Blog

  • রাজশাহী ১ আসনে মাহীর প্রচারে বাঁধা দিলো ছাত্রলীগ সভাপতি ও কলেজ কর্মচারী

    রাজশাহী ১ আসনে মাহীর প্রচারে বাঁধা দিলো ছাত্রলীগ সভাপতি ও কলেজ কর্মচারী

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঁঃ রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহির জনসংযোগে বাধা প্রদান করায় প্রতিকার চেয়ে থানায় অভিযোগ করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার পালপুরে নির্বাচনী প্রচারণায় গেলে নৌকার সমর্থিত কর্মীরা তাকে এই বাধা প্রদান করেন।
    এরই প্রেক্ষিতে তিনজনের নাম উল্লেখ করে শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে গোদাগাড়ী মডেল থানায় তিন জনের নাম উল্লেখ করে অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন, দেওপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও প্রেমতলী ডিগ্রী কলেজের ল্যাব-সহকারি রিজওয়ান, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সালমান ফিরোজ ফয়সাল এবং সাবেক ছাত্রলীগ নেতা মামুনুর রশিদ।
    চিত্রনায়িকা মাহী বলেন, আমার কাছে তথ্য আছে যে আমি যেখানে যাব, সেখানে সাধারণ জনগণ সেজে একটা বিশৃঙ্খলা করবে। আমি ভীতসন্ত্রস্ত। কারণ আর মাত্র কয়টা দিন আছে। এর মধ্যে সাধারণ মানুষের মধ্যে কে কখন ঢুকে যাবে এবং বিশৃঙ্খলা করবে। তাই আমি প্রশাসনকে অনুরোধ জানাই তারা যেন এদিকে খেয়াল রাখেন।
    তিনি আরো বলেন দুই দিন আগে আরেক স্থানে যুব মহিলা লীগের এক নেত্রীর তোপের মুখে পড়েন তিনি। এসব কারণে এখন নিরাপত্তা নিয়ে সংশয়ে থাকার কথা জানিয়েছেন মাহি।
    মাহির অভিযোগ, ভোটের মাঠে তাকে পরিকল্পিতভাবে হেনস্তা করার চেষ্টা করছেন নৌকার সমর্থকরা।
    তিনি বলেন, ‘দুই দিন আগে এক হাটে আমি গণসংযোগে যাই। অটোরিকশায় বসে থাকা এক নারী আমাকে ডাকেন। তিনি যুব মহিলা লীগের নেত্রী। বারবার আমাকে জিজ্ঞেস করছিলেন, আমি এলাকার জন্য কি করেছি? করোনার সময় কি করেছি। সেই ভিডিও করে আবার ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয়েছে।’

    শুক্রবার রাতে আবার গোদাগাড়ীর পালপুর এলাকায় গণসংযোগ করছিলাম। আমার বক্তব্যের মাঝখানে একজন এসে আবার একই কথা বলেন, করোনার সময় কি করেছেন? আমি তখন বুঝতে পেরেছি এটা বলার নির্দেশনা আছে। এই কথা বলতে বলতে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি বলেন, এটা ইউনিয়ন আওয়ামী লীগের অফিস। এই রাস্তায় আপনি গণসংযোগ করতে পারবেন না। আমি বলেছি, এটা সরকারি রাস্তা। কেন প্রচার করতে পারব না। আপনি আমাকে বাধা দিচ্ছেন।’

    মাহি বলেন, ‘আমি প্রশাসনকে জানানোর কথা বলি। তখন সরি বলেছেন। আমি বললাম, ঠিক আছে সবার সামনে সরি বললে মাফ করে দেব। ফাইনালি তিনি সরি বলেন। কিন্তু সবাই মিলে উচ্ছৃঙ্খল আচরণ শুরু করেন। ফোন দিয়ে লোকজন জড়ো করেন। কাকে যেন ফোনে বলছিলেন, হুকুম দেন খালি। হুকম যেন কি জিনিস, সেটা গাড়িতে করে নিয়ে আসছে। আমি ইউএনও-ওসিকে ফোন করে জানাই। পরে তারা আসেন।’

    গোদাগাড়ী থানার ওসি আবদুল মতিন বলেন, ‘রাত ৯টার দিকে মাহিয়া মাহির ফোন পেয়ে আমি ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেখানে যাই। এরপর পরিস্থিতি শান্ত করে আসি। এ ঘটনায় রাতেই প্রার্থীর লোকজন মামলা করতে আসেন। তবে যে অভিযোগ, সেটা সরাসরি মামলা হয় না। নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত বিষয় তাই আমি তাদের পরামর্শ দিয়েছি নির্বাচন কমিশনের অনুসন্ধান কমিটিরি নিকট অভিযোগ দিতে। তারা যে নির্দেশনা প্রদান করবেন সেই অনুযায়ী আমি ব্যবস্থা নিবো।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • রাজশাহী ১ আসনে ঈগল প্রতীকের প্রার্থী কাচি প্রতীকের  প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন

    রাজশাহী ১ আসনে ঈগল প্রতীকের প্রার্থী কাচি প্রতীকের প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান আখতার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

    শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে রাজশাহী সাংবাদিক ইউনিয়নে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে তিনি এ ঘোষণা দেন। একইসঙ্গে তিনি আরেক স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানীকে (কাচি প্রতীক) সমর্থন দিয়ে তার পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন ।

    সংবাদ সম্মেলনে আখতার বলেন, আমার ও রাব্বানী ভাইয়ের আদর্শ ও উদ্দেশ্য এক হবার জন্য আমি নির্বাচন থেকে সরে যেয়ে তার সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি । আমরা অবশ্যই ৭ তারিখে ভোট দিয়ে গোলাম রাব্বানীকে জয়যুক্ত করবো। তিনি আরো বলেন, ওমর ফারুক মুক্ত গোদাগাড়ী চাইলে সকল স্বতন্ত্র প্রার্থীর একসাথে গোলাম রাব্বানী ভাইকে সমর্থন দিয়ে কাজ করা উচিত।

    এসময় উপস্থিত থেকে স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী সাংবাদিকদের বলেন, আমি আখতার ভাইয়ের থেকে সুযোগ চেয়েছি, তিনি আমাকে সমর্থন ও সম্মান দিয়েছেন। আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো ৭ তারিখে আমাদের জয় হবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, আরেক স্বতন্ত্র প্রার্থী আয়েশা আখতার জাহান ডালিয়া যিনি স্বতন্ত্র প্রার্থী তাকেও আমাকে সমর্থন দিয়ে আমার পক্ষে কাজ করার জন্য অনুরোধ করেছি, আশা করছি উনিও নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়ে আমাকে সমর্থন দিয়ে একসাথে কাজ করার ঘোষণা দিবেন এবং আমাদের জয় হবে।

    উল্লেখ্য, তানোর গোদাগাড়ী আসনের সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান সড়ে যাওয়ায় এ আসনে এখন প্রার্থী সংখ্যা টিকে থাকলো ১০ জন ।
    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • পাইকগাছায় পেয়ারা চাষ করে সফল কৃষক তৌহিদুল

    পাইকগাছায় পেয়ারা চাষ করে সফল কৃষক তৌহিদুল

    ইমদাদুল হক,পাইকগাছা(খুলনা)।।
    খুলনা জেলার পাইকগাছা উপজেলায় বাণিজ্যিক ভাবে উন্নত জাতের পেয়ারা চাষ করে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন কৃষক তৌহিদুল ইসলাম। তিনি পেয়ারা চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন। ২ লক্ষ ৫০ হাজার টাকা ব্যায়ে পেয়ারা চাষ করে ৮ লাখ টাকা বিক্রি করেছেন। তার পেয়ারা বাগানে গাছে ফুল ও ফলে ভরে আছে।তিনি উপজেলায় একজন সফল কৃষি উদ্যাক্তা। আধুনিক কৃষি গ্রযুক্তি পলিনেট হাউজেরও উদ্যাক্তা তিনি। তার ২০ শতক জমিতে পলিনেট হাউজে চারাসহ উন্নত জাতের সবজি উৎপাদন করছেন।
    জানা গেছে, একটি গাছ থেকে ১বছরে ৩ হাজার টাকার পেয়ার বিক্রি করতে পারে কৃষকরা । এ উন্নত জাতের গাছ থেকে কম খরচে ১২ মাসই পেয়ারা পাওয়া যায়। প্রতিটি পেয়ারা আধা কেজি থেকে প্রায় এক কেজি ওজন হয়। একটি গাছ টানা পাচ থেকে সাত বছর ফল দেয়। আর এ পেয়ারা প্রতি কেজি ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি করা হয়। প্রায় ৬ বিঘা জমিতে ১হাজার ৪শতটি উন্নত জাতের পেয়ারা গাছ লাগিয়েছেন। তার দেখাদেখি অনেক কৃষক ও বেকার যুবকরা এখন উন্নত জাতের পেয়ারা চাষ শুরু করছেন।
    উপজেলার হরিঢালি ইউনিয়নের হরিঢালি গ্রামের কৃষক তৌহিদুল বেশ কয়েক বছর ধরেই পেয়ারার চাষ শুরু করেছেন। তিনি প্রায় ১২ বিঘা জমিতে পেয়ারা, ড্রাগন,স্ট্রেবেরি,ঝাল তরমুজসহ বিভিন্ন সবজি ফলের আবাদ করেছেন। তিনি নিয়মিত পেয়ারাসহ এসব বাগান পরিচর্যা করছেন।
    উদ্যোক্তা কৃষক তৌহিদুল ইসলাম জানান, সাধারণ ফসলের চেয়ে পেয়ারার আবাদে ৩ গুণ লাভ হয়। চারা সংগ্রহ করে বৈশাখের শেষ সময় থেকে পেয়ারার চারা লাগানো শুরু হয়। গাছ লাগানোর ৯ মাসের মাথায় ফল ধরতে শুরু করে। প্রতিটি গাছে ১০০ থেকে ১৫০টি ফল ধরে। কিন্তু গাছের সুরক্ষায় ছোট থাকতে তা ফেলে দিয়ে ২০-২৫টি পেয়ারা রাখা হয়। ১২ মাস পেয়ারা ধরলেও শীত মৌসুমের পেয়ারায় দাম বেশি পাওয়া যায়। এক বিঘা জমিতে ৪০০টি পেয়ারা গাছ লাগানো যায়, একটি পেয়ারা গাছে এক বছরে ২০ কেজি পর্যন্ত পেয়ারা হয়। একমন পেয়ারা বাজারে পাইকারি বিক্রি হচ্ছে ১৪শ টাকা। বর্ষাকালে পেয়ারার পোকা ও পচন রোধে সুষম সার প্রয়োগ করতে হয়। এছাড়া পেয়ারার গায়ে পলিথিন জড়িয়ে দিতে হয়।পেয়ারা বাগানের মাঝে সাথি ফসল হিসাবে মালচিং করে ঝালের চাষ করেছেন।তার সাফাল্য দেখে অন্য ফসলের আবাদ ছেড়ে অনেক চাষি এখন উন্নত জাতের পেয়ারা চাষ শুরু করছেন।
    উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসিম কুমার দাশ বলেন, পেয়ার চাষ একটি লাভজনক ফসল।কৃষক তৌহিদুল বিভিন্ন সবজি ও উন্নত জাতের ফল আবাদ করে সফলতা পেয়েছেন। আমরা উপজেলার কৃষকদের পেয়ারা চাষিদের জমিতে পরিদর্শন করেছি ও প্রশিক্ষণ দিচ্ছি। কিভাবে তারা বিষযুক্ত পলি বেঁধে পেয়ারা চাষ করতে পারে ও গাছের ভিতরে সাথী ফসল হিসেবে লেবু, মালটাসহ অন্যান্য ফসল তাদের জমিতে আধুনিক পদ্ধতিতে কিভাবে ফসল উৎপাদন করতে পারে ।

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।

  • উজিরপুরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নি*হত

    উজিরপুরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নি*হত

    উজিরপুর প্রতিনিধিঃ

    ঢাকা বরিশাল মহাসড়কের উজিরপুর ইচলাদী মেজর এম এ জলিল সেতুর পশ্চিম পাড়ের ঢালে অজ্ঞাত পরিচয়ের এক বাইসাইকেল আরোহীকে পিছন থেকে ঢাকা আগামী একটি বাস ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে নিহত হন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ৩০ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৭:২০ মিনিটে অজ্ঞাতনামা এক ব্যক্তি (৩২) সাইকেল যোগে শিকারপুর মেজর এম এ জলিল সেতু অতিক্রম করে ইচলাদী অভিমুখে যাচ্ছিলেন। এসময় সেতুর পশ্চিম পাশের ঢালে পৌছালে বরিশাল হতে ঢাকাগামী একটি একটি গাড়ি তাকে পিছন থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন।
    দুর্ঘটনার ফলে সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হলে উজিরপুর মডেল থানা পুলিশ দ্রুত সময়ে মধ্যে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি তবে স্থানীয়রা আরো জানান, অজ্ঞাত ব্যক্তির বেশ-ভূষা দেখে ধারনা করেন, তিনি মানসিক ভারসাম্যহীন হতে পারে।দুর্ঘটনার বিষয় উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ বলেন, নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি তবে, পরিচয় সনাক্তের সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

  • নড়াইলের লোহাগড়ায় প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন এসপি মেহেদী হাসান

    নড়াইলের লোহাগড়ায় প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন এসপি মেহেদী হাসান

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে//
    নড়াইলের লোহাগড়ায় প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন এসপি মেহেদী হাসান।
    নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। শনিবার (৩০ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালায় যোগদান করেন নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। এ সময় পুলিশ সুপার জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। পুলিশ সুপার বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর এবং শান্তিপূর্ণ। আপনারা নির্ভয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। আপনাদের সব ধরনের সহযোগিতা করতে জেলা পুলিশ প্রস্তুত রয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, এ সময় মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা প্রশাসক, নড়াইল মোঃ জসিম উদ্দীন, জেলা নির্বাচন অফিসার, নড়াইল; অনিমেস বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার, লোহাগড়া কাঞ্চন কুমার রায়, অফিসার ইনচার্জ, লোহাগড়া থানা উপস্থিত ছিলেন।

  • নড়াইলে গাঁজাসহ গ্রেফতার ৩

    নড়াইলে গাঁজাসহ গ্রেফতার ৩

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে//

    নড়াইল সদর থানা পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার তিনজন। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ জীবন বিশ্বাস ওরফে সবুজ (১৯), মোঃ আব্দুল্লাহ শেখ (১৯) ও মোঃ সুজন মোল্লা (১৯) নামের তিনজনকে গ্রেফতার করে নড়াইল সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ জীবন বিশ্বাস ওরফে সবুজ (১৯) মাগুড়া জেলার সদর থানাধীন নিজনান্দুয়ালী গ্রামের মোঃ ফারুক বিশ্বাসের ছেলে, মোঃ আব্দুল্লাহ শেখ (১৯) একই গ্রামের মোঃ বাবুল শেখের ছেলে এবং মোঃ সুজন মোল্লা (১৯) যশোর জেলার অভয়নগর থানার বনগ্রাম সাকিনের মোঃ শফিকুল মোল্লার ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, শনিবার (৩০ ডিসেম্বর) সকালের দিকে নড়াইল সদর থানাধীন কলোড়া ইউনিয়নের কলোড়া গ্রামের নাসির উদ্দিন এর বাড়ির সামনে নড়াইল টু গোবরাগামী পাঁকা রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) সুপ্রভাত কুমার বিশ্বাস, এএসআই (নিঃ) মোঃ আব্দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ জীবন বিশ্বাস ওরফে সবুজ (১৯), মোঃ আব্দুল্লাহ শেখ (১৯) ও মোঃ সুজন মোল্লা (১৯)দেরকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীদের নিকট হতে ১০০ গ্রাঁম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

  • ঝিনাইদহে জাতীয় প্রবাসী  দিবস পালিত

    ঝিনাইদহে জাতীয় প্রবাসী দিবস পালিত

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ‘প্রবাসীর কল্যাণ, মর্যাদা-আমাদের অঙ্গিকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে শনিবার সকালে ক্যাম্পাস প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিন করে একই স্থান এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টিটিসির অধ্যক্ষ রুস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালিদ হাসান, ঝিনাইদহ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বিলকিস আফরোজ, ঝিনাইদহ প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার হাসানুজ্জামান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক সবিতা রানী মজুমদার ও টিটিসির জব রিপ্লেসমেন্ট অফিসার আব্দুল্লাহ আল মামুন বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে প্রবাসীদের ৭ জন এসএসসি ও এইচএসসি পড়–য়া সন্তানদের মাঝে ৩ লাখ ৬ হাজার টাকার উপবৃত্তির চেক বিতরণ করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে টিটিসি প্রাঙ্গণে চাকরী মেলার আয়োজন করা হয়। সেখানে চাকরী প্রত্যাশীদের আবেদন গ্রহণ করে।

  • ভোট বর্জনের আহবান জানিয়ে ঝিনাইদহে  বিএনপি’র লিফলেট বিতরণ

    ভোট বর্জনের আহবান জানিয়ে ঝিনাইদহে বিএনপি’র লিফলেট বিতরণ

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ভোট বর্জনের আহবান জানিয়ে ঝিনাইদহের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছে বিএনপি। শনিবার সকালে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ড সংলগ্ন কাঁচাবাজারে পৌর বিএনপি নেতা সাইফুল ইসলাম ও ছাত্রদল নেতা আব্দুস সালামের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। এদিকে কালীগঞ্জ উপজেলা বিএনপির’ আয়োজনে বানুড়িয়া বাজার এলাকায় লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল ও ইলিয়াসর রহমান মিঠুসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। মহেশপুর, কোটচাঁদপুর ও হরিণাকুন্ডু এলাকায় জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদের নির্দেশনায় বিএনপি নেতারা লিফলেট বিতরণ কর্মসুচিতে অংশ গ্রহন করেন। তারা বিভিন্ন হাট বাজার, দোকানপাটে গিয়ে সাধারন ভোটার ও মানুষের ভোট বর্জনের আহবান জানিয়ে বলেন, ৭ জানুয়ারীর ডামি নির্বাচন বর্জন না করলে তাদের ভাষায় ফ্যাসিষ্ট বা কর্তৃত্বাদী শাসন দীর্ঘ হবে। বিএনপি নেতারা ভোট কেন্দ্রে নিজে না যাওয়া ও অন্যকেও না যেতে আহবান জানান।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • ঝিনাইদহে সংবাদ সম্মেলনে অভিযোগ হরিণাকুন্ডুতে বীর মুক্তিযোদ্ধাকে মারপিট থানা নিল জিডি

    ঝিনাইদহে সংবাদ সম্মেলনে অভিযোগ হরিণাকুন্ডুতে বীর মুক্তিযোদ্ধাকে মারপিট থানা নিল জিডি

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    হরিণাকুন্ডুতে তাহাজ উদ্দীন মুন্সি নামে এক বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা পিটিয়ে তার ডান হাত জখম করেছে। শনিবার সকালে ব্যান্ডেজ করা হাত নিয়ে শহরের মুসা মিয়া আইসিটি সেন্টারে সংবাদ সম্মেলন করেন তিনি। আহত মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দিন মুন্সি হরিনাকুন্ডু উপজেলার সাবেক ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার। সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দিন মুন্সি লিখিত অভিযোগ জানান, গত শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে হরিনাকুন্ডু উপজেলার জিন্দার মোড় বাজারে সেলুনে যাচ্ছিলেন। এ সময় নৌকা প্রতীকের সমর্থক রাশিদুল্লাহ তাকে নৌকা প্রতিকের পক্ষে ভোট করার জন্য বলেন। তিনি অস্বীকার করলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এক পর্যায়ে তাকে মারপিট করেন রাশিদুরøাহ। এ ঘটনায় তিনি হরিণাকুন্ডু থানায় মামলা করতে গেলে থানার ওসি মামলা না নিয়ে জিডি করতে বলেন। সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা বাসুদেবপুর গ্রামের ইউসুফ আলী, রহিমপুর গ্রামের জানে আলম মন্টু, দুর্লভপুর গ্রামের আব্দুল ওহাব, কন্যাদহ গ্রামের রোকন উদ্দীন ও হরিনাকুন্ডুর চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোকিমপুর গ্রামের আব্দুর রাজ্জাক লস্কর উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দিন মুন্সি আসামীদের গ্রেফতার ও নিজের নিরাপত্তা দাবী করেন।

  • ২ কেজি হেরোইনসহ মাদক সম্রাট মোঃ মোর্তজাকে গ্রেফতার র‌্যাব-৫

    ২ কেজি হেরোইনসহ মাদক সম্রাট মোঃ মোর্তজাকে গ্রেফতার র‌্যাব-৫

    রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
    ৩০ ডিসেম্বর ২০২৩ তারিখ সময় রাত সাগে ০৩ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন চর দেবীনগর নামক এলাকায় অপারেশন পরিচালনা করে হেরোইন ২ কেজি উদ্ধারসহ মাদক সম্রাট মোর্তজা আলীকে গ্রেফতার করেন।

    গ্রেফতারকৃত মোঃ মোর্তজা আলী (২৮) এর পিতার নাম মৃত সাইদুর রহমান, বাড়ী চাঁপাইনবাবগঞ্জ’ জেলার সদর উপজেলার
    চর দেবীনগর (ইব্রাহিম মন্ডলের টোল), গ্রামে।

    র‌্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন চর দেবীনগর (ইব্রাহিম মন্ডলের টোল) গ্রামস্থ মাদক ব্যবসায়ী মোঃ মোর্তজা আলী (২৮), পিতা-মৃত সাইদুর রহমান এর বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন এর একটি বড় চালান পাচারের জন্য ক্ষণিকের জন্য মজুদ করে রেখেছে এবং উক্ত মাদকের চালান রাতেই পাচার হবে। এরই প্রেক্ষিতে ঘটনাস্থল মাদক ব্যাবসায়ী মোঃ মোর্তজা আলী এর বসত বাড়ীতে পৌঁছে বাড়ীর চতুরদিক ঘেরাও কালে ০১ জন ব্যক্তি রাতের আধারে পালিয়ে যায় এবং ০১ জন ব্যক্তি বাড়ির ভিতর হতে গেট খুলে পালানোর চেষ্টাকালে র‌্যাবের টিম তাকে হাতে নাতে আটক করে। আটককৃত ব্যক্তিকে হেরোইনের চালানের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে অস্বীকার করে। পরবর্তীতে র‌্যাবের আভিযানিক দল দীর্ঘ সময় আটককৃত ব্যক্তির বসতবাড়ী তল্লাশী করে তার শয়নকক্ষে সানসেটের উপরে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়।

    আটককৃত মোর্তজা আলীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত অজ্ঞাত স্থান থেকে মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে। ইতিপূর্বে মাদকের আরো কয়েকটি চালান পাচার করেছিল বলে স্বীকার করে।

    এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।