Blog

  • পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকার কাজ করছে রাঙ্গামাটিতে প্রধানমন্ত্রী

    পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকার কাজ করছে রাঙ্গামাটিতে প্রধানমন্ত্রী

    রিপন ওঝা, পার্বত্য প্রতিনিধি।

    রাঙ্গামাটিতে নির্বাচনী জনসভায় ২৩ ডিসেম্বর-২০২৩ রোজ শনিবার ভার্চুয়ালি যোগে পার্বত্য চুক্তি বাস্তবায়নকারী আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় বক্তব্য রাখেন।

    উক্ত কর্মসূচিতে জেলা আওয়ামী লীগ সভাপতি ২৯৯নং আসনের নৌকার মাঝি জননেতা সাংসদ দীপংকর তালুকদার ও সাধারণ সম্পাদক মোঃ মূসা মাতব্বর, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ শাহজাদা মহিউদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা আওয়ামী লীগের জেলার সিনিয়র নেতৃবৃন্দ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ ও জেলার সকল উপজেলার আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মী ও স্থানীয় গণমাধ্যমকর্মী উপস্থিতি ছিলেন।

    উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনসভায় প্রধানমন্ত্রী দ্বাদশ জাতীয় নির্বাচনে ২০২৪ সালের ৭জানুয়ারি রাঙ্গামাটি জেলাসহ বরগুনা জেলা, সাতক্ষীরা জেলা, ঝিনাইদহ জেলা, কুষ্টিয়া জেলা, নেত্রকোনা জেলা ৬জেলার উপস্থিত দলীয় নেতাকর্মীর ও তিন পার্বত্য জেলার উন্নয়নসহ দেশবাসীর নিকট উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার লক্ষ্যে নৌকার পক্ষে ভোট চান।

    নৌকা মার্কার মনোনীত পদপ্রার্থী বর্তমান সাংসদ দীপংকর তালুকদার সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আগামী ২০২৪ সালের ৭জানুয়ারি যথাসময়ে কেন্দ্রে পৌঁছে নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়ন সচল রাখতে ও দেশবিরোধী বিএনপি ও জামায়াত রুখতে প্রধানমন্ত্রী কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনা যেন ৫ম বারের মতো দেশের উন্নয়নে ভূমিকা রাখতে।

    প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি জনসভা যুক্ত হওয়ার পূর্বেই রাঙ্গামাটি জেলার সকল উপজেলার আওয়ামী লীগ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উৎসবমুখর ভাবে মিছিল নিয়ে রাঙ্গামাটির শেখ রাসেল মাঠে জনসভা স্থলে উপস্থিত হয়।

    ভার্চুয়ালি বক্তব্যের শেষে অংশে সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি রাঙ্গামাটি শিল্পকলা একাডেমির ক্ষুদ্র নৃতাত্তিক জনগোষ্ঠীর স্থানীয় নৃত্যশিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ নৃত্য পরিবেশনা উপভোগ করেন ও উপস্থিত সকল নেতাকর্মীদের নৌকা মার্কায় ভোট দেয়ার অনুরোধ জানান।

  • আন্জুমান আরা বেগমের কুলখানী অনুষ্ঠিত

    আন্জুমান আরা বেগমের কুলখানী অনুষ্ঠিত

    সিনিয়র স্টাফ রিপোর্টার : আরিফুর রহমান

    বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ভূঁইয়ার সহধর্মিণী আন্জুমান আরা বেগম চিকিৎসারত অবস্থায় গত ১৮ ডিসেম্বর রাত ৩:৩০ মিনিটে মারা গেছেন।তিনি বীর মুক্তিযোদ্ধা, ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, ফেনী কলেজের সাবেক ভিপি,ফেনী জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি,ফেনী জেলা জাসদ (ইনুর)সাবেক সভাপতি,ফেনীতে স্বাধীনতার প্রথম পতাকা উওোলক প্রিন্সিপাল আবু তাহের ভূঁইয়ার সহধর্মিণী ছিলেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।তিনি ইউনাইটেড হসপিটালে চিকিৎসারত অবস্থায় মারা যান।তিনি এর আগে বেশ কিছু দিন অসুস্থ ছিলেন। মৃত্যু কালে তিনি ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।তাঁর নামাজের জানাজা কুমিল্লা শহরের বিষ্ণুপুর মৌলভীপাড়া পোকশা বাবার মাজার প্রাঙ্গণ মসজিদে অনুষ্ঠিত হয়।তাঁরপর তার স্বামীর কবরের পাশে তাঁকে চীর নিদ্রায় শায়িত করা হয়।২১ তারিখ কুমিল্লায় সকাল থেকে বিকাল পযন্ত খতম,দোয়া,মিলাদ,যিয়ারত, দোয়া,তবারক বিতরন ও ২২ তারিখ ঢাকায় কোরআন খতম,দোয়া,মুনাজাত ও তবারক বিতরন অনুষ্ঠিত হয়।তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা সাংবাদিক ইউনিয়ন,ঢাকা কালচারাল রিপোর্টাস ইউনিটি, হাতিরঝিল সাংবাদিক ফোরাম, বিএমএসএফ,ফেনী সাংবাদিক ইইনিটি,পিরোজপুর রিপোর্টাস ইউনিটি,কুমিল্লা রিপোর্টাস ইউনিটি, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ গভীর শোক জানিয়েছে। তিনি সাংবাদিক সাজ্জাদ হোসেন চিশতী (ডিইউজে, বিএফইউজে, ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা, চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম ঢাকা এর সদস্য, সাবেক ছাত্রলীগ নেতা, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা সদস্য, সামী হোসেন চিশতী সিডনি ইউনিভার্সিটির পরিচালক,নটরডেম ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক সামী হোসেন চিশতী, সরকারি কর্মকর্তা মেহজাবীন আক্তার ডায়নার মা ছিলেন।

  • গোদাগাড়ী সীমান্তে বিএসএফ এর ধাওয়া খেয়ে পদ্মা ঝাঁপ দিয়ে ২ জন নিহত

    গোদাগাড়ী সীমান্তে বিএসএফ এর ধাওয়া খেয়ে পদ্মা ঝাঁপ দিয়ে ২ জন নিহত

    রাজশাহী থেকে মোঃ হায়দার আলী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মানদী থেকে দুই যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। বিএসএফ এর ধাওয়া দিলে ৯ জন নদীতে ঝাঁপ দেন। ৭ জন সাঁতার কেটে উঠে আসলে ২ জন নিখোঁজ হন।

    শনিবার (২৩ ডিসেম্বর) ভোর ৬ টার দিকে ভারতীয় সীমান্ত থেকে ১ কিলোমিটার ভেতরে ঝাউতলা এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

    উদ্ধারকৃতরা হলেন, চরআষাড়িয়াদহ ইউনিয়নের চরকানাপাড় গ্রামের মো. শুকুরদির ছেলে কাউসার আলী (১৮) ও একই গ্রামের আতিকুর রহমানের ছেলে মোশারফ হোসেন মুশা (১৯)।

    চরআষাড়িয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল হক ভোলা বলেন, গত ১৯ ডিসেম্বর তারা দুজন নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর পাওয়া যায়নি। শনিবার সকাল ৬ টার দিকে নদীতে মাছ ধরতে যাওয়া অন্য জেলেরা তাদের মৃতদেহ ভারতীয় সীমান্তের ১ কিলোমিটার ভেতরে ঝাউতলা নামক স্থানে মূল পদ্মানদীর থেকে ভাগ হওয়া সরু নদীতে দেখতে পেয়ে খবর দিলে মরদেহ তুলে আনা হয়। এই নদীতে পানি প্রবাহমান আছে।

    তিনি আরো বলেন, তারা মাছ ধরাসহ কৃষি কাজ করে। কোন চোরাকারবারি নয় এটা নিশ্চিত। কোনভাবে হয়তো নদীতে তলিয়ে গিয়ে মারা গেছে।

    এবিষয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি আব্দুল মতিন বলেন, আমরা জানতে পেরেছি গত ১৯ ডিসেম্বর বিকালের দিকে ৭-৮ জন যুবক কাজের উদ্দেশ্যে চেন্নাই যাওয়ার জন্য অবৈধভাবে ভারতীয় সীমান্ত পাড়ি দিচ্ছিলো। ধারনা করা হচ্ছে, ভারতীয় বিএসএফ তাদের তাড়া করলে এদের মধ্যে ৫ জন ফেরত আসতে পেরেছে। বাকি দুইজন নিখোঁজ হলে মনেকরা হয় বিএসএফ তাদের আটক করে রেখেছে। শনিবার তাদের লাশ পাওয়ায় নিশ্চিত হওয়া যায় যে তাদের বিএসএফ আটক করে রাখেনি। কোনভাবে নদীতে পড়ে মারা গেছে। তবে তাদের লাশ ময়না তদন্ত করার জন্য রামেকের মর্গে পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর বিষয়টি নিশ্চত হওয়া যাবে।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • বেতাগীতে তরুণদের  উদ্যোগে মানবতার দেয়াল

    বেতাগীতে তরুণদের উদ্যোগে মানবতার দেয়াল

     
    খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা) প্রতিনিধি

    বিভিন্ন বিজ্ঞাপনে ভরা উপজেলা শহরের দেয়ালগুলোর দাগ পড়া চিহ্ন যেন বলে দেয় এই শহরের মানুষদের মানবতা বোধেও কতটা কালি পড়ে গেছে। তার পরও কিছু মানুষ সে দেয়ালে সাদা রং মেখে দিয়ে সাদা মনের চিহ্ন রেখে প্রমাণ করেন, মানবতা আছে, থাকবে। আর সময়ের সঙ্গে সঙ্গে এ দেশের সূর্য সন্তানরাই বারবার তৈরি করবে মানবতার মানবিক দেয়াল। শীতার্ত মানুষদের জন্য গরম কাপড় সংগ্রহ করতে এমনই এক মানবতার দেয়াল তৈরি করেছে বরগুনা জেলার বেতাগী উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন পিস সোসাইটি’র তরুণ তরুণীরা।

    এলাকার মানুষ এবং অন্য শিক্ষার্থীরা বলছে, একটি ভালো উদ্যোগ বদলে দিতে পারে অনেকের জীবন। মানবতার দেয়াল তৈরি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে প্রশংসার জোয়ার। বিষয়টি প্রথম কে শুরু করেছে সেটা জানা না গেলেও একটি দেয়ালে মানবতার দেয়াল নামে দেখার পরে সেটাতে অনুপ্রাণিত হয়ে ফেসবুকের মাধ্যমে বাংলাদেশে ছড়িয়েছে।
    গত শুক্রবার সরেজমিনে বেতাগী সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পশ্চিম পাসে গিয়ে দেখা যায়, শহরে বড় ব্রিজের ঢাল দিয়ে নামার সময় হাতের ডান দিকে হাইস্কুল রোডে যাবার সময় পাশের দেয়ালের মাঝে ব্যানের লেখা ‘আপনার যা অপ্রয়োজন দিয়ে যান’ আর অন্য পাশে লেখা ‘আপনার যা প্রয়োজন নিয়ে যান’ “দিতে গর্ববোধ করবেন না ” নিতে লজ্জাবোধ করবেন না”।

    মাঝ বরাবর দেয়ালে লেখা আছে মানবতার দেয়াল। দেয়ালের গায়ে লাগানো হ্যাঙ্গারে ঝুলছে শার্ট, শীতের কাপড়, গেঞ্জিসহ বিভিন্ন পুরনো পোশাক। যেখান থেকে রিকশাচালক থেকে শুরু করে অনেকেই নিয়ে যাচ্ছেন শীত থেকে রক্ষা পেতে নিজের পছন্দ অনুযায়ী পোশাক। এমন মানব দেয়াল তৈরি করেছেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন পিস সোসাইটি প্রতিষ্ঠাতা ও কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম মুন্নার নেতৃত্বে সংগঠন এর স্বপ্নদ্রষ্টা মোঃ মাহামুদ হাসান, মোঃ আরিফুল ইসলাম মান্না, সাইফুল ইসলাম রিয়াজ, মাহি বুরহান সিয়াম, মোঃ সুমন মিয়া, মোঃ ইমাম প্রমুখ।

    দেখা যায়, বেতাগী সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দেয়ালে লাগানো হ্যাঙ্গারগুলোতে এলাকার মানুষ ও সংগঠনপর সদস্যরা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের পুরনো পোশাক এনে রাখছেন।
    তেমনই একজন স্কুল ছাত্রী নুপুর তিনি বলেন, ‘আসলে এই সময়টায় অনেকেই শীতের পোশাক সংগ্রহ করে এবং শীতার্তদের মধ্যে দিতে চায়; কিন্তু সঠিক জায়গা থেকে সংগ্রহ করা এবং সঠিক জায়গায় পৌঁছানো যায় না।
    এখানে আমরা রেখে যাচ্ছি, যার প্রয়োজন সে নিয়ে যাচ্ছে। দেখা গেল, কেউ কেউ আবার নতুন পোশাকও দিচ্ছে।

    সুশাসনের জন্য নাগরিক (সুজন) বেতাগী উপজেলা সভাপতি মোঃ সাইদুল ইসলাম মন্টু বলেন, ‘আসলে আমরা ছেঁড়া টাকাটা ফকিরকে আর মসজিদে দেওয়ার জন্য রেখে দিই। সেটা খুবই দুঃখজনক। ছেঁড়া জামা-কাপড় দিলে সেই কাপড় পরার মতো অবস্থা থাকে না। তাই যাদের যা সামর্থ্য আছে সে অনুযায়ী নতুন কাপড়ও দেওয়া জরুরি। তরুণ তরুণীর এই উদ্যোগকে স্বাগত জানাই, এমন উদ্যোগ বদলে দিবে এই সমাজ।

    ’ তবে এভাবে রেখে গেলে কেউ আবার একসঙ্গে সব নিয়ে যায় কি না? সেটা নজর রাখা হচ্ছে কি না—এমন প্রশ্নের উত্তরে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন পিস সোসাইটি প্রতিষ্ঠাতা ও কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম মুন্না, ‘সেটা করার সুযোগ নেই। আমাদের সংগঠনের সদস্যরা এবং পাশের ফুটপাতের দোকানিরাও নজর রাখেন। প্রযুক্তির যুগে যখন মানুষ সারাক্ষণ অনলাইনে নিজের চিন্তাভাবনা, আবেগ, অনুভূতি বিলাতে ব্যস্ত! তখন কোন চিন্তা থেকে এমন উদ্যোগ নিলেন এই কয়েকজন? এমন প্রশ্নের উওর খুজতে গেলে একজনকে পাওয়া গেলেও নাম প্রকাশ করতে ইচ্ছুক নন। তিনি বলেন, ‘‘আসলে মানুষ মানবতা থেকে অনেক দূরে সরে গেছে। সবাই নিজেদের মধ্যে শত্রুতা বাড়াতে ব্যস্ত।’ ‘ভয় কিসের আমি তো আছি’ এই কথা বলার মতো কেউ নেই। আমরা কয়েকজন চিন্তা করেছি, এমন কিছু করি, যাতে করে আমরা না থাকলেও মানুষের উপকার হবে। সে জন্যই এমন একটি উদ্যোগ নেওয়া।”

    রিকশাচালক কুদ্দুস হাওলাদার নিজের জন্য শীতের কাপড় নিচ্ছিলেন। তিনি বলেন, ‘ভাই, গরিব মানুষ, তাই কিনতে পারি না। আবার মাইনষের কাছ থেইক্যা হাত পাইত্তা নিতেও শরম লাগে। এই জায়গা ঝুলাইন্না আছে দেইখা ভাবছি কেউ দেখব না; কিন্তু আপনি দেইক্কা ফেলছেন। তয় যারা এই কাম (ব্যবস্থা) করছে, তারা খুব ভালা মানুষ। আল্লাহ হেগো ভালা করুক।’

  • পটিয়ায় শেখ হাসিনার প্রার্থী মোতাহেরুল ইসলাম কে বিজয়ী করতে হবে- মফিজুর রহমান

    পটিয়ায় শেখ হাসিনার প্রার্থী মোতাহেরুল ইসলাম কে বিজয়ী করতে হবে- মফিজুর রহমান

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার।।
    চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মফিজুর রহমান বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয় বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে বাস্তবায়ন করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নেতেৃত্বে দেশ উন্নয়নের অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের অদম্য গতি কেউ থামাতে পারবে না। তাই পটিয়ার মানুষ আগামী ৭ জানুয়ারি শেখ হাসিনার মনোনীত প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ সভাপতি মোতাহেরুর ইসলাম চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। তিনি গতকাল শনিবার সকালে পটিয়ায় নৌকা প্রার্থী আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরীর নির্বাচনী প্রচারণার থিম সং এক অনুষ্ঠানে ছড়াকার আফম মোদাচ্ছের আলীর লেখা গানের সিডির মোড়ক উম্মোচন প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন।
    নির্বাচনী প্রচারণার থিম সং গানের মূল কথা কোন কিছুর লোভে পড়ে অন্য মার্কায় ভোট দিয়ে ধোকা খাওয়া যাবে না। দেশের উন্নয়নের বঙ্গবন্ধু, শেখ হাসিনা, আওয়ামীলীগের নৌকা মার্কায় ভোট দিন।
    এ সময় উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা মেয়র আইয়ুব বাবুল, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা: তিমির বরণ চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুনর রশিদ, বড়লিয়া চেয়ারম্যান শাহীনুল ইসলাম শানু, মুক্তিযোদ্ধা আমিনুর হক, আ’লীগ নেতা ফরিদ আহমদ, সাংবাদিক রাজীব রাহুল, প্রত্যয় এর নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি, যুবলীগ নেতা মামুন প্রমুখ।

  • পুলিশের  সহযোগিতা নিয়ে  নিয়োগ বানিজ্য ডিজির প্রতিনিধি কই?

    পুলিশের সহযোগিতা নিয়ে নিয়োগ বানিজ্য ডিজির প্রতিনিধি কই?

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
    নীলফামারীর সৈয়দপুর ইসলামিয়া উচ্চ বিদ‌্যাল‌য়ের ৩য় ও ৪র্থ শ্রেনীর চার প‌দে নির্বা‌চিত প্রার্থী‌দের গোপ‌নে নি‌য়োগ প‌রিক্ষায় নেওয়ার অ‌ভি‌যোগ উঠ‌ছে । বিদ‌্যাল‌য়ে প্রধান শিক্ষক ও সভাপ‌তি সৈয়দপুর থানার এস আই ওবাইদুরসহ তিন পু‌লি‌শের সহ‌যো‌গিতায় গে‌টে তালা দি‌য়ে মাত্র ত্রিশ মি‌নি‌টেই প‌রিক্ষা সম্পন্ন ক‌রে । ফলাফ‌ল ঘোষনা না দি‌য়ে বিদ‌্যালয় ত‌্যাগ ক‌রেন নি‌য়োগ ক‌মি‌টি । এসময় এলাকাবাসী ব‌লেন এই নি‌য়োগ প‌রিক্ষায় ২০থেকে ২৫ লক্ষ টাকার বা‌নিজ‌্য ক‌রে‌ছে নি‌য়োগ ক‌মি‌টি ।ম

  • ভাবখালীতে  কিন্ডার গার্টেন ফোরামের  বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

    ভাবখালীতে কিন্ডার গার্টেন ফোরামের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

    ময়মনসিংহ প্রতিনিধি

    ময়মনসিংহের সদর উপজেলার ভাবখালী ইউনিয়নের পণ ঘাগড়া ক্লাস্টারের আওতাভুক্ত কিন্ডার গার্টেন স্কুল গুলো নিয়ে গঠিত কিন্ডার গার্ডেন ফোরামের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২৩ ডিসেম্বর) সকাল এগারোটা হতে ময়মনসিংহের সদরের পণ ঘাগড়া ক্লাস্টারের কিন্ডারগার্ডেন ফোরামের উদ্যোগে সিটি করপোরেশনের ২৩ নং ওয়ার্ড সুতিয়াখালী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ছাত্রকল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা-২০২৩ এর এই শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৫ টি কিন্ডার গার্টেন স্কুলের প্রায় ৬শত শিক্ষার্থী বৃত্তি পরীক্ষা দেয়। কেন্দ্রতে দেখা যায় স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। শিক্ষার্থীদের শতভাগ উপস্থিত ছিলো।

    বৃত্তি পরীক্ষার চলাকালীন কচি কাঁচা কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা হল পরিদর্শন করেন মিলিনিয়াম বিদ্যা নিকেতনের পরিচালক সাখাওয়াত হোসেন,ফুলপুর শিশু একাডেমির পরিচালক কামরুল ইসলাম,বর্ণমালা শিশু একাডেমির প্রধান শিক্ষক মোজাম্মেল হক, মানচিত্র আইডিয়াল স্কুলের পরিচালক ইমরুল কায়েস,ইউছুফ স্মৃতি স্কুলের পরিচালক মোস্তফা হোসেন,হলিপথ আইডিয়াল স্কুল এর প্রধান শিক্ষক কামাল হোসেন,মাতৃভূমি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক তাজুল ইসলাম,ইডেন আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিম রতন। এ সময় তারা পরীক্ষার্থীদের বলেন তোমরা কোন ভয় না পেয়ে খাতায় মনযোগ সহকারে লিখ। কোন সমস‍্যা হলে স‍্যারদেরকে বলবা, স‍্যারেরা সমস্যা সমাধান করে দিবে। তোমাদের সকলের সর্বঙ্গীন জীবনে মঙ্গল কামনা করছি।

  • ত্রিশাল হবে স্মার্ট সমৃদ্ধ উপজেলা-এবিএম আনিসুজ্জামান

    ত্রিশাল হবে স্মার্ট সমৃদ্ধ উপজেলা-এবিএম আনিসুজ্জামান

    নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

    ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য, ত্রিশাল পৌরসভার সাবেক ৩বাবের মেয়র, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক পেয়ে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট, আধুনিকতা ত্রিশাল উপজেলা গড়ার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

    তিনি বলেন ‘আপনাদের অকুন্ঠ রাই ভালোবাসা ও সমর্থনে তিন বার মেয়াদে পৌরসভায় বিজয়ী হয়ে মেয়র পদ নিয়ে দায়িত্ব পালন করেছি। উপজেলাকে এগিয়ে নিতেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে প্রার্থী হয়েছি।

    উপজেলার সকল রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, পেশাজীবী সহ সর্বস্তরের আপামর জনসাধারণকে নিয়ে আগামী ৭ জানুয়ারি ট্রাক প্রতীকে নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর উন্নত সমৃদ্ধি ও স্মার্ট ত্রিশাল উপজেলা গঠনে নিঃস্বার্থভাবে নিবির মানে কাজ করতে চাই। তাই আপনাদের সকলের দোয়া ওআশীর্বাদ সমর্থন চাই।

    সারাদেশ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আসনটিতে কোন উন্নয়নের কাজ হয়নি। এটা শুধু আমার কথা নয় জনগণের কথা। আমাকে সহ নেতাকর্মীদের নিয়ে অনেক উল্টাপাল্টা বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা হচ্ছে।

    ভাইরাল হয় গত নির্বাচনে আপনারা কেন্দ্রে গেছুইন আর আইছুন জ্বিনের ভোটেই পাশ করেছেন উল্লেখ করে বলেন আমি তিনবার মেয়র হয়ে পৌর এলাকার অনেক উন্নয়ন করেছি যা জনগণে তার প্রমাণ। জনগণের পাশে রয়েছি সুখে দুখে তাদের সাথে কাটিয়েছি।

    এবার ত্রিশাল বাসি সর্বস্তরের মানুষ নেতাকর্মীরা আমাকে এমপি হিসেবে দেখতে চায়। তাই ৭ তারিখ জানুয়ারি ট্রাক মার্কা প্রতীকে জয় হয়ে শেখ হাসিনাকে উপহার দিব ইনশাল্লাহ। আমি নির্বাচিত হলে দুর্নীতি বন্ধ করব এবং বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করে আধুনিক সমৃদ্ধ ও স্মার্ট ত্রিশাল উপজেলা গর্ব এটা আমার অঙ্গীকার।

  • ইকরা মডেল মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

    ইকরা মডেল মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

    ঝালকাঠি জেলা প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ইকরা মডেল মাদ্রাসার দ্বীতিয় শাখার শুভো উদ্বোধন উপলক্ষে দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রয়েছে আবাসিক ও অনাবাসিক সুবিধা।

    শনিবার( ২২ ডিসেম্বর) বাদ আসর উপজেলার পৌর এলাকায় অবস্থিত হাজী ম্যানশনে মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত দুআ মাহফিলে উপজেলার বিভিন্ন মসজিদের ইমামসহ সাধারণ মুসল্লীরা অংশ নেন।

    এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থেকে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন, দেশে ও বিদেশে কুরআন তেলোয়াত প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকারী হাফেজ মুহাইমিনুল ইসলাম, হাফেজ ক্বারী হাবিবুল্লাহ বিন আজাদ,হাফেজ আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

    এসময় মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মুফতি হানযালা নোমানি জানান, এর আগে উপজেলার নান্দিকাঠি এলাকায় ইকরা মডেল মাদ্রাসার ১ম শাখার পথচলা শুরু হয়। সেখানে সফলভাবে কার্যক্রম পরিচালনা শেষে আমাদের ২য় শাখার কার্যক্রম শুরু হলো। আপনারা আপনাদের সন্তানকে সঠিকভাবে ইসলামিক শিক্ষা প্রদানের জন্য আমাদের মাদ্রাসার উপর ভরসা রাখতে পারেন।

  • খাগড়াছড়িতে রামকৃষ্ণ সেবাশ্রমের  ১০ বছর পূর্তি  উপলক্ষে বার্ষিক উৎসব উদযাপন করা হয়েছে

    খাগড়াছড়িতে রামকৃষ্ণ সেবাশ্রমের ১০ বছর পূর্তি উপলক্ষে বার্ষিক উৎসব উদযাপন করা হয়েছে

    মিঠুন সাহা, খাগড়াছড়ি সংবাদদাতা

    শিব জ্ঞানে জীব সেবা”স্বামী বিবেকানন্দের এই মহান আদর্শকে বুকে ধারণ করে খাগড়াছড়িতে রামকৃষ্ণ সেবাশ্রমের ১০ বছর বার্ষিক উৎসব উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ৮টা থেকে খাগড়াছড়ি জেলা সদরের পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র এলাকার প্রতাপ পাড়ায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

    অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা সভায় প্রধান ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রমের প্রধান ধর্মীয় পুরোহিত অধ্যক্ষ শ্রী স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ। ধর্মীয় আলোচনা সভায় শ্রীরামকৃষ্ণদেব, শ্রী সারদাদেবী ও স্বামী বিবেকানন্দের জীবনাদর্শ নিয়ে বিশদ আলোচনা করেন তিনি।

    এসময় মহারাজ বলেন, লেখাপড়ায় শিক্ষিত হলে হবে না, ধর্মীয় নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। সকলের মাঝে রামকৃষ্ণের নীতি আর্দশ জাগ্রত হবে। খাগড়াছড়ি রামকৃষ্ণ সেবাশ্রমের কার্যক্রমকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

    অনুষ্ঠানে খাগড়াছড়ি রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক শ্রী জয় প্রকাশ ত্রিপুরার সঞ্চালনায় ও সভাপতি ভূবন মোহন ত্রিপুরার সভাপতিত্বে
    প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

    এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছিলেন পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শানে আলম। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন
    শ্রীতাপস হোড়, সহ-সম্পাদক, রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, চট্টগ্রাম, শ্রীআশুতোষ সরকার, সদস্য, রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, চট্টগ্রাম, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক ও গবেষক প্রভাংশু ত্রিপুরাসহ প্রমুখ।এই সময় উপস্থিত ছিলেন রামকৃষ্ণ সেবাশ্রমের সদস্য বিধান রায় বিশ্বাসসহ অনুষ্ঠানে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার সাধারণ ভক্তরা উপস্থিত ছিলেন।

    আলোচনা সভা শেষে চট্টগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রমের পক্ষ থেকে প্রত্যন্ত অঞ্চলের প্রায় ১ শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সর্বশেষ ধীনা ড্যান্স একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ও প্রসাদ বিতরণ করা হয়।