Blog

  • মুন্সীগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, আদালতে গিয়ে ক্ষমা চাইলেন বিপ্লব

    মুন্সীগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, আদালতে গিয়ে ক্ষমা চাইলেন বিপ্লব

    লিটন মাহমুদ,
    নিজস্ব প্রতিবেদকঃ

    আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মুন্সীগঞ্জ-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের নির্দেশের প্রেক্ষিতে আদালতে হাজির হয়ে ক্ষমা চেয়েছেন মুন্সীগঞ্জ ৩ আসনে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

    আজ ২৬শে ডিসেন্বর রোজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক ফাহমিদা খাতুনের আদালতে উপস্থিত হয়ে লিখিত ব্যাখা দেন বিপ্লব।

    পরে এ বিষয় জানতে চাইলে গণমাধ্যম কর্মীদের ফয়সাল বিপ্লব বলেন, আচরণবিধি ভঙ্গের কারণে আমি আদালতের কাছে ক্ষমা চেয়েছি। সেটা ভঙ্গ হোক বা না হোক। এবং ভবিষ্যতেও কোন আচরণবিধি লঙ্ঘন ঘটবে না ।

    এ দিকে ফয়সাল বিপ্লবের লিখিত ব্যাখ্যার প্রেক্ষিতে আদেশ পরর্বতীতে জানানো হবে মর্মে সিদ্ধান্ত জানান মুন্সিগঞ্জ ৩ নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ফাহমিদা খাতুন।

    সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর, গজারিয়ার ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও স্থানীয় সরকারি সেবামূলক প্রতিষ্ঠান মুন্সীগঞ্জ পৌরসভাকে নির্বাচনী প্রচার কেন্দ্র বানিয়ে সেখান থেকে পোস্টার, হ্যান্ডবিল বিতরণ এবং সার্বক্ষনিক নির্বাচনী কর্মকান্ড পরিচালনার অভিযোগে গতকাল সোমবার বিপ্লবকে শোকজ করে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

    মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু , ছাত্রলীগ কর্মী এস এম কিবরিয়া এবং নৌকা প্রতীকের সমর্থক শাহ আলম পৃথকভাবে ৩টি লিখিত অভিযোগ করেন।

  • কুমিল্লায় প্রতিবন্ধী আব্দুল বারেকের কেনা জায়গায় সন্ত্রাসী কায়দায়  জোরপূর্বক তৈরি করেছে চলাচলের সরু রাস্তা

    কুমিল্লায় প্রতিবন্ধী আব্দুল বারেকের কেনা জায়গায় সন্ত্রাসী কায়দায় জোরপূর্বক তৈরি করেছে চলাচলের সরু রাস্তা

    কুমিল্লা থেক মোঃতরিকুল ইসলাম তরুন ,

    সদর দক্ষিণ থানার বিজয়পুর ইউনিয়নের রাজারখোলা গ্রামের মধ্যবিত্ত পরিবারের প্রতিবন্ধী আব্দুল বারেক তার পৈত্রিক নিবাসে তার পরিবার নিয়ে বসবাস করেন। গত কাল ২৬ শে ডিসেম্বর সরজমিনে গিয়ে জানা যায় আব্দুল বারেকের বাড়ির উত্তর পাশে দীর্ঘ দিনে পুরোনো একটি পায়ে হাটার রাস্তা। এই রাস্তার পাশে একই গ্রামের বসবাস রত শাহাজাহানের মাতা জীবিত থাকা অবস্থায়, মোসা: তাজু বিবির কাছ থেকে ৪ শতক জায়গা ক্রয় করেন আব্দুল বারেক । পাশের বাড়িতে বসবাস রত বারেকের চাচা রুস্তম আলী ছাড়াও কোরবান আলী, সাজেক, গনি মিয়া, শাহজাহান, শহীদ, ও আবাদের কুদৃষ্টি পড়ে আব্দুল বারেকের ৪শতক জায়গার ওপর। তারা জোরপূর্বক আব্দুল বাবেকের জায়গা দখলের নেশায় ২০১৪ সাল থেকে শুরু করেন দফায় দফায় আক্রমণ ও অমানবিক নির্যাতন করে আসছে প্রতিবন্ধী বারেকের উপর।স্থানীয়রা ও বারেকের স্বজনরা বলেন বিবাদীরা রাস্তা সরু ও অবৈধ মাটি বালি বুঝাই ট্রাক্টর যাতায়াতের জন্য রাস্তা প্রসস্থ করতে তাদের উপর হামলা, হুমকি দিচ্ছে। আবার কখনও লাঠি নিয়ে ধাওয়া, লুটপাট, ভাংচুর সহ কেটে ফেলেন তাদের বসতের পাশের কয়েকটি গাছ। তারপর আবারও ধপায় ধপায় তার পরিবার ও দুই ছেলেকে কয়েকবার করেন অসহনীয় মারধর করে। নির্যাতনের এক পর্যায়ে ভুক্তভোগী বারেক বাদী হয়ে রুস্তম আলী , গনি মিয়া সহ মোট ৭জনের নামে কোর্টে একটি মামলা দায়েল করেন। এব্যাপারে

    আব্দুল বারেক সাংবাদিক দের জানান ‘ আমার দুই ছেলেকে মেরেছে, আমার বেড়া ভেঙেছে, গাছপালা কেটেছে। তাদের গায়ের জোড়ে আমার কিনা জায়গায় দিয়ে রাস্তা তৈরি করেছে। আমি খুবই অসহায়। অনেক ঘুরেও সঠিক বিচার পাচ্ছি না’। আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে বিচার চাই।
    এব্যাপারে বিবাদী
    গনি মিয়া বলেন এটা আমাদের জায়গা, আব্দুল বারেক কার কাছ থেকে কিনেছে সেটা আমরা জানি না। আমরা এখানে রাস্তা চাই।

    একই গ্রামে বসবাস রত নুরুল ইসলাম চারু মিয়া সাংবাদিক দের জানান- ‘অনেক সহজ সরল আব্দুল বারেক, জায়গাটা ওনারই। ওনি কিনেছেন এই জায়গা। ওরা চায় জায়গাটা দখল করে সবটা রাস্তা করতে। কিন্তু আব্দুল বারেক চায় রাস্তার জন্য কিছুটা জায়গা দিয়ে বাকিটা ওয়াল করতে কিন্তু তাদের সাথে পারতেছেনা।এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান জানান দু পক্ষ বসলে সমাধানের চেষ্টা করবো।

  • টেকনাফে পৃথক অভিযানে প্রায় ৪০ হাজার ইয়াবা  উদ্ধার,আটক-২

    টেকনাফে পৃথক অভিযানে প্রায় ৪০ হাজার ইয়াবা উদ্ধার,আটক-২

    কে এম নুর মোহাম্মদ
    কক্সবাজার জেলা প্রতিনিধি

    কক্সবাজারের টেকনাফে পৃথক দু’টি অভিযান চালিয়ে ৩৯ হাজার ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
    এসময় দুই ব্যক্তিকে আটক করা হয়।

    আটককৃতরা হলেন,টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারিঙ্গাঘোনা এলাকার
    মৃত আমির হোসেনের ছেলে মোঃ সৈয়দুল আমিন (৩৫) এবং টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়ার মোঃ ইয়াকুবের ছেলে মো. আব্দুল খালেক(২৩)।

    টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক
    লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, মঙ্গলবার(২৬ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে,টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ কক্সবাজার-টেকনাফ মহাসড়ক দিয়ে যানবাহনযোগে মাদকদ্রব্য পাচার হতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং বিওপি কর্তৃক উনচিপ্রাং রাস্তার মাথায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশী কার্যক্রম শুরু করে।কিছুক্ষণ পর হোয়াইক্যং থেকে হ্নীলাগামী একটি সিএনজি অস্থায়ী চেকপোস্টে আসলে তা তল্লাশীর জন্য থামানো হয়। পরবর্তীতে উক্ত সিএনজিটি তল্লাশীকালীন পূর্ব থেকেই প্রাপ্ত বর্ণনা অনুযায়ী একজন যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় উক্ত যাত্রীকে চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী এবং জিজ্ঞাসাবাদ করা হয়। তল্লাশীর একপর্যায়ে উক্ত যাত্রীর পরিহিত জ্যাকেটের ভিতরে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ৯ হাজার ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও আটককৃত আসামীর কাছ থেকে ২টি মোবাইল ফোনও জব্দ করা হয়।

    এছাড়া অপরদিকে একইদিনে গোপন তথ্যের ভিত্তিতে, টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৬ থেকে আনুমানিক ১ কিলোমিটার উত্তর দিকে দেড় নম্বর নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এমন সংবাদের ভিত্তিতে নাজিরপাড়া বিওপি’র চোরাচালান প্রতিরোধ টহলদল বর্ণিত এলাকায় গমন করে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে বেড়ীবাঁধের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর টহলদল দুইজন ব্যক্তিকে একটি পলিথিনের ব্যাগ হাতে নিয়ে নাফনদী পার হয়ে বেড়ীবাঁধের দিকে আসতে দেখে। উক্ত ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে উক্ত ব্যক্তিরা দূর থেকেই বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে দ্রুত দৌড়ে পালানোর সময় টহলদল একজন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয় এবং অপর চোরাকারবারী দ্রুত দৌড়ে ঘন কেওড়া বাগানের ভিতরে পালিয়ে যায়। আটককৃত চোরাকারবারীর নিকট রক্ষিত একটি পলিথিনের ব্যাগের ভিতর থেকে ৩০ হাজার ০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    তিনি আরো জানান,আটককৃত আসামীদেরকে (বাংলাদেশী নাগরিক) জব্দকৃত ইয়াবা ট্যাবলেট এবং মোবাইল ফোনসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • মধুপুরে সরোয়ার আলম খান আবুর বিশাল নৌকার মিছিল

    মধুপুরে সরোয়ার আলম খান আবুর বিশাল নৌকার মিছিল

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি:

    টাঙ্গাইলের মধুপুরে টাঙ্গাইল ১( মধুপুর – ধনবাড়ী) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ড.আব্দুর রাজ্জাক এমপিকে বিজয়ী করার লক্ষ্যে মধুপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবুর নেতৃত্বে শতশত নেতাকর্মী নিয়ে এক বিশাল মিছিলের আয়োজন করেন।
    মঙ্গলবার(২৬ডিসেম্বর)সন্ধায় মধুপুর থানা মোড় থেকে সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবুর নেতৃত্বে এক বিশাল মিছিল নিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে সরোয়ার আলম খান আবু নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা আওয়ামী লীগের রাজনীতি করি, এই নির্বাচনে সুযোগ থাকা সত্বেও আমি নির্বাচনে অংশ গ্রহন করিনি। আমরা নৌকার রাজনীতি করি, অন্য প্রতিক নিয়ে শরীরে এক বিন্দু রক্ত থাকতে নির্বাচনে আসবো না।
    এসময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের শতশত নেতাকর্মী উপস্হিত ছিলেন।

  • নির্বাচনকে উৎসবমুখর করতে ময়মনসিংহ সদরে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনে ইউএনও ও এসিল্যান্ড

    নির্বাচনকে উৎসবমুখর করতে ময়মনসিংহ সদরে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনে ইউএনও ও এসিল্যান্ড

    ষ্টাফ রিপোর্টারঃ
    জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ সদর-৪ আসনে নির্বাচনী পরিবেশ কে উৎসবমুখর ও সুশৃঙ্খল করতে মোবাইল কোর্টের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রার্থী ও কর্মীসমর্থকদের আইনকানুন মেনে চলাসহ বিভিন্ন পরামর্শ দিচ্ছেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস ও সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মো. উজ্জ্বল হোসেন।

    তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৬ ডিসেম্বর ) ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের মীরকান্দাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পরানগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন করেন ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস ও সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মো. উজ্জ্বল হোসেন।

    এ সময় উপস্থিত ছিলেন পরানগঞ্জের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন ময়মনসিংহ কোতোয়ালী থানার উপ-পরিদর্শক এসআই মো. আরিফুল ইসলাম।

    এ ব্যপারে ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস এর সাথে যোগাযোগ করলে তিনি জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ প্রাপ্তের অংশ হিসেবে ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করা হবে। তিনি আরো জানান এ কার্যক্রম ধারাবাহিক ভাবে ময়মনসিংহ সদর উপজেলার সব কয়টি ভোট কেন্দ্র পরিদর্শন করা হবে।

  • ময়মনসিংহ  সদর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল শামীমের ট্রাক প্রতীকের গণসংযোগ

    ময়মনসিংহ সদর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল শামীমের ট্রাক প্রতীকের গণসংযোগ

    ষ্টাফ রিপোর্টারঃ
    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ সদর -৪ আসনের সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীম সিপিআই ট্রাক প্রতীক নিয়ে ব্যাপক গণসংযোগ করেছেন চরাঞ্চলের ভোটাররা।

    মঙ্গলবার বিকেলে পরানগঞ্জ ইউনিয়নের পরানগঞ্জ বাজার থেকে অম্বিকাগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় নির্বাচনি প্রচার-প্রচারণা করছেন আমিনুল হক শামীমের এর কর্মী সমর্থকরা।

    পরানগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, খন্ড খন্ড মিছিল নিয়ে পরানগঞ্জ এলাকায় ব্যাপক গণসংযোগ করেন এবং ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। এসময় বক্তারা বলেন, নির্বাচিত হলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এসময় এমদাদ মন্ডল মোর্শেদুল আলম জাহাঙ্গীর ভোটারদের কাছে ভোট প্রার্থনা ও ট্রাক প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করতে অনুরোধ জানান।

    এ সময় বক্তারা বলেন আমিনুল হক শামীম কে বিপুল ভোটে জয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা কোনো সংঘাত সংঘর্ষের মধ্যে নেই। নির্বাচনে ময়মনসিংহ সদর-৪ আসনের ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বানও জানান তারা।

  • জয়সেন পাড়ায় নৌকার প্রচারণা ও উঠান বৈঠক

    জয়সেন পাড়ায় নৌকার প্রচারণা ও উঠান বৈঠক

    রিপন ওঝা, মহালছড়ি

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা’র নৌকা মার্কার সমর্থনে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের ৪,৫ ও ৬নং ওয়ার্ডের নির্বাচিত প্রতিনিধিসহ স্থানীয় নেতাকর্মীদের আয়োজনে ২৬ ডিসেম্বর রোজ মঙ্গলবার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলা আওয়ালীগের মাইসছড়ি ইউনিয়ন শাখা কর্তৃক আজকের উঠান বৈঠকে ৪নং মাইসছড়ি ইউনিয়নাধীন জয়সেন(মানিকছড়ি মুসলিমপাড়া) পাড়ার বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ উচ্চ বিদ্যালয় মাঠে মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ও মাইসছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ গিয়াস উদ্দিন(লিডার) সভাপতিত্ব করেন।

    এসময়ে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জনাব চিন্তা হরন শর্মা, সাংগঠনিক সম্পাদক দীপন ধর, আওয়ামী লীগের সদস্য মোঃ সুলতান মাহমুদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছাঃ জাহানারা বেগম ও সাধারণ সম্পাদক নেউক্রা মারমা, মাইসছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক চাম্পা মারমা, উপজেলা আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক মাসুদ, কৃষকলীগ সভাপতি মোঃ ফরিদ আলী ও সাধারণ সম্পাদক রিপন ওঝা, শ্রমিকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক হারাধন বণিক, মাইসছড়ি ইউনিয়নের ৪,৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছাঃ লাকি বেগম, উপজেলা ছাত্রলীগ সভাপতি রনজিৎ দাশ ও সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান রাজীব, মহালছড়ি সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনন শীল, মাইসছড়ি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ মনির হোসেন মেম্বার, স্থানীয় ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও কর্মী সমর্থকগণ।

    বক্তাগণ বক্তব্য বলেন সরকার সারাদেশের ন্যায় অত্র ইউনিয়নের সকল ওয়ার্ডের সকল গ্রামের আপামর জনগণ আওয়ামী লীগ সরকারের নানাধরণের উন্নয়ন করে দেশকে ডিজিটাল বাংলাদেশ গড়তে স্মার্ট বাংলাদেশের যুগে এগিয়ে যাচ্ছে। গণতন্ত্র বিরোধী, দেশবিরোধী সংগঠন বিএনপি ও জামায়াত দেশের উন্নয়নে ব্যাঘাত ঘটাচ্ছে। যারা দেশকে ভালোবাসে না, দেশের মানুষকে ভালোবাসে না। বিএনপি ও জামায়াতের হাতে দেশ ও সাধারণ মানুষ নিরাপদ নয়। নৌকায় ভোট দিলে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। বর্তমান আওয়ামী লীগ সরকার গ্রামকে শহরে রুপান্তরে কাজ করছে, সড়ক ও জনপথের চেহারা পরিবর্তন করছে, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণ ও এমপিওভুক্ত হয়েছে, সরকার কৃষকের মাঝে কৃষি ভূর্তকি প্রদান করছে, কমিউনিটি ক্লিনিকে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা গ্রহণ করছে, সড়ক ও জনপথের উন্নয়ন ভোগ করছে, শিক্ষার্থীরা প্রতিবছরে নতুন বই পাওয়ার আনন্দ উপভোগ করছে, গরীব অসহায় প্রান্তিক জনগোষ্ঠী মাথাগোজার ঠাই বাসস্থান বা ঘর পেয়েছে, বয়স্কভাতা, মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা, উপবৃত্তি যারাই পেয়েছেন, সকল সুযোগ সুবিধা গ্রহণ করেছে বিশ্বাস করি সেই জনগণ ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নৌকায় ভোট দিতে অনুরোধ জানান।

    মহালছড়ি উপজেলা আওয়ালীগের নেতাকর্মীগণ কয়েকটি ভাগে বিভক্ত হয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা’র নৌকা মার্কার সমর্থনে প্রচারণা এবং লিফলেট বিতরণ করেন।

  • সুন্দরগঞ্জে গলায় ফাঁ*স দিয়ে মাদ্রাসা ছাত্রের আত্মহ*ত্যা

    সুন্দরগঞ্জে গলায় ফাঁ*স দিয়ে মাদ্রাসা ছাত্রের আত্মহ*ত্যা

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গলায় ফাঁস দিয়ে এক মাদ্রাসা ছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

    থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার সর্বানন্দ ইউনিয়নের আদর্শপাড়া গ্রামে নানা নয়া মিয়ার বাড়িতে ছোটবেলা থেকে নাঈম মিয়া(১৪) আদর্শপাড়া নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় পড়ালেখা করত। সোমবার দিবাগত-রাত ১২টার পরে সবার অজান্তে তার নিজের মাথার পাগড়ী দিয়ে শয়ন ঘরের বারান্দার ধর্নার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। এ নিয়ে থানায় ইউডি মামলা রজ্জু করা হয়েছে।
    নাইম মিয়া বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের মোঃ গোলাপ নবীর ছেলে।
    এব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের সাথে কথা হলে তিনি জানান, থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

  • পাইকগাছায় উৎসব মূখর পরিবেশে বড়দিন উদযাপিত

    পাইকগাছায় উৎসব মূখর পরিবেশে বড়দিন উদযাপিত

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) ॥
    পাইকগাছায় উৎসব মূখর পরিবেশে খ্রীষ্টান ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে। উপজেলার ২৪টি মিশনে বড়দিন উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে মিশনগুলোতে ৪ দিন ব্যাপি ধর্মীয় আলোচনা সহ নানা অনুষ্ঠান মালা আয়োজন করা হয়েছে। উপজেলার ক্যাথলিক ও ব্যাপটিষ্ট সহ প্রতিটি চার্জ এ সরকারিভাবে ৫শ কেজি করে চাল অনুদান প্রদান করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন জানিয়েছেন। ৪ দিন ব্যাপি অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে, জন্ম তিথি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অন্যতম। এ উপলক্ষে মিশন গুলো আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে। মিশনের রাস্তা ও বসতবাড়ীর আঙ্গিনা আল্পনার রঙে রঙিন করে তোলা হয়েছে। মিশনগুলোতে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রতিবছরের ন্যায় এ বছরও উপজেলা সদরের ক্যাথলিক খ্রীষ্টান মিশনে নানা আয়োজন করা হয়েছে। আল্পনা দিয়ে সাজানো হয়েছে প্রতিটি বাড়ির আঙিনা। মিশনের মাঠে বসেছে ছোট-খাটো মেলা। উৎসবমূখর পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপন করতে পেরে খুশির আমেজ বিরাজ করছে খ্রীষ্টান ধর্মালম্বীদের মাঝে। উপজেলা সদরের ক্যাথলিক মিশনে ২৫ ডিসেম্বর সোমবার প্রথম প্রহরে খ্রীষ্টযাগের মধ্য দিয়ে বড়দিনের শুভ সূচনা করা হয়। পৌরহিত্য করেন রেভা ফাদার শংকর মার্টিন মন্ডল। সকাল ৮টায় খ্রীষ্টযাগ পৌরহিত্য ও সকাল ১০ টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং রাত ৮ টায় ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বড়দিন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, ওসি ওবাইদুর রহমান, উপজেলা কৃষি অফিসার অসীম কুমার দাশ, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রনজু। উপস্থিত ছিলেন, মিশন মাস্টার আনন্দ মন্ডল, উদযাপন কমিটির সহ-সভাপতি যোহন সরদার, সম্পাদক সেবাষ্টিন মাখাল, সহ-সম্পাদক অমর বৈরাগী, কোষাধ্যক্ষ উজ্জ্বল সরকার ও মিনা মন্ডল। বড়দিনে খ্রীষ্টান ধর্মালম্বীরা উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও মেয়র সেলিম জাহাঙ্গীরের সুস্থ্যতা কামনা করেন। বড়দিন উপলক্ষে ২৬ ও ২৭ ডিসেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বলে উদযাপন কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • গোদাগাড়ীতে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে অতিরিক্ত ক্যাম্প স্থাপন করায় নৌকা ও কাচি প্রতীকের  দুইজনকে জরিমানা

    গোদাগাড়ীতে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে অতিরিক্ত ক্যাম্প স্থাপন করায় নৌকা ও কাচি প্রতীকের দুইজনকে জরিমানা

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীতে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে অতিরিক্ত ক্যাম্প স্থাপন করার দুইজনকে জরিমানা করেছে সহকারী রিটার্নিং অফিসার।

    রোববার বিকেলে তাদের জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন। সহকারী রিটার্নিং অফিসার আতিকুল ইসলাম জানান, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের বিরইল এলাকায় নৌকার সমর্থক মোঃ খোকন অতিরিক্ত নির্বাচনী ক্যাম্প স্থাপন করে। সরেজমিনে গিয়ে এর সত্যতা পাওয়ায় নির্বাচন আচরণ বিধি আইন মোতাবেক ২ হাজার টাকা জরিমানা ও ক্যাম্প তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।

    অপরদিকে একই অপরাধে পাকড়ী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানীর কাচি প্রতীকের সমর্থিত আবুল হোসেনকে ২ হাজার টাকা জরিমানা ও ক্যাম্প বন্ধ করে দেওয়া হয়।

    সহকারী রিটার্নিং কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, কোন অনিয়ম চোখে ও অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য তিনি সবার সহযোগিতা চেয়েছেন।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।