Blog

  • পাইকগাছায় প্রয়াত উজ্জ্বল এর স্মরণ সভা অনুষ্ঠিত

    পাইকগাছায় প্রয়াত উজ্জ্বল এর স্মরণ সভা অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    ” দূরত্ব জানে শুধু, একদিন খুব নিকটে ছিলাম” – এই লাইনটিতেই বোঝা যায় ২০০৩ ব্যাচের বন্ধু‌দের হৃদয় পটে উজ্জ্বল কতটা জ্বল জ্বল করছে। পাইকগাছায় প্রয়াত উজ্জ্বল সরদার এর স্মরণে এসএসসি ২০০৩ ব্যাচের আয়োজনে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পাইকগাছা সরকারি কলেজে অনুষ্ঠিত স্মরণ সভায় অব. শিক্ষক অখিল কুমার সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, পাইকগাছা সরকারি কলেজ এর অধ্যক্ষ সমরেশ রায়। বিশেষ অতিথি ছিলেন, উপধ্যাক্ষ মিহির বরণ মন্ডল, অব. শিক্ষক দিলীপ কুমার দাশ। সভার শুরুতেই ২০০৩ ব্যাচ ও কাউন্সিলর রবিশঙ্কর মন্ডল এর স ালনায় প্রয়াত উজ্জ্বলের স্বর্গীয় আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়। স্মরণ সভায় স্মৃতিচারণ বক্তৃতা করেন, উজ্জ্বলের ছোট ভাই টুটুল সরদার, দিপংকর মন্ডল, ইয়াসিন, রাকেশ সরদার, শেখর মন্ডল, রইচ খান, মফিজুল ইসলাম, মারুফ আহম্মেদ, রাকেশ সানা, ঋত্বিক মন্ডল, নূর ইসলাম মোহন, চিত্ত মন্ডল, রায়হান পারভেজ রনি, দীনবন্ধু সাধু, রাফেজ উদ্দীন। এসময়ে উজ্জ্বলের ২০০৩ সালের ব্যাচের বন্ধুমহল উপস্থিত ছিলেন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছায় দলিত শিক্ষার্থীদের চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    পাইকগাছায় দলিত শিক্ষার্থীদের চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছায় দলিত শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা দলিত শিক্ষা কর্মসূচির আওতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে দলিত শিক্ষা কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার ধরা দেবী দাশের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার অনাথ কুমার বিশ^াস, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রতন কুমার হালদার, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ। বক্তব্য রাখেন, দলিত শিক্ষা কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার নেপাল চন্দ্র দাশ, বিপ্লব দাশ ও স্পন্সরশীপ অফিসার অঞ্জনা দাশ। অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগী দলিত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

  • রাজশাহী জেলার আবারও শ্রেষ্ঠ করদাতা হলেন দুই ভাই সোহেল ও জুয়েল

    রাজশাহী জেলার আবারও শ্রেষ্ঠ করদাতা হলেন দুই ভাই সোহেল ও জুয়েল

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :
    রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের সফল চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, মোঃ বেলাল উদ্দীন সোহেল আবারও সেরা করদাতার হয়েছেন।

    সে সাথে তার ভাই মনিরুল ইসলাম জুয়ের রাজশাহী জেলার শ্রেষ্ঠ তরুণ কর দাতার সম্মানোনা পেয়েছেন।

    কর অঞ্চল রাজশাহীর উদ্যোগে চারটি ক্যাটাগরিতে ৪২ জন করদাতাকে সেরা করদাতা সম্মাননা স্মারক ও সনদ দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে মহানগরীর মনি বাজারে অবস্থিত নানকিং দরবার হলে সেরা করদাতাদের এ সম্মাননা দেওয়া হয়।

    কর অঞ্চল- রাজশাহী কর কমিশনার মো. শাহ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।
    অনুষ্ঠানে সিটি করপোরেশন, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নাটোর ও নওগাঁ জেলার চারটি ক্যাটাগরিতে ৪২ জন সেরা করদাতাকে এ সম্মাননা দেওয়া হয়।

    এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর আপিল অঞ্চল- রাজশাহী কর কমিশনার মনোয়ার আহমেদ, রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার জাকির হোসেন, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু। স্বাগত বক্তব্য দেন কর অঞ্চল-রাজশাহী পরিদর্শী রেঞ্জ-১ অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ শাহ আলম।

    এ সময় আরও উপস্থিত ছিলেন কর অঞ্চল রাজশাহী-নওগাঁ সার্কেল-৪ এর সহকারী কর কমিশনার মো. ইসমাইল মোর্শেদ।

    এ ছাড়া পুরস্কারপ্রাপ্ত করদাতাদের মধ্য থেকে সর্বোচ্চ কর প্রদানকারী করদাতা মো. আব্দুল আওয়াল, মেসার্স মুন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোকলেছুর রহমান মুকুল। সুজিত কুমার সরকার সর্বোচ্চ করদাতাদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় অর্থনীতিতে রাজস্ব আহরণের অন্যতম উৎস হলো আয়কর। রাষ্ট্রের ব্যয় নির্বাহসহ সম্পদের সুষম বণ্টন ও সামাজিক বৈষম্য নিরসনে আয়করের ভূমিকা অনস্বীকার্য। যে-সব করদাতা সঠিকভাবে এবং দীর্ঘ মেয়াদে আয়কর দিয়ে আসছেন তাদের সম্মানিত করা রাজস্ব বোর্ডের অত্যন্ত সময়োপযোগী ও সুদূর প্রসারী চিন্তা ধারারই বহিঃপ্রকাশ।

    সেরা করদাতা, দেওপাড়া ইউপি চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, গোদাগাড়ী উপজেলা যুবলীগের অর্থ বিষায়ক সম্পাদক মোঃ বেলাল উদ্দীন সোহেল বলেন, কঠোর পরিশ্রম ও সৎ ব্যবসা করে, এলাকাবাসীর দোয়া, আল্লাহ্‌র কৃপায় আমি ও আমার ভাই মনিরুল ইসলাম জুয়েল আবারও রাজশাহী জেলার শ্রেষ্ঠ করদাতা হয়েছি। সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, যেন সারা জীবন মানুষের সেবা করতে পারি।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • উজিরপুরে আওয়ামীলীগের বিজয় র‌্যালীতে রাশেদ খান মেনন

    উজিরপুরে আওয়ামীলীগের বিজয় র‌্যালীতে রাশেদ খান মেনন

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ  উজিরপুর উপজেলা আওয়ামীলীগের বিজয় র‌্যালীতে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি উপস্থিত ছিলেন। ১৯ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে এক বিশাল বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ামীলীগ অফিসে এসে শেষ হয়। র‌্যালী শেষে এক আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের নৌকার মাঝি মহাজোটের প্রার্থী কমরেড রাশেদ খান মেনন। আরো উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এ্যাডঃ সৈয়দা রুবিনা আক্তার মীরা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য অশোক কুমার হাওলাদার, এ্যাডঃ সালাউদ্দিন শিপু, যুগ্ম সম্পাদক ও ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, এ্যাডঃ শহিদুল ইসলাম, মহিলা আওয়ামীলীগের সভাপতি বিউটি খানম, পৌর আওয়ামীলীগের সভাপতি তাপস কুমার রায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম কুমার ঘরামী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ফাইজুল হক বালী ফারাহীন, সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান সীমা রানী শীলসহ অনেকে। আলোচনা সভায় প্রধান অতিথি মেনন বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হলে আবারো জননেত্রী শেখ হাসিনার সরকার গঠন করতে হবে এবং শেষ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। আর এ জন্য সারা দেশে নৌকার প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার বারবার দরকার। উন্নয়নের সরকার বারবার দরকার।

  • আশিক আবদুল্লাহর নেতৃত্বে আগৈলঝাড়ায় বিজয় শোভাযাত্রায় গণমানুষের ঢল

    আশিক আবদুল্লাহর নেতৃত্বে আগৈলঝাড়ায় বিজয় শোভাযাত্রায় গণমানুষের ঢল

    বি এম মনির হোসেনঃ-

    দেশের অন্যান্য স্থানের মতো বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবসের বিজয় শোভাযাত্রায় স্মরণাতীত কালের গণমানুষের ঢল নেমেছে।কেন্দ্রীয় আওয়ামী লীগের সারাদেশে বিজয় শোভাযাত্রা উৎসবের ঘোষণা অনুযায়ি ১৯ ডিসেম্বর মঙ্গলবার বিকেল তিনটায় উপজেলা সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠ থেকে জাতির পিতার নাতি সেরনিয়াবাত আশিক আবদুল্লাহর নেতৃত্বে বিজয় শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুণরায় সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে গিয়ে শেষ হয়।বিজয় শোভাযাত্রার পূর্বে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠের স্বাধীনতা মঞ্চে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত।বিজয় শোভাযাত্রায় অংশ গ্রহন করতে দুপুর থেকেই পাঁচটি ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা ব্যান্ডপার্টিসহ খন্ড খন্ড মিছিল নিয়ে কলেজ মাঠে সমবেত হলে কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়।স্মরণাতীত কালের নেতা-কর্মীদের সমন্বয়ে শোভাযাত্রায় অংশ নেয়া নেতা-কর্মীরা দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য জাতির পিতার কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বরিশাল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাতির পিতার ভাগ্নে, মন্ত্রী মর্র্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র প্রতীক, মুক্তিযুদ্ধের প্রতীক, উন্নয়নরে প্রতীক, স্বাধীনতার প্রতীক “নৌকা” “নৌকা” শ্লোগান দিয়ে র‌্যালীতে অংশ গ্রহণ করেন।বিজয় শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে অংশগ্রহন করেন জেলা আওয়ামী লীগ নেতা ও আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদার, জেলা পরিষদ সদস্য পিয়ারা ফারুক বক্তিয়ার, সাবেক সদস্য এ্যাডঃ রনজিত কুমার সমদ্দার, ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার, বিপুল দাস, মোঃ আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, মোঃ শফিকুল হোসেন টিটু তালুকদার, মোঃ গোলাম মোস্তফা সরদার, আওয়ামী লীগ নেতা মোঃ সাইদুল সরদার,অনিমেষ মন্ডল, কাজী রিয়াজ, রেমন ভূইয়া, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম তালুকদার, শ্রমিক লীগ সভাপতি এ্যাড. আবুল কাশেম সরদার, সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির হোসেন পাইক, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন শিকদার, দৈনিক আজকের খবর পত্রিকার প্রকাশক ও দৈনিক বাংলাদেশের আলো, দৈনিক হিরন্ময় পত্রিকার প্রতিনিধি বি এম মনির হোসেনসহ সকল ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকগনসহ দলের দশ সহস্রাধীক নেতা কর্মীরা।

  • টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেনের নির্বাচনী অফিস ভাং*চুরের অভিযোগ

    টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেনের নির্বাচনী অফিস ভাং*চুরের অভিযোগ

    স্টাফ রিপোর্টার
    টাঙ্গাইল-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেনের নির্বাচনী অফিস ভংচুর করার অভিযোগ নৌকার প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে । মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মগড়া ইউনিয়নের আয়নাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
    স্বতন্ত্র প্রার্থী সানোয়ার হোসেনের ছোট ভাই আশরাফ হোসেন জানান, নৌকার সমর্থক একদল সন্ত্রাসী এসে আমাদের নির্বাচনী অফিসে ঢুকে ভাঙচুর করে এবং সকল পোস্টার ছিড়ে ফেলে। এছাড়া যারা এই অফিসে বসবে তাদেরকে গলা কেটে হত্যা করার হুমকি দেয়। নৌকার প্রার্থী একদল সন্ত্রাসী সর্বহারাদের নিয়ে নির্বাচনী এলাকায় সমাবেশ ঘটাচ্ছে। প্রশাসনের কাছে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। এ ঘটনায় নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানাবেন বলে তিনি জানান।

  • রাজশাহী জেলার আবারও শ্রেষ্ঠ করদাতা হলেন দুই ভাই সোহেল ও জুয়েল

    রাজশাহী জেলার আবারও শ্রেষ্ঠ করদাতা হলেন দুই ভাই সোহেল ও জুয়েল

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :
    রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের সফল চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, মোঃ বেলাল উদ্দীন সোহেল আবারও সেরা করদাতার হয়েছেন।

    সে সাথে তার ভাই মনিরুল ইসলাম জুয়ের রাজশাহী জেলার শ্রেষ্ঠ তরুণ কর দাতার সম্মানোনা পেয়েছেন।

    কর অঞ্চল রাজশাহীর উদ্যোগে চারটি ক্যাটাগরিতে ৪২ জন করদাতাকে সেরা করদাতা সম্মাননা স্মারক ও সনদ দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে মহানগরীর মনি বাজারে অবস্থিত নানকিং দরবার হলে সেরা করদাতাদের এ সম্মাননা দেওয়া হয়।

    কর অঞ্চল- রাজশাহী কর কমিশনার মো. শাহ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।
    অনুষ্ঠানে সিটি করপোরেশন, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নাটোর ও নওগাঁ জেলার চারটি ক্যাটাগরিতে ৪২ জন সেরা করদাতাকে এ সম্মাননা দেওয়া হয়।

    এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর আপিল অঞ্চল- রাজশাহী কর কমিশনার মনোয়ার আহমেদ, রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার জাকির হোসেন, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু। স্বাগত বক্তব্য দেন কর অঞ্চল-রাজশাহী পরিদর্শী রেঞ্জ-১ অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ শাহ আলম।

    এ সময় আরও উপস্থিত ছিলেন কর অঞ্চল রাজশাহী-নওগাঁ সার্কেল-৪ এর সহকারী কর কমিশনার মো. ইসমাইল মোর্শেদ।

    এ ছাড়া পুরস্কারপ্রাপ্ত করদাতাদের মধ্য থেকে সর্বোচ্চ কর প্রদানকারী করদাতা মো. আব্দুল আওয়াল, মেসার্স মুন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোকলেছুর রহমান মুকুল। সুজিত কুমার সরকার সর্বোচ্চ করদাতাদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় অর্থনীতিতে রাজস্ব আহরণের অন্যতম উৎস হলো আয়কর। রাষ্ট্রের ব্যয় নির্বাহসহ সম্পদের সুষম বণ্টন ও সামাজিক বৈষম্য নিরসনে আয়করের ভূমিকা অনস্বীকার্য। যে-সব করদাতা সঠিকভাবে এবং দীর্ঘ মেয়াদে আয়কর দিয়ে আসছেন তাদের সম্মানিত করা রাজস্ব বোর্ডের অত্যন্ত সময়োপযোগী ও সুদূর প্রসারী চিন্তা ধারারই বহিঃপ্রকাশ।

    সেরা করদাতা, দেওপাড়া ইউপি চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, গোদাগাড়ী উপজেলা যুবলীগের অর্থ বিষায়ক সম্পাদক মোঃ বেলাল উদ্দীন সোহেল বলেন, কঠোর পরিশ্রম ও সৎ ব্যবসা করে, এলাকাবাসীর দোয়া, আল্লাহ্‌র কৃপায় আমি ও আমার ভাই মনিরুল ইসলাম জুয়েল আবারও রাজশাহী জেলার শ্রেষ্ঠ করদাতা হয়েছি। সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, যেন সারা জীবন মানুষের সেবা করতে পারি।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • মহালছড়ি হতে নৌকার প্রচারণার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

    মহালছড়ি হতে নৌকার প্রচারণার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

    রিপন ওঝা,মহালছড়ি

    খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ক্যায়াংঘাট, মাইসছড়ি, মুবাছড়ি, মহালছড়ি সদর হতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকা প্রতীকে প্রচারণা আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের শুভ সূচনা করেন ২৯৮ সংসদীয় আসনের পদপ্রার্থী নৌকার মাঝি কুজেন্দ্র লাল ত্রিপুরা।

    এসময়ে ২৯৮নং আসনের নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, গনতন্ত্রের ধারা অব্যাহত রাখতে চলমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে মাননীয় সভাপতি জননেত্রী শেখ হাসিনা নৌকার মাঝি হিসেবে বাছাই করেছেন। তাই জেলা আওয়ামী লীগ ও সকল উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের ঐক্যবদ্ধ থেকে নৌকার জয়লাভে বাংলাদেশ আওয়ামী লীগ ও সভাপতি মাননীয় দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে সবার প্রতি শ্রদ্ধাশীল আহ্বান জানাচ্ছি। তাই খাগড়াছড়ি জেলার সকল উপজেলার সকল ইউনিয়নের সকল ওয়ার্ডের সকল গ্রামের আপামর জনগণ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ভোগ করছে, কৃষকের মাঝে কৃষি ভূর্তকি গ্রহণ করছে, স্বাস্থ্যসেবা গ্রহণ করছে, সড়ক ও জনপথের উন্নয়ন ভোগ করছে, বছরে নতুন বই পাওয়ার আনন্দ উপভোগ করছে, গরীব অসহায় প্রান্তিক জনগোষ্ঠী মাথাগোজার ঠাই বাসস্থান বা ঘর পেয়েছে, বয়স্কভাতা, মাতৃত্বকালীন ভাতা, উপবৃত্তি যারাই পেয়েছেন, সকল সুযোগ সুবিধা গ্রহণ করেছে, বিশ্বাস করি সেই জনগণ সকল প্রকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটকেন্দ্রে এসে আগামী ৭জানুয়ারি রোজ রবিবার সকাল হতেই বিকাল ৪.০০ঘটিকা পর্যন্ত নৌকার প্রতি অটুট সমর্থন রাখবে।

    আজকে প্রচারণার শুভ কার্যক্রমে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ সভাপতি সংসদ পদপ্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা, সহসভাপতি কল্যাণমিত্র বড়ুয়া, সহসভাপতি মংক্যাচিং চৌধুরী, সহসভাপতি সাথোয়াই মারমা, সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জব্বার, সাংগঠনিক সম্পাদক মোঃ দিদারুল আলম দিদার, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক নীলোৎপল খীসা, অ্যড. সুপাল চাকমা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনসহ জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হ্লাশিং মং চৌধুরী, জেলা ও উপজেলা ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

    আগামী ৭জানুয়ারি২০২৪ সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। খাগড়াছড়ি জেলার সংসদীয় আসনে মোট ভোটার রয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলার পুরুষ ভোটারঃ ২,৬২,০৬১জন, মহিলা ভোটারঃ ২,৫৩,২৮৫ জন, মোট ভোটারঃ ৫,১৫,৩৪৬ জন।

    ১৮ ডিসেম্বর সোমবার সকালে বৈধ প্রার্থীগণ আনুষ্ঠানিক প্রক্রিয়ায় নির্বাচনী প্রতীক বরাদ্ধ পেয়েছেন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান সকল প্রার্থীদের প্রতীক বরাদ্ধের বিষয়টি প্রকাশ করেন।

  • নড়াইলে দ্রুত গতির ট্রলির চাপায় শিশুর মৃত্যু।  চালক পালিয়ে গেছে ট্রলিটি পুলিশের হেফাজতে

    নড়াইলে দ্রুত গতির ট্রলির চাপায় শিশুর মৃত্যু। চালক পালিয়ে গেছে ট্রলিটি পুলিশের হেফাজতে

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে//

    নড়াইলে ট্রলির চাপায় শিশুর মৃত্যু। নড়াইল সদর উপজেলায় বালুবাহী ট্রলি চাপায় নাইম সরদার (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
    মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে সড়ে ১২ টার দিকে সদর উপজেলার হবখালি ইউনিয়ন এর সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
    নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
    নিহত নাইম সরদার সদর উপজেলার হবখালি ইউনিয়নের শুব্দিডাঙ্গা গ্রামের নাজমুল সরদারের ছেলে।
    পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে নিজ বাড়ি থেকে সাইকেল যোগে স্থানীয় বাজারের দিকে যাচ্ছিল নাইম সরদার প্রতিমধ্যে হবখালি ইউনিয়ন পরিষদের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি বালুবাহী ট্রলি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। তবে ট্রলিটির চালক ট্রলি ফেলে পালিয়ে গেছে।
    এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলাম,
    প্রতিবেদক উজ্জ্বল রায়কে
    বলেন, ঘাতক ট্রলিটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে ট্রলির চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

  • হরতালের সমর্থনে ঝিনাইদহের বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ মিছিল

    হরতালের সমর্থনে ঝিনাইদহের বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ মিছিল

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    হরতালের সমর্থনে ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। মঙ্গলবার ঝিনাইদহ, কালীগঞ্জ ও কোটচাঁদপুর শহরে হরতালের সমর্থনে মিছিল বের করে বিএনপি। সকালে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদের নির্দেশনায় শহরের আরাপপুর এলাকায় মিছিল করে বিএনপি। জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আব্দুল মজিদ বিশ^াস মিছিলের নেতৃত্ব দেন। মিছিলকারীরা নির্বাচনকে অবৈধ আখ্যা দিয়ে তফসিল বাতিলের দাবী জানান। এদিকে জেলার কালীগঞ্জ উপজেলায় বিএনপি নেতা আব্দুল হামিদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বাজারে গিয়ে শেষ হয়। মিছিল থেকে হরতাল সফল করার জন্য কালীগঞ্জ বাসির প্রতি আহবান জানানো হয়। কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর এলাকায় জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ফারুক হোসেন খোকন ও কোটচাঁদপুর উপজেলা বিএনপির সাধারণ লিয়াকত আলীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। ঝিনাইদহ জেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চত করা হয়। এদিকে সোমবার রাতে ঝিনাইদহ শহরের আজাদ রেষ্ট হাউস এলাকায় মশাল নিয়ে বেক্ষাভ মিছিল করার সময় পুলিশের ধাওয়া খেয়ে বিএনপি নেতাকর্মীরা পালিয়ে যায়। পুলিশ রাস্তার উপর থেকে জ¦লন্ত মশাল অপসারণ করে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান