Blog

  • বদলে গেছে পাইকগাছার আলমতলা গড়ইখালী সড়ক ; যাতায়াতে সুবিধা হলো দুই ইউনিয়নবাসীর

    বদলে গেছে পাইকগাছার আলমতলা গড়ইখালী সড়ক ; যাতায়াতে সুবিধা হলো দুই ইউনিয়নবাসীর

    ইমদাদুল হক,পাইকগাছা,( খুলনা)।।
    সংস্কার করার পর বদলে গেছে পাইকগাছার লস্কর ও গড়ইখালী ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ আলমতলা গড়ইখালী সড়ক। সড়কটি সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়ে। ফলে যাতায়াতে এলাকার মানুষের ভোগান্তি বাড়ে। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন করে কার্পেটিং করায় বদলে গেছে সড়কের জরাজীর্ণ চিত্র। সংস্কারের ফলে জনগুরুত্বপূর্ণ সড়কটি যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে বলে মনে করছেন এলাকার মানুষ।
    উল্লেখ্য পাইকগাছা কয়রা প্রধান সড়কের আলমতলা চর মসজিদের মোড় থেকে আলমতলা, বাইনতলা, খড়িয়া, মিনহাজ, বাসখালী ও গড়ইখালী বাজার পর্যন্ত একটি সড়ক রয়েছে। এখান থেকে সড়কটি সুন্দরবন এবং কয়রা অভিমুখে সহ বিভিন্ন দিকে চলে গিয়েছে। এ সড়ক দিয়ে লস্কর এবং গড়ইখালী ইউনিয়নে বেশির ভাগ মানুষ যাতায়াত করে থাকে। এছাড়া অত্র সড়ক দিয়ে সুন্দরবনের ভ্রমণ পিপাসু মানুষ ও চলাচল করে থাকে। সড়কটি নির্মাণের পর দীর্ঘদিন সংস্কার না করায় সড়কের পিচ উঠে গিয়ে খানাখন্দে পরিণত হয়। এতে মালবাহী যানবাহন চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়। ছোট ছোট যানবাহন চলাচল করলেও এলাকার মানুষের চরম দুর্ভোগ হয়। অবশেষে ৪ কোটি ৮৮ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে সড়কটি নতুন করে কার্পেটিং করার মাধ্যমে সংস্কার করা হয়েছে। ঘুর্ণিঝড় আম্ফান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন (সিএএফডিআরআইআরপি) প্রকল্পের আওতায় পূর্ব খড়িয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুন্দ বাবুর বাড়ি সংলগ্ন এলাকা থেকে গড়ইখালী বাজার পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার সড়ক সংস্কার করা হয়েছে। সড়কটির নাম দেয়া হয়েছে আলমতলা (চরমসজিদ) আর এইচডি গড়ইখালী জিসি সড়ক। সংস্কার কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। সংস্কার কাজ করছে শহিদুল ইসলাম সোহেল এর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এম আর ট্রেডার্স। সংস্কার কাজ তদারকি করছেন উপ সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন। এলজিইডি’র এ কর্মকর্তা বলেন সড়কটি নতুন করে ৪০ মিলি ডেন্স কার্পেটিং করা হয়েছে। সংস্কার কাজে পেপার মেশিন, স্টীল এবং টায়ার রুলার ব্যবহার করা হয়েছে। বিটুমিন কন্টেন্ট খুবই ভালো এবং কাজের গুণগত মান যথেষ্ট সন্তোষজনক। উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব বলেন নির্ধারিত সময়ের মধ্যেই সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। আগে সড়কটি জরাজীর্ণ ছিল, এ কারণে সড়কে চলাচল করতে খুব সমস্যা হতো। সংস্কার করার পর সড়কটি খুব সুন্দর হয়েছে। এখন থেকে খুব সহজেই মালবাহী যানবাহন চলাচল করতে পারবে। সংস্কার করার পর সড়কটি নতুন করে প্রাণ ফিরে পেয়েছে বলে জানান গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু। তিনি বলেন সবচেয়ে বেশি উপকৃত হবে গড়ইখালী ইউনিয়নের মানুষ। এখানকার তরমুজ সহ কৃষি পণ্য সরবরাহ করা খুব সহজ হবে স্থানীয় এ জনপ্রতিনিধি জানান। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বলেন এটি অত্র এলাকার জনগুরুত্বপূর্ণ একটি সড়ক। সড়কটি সংস্কার করায় লস্কর এবং গড়ইখালী ইউনিয়ন হাজার হাজার মানুষ উপকৃত হবে। সুন্দরবন কেন্দ্রীক পর্যটকসহ মৎস্য ও কৃষি পণ্য সরবরাহ সহজ হবে। গ্রামীণ অর্থনীতিতে সড়কটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে উপজেলা প্রশাসনের নির্বাহী এ কর্মকর্তা জানান।

  • নেতা নয়, সেবক হতে চাই ; সাংবাদিকদের সাথে ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ এর শুভেচ্ছা ও মতবিনিময়

    নেতা নয়, সেবক হতে চাই ; সাংবাদিকদের সাথে ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ এর শুভেচ্ছা ও মতবিনিময়

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।।
    নেতা নয়, নির্বাচিত হলে পাইকগাছা কয়রার মানুষের সেবক হবো বলে জানিয়েছেন খুলনা -০৬ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম মনোনীত নোঙ্গর প্রতীকের প্রার্থী ব্যারিস্টার এস এম নেওয়াজ মোরশেদ। তিনি শুক্রবার সকালে পাইকগাছা প্রেসক্লাবের সাংবাদিকের সাথে নির্বাচনী শুভেচ্ছা ও মতবিনিময়কালে এমন মন্তব্য করেন। ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ বলেন সারাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, কিন্তু যোগ্য নেতৃত্বের অভাবে নির্বাচনী এলাকা পাইকগাছা কয়রার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন একটি গণতান্ত্রিক দল, এখানে পরিবার তন্ত্রের কোন সুযোগ নাই, দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। এটি নিবন্ধিত একটি রাজনৈতিক দল। দল আমাকে মনোনয়ন দিয়েছি, আশাকরি যোগ্য প্রার্থী হিসেবে এলাকার মানুষ নোঙ্গর প্রতীকে ভোট আমাকে নির্বাচিত করবেন। আমি নির্বাচিত হলে কোন প্রতিহিংসার রাজনীতি করবো, এলাকার সামগ্রিক উন্নয়ন সহ সুন্দরবন জেলা বাস্তবায়নের চেষ্টা করবো। তিনি নির্বাচনে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। এসময় বিএনএম এর উপজেলা সভাপতি বনি আমিন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রনি, এডভোকেট মনজুরুল ইসলাম, ও আব্দুস সাত্তার সহ দলীয় নেতাকর্মী ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। এসময় প্রেসক্লাবের সভাপতি সম্পাদক সহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।

  • নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন  লক্ষ্মীপুরে ৩ প্রার্থীর জরিমানা

    নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন লক্ষ্মীপুরে ৩ প্রার্থীর জরিমানা

    নাজিম উদ্দিন রানা :
    নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় লক্ষ্মীপুরের ৩ টি আসনে পৃথক অভিযানে তিন প্রার্থীর ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
    শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    এরআগে, বিকেলে বিভিন্ন স্থাপনার দেয়ালে পোস্টার লাগানোর দায়ে লক্ষ্মীপুর-২ আসনে নৌকার প্রার্থী ও আওয়ামী লীগ নেতা নুরউদ্দিন চৌধুরী নয়নের প্রতিনিধিকে ৫ হাজার টাকা জরিমানা করা। জেলার সদর উপজেলার টুমচর, শাকচর ও চর রমনী মোহন ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

    এর আগে গতকাল রাতে একই প্রার্থীর ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    এদিকে, লক্ষ্মীপুর-১ আসনে মোটরসাইকেল সহকারে শোভাযাত্রা বের করে নির্বাচনী আচরণবিধি লংঘন করায় নৌকা প্রতীকের প্রার্থীর প্রতিনিধিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।উপজেলার লামচর ইউনিয়নের পানপাড়া এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে এ জরিমানা করা হয়।

    এদিন লক্ষ্মীপুর-৩ আসনে বিভিন্ন স্থাপনার দেয়ালে, গাছের গুড়িতে, যাত্রী ছাউনিতে, বিদ্যুৎ এর খুটিতে আঠা দিয়ে পোস্টার লাগিয়ে প্রচারণার দায়ে ট্রাক প্রতীকের প্রার্থীর প্রতিনিধিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সদর উপজেলার ভবানীগন্জ ও দত্তপাড়া ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

    জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া জাহান বলেন, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে তিন প্রার্থীকে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। এসময় সকলকে আচরণ বিধি মেনে চলতে আহবান জানান তিনি।

  • দোয়ারাবাজারে বিশাল জনসভায় নেতৃত্বের পরিবর্তনের জন্য উদীয়মান সূর্য প্রতীককে বিজয়ী করুন ‘, আইয়ুব করম আলী

    দোয়ারাবাজারে বিশাল জনসভায় নেতৃত্বের পরিবর্তনের জন্য উদীয়মান সূর্য প্রতীককে বিজয়ী করুন ‘, আইয়ুব করম আলী

    দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:: সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে গণফোরাম মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আইয়ুব করম আলী বলেছেন, ছাতক-দোয়ারাবাজারে উন্নয়নের সুষম বণ্টনের জন্য নতুন নেতৃত্ব প্রয়োজন। এ লক্ষ্যে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উদীয়মান সূর্য প্রতীককে বিজয়ী করুন।
    শুক্রবার বিকেলে দোয়ারাবাজার উপজেলার পান্ডার গাও ইউনিয়নের হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল নির্বাচনী জনসভায় উপরোক্ত কথাগুলো বলেন।দোয়ারাবাজার উপজেলার পান্ডার গাঁও ইউনিয়নের গণফোরাম নেতা মোঃ মারফত আলীর সভাপতিত্বে ও মোঃ আতাউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মোঃ আব্দুল হক, কবি মোঃ মখদ্দুস আলী , মাওলানা আব্দুল হক,রুশমত আলী , হাসিব উদ্দিন, হিমাংশু, দোয়ারাবাজার উপজেলার গনফোরামের স্হানীয় ও জেলার নেতৃবৃন্দ ।

  • ডামি নির্বাচন বর্জন ও জনমত তৈরির লক্ষ্যে মধুপুরে  লিফলেট বিতরণ

    ডামি নির্বাচন বর্জন ও জনমত তৈরির লক্ষ্যে মধুপুরে লিফলেট বিতরণ

    মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে ডামি নির্বাচন বর্জন ও জনমত তৈরির লক্ষ্যে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে টাঙ্গাইলের মধুপুরের পৌর পৌরশহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছে বিএনপি।
    শুক্রবার ২২ ডিসেম্বর দুপুরে মধুপুর হাটে ও বিভিন্ন স্হানে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন দলটির নেতাকর্মীরা।
    মধুপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ খন্দকার মোতালেব হোসেন ও সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম সিদ্দিক এর নেতৃত্বে উপজেলা, পৌর যুবদল, শ্রমিকদল, ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন ।
    লিফলেট বিতরণ ও গণসংযোগ করার সময় তারা বলেন জনগণ এ ধরণের একতরফা নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তারা আরো বলেন, অবৈধ সরকার একটি একতরফা নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। কিন্তু এই নির্বাচন দেশে-বিদেশে কারও কাছে গ্রহণযোগ্য হবে না। এটা জনগণের সঙ্গে তামাশা করা হচ্ছে বলেও জানান।
    তারা অবিলম্বে শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার ও অবৈধ ঘোষিত তফসিল বাতিলের দাবি জানান।

  • উজিরপুরের স্বতন্ত্র প্রার্থী এ,কে ফাইয়াজুল হক রাজুর প্রধান কার্যালয় উদ্বোধন

    উজিরপুরের স্বতন্ত্র প্রার্থী এ,কে ফাইয়াজুল হক রাজুর প্রধান কার্যালয় উদ্বোধন

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ
    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ২ উজিরপুর -বানারীপাড়া আসনের স্বতন্ত্র প্রার্থী শেরে বাংলা এ,কে ফজলুল হকের দৌহিত্র এ,কে ফাইয়াজুল হকের প্রতীক ঈগল মার্কার উজিরপুর উপজেলা শাখার প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়। উজিরপুর পৌরসভার সভাপতি শামসুল হক সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক উপ-বিষয়ক কমিটির সদস্য ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী এ,কে, ফাইয়াজুল হক রাজু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বালি, মোহাম্মদ মোস্তফা বালী,বীর মুক্তিযোদ্ধা আয়নাল হক, আলমগীর হোসেন, কবি শাহীন ভূঁইয়া, সালমা ফাইয়াজ, তাহারিন ফাইয়াস সারিতা, এ সময় উজিরপুর উপজেলা নির্বাচন কমিটির আহবায়ক শফিকুল ইসলাম বালি ও সদস্য সচিব আহমেদ শাহীন রনির নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন নব ঘোষিত নির্বাচন কমিটির সদস্য সচিব আহম্মদ শাহীন রনি। দোয়া মোনাজাতের মাধ্যমে প্রার্থী ও তার সমর্থকরা একটা মিছিল পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান কার্যালয়ে শেষ করেন।

  • বটিয়াঘাটায় গোবিন্দ চন্দ্র প্রামাণিক তৃনমুল বিএনপির দ্বাদশ জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীর সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বটিয়াঘাটায় গোবিন্দ চন্দ্র প্রামাণিক তৃনমুল বিএনপির দ্বাদশ জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীর সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।
    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন -৯৯,(দাকোপ-বটিয়াঘাটা) মিলে খুলনা -১ অঞ্চল থেকে বাংলাদেশ তৃণমূল বিএনপি মনোনীত সোনালী আঁশ প্রতীকের প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক তার সহকর্মী ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন।

    উক্ত সময় তিনি সাংবাদিকদের বলেন,আমার নির্বাচনী এলাকা খুলনা-১ আসন (দাকোপ-বটিয়াঘাটা)স্বাধীনতার ৫০ বছর কাল অতিবাহিত হলেও এখানকার মানুষের ভাগ্য পরিবর্তন করা হয়নি।এলাকার মানুষের রাস্তাঘাট, ব্রিজ-কালর্ভাট,শিক্ষা প্রতিষ্ঠান,ব্যবসা-বাণিজ্য সহ বিভিন্ন অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় অনেকটা পিছিয়ে আছে।আমি এখান থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে জয়যুক্ত হলে সকলকে সাথে নিয়ে পিছিয়ে পড়া মানুষের ভাগ্য উন্নয়নে ব্যাপক সারা দিয়ে কাজ করে দেশের অন্যান্য এলাকার সমকক্ষে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করবো।

  • সেন্টমার্টিনে ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

    সেন্টমার্টিনে ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

    কে এম নুর মোহাম্মদ,
    কক্সবাজার জেলা প্রতিনিধি

    কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনদ্বীপ জেটিঘাটের সরকারি খাস খতিয়ানভুক্ত জমি অবৈধভাবে দখল করে পর্যটক উঠা-নামায় বাধাগ্রস্ত করে গড়ে তোলা হয়েছে দোকানপাট। এসব ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

    বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সেন্টমার্টিনদ্বীপ জেটিঘাট এলাকায় এ অভিযান পরিচালানা করা হয়েছে। অভিযানের নেতৃত্ব ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এরফানুল হক চৌধুরী।এসময় ৩০জন স্বেচ্ছাসেবক উচ্ছেদ অভিযানে অংশগ্রহণ করেন।

    উপজেলা প্রশাসন সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন জেটিঘাট এলাকার সরকারি খাস খতিয়ানভুক্ত জমি অবৈধভাবে দখলে নিয়ে গড়ে তোলা হয়েছিল টিনশেড ও গোলপাতার একাধিক স্থাপনা। এসব স্থাপনার ফলে সেন্টমার্টিনে ভ্রমণে আসা পর্যটকদের জাহাজে উঠানামার সময় তীব্র যানজট সৃষ্টি হয়। পর্যটকদের ভোগান্তি কমাতে জেটিঘাটের আশেপাশের এলাকা থেকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এরফানুল হক চৌধুরী বলেন, সেন্টমার্টিনে বেড়াতে আসা পর্যটকেরা কোনো ধরনের বাধা-বিপত্তি ছাড়াই বিচরণ করার জন্য জেটিঘাট এলাকায় অভিযান চালিয়ে সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে বিভিন্ন ধরনের স্থাপনা গড়ে তোলা হয়েছিল। এসব স্থাপনা স্ব-স্ব উদ্যোগে সরিয়ে ফেলার জন্য একাধিকবার বলা হলেও সরিয়ে না নেওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

    তিনি আরও বলেন, জেটিঘাট এলাকায় সড়কের প্রশস্তকরণ ও সৈকতের পর্যটকদের চলাচলে সুবিধার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান চলমান রয়েছে। মনিটরিং করা হচ্ছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। উচ্ছেদ করা এসব জায়গায় পুনরায় কেউ স্থাপনা তৈরীর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে সরাসরি আইনাগত ব্যবস্থা নেওয়া হবে।

    সেন্টমার্টিন দ্বীপের সাবেক ইউপি চেয়ারম্যান নুর আহমদ বলেন, তার একটি বৈঠক খানাসহ আরও কয়েকজন মানুষ বালুচরগুলোর দোকানপাট বসিয়ে কিছু লোকজন সংসার চালাতেন। বিনা নোটিশে হঠাৎ করে এভাবে দোকানপাট গুলো ভেঙ্গে দেওয়াই স্থানীয় লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে ওই বালুচর এলাকার কোন সরকারি খাস জমি নয়। বালুচরে আরও দুইশতাধিক দোকানপাট থাকলেও সেগুলো কেন উচ্ছেদ করা হয়নি। ওইসব দোকানপাটের বৈধ কোন ধরনের কাগজপত্র নেই বলে ইউপি চেয়ারম্যান নিজে দাবি করেছেন। এ ব্যাপারে আইনের আশ্রয় নেওয়া হবে।

  • বানারীপাড়ায় উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুকের পিতার কুলখানি অনুষ্ঠিত

    বানারীপাড়ায় উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুকের পিতার কুলখানি অনুষ্ঠিত

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি

    বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মোঃ গোলাম ফারুকের পিতা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাক্তার মো. মোতাহার উদ্দিনের (১০৪) রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। শুক্রবার২২ ডিসেম্বর বাদ জুমা বানারীপাড়া সরকারি মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) মাঠে প্রায় ১০ সহস্রাধিক মানুষের অংশ গ্রহণে এ দোয়া অনুষ্ঠিত হয়। বরিশাল এবাদুল্লাহ্ জামে মসজিদের খতিব হাফেজ মীর্জা নুরুর রহমান বেগের পরিচালনায় এ দোয়ানুষ্ঠানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড রাশেদ খান মেনন এমপি, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম মনি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী এমদাদুল হক দুলাল, উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সৈয়দ নজরুল ইসলাম শাহিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান, বানারীপাড়া থানার ওসি মাইনুল ইসলাম, ইন্সপেক্টর(তদন্ত)মমিন উদ্দিন, উপজেলা অওয়ামী লীগের সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা, সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান আ.জলিল ঘরামী,সহ-সভাপতি ও সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান মাষ্টার সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি এটিএম মোস্তফা সরদার, সহ-সভাপতি ও চাখারের ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সরদার, কোষাধ্যক্ষ ও বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত, তথ্য ও গবেষণা সম্পাদক এস মিজানুল ইসলাম, দপ্তর সম্পাদক অধ্যাপক এমাম হোসেন, সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মৃধা, উজিরপুরের গুঠিয়া ইউপি চেয়ারম্যান আওরঙ্গজেব, বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি কামাল হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, ঢাকার বিডিএম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আব্দুল হাই, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, এসএম কালাম ও আ.মন্নান মৃধা প্রমূখ।
    উল্লেখ্য, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে আলহাজ্ব ডাক্তার মোতাহার উদ্দিন বরিশাল শেবাচিম হাসপাতালে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন । বুধবার (২০ ডিসেম্বর) বাদ আসর বানারীপাড়া হাই স্কুল মাঠে প্রথম ও বাদ মাগরিব উপজেলার উত্তর নাজিরপুর গ্রামের জামে মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা শেষে ওই গ্রামের পারিবারিক কবরস্থানে তার স্ত্রীর কবরের পাশে তাকে চির নিন্দ্রায় শায়িত করা হয়।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।

  • ডামি নির্বাচন বর্জন ও জনমত তৈরির লক্ষ্যে মধুপুরে  লিফলেট বিতরণ

    ডামি নির্বাচন বর্জন ও জনমত তৈরির লক্ষ্যে মধুপুরে লিফলেট বিতরণ

    মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে ডামি নির্বাচন বর্জন ও জনমত তৈরির লক্ষ্যে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে টাঙ্গাইলের মধুপুরের পৌর পৌরশহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছে বিএনপি।
    শুক্রবার ২২ ডিসেম্বর দুপুরে মধুপুর হাটে ও বিভিন্ন স্হানে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন দলটির নেতাকর্মীরা।
    মধুপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ খন্দকার মোতালেব হোসেন ও সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম সিদ্দিক এর নেতৃত্বে উপজেলা, পৌর যুবদল, শ্রমিকদল, ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন ।
    লিফলেট বিতরণ ও গণসংযোগ করার সময় তারা বলেন জনগণ এ ধরণের একতরফা নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তারা আরো বলেন, অবৈধ সরকার একটি একতরফা নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। কিন্তু এই নির্বাচন দেশে-বিদেশে কারও কাছে গ্রহণযোগ্য হবে না। এটা জনগণের সঙ্গে তামাশা করা হচ্ছে বলেও জানান।
    তারা অবিলম্বে শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার ও অবৈধ ঘোষিত তফসিল বাতিলের দাবি জানান।