Blog

  • মধুপুরে জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    মধুপুরে জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুরে জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
    নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) আগারগাঁও ঢাকা এর আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদর হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কায়ছারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার, ময়মনসিংহ আঞ্চলিক সিনিয়র নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী, টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান প্রমুখ।
    এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. জাকির হোসাইন, মধুপুর থানা অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান সহ সরকারি কর্মকর্তা গন।
    কর্মশালায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধি, আইনশৃঙ্খলা, প্রিজাইডিং কর্মকর্তাদের দায়িত্ব পালন নিয়ে আলোচনা করা হয়।নির্বাচন অবাদ ও সুষ্ঠু করার লক্ষে প্রিজাইডিং কর্মকর্তাদের যথাযথ ভাবে দ্বায়িত্ব পালনের উপর গুরুত্ব আরোপ করা হয়।
    উক্ত কর্মশালায় ভোটগ্রহণ কর্মকর্তা ছাড়াও সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

  • বেগমগঞ্জের কাজীরহাটে চাকা মার্কার অফিসের শুভ উদ্বোধন

    বেগমগঞ্জের কাজীরহাটে চাকা মার্কার অফিসের শুভ উদ্বোধন

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
    আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সাম্যবাদী দলের মনোনীত নোয়াখালী -৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা কমরেড মহিউদ্দিন মহিম ২ শতাধিক নেতাকর্মী নিয়ে চাকা মার্কার নির্বাচনী অফিসের শুভ উদ্বোধন করেন।
    উপজেলার ঐতিহ্যবাহী কাজীরহাট দক্ষিণ বাজারে উক্ত নির্বাচনী অফিসের শুভ উদ্বোধন করা হয়। এসময় কোরআন তেলওয়াত, আলোচনা সভা ও বিশেষ দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা কমরেড মহিউদ্দিন মহিম চাকা মার্কায় ভোট চেয়ে সকলের নিকট দোয়া ও সমর্থন কামনা করেন।

  • দোয়ারাবাজারে ফিল্মি স্টাইলে মোটরসাইকেল আটক, ৯৯৯ কলদিয়ে পুলিশের সহায়তায় গাড়ি উদ্ধার

    দোয়ারাবাজারে ফিল্মি স্টাইলে মোটরসাইকেল আটক, ৯৯৯ কলদিয়ে পুলিশের সহায়তায় গাড়ি উদ্ধার

    দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ

    সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলা বাজার ইউনিয়নের গাছ গড়া গ্রামের আব্দুল খালেক এর পুত্র সৌদি প্রবাসী মে.দেলোয়ার হোসেন এর মোটরসাইকেল সহ তাকে সন্ত্রাসী ফিল্মি স্টাইলে আটক করেছে একই গ্রামের ফালান মিয়ার ছেলে হাসান আলী। 

    ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ৯টায় উপজেলার বোগলাবাজার ইউনিয়নের গাছগড়া গ্রামে ইকবাল মিয়ার দোকানের সামনে। 

    বুধবার ২০ ডিসেম্বর সকাল ৯ টায় আটক হওয়ার পর ভুক্তভোগী দেলোয়ার হোসেন নিজেই ৯৯৯ কলদিয়ে পুলিশের সহায়তায় চাইলে দোয়ারাবাজার থানার এসআই সরেজমিনে উপস্থিত হয়ে গাছগড়া গ্রামের হাসান আলীর বসতঘর থেকে দেলোয়ার হোসেনের মোটরসাইকেলটি উদ্ধার করেন দোয়ারাবাজার থানা পুলিশ। এর পূর্বে শারীরিক নির্যাতন থেকে  গ্রামবাসী ও স্থানীয়দের সহায়তায় দেলোয়ারকে উদ্ধার করা হয়।

    স্থানীয় ও সরজমিন সূত্রে জানা যায়, দেলোয়ারকে হোসেনকে সৌদি আরবে নেন হাসান আলী। সেই সুবাদে সৌদি আরবের মালিক পক্ষ দেলোয়ারের কাজে সন্তোষ্ট হয়ে বেশি বেতনে কাজ দেওয়ায় হাসান আলী ও তার প্রবাসী ভাই রাগান্বিত হয়ে বিভিন্ন অজুহাতে বিগত একবছর আগে দেলোয়ারের নামে একটা মিথ্যা মামলা করেন। সেই মিথ্যা মামলা প্রমানীত হওয়ার পরও সালিশ ও গ্রামবাসীর কথা রাখতে গিয়ে হাসানকে ৫০ হাজার টাকা মামলা তুলার খরচ ভাবত দেন দেলোয়ার হোসেন। এখন আবারও দেলোয়ার হোসেন এর নিকট ৪ লাখ টাকা চাঁদা দাবী করেন হাসান আলী। 

    এব্যাপারে হাসান আলী বলেন,,, আমার ভাই  সৌদি প্রবাসী তারই নামে নাম, তার নিকট থেকে ব্যবসার কথা বলে ৪ লাখ টাকা নিয়েছে, সেই টাকা উদ্ধার করতে মোটরসাইকেল সহ দেলোয়ার হোসেনকে আটক করেছি।

    এব্যাপারে দেলোয়ার হোসেন বলেন, আমাকে হাসান আলী সৌদিতে নিয়েছে। এখন সৌদির মালিক পক্ষ আমার কাজ কর্মে খুশি হয়ে আমাকে বেশি বেতন দেয়, এতে হাসান ও তার পরিবারের লোকজন আমাকে বেশি বেতন দেওয়াটা ভালো চোখে দেখে নাই। তাই বার বার বাড়িতে আসলে চাঁদা চেয়ে হয়রানি করে।এবং আমার বাবাকে ফসলি জমিতে চাষাবাদ করতে বাঁধা দেন. এছাড়াও বিভিন্ন সময় আমাকে মারার হুমকি দিয়ে আসছে। এবং আজ সকালে মোটরসাইকেল আটকিয়ে ৪ লাখ টাকা চাঁদা দাবি করেন।

    দোয়ারাবাজার থানার  এসআই অনুপম দেবনাথ বলেন, ৯৯৯ কল দেওয়ার পর আমি সরেজমিনে উপস্থিত হয়ে গাছগড়া গ্রামের হাসান আলীর বসতঘর থেকে মোটরসাইকেল  উদ্ধার করে থানায় নিয়ে আসছি। বিষয়টি নিয়ে দুপক্ষকে থানায় আসার জন্য বলা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব বুঝে নিলেন অনিক রহমান সরদার

    ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব বুঝে নিলেন অনিক রহমান সরদার

    ঝালকাঠি জেলা প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

    নলছিটি উপজেলার ঐতিহ্যবাহী সরকারি প্রাথমিক বিদ্যালয় ১০৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দায়িত্ব বুঝে নিলেন অনিক রহমান সরদার। তিনি একই সাথে নলছিটি উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব ও উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করে আসছেন।

    এ উপলক্ষে বুধবার(২০ ডিসেম্বর) পুরান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ-সময় পুরান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদায়ী সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আলমগীর হোসেন আলো,নব ঘোষিত কমিটির সহ- সভাপতি কাউন্সিলর মামুন মাহমুদ,পুরান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: আইরিন চৌধুরীসহ কমিটির সদস্যগনরা উপস্থিত ছিলেন।

    নবনির্বাচিত সভাপতি বলেন, আমাকে দায়িত্ব প্রদান করায় আমার প্রানপ্রিয় নেতা আলহাজ্ব আমির হোসেন আমু ভাইয়ের প্রতি অশেষ কৃতজ্ঞ। নতুনদের সাথে নিয়ে বিদ্যালয়ের সার্বিক উন্নতিতে কাজ করাই আমাদের লক্ষ্য থাকবে।

  • কাচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি দুলুর গণসংযোগ

    কাচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি দুলুর গণসংযোগ

    ষ্টাফ রিপোর্টারঃ
    কাচি প্রতীকের ময়মনসিংহ-৪ নির্বাচনী এলাকার স্বতন্ত্র প্রার্থী সাবেক বিএনপি দলীয় এমপি, সাবেক পৌর চেয়ারম্যান দেলোয়ার হোসেন খান দুলু প্রতীক পেয়ে নির্বাচনী গণসংযোগ মতবিনিময় করে ব্যস্ত সময় পার করছেন। ১৯ ডিসেম্বর (মঙ্গলবার) সারাদিন তিনি
    আকুয়া ভাঙ্গাপুল, চুকাইতলা, বোর্ডঘর, গরুখোয়ার ও ওয়্যারলেছ গেইট এলাকায় গণসংযোগ ও বিভিন্ন পথসভায় বক্তব্য দেন।

    তিনি বলেন, মানব সেবা আমার ব্রত। এর আগে এমপি ছিলাম,অনেক কাজ সম্পন্ন করতে পারিনি।আমার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে ও জনকল্যাণের অংশ হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। দেশ ও জাতীর স্বার্থে এ নির্বাচন গুরুত্ববহণ করে। এলাকাবাসীর কাঙ্খিত উন্নয়ন ও চাহিদা পূরণই আমার অঙ্গীকার। তিনি বলেন, আমার প্রতীক কাচি। এ প্রতীকে আপনারা ভোট দিলে আমি নির্বাচিত হবো। নির্বাচিত হলে সততা ও ইমানী দায়িত্ব বিবেচনায় এলাকাবাসীর সাথে সদাসর্বদায় নিয়োজিত থাকব। আমার কোন অর্থ ও সম্পদের লোভ নেই। কারোর প্রতি হিংসা-প্রতিহিংসা ও বৈরীতা নেই। আমার নিজ অর্থ সম্পদই আমার নিকট যথেষ্ট। আপনারা ভোট কেন্দ্রে আসুন, নির্ভয়ে ভোট দিন, দেশ বাঁচান।

    তিনি জনসংযোগকালে প্রায় ৪-৫ টি পথ সভায় বক্তব্য রাখেন । এসময় বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন স্বতন্ত্র প্রার্থী সাথে ছিলেন এবং মতবিনিময়ে অংশ নেন। এসময় তিনি আগামী ৭জানুয়ারী জা’তী’য় সং’স’দ নি’র্বা’চনে ময়মনসিংহ- ৪ আ’সনে উ’ন্ন’য়নের ধা’রা অ’ব্যা’হত রা’খতে কাঁ’চি মা’র্কায় ভো’ট দিতে জনগণের প্রতি আহবান জানান।

  • ত্রিশালের মঠবাড়ী ইউনিয়নে শীতার্তদের মাঝে চেয়ারম্যান কদ্দুস মন্ডলের কম্বল বিতরণ

    ত্রিশালের মঠবাড়ী ইউনিয়নে শীতার্তদের মাঝে চেয়ারম্যান কদ্দুস মন্ডলের কম্বল বিতরণ

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের হতদরিদ্র শীতার্ত জনগোষ্ঠীর মাঝে গণতন্ত্রের মানসকন্যা মানবিক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করেছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও মঠবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কদ্দুস মন্ডল।

    বুধবার (২০ডিসেম্বর) সকালে ইউপি কার্যালয় প্রাঙ্গনে চেয়ারম্যান আব্দুল কদ্দুস মন্ডল এই সকল শীতবস্ত্র বিতরণ করেন।

    জনতার চেয়ারম্যান আব্দুল কদ্দুস মন্ডল জানান, দেশের অন্যান্য এলাকার মত আমাদের এলাকাতেও শীতের তীব্রতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। শীতে বয়স্ক, গরীব নারী পুরুষেরাই বেশী কষ্ট পাচ্ছেন। তাদের কষ্টের কথা চিন্তা করে বাংলার সফল প্রধানমন্ত্রী মানবতার ফেরিওয়ালা দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে আমার ইউনিয়নের বৃদ্ধ নারী-পুরুষসহ সকল শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরনের ব্যাবস্থা করেছি। আমি চেয়ারম্যান থাকা অবস্থায় অত্র ইউনিয়নের কোন মানুষ কষ্টে থাকবেনা।

    এসময় তিনি শেখ হাসিনার প্রশংসা করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানবিক নেত্রী। তারর উপহার হিসেবে সারাদেশে অসহায় মানুষের জন্য দুই মাস ব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি হাতে নিয়েছেন। তারই ধারাবাহিকতায় আজকে আমি আমার ইউনিয়নের শীতার্ত মানুষদের কম্বল বিতরণ করেছি ।

    তিনি আরও বলেন, দেশে শীতের তীব্রতা বাড়ায় দরিদ্র ও অসহায় মানুষ অত্যাধিক কষ্ট পাচ্ছে। আমাদের এই কর্মসূচি পৌষ ও মাঘ মাস পর্যন্ত অব্যাহত থাকবে। শীত এলেই দরিদ্র অসহায় মানুষ শীতে কাতর হয়ে যায়, খাবারের চেয়েও তাদের শীত নিবারণ জরুরী হয়ে পড়ে।

    তিনি সরকারের পাশাপাশি সমাজের বৃত্তবানদের প্রতিও এই মহৎ কাজ করার আহবান জানিয়ে দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।

    এছাড়া, সমাজের বিত্তশালীদের শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বিশেষ করে আমাদের নজর দিতে হবে গ্রামের খেটে খাওয়া মানুষ, শিশু ও বয়স্কদের প্রতি। মানবতার পাশে দাঁড়ানোই হচ্ছে সর্বোত্তম কাজ। এসময় ইউনিয়ন পরিষদের অন্যান্য মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

  • আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
    বুধবার ২০ ডিসেম্বর জেলা নির্বাচন অফিস, নীলফামারী এর আয়োজনে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
    উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন পঙ্কজ ঘোষ, জেলা প্রশাসক, নীলফামারী ও রিটার্নিং অফিসার; গোলাম সবুর পিপিএম-সেবা, পুলিশ সুপার নীলফামারী; মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা নির্বাচন অফিসার, নীলফামারী;নাজমুল আলম, বিপিএএ, উপজেলা নির্বাহী অফিসার, ডোমার নীলফামারী; আফতাব উজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার, নীলফামারী সদর; আঃ রহিম, উপজেলা নির্বাচন অফিসার, ডোমার নীলফামারী; আলী মোহাম্মদ আব্দুল্লাহ্, সহকারি পুলিশ সুপার, ডোমার সার্কেল, নীলফামারীসহ ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার; সহকারি প্রিজাইডিং অফিসার; পোলিং অফিসারসহ ভোট গ্রহণ সংক্রান্ত কর্মকর্তা কর্মচারীবৃন্দ৷
    উক্ত প্রশিক্ষণ কর্মশালায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ভোট গ্রহণ কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেন এবং ভোট গ্রহণকালীন করণীয় বর্জনীয় সম্পর্কে বিভিন্ন দিক- নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ৷ একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকলকে সহায়তা করার আহ্বান জানান।

  • সুন্দরগঞ্জে নিজের গোসলের জন্য রাখা পানিতে পড়ে শিশুর মৃ*ত্যু

    সুন্দরগঞ্জে নিজের গোসলের জন্য রাখা পানিতে পড়ে শিশুর মৃ*ত্যু

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গোসলের জন্য রাখা পানিতে পড়ে এক শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে।

    জানা গেছে, বুধবার দুপুর আনুমানিক ৩ ঘটিকার সময় উপজেলার বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামের মোঃ নুরুজ্জামান সরকারের ছেলে
    ইয়াসিন আলী(১৭ মাস)কে গোসল করার জন্য পানি গরম করতে বাড়ির উঠানে পানির বালতি রোদে দেয় তার মা। পরে পানি ভর্তি ওই বালতিতে শিশু ইয়াসিনের মাথা ভেতরে পড়ে গেলে তার মৃত্যু হয়।

    এব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ছোট বাচ্চা তাই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। পাশাপাশি এনিয়ে থানায় ইউডি মামলা হয়েছে।

  • শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    পাইকগাছা ঐতিহ্যবাহী শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সার্বিক সহযোগিতায় এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি সুরাইয়া বানু ডলির সভাপতিত্বে ও প্রভাষক বজলুর রহমানের স ালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাইকগাছা সরকারি কলেজের উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল। বিশেষ অতিথি ছিলেন, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমাজসেবা অফিসার অনাথ কুমার বিশ^াস, প্রাক্তন শিক্ষক জিন্নাতুন্নেছা পান্না, শিক্ষক আব্দুল ওহাব, অনিতা রানী মন্ডল, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন মুকুল ও প ানন সরকার।

  • প্রতীক পেয়ে খুলনা-৬ আসনে বিএনএম প্রার্থী নেওয়াজ মোরশেদ এর নির্বাচনী প্রচারনা শুরু

    প্রতীক পেয়ে খুলনা-৬ আসনে বিএনএম প্রার্থী নেওয়াজ মোরশেদ এর নির্বাচনী প্রচারনা শুরু

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    খুলনা-৬ (পাইকগাছা -কয়রা) আসনে প্রতীক পাওয়ার পর বিএনএম মনোনীত প্রার্থী ব্যারিস্টার এস এম নেওয়াজ মোরশেদ তার ‘নোঙর’প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করেছেন। ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ পাইকগাছা পৌর সদরের ৫নং ওয়ার্ড সরল গ্রামের বিশিষ্ট আইনজীবী মোজাফফার হাসান এর কৃতি সন্তান।আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনএম থেকে ‘নোঙর’প্রতীক নিয়ে খুলনা-৬ (পাইকগাছা -কয়রা) আসনের প্রার্থী হয়েছেন পাইকগাছার কৃতি সন্তান আইন পেশায় নিয়োজিত তরুণ এ প্রার্থী ব্যারিস্টার এস এম নেওয়াজ মোরশেদ । খুলনার পাইকগাছা ও কয়রা উপজেলা নিয়ে গঠিত সংসদীয় এলাকা ১০৪, খুলনা-৬ আসন। গুরুত্বপূর্ণ এ আসনে এমপি প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনএম মনোনীত প্রার্থী হয়ে ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ। বর্তমানে তিনি ঢাকার হাইকোর্টে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। এলাকার ক্রীড়া সংগঠন ও ক্রীড়া ব্যক্তিদের সাথে তার নিবিড় একটি সম্পর্ক রয়েছে। এলাকার তরুণদের মাদক থেকে দূরে রাখা সহ খেলাধুলার মাধ্যমে এলাকার পরিচিতি বাড়াতে তিনি দীর্ঘদিন এলাকার খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করে আসছেন।
    ব্যারিস্টার এস এম নেওয়াজ মোরশেদ বলেন সুন্দরবন সংলগ্ন উপকূলীয় পাইকগাছা-কয়রা’য় অনেক সম্ভাবনা থাকা সত্তেও নির্বাচনী এ এলাকা এখনো অনেক অবহেলিত রয়েছে। সম্ভাবনাকে কাজে লাগিয়ে তরুণ ও যুব সমাজের তথ্য প্রযুক্তি নির্ভর আর্থকর্মসংস্থান সৃষ্টি সহ এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই। উল্লেখ্য, খুলনার -৬ (পাইকগাছা -কয়রা) আসনে সাত জন প্রার্থী প্রতিদন্দিতা করছেন।সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনার -৬ আসনের ৭ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা ও খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। এর মধ্যে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে আওয়ামী লীগের মো. রশীদুজ্জামান ‘নৌকা’, জাতীয় পার্টির মো. শফিকুল ইসলাম মধু ‘লাঙ্গল’, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. আবু সুফিয়ান ‘আম’, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মির্জা গোলাম আজম ‘ডাব’, বিএনএম প্রার্থী এস এম নেওয়াজ মোরশেদ ‘নোঙর’, তৃণমূল বিএনপির মো. নাদির উদ্দিন খান ‘সোনালী আঁশ’ ও স্বতন্ত্র প্রার্থী জি এম মাহবুবুল আলম ‘ঈগল’ প্রতীক পেয়েছেন।