Blog

  • শাজাহানপুরে সাংবাদিক মিজানুর রহমান মিলনের দাদির ইন্তেকাল ও দাফন সম্পন্ন

    শাজাহানপুরে সাংবাদিক মিজানুর রহমান মিলনের দাদির ইন্তেকাল ও দাফন সম্পন্ন

    স্টাফ রিপোর্টার :

    বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের অন্তর্গত ফুলকোট গ্রামের মন্ডলপাড়া এলাকার বাসিন্দা সমাজ সেবক মোঃ জাহিদুর রহমান আমেরিকানের মাতা ও আমাদের শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি সাংবাদিক মিজানুর রহমান মিলনের দাদি মোছাঃ জায়েদা বেওয়া (৮০) বার্ধক্য জনিত কারণে গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর ২০২৩ ) দুপুর ২ টা ৪৫ মিনিটের সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মৃত্যু কালে তিনি ১ ছেলে ৪ মেয়ে নাতি নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন । শুক্রবার (২২ ডিসেম্বর ) সকাল ১০ টায় মরহুমার নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে স্বামী মৃত্যু আব্দুল জব্বারের কবরের পাশে তার দাফন সম্পূর্ণ করা হয় । উক্ত নামাজে জানাজা পরিচালনা করেন মরহুমার নাতি মোঃ আতিকুর রহমান (লিটন) এবং দোয়া পরিচালনা করেন মরহুমার আরেক নাতি হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক । উক্ত নামাজে জানাজায় আত্মীয় স্বজন, পাড়াপ্রতিবেশি সহ গ্রামবাসীরা উপস্থিত ছিলেন ।

  • বরগুনায় বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    বরগুনায় বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    মংচিন থান তালতলী প্রতিনিধি।।
    বরগুনার আমতলী-পটুয়াখালী মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. আফজাল (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

    বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে আমতলী শহরের উরশিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    আহতরা হলেন, তাহমিনা (৫০), লাইজু (৫০), মাকসুদা (৩৮), হিরা মনি (২৬), জুবায়ের (৬), সোহাগ (৩০) ফারজিন কবির শিফা (১৬)। অন্যদের নাম পরিচয় জানা যায়নি। তারা আমতলীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

    জানা যায়, বিকেল ৩টার দিকেসাংবাদিক একটা প্রতিষ্ঠানের সিনিয়র টিচার সেবা দিচ্ছে আমাদের হারুন ভাই দারুন নানামুখী আছে এই ওমর ফারুক আমতলী চৌরস্তা থেকে বিসমিল্লাহ নামের একটি বাস যাত্রী বোঝাই করে পটুয়াখালীর দিকে যাচ্ছিল। বাসটি উরশিতলা বিএম অটোগ্যাস ফিলিং স্টেশনের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়।

    আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, আমতলী থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    মংচিন থান
    তালতলী প্রতিনিধি

  • বরগুনার তালতলীতে বাল্য বিয়ের দায়ে বর-কনের বাবাকে কারাদণ্ড,বরকে জরিমানা

    বরগুনার তালতলীতে বাল্য বিয়ের দায়ে বর-কনের বাবাকে কারাদণ্ড,বরকে জরিমানা

    মংচিন থান তালতলী প্রতিনিধি।।
    বরগুনার তালতলীতে বাল্যবিয়ের দায়ে বর-কনের বাবাকে ১০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে বরসহ তিনজনকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।
    বৃহস্পতিবার(২১ ডিসেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার সরদারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও তালতলী উপজেলা নিবার্হী অফিসার সিফাত আনোয়ার তুমপা এ আদেশ দেন।
    দণ্ডপ্রাপ্তরা হলেন, কনের বাবা জাকির হোসেন (৪৭),বরের বাবা কাওসার মৃধা(৫০)। বর বাপ্পি মৃধা (২১)কে ২০ হাজার জরিমানা করা হয়। এছাড়াও বাল্য-বিয়েতে সহযোগিতা করার দায়ে কনের খালাকে ২ হাজার ও বরের চাচাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
    উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা বলেন,উপজেলার সরদারিয়া এলাকার জাকির হোসেন নামে এক ব্যক্তির অষ্টম শ্রেণিতে পড়ুয়া কিশোরী মেয়ে ও বরিশালের হোসনাবাদ এলাকার কাওসার মৃধার ছেলে বাপ্পি মৃধার সঙ্গে বিয়ে হয়। এ জন্য কনের বাড়িতে বিয়ের আয়োজন চলছিলো। এমন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে জড়িতদের কারাদণ্ড ও জরিমানা করা হয়।

    মংচিন থান
    তালতলী প্রতিনিধি

  • মধুপুরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    মধুপুরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    টাঙ্গাইল ১ আসনের কৃষি মন্ত্রী নৌকা মার্কার নির্বাচনী প্রচারণা ও সভায় বাধা প্রদান করায় মধুপুর উপজেলা আওযামীলীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি ও সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু সহ চারজনের বিরুদ্ধে অনাস্হার বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অনাস্থা জানান তাঁরা।
    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এডভোকেট ইয়াকুব আলী। লিখিত বক্তব্যে তিনি সাংবাদিকদের জানান, নির্বাচন পরিচালনার জন্য বিভিন্ন ইউনিয়নের কেন্দ্র কমিটি গঠন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায়( ১৭ ডিসেম্বর) রবিবার উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের হাসনই এলাকায় কেন্দ্র কমিটি গঠন করার সময় মঞ্চ ভাংচুর এবং দলীয় নেতা কর্মীদের উপর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু এর লোকজন অতর্কিত হামলা চালায় এতে কয়েকজন নেতা কর্মী আহত হন। তিনি আরও জানান ছরোযার আলম খান আবু ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা ও স্বৈরাচারীতার মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। নির্বাচনী প্রচারনায় বিভিন্ন স্হানে তার অনুসারীরা বাধা প্রদান করে আসছেন যা নির্বাচনের ব্যাপকক্ষতি হচ্ছে বলেও উল্লেখ করেন। এর পরিপ্রেক্ষিতে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটি এক জরুরি আলোচনা সভার আয়োজন করেন। উক্ত সভায় ৪১বিশিষ্ট কার্যকরী কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা খান বাবলু ও শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সামছুল আরেফিন শরিফকে অনাস্হা প্রধান করা হয়। অনাস্হা প্রস্তাব রেজুলেশন আকারে টাঙ্গাইল জেলা কমিটির নিকট প্রেরন করা হবে বলে সাংবাদিকদের জানান।
    এসময় উক্ত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সভাপতির অনউপস্হিতিতে এডভোকেট ইয়াকুব আলীকে ভারপ্রাপ্ত সভাপতি এবং সাধারণ সম্পাদকের অনউপস্হিতিতে যুগ্মসাধারণ সম্পাদক মীর ফরহাদুল আলম মনিকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়।
    সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
    মধুপুর পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ সিদ্দিক হোসেন খান, জেলা কমিটির সদস্য ডাঃ মীর ফরহাদুল আলম মনি, সহ সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সাদিক, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,আইন বিষয়ক সম্পাদক সালাউদ্দিন সেলিম, যুবলীগের সভাপতি খকদকার আলমগীর হোসেন শিমুল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো: আনিসুর রহমান আনিস,যুবলীগ নেতা মাজেদুল ইসলাম মালেক, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ সজীব সহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্দ এবং সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

  • বিপুল চাকমাসহ চার ইউপিডিএফ নেতার সম্মানে পানছড়িতে স্মরণ সভা অনুষ্ঠিত

    বিপুল চাকমাসহ চার ইউপিডিএফ নেতার সম্মানে পানছড়িতে স্মরণ সভা অনুষ্ঠিত

    মোঃ শহীদ উল্যাহ

    খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

    খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নিহত বিপুল চাকমাসহ চার নেতার সম্মানে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার, (২০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে উপজেলার ২নং চেংগী ইউপির প্রত্যন্ত জগপাড়া এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) পানছড়ি ইউনিট এর আয়োজনে
    এই সভা অনুষ্ঠিত হয়।

    ইউপিডিএফ’র কেন্দ্রীয় কমিটির সদস্য উজ্জ্বল স্মৃতি চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় মুক্তি কাউন্সিল চট্টগ্রামের সভাপতি ভুলন লাল ভৌমিক।

    অনুষ্ঠানের শুরুতে দলীয় পতাকা উত্তোলন শেষে এক মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় দলের পক্ষ থেকে উজ্জ্বল স্মৃতি চাকমার নেতৃত্বে অস্থায়ী শহীদ বেদীতে ফুল দিলে শ্রদ্ধা জানানো হয়। প্রগতিশীল ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।

    স্মরণ সভা থেকে সন্ত্রাসীদের হঠানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে হত্যার বদলা নেয়ার ঘোষনা দেয়া হয়। অনুষ্ঠানে ইউপিডিএফ ও তাদের সহযোগী সংগঠন ছাড়াও জাতীয় মুক্তি কাউন্সিল, ছাত্র যুব আন্দোলন, ছাত্র ফেডারেশনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। এই ঘটনায় গত ১৫ ডিসেম্বর থেকে মাসব্যাপী চলছে পানছড়ি বাজার বয়কট।

    গত ১২ ডিসেম্বর (সোমবার) রাত আনুমানিক দশটার দিকে উপজেলার ১নং লোগাং ইউপির অনিল পাড়ায় পিসিপি’র সাবেক সভাপতি ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা (৩২), পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরা (২৮), গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি লিটন চাকমা (২৯) ও ইউপিডিএফ সংগঠক রহিন বিকাশ ত্রিপুরা (৪৯) কে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। এ ব্যাপারে বিপুলের চাচা বাদী হয়ে নিরুপম চাকমা অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামী করে পানছড়ি থানায় একটি মামলা দায়ের করে

    এদিকে এই ঘটনায় অপহৃত ৩ ইউপিডিএফ সদস্যকে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে উদ্ধার করে। আইনী প্রক্রিয়া শেষে তাদের পরিবারের পরিবারের সদস্যদের হাতে বুঝিয়ে দেয়া হয়।

  • নড়াইলের বিজ্ঞ জেলা ও দায়রা জজ এর সাথে এসপি মেহেদী হাসান’র সৌজন্য সাক্ষাৎ

    নড়াইলের বিজ্ঞ জেলা ও দায়রা জজ এর সাথে এসপি মেহেদী হাসান’র সৌজন্য সাক্ষাৎ

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে//
    নড়াইলের বিজ্ঞ জেলা ও দায়রা জজ এর সাথে এসপি মেহেদী হাসান’র সৌজন্য সাক্ষাৎ।
    বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল দশটার সময় জেলা ও দায়রা জজ কার্যালয়ে নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ আলমাচ হোসেন মৃধা সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ আলমাচ হোসেন মৃধা ও বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কবির উদ্দিন প্রামানিক পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান। পুলিশ সুপার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ, নড়াইলকে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, এসময় মোঃ মমিনুল ইসলাম, বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ; বেগম সেলিনা আক্তার, বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ; সাবরিনা চৌধুরী, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট; জনাব হেলাল উদ্দিন, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট; মোঃ জুয়েল রানা, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট? আমাতুল মোর্শেদা, বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), নড়াইল উপস্থিত ছিলেন।

  • বানারীপাড়ায় ব্যাপক গণসংযোগ করেন রাশেদ খান মেনন

    বানারীপাড়ায় ব্যাপক গণসংযোগ করেন রাশেদ খান মেনন

    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২(বানারীপাড়া-উজিরপুর) আসনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত ১৪ দলীয় জোটের নৌকা প্রতীকের প্রার্থী ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা কমরেড রাশেদ খান মেনন এমপি বানারীপাড়ায় ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে তিনি বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজার ও উত্তরপাড় বাজার এবং দুপুরে বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠি খেয়াঘাট ও বাইশারী বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে দলীয় নেতা-কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা এবং কুশল বিনিময় করে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশজুড়ে চলমাণ উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট প্রার্থণা করেন। এসময় তার সঙ্গে ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মকবুল হোসেন মল্লিক,ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য অধ্যাপক নজরুল হক নীলু,উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ডু,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখারের সাবেক ইউপি চেয়ারম্যান খিজির সরদার,সহ-সভাপতি ও সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান মাষ্টার সিদ্দিকুর রহমান,দপ্তর সম্পাদক অধ্যাপক এমাম হোসেন,স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ওসমান গণি,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম,বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আশরাফী,রাশেদ খান মেনন এমপির ব্যক্তিগত সহকারি এটিএম নাসির মিয়া.যুবমৈত্রীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মানোয়ার হোসেন,বরিশাল বিএম কলেজ শাখা ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি শামিল শাহরুখ তমাল,সাবেক পৌর কাউন্সিলর আনিসুর রহমান,যুবলীগ নেতা রুম্মান,কামাল মোল্লা,মাসুম বিল্লাহ্,মো.রাসেল,খাইরুল ইসলাম,বানারীপাড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিক শাহিন,সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন প্রমুখ। এদিকে ওইদিন বিকালে উপজেলার মলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে নৌকা প্রতীকের সমর্থনে ইলুহার ও উদয়কাঠি ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ উঠান বৈঠকে বীর মুক্তিযোদ্ধা রাশেদ খান মেনন এমপি প্রধান অতিথির বক্তৃতা করেন। উঠান বৈঠকে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ বক্তৃতা করেন। নির্বাচন প্রসঙ্গে বরিশাল-২ আসনে নৌকার প্রার্থী, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ খান মেনন এমপি বলেন, ভোট গ্রহণের দিন যত ঘনিয়ে আসছে নির্বাচনী মাঠে উৎসাহ-উদ্দীপনা,স্বতঃস্ফুর্ততা ও উত্তাপ তত বাড়ছে। দেশের মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। বিশেষ করে দেশের অভূতপূর্ব উন্নয়ন-অগ্রযাত্রার সুফলভোগী আপামর মানুষ স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক নৌকাকেই বেছে নেবে।

  • নড়াইলে সাংবাদিকের নামে ৫০ লাখ টাকার মানহানি মামলা করলেন জেলা কালচারাল অফিসার হামিদুর রহমান

    নড়াইলে সাংবাদিকের নামে ৫০ লাখ টাকার মানহানি মামলা করলেন জেলা কালচারাল অফিসার হামিদুর রহমান

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি//
    নড়াইলে সাংবাদিকের এস কে সুজয়ের নামে ৫০ লাখ টাকার মানহানি মামলা। নড়াইল জেলা কালচারাল অফিসার হামিদুর রহমানের দুর্নীতি ও অনিয়মের অভিযোগে খবর প্রকাশের জের ধরে সাংবাদিক এস কে সুজয়ের নামে ৫০ লাখ টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। কালচারাল অফিসার হামিদুর রহমান বাদী হয়ে
    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান,
    বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে সদর আমলী আদালতে এ মামলা দায়ের করেন। এ মামলার ঘটনায় নড়াইলে কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এস কে সুজয় যশোর থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কথা ও ঢাকার দৈনিক জনবাণী পত্রিকার নড়াইল প্রতিনিধি।
    মামলাটি আমলে নিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক হেলাল উদ্দিন নড়াইল সদর থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি।

    এদিকে, মামলার এজাহারেও নানান অসঙ্গতি রয়েছে। বিভিন্ন ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে। যা তথ্য প্রযুক্তির মাধ্যমে যাচাই-বাচাই করলে অসঙ্গতির বিষয়টি স্পষ্ট হবে।

    মামলার বাদী জেলা কালচারাল অফিসার হামিদুর রহমান এজাহারে উল্লেখ করেছেন, আসামি এস কে সুজয় (২৬) ‘প্রতিদিনের কথা’ পত্রিকার প্রতিনিধি। গত ১৪ ডিসেম্বর সুজয়সহ অজ্ঞাতনামা কিছু লোক বাদী হামিদুর রহমানকে আসামির (সুজয়) ব্যবহৃত মোবাইল ফোন ০১৩০৩-০৫৮৭৫৭ নাম্বার থেকে ফোন দিয়ে বাদীর কাছে বিভিন্ন প্রকার অন্যায় দাবি করেন। এ দাবি পুরণ না করলে বাদীর নামে মিথ্যা সংবাদ প্রচারসহ মান সম্মান ক্ষুন্ন করার হুমকি দেয়।

    এ ব্যাপারে সাংবাদিক এস কে সুজয় বলেন, মামলার এজাহারে আমার ব্যবহৃত যে মোবাইল ফোন নাম্বারের (০১৩০৩-০৫৮৭৫৭) কথা উল্লেখ করা হয়েছে; সেই নাম্বার দিয়ে কালচারাল অফিসারকে ফোন করা হয়নি। আলাপ অ্যাপসের মাধ্যমে তার সাথে কথা হয়।
    এছাড়া এজাহারে উল্লেখ করা হয়েছে, আমিসহ (সুজয়) অজ্ঞাতনামা কিছু লোক বাদী হামিদুর রহমানের কাছে আমার ফোনের মাধ্যমে বিভিন্ন প্রকার অন্যায় দাবি করা হয়েছে। অথচ ঘটনার দিন গত ১৪ ডিসেম্বর আমার মোবাইল ফোন থেকে তার সঙ্গে আমিই কথা বলেছিলাম। আর কেউ কথা বলেননি। তাহলে ‘অজ্ঞাতনামা কিছু লোক’ পেলেন কোথায় ? আর জেলা কালচারাল অফিসারের কাছে শুধু তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের বিষয়ে জানতে চাওয়া হয়েছে। কোনো প্রকার অন্যায় অনৈতিক দাবি করা হয়নি। তার সঙ্গে যেসব কথা হয়েছিল, সেগুলো ফোনে রেকর্ড করা আছে। অথচ এজাহারে জেলা কালচারাল অফিসার ডাহা মিথ্যার আশ্রয় নিয়েছেন। আর স্বাক্ষীরা এসব ডাহা মিথ্যা কথা কীভাবে শুনতে পেলেন, তা বোধগম্য নয়।

    এজাহারে বাদী আরো উল্লেখ করেছেন, আসামি এস কে সুজয়ের কাছে তার অফিসের অনিয়ম ও দুর্নীতির কোনো প্রকার ডকুমেন্ট না থাকা সত্ত্বেও বাদীর নামে দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার প্রথম পৃষ্ঠায় ‘নড়াইল কালচারাল অফিসারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির যত অভিযোগ’ শিরোনামে সচিত্রসহ খবর প্রকাশ করেছে। এতে বাদী ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি স্বাক্ষীরা অবগত আছেন।

    এ ব্যাপারে সাংবাদিক এস কে সুজয় বলেন, জেলা কালচারাল অফিসার হামিদুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে গত ১৩ ডিসেম্বর জেলা প্রাশাসকের কাছে স্মারকলিপি দেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা। এ সময় হামিদুর রহমানের অপসারণ দাবি করেন তারা। জেলা প্রশাসক তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এছাড়া বিভিন্ন পর্যায়ের শিল্পীসহ অভিভাবকরা জেলা কালচারাল অফিসারের বিরুদ্ধে অভিযোগ করেছেন। এ খবর শুধু আমার পত্রিকাতেই প্রকাশিত হয়নি। দেশের সব ধরণের পত্রিকা, অনলাইনসহ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

    হামিদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, নড়াইলে অনুষ্ঠিত গণজাগরণের সাংস্কৃতিক উৎসব উপলক্ষে দুই লাখ টাকা বরাদ্দ ছিল। গত ৩ ডিসেম্বর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে এ অনুষ্ঠানে একটিমাত্র সাংস্কৃতিক সংগঠনকে দুই হাজার টাকা দেয়া হয়। বাকি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এর আগেও অন্য অনুষ্ঠানগুলোর টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া শিল্পকলা একাডেমিতে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে তিনি অসদাচরণ করেন।

    এদিকে, গত ১৪ ডিসেম্বরসহ পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে নড়াইল জেলা কালচারাল অফিসার হামিদুর রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাত ও দুর্নীতি অভিযোগে একাধিক খবর প্রকাশিত হয়। এরপর নিজের সাফাই গেয়ে একটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেন। সেখানে দাবি করেন, শতভাগ সততা ও বিধি মোতাবেক কাজ করেছেন। তার বিরুদ্ধে একটি কুচক্রীমহল অপপ্রচার ও বিভ্রান্তিকর সংবাদ পত্রিকায় প্রকাশ করেছে।
    তবে, দেড় বছর আগে ময়মনসিংহ জেলা কালচারাল অফিসার হিসেবে কর্মরত থাকা অবস্থায় ব্যাপক দুর্নীতির কারণে হামিদুর রহমানকে প্রত্যাহার করে ঢাকায় বদলি করা হয়। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। গত জানুয়ারিতে নড়াইলে যোগদানের পর আবার হামিদুর রহমানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নড়াইল থেকেও তাকে প্রত্যাহার দাবি করেন সাংস্কৃতিক কর্মীরা।

    এমনকি জেলা শিল্পকলা অডিটোরিয়ামের সাউন্ড, ইলেকট্রিক ও ভবন সংস্কারের কথা বলে সাউন্ড এবং ইলেকট্রিকের কাজ খাতা-কলমে টেন্ডার দেখিয়ে মূলত হামিদুর রহমান নিজেই সেই কাজ করেছেন।

    এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক সাউন্ড এবং ইলেকট্রনিক্স ও ডেকোরেশন ব্যবসায়ী জানান, তারা অডিটোরিয়ামের কাজ না করলেও তাদের কাছ থেকে জেলা কালচারাল অফিসার ফাঁকা ভাউচার নিয়ে গেছেন।

    শিল্পকলা একাডেমির সাবেক অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর শিমুল শেখ বলেন, গত জুলাই মাসে নড়াইলে চাকরিকালীন সময়ে জেলা কালচারাল অফিসার হামিদুর রহমানের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় আমার কাছ থেকে ছয়টি কাগজে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে রাখেন। এরপর আগস্ট মাসে আমাকে পথের কাঁটা ভেবে মেহেরপুরে বদলি করেন।

    এসব অভিযোগে ভিত্তিতে নড়াইল জেলা কালচারাল অফিসারের দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি গঠিত হয়েছে। আগামি ২৪ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযোগকারী ও ভুক্তভোগীদের নিয়ে শুনানী অনুষ্ঠিত হবে।

  • প্যারোলে  মুক্তি নিয়ে  পিতার জানাযায় যুবদল নেতা শহিদ

    প্যারোলে মুক্তি নিয়ে পিতার জানাযায় যুবদল নেতা শহিদ

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

    খুলনার পাইকগাছা উপজেলা লস্কর ইউনিয়নের যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান প্যারোলে মুক্তি নিয়ে হাতকড়া অবস্থায় পিতার জানাজায় অংশ নিয়েছে। বৃহস্পতিবার আছর নামাজ বাদ উপজেলার লস্কর গ্রামের নিজ বাড়ীতে এ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। ছেলে শহিদুর রহমান শহীদ কারাগারে থাকায় তার পিতা ইউনুছ আলী অসুস্থ হয়ে বুধবার মারা যায়। পিতার জানাজায় অংশ নিতে পারে এজন্য তার পক্ষে হুরাইরা বাদশা খুলনা জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেন।যার প্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফিন তাকে বেলা সাড়ে ১১ টা থেকে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত প্যারোলে মুক্তি দেন। এরপর সে বাড়ীতে নিয়ে আসার পর আছর নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিদিষ্ট সময় শেষ হতে না হতেই তাকে কারাগারে নেয়া হয় বলে তার পরিবারের লোকেরা জানিয়েছেন। উল্লেখ্য গত১০ ডিসেম্বর সোনাডাংগা থানার ৪(১২) ২৩ মামলায় পুলিশ আটক করে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা

  • মান্দা-৪ আসনে নৌকার পালে ঈগলের থাবা

    মান্দা-৪ আসনে নৌকার পালে ঈগলের থাবা

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরের সীমান্তবর্তী নওগাঁর মান্দা-৪ আসনে এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাডুবির আশঙ্কায় আওয়ামী লীগের নেতাকর্মীরা শঙ্কিত বলে গুঞ্জন বইছে, জনমনেও দেখা দিয়েছে মিশ্রপ্রতিক্রিয়া। এবারের নির্বাচনে জয়-পরাজয়ে সাবেক মন্ত্রী ও সাংসদ বীর মুক্তিযোদ্ধা ইমাজ উদ্দিন প্রামানিক মেইন ফ্যাক্টর হয়ে উঠেছে বলে মনে করছে তৃণমুল। কারণ হিসেবে তারা বলছে, মান্দায় বর্ষীয়ান রাজনৈতিক নেতা সাংসদ ইমাজ উদ্দিনের একটা নিজস্ব ভোট ব্যাংক রয়েছে। ফলে এখানো ইমাজ উদ্দিন সাধারণ মানুষের কাছে পচ্ছন্দের শীর্ষে রয়েছেন। কিন্ত্ত কোনো কারণে তার বিজয় নিয়ে শঙ্কা দেখা দিলে সে গামাকে সমর্থন দিবেন বলে ভোটারগণ মনে করছে। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে সাংসদ ইমাজ উদ্দিন ও নাহিদ মোর্শেদ বাবুর মধ্যে মতবিরোধ নিয়ে নেতাকর্মীদের মাঝে এসব ক্রিয়া-প্রতিক্রিয়ার সুত্রপাত হয়েছে।
    জানা গেছে, নওগাঁ-৪৯ মান্দা-৪ সংসদীয় আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে
    ভোটযুদ্ধে নেমে আলোচনায় রয়েছেন ৩ জন হেভিওয়েট প্রার্থী। তারা হলেন এ্যাডঃ নাহিদ মোর্শেদ বাবু (নৌকা), সাংসদ ইমাজ উদ্দিন প্রামানিক (ঈগল) ও ব্রহানী সুলতান মাহামুদ গামা(ট্রাক) প্রতিক নিয়ে প্রতিদন্দীতা করছেন। এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক এ্যাডভোকেট নাহিদ মোরশেদ বাবু। কিন্ত্ত এ্যাডভোকেট নাহিদ মোরশেদ বাবুকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন দলের হেভিওয়েট দুজন স্বতন্ত্র প্রার্থী। তাঁরা হলেন বতর্মান সাংসদ ইমাজ উদ্দিন প্রামানিক এবং নওগাঁ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ব্রুহানী সুলতান মাহামুদ গামা। দুজনই শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে লড়ে যাওয়ার ঘোষণা দিয়ে মাঠ কাঁপাচ্ছেন।
    ইতিমধ্যে সাধারণ জনগণ এবং ভোটারদের নজর কেড়েছেন ব্রুহানী সুলতান মাহামুদ গামা ও ইমাজ উদ্দিন।
    স্থানীয়রা জানান, বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইমাজ উদ্দিন প্রামানিকের বিরুদ্ধে মাঠে তেমন শক্ত কোনো প্রতিদন্দী প্রার্থী ছিলো না। ফলে সহজ জয় পেয়েছিলেন তিনি। কিন্ত্ত এবার নৌকার প্রার্থীকে জয় পেতে হলে কঠিন পরিস্থিতি সামাল দিতে হবে।
    বিশেষ করে দলের হেভিওয়েট কর্মী ও জনবান্ধব দুই স্বতন্ত্র প্রার্থীকে সামাল দেওয়া কঠিন হবে নৌকার মনোয়ন প্রার্থী এ্যাডঃ নাহিদ মোরশেদ বাবুর । কারণ, মান্দা উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের একাংশের নেতা ও কর্মী-সমর্থকগণ স্বতন্ত্র দুই প্রার্থীর পক্ষে রয়েছেন।
    রাজনৈতিক পর্যবেক্ষক মহলের অভিমত,
    এখানে সাংসদ ইমাজ উদ্দিনের একটা নিজস্ব বড় ভোট ব্যাংক রয়েছে। এদিকে মনোনয়ন নিয়ে ইমাজ উদ্দিন ও নাহিদ মোর্শেদ বাবুর মাঝে মতবিরোধ দেখা দিয়েছে। ফলে ইমাজ উদ্দিন নিজে বিজয়ী হতে না পারলে তিনিও চাইবেন না নাহিদ বিজয়ী হোক। কোনো কারণে ইমাজ উদ্দিন বিজয়ী হতে পারছেন না এটা বুঝতে পারলে। তিনি নিজের আধিপত্য ধরে রাখতে ও নাহিদের বিজয় ঠেকাতে গামাকে সমর্থন করবেন। এমন হলে গামার বিজয় প্রায় নিশ্চিত।
    এবিষয়ে ব্রুহানী সুলতানা মাহামুদ গামা বলেছেন, শেষ পর্যন্ত নির্বাচনী যুদ্ধে লড়ে যাবেন তিনি, মান্দা উপজেলাকে মাদকমুক্ত দেখতে চান মান্দা উপজেলার সাধাারণ মানুষ। শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থারও পরিবর্তন চান মানুষ। সঠিক নেতৃত্ব না থাকার কারণে সৃষ্ট ক্ষতিগ্রস্ত স্থানীয় লোকজনও উপায় খুঁজে পাচ্ছেন না। এলাকায় পরিবেশ-পরিস্থিতিও খারাপের দিকে যাচ্ছে। এসব পরিস্থিতি বিবেচনা করে জনগণের প্রত্যশা পুরুণে তিনি প্রার্থী হয়েছেন। এছাড়া ভোটাররাও তাঁর পক্ষে আছেন বলে জানান তিনি। এবিষয়ে এ্যাডঃ নাহিদ মোরশেদ বাবু বলেন, মান্দা উপজেলার জনগন নৌকাকে ভোট দিয়ে অবশ্যই তাকে জয়যুক্ত করবে। এবিষয়ে সাংসদ ইমাজ উদ্দিন প্রামানিক জানান, মান্দায় তিনি যে পরিমাণ উন্নয়ন কাজ করেছেন তাতে মান্দাবাসী তাকে ভুলবেন না তাকে আবারো ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
    এদিকে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একটা বড় অংশ গামার (ট্রাক) পক্ষে প্রচার-প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন। পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ, আদর্শিক-পরীক্ষিত, ত্যাগী-নিবেদিতপ্রাণ, কর্মী-জনবান্ধব রাজনৈতিক নেতা হিসেবে গামা দলমত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষের মাঝে সমান জনপ্রিয় বলে মনে করছেন তৃণমূল।