উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি//
নড়াইলে প্রার্থীতা ফিরে পেলেন ছৈয়দ ফয়জুল আমীর লিটু। দীর্ঘ ২৪ দিন দৌড়ঝাঁপের পর হাইকোর্ট নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সৈয়দ ফয়জুল আমীর লিটু প্রার্থিতা ফেরত পেলেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বহস্পতিবার (২৮ ডিসেম্বর) মহামান্য হাইকোর্টের বিচারপতি মো.ইকবাল কবির এবং বিশ্বজিৎ দেবনাথের দ্বৈত বেঞ্চ আইনানুযায়ী সৈয়দ ফয়জুল আমীর লিটুকে মনোনয়ন গ্রহন এবং প্রতিক বরাদ্দের আদেশ দেন। নির্বাচনের বাকি মাত্র ১ সপ্তাহ। গত ৪ ডিসেম্বর নড়াইলের রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন যাচাই-বাছাইকালে এক শতাংশ ভোটারের স্বাক্ষরসহ কয়েকটি জটিলতায় লিটুর প্রার্থিতা বাতিল করেন। এর দু’দিন আগে ২৬ ডিসেম্বর অপর স্বতন্ত্র প্রার্থী মো. নূর ইসলাম প্রার্থীতা ফিরে পান।
নড়াইল-০২ আসন থেকে মাট ৮জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হলেন। প্রার্থীরা হলন আওয়ামী লীগ মনানীত প্রার্থী বর্তমান এমপি মাশরাফী বিন মোর্ত্তজা, ওয়ার্কার্স পার্টির অ্যাডঃ শেখ হাফিজুর রহমান, জাতীয় পার্টির অ্যাডঃ ফায়েকুজ্জামান ফিরোজ, ইসলামী ঐক্যজোটের মাহাবুবুর রহমান, এনপিপির মনিরুল ইসলাম, গণফ্রটের মো. লতিফুর রহমান, স্বতন্ত্র মো. নূর ইসলাম এবং সৈয়দ ফয়জুল আমীর লিটু।
প্রসঙ্গত লাহাগড়া উপজলা আওয়ামী লীগর সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমীর লিটু ২০১৪ সাল লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২২ সালর ১৭ অক্টাবর অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে প্রতিদ্বদ্বিতাপূর্ণ নির্বাচনে পরাজিত হন।
আভাস পাওয়া যাচ্ছে নড়াইল-০২ আসনে নৌকা প্রার্থী মাশরাফির সাথে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটুর প্রতিদ্বদ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ বিষয় ফয়জুল আমীরর প্রতিক্রিয়া জানতে তাকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী সৈয়দ ফয়জুল আমীর লিটুর প্রার্থীতা ফিরে পাবার কথা স্বীকার করে বলেন তাকে ট্রাক প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।
Blog
-

নড়াইল-২ আসনে প্রার্থীতা ফিরে পেলেন ছৈয়দ ফয়জুল আমীর লিটু
-

নলছিটিতে জাল টাকাসহ কারারক্ষী আটক
ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠির নলছিটিতে জাল টাকাসহ মো. জাফর(৪৫) নামের এক কারারক্ষী আটক হয়েছে। বৃহস্পতিবার(২৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মগড় ইউনিয়নের আমিরাবাদ বাজার থেকে পুলিশ জাল টাকাসহ কারারক্ষী মো. জাফরকে আটক করে।
এসময় তার কাছ থেকে ৫০০ টাকা মূল্য মানের ৬টি ১০০০ টাকা মূল্য মানের ২টি জাল টাকা উদ্ধার করা হয়। আটক মো. জাফর ঝালকাঠি জেলা কারাগারের কারারক্ষী হিসেবে কর্মরত আছেন। তার বাড়ী বরিশাল জেলার কোতোয়ালি থানার চন্ডিপুর গ্রামে। পিতার নাম মহব্বত আলী।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় জাল টাকা লেনদেন হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নলছিটি থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মগর ইউনিয়নের আমিরাবাদ বাজার থেকে তাকে আটক করে।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মু. মুরাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
-

নলছিটিতে ইট ভাটায় অভিযান জরিমানা
ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠির নলছিটিতে অনুমোদনহীন ইটভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে নলছিটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট দিয়ে ভাটার প্রস্তুতকৃত কাঁচা ইট পানি ঢেলে নষ্ট করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর ) দুপুরে নলছিটির কুলকাঠি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সরই গ্রামে মো. কবির তালুকদারের টিটিসি ইট ভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নলছিটির সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায়। অভিযানকালে বরিশাল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নলছিটির সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায় বলেন, প্রয়োজনীয় অনুমোদন ছাড়া এবং অভিযোগ থাকায় ইট ভাটাটিতে অভিযান চালিয়ে দুজনকে ১ লাখ টাকা জরিমানা অনাদেয় তিন মাসের কারাদ- দেওয়া হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। -

বাবুগঞ্জে বিএনপির লিফলেট বিতরণের প্রতিবাদে বিক্ষোভ
কে এম সোয়েব,
বাবুগঞ্জের নুতনহাট (শিলনদিয়া) সহ ওই এলাকার বিভিন্ন জায়গায় ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচন প্রত্যাহারের দাবি জানিয়ে লিফলেট বিতরণ করেছেন জামাত ও বিএনপি।এ ঘটনার আজ বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর সন্ধা ৬ টায় বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর বন্দরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো: ইউসুফ খানের নেতৃত্বে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ পালন করা হয়েছে।
বিক্ষোভ সমাবেশটি আগরপুর বন্দরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে অবশেষে আওয়ামী লীগের পার্টি অফিসে জড় হয় উপস্থিত নেতা কর্মিরা।
এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর নগর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: বাদল বিশ্বাস,জাহাঙ্গীর নগর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সরদার তারেকুল ইসলাম তারেক, লুৎফর কবির সবুজ প্রমুখ। এ ছারাও আওয়ামী লীগ ও সহযোগী আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের শতাধিক নেত্রীবৃন্দ।
-

প্রধানমন্ত্রীর হাতের উপর ঈগল বসিয়ে ভোট প্রার্থনা, বিতর্কের ঝড়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে হাতের ওপরে এডিট করে ঈগল বসিয়ে প্রচার-প্রচারনা চালাচ্ছেন পটুয়াখালী-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান তালুকদার। বৃহস্পতিবার দুপুরে তার ব্যাক্তিগত ভেরিফাইড ফেসবুক আইডিতে এমন একটি চিত্র পোস্ট করে নির্বাচনী প্রচারণা চালানো হয়। এ নিয়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দলীয় প্রতীক নৌকার পরিবর্তে ঈগল যুক্ত করে প্রচারের মাধ্যমে সাধারণ মানুষ বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ আওয়ামী লীগ নেতাদের।
এব্যাপারে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব তালুকদার জানান, বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা। আর দলের প্রধান শেখ হাসিনা। সেক্ষেত্রে আচরণবিধি অনুযায়ী শুধুমাত্র নৌকাকে শেখ হাসিনার ছবির সঙ্গে যুক্ত করে প্রচারনা চালানো যাবে। অন্য কোন প্রতীকের সঙ্গে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করে প্রচারণা চালানো আচরণবিধি লঙ্ঘন। আর যেখানে প্রার্থী নিজেই তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক আইডিতে এই চিত্র ব্যবহার করে ভোট প্রার্থনা করেছেন, সেহেতু আচরণবিধি অবশ্যই লঙ্ঘন হয়েছে। এছাড়া মাহবুবুর রহমান যেহেতু দলের পদে আছেন, সেক্ষেত্রে তিনি দলীয় শৃঙ্খলাও ভঙ্গ করেছেন। আমরা সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিব এবং সেই সাথে নির্বাচন কমিশন বরাবরও লিখত অভিযোগ দিব।
এব্যাপারে জানতে চাইলে সহকারী রিটার্নিং অফিসার ও কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন জানান, স্বতন্ত্র প্রার্থী কোন দলের প্রধানের ছবি ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেনা। কেউ এধরণের কাজ করলে সেটি আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পরবে। প্রার্থী নিজে তার ফেসবুক আইডিতে এ ধরনের চিত্র পোস্ট করে থাকলে, সেটি আমরা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
উল্লেখ্য: অভিযুক্ত মাহবুবুর রহমান তালুকদার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পটুয়াখালী-৪ আসনে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলার আওয়ামী লীগের সভাপতি। নির্বাচনের প্রচারণা শুরুর পর থেকেই আচরণবিধি ও একের পর এক বিভ্রান্তমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বির্তকের সৃষ্টি করছেন তিনি এবং তার কয়েকজন কর্মী।
রফিকুল ইসলাম ।।
-

পটিয়ায় দক্ষিণ ভূর্ষি ও কেলিশহরে গণসংযোগকালে মোতাহেরুল ইসলাম চৌধুরী
মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার।।
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের নৌকার প্রার্থী ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষীয়ান নেতা আলহাজ¦ মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, দেশের জনগণ বুঝতে পেরেছে নৌকাই একমাত্র নিরাপদ জায়গা। দুর্নীতিবাজরা নির্বাচনে যত কালো টাকা খরচ করুক না কেন, জনগণ তাদের আর ভোট দেবে না। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হলে নৌকায় ভোট দেওয়া ছাড়া কোন পথ নেই। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। এ সরকার আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে। শিক্ষার্থীদের মাঝে বিনা পয়সায় বই দেওয়ার ব্যবহার করেছে। প্রাইমারী থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত বৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছে। শিক্ষা গবেষনার জন্য টাকা দিচ্ছে। শিক্ষকদের প্রশিক্ষণ, কম্পিউটার ল্যাব তৈরিসহ বিভিন্ন সব ধরনের ব্যবস্থা নিয়েছে এ সরকার। মন্দির, মসজিদ, বৌদ্ধ বিহার উন্নয়নে শেখ হাসিনা সরকারের বিশেষ বরাদ্দ রয়েছে। প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে। মন্দির ও বৌদ্ধ বিহারের জন্য সরকারের পরিকল্পনা রয়েছে। গত ১৫ বছরে পটিয়ার কোন সংখ্যালঘু এলাকায় তেমন উন্নয়ন কাজ হয়নি। এর পরিবর্তন চাইলে আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
গত ২৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর ২টার পর পটিয়া উপজেলার দক্ষিণ ভুর্ষি ইউনিয়নে ডেঙ্গাপাড়া, খানমোহনা, ভূর্ষি, শেখ রাসেল স্মৃতিপাঠাগার, নয়াবাড়ি, দাশপাড়া, কেচিয়াপাড়া, নারায়নবাড়ি, শীতলাবাড়ি ও কেলিশহর ইউনিয়নে দারোগা হাট, ভট্টচায্য হাট, রতনপুর, মৈতলা, কিল্লাপাড়া, মৌলভীহাটসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী এ কথা বলেন।
গনসংযোগকালে উপস্থিত ছিলেন পটিয়ার সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: তিমির বরণ চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা রাশেদ মনোয়ার, মোজাহেরুল আলম চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ.ক.ম. শামসুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ,সহ সভাপতি মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, মুহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান, ঋষি বিশ^াস, কেন্দ্রীয় যুবলীগের উপ ক্রীড়া সম্পাদক কাজী আবদুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিহির চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, হুমায়ুন কবির রাসেদ, রফিক আহমদ চেয়ারম্যান, চেয়ারম্যান সরোজ কান্তি সেন নান্টু, আওয়ামী লীগ নেতা সাবেক মেম্বার মো. ইউনুছ,নিখিল দে, শওকত হাসান লিটন, সৌমেন চক্রবর্ত্তী সুমন, সপু বড়–য়া, নুরুল ইসলাম, তাজুল ইসলাম তাজু, তপন কুমার দে, সিদ্দিকী আহমদ, ইউসুফ নবী টিপু, মো. ফোরকান, দীপক কুমার বড়–য়া, শাহ আলম খোকন, আবছার উদ্দিন, দক্ষিণ জেলা যুবলীগ নেতা মতুর্জা কামাল মুন্সি, সাইফুল হাসান টিটু, রাজু দাশ হিরু, পটিয়া উপজেলা যুবলীগের আহবায়ক হাসান উল্লাহ চৌধুলী, যুগ্ম আহবায়ক ইমরান উদ্দিন বশির, যুবলীগ নেতা মো. শাহ আলম মেম্বার, মো. ফোরকান, দিদারুল আলম, মোরশেদুল হক, আবুল হাসনাত ফয়সাল, আহমদ নূর সাগর, কেএম জমির উদ্দিন, হুমায়ুন কবির, মনির, নুরুল ইসলাম, ছাত্রলীগ নেতা নাজমুল সাকের সিদ্দিকী, ইনতিসার ইবনে সেলিম ফাহিম, গিয়াস উদ্দিন সাব্বির, সিজান।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার যাদের ঘর বাড়ি জমি নেই তাদের দুই কাঠা জমিসহ ঘর বাড়ি করে দিয়েছে। ৩৩ট্ িজেলা ভুমিহীন ও গৃহহীন রয়েছে। তাদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। সাধারণ মানুষের জন্য চাউল, ডাল, তেল, ভুতুকি মূল্য দেওয়ার ব্যবস্থা করেছে সরকার। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে পুনরায় বিজয়ী করার আহবান।ছবির ক্যাপশন
পটিয়া কেলিশহর ইউনিয়নে গনসংযোগ করছেন নৌকা প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী। -

বাগেরহাটে গরু বাঁধা নিয়ে বাকবিতণ্ডার জেরে বৃদ্ধকে পিটিয়ে হ*ত্যা
এস এম সাইফুল ইসলাম কবির,,বিশেষ প্রতিনিধি :বাগেরহাটের মোরেলগঞ্জে নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম মোহাম্মদ শফী চাপরাশি (৭৫)। তিনি গুলিশাখালি গ্রামের মৃত তাসেন চাপরাশির ছেলে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের পশ্চিম গুলিশাখালি গ্রামে এ ঘটনা ঘটে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় অভিযুক্ত ওই গ্রামের মোশারফ তালুকদার (৫৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি জানান, গরু বাঁধাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে প্রথমে মোশারফ তালুকদার ঘাস খাওয়ানোর জন্য গরু নিয়ে জমিতে যান। কিছুক্ষণ পর একই জমিতে শফী চাপরাশি তার গরু বাঁধতে গেলে মোশারফ তাকে নিষেধ করেন। একপর্যায়ে দুজনের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। এসময় মোশারফ লাঠি দিয়ে শফীর মাথায় ও ঘাড়ে আঘাত করেন। এ অবস্থায় শফী নিজ বাড়ির দিকে রওনা হয়ে কিছু দূর যাওয়ার পর মাঠের মধ্যে পড়ে মারা যান।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
-

ফুলবাড়িয়ায় মাদক ব্যবসায়ী বিল্লাল গ্রে*ফতার
ফুলবাড়িয়া প্রতিনিধি ঃ ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান এলাকা থেকে মাদক বিক্রেতা বিল্লালকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (২৭ ডিসেম্বর) রাতে বিশ্বস্ত সোর্স এর মাধ্যমে অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান রাশেদের নির্দেশে এসআই স্বপন মিয়া ও এএসআই খলিলুর রহমানের নেতৃত্বে মাদক বিক্রেতা বিল্লালকে গ্রেফতার করেন। মাদক বিক্রেতা মোঃ বিল্লাল হোসেন (৩৭) পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের আব্দুর রশিদের পুত্র। পুলিশ বিল্লালের কাজ থেকে ৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। ফুলবাড়িয়া থানায় মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেনের নামে ০৭ (সাত) টি মাদক মামলা রহিয়াছে।
ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান রাশেদ বলেন, মাদক ব্যবসায়ীদের কোন ছাড় নেই। মাদককে ফুলবাড়িয়া উপজেলায় জিরো টলারেন্স নিয়ে যাব।
আটককৃত অভিযুক্তর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করে আসামিদের আদালতের কারাগারে পাঠানো হয়েছে। -

সুন্দরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের ইন্তেকাল
মোঃ আনিসুর রহমান আগুন,গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের চণ্ডিপুর গ্রামের মৃত আব্দুল ওয়াহেদ মিয়ার ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ বৃহস্পতিবার সকালে মৃত্যু বরণ করেন। ইন্না-লিল্লাহে ওয়া…. রাজেউন। মৃত্যু কালে তাঁর বয়েস হয়েছিল ৬৮ বছর। তিনি ছেলে, মেয়ে ও স্ত্রীসহ অসংখ গুণগ্রাহী রেখে যান। আসর বাদ মরহুমের প্রতি রাষ্ট্রীয় সম্মাননা ও নামাজে জানাযা শেষে তার পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা বাবলু মিয়া, স্থানীয় চেয়ারম্যান গোলাম মোস্তফা মাসুমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় ইউএনও মোঃ তরিকুল ইসলাম ও ওসি মাহবুব আলম মরহুমের রুহের মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। -

দুর্নীতি দুর্বৃত্তায়নের রাজনীতির অবসান ঘটাতে নৌকায় ভোট দিন- মেনন
উজিরপুর প্রতিনিধিঃ দুর্নীতি দুর্বৃত্তায়নের রাজনীতির অবসান ঘটাতে কেবল রাজনৈতিক ক্ষেত্রে নয়, সামাজিক ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। বাজার সিন্ডিকেট জিনিসপত্রের দাম বাড়িয়ে যে উচ্চ মুনাফা লুটছে তা কঠোর হস্তে দমন করাই হবে আগামী দিনের কাজ। মানুষ ভোটের মাধ্যমে তারই প্রকাশ ঘটাবে। মেনন বলেন, আসুন আগামী ৭ জানুয়ারি নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ করে নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকা মার্কাকে বিজয়ী করুন।আজ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৪ টায় উজিরপুরের ওটরা ইউনিয়নের আহমেদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামিলীগ আয়োজিত উঠান বৈঠক এসব কথা বলেন। ওটরা ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি ওয়ালিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা আওয়ামিলীগ সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা চেয়ারম্যান ও সিনিয়র সহ-সভাপতি আঃ মজিদ শিকদার বাচ্চু, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সহসভাপতি হাফিজুর রহমান ইকবাল, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য সবুজ মোল্লা, ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা কমিটির সদস্য জহুরুল ইসলাম টুটুল, ওটরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মোল্লা, ওটরা ইউনিয়নের চেয়ারম্যান আঃ খালেক রাড়ীসহ স্হানীয় নেতৃবৃন্দ।