Blog

  • ঠাকুরগাঁও-৩ আসনে অধক্ষ্য গোাপাল চন্দ্র রায়ের হাতুড়ি প্রতীকের গন জোয়ার

    ঠাকুরগাঁও-৩ আসনে অধক্ষ্য গোাপাল চন্দ্র রায়ের হাতুড়ি প্রতীকের গন জোয়ার

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়ের হাতুড়ি মার্কায় গন জোয়ার উঠেছে ভোটারদের মুখে মুখে গোপাল চন্দ্র রায় হাতুড়ি প্রতীকের।

    জানা যায়,ঠাকুরগাঁও-৩ আসন পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা নিয়ে ঠাকুরগাঁও -৩ সংসদীয় আসন গঠিত।তার মধ্যে পীরগঞ্জে উপজেলায় ১০টি ইউনিয়ন ১টি পৌরসভা এবং রানীশংকৈল উপজেলা ৬টি ইউনিয়ন ১টি পৌরসভা রয়েছে।সরেজমিনে দেখা যায়,পীরগঞ্জ উপজেলার ১নং ভোমরাদহ ইউনিয়নের জনগাঁও, বিষ্ণুপুর,খামার সেনুয়া,তরলা,রাধিকা পুর,কুশারিগা,শিববাড়ী,সেনুয়া,কাচন,২ নং কোষারানীগঞ্জ ইউনিয়নের রামদীপপুর,ভামদা,রাঘবপুর,বাজার দেহা,আকাশীল,গরুরা,দলপতি পুর,কাটাবাড়ী,মালঞ্চা,দেবীতুলী,কোষাডাঙীপাড়া,৩ নং খনগাঁও ইউনিয়নের চাঁদপুর লোহাগারা,দুলগা,শ্যামপুর,শিমুল বাড়ী,বনবাড়ী,বিশ্বাস পুর,খনগাঁও,আলমপুর, উত্তরগাঁও,কালিয়াগঞ্জ উজ্জ্বল কোঠা,ঘিডোব,হবিপুর,৫নং সৈয়দ পুর ইউনিয়নের ভুরবুষিকালী,ভাবনগঞ্জ,নিয়ামতপুর,শিবপুর,বসন্তপুর,কোঠাপাড়া,দেওয়ানাপাড়া,কোষাবিলপাড়া,ভাদুয়া,একতিয়ারপুর,সুর্যপুর,মাচকুড়িয়া,৬ নং পীরগঞ্জ ইউনিয়নের দূর্গাপুর,নারায়ণপুর,গড়গাঁও,বাগমারা,বিশমাইল,পয়েন্ধা,ভেলাতৈড়,বীরহুলি,চাপোর,মছলন্দপুর,৭নং হাজীপুর ইউনিয়নের শাশোহর,ধিহনগর,খটশিংগা,সিন্দাগর,রাতন,লক্ষীপুর,পটুয়াপারা,কৃষ্টপুর,সাটিয়া,সিংগারোল,ভেবরা,কন্যা নন্দনপুর,মালগাঁও,৮নং দৌলতপুর ইউনিয়নের কনপারা,পূর্ব হাজীপুর, দৌলতপু,বাসগাড়া,শাগুনি,কাস্তোর,বিষ্ণুপুর,মল্লিকপুর,কেউটগাঁও,জয়কুর,নানুহার,৯ নং সেনগাঁও ইউনিয়নের হরসূয়া,দেওধা,কানারী,বনডাঙ্গা,বাইসি,উপদৌল,সিন্ধুর্না,বাসন্ডী,দস্তমপুর,দানাজপুর,১০ নং জাবরহাট ইউনিয়নের চন্দোরিয়া,গিলাবারী,করনাই,বৃদ্ধিগাঁও,রনশিয়া,মাটিয়ানী,গোলন্দগা,কলিযুগ,মালঞ্চা,বনদিয়ারা,১১ নং বৈরচুনা ইউনিয়নের রমনা চান্দোহর,পতিলাবিল,আজলাবাদ,ঝাপেরতৈল,দোপাইল,পীরগঞ্জ পৌরসভার মিত্র বাটী,গুয়াগাঁও,ভেলাতৈড়,রঘুনাথপুর,জগথা,রানীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের বাংলাগড়,ভেদালী,মালিভিটা,বাবুরিয়া,প্রয়াগপুর,নেকমরদ ইউনিয়নের আলশিয়া,নারায়ণপু,কর্নাই ডাঙ্গীপারা,ঘনশ্যানপুর,বাচোর ইউনিয়নের রাজোরগুয়াগাঁও,বাজেবক্সা,মাধবপুর,লেহেম্বা ইউনিয়নেরকোচল,পার্বতীপুর,বিরাসী,সিংপাড়া,ভবানীপুর,পকম্বা,গোগর,হোসেনগাঁও ইউনিয়নের বারঘরিয়া,নাউতনগর,নয়নপুর,নন্দোয়ার ইউনিয়নের মীরডাঙ্গী,বনগাঁও ঘুরে বিভিন্ন জনসূত্রে জানা যায় ১৪ দলীয় জোটের ওয়ার্কাস পাটির প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়ের হাতুড়ি মার্কা প্রতীকের গনজোয়ার উঠেছে।আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়ের সাথে সাংবাদিকের কথা হলে তিনি সাংবাদিক বলেন আনি জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রেখে ঠাকুরগাঁও – ৩ আসনের পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা বাসীর সকল প্রকার উন্নয়নের ধারায় এগিয়ে নিয়ে যাবো ভাই ৭ই জানুয়ারি তারিখে আমার হাতুড়ি প্রতীকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করার বিনীত অনুরোধ করেন।

  • গোদাগাড়ীতে জামায়াত নেতার কান্ড, সরকারি রিটার্নিং ওয়াল ভেঙ্গে মার্কেট নির্মান

    গোদাগাড়ীতে জামায়াত নেতার কান্ড, সরকারি রিটার্নিং ওয়াল ভেঙ্গে মার্কেট নির্মান

    হায়দার আলী,
    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী জেলার গোদাগাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ডের মহিশালবাড়ী বাজরে বৈদ্যুতের ট্যান্সমিটারের গা ঘেঁষে নিয়মনীতি উপেক্ষা পৌরসভার নির্মিত রিটার্নিং ওয়াল ও ব্রীজ বন্ধ করে জামায়াত নেতা ইসমাইল হোসেন মার্কেট নির্মান করছেন। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মাঝে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।

    পৌরসভার মহিশালবাড়ী জামে মসজিদের সাধারণ সম্পাদক, গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক, হোমিও ডাক্তার, জামায়াত নেতা আলহাজ্ব মোঃ ইসলাইল হোসেন পৌরসভার নিয়মনীতি তোয়াক্কা না করে গত বুধবারঘ হতে বৈদ্যুতিক ট্যান্সফরমারের গা ঘেঁষে পাম্প বসিয়ে পৌরসভার ১৫ লাখ টাকায় নির্মিত রিটার্নিং ওয়ালের উপর ওয়াল দিয়ে, একটি বীজ বালু দিয়ে ভরাট করে বীরদাপটে মার্কেট নির্মান করেছেন।

    পাম্প বসার সময় তিনি মসজিদের পানি ব্যবহার করেন। ১১ হাজার বৈদ্যুতিক লাইনে নীচে তিনটি দোকান নির্মান করছেন এটা মারাত্বক বিপদজনক। দুর্ঘটনা ঘটলে, প্রানহানি হলে তার দায়ভার কে নিবে জনগনের প্রশ্ন?

    এ ব্যপারে গোদাগাড়ী পৌরসভার মেয়য় আলহাজ্ব মোঃ অয়েজ উদ্দিন বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পৌরসভার নিময় ভঙ্গ কেউ মার্কেট নির্মান করতে পারবেন না। পৌরসভার নির্মিত রিটার্নিং ওয়াল ভেঙ্গে তার উপর ওয়াল দিয়ে মার্কেট নির্মান করা ও ব্রীজ মাটিদিয়ে ভরাট করা মারাত্বক অপরাধ। নির্মান কাজ বন্ধ করা হয়েছে। আইন অনুয়ায়ী ব্যবস্থা করা হবে।

    পৌরসভার প্রকৌশলী সারোয়ার জাহান মুকুলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পৌরসভার নির্মিত ব্রীজ ও রিটার্নিং ওয়াল ভেঙ্গে তার উপর দিয়ে মার্কেট নির্মান করা মারাত্বক অপরাধ। লোক পাঠিয়ে তার কাজে বাঁধা দেয়া হয়েছে। পৌরসভার নির্মিত রিটার্নিং ওয়াল ভেঙ্গে, পানি নিষ্কাশনেন ব্রিজ মাটি দিয়ে ভরাট করে মার্কেট নির্মান করে পারে কি এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি বলেন পারেন না এটা মারাত্বক অপরাধ। তার বিরুদ্ধে পৌরসভার আইন অনুয়ায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

    পৌর কর্মচারী মুরশেদ জানান, ইসমাইল হাজী সাহেবকে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পৌর কতৃপক্ষ। আমিসহ কয়েকজন এসে বন্ধ কাজ রাখতে বলেছি। তিনি পৌরসভায় যোগাযোগ করেছেন এবং কাজ বন্ধ রেখেছেন।

    এব্যপারে অভিযুক্ত জামায়াত নেতা আলহাজ্ব ইসমাইল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি পৌরসভার নির্মিত সাঁকো, রিটার্নিং ওয়াল ভেঙ্গে তার উপর ওয়াল দিয়ে মার্কেট নির্মান করার বিষয়টি স্বীকার করেন। আমার আইন জানা ছিল না। আমি পৌরসভায় গিয়ে ছিলাম মেয়র সাহেবে সাথে কথা হয়েছে, ওয়াল ভেঙ্গে নিতে বলছেন। কালকে প্রকৌশলী আসবেন দেখে ব্যবস্থা নিবেন।

    নিজস্ব প্রতিবেদক
    রাজশাহী।

  • সকল আওয়ামীলীগের নেতাদের অঙ্গিকার,কোন অপশক্তিই ঈগল মার্কার জোয়ার দাবাইয়া রাখতে পারবেনা-পবন

    সকল আওয়ামীলীগের নেতাদের অঙ্গিকার,কোন অপশক্তিই ঈগল মার্কার জোয়ার দাবাইয়া রাখতে পারবেনা-পবন

    মোঃ শহিদুল ইসলাম
    বিশেষ প্রতিনিধিঃ

    স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী ০৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-০১(রামগঞ্জ) স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন।
    ২৩ইং ডিসেন্ভর রাজধানীর বাংলামটর রূপায়ণ ট্রেড সেন্টারে এক “মতবিনিময় সভা আয়োজন করেন। লক্ষীপুর-১ রামগঞ্জ আসনের সকল আওয়ামীলীগ এর নেতা স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান’ পবন এর পক্ষে ভোট করবেন বলে নিজ নিজ অবস্থান থেকে মতামত প্রদান করেন। আলোচনা সভায় বক্তারা একযোগে একত্রিত হয়ে মাঠে কাজ করবেন বলে শপত নেন। কোন অপশক্তিই ঈগল মার্কার জোয়ার দাবাইয়া রাখতে পারবেনা ৭ই জানুয়ারী হাবিবুর রহমান’ পবনকে জয়ী করে ঘরে ফিরবো। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো ইনশাল্লাহ

    এসময় বক্তব্য রাখেন,সংগ্রামী জননেতা লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সফিকুল ইসলাম।
    রামগঞ্জ এর সাবেক এমপি এম এ আউয়াল।
    রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী।রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সামসুল হক মিজান। বীর মুক্তিযোদ্ধা সাবেক কর কমিশনার , সুলতানা মাহমুদ। বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন কবির মন্টু।
    রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শোয়ায়েব হোসেন চৌধুরী সখা এবং প্রার্থী বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন।

    এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে কেন্দ্রীয় যুবলীগ যে পরিচালনা কমিটি করেছেন, সেই কমিটির সদস্য পবন নিজেই। তাকে লক্ষ্মীপুরের নৌকা প্রতীকের প্রার্থীদের জয়ী করতে বলা হয়েছে।
    দলীয় সূত্র জানায়, ৮ ডিসেম্বর যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে নৌকার প্রার্থীদের জয়ী করতে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছেন। কমিটির সদস্য হিসেবে আছেন সংগঠনটির ১৮ জন সভাপতিমণ্ডলীর সদস্য; এর ৯ নম্বর সদস্য হাবিবুর রহমান পবন। কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ থেকে শুরু করে রামগঞ্জ আসনের বিগত দিনের বিভিন্ন সময়ের এমপি প্রাথী, সাবেক এমপি, বতমান সময়ে যারা নমিনেশান দাখিল করেছেন সকল প্রাথীবর্গ ও আপাময় জনগন হাবিবুর রহমান পবনকে এমপি হিসেবে দেখতে চায়।

  • নৌকা মার্কায় ভোট দিয়ে অসমাপ্ত কাজগুলো শেষ করার সুযোগ দিন- শিবলী সাদিক

    নৌকা মার্কায় ভোট দিয়ে অসমাপ্ত কাজগুলো শেষ করার সুযোগ দিন- শিবলী সাদিক

    জাকিরুল ইসলাম (বিরামপুর) (দিনাজপুর) প্রতিনিধি:

    ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দিনাজপুর-৬ আসনে আ’লীগ মনোনীত প্রার্থী শিবলী সাদিক আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটকেন্দ্রে গিয়ে ভোটারদের নৌকায় ভোট দিতে আহ্বান জানিয়েছেন’।

    তিনি বলেন, শেখ হাসিনা দেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় তুলে এনেছেন। যার বাস্তবায়ন করতে হলে নৌকা মার্কায় ভোট দিয়ে আ’লীগকেই জয়ী করতে হবে। গতকাল সন্ধ্যায় বিরামপুর উপজেলার শ্রমিক ঐক্য জোটের সমন্বয়ে পৌর শহরের মাইক্রো স্টান্ডে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, গত ১০ বছর ধরে আপনাদের প্রতিনিধি হয়ে মহান সংসদে দ্বায়িত্ব পালন করে আসছি। এই ১০ বছরে প্রতিটি মানুষের দ্বারে দ্বারে গিয়ে সুবিধা, অসুবিধা দেখেছি৷ করোনা, প্রাকৃতিক দূর্যোগ সহ বিভিন্ন প্রতিকূলতায় মানুষের পাশে থেকেছি। তার দৃষ্টান্ত দিনাজপুর-৬ আসনবাসী। তাই নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আপনাদের সেবা করার ও যেসব কাজ অসমাপ্ত রয়েছে সেগুলো শেষ করার সুযোগ দেবেন।

    মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ষ্ট্যান্ড কমিটির সম্পাদক মুকুল সরকারের সঞ্চালনায়, উঠান বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা আ’লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শীবেশ কুন্ডু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, সেলিম রানা, কৃষক লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মেসবাউল হক, দিদউফ’র সাধারণ সম্পাদক লায়ন মোজাম্মেল হক প্রমুখ।

    উঠান বৈঠকে উপজেলা আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী-সমর্থক ছাড়াও নানা শ্রেণি-পেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। এসময় নৌকার স্লোগানে মুখর হয়ে উঠে চারপাশ।

    জাকিরুল ইসলাম জাকির
    বিরামপুর, দিনাজপুর।

  • নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণে বিধিনিষেধ, আতঙ্কিত গোদাগাড়ীর শিক্ষক কর্মচারীগণ

    নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণে বিধিনিষেধ, আতঙ্কিত গোদাগাড়ীর শিক্ষক কর্মচারীগণ

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনী কর্মকান্ডে অংশ গ্রহণে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এ নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শিক্ষক কর্মচারীগণ।

    কেন না সরকারি কলেজ, বেসরকারী কলেজ, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীগণ আওয়ামীলীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পাটির দলীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ ও দলীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সহঃসভাপতি, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদকসহ বিভিন্ন পদে আছেন। এসব শিক্ষক কর্মচারীগণ পড়েছেন উভয় সংকটে। এমপি প্রার্থী ও প্রার্থীর লোকজন টানাটানি করছেন। আবার আচারণ বিধির কারণে ভয় পাচ্ছেন।

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে পরিপত্র জারি করা হয়েছে তাতে বলা হয়েছে, ‘সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি তাহার নিজের বা অন্যের পক্ষে নির্বাচনী প্রচারণায় সরকারি যানবাহন, সরকারি প্রচারযন্ত্রের ব্যবহার বা অন্যবিধ সরকারি সুবিধা ভোগ করিতে পারিবেন না এবং এতদুদ্দেশ্যে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারী বা কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা-কর্মচারিকে ব্যবহার করিতে পারিবেন না।’

    এই পরিপত্র জারির পূর্বে তেমন কোন বিধি নিষেধ না থাকায় অবাধে স্কুল- কলেজের শিক্ষকগণ অন্যান্য সময় নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করতো।

    এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং তা প্রতিপালনের জন্য নির্বাচন কমিশন থেকে নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ প্রদান করা হয়েছে।

    এই বিষয়ে রাজশাহী -১ আসনে গোদাগাড়ী উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, সংসদ নির্বাচন সুষ্ঠু ভাবে গ্রহণের জন্য আমাদের সবকিছু করতে নির্দেশনা প্রদান করা হয়েছে। অন্যান্য সময় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা প্রচারণায় অংশ গ্রহণ করত। এবার কোন শিক্ষক-কর্মচারি এবিষয়ে বিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি সবাইকে এ আচারনবিধি মেনে চলার জন্য অনুরোধ করেন।

    নিজস্ব প্রতিবেদক
    রাজশাহী।

  • নল‌ছি‌টিতে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    নল‌ছি‌টিতে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকা‌ঠির নল‌ছি‌টি‌তে উৎসবমুখর পরিবেশে দৈনিক ইত্তেফাকের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

    র‌বিবার (২৪ ডিসেম্বর) বিকাল সা‌ড়ে চারটায় এ উপলক্ষে নল‌ছি‌টি প্রেসক্লাবের উদ্যোগে সুধী সমাবেশ ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নল‌ছি‌টি পৌর মেয়র বীর মু‌ক্তি‌যোদ্ধা আঃ ওয়া‌হেদ খান ।

    সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, “প্রতিষ্ঠার পর থেকে দৈনিক ইত্তেফাক প্রতিটি গণতান্ত্রিক ও স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখে এসেছে। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে ইত্তেফাকের রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা। বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে দৈনিক ইত্তেফাক এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে পাঠকের কাছে সমাদৃত হয়ে আছে।”

    এ অনুষ্ঠা‌নে নল‌ছি‌টি প্রেসক্লাবের সাধারন সম্পাদক এইচ এম আখতারুজ্জামান বাচ্চুর সভাপ‌তি‌ত্বে আরও বক্তব‌্য দেন নল‌ছি‌টি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. মুরাদ আলী, নল‌ছি‌টি সরকা‌রি ক‌লে‌জের সা‌বেক সহ‌যো‌গী অধ‌্যাপক সামসুল আলম খান বাহার, জেলা প্রতি‌নি‌ধি শ‌ফিউল ইসলাম সৈকত, নল‌ছি‌টি উপ‌জেলা প্রতি‌নি‌ধি মো. শ‌রিফুল ইসলাম পলাশ প্রমুখ ।

    সভায় উপ‌স্থিত ছি‌লেন জেলা, উপ‌জেলার স্থানীয় ই‌লেকট্রনিক ও প্রিন্ট মি‌ডিয়ার সাংবা‌দিকবৃন্দ ।

  • সাইকেল কান্ডে তৈয়ব আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার-আসামীদের গ্রেফতারের দাবী 

    সাইকেল কান্ডে তৈয়ব আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার-আসামীদের গ্রেফতারের দাবী 

    দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ

    সাইকেল কান্ডে চোখে গুরুতর আঘাত প্রাপ্ত তৈয়ব আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। এসময় ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারের দাবী করেন পরিবারের লোকজন। 

    রবিবার (২২ ডিসেম্বর) সরেজমিনে উপস্থিত হয়ে জানা যায়, গত ১৪ ডিসেম্বর সুনামগঞ্জের দোয়ারাবাজার  উপজেলার  পান্ডারগাও ইউনিয়নের রাধানগর গ্রামে সাইকেল ভাঙাকে কেন্দ্র করে রাধানগর গ্রামের আবুল কালামের পক্ষ  তৈয়ব আলীর পক্ষের উপর অতর্কিত হামলা করে তৈয়ব আলী সহ ৪জনকে গুরুতর আহত করেন। এতে ৩ জন চিকিৎসায় উন্নতির পথে থাকলেও তৈয়ব আলীর চোখের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় সিলেট এম এ জি ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। এসময় শারুর দায়ের করা মামলার আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান পরিবারের পক্ষ থেকে।

    স্থানীয় রাধানগর গ্রামের বাসিন্দা, ইছন আলী, আব্দুল ওয়াহাব, আব্দুল ছোবহান, আব্দুল কদ্দুছ, আব্দুল কাইয়ুম, জানান তৈয়ব আলীর পক্ষ ও আবুল কালামের পক্ষ পরস্পর আত্মীয় স্বজন। সাইকেলের মতো সামান্য বিষয় নিয়ে কালামের লোকজন তৈয়ব আলীর পরিবারের লোকজনদেরকে এভাবে মারপিট করবে এটা কল্পনা করার মতো নয়। আজ তৈয়বের চোখে এতটা আঘাত প্রাপ্ত অন্ধ হওয়ার পথে। তাই আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানাই। 

    মামলার বাদি শারু বলেন আমি খুবই নিরুপায় আমার প্রতিপক্ষের লোকজন আমাদের বাড়িতে এসে এলোপাতাড়ি মারপিট করে আমার বাবার চোখে গুরুতর আঘাত করে। আমার মাথায়, হাতে শরীরে আঘাত করেছে। আমার ভাবিকে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে। ছোট ভাই বোন ও ভাগ্নাকে আঘাত করার পরও আমার পরিবারের সবাইকে মেরে ফেলার হুমকি দিয়েছেন তারা। 

    আবুল কালাম বলেন, আমার ছেলে শরীফ (১৩) বাই সাইকেলটি তৈয়বের ছেলে শারু ভেঙে ফেললে, উভপক্ষের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয় এতে উভয়পক্ষের লোকজন আহত হন। দুইপক্ষ থেকে দুটি মামলা হয়েছে।

    দোয়ারাবাজার থানার তদন্ত কারী কর্মকর্তা এসআই সুমন বলেন দুপক্ষ ২ টি অভিযোগ করেছেন, এতে তৈয়ব আলীর ছেলে শারুর মামলা রেকর্ড ভুক্ত করা হয়েছে।

  • পটিয়াকে মাদক সন্ত্রাস পরিবারতন্ত্রের হাত থেকে রক্ষা পেতে নোঙ্গর প্রতিকে ভোট চাইলেন এয়াকুব আলী

    পটিয়াকে মাদক সন্ত্রাস পরিবারতন্ত্রের হাত থেকে রক্ষা পেতে নোঙ্গর প্রতিকে ভোট চাইলেন এয়াকুব আলী

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার;
    বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত প্রার্থী চট্টগ্রামের পটিয়া থেকে মনোনীত প্রার্থী এম এয়াকুব আলী বলেছেন, পশ্চিম পটিয়া হচ্ছে ভোট ব্যাংক। নির্বাচন আসলে সব প্রার্থী নানা প্রলোভন দেখিয়ে আমাদের ভোট গুলো কৌশলে নিয়ে ভোটের পর আর পশ্চিম পটিয়ার মানুষকে ছিনেন না। আমরা যুগে যুগে পশ্চিম পটিয়ার মানুষ অবহেলিত। এবার সময় এসেছে আমাদের পশ্চিম পটিয়ার একক সংসদ সদস্য প্রার্থী নোঙ্গর প্রতিকে বিজয়ী করে অবহেলিত পশ্চিম পটিয়ার মানুষের পক্ষে জাতীয় সংসদে গিয়ে কথা বলতে পারে। সেজন্য আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে নোঙ্গর প্রতিকে ভোট দেয়ার আহবান জানান তিনি।

    তিনি বলেন, আমি গত ১৮ বছর আগ থেকেই একটা পরিচ্ছন্ন রাজনীতি করতে মাঠে নেমেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে। সরকার বলছে অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে। বিএনএফ বাংলাদেশে নির্বাচনের সুষ্ঠু ধারা ফিরিয়ে আনতে এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছে। এখনো পটিয়ার মানুষের জন্য পরিচ্ছন্ন রাজনীতি করে আসছি। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং, গুম, খুন, অপহরনমুক্ত পটিয়া গড়তে আমি কাজ করব। যাতে আমার পটিয়ার মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে। দেশে সব মতের লোক থাকবে। এ বীর পটিয়া আমার নিজ এলাকা। পটিয়াকে নিয়ে আমার অনেক ভাবনা আছে। অনেক সুনাম ও ঐতিহ্য রয়েছে এ পটিয়ার। মানুষের মৌলিক মানবাধিকার অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আমি বিশ্বাস করি রাজনীতিতে যত মানুষের সাথে কথা বলা যায়, অন্য পেশায় তা করা সম্ভব নয়। উন্নয়ন হচ্ছে কিন্তু পটিয়ায় টেকসই উন্নয়ন হচ্ছে না। উন্নয়নের নামে লুটপাট হয়েছে, হালুয়া রুটির ভাগাভাগি হয়েছে। পরিবারতন্ত্রের মাধ্যমে পটিয়ার মানুষকে জিম্মি করে রাখা হয়েছে গত ১৫ বছর ধরে। এবার সময় এসেছে পটিয়ার মানুষকে পরিবারতন্ত্রের জিম্মিদশা থেকে মুক্তি দেয়ার।

    রবিবার (২৪ ডিসেম্বর) রাতে জিরি ইউনিয়নের ফকিরা মসজিদ বাজার ও কুসুমপুরা ইউনিয়নের মনসা চৌমুহনী এলাকায় পৃথক দুটি নির্বাচনী কার্যালয় উদ্ধোধন পরবর্তী আলোচনা সভায় শিল্পপতি এম এয়াকুব আলী এসব কথা বলেন।

    এয়াকুব আলী বলেন, ২০১৪ ও ২০১৮ সালের মতো দিনের ভোট আর রাতে হওয়ার সুযোগ নেই। সরকার, নির্বাচন কমিশন ও প্রশাসনের কমিটমেন্ট অনুযায়ী এবার দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই আশ্বাসে আমি পটিয়াবাসীর সাথে সুখ দুঃখের সারথি হওয়ার জন্য নির্বাচনের মাঠে নেমেছি। পটিয়ার দূর্নীতি, স্বজনপ্রীতি, পরিবারতন্ত্রের বিরুদ্ধে এবারের নির্বাচনে অংশ নিয়েছি। সাধারণ মানুষ চাই পরিবর্তন আমি সেই পরিবর্তনের স্বপক্ষে আগামী নির্বাচনে আমার নোঙ্গর প্রতিকে ভোট চাই। আমি এ নির্বাচনে শেষ মূহুর্ত পর্যন্ত লড়ে যাব। অনেকেই বলছেন পটিয়ায় দুইজন হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে মাঠে থাকতে পারব কি না। আমি এ ব্যাপারে আপনাদের আশ্বস্ত করছি আমি নির্বাচনের মাঠ ছেড়ে যাবো না।

    এসময় উপস্থিত ছিলেন, মনসুর আলম, আবদুল কুদ্দুস চৌধুরী, হাজী ছৈয়দ , ডা. জাহাঙ্গীর, মো. ইদ্রিস সওদাগর, মোহাম্মদ আলী, জাহাঙ্গীর সওদাগর, মাওলানা সামশুল আলম, হাফেজ নুরুল্লাহ, মো. আলমগীর, আবুল কালাম সহ আরো অনেকেই।

  • উজিরপুরে শিকারপুর জি,জি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির গঠন, সভাপতি নির্বাচিত হলেন সৈয়দ জাহিদ আলম

    উজিরপুরে শিকারপুর জি,জি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির গঠন, সভাপতি নির্বাচিত হলেন সৈয়দ জাহিদ আলম

    উজিরপুর (বরিশাল) প্রতিবেদকঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিকারপুর গঙ্গা গোবিন্দ(জি,জি) মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন। বিদ্যালয় সূত্র জানা যায়, ২৪ ডিসেম্বর রোববার সকাল ১১ টায় প্রিজাইটিং অফিসার উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ এর উপস্থিতিতে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন সম্পন্ন করা হয়। এ সময় সভাপতি পদে বিদ্যালয়ের সাবেক সভাপতি ও পৌর প্যানেল মেয়র হেমায়েত উদ্দিন হিমু ও সমাজসেবক, জাতীয় পার্টির নেতা সৈয়দ জাহিদ আলম প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচন কর্মকর্তা জানান উৎসব মুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়,এতে ০৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন সৈয়দ জাহিদ আলম নিকটতম প্রতিদ্বন্দ হেমায়েত দিন হিমু ০৩ ভোট প্রাপ্ত হন। উল্লেখ্য গত ১৮ ডিসেম্বর অভিভাবক কমিটির সদস্যদের নির্বাচিত করা হয় এ সময় মোঃ হুমাউন কবির খান,জিয়াউল খান, মোঃ আল- আমিন সরদার, উত্তম দাস,সীমা আক্তার নির্বাচিত হন।

  • কংগ্রেস প্রার্থী মির্জা গোলাম আজমের গণসংযোগ

    কংগ্রেস প্রার্থী মির্জা গোলাম আজমের গণসংযোগ

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    পাইকগাছায় গণসংযোগ করেছেন খুলনা-৬ আসনের সম্মিলিত মহাজোট সমর্থিত বাংলাদেশ কংগ্রেস মনোনীত ডাব প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মির্জা গোলাম আজম। তিনি দলীয় নেতাকর্মী ও কর্মী সমর্থকদের সাথে নিয়ে শনিবার সকালে নির্বাচনী এলাকার পাইকগাছা পৌর সদরে গণসংযোগ করেন। এ সময় তিনি এলাকার সামগ্রিক উন্নয়ন সাধারণ মানুষের কল্যাণের জন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডাব প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দলীয় উপজেলা সভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, মির্জা লিমন, হাফেজ মাওঃ মিনারুল ইসলাম, সাংবাদিক আব্দুল আলীম ও মোঃ ইউনুছ।