Blog

  • বানারীপাড়ায় ব্যাপক গণসংযোগ করেন রাশেদ খান মেনন

    বানারীপাড়ায় ব্যাপক গণসংযোগ করেন রাশেদ খান মেনন

    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২(বানারীপাড়া-উজিরপুর) আসনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত ১৪ দলীয় জোটের নৌকা প্রতীকের প্রার্থী ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা কমরেড রাশেদ খান মেনন এমপি বানারীপাড়ায় ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে তিনি বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজার ও উত্তরপাড় বাজার এবং দুপুরে বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠি খেয়াঘাট ও বাইশারী বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে দলীয় নেতা-কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা এবং কুশল বিনিময় করে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশজুড়ে চলমাণ উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট প্রার্থণা করেন। এসময় তার সঙ্গে ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মকবুল হোসেন মল্লিক,ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য অধ্যাপক নজরুল হক নীলু,উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ডু,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখারের সাবেক ইউপি চেয়ারম্যান খিজির সরদার,সহ-সভাপতি ও সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান মাষ্টার সিদ্দিকুর রহমান,দপ্তর সম্পাদক অধ্যাপক এমাম হোসেন,স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ওসমান গণি,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম,বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আশরাফী,রাশেদ খান মেনন এমপির ব্যক্তিগত সহকারি এটিএম নাসির মিয়া.যুবমৈত্রীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মানোয়ার হোসেন,বরিশাল বিএম কলেজ শাখা ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি শামিল শাহরুখ তমাল,সাবেক পৌর কাউন্সিলর আনিসুর রহমান,যুবলীগ নেতা রুম্মান,কামাল মোল্লা,মাসুম বিল্লাহ্,মো.রাসেল,খাইরুল ইসলাম,বানারীপাড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিক শাহিন,সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন প্রমুখ। এদিকে ওইদিন বিকালে উপজেলার মলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে নৌকা প্রতীকের সমর্থনে ইলুহার ও উদয়কাঠি ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ উঠান বৈঠকে বীর মুক্তিযোদ্ধা রাশেদ খান মেনন এমপি প্রধান অতিথির বক্তৃতা করেন। উঠান বৈঠকে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ বক্তৃতা করেন। নির্বাচন প্রসঙ্গে বরিশাল-২ আসনে নৌকার প্রার্থী, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ খান মেনন এমপি বলেন, ভোট গ্রহণের দিন যত ঘনিয়ে আসছে নির্বাচনী মাঠে উৎসাহ-উদ্দীপনা,স্বতঃস্ফুর্ততা ও উত্তাপ তত বাড়ছে। দেশের মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। বিশেষ করে দেশের অভূতপূর্ব উন্নয়ন-অগ্রযাত্রার সুফলভোগী আপামর মানুষ স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক নৌকাকেই বেছে নেবে।

  • নড়াইলে সাংবাদিকের নামে ৫০ লাখ টাকার মানহানি মামলা করলেন জেলা কালচারাল অফিসার হামিদুর রহমান

    নড়াইলে সাংবাদিকের নামে ৫০ লাখ টাকার মানহানি মামলা করলেন জেলা কালচারাল অফিসার হামিদুর রহমান

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি//
    নড়াইলে সাংবাদিকের এস কে সুজয়ের নামে ৫০ লাখ টাকার মানহানি মামলা। নড়াইল জেলা কালচারাল অফিসার হামিদুর রহমানের দুর্নীতি ও অনিয়মের অভিযোগে খবর প্রকাশের জের ধরে সাংবাদিক এস কে সুজয়ের নামে ৫০ লাখ টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। কালচারাল অফিসার হামিদুর রহমান বাদী হয়ে
    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান,
    বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে সদর আমলী আদালতে এ মামলা দায়ের করেন। এ মামলার ঘটনায় নড়াইলে কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এস কে সুজয় যশোর থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কথা ও ঢাকার দৈনিক জনবাণী পত্রিকার নড়াইল প্রতিনিধি।
    মামলাটি আমলে নিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক হেলাল উদ্দিন নড়াইল সদর থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি।

    এদিকে, মামলার এজাহারেও নানান অসঙ্গতি রয়েছে। বিভিন্ন ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে। যা তথ্য প্রযুক্তির মাধ্যমে যাচাই-বাচাই করলে অসঙ্গতির বিষয়টি স্পষ্ট হবে।

    মামলার বাদী জেলা কালচারাল অফিসার হামিদুর রহমান এজাহারে উল্লেখ করেছেন, আসামি এস কে সুজয় (২৬) ‘প্রতিদিনের কথা’ পত্রিকার প্রতিনিধি। গত ১৪ ডিসেম্বর সুজয়সহ অজ্ঞাতনামা কিছু লোক বাদী হামিদুর রহমানকে আসামির (সুজয়) ব্যবহৃত মোবাইল ফোন ০১৩০৩-০৫৮৭৫৭ নাম্বার থেকে ফোন দিয়ে বাদীর কাছে বিভিন্ন প্রকার অন্যায় দাবি করেন। এ দাবি পুরণ না করলে বাদীর নামে মিথ্যা সংবাদ প্রচারসহ মান সম্মান ক্ষুন্ন করার হুমকি দেয়।

    এ ব্যাপারে সাংবাদিক এস কে সুজয় বলেন, মামলার এজাহারে আমার ব্যবহৃত যে মোবাইল ফোন নাম্বারের (০১৩০৩-০৫৮৭৫৭) কথা উল্লেখ করা হয়েছে; সেই নাম্বার দিয়ে কালচারাল অফিসারকে ফোন করা হয়নি। আলাপ অ্যাপসের মাধ্যমে তার সাথে কথা হয়।
    এছাড়া এজাহারে উল্লেখ করা হয়েছে, আমিসহ (সুজয়) অজ্ঞাতনামা কিছু লোক বাদী হামিদুর রহমানের কাছে আমার ফোনের মাধ্যমে বিভিন্ন প্রকার অন্যায় দাবি করা হয়েছে। অথচ ঘটনার দিন গত ১৪ ডিসেম্বর আমার মোবাইল ফোন থেকে তার সঙ্গে আমিই কথা বলেছিলাম। আর কেউ কথা বলেননি। তাহলে ‘অজ্ঞাতনামা কিছু লোক’ পেলেন কোথায় ? আর জেলা কালচারাল অফিসারের কাছে শুধু তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের বিষয়ে জানতে চাওয়া হয়েছে। কোনো প্রকার অন্যায় অনৈতিক দাবি করা হয়নি। তার সঙ্গে যেসব কথা হয়েছিল, সেগুলো ফোনে রেকর্ড করা আছে। অথচ এজাহারে জেলা কালচারাল অফিসার ডাহা মিথ্যার আশ্রয় নিয়েছেন। আর স্বাক্ষীরা এসব ডাহা মিথ্যা কথা কীভাবে শুনতে পেলেন, তা বোধগম্য নয়।

    এজাহারে বাদী আরো উল্লেখ করেছেন, আসামি এস কে সুজয়ের কাছে তার অফিসের অনিয়ম ও দুর্নীতির কোনো প্রকার ডকুমেন্ট না থাকা সত্ত্বেও বাদীর নামে দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার প্রথম পৃষ্ঠায় ‘নড়াইল কালচারাল অফিসারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির যত অভিযোগ’ শিরোনামে সচিত্রসহ খবর প্রকাশ করেছে। এতে বাদী ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি স্বাক্ষীরা অবগত আছেন।

    এ ব্যাপারে সাংবাদিক এস কে সুজয় বলেন, জেলা কালচারাল অফিসার হামিদুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে গত ১৩ ডিসেম্বর জেলা প্রাশাসকের কাছে স্মারকলিপি দেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা। এ সময় হামিদুর রহমানের অপসারণ দাবি করেন তারা। জেলা প্রশাসক তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এছাড়া বিভিন্ন পর্যায়ের শিল্পীসহ অভিভাবকরা জেলা কালচারাল অফিসারের বিরুদ্ধে অভিযোগ করেছেন। এ খবর শুধু আমার পত্রিকাতেই প্রকাশিত হয়নি। দেশের সব ধরণের পত্রিকা, অনলাইনসহ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

    হামিদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, নড়াইলে অনুষ্ঠিত গণজাগরণের সাংস্কৃতিক উৎসব উপলক্ষে দুই লাখ টাকা বরাদ্দ ছিল। গত ৩ ডিসেম্বর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে এ অনুষ্ঠানে একটিমাত্র সাংস্কৃতিক সংগঠনকে দুই হাজার টাকা দেয়া হয়। বাকি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এর আগেও অন্য অনুষ্ঠানগুলোর টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া শিল্পকলা একাডেমিতে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে তিনি অসদাচরণ করেন।

    এদিকে, গত ১৪ ডিসেম্বরসহ পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে নড়াইল জেলা কালচারাল অফিসার হামিদুর রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাত ও দুর্নীতি অভিযোগে একাধিক খবর প্রকাশিত হয়। এরপর নিজের সাফাই গেয়ে একটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেন। সেখানে দাবি করেন, শতভাগ সততা ও বিধি মোতাবেক কাজ করেছেন। তার বিরুদ্ধে একটি কুচক্রীমহল অপপ্রচার ও বিভ্রান্তিকর সংবাদ পত্রিকায় প্রকাশ করেছে।
    তবে, দেড় বছর আগে ময়মনসিংহ জেলা কালচারাল অফিসার হিসেবে কর্মরত থাকা অবস্থায় ব্যাপক দুর্নীতির কারণে হামিদুর রহমানকে প্রত্যাহার করে ঢাকায় বদলি করা হয়। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। গত জানুয়ারিতে নড়াইলে যোগদানের পর আবার হামিদুর রহমানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নড়াইল থেকেও তাকে প্রত্যাহার দাবি করেন সাংস্কৃতিক কর্মীরা।

    এমনকি জেলা শিল্পকলা অডিটোরিয়ামের সাউন্ড, ইলেকট্রিক ও ভবন সংস্কারের কথা বলে সাউন্ড এবং ইলেকট্রিকের কাজ খাতা-কলমে টেন্ডার দেখিয়ে মূলত হামিদুর রহমান নিজেই সেই কাজ করেছেন।

    এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক সাউন্ড এবং ইলেকট্রনিক্স ও ডেকোরেশন ব্যবসায়ী জানান, তারা অডিটোরিয়ামের কাজ না করলেও তাদের কাছ থেকে জেলা কালচারাল অফিসার ফাঁকা ভাউচার নিয়ে গেছেন।

    শিল্পকলা একাডেমির সাবেক অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর শিমুল শেখ বলেন, গত জুলাই মাসে নড়াইলে চাকরিকালীন সময়ে জেলা কালচারাল অফিসার হামিদুর রহমানের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় আমার কাছ থেকে ছয়টি কাগজে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে রাখেন। এরপর আগস্ট মাসে আমাকে পথের কাঁটা ভেবে মেহেরপুরে বদলি করেন।

    এসব অভিযোগে ভিত্তিতে নড়াইল জেলা কালচারাল অফিসারের দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি গঠিত হয়েছে। আগামি ২৪ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযোগকারী ও ভুক্তভোগীদের নিয়ে শুনানী অনুষ্ঠিত হবে।

  • প্যারোলে  মুক্তি নিয়ে  পিতার জানাযায় যুবদল নেতা শহিদ

    প্যারোলে মুক্তি নিয়ে পিতার জানাযায় যুবদল নেতা শহিদ

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

    খুলনার পাইকগাছা উপজেলা লস্কর ইউনিয়নের যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান প্যারোলে মুক্তি নিয়ে হাতকড়া অবস্থায় পিতার জানাজায় অংশ নিয়েছে। বৃহস্পতিবার আছর নামাজ বাদ উপজেলার লস্কর গ্রামের নিজ বাড়ীতে এ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। ছেলে শহিদুর রহমান শহীদ কারাগারে থাকায় তার পিতা ইউনুছ আলী অসুস্থ হয়ে বুধবার মারা যায়। পিতার জানাজায় অংশ নিতে পারে এজন্য তার পক্ষে হুরাইরা বাদশা খুলনা জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেন।যার প্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফিন তাকে বেলা সাড়ে ১১ টা থেকে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত প্যারোলে মুক্তি দেন। এরপর সে বাড়ীতে নিয়ে আসার পর আছর নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিদিষ্ট সময় শেষ হতে না হতেই তাকে কারাগারে নেয়া হয় বলে তার পরিবারের লোকেরা জানিয়েছেন। উল্লেখ্য গত১০ ডিসেম্বর সোনাডাংগা থানার ৪(১২) ২৩ মামলায় পুলিশ আটক করে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা

  • মান্দা-৪ আসনে নৌকার পালে ঈগলের থাবা

    মান্দা-৪ আসনে নৌকার পালে ঈগলের থাবা

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরের সীমান্তবর্তী নওগাঁর মান্দা-৪ আসনে এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাডুবির আশঙ্কায় আওয়ামী লীগের নেতাকর্মীরা শঙ্কিত বলে গুঞ্জন বইছে, জনমনেও দেখা দিয়েছে মিশ্রপ্রতিক্রিয়া। এবারের নির্বাচনে জয়-পরাজয়ে সাবেক মন্ত্রী ও সাংসদ বীর মুক্তিযোদ্ধা ইমাজ উদ্দিন প্রামানিক মেইন ফ্যাক্টর হয়ে উঠেছে বলে মনে করছে তৃণমুল। কারণ হিসেবে তারা বলছে, মান্দায় বর্ষীয়ান রাজনৈতিক নেতা সাংসদ ইমাজ উদ্দিনের একটা নিজস্ব ভোট ব্যাংক রয়েছে। ফলে এখানো ইমাজ উদ্দিন সাধারণ মানুষের কাছে পচ্ছন্দের শীর্ষে রয়েছেন। কিন্ত্ত কোনো কারণে তার বিজয় নিয়ে শঙ্কা দেখা দিলে সে গামাকে সমর্থন দিবেন বলে ভোটারগণ মনে করছে। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে সাংসদ ইমাজ উদ্দিন ও নাহিদ মোর্শেদ বাবুর মধ্যে মতবিরোধ নিয়ে নেতাকর্মীদের মাঝে এসব ক্রিয়া-প্রতিক্রিয়ার সুত্রপাত হয়েছে।
    জানা গেছে, নওগাঁ-৪৯ মান্দা-৪ সংসদীয় আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে
    ভোটযুদ্ধে নেমে আলোচনায় রয়েছেন ৩ জন হেভিওয়েট প্রার্থী। তারা হলেন এ্যাডঃ নাহিদ মোর্শেদ বাবু (নৌকা), সাংসদ ইমাজ উদ্দিন প্রামানিক (ঈগল) ও ব্রহানী সুলতান মাহামুদ গামা(ট্রাক) প্রতিক নিয়ে প্রতিদন্দীতা করছেন। এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক এ্যাডভোকেট নাহিদ মোরশেদ বাবু। কিন্ত্ত এ্যাডভোকেট নাহিদ মোরশেদ বাবুকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন দলের হেভিওয়েট দুজন স্বতন্ত্র প্রার্থী। তাঁরা হলেন বতর্মান সাংসদ ইমাজ উদ্দিন প্রামানিক এবং নওগাঁ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ব্রুহানী সুলতান মাহামুদ গামা। দুজনই শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে লড়ে যাওয়ার ঘোষণা দিয়ে মাঠ কাঁপাচ্ছেন।
    ইতিমধ্যে সাধারণ জনগণ এবং ভোটারদের নজর কেড়েছেন ব্রুহানী সুলতান মাহামুদ গামা ও ইমাজ উদ্দিন।
    স্থানীয়রা জানান, বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইমাজ উদ্দিন প্রামানিকের বিরুদ্ধে মাঠে তেমন শক্ত কোনো প্রতিদন্দী প্রার্থী ছিলো না। ফলে সহজ জয় পেয়েছিলেন তিনি। কিন্ত্ত এবার নৌকার প্রার্থীকে জয় পেতে হলে কঠিন পরিস্থিতি সামাল দিতে হবে।
    বিশেষ করে দলের হেভিওয়েট কর্মী ও জনবান্ধব দুই স্বতন্ত্র প্রার্থীকে সামাল দেওয়া কঠিন হবে নৌকার মনোয়ন প্রার্থী এ্যাডঃ নাহিদ মোরশেদ বাবুর । কারণ, মান্দা উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের একাংশের নেতা ও কর্মী-সমর্থকগণ স্বতন্ত্র দুই প্রার্থীর পক্ষে রয়েছেন।
    রাজনৈতিক পর্যবেক্ষক মহলের অভিমত,
    এখানে সাংসদ ইমাজ উদ্দিনের একটা নিজস্ব বড় ভোট ব্যাংক রয়েছে। এদিকে মনোনয়ন নিয়ে ইমাজ উদ্দিন ও নাহিদ মোর্শেদ বাবুর মাঝে মতবিরোধ দেখা দিয়েছে। ফলে ইমাজ উদ্দিন নিজে বিজয়ী হতে না পারলে তিনিও চাইবেন না নাহিদ বিজয়ী হোক। কোনো কারণে ইমাজ উদ্দিন বিজয়ী হতে পারছেন না এটা বুঝতে পারলে। তিনি নিজের আধিপত্য ধরে রাখতে ও নাহিদের বিজয় ঠেকাতে গামাকে সমর্থন করবেন। এমন হলে গামার বিজয় প্রায় নিশ্চিত।
    এবিষয়ে ব্রুহানী সুলতানা মাহামুদ গামা বলেছেন, শেষ পর্যন্ত নির্বাচনী যুদ্ধে লড়ে যাবেন তিনি, মান্দা উপজেলাকে মাদকমুক্ত দেখতে চান মান্দা উপজেলার সাধাারণ মানুষ। শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থারও পরিবর্তন চান মানুষ। সঠিক নেতৃত্ব না থাকার কারণে সৃষ্ট ক্ষতিগ্রস্ত স্থানীয় লোকজনও উপায় খুঁজে পাচ্ছেন না। এলাকায় পরিবেশ-পরিস্থিতিও খারাপের দিকে যাচ্ছে। এসব পরিস্থিতি বিবেচনা করে জনগণের প্রত্যশা পুরুণে তিনি প্রার্থী হয়েছেন। এছাড়া ভোটাররাও তাঁর পক্ষে আছেন বলে জানান তিনি। এবিষয়ে এ্যাডঃ নাহিদ মোরশেদ বাবু বলেন, মান্দা উপজেলার জনগন নৌকাকে ভোট দিয়ে অবশ্যই তাকে জয়যুক্ত করবে। এবিষয়ে সাংসদ ইমাজ উদ্দিন প্রামানিক জানান, মান্দায় তিনি যে পরিমাণ উন্নয়ন কাজ করেছেন তাতে মান্দাবাসী তাকে ভুলবেন না তাকে আবারো ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
    এদিকে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একটা বড় অংশ গামার (ট্রাক) পক্ষে প্রচার-প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন। পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ, আদর্শিক-পরীক্ষিত, ত্যাগী-নিবেদিতপ্রাণ, কর্মী-জনবান্ধব রাজনৈতিক নেতা হিসেবে গামা দলমত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষের মাঝে সমান জনপ্রিয় বলে মনে করছেন তৃণমূল।

  • র‌্যাব-১২ ও ২ এর অভিযানে পলাতক আসামি গ্রেফতার

    র‌্যাব-১২ ও ২ এর অভিযানে পলাতক আসামি গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ এবং র‌্যাব-২, মোহাম্মদপুর, ঢাকা এর যৌথ অভিযানে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানা এলাকা হতে অপহরণ ও ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় অদ্য ২১/১২/২০২৩ ইং তারিখ দুপুর ১২.৫০ ঘটিকার সময় র‌্যাব-১২ সদর কোম্পানি সিরাজগঞ্জ এবং র‌্যাব-২, মোহাম্মদপুর, ঢাকা এর একটি যৌথ আভিযানিক দল অপহরণ ও ধর্ষণ মামলায় ওয়ারেন্টভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সুলতান মাহমুদ (৩২), পিতা-মৃত আব্দুস সামাদ, সাং-বহুতী জোয়াল ভাঁঙ্গা (শিমুলতলা সংলগ্ন), থানা-সদর, জেলা-সিরাজগঞ্জ, সূত্রঃ- মিরপুর মডেল থানার মামলা নং-০৪, তারিখ-০৩-০৭-২০২১, ধারা-৭/৯ (১) স্মারক নং-৬০, তারিখ-৩১/১০/২০২৩ খ্রি. প্রসেস নং-১৮৭/২৩, মূলে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড মূলে গ্রেফতার করা হয়।

    মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ভিকটিম মোছাঃ কল্পনা আক্তার আসামি মোঃ সুলতান মাহমুদ এর ঢাকায় একটি ব্যক্তিগত অফিসে চাকরি করত। আসামি মোঃ সুলতান মাহমুদ ভিকটিম মোছাঃ কল্পনা আক্তার এর ক্ষতি সাধনের জন্য বিয়ের প্রলোভন দেখিয়ে তার অফিসের সামনের রাস্তা হতে একটি মাইক্রোবাসযোগে অপহরণ করে নিয়ে যায়। এরই প্রেক্ষিতে ভিকটিমের পিতা মোঃ বাহাজ উদ্দিন (৫৯) ঢাকার মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং-০৪, তারিখ-০৩-০৭-২০২১ ইং। গত ২৮ জুন ২০২১ তারিখ থেকে প্রায় আড়াই বছর আসামি পলাতক ছিল। পরবর্তীতে র‌্যাবের একটি চৌকষ দল গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহার করে পলাতক আসামি মোঃ সুলতান মাহমুদকে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানাধীন নলকা ব্রীজের উত্তর পার্শ্বে সিএনজি ষ্ট্যান্ড এর সামনে থেকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত আসামিকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

    স্বাক্ষরিত…….

    মোহাম্মদ ইলিয়াস খান

    স্কোয়াড্রন লীডার

    কোম্পানী কমান্ডার

    সদর কোম্পানি, সিরাজগঞ্জ

    মোবা-০১৭৭৭-৭১১২৫৮

  • মধুপুরে, ২০ লক্ষ টাকা মূল্যের ৬০টি শুকর ছিনতাই

    মধুপুরে, ২০ লক্ষ টাকা মূল্যের ৬০টি শুকর ছিনতাই

    মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
    টাঙ্গাইলের মধুপুরের মির্জাবাড়ী ইউনিয়নের হাসিল গ্রাম থেকে ৬০ টি শুকর ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
    যার আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা। জানা যায় বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভোর রাতে ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল হাসিল গ্রামের মহেষ নামের এক ব্যাক্তির ৬০ টি শুকর দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ট্রাকে উঠিয়ে ছিনতাই করে নিয়ে গেছে বলে জানা যায়। এ ব্যাপারে অভিযোগ পেয়ে মধুপুর থানা পুলিশ ছিনতাইকারী ধৃত সহ শুকরগুলো উদ্ধারের চেষ্টা করছেন বলে জানান মধুপুর থানার এস আই ফরহাদ।

  • ভারতীয় পণ্য ২২ বস্তা চিনি জব্দ, খাগড়াছড়িতে, আটক-৩

    ভারতীয় পণ্য ২২ বস্তা চিনি জব্দ, খাগড়াছড়িতে, আটক-৩

    সদর উপজেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

    খাগড়াছড়িতে জেলার সদর উপজেলায় ১,৪৩,০০০ লক্ষ টাকার ভারতীয় পণ্য ২২ বস্তা চিনি জব্দ, ০৩(তিন) জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

    বুধবার (২০ ডিসেম্বর ) দুপুর ১২ টা ১০ এর দিকে
    খাগড়াছড়ি সদর থানাধীন ০৫নং ভাইবোনছড়া ইউনিয়নের পাকুজ্যাছড়ি সাকিনের তিন রাস্তার মোড় চেকপোষ্ট বসিয়ে (ক) ২২ (বাইশ)টি সাদা রংয়ের প্লাষ্টিকের বস্তায় রক্ষিত ভারতীয় চিনি, প্রতিটি বস্তায় ৫০ কেজি করিয়া (৫০X২২)=মোট ১,১০০ (এগারশত) কেজি চিনি জব্দসহ ব্যাটারি চালিত ইজিবাইক/টমটমসহ আসামীদের আটক করা হয়।

    গ্রেফতারকৃত আসামীদের মধ্যে রয়েছে ১) মোঃ সুজন (২১), পিতা-সামছুল আলম, সাং-আর্দশ মুসলিম পাড়া, থানা-পানছড়ি, ২। মোঃ জুয়েল (২৪), পিতা-মৃত নুর মোহাম্মদ, সাং-ফাতেমা নগর, থানা-পানছড়ি, ৩। মোঃ মারুফ হাসান (১৯), পিতা-আব্দুল গনি, সাং-জিয়া নগর, থানা-পানছড়ি খাগড়াছড়ি।

    জানা যায়, গোপন সংবাদ এর ভিত্তিতে এএসআই(নিরস্ত্র)/সাইদুল হক, ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ি, খাগড়াছড়ি পার্বত্য জেলা সঙ্গীয় ফোর্স নিয়ে এই অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।
    পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এসআই (নিঃ)মোহাঃ খোরশেদ আলম, ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ি ঘটনাস্থলে উপস্থিত হইয়া বর্ণিত আলামত উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করেন।

    খাগড়াছড়ি সদর থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিধি মোতাবেক অত্র থানায় মামলা রুজু করা হয়েছে।।

  • খাগড়াছড়িতে আওয়ামীলীগের জনসভায় ভার্চুয়ালি যোগ দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    খাগড়াছড়িতে আওয়ামীলীগের জনসভায় ভার্চুয়ালি যোগ দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    নুরুল ইসলাম(টুকু)
    সদর উপজেলা প্রতিনিধি,খাগড়াছড়ি।

    আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচনে খাগড়াছড়িতে নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যোগ দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    বৃহস্পতিবার (২১শে ডিসেম্বর) বিকাল ৪টার সময় খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে জনসভায় যোগ দেন তিনি।

    প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি যুক্ত হওয়ার আগেই জনসভা স্থলে জেলা ও উপজেলা আওয়ামীগের বিভিন্ন অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা উৎসবমুখর ভাবে মিছিল নিয়ে যোগদেন।

    খাগড়াছড়ি, পঞ্চগড়, লালমনিরহাট, নাটোর ও পাবনা জেলা সহ মোট ৫ জেলায় ভার্চুয়ালি যুক্ত হোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এতে খাগড়াছড়ি থেকে প্রধান মন্ত্রীর বক্তব্য শেষে ভার্চুয়ালি বক্তব্য রাখেন এবং এই উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাংসদ কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি।

    এই ভার্চুয়ালি জন সভায় উপস্থিত ছিলেন পার্বত্য সংরক্ষিত আসনের সাংসদ সদস্য বাসন্তী চাকমা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু,
    জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম,পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল মোমিন, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, দিঘিনালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবুল কাশেম, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি রতন কুমার শীলসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের সহাস্রধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনসভায় প্রধানমন্ত্রী দ্বাদশ জাতীয় নির্বাচনেও নৌকার পক্ষে ভোট চান।

    খাগড়াছড়ি ২৯৮ নং আসনের নৌকা মার্কার মনোনীত প্রার্থী,বর্তমান এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং এই জেলায় রেলপথ,পাবলিক বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন দাবী জানান মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি পাহাড়ি সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করার মধ্যে দিয়ে শেষ হয় জনসভা।

  • গোদাগাড়ীতে  ৫ কেজি ২০০ গ্রাম হেরোইন পিতা পুত্রকে  গ্রে*ফতার করেছে র‌্যাব-৫

    গোদাগাড়ীতে ৫ কেজি ২০০ গ্রাম হেরোইন পিতা পুত্রকে গ্রে*ফতার করেছে র‌্যাব-৫

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চরআষাড়িয়াদহ ইউনিয়নের ’ চর হনুমন্তনগর এলাকায় র‌্যাব-৫ অপারেশন দল অভিযান পরিচালনা করেন।

    ২১ ডিসেম্বর ২০২৩ তারিখ রোজ বৃহস্পতিবার সময় রাত আনুমান -০৪.১৫ মিনিটের দিকে
    র‌্যাব-৫ অপারেশন পরিচালনা করে হেরোইন-০৫ কেজি ২০০ গ্রাম, মোবাইল-০১টি, সীম-০১ টি, ও নগদ-১,১০,০০০/- টাকা উদ্ধার করেন এবং এর সাথে জড়িত থাকার অভিযোগে ১। মোঃ কাজিম উদ্দিন তৈয়ব (৪৪), পিতা-গিয়াস উদ্দিন, ২। মোঃ জীবন আলী (১৭), পিতা-মোঃ কাজিম উদ্দিন তৈয়ব, উভয় সাং-চরহনুমন্তনগর, ইউপি-চরআষাড়িয়াদহ, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী’কে আটক করেছে।

    র‌্যাব-৫ সূত্রে জানা যায় আটককৃতদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, মোঃ কাজিম উদ্দিন তৈয়ব এবং তার ছেলে মোঃ জীবন আলী সংঘবদ্ধ মাদক চক্রের সাথে জড়িত। আটককৃত কাজিম উদ্দিন তৈয়ব মাদকের চালান সংগ্রহ করার পর বাইরে পাচার এবং মাদক সংক্রান্ত সকল ধরণের হিসাব-নিকাশ অর্থাৎ একাউন্টে এর কাজ করত তার ছেলে মোঃ জীবন আলী। এই চক্রটির সদস্যরা এলাকায় বিভিন্ন পেশার ছদ্মবেশের আড়ালে সীমান্তের ওপার হতে
    বিপুর পরিমাণ হেরোইন পাচার করে আঙ্গুল ফুলে কলাগাছ তারপর বটবৃক্ষ হযেছেন।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • চুরি করা তাদের পেশা, অভিযোগের এক ঘণ্টাপর দুইজন গ্রে*ফতার

    চুরি করা তাদের পেশা, অভিযোগের এক ঘণ্টাপর দুইজন গ্রে*ফতার

    আল-আমিন শোভন,
    ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
    টাঙ্গাইলের ভূঞাপুরে একটি দোকানে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার মাইজবাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়।

    ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাহেরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার মাদারিয়া গ্রামের রহিজ উদ্দিনের ছেলে নাজমুল (২৫) ও মাইজবাড়ী গ্রামের সোবাহান (২০)।

    পুলিশ সূত্রে জানা যায়, ‘বুধবার রাতের কোন সময় উপজেলার মাইজবাড়ী একটি দোকানের টিনের বেড়া কেটে দোকানে প্রবেশ করে নগদ টাকা চুরি করে গ্রেফতারকৃতরা। সকালে দোকানে গিয়ে চুরির ঘটনাটি দোকান মালিক জুব্বার জানতে পারেন। পরে থানায় অভিযোগ দায়ের করার পর অভিযান চালিয়ে এক ঘণ্টার মধ্যে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে নাজমুল মাদকসেবী বলে স্থানীয়রা জানান।’

    এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্ বলেন, ‘দোকানে চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দায় স্বীকার করেছে। চুরির ২৩ হাজার টাকার মধ্যে ২২ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না সেটি তদন্ত চলছে।’

    আল-আমিন শোভন,
    ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: