Blog

  • ভূঞাপুরে স্বতন্ত্র এমপি প্রার্থীর ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগ

    ভূঞাপুরে স্বতন্ত্র এমপি প্রার্থীর ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগ

    আল-আমিন শোভন,
    ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

    টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু (ঈগল প্রতীক) ও তার নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে ভূঞাপুর পৌর শহরের দারোগ আলী সুপার মার্কেটের দোতলায় ডেল্টা লাইফ ইন্সুরেন্স অফিস কার্যালয়ে এ ঘটনা ঘটে।

    খবরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে তাদের উপস্থিতিতে স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু ওই কার্যালয়ে তার নেতাকর্মী ও সমর্থকদের সাথে নির্বাচনী প্রচারণা আলোচনা করে। তাৎক্ষণিক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার ও ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্ ঘটনাস্থলে উপস্থিত হন।

    জানা যায়, স্বতন্ত্র এমপি প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু তার সমর্থকদের সাথে দুপুরে উল্লেখিত কার্যালয়ে নির্বাচনী আলোচনা করছিলেন। এসময় দুর্বৃত্তরা ওই কার্যালেয় ইট-পাটকেল ছুঁড়লে অফিসের গ্লাস ভেঙে যায়। পরে অফিসের দরজা ভেঙে প্রবেশের চেষ্টা করলে পুলিশেল উপস্থিতির টের পেয়ে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করেন।

    আলোচনায় অংশ নেন- ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহিনুল ইসলাম তরফদার বাদল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলিফনুর মিনি, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক মিয়া, গোপালপুর পৌরসভা মেয়র মো. রকিবুল হক ছানা, জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম তালুকদার বাবলু প্রমুখ।

    এ ঘটনায় আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক মিয়া বলেন, স্বতন্ত্র এমপি প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু নির্বাচনী জনসংযোগের জন্য ভূঞাপুরে আসেন। তিনি আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার জন্য ডেল্টা লাইফ ইন্সুরেন্সের অফিসে আসে। তখন একদল সন্ত্রাসী আমার বীমা অফিস ও প্রার্থীর ওপর হামলা করে।

    প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু বলেন, আমার নির্বাচনী প্রচারণা বাধাগ্রস্থ করা হচ্ছে। আমিসহ সফর সঙ্গীদের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক মৌখিক জানানো হয়েছে। এনিয়ে লিখিত অভিযোগ করা হবে।

    এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়ন রয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

  • চেয়ারম্যান ফারুক আহমেদ এর জানাজায় মানুষের ঢল, দাফন সম্পন্ন 

    চেয়ারম্যান ফারুক আহমেদ এর জানাজায় মানুষের ঢল, দাফন সম্পন্ন 

     

    হারুন অর রশিদ দোয়ারাবাজার থেকেঃ

    সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ এর দাফন সম্পন্ন হয়েছে। 

    মঙ্গলপুর বাজারের পূর্ব পাশের মাঠে জানাজার নামাজ শেষে, পাশের নিজস্ব ভূমিতে দাফন করা হয়। মৃত্যু কালে তিনি দুই পুত্র, স্ত্রী, মা, ভাইবোন সহ অনেক আত্মীয় স্বজন রেখে যান। 

    জানাজার নামাজে উপস্থিত ছিলেন ছাতক দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পদ প্রার্থী শামীম আহমদ চৌধুরী, সংসদ সদস্য পদ প্রার্থী আইয়ুব করম আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী বীরপ্রতীক, ডা. আব্দুল কদ্দুছ, লক্ষিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আমিরুল হক, নরসিংপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামসুল হক নমু, বোগলা বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল,  মান্নারগাও ইউনিয়ন চেয়ারম্যান ইজ্জত আলী তালুকদার, সুরমা ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ, পান্ডারগাও ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, বিএনপি নেতা আলতাফুর রহমান খসরু, ছাতক দোয়ারাবাজার উপজেলা বিশিষ্টজন, সূধীজন সহ আত্মীয় স্বজন সহ দল-মত নির্বিশেষে হাজারো মানুষ অংশগ্রহণ করেন।

    এর আগে সোমবার বিকালে সিলেটের একটি 

     হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে হাসপাতাল থেকে তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসা হয়।

    ফারুক আহমেদ চেয়ারম্যান একজন গুণী রাজনৈতিক ব্যাক্তি ছিলেন। সে সবসময় মানুষের কল্যাণে কাজ করতেন। তিনি জাতীয়তাবাদী রাজনৈতিক দলের উপজেলা কমিটির সাধারণত সম্পাদক পদে দীর্ঘদিন দায়িত্ব পালন সহ দুই মেয়াদে পান্ডারগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি সবসময় পান্ডারগাও ইউনিয়ন সহ দোয়ারাবাজার উপজেলার উন্নয়ন নিয়ে কথা বলতেন। বিভিন্ন দফতর থেকে কাজও ছিনিয়ে আনতেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দোয়ারাবাজার উপজেলার বিশিষ্টজন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা।

  • টেকনাফে র‌্যাবের অভিযানে দেশীয় অ*স্ত্রসহ এক  দু*র্ধর্ষ স*ন্ত্রাসী আটক

    টেকনাফে র‌্যাবের অভিযানে দেশীয় অ*স্ত্রসহ এক দু*র্ধর্ষ স*ন্ত্রাসী আটক

    কে এম নুর মোহাম্মদ
    কক্সবাজার জেলা প্রতিনিধি

    কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকা থেকে দুর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী নয়নকে ১টি দেশীয় তৈরী শূটারগান (এলজি)’সহ আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

    আটককৃত সন্ত্রাসী হলেন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ২নং ওয়ার্ড মৌলভীবাজার পূর্বপাড়ার মৃত আবু তাহেরের ছেলে নয়ম উদ্দিন প্রকাশ নয়ন (৩২)।

    কক্সবাজার র‌্যাব-১৫,অতিরিক্ত পুলিশ সুপার ও
    সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)
    মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় র‌্যাব-১৫, সিপিসি-২,হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের প্রেক্ষিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। আভিযানিক দল উক্ত এলাকার জনৈক নয়ম উদ্দিনের বসত ঘরের সামনে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে নয়ম উদ্দিন প্রকাশ নয়নকে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি তার নিকট অবৈধ অস্ত্র রয়েছে বলে স্বীকার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার হেফাজত থেকে ১টি দেশীয় তৈরি শূটারগান (এলজি) উদ্ধার করা হয়।
    জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি তার সাথে অপর এক সহযোগীর নাম-ঠিকানা প্রকাশ করে এবং সে কৌশলে পালিয়ে যায় মর্মে স্বীকার করে। আরো জানা যায় যে, আটককৃত নয়ন একজন দুর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী। সে প্রভাব বিস্তারের জন্য পলাতক আসামীর সহায়তায় সাধারণ নাগরিকদের অস্ত্র-শস্ত্রের ভয়-ভীতি দেখিয়ে আতংক সৃষ্টি করে থাকে। একই সাথে অপহরণ, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক ব্যবসাসহ নানাবিধ সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত।

    তিনি আরো জানান, উদ্ধারকৃত আলামতসহ ধৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • তরুণরাই এদেশের গণতন্ত্র এগিয়ে নিবে – ড. মো. সাজ্জাদ হোসেন

    তরুণরাই এদেশের গণতন্ত্র এগিয়ে নিবে – ড. মো. সাজ্জাদ হোসেন

    পটিয়া প্রতিনিধি –
    এডুকেশন রিসার্চ ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ কর্তৃক আয়োজিত ” সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্রের উৎসব ” অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসের ড. মোঃ সাজ্জাদ হোসেন তার প্রধান অতিথির বক্তব্যে বলেন, ” আমরা বীরের জাতি, যুদ্ধ করে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে। আমাদের দেশের সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন হবে, কোন বিদেশী রাষ্ট্রের হুকুমে বাংলাদেশ চলে না। এদেশের তরুণরা একদিন পাকিস্থানের মত পরাশক্তিকে পরাজিত করে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল,এই তরুণরাই দেশী বিদেশী সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিরলস প্রচেষ্টার মাধ্যমে এই দেশকে উন্নতির শিখরে পৌছে দিয়েছেন, সেখান থেকে পেছনে আসা যাবে না। এজন্য সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র আবশ্যক। তরুণ রাই বাংলাদেশের গণতন্ত্র এগিয়ে নিবে”

    মঙ্গলবার পটিয়া সরকারি কলেজ মিলনায়তনে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন এর সভাপতিত্বে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের প্রফেসর ড. এ এইচ এম সেলিম উল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান ,পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. রকিবা নবী, চুয়েটের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. স্বপন কুমার রায়, চুয়েটের ইংরেজি বিভাগের প্রফেসর ড. কামরুল হাসান, দক্ষিন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশ, মোসলেহ উদ্দীন মনসুর, জেলা আওয়ামী লীগের সদস্য নাসির উদ্দীন,পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুণুর রশীদ, পটিয়া পৌরসভা মেয়র আইয়ুব বাবুল, বীর মুক্তিযোদ্ধা কাজী আবু তৈয়ব,মওলানা এস এম মিছবাউল হক, সাংবাদিক নয়ন শর্মা, বাংলাদেশের আন্তর্জাতিক যুব প্রতিনিধি মুসাদ্দিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা ইনতিসার ফাহিম, শাহেদ খান, জিহান প্রমুখ।

  • মধুপুর উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে স্বতন্ত্র প্রার্থীর মতবিনিময়

    মধুপুর উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে স্বতন্ত্র প্রার্থীর মতবিনিময়

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সাবেক সংসদ সদস্য খন্দকার আনোয়ারুল হক। টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি ট্রাক প্রতিকে নির্বাচন করছেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধায় তিনি এ মতবিনিময় সভা করেন। এ সময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক বাবুল রানা সহ সাংবাদিক গন ও তার সাথে আসা শতাধিক নেতা কর্মী উপস্হিত ছিলেন। মতবিনিময় সভায় তিনি জানান জাতীয় পার্টির শাসনামলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
    তিনি ছাত্রজীবনে ডাকসুর সদস্য ছিলেন। ওই সময় জাতীয় পার্টির দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন।
    তিনি বলেন, আমি নিস্বার্থভাবে মধুপুর-ধনবাড়ীর মানুষের কল্যাণে কাজ করেছি। তৎকালীন বনমন্ত্রীর সহযোগিতায় মধুপুরে রাবার বাগান করেছি। নিজের জন্য কিছু করিনি বলে এখনো ব্যবসার আয় দিয়ে আমার সংসার চলে। আমি জনগণের ভোটে নির্বাচিত হলে মধুপুর ধনবাড়ীতে গ্যাস সংযোগের মাধ্যমে রাবার শিল্পসহ ইন্ডাস্ট্রিয়াল যোন করে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন বলেও জানান। ।

  • ময়মনসিংহ-৪ আসনে বাবার জন্য ভোট চাইলেন মেয়ে মাশা

    ময়মনসিংহ-৪ আসনে বাবার জন্য ভোট চাইলেন মেয়ে মাশা

    ষ্টাফ রিপোর্টারঃ
    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ সদর আসনের স্বতন্ত্র প্রার্থী এফবিসিসিআই এর সাবেক পরিচালক আমিনুল হক শামীম সিআইপি এর
    জন্য ভোট চেয়েছেন তার একমাত্র মেয়ে ডাঃ মাশা।

    মঙ্গলবার ১৯শে ডিসেম্বর দুপুরে ময়মনসিংহ-৪ আসন এলাকার ভাবখালী ইউনিয়নের ভাবখালী তোরার মোড়, আউলিয়ার বাজারসহ বিভিন্ন তিনি গণসংযোগ করে বাবার নির্বাচনী প্রতিক ট্রাক মার্কায় ভোট ও দোয়া চান।

    ডাঃ মাশা বলেন, ‘মানুষের সঙ্গে মেশার অসম্ভব ক্ষমতা রয়েছে আমার বাবার। তার কাছে কোনো কাজই অসম্ভব নয়। আমার বাবা ছোট-বড় সকলের সাথে ভদ্র আচরণে কথা বলেন। ছোটদের স্নেহ আর বড়দের সম্মান দিয়ে কথা বলেন। কাজের প্রতি মনোযোগী এই মানুষটি আমাদের পরিবারকেও খুব একটা সময় দিতে পারেননি। তার কাছে দায়িত্বটাই আগে।’

    শামিমের দায়িত্ববোধের প্রশংসা করে মাশা বলেন, সৎ, ব্যক্তিত্ববান, জবাবদিহিতায় বিশ্বাসী একজন মানুষ আমার বাবা। তার প্রতিটি কাজের জবাবদিহি নিশ্চিত করেন তিনি। এসময় তার সাথে ছিলেন-যুব মহিলা লীগ নেত্রী দিলরুবা শারমিন, শাহীনুর আক্রার মিলি, ভাবখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আরিফ রববানী,ভাবখালী ইউনিয়ন পরিষদের মেম্বার রুনা বেগম আদুরী,কৃষকলীগ নেতা তোরাব আলী,সদর উপজেলা জাতীয় শ্রমিকলীগ এর সদস্য আল আমিন,ইউনিয়ন শ্রমিক লীগ নেতা জুয়েল মিয়া,ছাত্রলীগ নেতা আমিরুল ইসলাম আকাশ প্রমুখ।

  • বানারীপাড়ায় অপরাজিতা প্রকল্পের রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

    বানারীপাড়ায় অপরাজিতা প্রকল্পের রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় মঙ্গলবার ১৯ ডিসেম্বর সকাল ১০ টায় উপজেলা বিআরডিবি মিলনায়তনে বেসরকারি সংস্থা রুপান্তরের উদ্যোগে দিন ব্যাপী অপরাজিতা প্রকল্পের সদস্যদের রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণে অভিজ্ঞ অপরাজিত সদস্যদের নেতৃত্ব বিকাশ , নেটওয়ার্কিং ও এ্যাডভোকেসী বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অপরাজিতার বরিশাল বিভাগীয় উপদেষ্টা ও মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা এনজিও সমন্বয়কারী ও সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম। সভাপতিত্ব করেন অপরাজিতার উপজেলা সাধারণ সম্পাদক সন্ধ্যা রাণী। প্রশিক্ষক ছিলেন রুপান্তরের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী নুর-ই- আজম হায়দারী এবং জেলা সমন্বয়কারী সীমা বিশ্বাস। প্রশিক্ষণের সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা সমন্বয়কারী মোঃ মিজানুর রহমান বাবু।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।

  • বানারীপাড়ায় আওয়ামী লীগের বর্ণাঢ্য বিজয় র‌্যালী

    বানারীপাড়ায় আওয়ামী লীগের বর্ণাঢ্য বিজয় র‌্যালী

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় মঙ্গলবার ১৯ ডিসেম্বর
    মহান বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৬ ডিসেম্বর উপজেলা, পৌর আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলার ফেরীঘাট সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার নেতৃত্ব দেন। এখান থেকে বর্ণাঢ্য বিজয় র‌্যালীটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং দলীয় কার্যালয়ে শেষ হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা, ও সদর ইউপি চেয়ারম্যান আ.জলিল ঘরামী, চাখারের ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু, সহ-সভাপতি মাষ্টার প্রমূখ সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।

  • সুজানগরে নিখোঁজ ৬ বছরের শিশুর মরদেহ মিলল নানা বাড়ির বাথরুমের পাশে

    সুজানগরে নিখোঁজ ৬ বছরের শিশুর মরদেহ মিলল নানা বাড়ির বাথরুমের পাশে

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগরে নিখোঁজের ১৬ ঘন্টা পর নাফিয়া জাফরিন মুসকান(০৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানাযায়,সুজানগর উপজেলা ও আমিনপুর থানার অর্ন্তগত রানীনগর ইউনিয়নের ব্রি-মালি গ্রামের মো.নাজমুল হাসানের একমাত্র সন্তান নাফিয়া জাফরিন মুসকান তার মায়ের সাথে গত ১১ ডিসেম্বর তার নানা আব্দুস সালাম শেখের বাড়ি একই ইউনিয়নের সারিরভিটা গ্রামে বেড়াতে যায়। রোববার(১৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে হঠাৎ করেই নাফিয়া জাফরিন মুসকানের কোনো খোঁজ পাচ্ছিলেন না তার মাসহ স্বজনেরা। পরে সোমবার ভোর রাতের দিকে নাফিয়ার মামা বাবু শেখ বাথরুমে যাবার পথে বাথরুম সংলগ্ন টিউবয়েলের পাশে নাফিয়ার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতের স্বজনদের অভিযোগ শিশু নাফিয়া জাফরিন মুসকানকে হত্যার পর ওই স্থানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে নাফিয়া জাফরিন মুসকানের পিতা নাজমুল হাসান থানায় একটি মামলা দায়ের করেছেন। পাবনা সহকারী পুলিশ সুপার(সুজানগর সার্কেল) মো.রবিউল ইসলাম সোমবার রাতে জানান, প্রাথমিকভাবে পুলিশের ধারণা শিশু নাফিয়া জাফরিন মুসকানকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হত্যা করা করা হতে পারে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। উল্লেখ্য নাফিয়া জাফরিন মুসকানের পিতা নাজমুল হাসান মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন ঢাকায় চাকুরী করেন। এবং পরিবার নিয়ে ঢাকাতেই বসবাস করতেন। ছুটি নিয়ে স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি বেড়াতে এসেছিলেন। নাফিয়া জাফরিন মুসকান ঢাকার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্লে গ্রুপের শিক্ষার্থী ছিল। এদিকে একমাত্র সন্তান নাফিয়া জাফরিন মুসকানকে হারিয়ে শোকে স্তব্ধ মা-বাবা।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • তেঁতুলিয়ায় গ্রীষ্মকালীন পেঁয়াজ কর্তন শুরু

    তেঁতুলিয়ায় গ্রীষ্মকালীন পেঁয়াজ কর্তন শুরু

    মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ শীতকালে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ হচ্ছে প গড়ের তেঁতুলিয়া উপজেলায়। এরই ধারাবাহিকতায় উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বুড়াবুড়ি ব্লকে গ্রীষ্মকালীন এই পেঁয়াজ কর্তন (হারভেস্ট) শুরু করা হয়েছে। গত রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে ৫জন ক্লাস্টার আকারের কৃষকের কর্তনকৃত গ্রীষ্মকালীন পেঁয়াজ পরিদর্শনে আসেন উপজেলা কৃষি অফিস।

    এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌস, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ জীবন ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা(এসএএও) মোঃ মোজাম্মেল হক, কৃষক-কৃষাণী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

    উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় উৎপাদিত গ্রীষ্মকালীন পেঁয়াজের আকার, স্বাদ, গন্ধ ও পুষ্টিমান অনেক উন্নত। ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ এ বছর উপজেলায় ১৪০ জন কৃষককে ১ কেজি করে নাসিক এন-৫৩ জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজসহ ডিএপি সার, এমওপি সার, পলিথিন ও অন্যান্য উপকরণ সরবরাহ করা হয়েছে।

    এই পেঁয়াজ চাষে অনেক কৃষকের ভাগ্যের চাকা ঘুরছে। পেঁয়াজের ঘাটতি পূরণে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে ভাগ্যের চাকা ঘোরাতে চলেছেন উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ইউনিয়নের বুড়াবুড়ি ব্লকের মান্দুলপাড়া গ্রামের আরিফ হোসেন, আনোয়ারা বেগম, মিন্টু হোসেন, মিনা বেগম ও সদর আলী। তাঁরা কৃষি প্রণোদনা কর্মসূচির নতুন উদ্ভাবিত নাসিক এন-৫৩ জাতের পেঁয়াজ চাষ করে হয়েছেন সফল। তাঁরা প্রত্যেকে ৩৩ শতক জমিতে নাসিক এন-৫৩ জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করেছেন। তাদের খেতে উৎপাদিত প্রতিটি পেঁয়াজের ওজন কমপক্ষে ২০০-২৫০ গ্রাম। তাদের জমিতে উৎপাদিত পেঁয়াজ দেখে অন্যান্য চাষিরাও এ জাতের পেঁয়াজ চাষে আগ্রহী হচ্ছেন। ক্লাস্টার আকারে পেঁয়াজ রোপনকৃত কৃষক আরিফ হোসেন বলেন, তিনি এই পেঁয়াজ রোপন করে লাভের মুখ দেখছেন। তিনি ইতোমধ্যে প্রতি কেজি পেঁয়াজ ২০০টাকা দরে বিক্রি করেছেন। বর্তমানে প্রতি কেজি গ্রীষ্মকালীন পেঁয়াজ ১০০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি করছেন।

    বুড়াবুড়ি ইউনিয়নের দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মোজাম্মেল হক বলেন- অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে বাজারে যখন শীতকালীন পেঁয়াজের সরবরাহ কম থাকে, ওই সময় নাসিক এন-৫৩ জাতের পেঁয়াজ মানুষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জুলাই-আগস্ট মাসে বীজ বপণ করে ২৫ থেকে ৩০ দিন বয়সের চারা রোপণ করতে হয়। ৯০ দিনের মধ্যেই এ পেঁয়াজ সংগ্রহ করা সম্ভব। প্রথম পর্যায়ে রোপণকৃত পেঁয়াজ এরই মধ্যে বাজারে আসতে শুরু করেছে। গাছসহ এ পেঁয়াজ বিক্রি করে চাষিরা আর্থিকভাবে লাভবান হবেন।

    উপজেলা কৃষি কর্মকর্তা তামান্ন ফেরদৌস বলেন, ক্লাস্টার আকারে ৫জন কৃষককে এই গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ বিতরণ করা হয়। সম্প্রতি নাসিক এন-৫৩ জাতের পেঁয়াজ চাষে উৎপাদন সফলতা দেখেছি। গ্রীষ্মকালীন এই পেঁয়াজ পরিচর্যা করার জন্য অফিস থেকে উপকরণ দেওয়া হয়েছে। গ্রীষ্মকালীন এই পেঁয়াজ কর্তন করে কৃষকরা যদি চাই শীতকালীন পেঁয়াজও রোপন করতে পারবেন। আমি আশা করছি পরিপক্ক প্রতিটির ওজন ২০০ গ্রাম ছাড়িয়ে যাবে। বর্তমান পেঁয়াজের বাজারদর ভালো হওয়ায় আমরা কৃষকদের বিক্রির পরামর্শ দিচ্ছি। পেঁয়াজের সংকট কমাতে সম্ভাবনাময় নাসিক এন-৫৩ জাত চাষে কৃষি বিভাগ সব ধরনের সহায়তা ও পরামর্শ প্রদান করছে। এ পেঁয়াজ চাষে কৃষক যেমন লাভবান হবেন, তেমনি আমদানি-নির্ভরতা কমবে এবং মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।