Blog

  • চট্টগ্রাম -১১ আসনের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে স্বতন্ত্র প্রার্থীর কেটলি মার্কায় ভোট দিন সুমন

    চট্টগ্রাম -১১ আসনের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে স্বতন্ত্র প্রার্থীর কেটলি মার্কায় ভোট দিন সুমন

    মোঃ শহিদুল ইসলাম
    বিশেষ প্রতিনিধিঃ

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার ২ দিনে বেশ জমে উঠেছে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী গণসংযোগ।
    পৌষের শীতের সকালে কেটলির চা’য়ে সরগরম হয়ে উঠেছে তৃণমূল আওয়ামী লীগের মনোনীত স্বতন্ত্র প্রার্থী হাজী জিয়াউল হক সুমনের গণসংযোগ কর্মসূচি।
    ২০ ডিসেম্বর, বুধবার সকাল থেকে অবিরাম গণসংযোগ, উঠান বৈঠক ও মতবিনিময় সভা করে জনগণের মন জয়ে মাঠে নেমেছে কেটলি মার্কার সমর্থনে সুমন।দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে এই দিনে সিমেন্ট ক্রসিং- কাজীর গলি, রেইনবো কমিউনিটি সেন্টার মোড় থেকে শুরু করে আকমল আলী রোড, হাসপাতাল গেট, বন্দরটিলা কাঁচা বাজার হয়ে নিউ মুরিং, ফকির মোঃ সড়ক, এমপিভি গেট এলাকায় গিয়ে ২য় দিনের গণসংযোগ শেষ করে।
    গণসংযোগ কালে তার সাথে আরো উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগ সদস্য রোটারিয়ান মোঃ ইলিয়াস,কাজী এনামুল হক মুনিরী, থানা আঃ লীগ সভাপতি হাজী সুলতান নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সেলিম আফজল, মোঃ সেলিম রেজা, লোকমান হাকিম, প্রবীণদের মধ্যে আঃ লীগ উপদেষ্টা সিরাজুল হক মানিক, আব্দুল মালেক, মোঃ আজম,মোঃ শরীফ, ফরিদ উদ্দিন বাবর, মোঃ শাহজাহান,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর হাজী মোঃ আসলাম, সহ -সভাপতি হাজী আক্কাস উদ্দিন সওঃ,যুগ্ন সম্পাদক মোঃ হারুন উর রশীদ, সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন খোকন,শ্রম সম্পাদক হাজী মোঃ ফরিদুল আলম, জাহিদ হোসেন, জাবেদুল ইসলাম শিপন, ওয়াসিম আকরাম, মাসুদ রানা, মোঃ সাহেদ,মামুনুজ্জামান মামুন, দোস্ত মোহাম্মদ, মোঃ পারভেজ,আনোয়ার হোসেন, ইফতেখার আলম, মোঃ হারুন উর রশীদ, আখতারুজ্জামান বাবুল, জাবেদ হোসেন, জাবেদ আহমদ, আনোয়ার হোসেন (সেবা), যুবলীগ নেতা মোঃ হারুন উর রশীদ, জামাল উদ্দিন, আনোয়ার হোসেন বেলাল,আঃ রহমান, স্বেচ্ছাসেবকলীগ নেতা শেখ রাসেল, নয়ন,রনি, মহিলা আওয়ামী লীগের মিসেস শারমিন ফারুক সুলতানা, রুমানা খানম, নাছিমা আক্তার সহ ছাত্রলীগ, জাতীয় শ্রমিক লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
    এসময় সুমন এলাকার গণমানুষের সেবায় নিজেকে উৎসর্গ করে অপূরণীয় কাজ করতে দৃঢ় অঙ্গীকার করেন। তার কেটলি মার্কার সমর্থনে একটি করে ভোট চেয়ে সকলের দোয়া কামনা করেন।

  • শাজাহানপুরের বিভিন্ন এলাকায় ডাঃ মেহেরুল আলম মিশুর  গণসংযোগ

    শাজাহানপুরের বিভিন্ন এলাকায় ডাঃ মেহেরুল আলম মিশুর গণসংযোগ

    মিজানুর রহমান মিলন,
    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

    বগুড়া -০৭ (গাবতলী -শাজাহানপুর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন ডাঃ মেহেরুল আলম মিশু (এমবিবিএস) । তিনি এবার ডাব প্রতীক নিয়ে নির্বাচন করছেন। বুধবার (২০ ডিসেম্বর) উপজেলার খরনা, বীরগ্রাম, দেশমা, সাবরুল, রাণীরহাট, মাঝিড়া, দুবলাগাড়ী, কামারপাড়া,
    কাঁটাবাড়িয়া, তালপুকুর, টেকুরগাড়ী, মানিকদীপা, গয়নাকুঁড়ি, দাড়িগাছা, মাছির বাজার, মাড়িয়া, নগরহাট, রাজারামপুর, গোবিন্দপুর, ফুলকোট
    মোবারক মার্কেটে ডাব প্রতীকের জন্য ভোট চান তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নিজেকে শাজাহানপুরের জনগণের প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সেই সাথে তিনি বিভিন্ন এলাকায় ঘুরছেন আর ভোটারদের কাছে ডাব প্রতীকে ভোট চাচ্ছেন।
    এ সময় তার সঙ্গে বিভিন্ন শুভাকাঙ্ক্ষী ছাড়াও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন ।

  • গ্রাম ডাক্তারদের সাথে ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ এর মতবিনিময়

    গ্রাম ডাক্তারদের সাথে ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ এর মতবিনিময়

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি পাইকগাছা উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম মনোনীত খুলনা-৬ আসনের এমপি প্রার্থী ব্যারিস্টার এসএম নেওয়াজ মোরশেদ। তিনি বুধবার দুপুরে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে গ্রাম ডাক্তারদের সাথে এ মতবিনিময় করেন। গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এ্যাড স ম বাবর আলী, এ্যাডঃ মোজাফফর হাসান, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, বি এন এম এর পাইকগাছা উপজেলা কমিটির সভাপতি বনি আমিন, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম রনি, গাজী মোহাম্মদ শফি কামাল গফুর। অনুষ্ঠান পরিচালনা করেন এ্যাডঃ মঞ্জুরুল হাসান। সভায় নোঙ্গর প্রতীকে ভোট দিতে গ্রাম ডাক্তার সহ এলাকাবাসীর প্রতি আহ্বান জানান এমপি প্রার্থী নেওয়াজ মোরশেদ।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন  হেলাল সভাপতি, পাবেল সাধারণ সম্পাদক নির্বাচিত

    লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হেলাল সভাপতি, পাবেল সাধারণ সম্পাদক নির্বাচিত

    নাজিম উদ্দিন রানাঃ
    লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন বুধবার বিকালে প্রেসক্লাব মিলনায়তনে সম্পন্ন হয়েছে। নির্বাচনে প্রেস ক্লাবের সদস্যদের ভোটে সভাপতি পদে দৈনিক নতুন চাঁদ সম্পাদক হোসাইন আহাম্মদ হেলাল ৪৬ ভোট পেয়ে সভাপতি পদে পূনঃ নির্বাচিত ও সাধারণ সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মোঃ সাইদুল ইসলাম পাভেল ৫৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে পূনঃ নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সহ সভাপতি পদে মোঃ জহিরুল ইসলাম (উপকূল প্রতিদিন), যুগ্ন সম্পাদক পদে মোঃ মীর ফরহাদ হোসেন সুমন(কালবেলা) কোষাধক্ষ পদে মোঃ ফিরোজ আলম(আজকের প্রত্যাশা) দপ্তর সম্পাদক পদে শাকের মোহাম্মদ রাসেল(মানব কন্ঠ) সাহিত্য সম্পাদক পদে আফরোজা আক্তার রাঙ্গা( বাংলার মুকুল) ক্রীড়া সম্পাদক পদে মোঃ আরিফ হোসেন(সংবাদ প্রতিদিন) প্রচার সম্পাদক পদে নাজিম উদ্দিন রানা( বিজনেস বাংলাদেশ ও আপডেট বাংলাদেশ) সদস্য পদে মোঃ রবিউল ইসলাম (আজকালের খবর) ও রাকিব হোসেন রণি (বণিক বার্তা) নির্বাচিত হন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এড. আবুল বাশার ও নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জজ কোর্টের আইনজীবি ও জেলা আইনজীবি সমিতির সদস্য রাসেল মাহমুদ মান্না ও এড. মাহমুদুল হক সুজন দায়িত্ব পালন করেন। নির্বাচনে ৯২জন সদস্যের মধ্যে ৯১জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

  • ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২০শে ডিসেম্বর বুধবার সকালে আড্ডা ছাড়া খেলা ধুলা মাদক মুক্ত সমাজ গড়া এই শ্লোগান কে সামনে ক্রিকেট টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধন করা হয়।

    জানা যায়,ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভেলাতৈড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের পিছনে ঈদগাও মাঠে প্রধান অতিথি হিসেবে ক্রিকেট টুর্নামেন্ট শুভ উদ্বোধন করেন পীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুকুমার রায় ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গীতি গমন চন্দ্র রায় গীতি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও উক্ত এলাকার জনসাধারণ প্রমুখ।

    সে সময়,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ,দুই দলের খেলার সাপোর্টার বৃন্দ,দর্শক বৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

  • পাইকগাছার নতুন বাজারে নৌকা প্রতীকের জনসভা অনুষ্ঠিত

    পাইকগাছার নতুন বাজারে নৌকা প্রতীকের জনসভা অনুষ্ঠিত

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ খুলনা ৬ আসনের আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী রশীদুজ্জামানের নৌকা প্রতীকের জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে নতুন বাজারে গদাইপুর ইউনিয়ন আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্মল অধিকারীর সভাপতিত্বে ও ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলামের স ালনায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন, খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি এ্যাডঃ সোহরাব আলী সানা, সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী, আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ রশীদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, জেলা আওয়ামী লীগনেতা ডাঃ শেখ মোহাঃ শহীদ উল্লাহ, আজগর বিশ^াস তারা, খায়রুল ইসলাম, আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম, শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম-সম্পাদক আনন্দ মোহন বিশ^াস, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, কেএম আরিফুজ্জামান তুহিন, সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মলঙ্গী, আব্দুল মজিদ গোলদার, আওয়ামী লীগনেতা বিজন বিহারী সরকার, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, শেখ ইকবাল হোসেন খোকন, জয়দ্রত বাছাড়, তৃপ্তি রঞ্জন সেন, কাজী জাহাঙ্গীর হোসেন, পরেশ মন্ডল, রমজান সরদার, সুকুমার বিশ^াস, শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্ত্তী ও সাধারণ সম্পাদক ফাইমিন সরদার। জনসভায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান বক্তারা।

  • পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

    পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে পৃথক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ওসি ওবাইদুর রহমান, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, রিপন কুমার মন্ডল, কেএম আরিফুজ্জামান তুহিন, কাজল কান্তি বিশ^াস, আব্দুল মান্নান গাজী, জিএম আব্দুস সালাম কেরু, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, প্যানেল মেয়র এসএম তৈয়েবুর রহমান, প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম, শংকর বিশ^াস, আব্দুল্লাহ সরদার, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপজেলা কৃষি অফিসার অসীম কুমার দাশ, সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা প্রকৌশলী শিহাব শাফিন, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ^াস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল হাসান, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম রফিকুল ইসলাম, পল্লী স য় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রাজু হাওলাদার, শিক্ষক দেবাশীষ সরদার, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ। সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি বৃদ্ধি, প্রার্থীদের আচরণবিধি, বড়দিন উদযাপন, গ্রাম পুলিশ নিয়োগ, মাদকের অপব্যবহার রোধ ও ধানকাটা সহ আইন শৃঙ্খলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় সহকারী রিটার্ণিং কর্মকর্তা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারবেন। নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দুই প্লাটুন বিজিবি, সেনাবাহিনী, ব্যাটেলিয়ান আনসার সার্বক্ষণিক নির্বাচনী এলাকায় অবস্থান করবে। তিনি আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারণা করার জন্য প্রার্থীদের প্রতি আহ্বান জানান।

  • সুজানগরে নতুন পেঁয়াজের চারা রোপনে দিনমজুর হিসেবে কাজ করছে শিক্ষার্থীরা

    সুজানগরে নতুন পেঁয়াজের চারা রোপনে দিনমজুর হিসেবে কাজ করছে শিক্ষার্থীরা

    এম এ আলিম রিপন ঃ বাংলাদেশের অন্যতম বৃহত্তম বিল হিসাবে পরিচিত সুজানগর উপজেলার গাজনার বিল সহ এই উপজেলার বেশিরভাগ ফসলি জমিতে নতুন চারা পেঁয়াজ রোপন শুরু করেছেন কৃষকেরা । সুজানগর উপজেলার কৃষকদের কাছে এই পেঁয়াজই অন্যতম প্রধান অর্থকারী ফসল এবং এটি তারা জমিতে রোপন করবে আগামী জানুয়ারী মাস জুড়ে । সুজানগর উপজেলা কৃষি অফিস সুত্রে জানাযায় এবারে এই উপজেলায় ১৬হাজার ৫০০ হেক্টর জমিতে নতুন এ পেঁয়াজের চারা রোপনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে । তবে এবারে কৃষকেরা বেশি পরিমাণ জমিতে পেঁয়াজের চারা রোপন করায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। এদিকে গাজনার বিলে গিয়ে দেখাযায় এই চারা পেঁয়াজ রোপন করতে দিন মজুর হিসেবে কাজ করছে এই উপজেলার গ্রাম পর্যায়ের বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্ররা।দিনমুজুর হিসাবে পেঁয়াজের চারা রোপন করতে আসা উপজেলার অজেল আলী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র মনির বলেন ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা দেবার পর থেকে বিদ্যালয় বন্ধ থাকে ও জানুয়ারী মাসে ক্লাস কম হয় তাই বাড়তি কিছু টাকা রোজগার করে সংসারে সচ্ছলতার আনার জন্য তিনি এ কাজ করছেন। উপজেলার হাটখালী ইউনিয়নের কামালপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র লতিফ হোসেন বলেন তাদের মত আরো অনেক ছাত্রই দিনপ্রতি ৪৫০ টাকা থেকে ৫০০টাকা করে এবং দিনে দুইবেলা খাবার খাওয়ার মাধ্যমে দিনমজুর হিসাবে এই পেঁয়াজের চারা রোপন করে থাকেন। নাজিরগঞ্জ কলেজের মতিন নামে অন্য এক কলেজ ছাত্র বলেন গতবার তিনি পেঁয়াজ রোপনের মৌসুমে ১২হাজার ৫শত টাকা রোজগার করেছিলেন আর এবারের মৌসুমেও ১২ থেকে ১৫ হাজার টাকা রোজগার করতে পারবেন বলে জানান ।আর এই রোজগারকৃত টাকা দিয়ে এবারে একটি ভাল মোবাইল ফোন,বই ও জামা কাপড় কিনবেন বলে জানান।উপজেলার মথুরাপুর গ্রামের কৃষক আজিজুর রহমান বলেন তিনি এবারে ২২ বিঘা জমিতে পেঁয়াজের চারা রোপন করবেন আর ইতিমধ্যে ৪ বিঘা জমিতে রোপন করেছেন ।তিনি আরো জানান প্রতি বিঘা জমিতে এই পেঁয়াজের চারা রোপন করতে ১৬ থেকে ২০ জন দিনমজুর হিসাবে কাজ করে থাকেন আর এদের মধ্যে বর্তমানে বেশিরভাগই স্কুল কলেজের ছাত্ররা কাজ করছেন । মজিদ নামে অন্য আরেকজন কৃষক বলেন গ্রাম এলাকার ছাত্ররা এ কাজটি ভাল পারেন এবং মুজুরীও কম তাই তারা এ কাজে ছাত্রদের দিনমুজুর হিসাবে নিয়ে থাকেন এছাড়া এই পেঁয়াজ রোপনের মৌসুমে রংপুর,বগুড়া,লালমনিরহাট সহ বিভিন্ন জেলা থেকে শত শত মানুষ দিনমজুর হিসাবে এই পেঁয়াজের চারা রোপন কাজের জন্য এসে থাকেন ।নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন বলেন, এই পেঁয়াজ লাগানোর মৌসুমে উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও কলেজের অসংখ্য ছাত্ররা দিনমজুর হিসাবে কাজ করে থাকে আর এ জন্য এ সময় গ্রাম এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদের উপস্থিতির হার অন্যান্য সময়ের তুলনায় কম থাকে। সুজানগর থেকে প্রকাশিত একমাত্র পত্রিকা সাপ্তাহিক পল্লীগ্রামের সম্পাদক আব্দুস শুকুর বলেন, এই সময়ে সুজানগর উপজেলার বিভিন্ন বয়সের মানুষেরা মাঠে পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত সময় পার করে থাকেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম জানান, সঠিক ভাবে রোপন, পরিচর্যা ও আবহাওয়া অনুকুলে থাকলে গত বছরের মত এবারেও এই উপজেলায় পেঁয়াজের বাম্পার ফলন হবে ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • ড্রাগন ফল নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে মানবনন্ধন

    ড্রাগন ফল নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে মানবনন্ধন

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ক্ষতিকর হরমোন ও বিষ প্রয়োগ করে ড্রাগন ফলের আকার বৃদ্ধির মিথ্যা অপপ্রচার ধ্বস নেমেছে ড্রাগন ব্যবসায়। ঝিনাইদহের শত শত কৃষক ফেসবুক ও ইউটিউবে এমন মিথ্যা প্রচারণায় পথে বসেছে। এখন আর কেউ ড্রাগন ফল কিনতে চাচ্ছেন না। এদিকে পুষ্টিকর ড্রাগন ফল নিয়ে ইউটিউবে অপপ্রচারকারীদের শাস্তির দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার সকালে মহেশপুর উপজেলার গৌরিনাথপুর বাজারে এ কর্মসূচীর আয়োজন করে স্থানীয় ড্রাগন ব্যবসায়ী ও চাষীরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ঝিনাইদহের মহেশপুর, কোটচাঁদপুর, কালীগঞ্জ ও চুয়াডাঙ্গা, মেহেরপুর ও যশোর জেলার কৃষক ও ব্যবসায়ীরা অংশ নেয়। সেসময় গৌরিনাথপুর বাজার ড্রাগন ফল ব্যবসায়ী সমিতির সভাপতি তারিকুল ইসলাম রিয়াল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সেসময় বক্তারা বলেন, একটি চক্র ড্রাগন ফলের বাজারে ধ্বস নামাতে ফেসবুক ও ইউটিউবে অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচারের কারণে দেশের ড্রাগন চাষী ও ব্যবসায়ী ক্ষতিগ্রস্থ হচ্ছে। সেই সাথে দেশের অর্থনীতিও ক্ষতি হচ্ছে। ড্রাগন ফলে টনিক ব্যবহার নাকি ক্ষতিকর এই অপপ্রচার করছে তারা। যে কারণে বাজারে ড্রাগন ফলের চাহিদা অনেক কমে গেছে। তাই এই অপপ্রচার বন্ধে ব্যবস্থা ও অপপ্রচারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবী জানান তারা।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • অজ্ঞাত এক নারীকে খুজছে পুলিশ ঝিনাইদহে সাংবাদিক ও পরিবহন ব্যবসায়ীর মৃত্যু’র নাটকীয় মোড়

    অজ্ঞাত এক নারীকে খুজছে পুলিশ ঝিনাইদহে সাংবাদিক ও পরিবহন ব্যবসায়ীর মৃত্যু’র নাটকীয় মোড়

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    দৈনিক জবাবদিহি পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধি ও পরিবহন ব্যবসায়ী আবু সেলিম মিয়ার (৫২) মৃত্যু নিয়ে রহস্যের জন্ম দিয়েছে। তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন নাকি কেউ তাকে হত্যা করেছে এ নিয়ে প্রশ্ন উঠেছে। ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্য আবু সেলিম মিয়া ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মেরিনা (২৮) খাতুন ও রিপা কর্মকার (২৩) নামে দুই যুবতীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। মেরিনা খাতুন মাগুরার শালিখা উপজেলার সামিয়ারপাড়া গ্রামের মন্টু মন্ডলের মেয়ে। তিনি স্বামী পরিত্যক্তা। অন্যদিকে আরেক স্বামী পরিত্যক্তা রিপা কর্মকার ঝিনাইদহ সদর উপজেলার কাতলামারী গ্রামের রবি কর্মকারের মেয়ে। সাংবাদিকদের প্রশ্নের জবারে এই দুই যুবতী নিজেদের ভিণœ ভিন্ন ঠিকানার পরিচয় দেন। এদিকে এ ঘটনায় আরো এক নারীকে পুলিশ খুজছে। রহস্যজনক ওই নারী সেলিমের দুর্ঘটার খবরটি মেরনা ও রিপাকে প্রথম ফোন করে জানায়। প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আবু সেলিম মিয়া ঝিনাইদহ শহরের হামদহ আলফালাহ হাসপাতালের সামনে এক নারীর সঙ্গে উচ্চস্বরে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মটরসাইকেল আরোহী অজ্ঞাত ব্যক্তিরা তাকে মাথায় আঘাত করে দ্রæত গতিতে চলে যায়। এরপর থেকে আবু সেলিম মিয়া সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে প্রচার করা হয়। তার স্বজনরাও বিষয়টি নিয়ে ছিল অন্ধকারে। সেলিমের লাশ গ্রামের বাড়িতে পৌছালে ঘটনাস্থলে উপস্থিত মেরানা ও রিপার গতিবিধি নিয়ে সন্দেহের সৃষ্টি হলে তাদের জিজ্ঞাসা করা হয়। প্রথমে তারা নিজেদের ভুল ঠিকানায় পরিচয় দেন। পুলিশী জিজ্ঞাসাবাদে তারা সেলিমের হামদহ এলাকার ফ্লাটে পাশাপাশি বসবাস করতেন এবং অজ্ঞাত এক নারীর ফোন পেয়ে ঘটনাস্থলে পৌছে অজ্ঞান ও মুমুর্ষ অবস্থায় সেলিমকে হাসপাতালে নিয়ে যান বলে জানান। অজ্ঞাত ওই নারীর সঙ্গে সেলিমের কেন এবং কি নিয়ে বাদানুবাদ হলো তা নিয়ে রহস্যের জন্ম দিয়েছে। সড়ক দুর্ঘটনায় নিহত হলে তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন থাকার কথা কিন্তু সেলিমের শরীরে মাথার পেছনে গভীর আঘাত ব্যতিত আর কোন ক্ষত চিহ্ন নেই বলে পুলিশ জানায়। নিহত’র জামাই ইমতিয়াজ আহমেদ জানান, বগুড়া থেকে ফিরে এসে রাত সাড়ে ৯ টার দিকে আলফালাহ হাসপাতাল এলাকায় যান তার শ^শুর। কাজ শেষে করে রাস্তা উপরে তাকে হাতুড়ি দিয়ে আঘাত করে কে বা কারা। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত ২ টার দিকে মৃত ঘোষণা করেন। নিহত’র স্ত্রী মমতা বেগম জানান, তার স্বামীকে হত্যা করা হতে পারে। তিনি সঠিক তদন্ত করে প্রকৃত ঘাতকদের চিহ্নি করার দাবী জানান। ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, প্রাথমিক ভাবে এটা পরিকল্পিত হত্যাকান্ড বলে মনে হচ্ছে। তিনি বলেন, তথ্য প্রযুক্তি ও আশপাশের সিসি ক্যামেরা যাচাই করে হত্যার রহস্য উন্মোচন করা হবে। তিনি জানান এ ঘটনায় মেরিনা ও রিপা নামে দুই নারীকে আটক করা হয়েছে। আরো এক নারীকে আমরা খুজছি। আশা করা যায় দ্রæত মোটিভ ও ক্লু উদ্ধার হবে। এ ঘটনায় নিহত’র স্ত্রী মমতা খাতুন বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশের একাধিক সুত্র মনে করছে ব্যবসায়ীক শত্রæতা অথবা নারীঘটিত কারণে সেলিম মিয়াকে হত্যা করা হতে পারে। এদিকে বুধবার সকালে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন তার গ্রামের বাড়িতে যান শোক সন্তপ্ত পরিবারকে শান্তনা দিকে। ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু সাংবাদিক আবু সেলিম মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা এক বিবৃতিতে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। প্রবাসি ছেলে সবুজ মিয়া দেশে ফিরলে বুধবার রাতে তাকে হলিধানী গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।