Blog

  • তানোরে মাহিয়া মাহীর  আচরণবিধি লঙ্ঘনে জরিমানা

    তানোরে মাহিয়া মাহীর আচরণবিধি লঙ্ঘনে জরিমানা

    আলিফ হোসেন,তানোরঃ

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) সংসদীয় আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে অতিরিক্ত প্রচার যন্ত্র (মাইক) ব্যবহার করার অভিযোগে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহিয়া মাহীকে (ট্রাক) ভ্রাম্যমান আদালতে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জানা গেছে, ২৪ ডিসেম্বর রোববার সন্ধ্যায় তানোর পৌরসভার গোল্লাপাড়া বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও জাতীয় সংসদ নির্বাচনে (দায়িত্বপ্রাপ্ত) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত ভ্রাম্যমান আদালতে এই জরিমানা করেন।সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, এক সঙ্গে ৩টির অধিক (৭টি) (মাইক) ব্যবহার করে প্রচারণা এবং যানবাহনে পোস্টার ব্যানার ব্যবহার করায় জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০০৮ এর ধারা ১৮ (১) মোতাবেক এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।#

  • নড়াইলে ফেন্সিডিল ও নগদ টাকা সহ বাস ড্রাইভার মন্নু সিকদার গ্রে*ফতার

    নড়াইলে ফেন্সিডিল ও নগদ টাকা সহ বাস ড্রাইভার মন্নু সিকদার গ্রে*ফতার

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে//

    নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিল ও নগদ টাকা সহ মন্নু সিকদার গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ মন্নু সিকদার (৩৬) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ মন্নু শিকদার (৩৬) নড়াইল সদর থানাধীন সীমাখালি গ্রামের মৃত দাউদ শিকদারের ছেলে।
    আসামি মন্নু শিকদার পেশায় একজন বাস ড্রাইভার। তার এই পেশার পাশাপাশি সে যশোর থেকে খুব সহজে ফেনসিডিল পরিবহন করে নিয়ে এসে নিজ বাড়িতে সুকৌশলে নিজ দখলে রাখে। এমনকি সে কখনো সরাসরি ফেন্সিডিল বিক্রি করেনা। আসামি মাদকসেবীদের নিকট থেকে বিকাশ অথবা নগদে টাকা গ্রহণ করে। পরবর্তীতে মাদকসেবীরা তার নির্ধারিত বিভিন্ন স্থান থেকে ফেন্সিডিল সংগ্রহ করে। আসামি আরো জানায়, সে তার বাড়িসহ বাড়ির আশপাশের জমিতে মাটি খুঁড়ে ফেন্সিডিল লুকিয়ে রাখে এবং মাদকসেবীদের নিকট থেকে বিকাশে টাকা নেওয়ার পর মোবাইলে ফেন্সিডিল কোথায় আছে সেটা বলে দেয়। তিন মাস তার ব্যবহৃত বিকাশ একাউন্টের স্টেটমেন্ট পর্যালোচনায় দেখা যায়, আসামি মুন্নু শিকদার গত তিন মাসে বিকাশ একাউন্টে প্রায় ৩৯ লক্ষ টাকা লেনদেন করেছে।
    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৪ ডিসেম্বর) রাতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) অপু মিত্র, এএসআই (নিঃ) সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ মন্নু শিকদার (৩৬) কে আউরিয়া ইউনিয়নের সীমাখালি সাকিনস্থ আসামির নিজ বাড়ি হতে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামী মোঃ মন্নু শিকদার (৩৬) এর নিকট হতে ছয় বোতল ফেন্সিডিল ও তার ঘর তল্লাশি করে ফেন্সিডিল বিক্রয়লব্ধ অর্থ ১,০৪,১০০/-(এক লক্ষ চার হাজার একশত) টাকা জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ধৃত আসামি মোঃ মুন্নু শিকদার এর নামে নড়াইল ও যশোর জেলায় ৩টি মাদক মামলা রয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

  • নেছারাবাদে নির্বাচনী চা খাওয়ার টাকা ভাগাভাগি নিয়ে মা*রামা*রি

    নেছারাবাদে নির্বাচনী চা খাওয়ার টাকা ভাগাভাগি নিয়ে মা*রামা*রি

    নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি:

    নেছারাবাদে নির্বাচনী চা খাওয়ার টাকা ভাগাভাগি নিয়ে মারামারিতে একই গ্রুপের তিনজন আহত হয়েছে। রোববার রাতে স্বরূপকাঠি ইউনিয়নের ১নং ওয়ার্ডে যুবলীগ অফিসের সামনে বসে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতের উদ্ধার করে নেছারাবাদ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের চিকিৎসা দিয়ে ভর্তি নিয়েছেন। আহতরা সবাই পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দীন মহারাজের ঈগল প্রতীকের পক্ষে নির্বাচনী কাজ করছেন। আহতরা হলেন সৌমিত মজুমদার রাজু(৩৯), মো: ফাইজুল হক(৫০), মো: জামান(৩০)। এ রিপোর্ট লেখা পূর্ব পর্যন্ত তিনজনে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।

    আহত সৌমিত মজুমদার রাজু অভিযোগ করেন, তিনি ইউনিয়ন যুবলীগ নেতা। আসন্ন সংসদ নির্বাচনে তারা স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের পক্ষে কাজ করছিলেন। তিনি বলেন, “আমরা মহারাজ ভাইয়ের পক্ষে অনেক পরিশ্রম করছি। সে সুবাধে তিনি আমাদের নির্বাচনী কিছু খরচ দিয়েছেন। ওইদিন রাত নয়টার দিকে আমরা ইউনিয়ন যুবলীগের অফিসে বসা ছিলাম। এমন সময় ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আরিফ হোসেন দলবল নিয়ে এসে সেই খরচের ভাগ চাচ্ছিল। আমরা খরচের ভাগ দিতে অনিহা প্রকাশ করায় তিনি সহ তার বাহিনী আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে। এতে আমাদের যুবলীগের ১৪-১৫ জন লোক আহত হয়েছে”।

    স্বরূপকাঠি ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক মো: জাহিদুল ইসলাম জানান, ” ইউনিয়নের আমি সহ সৌমিত মজুমদার রাজু আমরা সবাই মহারাজ ভাইয়ের পক্ষে কাজ করছি। আরিফ হোসেন ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক। নির্বাচনে দলবেদে সবাইকে সামন্যকিছু নির্বাচনি খরচ দেয়া হয়। আরিফ যুবলীগের টাকার ভাগ চাওয়ায় সৌমিত মজুমদার রাজু দিতে চায়নি। তাই নিজেদের মধ্য একটু হাতাহাতি হয়েছে মাত্র। তিনি আরো বলেন, আমরা ইউনিয়নের সবাইন ঐক্যবদ্ধ হয়ে স্বতন্ত্র প্রার্থী মহারাজ ভাইয়ের জন্য অনেক পরিশ্রম করছি। সামন্য কিছু চা খাওয়ার টাকা নিয়ে আরিফের এটা করা ঠিক হয়নি। এটা একটা লজ্জার ব্যাপার।

    আনোয়ার হোসেন
    নেছারাবাদ উপজেলা প্রতিনিধি।

  • পাইকগাছায় বরইয়ের আঁটি গলায় বেঁধে শিশুর মৃ*ত্যু

    পাইকগাছায় বরইয়ের আঁটি গলায় বেঁধে শিশুর মৃ*ত্যু

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
    খুলনার পাইকগাছায় বরইয়ের (কুল) আঁটি গলায় বেঁধে পাখি নামে ১১ মাস বয়সের এক শিশুর করুন মৃত্যু হয়েছে। সোমবার দুপুরের দিকে উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাজীমূছা গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পাখি উপজেলার কাজীমূছা গ্রামের সাবেক ইউপি সদস্য আশরাফ আলির ছেলে বাবুর শিশুকন্যা।
    পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে বাড়িতে বরই নিয়ে খেলতে খেলতে আঁটি গলায় দিয়ে গিলতে যায়। একপর্যায়ে বরই তার গলায় আটকে যায়। নানাভাবে বের করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তার দাদি স্থানীয় এক ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারের কাছে সরঞ্জাম না থাকায় তিনি শিশুটিকে দ্রুত খুলনায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। খুলনায় নিয়ে যাওয়ার সময় পথে শিশুটির মৃত্যু হয় বলে পারিবারিকভাবে জানা গেছে। কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি দুঃখজনক। বিকালে শিশুটির জানাজা শেষে দাফন করা হয়েছে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • লালমনিরহাটে কর্মসূচির অংশ হিসেবে বিএনপি’র লিফলেট বিতরণ

    লালমনিরহাটে কর্মসূচির অংশ হিসেবে বিএনপি’র লিফলেট বিতরণ

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
    লালমনিরহাটে জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, জেলার কালীগঞ্জ উপজেলায় বিএনপির জেলা সহসভাপতি রোকন উদ্দিন বাবুলে নেতৃত্বে, কালীগঞ্জ উপজেলার চাপারহাটের বিভিন্ন স্হানে লিফলেট বিতরণ, গণসংযোগ, বিক্ষোভ মিছিল ও পথসভা করেন দলটির নেতাকর্মীরা। গত ২৪শে ডিসেম্বর ২০২৩ইং রবিবার বিকালে লিফলেট বিতরণ গণসংযোগ, বিক্ষোভ মিছিল ও পথসভা কর্মসূচিতে যুবদল,ছাত্রদল,শ্রমিকদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। লিফলেট বিতরণ,গণসংযোগ, বিক্ষোভ মিছিল ও পথসভা কালে জেলা সহসভাপতি রোকন উদ্দিন বাবুল বলেন, জনগণ এ ধরণের একতরফা নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। অবৈধ সরকার একটি একতরফা নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। কিন্তু এই নির্বাচন দেশে-বিদেশে কোথাও গ্রহণযোগ্যতা পাবে না। উপস্থিত বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বলেন, এটা জনগণের সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই নয়। তারা আরও বলেন, অবিলম্বে অবৈধ শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়া ও অবৈধ তফসিল বাতিলের দাবি জানান।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শামসুজ্জামান সবুজ,বিধান চন্দ্র রায়,আজাহারুল ইসলাম, রমজান আলী বকুল সহ আরো অনেক।

    হাসমত উল্লাহ।

  • মহালছড়িতে বড়দিনে মোঃ নাসির উদ্দিন শুভেচ্ছা বিনিময়ে

    মহালছড়িতে বড়দিনে মোঃ নাসির উদ্দিন শুভেচ্ছা বিনিময়ে

    রিপন ওঝা,মহালছড়ি

    খাগড়াছড়ি জেলার মহালছড়িতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

    আজ মহালছড়ি সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ধুমনিঘাট এলাকার বাসিন্দা কর্মচান ত্রিপুরা ও মাইসছড়ি ইউনিয়নের উদীয়মান সমাজসেবক হৃদয় চাকমাসহ খ্রিষ্ঠীয় ধর্মাবলম্বীদের সাথে মৈত্রীময় শুভেচ্ছা বিনিময় করেন।

    এসময়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন শুভেচ্ছা বিনিময়ের মুহুর্তে মতপ্রকাশে বলেন উন্নয়নের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন দেশে” ধর্ম যার যার, উৎসব সবার”। কাজেই বড়দিনের আনুষ্ঠানিকতাই আমাদের এলাকাবাসীর থেকে মূল আকর্ষণ বা দায়িত্ব নয়। খ্রীস্টান ধর্মাবলম্বীরা যেন সুন্দরভাবে বসবাস করতে পারে এবং তারা যেন নিজেদের কখনো সংখ্যালঘু মনে না করে সে ব্যাপারেও দৃষ্টিভঙ্গি রাখার সহযোগীতা দেওয়ার আশ্বাস প্রদান করেন।

    শুভেচ্ছা বিনিময়ের মুহুর্তে থানার কর্মকর্তা মধুসূদন দত্তসহ এসআই,এএসআই ও সৈনিক উপস্থিত ছিলেন।

  • চট্টগ্রামের – ১১ আসনে নৌকার নির্বাচনী গণসংযোগে জনতার ঢল

    চট্টগ্রামের – ১১ আসনে নৌকার নির্বাচনী গণসংযোগে জনতার ঢল

    মোঃ শহিদুল ইসলাম
    বিশেষ প্রতিনিধিঃ

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১১ আসনে আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী এম আবদুল লতিফের সমর্থনে মহানগর যুবলীগের উদ্যোগে গতকাল রোববার নগরীর ৩৯–৪০–৪১নং ওয়ার্ডে এক কর্মীসভা মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জাহিদ হোসেন খোকন ও বেলাল হোসেনের পরিচালনায় স্থানীয় কমিউনিটি সেন্টার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম–১১ আসনের সংসদ সদস্য এম.আবদুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শহিদুল হক চৌধুরী রাসেল। প্রধান বক্তা ছিলেন মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, পতেঙ্গা থানা আওয়ামী লীগের আহবায়ক, আবদুল হালিম, দেবাশীষ পাল দেবু, হেলাল উদ্দিন, সাইফুদ্দিন আহম্মদ, দিদারুর রহমান তুষার, রাজিবুল হাসান রাজন, আবদুল বারেক, নুরুল আলম প্রমুখ। বক্তারা বলেন, বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে, নেতা–কর্মীদের নিয়ে এমপি লতিফের জনকল্যাণ মুলক কর্মকান্ড ভোটারদের মধ্যে তুলে ধরতে হবে। ভুঁইফোড় কিছু ব্যক্তির ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী ৭ তারিখ নৌকার বিজয় সুনিশ্চিত করতে যুবলীগকে ঐক্যবদ্ধভাবে সকল গ্রুপের সাথে সম্মিলিত হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।

  • গৌরনদীতে পূর্ব শত্রুতার জেরে খরের পালায় আ*গুন

    গৌরনদীতে পূর্ব শত্রুতার জেরে খরের পালায় আ*গুন

    কে এম সোয়েব,
    গৌরনদীতে পুর্বশত্রতার জেরে খরের পালায় আগুন দেয়ার ঘটনায় ত্রিপল নাম্বারে ফোন দিয়ে ঘটনা স্হানে পুলিশ উপস্থিতি করিয়েছেন গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের পুর্ব আধুনা গ্রামের মো: সিদ্দিক বেপারির পুত্র সাইফুল বেপারি ৩৫।

    সাইফুল জানায় আমার বসত বাড়ির সন্নিকটে চায়ের দোকান নির্মান করেন একই গ্রামের স্বপন শিকদার,। ওই দোকানে বসেই প্রতিপক্ষ রিফাত শিকদার ১৮,বসার শিকদার ২৫, রাব্বি শিকদার ২২,আরাফাত শিকদার ২০, সাইদুল শিকদার ৫০, রুবেল শিকদার ১৮ নানা অপকর্মের নিল নকশা তৈরি করে আমাদের বিভিন্ন রকম ক্ষতি করে আসছেন তারা।

    এর প্রতিবাদ করায় গত ১৯ মে ২০২৩ ই্ং আমার পিতা মো: ছিদ্দিকুর রহমানকে পিটিয়ে রক্তাক্ত যখম করলে স্হানীয়রা উদ্ধার করে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় গৌরনদী থানায় উল্লেখিতদের আসামী করে গৌরনদী থানায় অভিযোগ দায়ের করা হয়। তারি ধারাবাহিকতায় পুর্বশত্রিতার জের ধরে ২৪ ডিসেম্বর ২০২৩ ইং রবিবার গভীর রাতে এসকল চিহ্নিত সন্ত্রাসীরা তাদের খরের পালায় আগুন দিয়েছেন বলে জানিয়েছেন সাইফুল বেপারী। তাই এদেরকে চিহ্নিত করে প্রশাসনের সর্ব মহলে দৃৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাইফুল ও তার পরিবারে লোকজন।

  • কোস্টগার্ডের অভিযানে আইস,মদ-বিয়ার ও মিয়ানমারে পাচারকালে খাদ্যসামগ্রী এং অকটেন  সহ আটক-১৯

    কোস্টগার্ডের অভিযানে আইস,মদ-বিয়ার ও মিয়ানমারে পাচারকালে খাদ্যসামগ্রী এং অকটেন সহ আটক-১৯

    কে এম নুর মোহাম্মদ
    কক্সবাজার জেলা প্রতিনিধি

    কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ
    ও লম্বরি ঘাটে পৃথক অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারকালে খাদ্যসামগ্রী ও
    ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২৮৫ বোতল বিদেশী মদ ও ৩৩৫ ক্যান বিয়ার জব্দ করেছে কোস্টগার্ড। এসময় ১৯ জন পাচারকারীকে আটক করা হয়েছে।

    সোমাবার বিকেলে টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লুৎলাহিল মাজিদ এক প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে এসব তথ জানান।

    তিনি বলেন,সোমবার (২৫ ডিসেম্বর) ভোরে
    গোপন সংবাদের ভিত্তিতে মাদকের একটি চালান মিয়ানমার থেকে সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ হয়ে বাংলাদেশের অভ্যন্তরে পাচার হবে।
    এমন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অধিনস্থ বিসিজি স্টেশন সেন্টমার্টিন কতৃক সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ছেঁড়াদ্বীপ কেয়াবনের মধ্যে পাঁচারের উদ্দেশ্যে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৩১টি ধূসর রংয়ের পরিত্যাক্ত বস্তা দেখতে পাওয়া যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা বস্তাগুলো তল্লাশী চালিয়ে ১কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২৮৫ বোতল বিদেশী মদ ও ৩৩৫ ক্যান বিয়ার জব্দ করা হয়। উক্ত স্থানে কোন পাচারকারী না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ক্রিস্টাল মেথ (আইস), বিদেশী মদ ও বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

    এছাড়া অপরদিকে একইদিনে গোপন সংবাদের টেকনাফ থানাধীন লম্বরি ঘাট থেকে কাঠের বোট যোগে বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য ও তৈল শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচার করা হবে।এমন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে টেকনাফ লম্বরি ঘাট থেকে কয়েকটি কাঠের বোটকে মিয়ানমারের উদ্দেশ্যে গমন করতে দেখা যায়। এসময় কোস্ট গার্ড সদস্যরা উক্ত বোটগুলোকে ধাওয়া করে আটক করা হয় এবং বোটগুলো তল্লাশি চালিয়ে শুল্ক ফাকি দিয়ে মিয়ানমার পাচারের উদ্দেশ্যে বোটে রাখা ১৫ বস্তা শুকনা মরিচ, ৪০ বস্তা পেয়াজ, ১বস্তা তামাক পাতা,৩ বস্তা টেস্টিং সল্ট, ১ হাজার ৮২১ লিটার অকটেন, ৩হাজার ৭৫২ লিটার সয়াবিন তেল, ১৩৬ লিটার ডিজেলসহ ১৯ জন পাচারকারীকে আটক করা হয়।
    তিনি আরো জানান,পরবর্তীতে জব্দকৃত মালামাল ও আটককৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ শুল্ক গুদামে ও পাচারকারী ১৯ জনকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

  • কেন্দুয়ায় পাড়া মহল্লায় নৌকার উঠান বৈঠকে উন্নয়ন প্রচারনা

    কেন্দুয়ায় পাড়া মহল্লায় নৌকার উঠান বৈঠকে উন্নয়ন প্রচারনা

    মো: হুমায়ুন কবির প্রতিনিধি কেন্দুয়া (নেত্রকোনা)
    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে নেত্রকোনা-৩ কেন্দুয়া-আটপাড়া আসনে নৌকার প্রতীকে ভোটার উপস্থিতি ও ভোট প্রার্থনায় নেতাকর্মীরা গ্রামে গ্রামে পাড়া মহল্লায় উঠান বৈঠক শুরু করেছেন। পাড়া মহল্লায় উঠান বৈঠকের মাধ্যমে আ.লীগ সরকারের উন্নয়ন প্রচার করা হচ্ছে। এতে করে ৭ জানুয়ারী নির্বাচনে ভোটারদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।

    উপজেলার কান্দিউড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুব আলম বাবুল ও সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক তাং কনক সহ নেতাকর্মীরা ইউনিয়নের প্রতিটি পাড়া মহল্লায় উঠান বৈঠকের মাধ্যমে আ.লীগ সরকারের উন্নয়ন প্রচার করে যাচ্ছেন।

    এ বিষয়ে বাবুল চেয়ারম্যান জানান, উঠান বৈঠক করে তিনি নারী পুরুষ সকল ভোটারদের কাছে আ.লীগ সরকারের উন্নয়ন প্রচার করছেন এবং নৌকা প্রতীকের প্রার্থী অসীম কুমার উকিল এমপির নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছেন।
    চেয়ারম্যান আরো বলেন, ৭ জানুয়ারী নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে উঠান বৈঠক করে তিনি ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন, তাই এই চেয়ারম্যান মনে করেন উঠান বৈঠকের বিকল্প নেই।

    উল্লেখ, নেত্রকোনা-৩ কেন্দুয়া-আটপাড়া আসনের নৌকার প্রতীক নিয়ে বর্তমান সংসদ সদস্য অসীম কুমার উকিল এবং সাবেক এমপি ইফতিকার উদ্দিন তাং পিন্টু স্বতন্ত্র ট্রাক প্রতীক ও সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জুর কাদের কোরাইশী ঈগল প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও জাতীয় পার্টি থেকে জসিম উদ্দিন ভূঁইয়া নাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।

    মো: হুমায়ুন কবির কেন্দুয়া নেত্রকোনা থেকে।।
    ০১৭১৬৩১৩৩৪৬