নিজ কর্তব্য পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জনের বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

    অপরাধ পর্যালোচনা সভায় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়া সার্কেল); নড়াইলসহ সকল থানার অফিসার ইনচার্জ, জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক, জেলা অপরাধ শাখার পুলিশ পরিদর্শক, গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক, ট্রাফিক ইন্সপেক্টর, জেলার সকল পুলিশ তদন্ত কেন্দ্র, পুলিশ ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জগণ এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • র‌্যাব-১২ ও র‌্যাব-৪ এর যৌথ অভিযানে রাষ্ট্র বিরোধী নাশকতামূলক সন্ত্রাসী মামলায় এজাহার নামীয় ০১ জন আসামি গ্রেফতার

    র‌্যাব-১২ ও র‌্যাব-৪ এর যৌথ অভিযানে রাষ্ট্র বিরোধী নাশকতামূলক সন্ত্রাসী মামলায় এজাহার নামীয় ০১ জন আসামি গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    এরই ধারাবাহিকতায় অদ্য ১৮ ডিসেম্বর ২০২৩ খ্রি. তারিখ র‌্যাব-১২ ও র‌্যাব-৪ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার মামলা নং-২১/২৯৭, তাং-০৭/১২/২০২৩ খ্রি. ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) তৎসহ ১৪৩/৩৪১/৩২৩/৩০৭/৪৩৬/৪২৮/৫০৬/১১৪/১০৯/৩৪ পেনাল কোড সংক্রান্তে রাষ্ট্র বিরোধী নাশকতামূলক সন্ত্রাসী মামলার একজন আসামি মিরপুর মডেল থানাধীন ধানক্ষেত মোড় এলাকা অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ১৮ ডিসেম্বর ২০২৩ তারিখ আনুমানিক ১২.৩০ ঘটিকায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে রাষ্ট্র বিরোধী নাশকতামূলক সন্ত্রাসী মামলার এজাহার নামীয় আসামি মোঃ আদম আলী সরকার (৩২), পিতা- মৃত- হাতেম আলী সরকার, সাং-নরিনা, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জকে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য যে, জাতীয়তাবাদী দল বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ কর্তৃক সারা দেশে গত ০৫ ডিসেম্বর হতে ০৬ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত ৪৮ ঘন্টার অবরোধ চলাকালে ধৃত আসামি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন টেটিয়ারকান্দা গ্রামস্থ জৈনক মোঃ মজিদ ড্রাইভারের বাড়ীর সামনে সিরাজগঞ্জগামী মহাসড়কে কাভার্ড ভ্যান অবস্থান করলে পূর্বপরিকল্পিতভাবে অন্তর্ঘাতী কার্য সম্পাদনের উদ্দেশ্যে অবরোধের সমর্থনে মিছিল, পিকেটিংসহ হাতে লাঠি- সোটা, লোহার রড ও বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের কর্মক্ষমতা দুর্বল করার নিমিত্তে ইট, পাটকেল নিক্ষেপ করে এবং কাভার্ড ভ্যানে পেট্রোল ছিটিয়ে ১টি মুরগীর বাচ্চা বহনকারী কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ করে। উক্ত আসামি বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে একই উদ্দেশ্যে অন্তর্ঘাতমূলক কার্য সম্পাদনসহ সরকারী কাজে বাধা প্রদান করে মর্মে প্রাথমিকভাবে জানা যায়। এই ঘটনা সংক্রান্তে অগ্নিদ্বগ্ধ কাভার্ড ভ্যানের মালিক মোঃ প্রোপাইটার মোঃ সুরুজ মিয়া, সাং-নগর হাওলা, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় উপরোল্লেখিত মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় সোপর্দ করা হয়েছে। র‌্যাবের সাহসী অভিযানের মাধ্যমে এই গ্রেফতারের ফলে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

    স্বাক্ষরিত…….

    মোহাম্মদ ইলিয়াস খান

    স্কোয়াড্রন লীডার

    কোম্পানী কমান্ডার

    র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ।

    ফোন-০১৭৭৭৭১১২৫৮

  • খুলনার -৬ (পাইকগাছা -কয়রা) আসনে প্রতীক বরাদ্দ

    খুলনার -৬ (পাইকগাছা -কয়রা) আসনে প্রতীক বরাদ্দ

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) ।।
    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ থেকে প্রতীক বরাদ্দ চলছে। এরই অংশ হিসেবে খুলনা-৬ (পাইকগাছা -কয়রা)
    আসনের প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনার ছয়টি আসনের ৩৪ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা ও খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। এর মধ্যে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে আওয়ামী লীগের মো. রশীদুজ্জামান ‘নৌকা’, জাতীয় পার্টির মো. শফিকুল ইসলাম মধু ‘লাঙ্গল’, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. আবু সুফিয়ান ‘আম’, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মির্জা গোলাম আজম ‘ডাব’, বিএনএম প্রার্থী এস এম নেওয়াজ মোরশেদ ‘নোঙর’, তৃণমূল বিএনপির মো. নাদির উদ্দিন খান ‘সোনালী আঁশ’ ও স্বতন্ত্র প্রার্থী জি এম মাহবুবুল আলম ‘ঈগল’ প্রতীক পেয়েছেন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।

  • ঝিনাইদহে প্রার্থীদের মাঝে  প্রতিক বরাদ্দ সম্পন্ন

    ঝিনাইদহে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ সম্পন্ন

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের চারটি আসনের প্রার্থীদের মধ্যে সোমবার প্রতিক বরাদ্দ করা হয়েছে। সকালে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই প্রতিক বরাদ্দ সম্পন্ন হয়। মোট ২৩ জন প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ করা হয়। প্রতিক বারাদ্দের পরপরই প্রতিদ্বন্দি প্রার্থীরা নির্বাচনী প্রচারনায় নেমে পড়েন। জেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, ঝিনাইদহ-১ আসনে ৬ জন, ঝিনাইদহ-২ আসনে ১০ জন, ঝিনাইদহ-৩ আসনে ৬ জন ও ঝিনাইদহ-৪ আসনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। রোববার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে তিনজন তাদের মনোনয়নপ্রত্র প্রত্যাহার করেন। ঝিনাইদহ-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ-৩ আসনে জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক আনিছুর রহমান টিপু ও একই আসনে জাকের পার্টির বাবুল হোসেন মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • ঝিনাইদহে ৮ দিন ধরে নিখোঁজ গরু  ব্যবসায়ী পরিবারে শোকের মাতম

    ঝিনাইদহে ৮ দিন ধরে নিখোঁজ গরু ব্যবসায়ী পরিবারে শোকের মাতম

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    গরু বিক্রির টাকা নিয়ে বাড়ি ফেরেনি বাবুল মিয়া (৪৪) নামে এক ব্যবসায়ী। আটদিন ধরে তিনি নিখোঁজ রয়েছেন। তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন তা নিয়ে তার পরিবার সন্দিহান। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানায় ১১ ডিসেম্বর জিডি করেছেন নিখাঁজ বাবুলের ভাই ইমরান হোসেন। বাবুল মিয়া ঝিনাইদহ সদর উপজেলার উত্তর নারায়নপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। দীর্ঘদিন নিখোঁজ থাকায় বাবুলের পরিবারে চলছে শোকের মাতম। জিডি সুত্রে জানা গেছে, গত ১০ ডিসেম্বর বাবুল মিয়া গরু বিক্রি করতে যান শৈলকুপার ভাটই বাজারে। গরু বিক্রি করে তিনি আর বাড়ি ফিরে আসেননি। ভাই ইমরান হোসেন সোমবার বিকালে জানান, ঝিনাইদহ শহরের আরাপপুরে এলাকায় বাথপুকুর গ্রামের নয়ন হোসেনকে ধারের ৭০ হাজার টাকা পরিশোধ করেন বাবুল। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায়। কাছে টাকা থাকার কারণে বাবুলকে কেউ অপহরণ করেছে কিনা তা নিয়ে পরিবারের সদস্যরা যথেষ্ট সন্দেহের মধ্যে আছে। বাবুলের কাছে গরু বিক্রির প্রায় তিন লাখ টাকা ছিল বলে তার পরিবার দাবী করছে। এদিকে বাবুল হোসেন নিখোঁজ থাকার কারণে তিন শিশু কন্যা নিয়ে তার স্ত্রী শিরিনা খাতুন শোকে বিহবল। বৃদ্ধ মা নবিরণ নেছা তার ছেলেকে অক্ষত উদ্ধারের দাবী জানিয়েছেন। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি শাহিন উদ্দীন জানান, এ বিষয়ে সদর থানায় একটি জিডি হয়েছে, যার নাম্বার ৬৭৪। তিনি আরো জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিখোঁজ ব্যক্তির অবস্থান সনাক্ত করার চেষ্টা চলছে।

  • ঈগল মার্কা ঢাকা-১৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তৌহিদ জং মুরাদকে এক নজর দেখতে মানুষের ঢল

    ঈগল মার্কা ঢাকা-১৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তৌহিদ জং মুরাদকে এক নজর দেখতে মানুষের ঢল

    হেলাল শেখঃ ঢাকা-১৯ আসনের সাভার আশুলিয়ার নির্বাচনী এলাকায় নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি তালুকদার আনোয়ার জং এর কবর জিয়ারত করতে এসে মানুষের ঢল দেখে অবাক হোন সাভার আশুলিয়ার মাটি ও মানুষের প্রিয় নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক এমপি আলহাজ্ব তালুকদার তৌহিদ জং মুরাদ।

    সোমবার (১৮ ডিসেম্বর ২০২৩ইং) বিকেল ৪ টার দিকে আশুলিয়ার টঙ্গাবাড়ি নিজ বাসভবনে আসেন ঢাকা-১৯ আসনের সাবেক এমপি আলহাজ্ব তালুকদার তৌহিদ জং মুরাদ সাহেব, তিনি প্রথমে পিতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মরহুম তালুকদার আনোয়ার জং এর কবর জিয়ারত করে বাবার আত্মার মাগফিরাত কামনা করেন, এরপর উপস্থিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ হাজার হাজার মানুষের সাথে মতবিনিময় করেন এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন, তিনি বলেন, সবার কাছে আমার একটাই প্রশ্ন যে, রানা প্লাজা ধ্বংসে আমার কোনো দোষ ছিলো না, আমি রানা প্লাজা তৈরী করিনি, ভবনটির মালিকও আমি না, এ ব্যাপারে আমাকে দোষারোপ করা অন্যায়, আমাকে নিয়ে যে ষড়যন্ত্র করা হয়েছে, আমি আল্লাহর কাছে বিচার চাই, আমার কোনো অনিয়ম দুর্নীতি নেই, ১০ বছর এমপি ছিলাম না, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আমার আপা আমাকে চুপচাপ থাকতে বলেছেন, তাই আমি চুপচাপ ছিলাম, এখন সময় আসছে তিনি আমাকে যে সুযোগ দিয়েছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আওয়ামী লীগের মনোনয়ন পাইনি তবে স্বতন্ত্র প্রার্থী হয়েছি, আমার মার্কা ঈগল পাখি। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের প্রিয় মানুষ আনোয়ার জং এর সন্তান, আপনাদের এলাকার ছেলে, লাল মাটির কৃতি সন্তান, আপনারা আমাকে একটি্বার সুযোগ দিন আর আপনাদের ঈগল মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে এলাকার জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা-ঘাট নির্মাণসহ ব্যাপক উন্নয়ন করা হবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, আমি আমার সবটুকু দিয়ে আপনাদের ভালোবাসা চাই, আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন, আপনাদের কাছে আমি চিরো কৃতজ্ঞ।

    এসময় বক্তব্য দেন আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবর, তিনি বলেন, আমি লাল মাটি এলাকার সন্তান তাই সবকিছু ভুলে গিয়ে আমাদের এলাকার কৃতি সন্তান জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সহচর বীর মুক্তিযোদ্ধা মরহুম তালুকদার আনোয়ার জং এর ছেলে সাবেক এমপি তালুকদার তৌহিদ জং মুরাদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল পাখি মার্কা প্রতীক পেয়েছেন, তিনি সবার কাছে ঈগল পাখি মার্কায় ভোট চেয়ে সবার কাছে দোয়া কামনা করছেন। তিনি আরো বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ৭ জানুয়ারি ২০২৪ইং তারিখ সারাদিন ঈগল পাখি মার্কায় ভোট দিন।

    অন্যদিকে মঙ্গলবার ১৯ ডিসেম্বর ২০২৩ইং সকাল ১০টায় এই সাবেক এমপি আলহাজ্ব তালুকদার তৌহিদ জং মুরাদ এর নির্বাচনী অফিস উদ্বোধন করা হবে সাভারের শিমুলতলা।

    ঢাকা-আরিচা মহাসড়কের শিমুলতলা এ নির্বাচনী অফিস উদ্বোধন শেষে হাজার হাজার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মটর শোভাযাত্রা সহকারে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে রেডিও কলোনি প্রদক্ষিণ করে শিমুলতলায় এসে তার নির্বাচনী কার্যালয়ে প্রবেশ করবেন এই সাবেক এমপি আলহাজ্ব তালুকদার তৌহিদ জং মুরাদ সাহেব। এরপর তিনি অফিস উদ্বোধন শেষে তার নির্বাচনী প্রতীক ঈদুল মার্কার প্রচার প্রচারণা কার্যক্রম শুরু করবেন, এলাকাবাসী ও তার নেতাকর্মীরা অনেকেই অভিমত প্রকাশ করেন যে মুরাদ জং জনপ্রিয় তার শীর্ষে রয়েছেন, তার ঈগল পাখি মার্কা বিজয়ী হবে ইনশাআল্লাহ।

  • ২৯৮আসনে প্রতীক পেলেন যারা, প্রচারণা শুরু

    ২৯৮আসনে প্রতীক পেলেন যারা, প্রচারণা শুরু

    (রিপন ওঝা,খাগড়াছড়ি)

    খাগড়াছড়ি ২৯৮ সংসদীয় আসনে আজ ১৮ ডিসেম্বর সোমবার সকালে বৈধ প্রার্থীগণ আনুষ্ঠানিক প্রক্রিয়ায় নির্বাচনী প্রতীক বরাদ্ধ পেয়েছেন।

    জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান সকল প্রার্থীদের প্রতীক বরাদ্ধের বিষয়টি প্রকাশ করেন।

    নির্বাচন কালীন রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান নিকট হতে আওয়ামী লীগের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি “নৌকা” প্রতীক, জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা “লাঙ্গল” তৃণমুল বিএনপির প্রার্থী সাবেক গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা সোনালি “আঁশ” ও ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মোঃ মোস্তফা “আম” প্রতীক গ্রহণ করেন।

    প্রতীক বরাদ্ধের সময় রিটার্নিং কর্মকর্তা সকল প্রার্থী ও তাদের সমর্থকদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলার জন্য অনুরোধ জানান। নির্বাচনী আইন শৃঙ্খলা নিয়ম কানুন মেনেই আগামীকাল হতে সারাদেশের ন্যায় খাগড়াছড়ি জেলায়ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৮ সংসদীয় আসনের এমপি পদপ্রার্থীগণ প্রচারণার কাজ শুরু করার কথা রয়েছে।

    আগামী ৭জানুয়ারি২০২৪ সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। খাগড়াছড়ি জেলার সংসদীয় আসনে মোট ভোটার রয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলার পুরুষ ভোটারঃ ২,৬২,০৬১জন, মহিলা ভোটারঃ ২,৫৩,২৮৫ জন, মোট ভোটারঃ ৫,১৫,৩৪৬ জন।

    উল্লেখ যে, খাগড়াছড়ি ২৯৮সংসদীয় আসনে ৭জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তার মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করা খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীর দত্ত চাকমা ও কংগ্রেস পাটির প্রার্থী মোঃ হাবিবুর রহমানের মনোনয়নপত্র বাছাইয়ের দিন বাতিল হয়। অপরদিকে জাকের পার্টির মোঃ হোসেন মনোয়নপত্র কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে প্রত্যাহার করেন।

    এসময়ে নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, গনতন্ত্রের ধারা অব্যাহত রাখতে চলমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে মাননীয় সভাপতি জননেত্রী শেখ হাসিনা নৌকার মাঝি হিসেবে বাছাই করেছেন। তাই জেলা আওয়ামী লীগ ও সকল উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের ঐক্যবদ্ধ থেকে নৌকার জয়লাভে বাংলাদেশ আওয়ামী লীগ ও সভাপতি মাননীয় দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে সবার প্রতি শ্রদ্ধাশীল আহ্বান জানাচ্ছি। তাই খাগড়াছড়ি জেলার সকল উপজেলার সকল ইউনিয়নের সকল ওয়ার্ডের সকল গ্রামের আপামর জনগণ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ভোগ করছে, কৃষকের মাঝে কৃষি ভূর্তকি গ্রহণ করছে, স্বাস্থ্যসেবা গ্রহণ করছে, সড়ক ও জনপথের উন্নয়ন ভোগ করছে, বছরে নতুন বই পাওয়ার আনন্দ উপভোগ করছে, সকল সুযোগ সুবিধা গ্রহণ করেছে, গরীব অসহায় প্রান্তিক জনগোষ্ঠী মাথাগোজার ঠাই বাসস্থান বা ঘর পেয়েছে, বয়স্কভাতা, মাতৃত্বকালীন ভাতা, উপবৃত্তি যারাই পেয়েছেন বিশ্বাস করি সেই জনগণ ভোটকেন্দ্রে এসে নৌকার প্রতি অটুট সমর্থন রাখবে।

  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

    নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে//

    নড়াইল জেলা গোয়েন্দা শাখা ডিবি কর্তৃক একাত্তর পিস ইয়াবাসহ একজন আসামি গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ আল আমিন শেখ (২৮) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম। গ্রেফতারকৃত মোঃ আল আমিন শেখ (২৮) যশোর জেলার বাঘারপাড়া থানাধীন ভাঙ্গুরা পূর্বপাড়া গ্রামের মোঃ খোকন শেখের ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রোববার (১৭ ডিসেম্বর) গভীর রাতে নড়াইল সদর থানাধীন চাচরা গাবতলা যাত্রী ছাউনির সামনে থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ফারুক হোসেন, এএসআই (নিঃ) আনিসুজ্জামান, এএসআই (নিঃ) মোঃ মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ আল আমিন শেখ (২৮) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীর নিকট থেকে একাত্তর পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

  • পাইকগাছায় প্রতিপক্ষের বিরুদ্ধে পৈত্রিক সম্পতি জবর দখলের চেষ্টা ; থানায় অভিযোগ

    পাইকগাছায় প্রতিপক্ষের বিরুদ্ধে পৈত্রিক সম্পতি জবর দখলের চেষ্টা ; থানায় অভিযোগ

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    খুলনার পাইকগাছার লতায় প্রতিবেশীর বিরুদ্ধে পৈত্রিক ভোগদলীয় সম্পত্তিতে জোর পূর্বক ঘেরা বেড়া দিয়ে দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় প্রতিপক্ষ দেবাশীষ ঢালী গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে।
    অভিযোগ সুত্রে জানা গেছে,উপজেলার লতা ইউনিয়নের হানি গ্রামের মৃত্যু বিরেন্দ্রনাথ ঢালীর পুত্র অলোকেশ ঢালী দীর্ঘ দিন যাবত হানিমুনকিয়া মৌজায় ৩০২/৩৮০ খতিয়ানের ৪৪২,৪৪৩,৪৪৪ দাগের তার পৈত্রিক সম্পতিতে বাড়ি ঘর নির্মাণ করে শান্তিপূর্ণ ভাবে বসবাস করছে। ঘটনার দিন সোমবার সকালে প্রতিপক্ষ একই এলাকার সুবোল চন্দ্র ঢালী ও তার দুই ছেলে দেবাশীষ ঢালী এবং আশীষ ঢালী গংরা অলোকেশের জমিতে জোর পূর্বক ঘেরাবেড়া দিয়ে জবর দখল করার চেষ্টা করে। এ সময় অলোকেশের পরিবার বাধা প্রদান করলে প্রতিপক্ষরা গালা গালিসহ হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় অলোকেশ চন্দ্র ঢালী বাদি হয়ে প্রতিপক্ষ সুবোল চন্দ্র ঢালীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে থানার ওসি ওবাইদুর রহমান বলেন অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।

  • পাইকগাছা ও কয়রার মানুষ কে উন্নত চিকিৎসা সেবা দিচ্ছে ড্রিম ফোর হাসপাতাল

    পাইকগাছা ও কয়রার মানুষ কে উন্নত চিকিৎসা সেবা দিচ্ছে ড্রিম ফোর হাসপাতাল

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
    এমন একটা সময় ছিল যখন জটিল কোন সমস্যা হলেই উন্নত চিকিৎসার জন্য ছুটে যেতে হতো খুলনা, সাতক্ষীরা কিংবা সুদূর ঢাকাতে। কয়েক বছর আগেই চিকিৎসার এমন চিত্র ছিল সুন্দরবন সংলগ্ন উপকূলীয় খুলনার পাইকগাছা ও কয়রার। সময়ের সাথে সাথে বদলে গেছে অত্র এলাকার চিকিৎসা ব্যবস্থা। দেশের বড় বড় শহরের ন্যায় সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারী পর্যায়ে অত্র এলাকায় গড়ে উঠেছে উন্নত আধুনিক মানের চিকিৎসা সেবা প্রতিষ্ঠান। যার মধ্যে অন্যতম ড্রিম ফোর হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। চিকিৎসার জন্য আর ঢাকা খুলনা নয়, এমন স্বপ্ন নিয়ে সহকারী অধ্যাপক মোঃ রকিবুজ্জামান, এম নূর উদ্দিন ও শেখ বেলাল উদ্দিন তিন বন্ধু মিলে উন্নত চিকিৎসা সেবা মানুষের দৌড় গোরায় পৌঁছে দিতে জেলার পাইকগাছা উপজেলা সদরের কয়রা পাইকগাছা সড়কের জিরো পয়েন্ট সংলগ্ন অমর নিউ মার্কেটের দ্বিতীয় তলায় ৬ হাজার স্কয়ার ফুট জায়গার উপর গড়ে তুলেছেন আধুনিক মানের ড্রিম ফোর হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামের প্রতিষ্ঠানটি। ১৩টি এসি দ্বারা পুরো ভবন শীতাতপ নিয়ন্ত্রিত তবে বেডের ক্ষেত্রে এসি নন এসির ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে অত্যাধুনিক মানের অপারেশন থিয়েটার, ডিজিটাল ল্যাব, ৫০০ এম এ ডিজিটাল এক্সরে, ফোর ডি কালার আল্ট্রাসনোগ্রাম, ১২ চ্যানেল বিশিষ্ট ইসিজি, ফ্রান্সের অত্যাধুনিক মিনি ভিডাস হরমোন টেস্ট মেশিন সহ আধুনিক মানের সব যন্ত্রপাতি। সিজারিয়ান কেস, জ্বরায়ু, টিউমার, পাইলস, পিত্তথলির পাথর, হার্নিয়া সহ প্রায় সব ধরনের অপারেশন এখানে করা হয়। ডেলিভারির ক্ষেত্রে নরমাল স্বাভাবিক ডেলিভারি কে অধিক গুরুত্ব দেওয়া হয়। এখানে আবাসিক মেডিকেল অফিসার হিসেবে সার্বক্ষণিক সেবা দিচ্ছেন এমবিবিএস ডাক্তার তানিয়া চৌধুরী। এছাড়া এখানে বর্তমানে ১২ জন চিকিৎসক নিয়মিত রোগী দেখেন। এরা হলেন অর্থোপেডিক্ ট্রমা স্পাইন সার্জন অত্র এলাকার কৃতি সন্তান সহকারী অধ্যাপক ডাক্তার জি এম রুহুল কুদ্দুস, প্যারালাইসিস রিহ্যাব স্পেশালিষ্ট ডাক্তার জাফর সাদিক, শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার খান আহমেদ হিলালী, মেডিসিন এ্যাজমা, যক্ষা ও বক্ষব্যাধী বিশেষজ্ঞ ডাক্তার স ম মঈনুল হক, কলোরেক্টাল সার্জারী বিশেষজ্ঞ ডাক্তার আব্দুর রব, নাক কান গলা বিশেষজ্ঞ সার্জন ডাক্তার মোঃ সাইফুল ইসলাম, ্মেডিসিন স্পেশালিষ্ট ডাক্তার শেখ ফারহানা ফারুক, মেডিসিন ডায়াবেটিস, চর্ম যৌন মা ও শিশু বিষয়ে অভিজ্ঞ ডাক্তার গোপাল বাছাড়, গাইনী ও প্রসূতি অভিজ্ঞ ডাক্তার মিন্নাতুল মোস্তফা এলিজা, চক্ষু ডাক্তার আব্দুল্লাহ আল মামুন তুহিন, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোঃ ইশতিয়াক মাহমুদ এবং হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোঃ রকিবুল হাসান। অত্র হাসপাতালের ডাক্তার জিএম রুহুল কুদ্দুস এর নিকট চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন বলে জানান গড়ইখালী ইউনিয়নের বাসখালী গ্রামের গৃহবধূ আম্বিয়া খাতুন, আম্বিয়ার ন্যায় সুস্থ হয়ে উঠেছেন গোপালপুর গ্রামের যুবক রাসেল। হাসপাতালের উন্নত পরিবেশ যেকোন মানুষ কে মুগ্ধ করবে মন্তব্য করেন কয়রার আমাদী ইউনিয়নের বাসিন্দা সুমনা হক মুক্তা। জন্মস্থানের মানুষের উন্নত সেবা দিতে পেরে নিজের ধন্য মনে করছেন বলে মন্তব্য করেন ডাক্তার জিএম রুহুল কুদ্দুস ও রুহিন হোসেন প্রিন্স। অত্র প্রতিষ্ঠানে নুন্যতম অর্ধ শতাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে পাশাপাশি গ্রামীন এ জনপদের মানুষ উন্নত পরিবেশে উন্নত সেবা নিতে পারছে এজন্য নিজের গর্বিত মনে করছেন বলে মন্তব্য করেন হাসপাতালের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ রকিবুজ্জামান। প্রতিষ্ঠানটির সেবার মান বৃদ্ধি পাক এমন প্রত্যাশা এলাকাবাসীর।