Blog

  • ধামইরহাটে রাষ্ট্রীয় মর্যাদায় স্বতন্ত্র এমপি প্রার্থী আমিনুল হকের দাফন সম্পন্ন

    ধামইরহাটে রাষ্ট্রীয় মর্যাদায় স্বতন্ত্র এমপি প্রার্থী আমিনুল হকের দাফন সম্পন্ন

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :

    নওগাঁর ধামইরহাটে পূর্নাঙ্গ রাষ্ট্রীয় মর্যাদায় স্বতন্ত্র এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হকের দাফন সম্পন্ন হয়েছে। ৩০ ডিসেম্বর (শনিবার) সকাল ১০ টায় নজিপুর ফুটবল মাঠে বর্ষীয়ান এই আওয়ামীলীগ নেতার ১ম দফা জানাযায় অংশ নেন হাজারো নেতাকর্মী। এতে আওয়ামীলীগ মনোনীত এম.পি প্রার্থী মো. শহীদুজ্জামান সরকার এম.পি. জাতীয় পার্টির প্রার্থী এডভোকেট. তোফাজ্জল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আখতারুল আলম, ধামইরহাট উপজেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব দেলদার হোসেন, পত্নীতলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরী, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফফার, নওগাঁ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল প্রমুখ অংশ নেন। পরে দুপুর ২ টায় লক্ষনপাড়া মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আমিনুল হককে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় ইউএনও আসমা খাতুন, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ওসি বাহাউদ্দিন ফারুকী, জেলা পুলিশের সদস্যবৃন্দসহ ধামইরহাট উপজেলা আ’লীগ সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন শ্রেনির পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে ২য় দফা জানাযা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। সেখানেও বিভিন্ন দলের সামাজিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ী এবং অসংখ্য গুনগ্রাহী জানাযায় অংশ নেন এবং তিন এমপি প্রার্থী উপস্থিত ছিলেন।
    উল্লেখ্য যে, গত ২৯ ডিসেম্বর শুক্রবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নওগাঁ-২ আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এবং দুপুরেই নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার এই আসনের নির্বাচন স্থগিত ঘোষনা করে প্রজ্ঞাপন জারী করেন।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ ।

  • আধুনিক পটিয়া গড়ার আহবান ,পটিয়ায় স্বতন্ত্র প্রার্থী  ইলিয়াসের ব্যাপক গনসংযোগ

    আধুনিক পটিয়া গড়ার আহবান ,পটিয়ায় স্বতন্ত্র প্রার্থী ইলিয়াসের ব্যাপক গনসংযোগ

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার।।
    চট্টগ্রাম ১২ পটিয়া সংসদীয় আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো: ইলিয়াস মিয়া ট্রাক প্রতিকে ভোট প্রার্থনা করে গতকাল ব্যাপক গনসংযোগ করেন।

    এসময় ইলিয়াস মিয়া বলেন, পটিয়াকে সুন্দর পরিছন্ন নগরী গড়ে তুলতে হলে জনগণ’কে ঐকবদ্ধ হতে হবে।
    পটিয়া’কে মাদক, ইয়াবা, ভুমি দখল, বেদখল মুক্ত এবং সিন্ডিকেটের টেন্ডার বানিজ্যসহ নানান অপকর্মে বন্ধ করে আধুনিক পটিয়া গড়ে তুলতে আগামী ৭ তারিখ তাকে ট্রাক মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।

    তিনি ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার পটিয়া পৌরসভার ৪, ৫, ৭, ৮ নং ওয়ার্ডে বিভিন্ন এলাকায় গনসংযোগ ও পথসভায় উপরোক্ত কথাগুলো বলেন। এসময় এলাকার মান্যগন্য ব্যাক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন মো: নাছির, মো: ফরিদ, মো: বাদশা, রফিক, আবদুল জব্বার, আবদুল গফুর, সেলিম, জুয়েল, পাভেল, মানিক, বেলাল, ফোরকানসহ আরোও অনেকে। স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ইলিয়াস মিয়া আরোও বলেন, সত্রাস, চাঁদাবাজ মুক্ত পটিয়া গড়ে তুলতে এবং হারানো গৌরব ঐতিহ্য মর্যাদা ফিরিয়ে আনতে ট্রাক মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।

  • রাজারহাটে লাঙ্গল মার্কার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

    রাজারহাটে লাঙ্গল মার্কার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

    রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি। ৭জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম২৬/০২ আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব পনির উদ্দিন আহমেদের পক্ষে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু।২৯ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা সোয়া ৭ ঘটিকায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলহাজ্ব পনির উদ্দিন আহমেদের লাঙ্গল মার্কার বিশাল একটি মিছিল উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর ইউনিয়ন পরিষদ চত্বরে পথসভায় মিলিত হয়।পথসভায় রাজারহাট উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আকবর আলী সরকার, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ,সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোস্তাফিজার রহমান সাজু প্রমুখ।#(ছবি সংযুক্ত)

    এনামুল হক সরকার
    রাজারহাট কুড়িগ্রাম।

  • পটিয়ার বড়লিয়া-হাইদগাঁও-দক্ষিণ ভূর্ষি ও  পৌরসভায় নির্বাচনী প্রচারনায় এম এয়াকুব আলী

    পটিয়ার বড়লিয়া-হাইদগাঁও-দক্ষিণ ভূর্ষি ও পৌরসভায় নির্বাচনী প্রচারনায় এম এয়াকুব আলী

    নৌকা-ঈগলকে পটিয়াবাসী প্রত্যাখান করে নোঙ্গর প্রতীকে ভোট দিবে

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার:
    নোঙ্গর প্রতীকের প্রার্থী শিল্পপতি এম এয়াকুব আলী বলেছেন, এবারের নির্বাচনে নৌকা-ঈগল প্রতীককে প্রত্যাখান করে নোঙ্গর প্রতীকে ভোট দিয়ে পটিয়াবাসী তাদের দাঁতভাঙা জবাব দিবে। কারন একজন টানা ১৫ বছর ধরে পটিয়ায় একনায়কতন্ত্র, পরিবারতন্ত্রের মাধ্যমে শাসন শোষণ করেছে। অপরজন প্রায় ৫ বছর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তারা দু’জনই মুদ্রার এপিঠ ওপিঠ। তারা দুইজনে হালুয়া রুটি ভাগাভাগি করে খেয়েছে। তাদের অন্যায়, অত্যাচার আর পেশীশক্তি দিয়ে পটিয়ার সাধারন মানুষকে জিম্মি করে রেখেছিলেন। এবার আমি প্রার্থী হওয়ায় তাদের ঘুম হারাম হয়ে গেছে। সাধারণ ভোটারদের মাঝে কালো টাকার প্রলোভন দেখাচ্ছে। আমি যখন পটিয়ার প্রত্যন্ত অঞ্চলে নির্বাচনী প্রচারনায় যাচ্ছি তারাও যাচ্ছে।

    তিনি আরো বলেন, পটিয়াবাসী শান্তিতে বিশ্বাসী। তারা শান্তি চাই। নৌকা-ঈগলের কর্মী সমর্থকেরা তাদের আধিপত্য নিয়ে ইতোমধ্যে হামলা মামলা শুরু করে দিয়েছে। ফলে শান্তিপ্রিয় পটিয়াবাসী ভয়ে সশস্ত্র। আমি তাদের এ ব্যাপারটি নির্বাচন কমিশনকে জানিয়েছি। কমিশন আমাকে আশ্বস্ত করেছেন কোন ধরনের ভয়ভীতি প্রদর্শন করতে পারবে না। শান্তিপূর্ন আর উৎসব মুখর পরিবেশে আগামী ৭ জানুয়ারী দীর্ঘ দিনের শাসন শোষণের হাত থেকে রক্ষা করতে নোঙ্গর প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করবে।

    শুক্রবার (২৯ ডিসেম্বর) উপজেলার বড়লিয়া, মৌলভী হাট, কর্তলা, বেলখাইন, হাইদগাঁও, মাইজপাড়া, দক্ষিণ ভূর্ষি ও পটিয়া পৌরসভায় নির্বাচনী কার্যালয় উদ্ধোধন এবং প্রচারনায় এসব কথা বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত নোঙ্গর প্রতীকের প্রার্থী এম এয়াকুব আলী।

    এসময় উপস্থিত ছিলেন, মনসুর আলম, আবদুল কুদ্দুস চৌধুরী, আলহাজ্ব মোহাম্মদ ছৈয়দ, এড. জালাল উদ্দীন, খোরশেদ আলম, নুরুল আলম, নুরুল ইসলাম, আবুল কালাম, আবদুল মালেক, সাইফুদ্দিন, খলিলুর রহমান, শামসুদ্দৌহা, হাফেজ রায়হান, সামশুল আলম, ড. জাহাঙ্গীর, নাদেরুজ্জামান, মোহাম্মদ আলী, মোহাম্মদ গনী, আবদুল আলীম, খায়ের আহমদ, জাহাঙ্গীর সওদাগর প্রমুখ।

  • স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজের নির্বাচনী ইস্তেহার ঘোষণা

    স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজের নির্বাচনী ইস্তেহার ঘোষণা

    বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুর-৬ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শাহনেওয়াজ ফিরোজ শুভ সাংবাদিকদের নিকট তার নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছেন। দিনাজপুর-৬ আসন বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা নিয়ে গঠিত।

    গতকাল সন্ধ্যা ৭টায় বিরামপুর শহরে অবস্থিত সাপ্তাহিক বিরামপুর বার্তা কার্যালয়ে শাহনেওয়াজ ফিরোজ শুভ তার ২৩ দফা ইস্তেহার ঘোষণা করে বলেন, তার ঈগল প্রতিক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি সাধারণ জনগণের জীবনমান উন্নয়ন ও গণতান্ত্রিক সুযোগ সুবিধা নিশ্চিতের জন্য কাজ করবেন। সেই সাথে সকল শ্রেণি পেশার মানুষের দীর্ঘদিনের দাবি বিরামপুর জেলা বাস্তবায়নে ভূমিকা রাখবেন।

    সে পেশায় আয়কর আইনজীবী। স্বতন্ত্র প্রার্থী শুভ’র ইস্তেহারের সময় সাপ্তাহিক বিরামপুর বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল কুদ্দুসসহ স্থানীয় বিভিন্ন জাতীয় পত্রিকা ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আ’লীগের দলীয় প্রার্থী বর্তমান সংসদ সদস্য শিবলী সাদিক, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি আজিজুল হক চৌধুরী, জাসদ থেকে শাহ আলম বিশ্বাস, তৃণমূল বিএনপি থেকে মোফাজ্জল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ।

    বিরামপুর, দিনাজপুর।

  • শেরপুরের বিশিষ্ট তৈল ব্যবসায়ী ইয়াসিনের পিতার ইন্তেকাল

    শেরপুরের বিশিষ্ট তৈল ব্যবসায়ী ইয়াসিনের পিতার ইন্তেকাল

    স্টাফ রিপোর্টার :

    বগুড়ার শেরপুরের ধুনট মোড়ের রনবীরবালা ঘাটপাড় এলাকার বিশিষ্ট তৈল ব্যবসায়ী মের্সাস ইয়াসিন ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ ফজলুল হক (৬২) গত শনিবার (২৩ ডিসেম্বর ২০২৩ ) সকাল দশটার দিকে বগুড়ার স্হানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) সে রনবীরবালা ঘাটপার এলাকার মৃত্যু ফতে মাহমুদ এর পুত্র । মৃত্যু কালে তিনি স্ত্রী, তিন পুত্র, নাতি নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন । শনিবার বাদ আসর রনবীর বালা মাঠে তার নামাজে জানাজা শেষে শেরপুর শহীদিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন হযরত শাহ তুরকান ( রহঃ ) মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার গোরস্থানে তার দাফন সম্পূর্ন করা হয় । উক্ত জানাজা নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন মরহুমের ভাতিজা মোঃ রুহুল আমিন । নামাজে জানাজায় আত্মীয় স্বজন, পাড়াপ্রতিবেশি সহ গ্রামবাসীরা উপস্থিত ছিলেন ।

  • নৌকার সমর্থকদের হামলায় আহতদের নিয়ে  স্বতন্ত্র প্রার্থী মহুলের সংবাদ সম্মেলন

    নৌকার সমর্থকদের হামলায় আহতদের নিয়ে স্বতন্ত্র প্রার্থী মহুলের সংবাদ সম্মেলন

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহ-২ আসনে নৌকার সমর্থকদের হামলায় আহত ও পঙ্গুত্ববরণকারীদের নিয়ে সংবাদ সম্মেলন করেছেন ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল। শুক্রবার সকালে ঝিনাইদহ ঝিনাইদহ পৌরসভা সংলগ্ন ভাষা সৈনিক মুসা মিয়া আইসিটি এন্ড ল্যাঙ্গুয়েজ সেন্টারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।এ সময় ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ, জাহেদী ফাউন্ডেশনের বন্দে আলী বোরাক, আবু শাহরিয়ার জাহেদী পিপুল ও তবিবুর রহমান লাবুসহ নৌকার সমর্থকদের হামলায় আহত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুল বলেন, নির্বাচন ও রাজনীতি সমাজকে প্রতিনিধিত্ব করা সুযোগ সৃষ্টি করে। সে কারণে আমি নির্বাচনে অংশ গ্রহন করেছি। কিন্তু নির্বাচনে অংশ নিয়ে দেখলাম ঝিনাইদহ ও হরিণাকুন্ডুর বিভিন্ন গ্রামে ঈগল প্রতিকের সমর্থকরা প্রতিনিয়ত মার খাচ্ছে। তাদেরকে নির্মম ও নিষ্ঠুর ভাবে পঙ্গু করে দেয়া হচ্ছে। আবার যারা ভিকটিম পুলিশ তাদের বিরুদ্ধেই মামলা নিচ্ছে। প্রতিটি হামলা সুপরিকল্পিত বলে মহুল াভিযোগ করেন। তিনি ঝিনাইদহ সদর থানার ওসির ভুমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, এই ওসি যদি এখানে থাকে তবে নির্বাচন শান্তিপুর্ন হবে না। সুরাট ইউনিয়নের ঘটনা প্রবাহ তুলে ধরে মহুল বলেন, জেলা পরিষদের সদস্য মেরাদিম মোস্তাকিম মুনির ওসি শাহিন উদ্দীনের সঙ্গেই মারামারি মিটয়ে শহরে ফিরে আসেন। অথচ তাকেই আসামী করে মামলা করা হলো। সেই মামলা কি ভাবে ওসি রেকর্ড করলো ? তিনি হুসিয়ার উচ্চারণ করে বলেন, ওসি যদি তার আচরণ পরিবর্তন না করেন তবে পরবর্তী পরিস্তিতির জন্য তিনিই দায়ী থাকবেন। মহুল বলেন নির্বাচন আমার কাছে বড় ইস্যু নয়, কিন্তু ভোটের মাঠে মারামারির নামে যে দৃশ্য নতুন প্রজন্ম দেখছে তাতে তারা বড় হয়ে কি শিষ্টাচার শিখবে ?
    ভিডিও ক্লিপ প্রদর্শন করে মহুল বলেন, একজন মানুষ নিজের ঘরেও নিরাপদ নয়। সুরাট ইউনিয়নে ঘর থেকে ধরে এনে কোপানো হচ্ছে। এ ভাবে ঝিনাইদহ হরিণাকুন্ডু উপজেলায় প্রায় ৫০ জন ঈগল সমর্থককে মারধর করা হয়েছে। এর মধ্যে প্রায় ১০/১৫ জন পঙ্গুত্ব বরণ করেছেন। ঢাকায় মুমুর্ষ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন ৭ জন। অথচ মার খেয়েও নৌকার পক্ষ থেকে তাদের নামেই মামলা করা হচ্ছে। সেই মামলা আবার পুলিশ নিচ্ছেও। তিনি প্রশ্ন রেখে বলেন, আমরা কোন দেশে বসবাস করছি ? দেশে কি কোন আইন কানুন নেই ? তিনি ঝিনাইদহ পুলিশ সুপারের প্রশংসা করে বলেন, সব কাজ যদি পুলিশ সুপারকে করতে হয়, তবে সদর থানার ওসির দায়িক্বটা কি ? এরপরও যদি এমন হামলা মামলা চলতে থাকে তিনি রাজপথে নেমে প্রতিবাদ করবেন। তখন কিন্তু জনরোষ সামাল দিতে পারবেন না বলে সংবাদ সম্মেলনে জানান।মহুল বলেন, ঝিনাইদহের উন্নয়নে তার পরিবার বহু আগে থেকে কাজ করছে। তিনি এমপি নির্বাচিত হলে রেল লাইন, মেডিকেল কলেজ ও কৃষি ভার্সিটিসহ অবকাঠামো উন্নয়নে ভুমিকা রাখবেন। তিনি বলেন, আমার পরিবার মুক্তিযুদ্ধে বিরোধীতা করছে বলে বিরোধীরা যে প্রপাগন্ডা চালাচ্ছে তা মিথ্যা ও বানোয়াট। তিনি বলেন যুদ্ধের সময় আমাদের বাড়ি লুটপাট হয়েছে। আমরা বাড়িছাড়া হয়েছি। ইয়াহিয়ার বিরুদ্ধে পোস্টারিং করায় আমি ১২ বছর বয়সে গ্রেফতার হয়েছি। আমার পিতা ভাষানীর অনুসারী হিসেবে রাজনীতি করেছেন। তিনি ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তিনি ও তার প্রয়াত পিতা আওয়ামী লীগের রাজনীতি করেছেন। তিনি বা তার পরিবার স্বাধীনতা বিরোধী হলে কি ভাবে তাকে দলের সহ-সভাপতি মনোনীত করলেন ? সংবাদ সম্মেলনে সদর উপজেলার শুড়োপাড়া গ্রামের মকছেদ আলীর স্ত্রী ঈগল প্রতিকের সমর্থক সামিনা বেগম, গান্নার আবুল হোসেনের ছেলে আলাউদ্দীন, বাজিতপুর গ্রামের খয়বর শেখের ছেলে নান্নু শেখ, আব্বাস আলী, কলমনখালী গ্রামের আব্দুল মান্নান বিশ^াসের ছেলে আলমগীর হোসেন, রাজা বিশ^াস ও ঘোড়ামারা গ্রামের শুকুর আলীসহ বিভিন্ন সময় নৌকার সমর্থকদের হামলায় আহত ব্যক্তিরা উপস্থিত হন।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • রাজশাহী-১ রাব্বানী-মামুন একট্টা জনমনে মিশ্রপ্রতিক্রিয়া

    রাজশাহী-১ রাব্বানী-মামুন একট্টা জনমনে মিশ্রপ্রতিক্রিয়া

    আলিফ হোসেন,তানোরঃ
    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে (কাঁচি) প্রতিক নিয়ে প্রতিদন্দীতা করছেন তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী। তাকে বিজয়ী করতে তাঁর পক্ষে প্রচারণায় মাঠে নেমেছেন সাবেক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। এদিকে তৃণমূলের নেতাকর্মীরা বিষয়টি সহজভাবে মেনে নিতে পারছেন না। কারণ হিসেবে তারা বলছেন, গোলাম রাব্বানী দু’বার দলীয় মনোনয়নে উপজেলা নির্বাচন করছেন। কিন্ত্ত দু’বারই আব্দুল্লাহ আল মামুন বিদ্রোহী প্রার্থী হয়ে রাব্বানীর পরাজয় নিশ্চিত করেছেন। এছাড়াও তিনি এক সময় বিভিন্ন সভা-সমাবেশে এমপি ফারুক চৌধুরীকে ফেরেস্তার সঙ্গে তুলনা করে রাব্বানীর বিরুদ্ধে অকথ্য-অশ্লীল ভাষায় সমালোচনা করেছেন। অন্যদিকে গোলাম রাব্বানী একটা সময় বিভিন্ন সভা-সমাবেশ এমপি ফারুক চৌধুরীর পক্ষ নিয়ে একইভাবে অকথ্য-অশ্লীল ভাষায় আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে সমালোচনা করেছেন।
    এদিকে বিগত জাতীয় সংসদ, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনসহ প্রতিটি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী দেয়াসহ দল, নেতা ও নেতৃত্বের সঙ্গে বেঈমানী এবং নীতি-নৈতিকতা বিসর্জন দিয়ে রাব্বানী-মামুন দুজনেই সরাসরি আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে ভোট করেছেন।
    তৃণমুলের ভাষ্য, এরা কখানোই আওয়ামী লীগের ভালো চাই না। কারণ হিসেবে তারা বলছে, বিগত ২০১৯ সালের ১০ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে কামারগাঁ ইউপির কচুয়া ভোটকেন্দ্রে দুর্বল হাতুড়ি প্রতিকের কাছে নৌকা বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়। অথচ কচুয়া গ্রামে সম্পাদক আব্দুল্লাহ আল-মামুনের বাড়ি. এখানে আওয়ামী লীগের দুর্গ দেশ স্বাধীনের পর যেকোনো নির্বাচনে এখানে আওয়ামী লীগের এটাই ছিল প্রথম পরাজয়। কিন্ত্ত কেনো সম্পাদকের কেন্দ্রে নৌকার এমন ভরাডুবি-? এতে কি প্রমাণ হয় না সম্পাদক নৌকার বিপক্ষে কাজ করেছেন-?
    অপরদিকে ২০২০ সালের ৩০ জানুয়ারী মুন্ডুমালা পৌরসভা নির্বাচনে একই ভাবে চুনিয়াপাড়া ভোটকেন্দ্রে বিপুল ভোটের ব্যবধানে দুর্বল স্বতন্ত্র প্রার্থীর জগ প্রতিকের কাছে নৌকার ভরাডুবি হয়েছে। অথচ এখানে সভাপতি গোলাম রাব্বানীর বাড়ি এবং নৌকার দুর্গ। এতে কি প্রমাণ হয় না রাব্বানী নৌকার বিপক্ষে কাজ করেছেন। অন্যদিকে বিগত ১৪ ফেব্রুয়ারী তানোর পৌরসভা নির্বাচনে গোলাম রাব্বানী ও আব্দুল্লাহ আল-মামুন নৌকার পক্ষে মাঠে নামেন। মুন্ডুমালায় নৌকার বিপক্ষে আর তানোর নৌকার পক্ষে কি অদ্ভুদ কান্ড ?
    আবার জেলা পরিষদ নির্বাচনে নৌকার বিপক্ষে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থী আখতারুজ্জামান আখতারের পক্ষে ভোট করেছেন রাব্বানী। অথচ সেই রাব্বানীকে ঈঙ্গিত করে আখতারুজ্জামান আখতার বলছেন,স্বতন্ত্র প্রার্থীদের একজন এক সময় এমপি ওমর ফারুক চৌধুরীর সঙ্গে ছিলেন। তাঁর সঙ্গে তিনিও নানা অপকর্ম করেছেন। ভোটাররা সেটাও বিবেচনা করছেন।’ সচেতন মহলের প্রশ্ন যারা মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তারা কখানো নৌকার বিপক্ষে অবস্থান নিতে পারেন না।
    এদিকে সাধারণ ভোটারদের মনে প্রশ্ন, এরা কখন কার পক্ষে থাকে, কখন কি রঙ বদলায় সেটা বোঝা দায় ? তারা রাজনীতি বোঝেন না, উন্নয়ন দেখতে চাই। ফলে উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত থেকে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে কোনো ব্যক্তি নয় সরকার দলীয় প্রতিক নৌকার বিজয় দেখতে চাই।এবিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও গোলাম রাব্বানী ও আব্দুল্লাহ আল মামুনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।#

  • গলদা চিংড়ি চাষীদের ৩দিন ব্যাপী মৌলিক কারিগরি প্রশিক্ষণ অনুষ্ঠিত

    গলদা চিংড়ি চাষীদের ৩দিন ব্যাপী মৌলিক কারিগরি প্রশিক্ষণ অনুষ্ঠিত

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় সাসটেইনেবল কোষ্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় বিগরদানা গলদা চিংড়ি ক্লাস্টার সদস্যদের ৩দিন ব্যাপী মৌলিক কারিগরি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর বুধবার থেকে ২৮ ডিসেম্বর শুক্রবার পর্যন্ত সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় তিন দিন ব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে রিসোর্স পার্সন ছিলেন খুলনা বিভাগীয় উপ প্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রি, খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, এপিডি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস ও মেরিন ফিশারিজ কর্মকর্তা শমশের জোয়ার্দার। প্রশিক্ষণে গলদা চিংড়ি ক্লাস্টারের ২৫ জন সদস্য অংশ গ্রহণ করেন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।।

  • পাইকগাছায় এক কেজি গাঁজা সহ আটক -১

    পাইকগাছায় এক কেজি গাঁজা সহ আটক -১

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
    পাইকগাছা থানা পুলিশ ১ কেজি গাজা সহ ছালাম গাজী(৪২) নামে এক মাদক বিক্রেতা কে আটক করেছে। আটক ছালাম গাজী পাশ্ববর্তী সাতক্ষীরা জেলার তালা উপজেলার শাহজাতপুর গ্রামের মনির উদ্দিন গাজীর ছেলে। থানা পুলিশের এ এস আই পলাশ হোসেন বৃহস্পতিবার বিকেলে উপজেলার রাড়ুলী ইউনিয়নের ষষ্ঠীতলা বাজার এলাকা থেকে ১ কেজি গাঁজা সহ তাকে হাতনাতে আটক করে। ওসি ওবাইদুর রহমান বলেন এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে। আটক ব্যক্তিকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।