উজ্জ্বল রায়, নড়াইল থেকে//
নড়াইলে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-তে চাকরি মেলা ২০২৩ অনুষ্ঠিত হয়। নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এ চাকুরী মেলার আয়োজন করেন। এই মেলা আয়োজনে সহযোগিতায় ছিলেন স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (SEIP)। নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে প্রশিক্ষণপ্রাপ্ত পাঁচ শতাধিক বেকার যুবক ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের নিযুক্ত রয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, (২৬ ডিসেম্বর) এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। নড়াইলে চাকুরি মেলা প্রথমবারের মতো আয়োজন করা হয়। পুলিশ সুপার বলেন, বর্তমান যুগে কারিগরি শিক্ষার বিকল্প নেই। কারিগরি প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মসংস্থানের সুযোগ অনেক। বাংলাদেশ পুলিশে সিভিল স্টাফ হিসেবে কারিগরি প্রশিক্ষণপ্রাপ্তদের চাহিদা রয়েছে।
এ সময় অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ হাসানুজ্জামান, নড়াইল চেম্বার অফ কমার্সের সভাপতি; বিশেষ অতিথি ডাক্তার সাজেদা বেগম পলিন, সিভিল সার্জন শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহোদয়; জনাব মোহাম্মদ কামরুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার; জনাব মৌসুমী রানী মজুমদার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, নড়াইলসহ জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আবুল বাশার আল মামুন সিদ্দিকী ও ইনস্ট্রাক্টরগণ উপস্থিত ছিলেন।
Blog
-

নড়াইলে কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত যুবকরা বেকার থাকে না-এসপি মেহেদী হাসান
-

নড়াইলে গোয়েন্দা পুলিশের সফল অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার ১
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে//
নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার একজন। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ শরিফুল শেখ (৩০) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ভিবি) পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, গ্রেফতারকৃত মোঃ শরিফুল শেখ (৩০) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন পারছাতরা গ্রামের মোঃ শানাল শেখের ছেলে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নড়াইল পৌরসভাধীন কুড়িগ্রাম সাকিনস্থ হাতিরবাগান মোড় “নড়াইল এক্সপ্রেস” এর কাউন্টারের সামনে নড়াইল টু যশোরগামী পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) অপু মিত্র, এএসআই (নিঃ) সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ শরিফুল শেখ (৩০) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামী মোঃ শরিফুল শেখ (৩০) এর নিকট হতে ১৩ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
-

ঝিনাইদহ ৩ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে দিন রাত জনসংযোগে ব্যস্ত-সালাহউদ্দিন মিয়াজী
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে,স্মার্ট বাংলাদেশ বির্নিমানে সংসদীয় আসন-৮৩ ঝিনাইদহ-৩ (মহেশপুর,কোটচাঁদপুর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী,মেজর জেনারেল (অব:) মো: সালাহউদ্দিন মিয়াজী,ধারাবাহিক ভাবে উপজেলার সকল ইউনিয়নে দিন রাত জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে সকল মানুষের দ্বারে দ্বারে গিয়ে নৌকা মার্কায় ভোট চাচ্ছেন। এবারের নির্বাচনে এ-প্রতিনিধি সকল ইউনিয়নের সাধারণ ভোটারদের সাথে নৌকার প্রার্থীর বিষয়ে বিভিন্ন রাজনৈতিক ও শ্রেনী পেশার আলাপকালে জানা যায়, ,জননেত্রী শেখ হাসিনা আমাদের বয়স্ক ভাতা,বিধবা ভাতা, গর্ভ কালিন ভাতা সহ দেশের সকল উন্নয়নের ধারাবাহিকতা চলমান রেখেছে। যার ফলে আমরা আবারও তাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাচ্ছি। ফলে জননেত্রী তার মনোনীত প্রার্থী সালাহউদ্দিন মিয়াজীকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করে,মহেশপুরের অসহায় হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করার অভিমত ব্যক্ত করছি।
-

পাইকগাছায় কুমড়া বড়ি তৈরীতে ব্যস্ত সময় পার করছে গ্রামের নারীরা
ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।।
পাইকগাছায় কুমড়া বড়ি তৈরী কাজে ব্যস্ত সময় পার করছেন গ্রামের নারীরা। শীত জেকে বসায় উপজেলার বিভিন্ন গ্রামে কুমড়া বড়ি তৈরীর ধুম পড়েছে। কুমড়া বড়ি তৈরীর উপযুক্ত সময় শীতকাল। শীতের সময় গ্রামীন নারীদের কর্ম ব্যস্ততা বেড়ে যায়। তারপর দিন ছোট কাজও বেশি। এর মধ্যেই সকল কাজের আগে সকাল বেলা কুমড়া বড়ি তৈরী করছে নারীরা। কুমড়া বড়ি তরকারির একটি মুখরোচক উপাদন। এতে তরকারির স্বাদে যোগ হয় নতুন মাত্রা।
জানাগেছে, পাইকগাছা উপজেলার শত শত নারী কুমড়া বড়ি তৈরীর কাজে জড়িত রয়েছে। শীতের আগমনের সাথে সাথে কুমড়া বড়ি তৈরীর ব্যস্ততা বেড়েছে গ্রাম অঞ্চলের নারীদের মাঝে। বর্ষাকাল বাদে বাকী মাস গুলোতে কমবেশী কুমড়া বড়ি তৈরী করা হয়। আশ্বিন মাস থেকে ফাল্গুন এই ৬ মাস কুমড়া বড়ি তৈরীর ধুম পড়ে যায়। শীতকাল কুমড়া বড়ি তৈরীর ভরা মৌসুম। এ সময় গ্রামের প্রতিটা বাড়ীতে কমবেশি কুমড়া বড়ি তৈরী করা হয়। পরিবারের চাহিদা মিটিয়ে বাকিটা বাজারে বিক্রি করা হচ্ছে। শীতের সময় কুমড়া বড়ির চাহিদা থাকে বেশী, আর গ্রাম অঞ্চলের নারীরা বাড়তি আয়ের জন্য কুমড়া বড়ি তৈরী করছে।কুমড়া বড়ি তৈরীর প্রধান উপকরণ মাসকলাইয়ের ডাল আর চালকুমড়া। এর সাথে সামন্য মসলা। বাজারে প্রতি কেজি মাসকলাই ১৬০ থেকে ১৭০ টাকা আর চাল কুমড়া ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সাইজ হিসাবে চালকুমড়া ১০০ থেকে ১৪০ টাকার মধ্যে ক্রয় করা যায়। ৫ কেজি চালকুমড়ার সাথে ২ কেজি মাসকলাইয়ের মিশ্রণে কুমড়া বড়ি ভাল হয়। প্রথমে মাসকলাই রৌদ্রে শুকিয়ে যাতায় ভেঙ্গে পরিস্কার করে বা না ভেঙ্গে পানিতে ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে নিতে হয়। প্রায় ৫ থেকে ৬ ঘন্টা মাসকলাই পানিতে ভেজাতে হয়। তারপর ঢেকি বা শিল-পাটা বেটি নিয়ে কুমড়া বড়ির মিশ্রণ তৈরী করা হয়। তবে এখন উপজেলার বিভিন্ন এলাকায় কুমড়া বড়ি তৈরীর মেশিন স্থাপনের পর থেকে সবাই মেশিনে মাড়াই করে মাসকলাই ও কুমড়ার মিহি করা হচ্ছে। এরপর দুইটির মিশ্রণে কুমড়া বড়ির উপকরণ তৈরী করা হয়।মাঠ, বাড়ির আঙ্গিনা, ছাদ বা খোলা জায়গায় ভোর থেকে বড়ি বসানো শুরু করা হয়। পাতলা কাপড়ে সারি সারি বড়ি বসানো হয়। কুমড়া বড়ি বসানোর পর দুই-তিন দিন একটানা রৌদ্রে শুকানো হয়। সূর্যের আলো কম হলে ৩-৪ দিন পর্যন্ত শুকাতে সময় লেগে যায়। শুকানোর পর কাপড় থেকে বড়ি উঠিয়ে পাত্রে সংরক্ষণ করা হয়।উপজেলার বান্দিকাটি গ্রামের খালেদা আক্তার জানান, ৫ কেজি কুমড়ার সাথে দুই কেজি মাসকলাইয়ের মিশ্রণে কুমড়া বড়ি ভাল তৈরী হয়। আগে মাসকলাই পানিতে ভিজিয়ে পরিস্কার করা, আর ঢেকিতে বা পাটায় বেটে বড়ি তৈরী করতে প্রচুর পরিশ্রম হত, সেই সাথে অনেক সময় লাগতো। এখন খোসা ছাড়ানো মাসকলাই বাজারে ক্রয় করতে পাওয়া যায়। মাসকলাই পানিতে ভিজিয়ে মেশিনের সাহায্যে মাড়াই করে অল্প সময়ে বড়ি তৈরীর মিশ্রণ তৈরী করা খুব সহজ হয়েছে। এতে করে অল্প সময় প্রচুর পরিমাণ কুমড়া বড়ি তৈরী করা সম্ভব হচ্ছে। এক কেজি কুমড়া বড়ি তৈরী করতে প্রায় ১৬০ টাকার মত খরচ হচ্ছে। আর বাজারে ২শ থেকে আড়াই’শ টাকা দরে কুমড়ার বড়ি বিক্রি হচ্ছে। এতে পরিবারের চাহিদা মিটিয়ে বাড়তি আয় করা সম্ভব হচ্ছে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসিম কুমার দাশ জানান, শীত মৌসুমে গ্রামের নারীরা কুমড়া বড়ি তৈরী করে বাড়তি আয় করছে। গ্রামীন নারীরা উপযুক্ত প্রশিক্ষণ ও পৃষ্টপোষকতা পেলে তারা নিজেদের ভাগ্য উন্নয়ন ও গ্রামীন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।ইমদাদুল হক,
পাইকগাছা খুলনা। -

বাবার জন্য ভোট চাইলেন নৌকার প্রার্থীর মেয়ে
মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার:
পটিয়ায় নির্বাচনের বাকী আর মাত্র ৮দিন। প্রার্থীর পাশাপাশি দলীয় লোকজন ছাড়াও ভোট ভিক্ষায় নির্বাচনী মাঠে নেমেছেন পরিবারের সদস্যরাও। চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের নৌকা প্রতীকের প্রার্থী ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরীর মেয়ে সাঈদা ইসলাম ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। গত ৩/৪ দিন ধরে সাঈদা ইসলাম পটিয়া পৌরসদর ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভোট চাইতে দেখা যায়। মোতাহেরুল ইসলাম চৌধুরীকে নির্বাচনে জেতাতে মেয়ে সাঈদাও আত্মীয়-স্বজনকে নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ আসনে তিনবারের সংসদ সদস্য সামশুল হক চৌধুরীকে বাদ দিয়ে এবার নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ আওয়ামী লীগ নেতা মোতাহেরুল ইসলাম চৌধুরীকে। কিন্তু দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে লড়ছেন সামশুল হক চৌধুরী। তবে নৌকা প্রার্থীর সঙ্গে একাট্টা হয়েছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। নির্বাচনী প্রচারনার মাঠে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর মেয়েসহ আত্মীয়-স্বজন। প্রচারনায় উপস্থিত ছিলেন আয়শা ইসলাম (ভাতিজি), মাইশা তাসলিম নওরিন (নাতনি), ফারহান রহমান রায়ান (নাতি), রিমা, মিতু মেম্বার, ফারহানুল আলম (নাতি), মাহিরা (ভাতিজি)।
নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর মেয়ে সাঈদা ইসলাম বলেন, আমার পিতা উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন সময়ে কেউ বলতে পারবেন না এক টাকার দুর্নীতি করেছেন। সবাই চিকিৎসা করতে সিঙ্গাপুর যান। আমার পিতা স্ট্রোক করার পরও দেশে চিকিৎসা নিয়ে পটিয়ার মানুষের কাছে ফিরে এসেছেন। তিনি আপামস্তক একজন রাজনীতিবিদ। মানুষের দু:খর্দুদশা নিয়ে মানুষের সঙ্গে ছিলেন। আমাদের জন্মের আগে থেকে তিনি মানুষের জন্য রাজনীতি করেছেন। আমার বাবা সাধারণ জীবনযাপন করেন। এমনকি আমাদেরকেও সাধারণ জীবনযাপনে অভ্যস্ত করেছেন। আমার বাবা নির্বাচিত হলে আমাদের পরিবারের কেউ টেন্ডারবাজি, দখলবাজি, মাদক ব্যবসা, কমিশন বাণিজ্যের সঙ্গে জড়াবেনা। -

কাটিংটিলায় নৌকার প্রচারণা ও উঠান বৈঠক
রিপন ওঝা, মহালছড়ি
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার সদর ইউনিয়ন ও মাইসছড়ি ইউনিয়নের কাটিংটিলা, লেমুছড়ি, বড়পাড়ার স্থানীয় নেতাকর্মীসহ স্থায়ী বাসিন্দাদের উপস্থিতিতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ-২০২৪ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা’র নৌকা মার্কার সমর্থনে প্রচারণা শেষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উঠান বৈঠক যুবলীগ সাধারণ সম্পাদক রেজাউল হক মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল ও বিশেষ অতিথি হিসেবে সাধারণ সম্পাদক জসিম উদ্দিন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
উপস্থিত নেতাকর্মীগণ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা’র নৌকা মার্কার সমর্থনে প্রচারণা এবং লিফলেট বিতরণ করা হয়।
এসময়ে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল উদ্দিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছাঃ জাহানারা বেগম, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি কাজল দাশ, কৃষকলীগ সাধারণ সম্পাদক রিপন ওঝা, শ্রমিকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক হারাধন বণিক, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান রাজীব, মহালছড়ি সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনন শীল, স্থানীয় ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও কর্মী, এলাকাবাসীসহ সমর্থকগণ।
বক্তাগণ বক্তব্য বলেন সরকার সারাদেশের ন্যায় অত্র ইউনিয়নের সকল ওয়ার্ডের সকল গ্রামের আপামর জনগণ আওয়ামী লীগ সরকারের নানাধরণের উন্নয়ন করে দেশকে ডিজিটাল বাংলাদেশ গড়তে স্মার্ট বাংলাদেশের যুগে এগিয়ে যাচ্ছে। গণতন্ত্র বিরোধী, দেশবিরোধী সংগঠন বিএনপি ও জামায়াত দেশের উন্নয়নে ব্যাঘাত ঘটাচ্ছে। যারা দেশকে ভালোবাসে না, দেশের মানুষকে ভালোবাসে না। বিএনপি ও জামায়াতের হাতে দেশ ও সাধারণ মানুষ নিরাপদ নয়। নৌকায় ভোট দিলে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। বর্তমান আওয়ামী লীগ সরকার গ্রামকে শহরে রুপান্তরে কাজ করছে, সড়ক ও জনপথের চেহারা পরিবর্তন করছে, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণ ও এমপিওভুক্ত হয়েছে, সরকার কৃষকের মাঝে কৃষি ভূর্তকি প্রদান করছে, কমিউনিটি ক্লিনিকে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা গ্রহণ করছে, সড়ক ও জনপথের উন্নয়ন ভোগ করছে, শিক্ষার্থীরা প্রতিবছরে নতুন বই পাওয়ার আনন্দ উপভোগ করছে, গরীব অসহায় প্রান্তিক জনগোষ্ঠী মাথাগোজার ঠাই বাসস্থান বা ঘর পেয়েছে, বয়স্কভাতা, মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা, উপবৃত্তি যারাই পেয়েছেন, সকল সুযোগ সুবিধা গ্রহণ করেছে বিশ্বাস করি সেই জনগণ ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নৌকায় ভোট দিতে অনুরোধ জানান।
-

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কালকিনি সাংবাদিকদের সাথে নৌকার প্রার্থীর মতবিনিময়
মোঃমিজানুর রহমান,কালকিনি(মাদারীপুর) প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কালকিনিতে আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে মাদারীপুর-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুস সোবহান মিয়া গোলাপ।
শুক্রবার সকালে আবদুস সোবহান মিয়া গোলাপের উদ্যোগে কালকিনি পৌরসভার মাঠে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শাজাহান খান,কালকিনি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আওলাদ হোসেন মাস্টার,পৌর প্রশাসক আবুল কালাম আজাদ,কালকিনি মহিলা আওয়ামী লীগের সভাপতি চায়না খানম,কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার লোকমান হোসেনসহ মাদারীপুর জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুস সোবহান মিয়া বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথমবার জনসভায় বক্তব্য দেওয়ার জন্য কালকিনিতে আসবে আমরা প্রধানমন্ত্রীর আগমনে আনন্দিত, আমরা মাদারীপুর-৩ আসনের জনগণ তাকে বরণ করার জন্য অধির আগ্রহে পথ চেয়ে বসে আছি।
আমরা কালকিনিবাসী আপনাদের (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার) মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরেতে অনুরোধ জানান।
তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থী বা তার সমর্থকরা যদি প্রধানমন্ত্রীর নির্বাচনী সভায় আসতে চান তাদের স্বাগত জানাই।মোঃ মিজানুর রহমান
কালকিনি উপজেলা প্রতিনিধি। -

নওগাঁ-২ আসনে প্রতীক পেলেন সন্ধায়-রাতেই মারা গেলেন স্বতন্ত্র এমপি পদপ্রার্থী আমিনুল হক
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁ-২ আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক (৭৫) আর নেই। ২৯ ডিসেম্বর ভোর সাড়ে ৪ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুকরণ করেন। ইন্নালিল্লাহে—রাজেউন। আগামী ৭ জানুয়ায়ী অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাতিল হওয়া মনোনয়নপত্র তিনি উচ্চ আদালতের রিট আবেদনের মাধ্যমে ফেরত পেয়ে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দীতা করছিলেন। তবে নির্বাচনের মাঠে স্বতন্ত্র ওই প্রার্থীর কোন গণসংযোগ বা তেমন কোন প্রচার প্রচারনা চোখে পড়েনি এলাকাবাসীর।
স্থানীয়রা জানান, প্রার্থীতা ফিরে পেতে ঢাকায় অবস্থানকালে গত ২৭ ডিসেম্বর অসুস্থতাজনিত কারণে ও হৃদরোগে আক্রান্ত হয়ে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ধামইরহাট উপজেলার লক্ষনপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে নজিপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক শুক্রবার ভোর রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী সহ ১ পুত্র সন্তান ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্ণিং অফিসার মো. গোলাম মওলা জানান, উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে তার প্রার্থীতা ফিরে পেলে ২৮ ডিসেম্বর সন্ধায় স্বতন্ত্র এমপি পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক প্রতিনিধির মাধ্যমে প্রতীক বরাদ্দ নিয়েছেন। তবে নির্বাচনের পূনঃ তফসীল হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিধি ও আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে এবং আজ দুপুরের মধ্যেই তা জানানো হবে।
উল্লেখ্য যে, ধামইরহাট-পত্নীতলা নির্বাচনী (নওগাঁ-২) আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত দলীয় এমপি শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির প্রার্থী কেন্দ্রীয় জাপা নেতা এড. তোফাজ্জল হোসেন, আওয়ামীলীগের স্বতন্ত্র এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার এইচ এম আখতারুল আলমও এই আসনে প্রতিদ্বন্দীতা করছেন।আবুল বয়ান
ধামইরহাট, নওগাঁ প্রতিনিধি -

লঞ্চে চড়ে নলছিটি থেকে বরিশালের জনসভায় হাজারো নেতাকর্মীর যোগদান
ঝালকাঠি প্রতিনিধিঃ
বরিশালের জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাই জনসভায় যোগ দিতে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা থেকে হাজারো নেতাকর্মী লঞ্চে চড়ে যাত্রা করেছেন। শুক্রবার সকাল থেকে নলছিটি ও দপদপিয়া লঞ্চঘাটে জড়ো হয় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এফবিসিসিআইয়ের পরিচালক নিজাম উদ্দিন তাঁর মালিকানাধীন লঞ্চ এমভি অ্যাডভেঞ্চার ৯ লঞ্চটি নেতাকর্মীদের জনসভায় যাতায়াতের জন্য দিয়েছেন। শুক্রবার সকাল ১১টার দিকে নলছিটি লঞ্চঘাট থেকে এবং বেলা ১২টায় দপদপিয়া লঞ্চঘাট থেকে জনসভার উদ্দেশ্যে ছেড়ে যায় লঞ্চটি। কোন ভাড়া ছাড়াই এ লঞ্চে নেতাকর্মীরা বরিশালের জনসভায় গিয়েছেন। সেখান থেকে আবার নলছিটি লঞ্চঘাটে তাদের ফিরিয়ে দেওয়া হবে। ফলে আরামদায়ক ভ্রমণের মাধ্যমে জনসভায় যোগদিতে পেরে খুশি নেতাকর্মীরা।
নলছিটির কুশঙ্গল ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, আমরা অসংখ্য নেতাকর্মীদের নিয়ে ইউনিয়ন থেকে নলছিটি লঞ্চঘাটে এসেছি। এখানে আগে থেকেই অপেক্ষমান অ্যাডভেঞ্চার ৯ লঞ্চটি ছিল। এই লঞ্চে নেতাকর্মীরা বরিশালে প্রধানমন্ত্রীর জনসভায় যাবে। আমাদের নৌ পথে সহযেই জনসভায় যাওয়া যাচ্ছে। এ জন্য অ্যাডভেঞ্চার লঞ্চের মালিক নিজাম ভাইকে ধন্যবাদ জানাই।
লঞ্চের মালিক নিজাম উদ্দিন জানান, প্রধানমন্ত্রীর জনসভায় যোগদানের জন্য নলছিটি উপজেলা থেকে কয়েক হাজার নেতাকর্মী যোগদান করবেন। তাদের আরামদায়ক যাত্রার জন্য অ্যাডভেঞ্চার লঞ্চ ফ্রি দেওয়া হয়েছে। লঞ্চে চড়ে জনসভায় যাবেন, আবার ওই লঞ্চেই তারা বাড়ি ফিরতে পারবেন। -

আইনশৃঙ্খলা রক্ষায় ও সুষ্ঠু ভোটগ্রহণের লক্ষে মুন্সীগঞ্জে বিজিপির কার্যক্রম শুরু
লিটন মাহমুদ মুন্সিগঞ্জঃ
নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় মুন্সীগঞ্জে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে মুন্সীগঞ্জে বিভিন্ন স্থানে টহল শুরু করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে ও পরে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত মুন্সীগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে স্ট্রাইকিং ফোর্স হিসাবে প্রায় ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানভিরের নেতুত্বে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে শান্তিশৃঙ্খলা রক্ষায় মুন্সীগঞ্জে প্রায় ১০ প্লাটুন বিজিবি কাজ করবে। জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রাখতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে বিজিবি। এবং মুন্সীগঞ্জ ৩ টি সংসদীয় আসনের সবকয়টি গুরুত্বপূর্ণ এলাকায় সবসময় টহলে থাকবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিশৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারাদেশে এক হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।