Blog

  • গ্রাহক কে দেড় ঘন্টা দাড় করিয়ে  মোবাইলে গেম খেলায় ব্যস্ত ব্যাংক কর্মকর্তা

    গ্রাহক কে দেড় ঘন্টা দাড় করিয়ে মোবাইলে গেম খেলায় ব্যস্ত ব্যাংক কর্মকর্তা

    মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বাবু হাওলাদার নামের এক ইউনিয়ন পরিষদের সদস্য কে প্রায় দেড় ঘন্টা দাড় করিয়ে রেখে ব্যাংকের ডেস্কের ভেতরে মোবাইলে গেম খেলায় ব্যস্ত ব্যাংক কর্মকর্তা। সোনালী ব্যাংক এর টঙ্গীবাড়ী শাখার ওই কর্মকর্তার নাম আসাদুজ্জামান বিদ্যুৎ। তার বিরুদ্ধে এর আগেও এমন অভিযোগ থাকলেও এখনো কতৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। প্রায় দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকা গ্রাহক বাবু হাওলাদার হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য এবং স্থানীয় সাংবাদিক।

    ভুক্তভোগী বাবু হাওলাদার বলেন, গতকাল মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদের একটি প্রকল্পের বিল উত্তোলন করতে পিআইও অফিস থেকে দেওয়া রশিদ টি সোনালি ব্যাংকের কর্মকর্তা আসাদুজ্জামান বিদ্যুৎ এর কাছে জমা দেই। প্রায় দেড় ঘন্টা সময় অতিবাহিত হলেও তিনি আমার চেক না দিয়ে মোবাইলে গেম খেলছিলেন পরে উনাকে ভালো ভাবে বললাম ভাই আমার চেক টা দেন, উনি আমার উপর ক্ষীপ্ত হয়ে বলে আপনার বিলের রশিদ জমা নাই। পরে আমি বললাম আপনার কাছেই তো জমা দিছি ভালো করে দেখেন। পরে রশিদ খোজাখুজি করে তার সামনে থাকা একটি ঝুড়িতে দেখতে পান। পরে আমি উনাকে বললাম আপনার বেখেয়ালির কারনে আমাকে দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকতে হলো। এ সময় ওই কর্মকর্তা আমার সাথে রাগারাগি করে বলেন তুই আরো এক ঘন্টা দাঁড়িয়ে থাক। পরে বিষয়টি ব্যাংকের ম্যানেজার কে বললে তিনি এসে আমার টাকা দেন।

    এ বিষয়ে অভিযুক্ত সোনালী ব্যাংক কর্মকর্তা আসাদুজ্জামান বিদ্যুৎ এর সাথে যোগাযোগের চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

    এ বিষয়ে জানতে সোনালী ব্যাংক টঙ্গীবাড়ী শাখার ম্যানেজার মো: মোশাররফ হোসেন এর মোবাইলে একাধিক ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেনি।

  • মাদারীপুরের কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যার ঘটনায় বিচার দাবিতে সংবাদ সম্মেলন

    মাদারীপুরের কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যার ঘটনায় বিচার দাবিতে সংবাদ সম্মেলন

    ‌মোঃ মিজানুর রহমান,কাল‌কি‌নি প্র‌তি‌নি‌ধি/
    মাদারীপুরের কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যার ঘটনায় দোষীদের গ্রেফতার ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। বুধবার সকালে কালকিনি প্রেসক্লাবে নিহত এসকেনদার খাঁ’র ছেলে কিরণ খাঁ লিখিত ও মৌখিক বক্তব্য দেন। নিহত এসকেনদার কালকিনির ল²ীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য ও মাদারীপুর-০৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের সমর্থক। সে কালিকিনির ভাটোবালী গ্রামের হোসেন খাঁ’র ছেলে।
    সংবাদ সম্মেলনে কিরণ খাঁ অভিযোগ করেন, গত শনিবার ভোরে বাড়ির সামনের রাস্তায় হাঁটতে বের হন এসকেনদারসহ বেশ কয়েকজন। এ সময় মাদারীপুর-০৩ আসনের নৌকা প্রার্থী ড. আবদুস সোবহান মিয়ার সমর্থক ও ল²ীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল হক বেপারীর নেতৃত্বে অতর্কিত হামলা চালানো হয়। এ সময় এসকেনদারকে এলোপাতারি কুপিয়ে আহত করে। পায়ের রক কর্তণও করা হয়। বাঁধা দিলে আরেকজনকে কুপিয়ে আহত করা হয়। পরে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে দুইজনকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে দুইজনকে পাঠানো হয় বরিশাল শের-ই বাংলা মেডিকেলে। সেখানে দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এসেকনদার। এই ঘটনায় নিহত এসকেনদার খাঁ’র ছেলে কিরণ খাঁ বাদী হয়ে কালকিনি থানায় ৩১ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মঙ্গলবার ভোরে গাজীপুর থেকে হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী বিল্লাল খাঁকে গ্রেফতার করে জেলার গোয়েন্দা পুলিশ।
    এদিকে নিহতের পরিবারকে মামলার পরে আসামীদের পক্ষ থেকে বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। এ সময় নিহতের ছেলে আরো অভিযোগ করেন, আসামীদের মধ্যে নিজেরাই অপর একটি হত্যাকান্ডের ঘটনা ঘটিয়ে বাদীদের ফাঁসানোর পায়তারা চলছে। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের কাছে সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীর পরিবার।
    সট: কিরণ খাঁ, নিহত এসকেনদার খাঁ’র ছেলে ও মামলার বাদী।

  • শেখ হাসিনা মাহাবুবকে তিনবার এমপি বানিয়েছেন, বিনিময়ে তিনটি দুদকের মামলা উপহার দিয়েছে-মহিব

    শেখ হাসিনা মাহাবুবকে তিনবার এমপি বানিয়েছেন, বিনিময়ে তিনটি দুদকের মামলা উপহার দিয়েছে-মহিব

    ‘শেখ হাসিনা মাহাবুবকে তিনবার এমপি বানিয়েছেন, বিনিময়ে সে তিনটি দুদকের মামলা উপহার দিয়েছে’। সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান তালুকদারকে উদ্দেশ্য করে এসব কথা বলেন পটুয়াখালী-৪ আসনের বর্তমান সংসদ সদস্য ও নৌকার প্রার্থী মহিববুর রহমান মহিব।
    সোমবার শেষ বিকেলে রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ এ ছত্তার হাইস্কুল মাঠে আয়োজিত পথসভায় এ কথা বলেন তিনি।
    এসময় তিনি আরও বলেন, পাঁচ বছর ভাড়া বাসায় থেকে এমপিগিরি করছি। নিজে একটা বাড়ি করতে পারি নাই, একটা গাড়ি কিনি নাই। কিন্তু ৬০ লাখ টাকা খরচ করে পার্টি অফিস বানাইছি। আর মাহবুব ক্ষমতায় থাকাকালে পার্টি অফিস বানানোর কথা বলে দলের টাকা আত্মসাৎ করেছে। সন্ত্রাস ও দূর্নীতির মাধ্যমে আঙুল ফুলে কলাগাছ হয়েছে।

    এমপি মহিব বলেন, নেত্রী তাকে তিনবার মনোনয়ন দিয়ে এমপি বানিয়েছেন, একবার প্রতিমন্ত্রী বানিয়েছেন। আর কি চায় সে? মূলত আবারও অতীতের ন্যায় লুটপাট করে খাওয়ার জন্য এমপি হতে চায়। তাই দলের মনোনয়ন বঞ্চিত হয়েও স্বতন্ত্র প্রার্থী হয়েছে। নেত্রীর সিদ্ধান্তকে উপেক্ষা করেছে। দলের সাথে বেইমানী করেছে।
    চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কাশেম মোল্লার সভাপতিত্বে এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য ও সবুজ ছায়া গ্রুপের চেয়ারম্যান বাশেদ সরদার, রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন, বড় বাইশদিয়া ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসাইন, মৌডুবী ইউপি চেয়ারম্যান রাসেল মাহমুদ, ছোটবাইশদিয়া ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান কামাল পাশা, ছাত্র লীগের সাবেক কেন্দ্রীয় নেতা ওয়াহিদ খান রাজ, চর মোন্তাজ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক রাসেল ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান উজ্জ্বল।

    রফিকুল ইসলাম, রাঙ্গাবালী পটুয়াখালী।

  • খাগড়াছড়িতে নৌকা মার্কার এমপি প্রার্থী কুজেন্দ্রলাল ত্রিপুরার সমর্থনে পানছড়িতে দ্বারে দ্বারে প্রচারণা

    খাগড়াছড়িতে নৌকা মার্কার এমপি প্রার্থী কুজেন্দ্রলাল ত্রিপুরার সমর্থনে পানছড়িতে দ্বারে দ্বারে প্রচারণা

    খাগড়াছড়ি প্রতিনিধি

    এই সময় জেলার পানছড়ি উপজেলায় বুধবার সকাল থেকে বৃহত্তর ৫ নং ওয়ার্ড এর কলেনী পাড়া,সাঁওতাল পাড়া ও দমদম এলাকায় নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরার পক্ষে গণসংযোগ করে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন এর কর্মী ও সমর্থকরা।

    প্রচারণাকালে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা উন্নয়ন এর ধারা অব্যাহত রাখতে  ভোটারদের নিকট মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও নৌকা মার্কায় ভোট দিতে অনুরোধ জানান।

    এই সময় প্রচারণাকালে পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জয়নাথ দেব, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মোমিন, হারুনর রশীদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উজ্জ্বল চৌধুরী (উৎপল) ,সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওবায়দুল হক আবাদ,সাধারণ সম্পাদক মনির হোসেন, উল্টাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহির উদ্দিন, উপজেলা আওয়ামী ওলামালীগ এর আহ্বায়ক কাজী ইসমাইল বিন ইউসুফ, ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম সুজন,সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জালাল হোসেনসহ ছাত্রলীগ,যুবলীগ ও সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

    তবে এখনো অন্য প্রার্থীদের প্রচারণা বিশদভাবে দেখা যায়নি। খাগড়াছড়ি আসনে আওয়ামী লীগ, জাতীয়পার্টিসহ ৪জন প্রতিদ্বন্ধিতা করছেন।

  • পাবনা-২ আসনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোটের প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা

    পাবনা-২ আসনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোটের প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা

    এম এ আলিম রিপন ঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ৬৯ পাবনা-২ সংসদীয় আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোটের প্রচারণা চালিয়ে যাচ্ছেন।ভোটারেরা বলেন, নির্বাচনী মাঠে একের বিরুদ্ধে অপরের অভিযোগ করাটাই যখন রীতিতে পরিণত হয়েছে, তখন পাবনা-২ আসনে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। এখানে শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নেই কোন অভিযোগ, মিলেমিশে করি ভোট। মঙ্গলবার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় শান্তিপূর্ণ পরিবেশ। প্রার্থী ও কর্মী-সমর্থকেরা যে যাঁর মতো প্রচারণা চালাচ্ছেন। প্রচারণায় কোন প্রার্থীর বিরুদ্ধে কেউ বিদ্বেষ প্রচার করছেন না, সবাই নিজের পক্ষে ভোট চাইছেন। তবে প্রচারণায় এগিয়ে রয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আহমেদ ফিরোজ কবির। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন(বিএনএম) মনোনীত প্রার্থী কন্ঠশিল্পী ডলি সায়ন্তনীও চালিয়ে যাচ্ছেন প্রচারণা। বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আহমেদ ফিরোজ কবির বলেন, আচারণবিধি মেনে আমার নৌকা প্রতীকে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি।আমাদের প্রার্থীদের মধ্যে কোন বিভেদ নেই। সকলেই একে অপরের সঙ্গে কথা বলি। এ কারণে কর্মী-সমর্থকদের মধ্যেও সৌহার্দ্য রয়েছে। ভোটের মাঠে অন্য রাজনৈতিক দলগুলোর যারা প্রার্থী রয়েছে তারাও আমার মতো তাদের দলীয় প্রতীকে ভোট চেয়ে শান্তিপূর্ণ পরিবেশে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে আমি মনে করি। আমরা যারা প্রার্থী রয়েছি তারা সবাই এ অ লেরই মানুষ, নির্বাচনী এলাকার সৌহার্দ্য ও শান্তি বজায় রাখা আমাদের দায়িত্ব। বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন(বিএনএম) মনোনীত প্রার্থী কন্ঠশিল্পী ডলি সায়ন্তনী মঙ্গলবার এ প্রতিনিধিকে জানান, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রচারণা চালাচ্ছি। প্রচারণার ব্যস্ততার ফাঁকেও প্রার্থীরা এক অপরের খোঁজ খবর রাখছি। সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন হোক এটাই আমি চাই । যার প্রতি আস্থা পাবে ,জনগণ তাকে ভোট দেবে। সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন বলেন, সুজানগর উপজেলার মানুষ শান্তিপ্রিয়। আমরা দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আমাদের দল বাংলাদেশ আওয়ামলীগ মনোনীত প্রার্থী আহমেদ ফিরোজ কবিরকে বিজয়ী করার লক্ষ্যে এবং সরকারের উন্নয়ন অব্যহত রাখার জন্য ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি। জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। ভোটারেরা আগামী ৭ জানুয়ারী ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবে ইনশআল্লাহ । সুজানগর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সুখময় সরকার জানান, এখন পর্যন্ত পাবনা-২ আসনে কোন সহিংস ঘটনা ঘটেনি। আমরা প্রশাসনের পক্ষ থেকে রাজনৈতিক পরিবেশ সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছি। কোথাও কোন অপ্রীতিকর পরিবেশের সৃস্টি হলে অথবা কেউ আইন অমান্য করলে বিধি অনুযায়ী সেই প্রার্থী বা ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সুজানগর উপজেলা নির্বাচন অফিসার আবুল কালাম জানান, এবারের এ নির্বাচনে পাবনা-২ আসনে সংসদ সদস্য পদে সর্বমোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এর মধ্যে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আহমেদ ফিরোজ কবির নৌকা প্রতীক, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন মনোনীত প্রার্থী ডলি সায়ন্তনী নোঙ্গর প্রতীক, ন্যাসনাল পিপলস্ পার্টি মনোনীত প্রার্থী আজিজুল হক আম প্রতীক, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সোনালী আশ প্রতীক, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মেহেদী হাসান রুবেল নাঙ্গল প্রতীক, বাংলাদেশ তরীকত ফেডারেশন মনোনীত প্রার্থী মোমিনুল ইসলাম ফুলের মালা প্রতীক এবং জাতীয় সমাজতান্ত্রীক দল(জাসদ) মনোনীত প্রার্থী শেখ আনিসুজ্জামান মশাল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।সুজানগর উপজেলার ১০টি ইউনিয়ন, একটি পৌরসভা ও বেড়া উপজেলার আমিনপুর থানার পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত পাবনা-২ সংসদীয় আসন। এ আসনে ভোটার সংখ্যা সর্বমোট ৩ লাখ ৪৮ হাজার ২০৯ জন। ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে ১০৮ টি। এর মধ্যে সুজানগর উপজেলায় ৭২টি এবং বেড়া উপজেলার আমিনপুর থানায় রয়েছে ৩৬টি।
    প্রসঙ্গত,মহান মুক্তিযুদ্ধের পর থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত এ আসনে পাঁচবার আওয়ামী লীগ, তিনবার বিএনপি ও একবার জাতীয় পার্টির সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের হায়দার আলী, ১৯৭৯ সালে বিএনপির এম এ মতিন ও ১৯৮৬ সালে জাতীয় পার্টির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন সংসদ সদস্য হন। ১৯৯১ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী ওসমান গণি খান (ওজি খান) আওয়ামী লীগ প্রার্থী আহমেদ তফিজ উদ্দিন মাস্টারকে হারিয়ে বিজয়ী হন। আবার ১৯৯৬ সালে আওয়ামী লীগ প্রার্থী আহমেদ তফিজ উদ্দিন দেড় হাজার ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী ওজি খানকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে তফিজ উদ্দিন মাস্টার নির্বাচিত হওয়ার দুই বছরের মাথায় মারা যাওয়ায় ১৯৯৮ সালের ২৮ ডিসেম্বর এ আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত হ্যাবিওয়েট প্রার্থী মুক্তিযুদ্ধের দ্বিতীয় সর্বাধিনায়ক এয়ার ভাইস মার্শাল (অব:) একে‌ খন্দকার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট সেলিম রেজা হাবিব এবং ২০০৮ সালে আওয়ামী লীগ প্রার্থী মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার বিজয়ী হন। এরপর ২০১৪ সালে আওয়ামী লীগ প্রার্থী খন্দকার আজিজুল হক আরজু এবং সবশেষ ২০১৮ সালে সাবেক সংসদ সদস্য মরহুম আহমেদ তফিজ উদ্দিন মাস্টারের ছেলে আহমেদ ফিরোজ কবির আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচিত হন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।।

  • ইউনিভার্স্যাল এডাস স্কুলের ফলাফল প্রকাশ ও বিদায় সংবর্ধনা

    ইউনিভার্স্যাল এডাস স্কুলের ফলাফল প্রকাশ ও বিদায় সংবর্ধনা

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    পাইকগাছা পৌরসভার ঐতিহ্যবাহী ইউনিভার্স্যাল এডাস স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার সকালে স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। স্কুল কমিটির সভাপতি শেখ আনিছুর রহমান মুক্ত’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু। সম্মানিত অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক প্রদীপ সরকার। প্রভাষক বজলুর রহমানের স ালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ঝংকর ঢালী, আছাদুজ্জামান, দেবাশীষ দাশ, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুবলীগনেতা জগদীশ চন্দ্র রায়, অখিল কুমার মন্ডল, প্রভাষক পলাশ কুমার মন্ডল, শিক্ষক প্রদীপ শীল, গাজী শহিদুল ইসলাম খোকন, সমর দাশ, দীপংকর মন্ডল, অভিজিৎ রায় মানিক, তুষার কান্তি মন্ডল। বক্তব্য রাখেন, শিক্ষক অতীষ কান্তি সরকার, শিউলী বিশ^াস, প্রভাবতী স্বর্ণকার, খানজাহান আলী, ফারহানা ফেরদৌস, সৌরভ সানা, পুলোকেশ মন্ডল, অঞ্জনা মুখার্জী, শিক্ষার্থী তাহমিদ আনজুম ও অঙ্কিতা রায় দিয়া। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয়।

  • সেরা মহিলা করদাতার সম্মাননা পেলেন মহাসিনা শিরিন

    সেরা মহিলা করদাতার সম্মাননা পেলেন মহাসিনা শিরিন

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    সর্বোচ্চ সেরা মহিলা করদাতার সম্মাননা পেয়েছেন পাইকগাছার বিশিষ্ট ব্যবসায়ী মহাসিনা শিরিন। তিনি উপজেলার পুরাইকাটী গ্রামের সহকারী শিক্ষক এসএম আমিনুর রহমান লিটু’র সহধর্মীনি ও ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স চাঁদনী এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী। মঙ্গলবার সকালে বয়রাস্থ খুলনা পাবলিক কলেজ অডিটরিয়ামে ২০২২-২৩ কর বছরে খুলনা জেলার সর্বোচ্চ আয়কর প্রদানকারী সেরা মহিলা করদাতা হিসেবে মহাসিনা শিরিনকে সম্মাননা ক্রেস্ট ও সম্মাননা সনদপত্র প্রদান করা হয়। কর অ ল খুলনার কর কমিশনার সিরাজুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত সদস্য জিএম আবুল কালাম কায়কোবাদ। সম্মানিত বিশেষ অতিথি ছিলেন, কর আপীল অ ল খুলনার কর কমিশনার মোঃ তোহিদুল ইসলাম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কাস্টমস এর কমিশনার সৈয়দ আতিকুর রহমান, খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ শামীমুল আহসান শামীম ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি কাজি আমিনুল হক। এদিকে সর্বোচ্চ সেরা মহিলা করদাতার সম্মাননা লাভ করায় মহাসিনা শিরিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পাইকগাছা ঠিকাদারী কল্যাণ সমিতির সভাপতি এমএম আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর আলম সহ সমিতির সকল নেতৃবৃন্দ।

  • খুলনা-৬ আসনে নৌকা প্রতীকের পক্ষে নারীকর্মীদের প্রচার প্রচারণা তুঙ্গে

    খুলনা-৬ আসনে নৌকা প্রতীকের পক্ষে নারীকর্মীদের প্রচার প্রচারণা তুঙ্গে

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ নির্বাচনী এলাকা খুলনা-৬ আসনের পাইকগাছায় নির্বাচনী প্রচারণা জমিয়ে তুলেছেন নারীকর্মীরা। প্রচার প্রচারণায় পুরুষের চেয়ে পিছিয়ে নেই বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী ও প্রার্থীদের কর্মী সমর্থকরা। বিশেষ করে নির্বাচনী এলাকার কোন না কোন জায়গায় প্রচার প্রচারণায় অংশ নিচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নারী কর্মীরা। তারা আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী রশীদুজ্জামানের নৌকা প্রতীকের প্রচার প্রচারণায় অংশ নিচ্ছেন। প্রচারণার অংশ হিসেবে কখনো তারা করছেন সংগঠনের বর্ধিত সভা, আবার কখনো করছেন উঠান বৈঠক। মাঝে মাঝে বাড়িতে বাড়িতে গিয়ে গণসংযোগও করছেন তারা। করছেন প্রতীক সম্বলিত লিফলেট বিতরণ। এসব প্রচার প্রচারণায় অংশ নিয়ে আওয়ামী লীগের নারী কর্মীরা বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে প্রার্থী রশীদুজ্জামানের পক্ষে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছেন।

  • পাইকগাছায় হরিণের মাংস সহ দুই বিক্রেতা আটক

    পাইকগাছায় হরিণের মাংস সহ দুই বিক্রেতা আটক

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    পাইকগাছায় হরিণের মাংস সহ দুই বিক্রেতাকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ শাহীনুর রহমান বলেন, সোমবার রাত ১০টার দিকে উপজেলার সোলাদানা ইউনিয়নের বয়ারঝাপা গ্রামের রুস্তম আলী খাঁ’র ছেলে এনামুল খাঁ (৩০) ও একই এলাকার শহীদ গাজীর ছেলে রোকন গাজী (২৪) সোলাদানা বাজারে হরিণের মাংস বিক্রি করছে এমন সংবাদ পেয়ে থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৩ কেজি হরিণের মাংস সহ তাদের দু’জনকে হাতেনাতে আটক করে। এ ঘটনায় এসআই শ্যামা প্রসাদ বাদী হয়ে আটক দু’জনের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ আইন ও বন আইনে থানায় মামলা করেছে। যার নং- ১১, তাং- ২৬/১২/২০২৩ ইং। আটক দু’জনকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে ওসি ওবাইদুর রহমান জানিয়েছেন।

  • ছিন্নমূল শীতার্থ মানুষের মাঝে ইউএনও’র শীতবস্ত্র বিতরণ

    ছিন্নমূল শীতার্থ মানুষের মাঝে ইউএনও’র শীতবস্ত্র বিতরণ

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    শীতের রাতে ছিন্নমূল শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন। তিনি সোমবার রাতে উপজেলার লস্কর ইউনিয়নের হেতালবুনিয়ার আবাসনে বসবাসরত বাসিন্দাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এরপর তিনি পৌর সদরের শিববাটী এলাকায় ওয়াপদার পাশে বসবাসরত ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস ও উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।