Blog

  • নড়াইলে সফল ভ্রাম্যমান আদালতের অভিযানে ভূয়া ডাক্তার গ্রেফতার

    নড়াইলে সফল ভ্রাম্যমান আদালতের অভিযানে ভূয়া ডাক্তার গ্রেফতার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    ডাক্তার না হয়ে মৃত ডাক্তারের নাম ভাঙ্গিয়ে চেম্বারে রোগী দেখার সময় সকালে কালিয়া থানা পুলিশসহ ভ্রাম্যমান আদালত আটক করে। পরে নড়াইলের কালিয়ার ইউএনও রুনু সাহা কর্তক পরিচালিত ভ্রাম্যমান আদালত ওই ভূয়া ডাক্তার মো. মোতাহার আলী হাসানকে (৪৯) এক বছরের বিনাশ্রম কারাদন্ডসহ ২৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন। মোতাহার কুষ্টিয়া সদর উপজেলার টালিপাড়া গ্রামের মো.খোরশেদ আলীর ছেলে। তিনি ২০১৭ সালে মৃত্যু বরণ করা ডাক্তার মো. সামিউল কবিরের নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে রোগী দেখার নামে প্রতারণা করে আসছেন বলে অভিযোগ রয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, আদালত সুত্রে জানা যায়, মো.মোতাহার হাসান আলী নিজের প্রকৃত নাম ও পরিচয় গোপন করে মৃত্যু বরণকারি ডাক্তার মো. সামিউল ইসলামের সনদপত্র ও নাম ব্যবহার করেছেন।তিনি উপজেলার কালিয়া সদর বাজারের বিসমিল্লাহ ফার্মসিতে চেম্বার খুলে প্রায় ৭/৮ মাস ধরে রোগীদের আল্ট্রাসনাগ্রাম,নাক, কান ও গলার চিকিৎসার নামে প্রতারণা করে আসছিলেন।
    বিষয়টি জানাজানি হলে বুধবার সকাল ১০ টার দিক কালিয়ার ইউএনও ও নির্বাহী ম্যাজ্যিষ্ট্রট রুনু সাহা পরিচালিত ভ্রাম্যমান আদালত সেখানে অভিযান চালিয়ে তাকে হাতে নাতে আটক করে।পরে প্রতারণার বিষয়টি প্রকাশ পায়।অপরদিকে ভ্রাম্যমান আদালত তাকে ওই দন্ডাদেশ দেন।
    বিসমিল্লাহ ফার্মসির মালিক মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিনি এই প্রতারকের প্রতারণার বিষয় আগে কিছু জানতে পারেননি।
    কালিয়ার ইউএনও রুনু সাহা, এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে, বলেন, গেপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। নিজে ডাক্তার না হয়ে অন্যের নাম ব্যবহার করে রোগী দেখার নামে প্রতারণার অভিযোগ তাকে দন্ডাদেশ দেয়া হয়েছে।

  • চির বিদায় নিলেন সুজানগরের বিশিষ্ট শিক্ষানুরাগী ফজলুল হক

    চির বিদায় নিলেন সুজানগরের বিশিষ্ট শিক্ষানুরাগী ফজলুল হক

    এম এ আলিম রিপন ঃ পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সর্বপরি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন সুজানগরের বিশিষ্ট শিক্ষানুরাগী, মালিফা হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সমাজসেবক,সংগঠক ও উন্নয়নের স্বপ্নদ্রষ্টা একেএম ফজলুল হক। বুধবার বিকাল ৫টার দিকে ঢাকার বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি… রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি ৩ ছেলে ৪ মেয়ে ও আত্মীয়স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার(২১ ডিসেম্বর) সকাল ৭টায় তার নিজ জন্মস্থান পাবনার ফরিদপুর উপজেলার কালিয়ানিতে প্রথম জানাজা,সকাল ১০টায় পাবনা পৌরসভার কলাবাগান ঈদগাহ মাঠে এবং দুপুর ২ টায় তার সর্বশেষ কর্মস্থল মালিফা হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার পুত্র বাংলাদেশ আওয়ামীলীগ বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য এ এফ এম মনিরুল ইসলাম তরুন। এদিকে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব একেএম ফজলুল হকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সুজানগরের সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, সাবেক এমপি একেএম সেলিম রেজা হাবিব, অগ্রণী ব্যাংকের জেনারেল ম্যানেজার(জিএম)একেএম ফজলুল হক,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আব্দুল ওহাব, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান,ঢালারচর ইউপি চেয়ারম্যান কোরবান আলী, সাতবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু,সুজানগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী মন্ডল,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, সুজানগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন সহ বিভিন্ন ব্যক্তিবর্গ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। প্রসঙ্গত, একেএম ফজলুল হক জীবিত থাকাকালীন মেট্রিকুলেশন পাশ করে প্রথমে পশ্চিম পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। পরে চাকরি ইস্তফা দিয়ে দেশে চলে আসেন। এরপর ফরিদপুর থানার ডেমরা হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। পরে সুজানগর পাইলট উচ্চ বিদ্যালয় এবং সর্বশেষ মালিফা হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন কর্মরত থেকে ১৯৯৪ সালে অবসর গ্রহণ করেন। তার লেখা কয়েকটি বই প্রকাশিত হয়। এর মধ্যে অন্যতম হলো চয়নিকা ১ম ও ২য় খন্ড,এক অনন্য প্রতিভা,হযরত মুহাম্মদ(সা) মদিনায় হিজরত ও বিশে^ ইসলামের দাওয়াত প্রেরণ এবং স্মৃতির ফলকে বেগম রাজিয়া হক।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • বানারীপাড়ায় উপজেলা চেয়ারম্যানের  পিতার জানাজা শেষে দাফন সম্পন্ন

    বানারীপাড়ায় উপজেলা চেয়ারম্যানের পিতার জানাজা শেষে দাফন সম্পন্ন

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় বুধবার বিকেল ৪ টায় বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ গোলাম ফারুক এর পিতা আলহাজ্ব ডাক্তার মোতাহার উদ্দিন হাওলাদার( ১০৪) এর নামাজে জানাজা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। প্রথম নামাজে জানাজায় বরিশাল জেলা আওয়ামীলীগ’র সভাপতি সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সভাপতি ও ১৪ দলের সংসদ সদস্য প্রার্থী রাশেদ খান মেনন, বরিশাল জেলা আওয়ামীলীগ’র সাধারন সম্পাদক সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট তালুকদার মোঃ ইউনুস, বীর বিক্রম মাহাবুব উদ্দিন আহম্মেদ (এসপি মাহাবুব), কেন্দ্রীয় আওয়ামীলীগ এর কার্যকরী পরিষদের সদস্য মোঃ আনিসুর রহমান, শেরই বাংলা ফাউন্ডেশন’র চেয়ারম্যান ফাইয়াজুল হক রাজু, গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমান, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট মাওলাদ হোসেন সানা, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি জিয়াউল হক মিন্টু, এটিএম মোস্তফা সরদার, মোঃ আখতার হোসেন মোল্লা, সৈয়দ মজিবুল ইসলাম টুকু,মোঃআব্দুল হাই (বিডিএম), ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম শান্ত, শিক্ষক, সাংবাদিক, ব্যাবসায়ী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, আওয়ামীলীগ এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উত্তর নাজির পুর জামে মসজিদ প্রাঙ্গণে বাদ মাগরিব দ্বিতীয় জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি ।।

  • নড়াইলের খ্রিস্টান সম্প্রদায়ের শুভ বড়দিন উপলক্ষ্যে এসপি মেহেদী হাসান’র মতবিনিময়

    নড়াইলের খ্রিস্টান সম্প্রদায়ের শুভ বড়দিন উপলক্ষ্যে এসপি মেহেদী হাসান’র মতবিনিময়

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলে খ্রিস্টান সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষ্যে এসপি মেহেদী হাসান’র মতবিনিময়। আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষ্যে পুলিশ সুপারের সাথে খ্রিস্টান সম্প্রদায়ের পালক বৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার (২০ ডিসেম্বর) পুলিশ সুপারের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় খ্রিস্টান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ মেহেদী হাসানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
    পুলিশ সুপার বলেন, “কোন ধর্মেই সহিংসতার কথা বলা নেই। খারাপ কাজ থেকে বিরত থাকার কথা প্রত্যেক ধর্মেই বলা আছে। মানুষ মানুষের জন্য। যেকোন বিপদে আপদে একজন অন্যজনকে সহায়তা করবে এধরনের মানসিকতা থাকতে হবে।” পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান আরো বলেন, ধর্ম যার যার, উৎসব সবার-এই চেতনা নিয়ে জাঁকজমকপূর্ণ ভাবে সব ধর্মের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে হবে। আসন্ন শুভ বড়দিন সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করার জন্য জেলা পুলিশ তাদের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন । আগত খ্রিস্টান সম্প্রদায়ের মধ্য থেকে আইন-শৃঙ্খলা বিষয়ক সমস্যা শুনে পুলিশ সুপার মহোদয় তা সমাধানের প্রত্যয় ব্যক্ত করেন।

    খ্রিস্টান সম্প্রদায়ের ক্যাথলিক চার্জের প্রধান ফাদার বাবলু বিশ্বাস, নড়াইল খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি স্টিফেন পরিমল বিশ্বাস, নড়াইল খ্রিস্টান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিলন বিশ্বাসসহ খ্রিস্টান সম্প্রদায়ের আপামর জনসাধারণ এ মতবিনিময় সভায় যোগদান করেন।
    নড়াইল জেলা পুলিশের মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); পুলিশ পরিদর্শক মীর শরিফুল হক, ডিআইও-১,ডিএসবি, নড়াইল উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

  • নড়াইলে গ্রাম গাঁজাসহ বাবা-ছেলে গ্রেফতার

    নড়াইলে গ্রাম গাঁজাসহ বাবা-ছেলে গ্রেফতার

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে//

    নড়াইলে গ্রাম গাঁজাসহ বাবা-ছেলে গ্রেফতার।
    মাদক ব্যবসায়ের সাথে জড়িত একই পরিবারের মোঃ মফিজ মিয়া (৬৭) ও মোঃ আশিকুর মোল্যা (২৮) নামে বাবা-ছেলে সম্পর্কের মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ মফিজ মিয়া (৬৭) নড়াইল সদর থানাধীন উত্তর পঙ্কবিলা গ্রামের মোঃ আফাজ উদ্দিন মিয়ার ছেলে এবং মোঃ আশিকুর মোল্লা (২৮) তার নাতি ছেলে। (১৯ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে নড়াইল সদর থানাধীন আউড়িয়া ইউনিয়নের উত্তর পঙ্কবিলা গ্রামস্থ মোঃ মফিজ মিয়ার দক্ষিণ পোতার টিনশেড ঘরের বারান্দার পূর্ব পাশের রুম থেকে তাদেরকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) আব্দুল হক, এএসআই (নিঃ) মোঃ মাহমুদ করিম ও এএসআই (নিঃ) মোঃ তুহিন আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ মফিজ মিয়া (৬৭) ও মোঃ আশিকুর মোল্যা (২৮)দ্বয়কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামি মোঃ মফিজ মিয়া (৬৭) এর নিকট হতে ৬০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ বেপার নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

  • র‌্যার-১২’র অভিযানে ৯৯০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার; সিএনজি জব্দ

    র‌্যার-১২’র অভিযানে ৯৯০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার; সিএনজি জব্দ

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় গত ১৯ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ ১৭.৩০ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল “বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন বনানী এলাকাস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালকের কার্যালয় খামার বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯৯০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এছাড়াও তাহার সাথে থাকা মাদক দ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ০১ টি থ্রী-হুইলার সিএনজি এবং ০১ টি মোবাইল জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামি মোঃ সোহেল রানা (৩৭), পিতা-মোঃ মকবুল হোসেন, সাং-আশোকলা, থানা- বগুড়া সদর, জেলা- বগুড়া।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে বগুড়া জেলাসহ বিভিন্ন জেলায় মোবাইলে যোগাযোগের মাধ্যমে তার ব্যাক্তিগত সিএনজি যোগে মাদক দ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছিলো।

    ৪। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বগুড়া জেলার শাজাহানপুর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    স্বাক্ষরিত…….

    মোহাম্মদ ইলিয়াস খান

    স্কোয়াড্রন লীডার

    কোম্পানী কমান্ডার

    র‌্যাব-১২, সদর কোম্পানী, সিরাজগঞ্জ।

    ফোন-০১৭৭৭৭১১২৫৮

  • নড়াইল জেলা কালচারাল অফিসার হামিদুর রহমানের অর্থ আত্মসাত ও দুর্নীতি অভিযোগে তদন্ত কমিটি গঠিত

    নড়াইল জেলা কালচারাল অফিসার হামিদুর রহমানের অর্থ আত্মসাত ও দুর্নীতি অভিযোগে তদন্ত কমিটি গঠিত

    উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইল জেলা কালচারাল অফিসার হামিদুর রহমানের অর্থ আত্মসাত ও দুর্নীতি অভিযোগে তদন্ত কমিটি গঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম এম আরাফাত হোসেনকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি জানান, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী অতিরিক্ত জেলা প্রশাসককে (আরাফাত হোসেন) এ তদন্তের দায়িত্ব দেন।
    জেলা কালচারাল অফিসার হামিদুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে গত ১৩ ডিসেম্বর জেলা প্রাশাসকের কাছে স্মারকলিপি দেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা। এ সময় হামিদুর রহমানের অপসারণ দাবি করেন তারা। জেলা প্রশাসক তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেয়ার আশ^াস দেন। এছাড়া বিভিন্ন পর্যায়ের শিল্পীসহ অভিভাবকরা জেলা কালচারাল অফিসারের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
    এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক এম এম আরাফাত হোসেন বলেন, মঙ্গলবার দুপুরে তদন্তের দায়িত্ব পেয়েছি। দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দেয়া হবে।
    হামিদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, নড়াইলে অনুষ্ঠিত গণজাগরণের সাংস্কৃতিক উৎসব উপলক্ষে দুই লাখ টাকা বরাদ্দ ছিল। গত ৩ ডিসেম্বর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে এ অনুষ্ঠানে একটিমাত্র সাংস্কৃতিক সংগঠনকে দুই হাজার টাকা দেয়া হয়। বাকি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এর আগেও অন্য অনুষ্ঠানগুলোর টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া শিল্পকলা একাডেমিতে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে তিনি অসদাচরণ করেন।
    এদিকে, বিভিন্ন গণমাধ্যমে নড়াইল জেলা কালচারাল অফিসার হামিদুর রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাত ও দুর্নীতি অভিযোগে একাধিক খবর প্রকাশিত হয়। এরপর নিজের সাফাই গেয়ে একটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেন। সেখানে দাবি করেন, শতভাগ সততা ও বিধি মোতাবেক কাজ করেছেন। তার বিরুদ্ধে একটি কুচক্রীমহল অপপ্রচার ও বিভ্রান্তিকর সংবাদ পত্রিকায় প্রকাশ করেছে।
    তবে, দেড় বছর আগে ময়মনসিংহ জেলা কালচারাল অফিসার হিসেবে কর্মরত থাকা অবস্থায় ব্যাপক দুর্নীতির কারণে হামিদুর রহমানকে প্রত্যাহার করে ঢাকায় বদলি করা হয়। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। গত জানুয়ারিতে নড়াইলে যোগদানের পর আবার হামিদুর রহমানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নড়াইল থেকেও তাকে প্রত্যাহার দাবি করেন সাংস্কৃতিক কর্মীরা।
    এমনকি জেলা শিল্পকলা অডিটোরিয়ামের সাউন্ড, ইলেকট্রিক ও ভবন সংস্কারের কথা বলে সাউন্ড এবং ইলেকট্রিকের কাজ খাতা-কলমে টেন্ডার দেখিয়ে মূলত হামিদুর রহমান নিজেই সেই কাজ করেছেন।
    এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক সাউন্ড এবং ইলেকট্রনিক্স ও ডেকোরেশন ব্যবসায়ী জানান, তারা অডিটোরিয়ামের কাজ না করলেও তাদের কাছ থেকে জেলা কালচারাল অফিসার ফাঁকা ভাউচার নিয়ে গেছেন।
    শিল্পকলা একাডেমির সাবেক অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর শিমুল শেখ বলেন, গত জুলাই মাসে নড়াইলে চাকরিকালীন সময়ে জেলা কালচারাল অফিসার হামিদুর রহমানের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় আমার কাছ থেকে ছয়টি কাগজে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে রাখেন। এরপর আগস্ট মাসে আমাকে পথের কাঁটা ভেবে মেহেরপুরে বদলি করেন।

  • নড়াইলের মুখ উজ্জ্বল করলেন নৃত্য শিল্পী  রফিকুল ইসলাম স্বর্ণ পদক পেয়েছেন

    নড়াইলের মুখ উজ্জ্বল করলেন নৃত্য শিল্পী রফিকুল ইসলাম স্বর্ণ পদক পেয়েছেন

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে নৃত্য শিল্পী রফিকুল দেশ সেরা হয়ে নড়াইলের মুখ উজ্জ্বল করলেন। তিনি এবার আন্ত কলেজ ক্রীড়া,সংস্কৃতি ও বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ এ সাধারণ নৃত্যে স্বর্ণ পদক পেয়েছেন। তিনি সারা দেশের জাতীয় বিশ্ববিদ্যালয়র ২৪ হাজার ৯৩৮জন অংশগ্রহনকারীর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, মঙ্গলবার (১৯ ডিসম্বর) গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয় হলরুমে চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অর্থনীতিবিদ ও সাবেক পরিকল্পনা মন্ত্রী শামসুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মসিউর রহমান। মূখ্য আলোচক ছিলেন বঙ্গবন্ধু চয়ার ও জাতীয় বিশ্ববিদ্যালয়র সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুণ অর রশিদ । স্বাগত বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নিজাম উদ্দিন আহম্মেদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আব্দুস সালাম হাওলাদার, নৃত্য পরিচালক মো. গোলাম রসুল জিতু প্রমুখ।
    এর আগে রফিকুল ২০২১ সাল মুজিববর্ষ আন্ত কলেজ সংস্কৃতি প্রতিযোগিতায় নৃত্যে রানার্সআপ, ২০২২ সালে বাংলাদেশ নৃত্য সংস্কৃতি পুরস্কার প্রতিযোগিতায় সাধারণ ও লোক নৃত্য চ্যাম্পিয়ন এবং একই সালে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন।
    রফিকুল ইসলাম এ বছর নড়াইল সরকারি ভিক্টারিয়া কলেজ থেকে একাউটিং বিভাগ থেকে অনার্স সম্পন করেছেন। তার এই সাফল্যে মূর্ছনা সংগীত নিকতনের সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্য এবং শিক্ষকবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।###

  • লালমনিরহাটে ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী আটক

    লালমনিরহাটে ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী আটক

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
    লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা, অফিসার ইনচার্জ ওসি আমিরুল ইসলাম, এর নের্তৃত্বে এসআই (নিঃ)/ এসআই (নিঃ)/মোঃ ফেরদৌস সরকার, এএসআই (নিঃ)/মোঃ আব্দুল বারী সরকার,কং/৬৯১ মোঃ রাশেদ মিয়া,ও কং/১৭৬ মোঃ আশরাফুল ইসলাম, সঙ্গীয় ফোর্স সহ সদর থানাধীন তালুক খুটামারা মৌজাস্থ মোঘলহাট – লালমনিরহাট সড়কের মসলা গবেষণা উপকেন্দ্রের সামনে পাকা রাস্তার উপর হতে মিজল আমিন (২৫),পিতা-মৃত রুহুল আমিন মানিক, সাং-দূর্গাপুর, ০১নং ওয়ার্ড, ইউপি- দূর্গাপুর, থানা- আদিতমারী, জেলা-লালমনিরহাট। এর হেফাজত থাকা একটি কালো রংয়ের স্কুল ব্যাগের ভিতরে রক্ষিত অবস্থায় থাকা ২০ (বিশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার সহ আটক করেন । এ সংক্রান্তে সদর থানায় আটক আসামীর বিরুদ্ধে মামলা রূজ করা হয়। গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ ওসি আমিরুল ইসলাম, জানান গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার তালুক খুটামারা মৌজাস্থ মোঘলহাট – লালমনিরহাট সড়কের হইতে ফেন্সিডিলসহ আটক করেন ডিবি পুলিশ।

    হাসমত উল্লাহ

  • ফুলছড়ি রেঞ্জের নাপিতখালী বিটে অবৈধ বাগান,স্থাপনা,ও পাহার কেটে পানির বাধ উচ্ছেদ

    ফুলছড়ি রেঞ্জের নাপিতখালী বিটে অবৈধ বাগান,স্থাপনা,ও পাহার কেটে পানির বাধ উচ্ছেদ

    মোঃ কাউছার উদ্দীন শরীফ, ঈদগাঁও
    কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ফুলছড়ি রেঞ্জে কর্মরত সহকারী বনসংরক্ষক শীতল পালের নিদর্শে রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন আহমেদ এর নেতৃত্বে নাপিত খালী বিট কর্মকর্তা নুর মোহাম্মদ ওস্টাফ হেডম্যান, ভিলেজার অভিযান চালিয়ে অবৈধ বাগান,স্থাপনা,ও পাহার কেটে পানির বাধ উচ্ছেদ করা হয়েছে।

    সোমবার ১৮ ডিসেম্বর সকাল ১০ টা থেকে বিকাল পর্যন্ত ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভিলেজার পাড়া, নয়া ঘোনা এবং ইসলামাবাদইউনিয়নের বোয়াল খালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

    বন বিভাগ সূত্রে জানা যায়,১৭ ডিসেম্বর ফুলছড়ি রেঞ্জের সহকারী বনসংরক্ষক শীতল পাল নাপিতখালী বিট পরিদর্শন কালীম সময়ে পাহার কেটে বাধ দিয়ে পানি আটকানো এবং ২০০৫-৬ সালের সামাজিক সৃজিত বাগানে অবৈধ ব্যক্তি মালিকানাধীন বাগান এবং দুটি স্থাপনার কথা উল্লেখ করে উপস্থিত রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন আহমেদ এবং বিট কর্মকর্তা নুর মোহাম্মদ আলী কে সেগুলোর ভেঙে ফেলার নির্দেশ প্রদান করেন।

    পরবর্তী উপরের বর্ণিত সময়ে রেঞ্জ কর্মকর্তার হুমায়ুন আহমেদ এর নেতৃত্বে বিট কর্মকর্তা ওস্টাফ হেডম্যান, ভিলেজার এবং এফসিভির লোক জনের সহায়তায় নির্দেশনা অনুযায়ী পাহার কেটে বাধ উচ্ছেদ করে পানি চলাচলের পথ করে দেওয়া হয়,এবংদুটি পলিথিনের ঘর উচ্ছেদ করা হয়,এবং ব্যক্তি মালিকানাধীন বাগান কেটে ফেলা হয় এবং স্থাপনা দুটি ভেঙে দায়ি ব্যক্তির বিরুদ্ধে বন মামলা দায়ের করা হয়।

    অভিযানের বিষয়টি নিশ্চিত করে নাপিত খালী বিট কর্মকর্তা নুর মোহাম্মদ আলী দৈনিক কক্সবাজার সংবাদ কে বলেন,ফুলছড়ি সহকারী বনসংরক্ষক শীতল পালের নির্দেশ মোতাবেক পাহার কেটে পানির বাধ কেটে দেই এবং এবং একই স্থানে ২০০৫-৬ সালের বাগানে ব্যক্তি মালিকানাধীন অবৈধ বাগান উচ্ছেদ করি এবং বোয়াল খালি মৌজায় স্থাপনা দুটি ভেঙে দেওয়া হয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়।

    রেঞ্জ কর্মকতা হুমায়ুন আহমেদ দৈনিক কক্সবাজার সংবাদ কে জানান সহকারী বনসংরক্ষক শীতল পাল নাপিতখালী বিট পরিদর্শন কালে যে সকল নির্দেশনা দিয়েছেন তা যথাযথ ভাবে পালন করা হয়। নাপিতখালী বিটে অভিযান অব্যাহত থাকবে।