Blog

  • নড়াইলে মহান বিজয় দিবস উপলক্ষ্যে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

    নড়াইলে মহান বিজয় দিবস উপলক্ষ্যে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে//

    নড়াইলে মহান বিজয় দিবস উপলক্ষ্যে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত। শনিবার (৩০ ডিসেম্বর) বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম নড়াইলে মহান বিজয় দিবস কাবাডি (বালক ও বালিকা) প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়। খেলাটি জেলা পুলিশ নড়াইলের ব্যবস্থাপনায় ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হয়। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, এই কাবাডি প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পুলিশ সুপার ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোহাঃ মেহেদী হাসান। জেলা পর্যায়ের আজকের ফাইনাল খেলার শুরুতে পুলিশ সুপার খেলোয়ারদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্যে রাখেন ও খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন “বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি এর প্রধান পৃষ্ঠপোষক হলো বাংলাদেশ পুলিশ।” কাবাডিকে তৃণমূল পর্যায়ে আরো ছড়িয়ে দিতে এবং ভালো মানের খেলোয়াড় তৈরি করতে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে। জাতীয় পর্যায়ের খেলায় নড়াইল জেলা কাবাডি টিম বিজয় বয়ে আনবে। এক্ষেত্রে যে ধরনের সহযোগিতা প্রয়োজন সবধরনের সহযোগিতা প্রদান করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে তিনি অংশগ্রহণকারী দুই দলের খেলোয়ারদের সাথে পরিচিত হন। খেলা শেষে বিজয়ী দলকে ট্রফি তুলে দেন।

    এ সময় তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); বিশেষ অতিথি ইউসুফ আলী, সহ-সভাপতি, নড়াইল জেলা ক্রীড়া সংস্থা; বিশেষ অতিথি আয়ুব খান বুলু, সহ-সভাপতি নড়াইল জেলা ক্রীড়া সংস্থা ও মোঃ কামরুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার, নড়াইল উপস্থিত ছিলেন।

  • ক্যায়াংঘাটে বিএনপি’র নেতাকর্মী আওয়ামী লীগে

    ক্যায়াংঘাটে বিএনপি’র নেতাকর্মী আওয়ামী লীগে

    রিপন ওঝা, মহালছড়ি

    খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার ক্যায়াংঘাট ইউনিয়নে আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ স্থায়ী বাসিন্দাদের উপস্থিতিতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ-২০২৪ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা’র নৌকা মার্কার সমর্থনে লিফলেট বিতরণ প্রচারণা শেষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    আজকের উঠান বৈঠকে উপজেলা আওয়ামী লীগের পরামর্শে ইউনিয়ন আওয়ামী লীগের সার্বিক ব্যবস্থায় ৩নং ক্যায়াংঘাট ইউনিয়ন কৃষকলীগের ৪১বিশিষ্ঠ কমিটি উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ ফরিদ ও সাধারণ সম্পাদক রিপন ওঝার স্বাক্ষরে কমিটি অনুমোদন দেয়া হয়।

    উক্ত কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চিন্তাহরণ শর্মা, সাংগঠনিক সম্পাদক দীপন ধর, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল উদ্দিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছাঃ জাহানারা বেগম, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি কাজল দাশ ও সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক মাসুদ, কৃষকলীগ সভাপতি মোঃ ফরিদ ও সাধারণ সম্পাদক রিপন ওঝা, সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় চৌধুরী জয়, শ্রমিকলীগ সভাপতি মোঃ আব্দুল সাত্তার ও যুগ্ম সাধারণ সম্পাদক হারাধন বণিক, ক্যায়াংঘাট ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ শফি আলম, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান রাজীব, মহালছড়ি সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনন শীল, স্থানীয় ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও কর্মী, এলাকাবাসীসহ সমর্থকগণ।

    উক্ত উঠান বৈঠকে শেখ হাসিনা আদর্শকে ভালোবেসে ও বর্তমান সরকারের উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দেয়ার আগ্রহে মোঃ মোজাম্মেল হোসেন ও রহিমা খাতুনের নেতৃত্বে প্রায় শতাধিক বিএনপি পরিবারের একনিষ্ঠ নারীপুরুষ আওয়ামী লীগে যোগদান করেন। যোগদানকৃত সকল নারী পুরুষদের উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠন কর্তৃক ফুলেল সুস্বাগতম জানানো হয়েছে।

    উক্ত উঠান বৈঠক ছাত্রলীগ আহ্বায়ক মোঃ মামুনের সঞ্চালনায় ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাহেন্দ্র চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল ও বিশেষ অতিথি হিসেবে সাধারণ সম্পাদক জসিম উদ্দিন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

    উপস্থিত নেতাকর্মীগণ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা’র নৌকা মার্কার সমর্থনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকোকেন্দ্রে গিয়ে ভোট দেয়ার অনুরোধ এবং লিফলেট বিতরণ করা হয়।

  • মোরেলগঞ্জ বাসীর জন্য লবনাক্ততা দূরীকরণে টেকসই বেড়িবাঁধ নির্মান করা হবে- বদিউজ্জামান সোহাগ

    মোরেলগঞ্জ বাসীর জন্য লবনাক্ততা দূরীকরণে টেকসই বেড়িবাঁধ নির্মান করা হবে- বদিউজ্জামান সোহাগ

    এস.এম. সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:
    বাগেরহাটের মোরেলগঞ্জ বারইখালী ইউনিয়ন আওয়ামী লীগ কতৃক আয়োজিত নৌকা মার্কার পক্ষে নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে।(শনিবার ৩০ ডিসেম্বর) বিকালে তেতুল বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ কতৃক আয়োজিত নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ।এ সময় বারইখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান( লাল)এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, সাধারণ সম্পাদক এম এমদাদুল হক ও জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক মাহফিজুর রহমান,বীর মুক্তিযোদ্ধা ডা.মোসলেম উদ্দিন,উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন তালুকদার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, বারইখালী ইউনিয়ন চেয়ারম্যান আউয়াল খান মহারাজ,বহরবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান রিপন হোসেন তালুকদার,কুয়েত প্রবাসী আঃমীলীগ সভাপতি নাইম হোসেন রিয়াদসহ আরো নেতৃবৃন্দ। সভায় এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, বিজয়ের মাসে স্বাধীনতার পক্ষের দল আওয়ামী লীগকে নৌকায় ভোট দিয়ে পুনরায় বিজয়ী করলে দেশে শান্তি বিরাজ করবে। শেখ হাসিনা সরকারের আমলেই জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সর্বাধিক মূল্যায়ন করা হয়েছে। দেশে উন্নয়ন হয়েছে। হতদরিদ্র বলতে এখন আর কেউ নেই। তাই এ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারো সকলে নৌকা প্রতীকে ভোট দেবেন।এছাড়াও তিনি আরও বলেন, বারইখালী ইউনিয়নের প্রধান সমস্যা লবনক্ততা দুরীকরণে টেঁকসই ভেড়িবাধ নির্মানে যাবতীয় কার্যক্রম হাতে নেয়া সহ,এ ইউনিয়নে কারীগরী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, প্রবাসীদের জন্য ট্রেনিং ইনিস্টিউটের ব্যাবস্থা করা, ব্রীজ, কার্লভার্ট,রাস্তা নির্মান সহ ইউনিয়নের মাদক সন্ত্রাস নির্মুল করাসহ অসংখ্য পরিকল্পনা আছে বলেও জানান তিনি।এছড়াও সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,ইউনিয়ন আঃমীলীগের সাধারন সম্পাদক আবুল হোসেন শ্যামল,ফনিভূষন হালদার,বাবু সুখরঞ্জন হালদার, আব্দুস সবুর মোল্লা,আদিত্য বর্মন,রাসেল হাওলাদার. মনির হোসেন রাজ্জাক . মোস্তাক হোসেন রুপম সহ অন্যান্য প্রমুখ।

  • বাংলার ইতিহাস-বীর মুক্তিযোদ্ধা মহামান্য রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মহোদয়কে ২০২৪ সালের শুভেচ্ছা

    বাংলার ইতিহাস-বীর মুক্তিযোদ্ধা মহামান্য রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মহোদয়কে ২০২৪ সালের শুভেচ্ছা

    হেলাল শেখঃ বীর মুক্তিযোদ্ধা মহামান্য রাষ্ট্রপতি জনাব সাহাবুদ্দিন মহোদয়কে ২০২৪ ইংরেজী সালের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ)। তিনি বলেন, পাবনাবাসীর গর্ব দেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু মহামান্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার নিজ জেলা পাবনায় সফর ও নাগরিক সংবর্ধনার মাধ্যমে বরণ করে নিয়েছি আমরা পাবনাবাসীরা।
    পাবনার ইতিহাস ও স্মরণকালের একটি নাম মহামান্য রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মহোদয়। উত্তরবঙ্গের জেলা পাবনাবাসী প্রথমবারের মতো দেশের মহামান্য রাষ্ট্রপতি হিসেবে পেয়েছেন সাহাবুদ্দিন চুপ্পু মহোদয়কে। তিনি দলমত নির্বিশেষে জনসাধারণের প্রিয় মানুষ এখন রাষ্ট্রের অভিভাবক, সর্বোচ্চ ব্যক্তি। নিজ জেলায় গৌরবময় এমন প্রাপ্তিতে সম্মানিত পাবনাবাসী। কেউ ভাবতেও পারেননি সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি হবেন, আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব। তাই আল্লাহর রহমতে আমরা পেয়েছি মহামান্য রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মহোদয়কে তাই এই ২০২৪ইং সালের শুভেচ্ছা ও অভিনন্দন।
    গত (৩ মে ২০২৩ইং) পাবনা সফর সূচী প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মোঃ নবীরুল ইসলাম স্বাক্ষরিত পত্রে এই তথ্য জানানো হয়। রাষ্ট্রপতি ১৫ মে, ২০২৩ইং বেলা ১১টা ১০ মিনিটের দিকে ঢাকার তেজগাঁও হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে পাবনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। দুপুর ১টার দিকে তিনি পাবনা সার্কিট হাউসে উপস্থিত হয়ে সোয়া ১টায় গার্ড অব অনার গ্রহণ করেন। দুপুর ১টা ২০ মিনিটে পাবনা জেলা পরিষদ বঙ্গবন্ধু চত্বরের নামফলক উদ্বোধন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। দুপুর ১টা ৩০মিনিটে পাবনার সবচেয়ে বড় পাবনা আরিফপুর কবরস্থানে উপস্থিত হয়ে রাষ্ট্রপতির বাবা মায়ের আত্মার মাগফিরাতের জন্য কবর জিয়ারত করে দোয়া করেন। বিকেল ৪টায় পাবনা জেলা ও দায়রা জজ আদালতের বঙ্গবন্ধু কর্ণার এবং বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন, শেষে জেলার আইনজীবীদের সাথে মতবিনিময় করেন।
    এরপর গত (১৬ই মে ২০২৩ইং) সকাল ১০টায় পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু মহোদয় নাগরিক গণসংবর্ধনা গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও কোনো কারণে সময় পরিবর্তন করে বিকেলে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনি। এর মধ্যে পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন রাষ্ট্রপতি। এরপর ১৭মে বুধবার পাবনা ডায়াবেটিক সমিতির অফিস পরিদর্শন করার পর বিকেল ৫টায় বীর মুক্তযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু বিনোদন পার্ক পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার (১৮ মে ২০২৩ইং) বেলা সাড়ে ১১টার দিকে পাবনা থেকে ঢাকার উদ্দেশে রওনা হন মহামান্য রাষ্ট্রপতি মহোদয়। রাজশাহী বিভাগের বৃহত্তর পাবনা জেলার কৃতি সন্তান-পাবনাবাসীর গর্ব-বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু মহোদয় বাংলাদেশের ২২তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, প্রায় এক বছর হতে যাচ্ছে, তাঁর সাহসী ভুমিকা ও সততার উপহার হিসেবে গৌরবময় এমন প্রাপ্তিতে পাবনাবাসী গর্বিত-বাকিটা ইতিহাস। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথম সাহাবুদ্দিন চুপ্পু মহোদয় পাবনায় আগমন করছিলেন। বাংলাদেশের প্রথম শ্রেণির নাগরিক হিসেবে তিনি তাঁর সর্বোচ্চ কর্মদক্ষতা দিয়ে দেশকে আরো উন্নত ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবেন, সেই সাথে পাবনা জেলা সংযুক্ত করে ২য় পদ্মা সেতু মানিকগঞ্জের আরিচা-পাবনার কাজিরহাট ও রাজবাড়ীর দৌলতদিয়া ত্রিমুখী ২য় পদ্মা সেতু একমাত্র চাওয়া ও প্রত্যাশা পাবনাবাসীর নিজ এলাকার রাষ্ট্রপতির কাছে।
    পাবনার দলীয় নেতৃবৃন্দ অনেকেই বলেন, মহামান্য রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু মহোদয়কে নতুন করে কিছু বলার নাই, তিনি আসলেই একজন ভালো মানুষ। সাহাবুদ্দিন চুপ্পু মহোদয় বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন গত (২৪ এপ্রিল ২০২৩ইং) তারিখ সকাল ১১টায় বঙ্গভবনে। এই নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’সহ এমপি মন্ত্রীগণ ও বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাগণ। সে সময় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সাহাবুদ্দিন মহোদয়কে রাষ্ট্রপতির পদে শপথ পাঠ করিয়েছেন। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মন্ত্রীপরিষদ সদস্যসহ কয়েকশত বিশিষ্ট অতিথি ও রাজনৈতিক নেতৃবৃন্দ এ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রীপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন। এরপর নতুন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু মহোদয়কে শপথ নথিতে স্বাক্ষর করেন। নতুন রাষ্ট্রপতির সচিব মোঃ জয়নাল আবেদীন জানান, শপথ গ্রহণের পরপরই নতুন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আনুষ্ঠানিকভাবে চেয়ার বদল করেন। বীর মুক্তিযোদ্ধা ও মাঠপর্যায়ে রাজনীতিবিদ মোঃ সাহাবুদ্দিন চুপ্পু ২১তম রাষ্ট্রপতি আবদুল হামিদ এর স্থলাভিযিক্ত হলেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ সাবেক রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমানের মৃত্যুর পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে ৪১ দিনসহ টানা দুই মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে ১০ বছর ৪১দিন অতিবাহিত করার পরে অবসরে গেলেন তিনি। নতুন রাষ্ট্রপতি’র স্ত্রী ড. রেবেকা সুলতানা ও ছেলে আরশাদ আদনান রনিসহ পরিবারের অন্যান্য সদস্যগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
    প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সংসদ সদস্য, প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, কূটনীতিক, সম্পাদকসহ জ্যেষ্ঠ সাংবাদিক ও উপর পদস্থ বেসামরিক এবং সামরিক কর্মকর্তারা অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেন। এর আগে ৭৩ বছর বয়সী এই রাজনীতিবিদ ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। ছাত্ররাজনীতি, মুক্তিযুদ্ধা. আইন পেশা, বিচারকের দায়িত্ব, রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্ব পালনের পর কর্মদক্ষতায় বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হয়েছেন মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু মহোদয়। উল্লেখ্য, ১৯৪৯ সালে পাবনা শহরের জুবিলি ট্যাস্কপাড়ায় (শিবরামপুর) জন্মগ্রহণ করেন মো. সাহাবুদ্দিন চুপ্পু। শহরের পুরাতন গান্ধী বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত, পড়ে রাধানগর মজুমদার একাডেমিতে চতুর্থ শ্রেণিতে ভর্তি হন। সেখান থেকে ১৯৬৬ সালে এসএসসি পাশের পর পাবনা এডওয়ার্ড কলেজে ভর্তি হন, এরপর শুরু করেন রাজনীতি। এরপর এডওয়ার্ড কলেজ থেকে ১৯৬৮ সালে এইচএসসি ও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ (অনুষ্ঠিত ১৯৭২ সালে বিএসসি পাস করেন তিনি)। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৪ সালে স্নাতকোত্তর এবং পাবনা শহীদ এ্যাডভোকেট আমিনুদ্দিন আইন কলেজ থেকে ১৯৭৫ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন। কলেজ জীবনে প্রবেশের আগেই ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে পাবনায় সাক্ষাৎ করেন সাহাবুদ্দিন চুপ্পু। ছাত্রলীগের সঙ্গে যুক্ত হওয়ার পর প্রতিবাদী ছিলেন তিনি, এরপর এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, অবিভুক্ত পাবনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি থেকে ছয় বছর জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। সেই সাহাবুদ্দিন চুপ্পু সাহেব বর্তমানে মহামান্য রাষ্ট্রপতি। তাই পাবনাবাসী ও আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার পক্ষ থেকে আমাদের মহামান্য রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মহোদয়কে সেই সাথে সবাইকে নতুন বছর ২০২৪ইং সালের শুভেচ্ছা। সবার প্রতি দোয়া ও শুভকামনা রইলো।

  • নড়াইলে অনুমোদন ছাড়াই রাস্তা আটকে প্যান্ডেল করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

    নড়াইলে অনুমোদন ছাড়াই রাস্তা আটকে প্যান্ডেল করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

    উজ্জ্বল রায়, জেলা নড়াইল প্রতিনিধি//
    নড়াইলে অনুমোদন ছাড়াই রাস্তা আটকে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাশরাফি বিন মুর্তজার নির্বাচনী সমাবেশের প্যান্ডেল করায় একজনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা নড়াইল প্রতিনিধি জানান, শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।
    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শনিবার নড়াইল শহরের রূপগঞ্জ বাজারের স্বর্ণ পট্টিতে অনুমতি ছাড়া রাজনৈতিক সমাবেশের Athletics করায় বাজারের বণিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত ঘোষকে ভ্রাম্যমাণ আদালতে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আনিসুর রহমান বলেন, নির্বাচনের সময় অনুমতি ছাড়া রাস্তা আটকে রাজনৈতিক সমাবেশের আয়োজন করে আচরণ বিধিমালা লঙ্ঘন করায় জরিমানা করা হয়েছে। একই সঙ্গে রাস্তার ওপর থেকে সবকিছু সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
    এর আগে গত ২৫ ডিসেম্বর আচারণবিধি ভঙ্গের দায়ে মাশরাফির প্রতিনিধিকে ১৫ হাজার টাকা এবং বুধবার (২৭ ডিসেম্বর) চার সমর্থককে ৫ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

  • রাজশাহী-১ ইতিবাচক আলোচনায় এগিয়ে এমপি ফারুক চৌধুরী

    রাজশাহী-১ ইতিবাচক আলোচনায় এগিয়ে এমপি ফারুক চৌধুরী

    আলিফ হোসেন,তানোরঃ
    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) ভিআইপি এই সংসদীয় আসনে প্রার্থীদের গণসংযোগ ও প্রচার-প্রচারণা জমে উঠেছে। প্রতিদিন কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ভোট প্রার্থনা করে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। অন্যদিকে চায়ের কাপে ঝড় উঠেছে।কর্মী-সমর্থক ও সাধারণ ভোটারগণ নিজ নিজ পচ্ছন্দের প্রার্থীর পারিবারিক ঐতিহ্য, সামাজিক মর্যাদা, আর্থিক স্বচ্ছলতা ও রাজনৈতিক দুরদর্শিতা ইত্যাদি যোগ্যতা তুলে ধরে আলোচনায় মুখর। এদিকে এসব আলোচনায় এমপি ফারুক চৌধুরী অন্যদের থেকে যোজন যোজন দুরুত্বে এগিয়ে রয়েছেন।
    অনুসন্ধানে জানা গেছে, এমপি ফারুক চৌধুরী এবার দিয়ে একটানা ৬ বার দলীয় মনোনয়ন পেয়ে একটানা তিনবার সাংসদ নির্বচিত হয়েছেন এবং একবার শিল্প প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয়ে দাযিত্ব পালন করেছেন। তার দীর্ঘ প্রায় আড়াই দশকের রাজনৈতিক জীবনে তিনি হয় তো সবার উপকার করতে পারেন নি, এটা যেমন সত্য, ঠিক তেমনি সত্য তার দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি। তিনি করো জমিদখল করেননি, কারো নামে মিথ্যা মামলা করননি, অফিস পাড়ায় কোনো দালাল রাখেননি, নাই স্বজনপ্রীতি
    তার সঙ্গে রাজনৈতিক নেতাদের রাজনৈতিক দন্দ রয়েছে, যার সঙ্গে ভোটার ও সাধারণ মানুষের কোনো সম্পৃক্ততা নাই।
    অথচ স্থানীয়রা বলছে, কারো কারো বিরুদ্ধে রয়েছে রাজনৈতিক কর্মসূচির (শোডাউন) পেট্রল পাম্পের টাকা ও ডেকোরেটরের টাকা বাঁকি। সালিশ বাণিজ্যে ইত্যাদি অভিযোগ সাধারণের মুখে মুখে প্রচার রয়েছে।
    স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক মহল এবার নির্বাচনে ফারুক চৌধুরীর সঙ্গে অন্যদের তুলনা করতেই নারাজ। কারণ হিসেবে বলছে, এমপি ফারুক চৌধুরী তার দীর্ঘ প্রায় দুই দশকের রাজনৈতিক জীবনে তানোর-গোদাগাড়ী থেকে তিনি প্রতিদিন যদি ৫ জন করে মানুষের উপকার করে থাকেন, তাহলে ৩৬৫ দিনে ১৮২৫ জন এবং ২০ বছরে ৩৬ হাজার ৫০০ জন মানুষের সরাসরি উপকার করেছেন। তাহলে উপকারভোগী এই মানুষগুলো তো এখানো এমপির পক্ষে মাঠে আছে। এছাড়াও এই আসনের দুটি উপজেলা, ৪টি পৌরসভা এবং ১৬টি ইউনিয়নের (ইউপি) আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রতিটি ওয়ার্ডের সাংগঠনিক নেতাকর্মী ফারুক চৌধুরীর সঙ্গে রয়েছেন।
    রাজশাহী-১ আসনে আওয়ামী লীগের ওমর ফারুক চৌধুরী (নৌকা), বিএনএমের শামসুজ্জোহা (নোঙর), বিএনএফের আল-সাআদ (টেলিভিশন), তৃণমূল বিএনপির জামাল খান দুদু (সোনালী আঁশ), এনপিপির নুরুন্নেসা (আম), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের বশির আহমেদ (ছড়ি), জাতীয় পার্টির শামসুদ্দীন (লাঙল), মাহিয়া মাহি (ট্রাক), গোলাম রাব্বানী (কাঁচি) ও আয়েশা আক্তার জাহান ডালিয়া (বেলুন) প্রতীক নিয়ে প্রতিদন্দীতা করছেন।
    রাজশাহী-১ আসনে ৪টি পৌরসভা ও ১৬ টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এই আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ২১৮ জন। দুই উপজেলা মিলে ভোটকেন্দ্র ১৫৮টি। ভোটকেন্দ্রের কক্ষের সংখ্যা ৯৯৪ টি। অস্থায়ী ভোট কক্ষের ৫১ টি। নতুন ভোটকেন্দ্রের সংখ্যা ১৩ টি। এআসনে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৬৫৩ জন, নারী ভোটার ২ লাখ ২০ হাজার ৫৬৪ জন। একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।#

  • ভোটারদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে; শতস্ফুর্তভাবে ভোট দিবেন…ইউএনও আল-আমিন

    ভোটারদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে; শতস্ফুর্তভাবে ভোট দিবেন…ইউএনও আল-আমিন

    পাইকগাছা(খুলনা)প্রতিনিধি॥
    উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন বলেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে সবধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, নির্বাচনে প্রার্থীদের প্রচার প্রচারণায় যেমন কোন বাঁধা দেওয়ার সুযোগ নাই, তেমনি ভোটাররা কোন ধরণের প্রতিবন্ধকতা ছাড়াই ভোট দিতে পারবেন। ভোট কেন্দ্রে যাতে সাধারণ ভোটাররা নির্বিগ্নে এবং উৎসবমূখর পরিবেশে ভোট দিতে পারে তার জন্য শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নির্বাচনে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও ব্যাটালিয়ন আনসার মোতায়ন থাকবে। উপজেলা প্রশাসনের নির্বাহী এ কর্মকর্তা শনিবার বিকালে পাইকগাছা উপজেলার দেলুটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত আইন শৃঙ্খলা ও ভোটার উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি শতস্ফুর্তভাবে ভোট দিতে সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানান। দেলুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, নির্মল কান্তি মন্ডল, এ্যাডঃ পিযুষ কান্তি সরকার, ভবানী শংকর রায়, নিরঞ্জন রায়, আবুল হোসেন গাজী, কালীদাশ মন্ডল, ইউপি সদস্য সুকুমার কবিরাজ, কিংশুক রায়, বিনতা সরকার, রামচন্দ্র টিকাদার, রবীন্দ্রনাথ মন্ডল, চম্পক বিশ^াস, বদিয়ার হোসেন, পলাশ রায়, রিংকু রায়, পবিত্র সরকার, লক্ষ্মী রানী সরকার ও মেরী রানী সরকার।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • পাইকগাছায় বিএনএম মনোনীত প্রার্থী নেওয়াজ মোরশেদ এর লিফলেট বিতরন

    পাইকগাছায় বিএনএম মনোনীত প্রার্থী নেওয়াজ মোরশেদ এর লিফলেট বিতরন

    পাইকগাছা(খুলনা)প্রতিনিধি॥
    খুলনা -০৬ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম মনোনীত প্রার্থী ব্যারিস্টার এস এম নেওয়াজ মোরশেদ তার নোঙ্গর প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরন করছে। তিনি শনিবার সকালে পাইকগাছা পৌর বাজাওে এ লিফলেট বিতরন করেন। এ সময় ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ বলেন সারাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, কিন্তু যোগ্য নেতৃত্বের অভাবে নির্বাচনী এলাকা পাইকগাছা কয়রার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন একটি গণতান্ত্রিক দল, এখানে পরিবার তন্ত্রের কোন সুযোগ নাই, দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। এটি নিবন্ধিত একটি রাজনৈতিক দল। দল আমাকে মনোনয়ন দিয়েছি, আশাকরি যোগ্য প্রার্থী হিসেবে এলাকার মানুষ নোঙ্গর প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, বিএনএম পাইকগাছা শাখার সভাপতি বনি আমিন গোলদার,সাধারন সম্পাদক আরিফুল ইসলাম রনি,এ্যাড. মঞ্জুরুল হাসান,আবুল বাশার,মনিরুল ইসলাম,রাছেলুইজ্জামান,আবু জাফর সানা,আব্দুস সাত্তার গাজী ও সবুজ ইসলাম প্রমুখ্য।

    ভোটারদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে; শতস্ফুর্তভাবে ভোট দিবেন…ইউএনও আল-আমিন
    পাইকগাছা(খুলনা)প্রতিনিধি॥
    উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন বলেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে সবধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, নির্বাচনে প্রার্থীদের প্রচার প্রচারণায় যেমন কোন বাঁধা দেওয়ার সুযোগ নাই, তেমনি ভোটাররা কোন ধরণের প্রতিবন্ধকতা ছাড়াই ভোট দিতে পারবেন। ভোট কেন্দ্রে যাতে সাধারণ ভোটাররা নির্বিগ্নে এবং উৎসবমূখর পরিবেশে ভোট দিতে পারে তার জন্য শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নির্বাচনে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও ব্যাটালিয়ন আনসার মোতায়ন থাকবে। উপজেলা প্রশাসনের নির্বাহী এ কর্মকর্তা শনিবার বিকালে পাইকগাছা উপজেলার দেলুটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত আইন শৃঙ্খলা ও ভোটার উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি শতস্ফুর্তভাবে ভোট দিতে সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানান। দেলুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, নির্মল কান্তি মন্ডল, এ্যাডঃ পিযুষ কান্তি সরকার, ভবানী শংকর রায়, নিরঞ্জন রায়, আবুল হোসেন গাজী, কালীদাশ মন্ডল, ইউপি সদস্য সুকুমার কবিরাজ, কিংশুক রায়, বিনতা সরকার, রামচন্দ্র টিকাদার, রবীন্দ্রনাথ মন্ডল, চম্পক বিশ^াস, বদিয়ার হোসেন, পলাশ রায়, রিংকু রায়, পবিত্র সরকার, লক্ষ্মী রানী সরকার ও মেরী রানী সরকার।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • উন্নয়নের জন্য নৌকা প্রতীকে ভোট দিন- হারুনুর রশীদ

    উন্নয়নের জন্য নৌকা প্রতীকে ভোট দিন- হারুনুর রশীদ

    ইমদাদুল হক,পাইকগাছা(খুলনা)॥
    খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ হারুনুর রশীদ বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, দেশের মানুষ শান্তিতে থাকে। আর জামায়াত-বিএনপি ক্ষমতায় থাকলে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। এটাই হচ্ছে আওয়ামী লীগ আর বিএনপি’র মধ্যে তফাৎ। তিনি বলেন, শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা বজায় রয়েছে বলে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। স্বপ্নের পদ্মাসেতু দক্ষিণ-পশ্চিমা লের মানুষের আশীর্বাদ উল্লেখ করে হারুনুর রশীদ বলেন, আওয়ামী লীগ সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে বলে দেশের কোন মানুষ না খেয়ে থাকেনা। অবকাঠামোগত উন্নয়ন এবং ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়ায় দেশের প্রতিটি অ লের মানুষ উন্নত জীবন-যাপন করছে। তিনি বলেন, দেশের অর্জিত এ অর্জন যাতে ম্লান না হয়ে যায় এবং শেখ হাসিনা যাতে ৫ম বারের প্রধানমন্ত্রী হতে পারে এ জন্য আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের সকল নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে গিয়ে দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, খুলনা-৬ আসনে আওয়ামী লীগের একক প্রার্থী রশীদুজ্জামান। সরকারের ধারাবাহিকা বজায় রাখা সহ এলাকার সামগ্রীক উন্নয়নের জন্য নৌকা প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করতে হবে। এ জন্য তিনি দলীয় নেতাকর্মী সহ সকলের প্রতি আহ্বান জানান। তিনি শনিবার বিকালে কয়রা উপজেলার বাগালী ইউনিয়ন পরিষদ মাঠে বাগালী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত খুলনা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত মোঃ রশীদুজ্জামানের নৌকা প্রতীকের জনসভায় প্রধান অতিথের বক্তৃতায় এসব কথা বলেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার সানার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় সম্মানিত অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু। প্রধান বক্তা ছিলেন, আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী মোঃ রশীদুজ্জামান। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজার স ালনায় জনসভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগনেতা ইঞ্জিঃ অধ্যাপক নিমাই রায়, ইঞ্জিঃ প্রেমকুমার মন্ডল, ডাঃ শেখ মোহাঃ শহীদ উল্লাহ, খায়রুল আলম, মুক্তিযোদ্ধা কেরামত আলী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মাহফুজুর রহমান সোহাগ, আওয়ামী লীগনেতা নিশিত রঞ্জন মিস্ত্রী, জাফরুল পাড়, আনন্দ মোহন বিশ^াস, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ আল-মামুন লাভলু, রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, আব্দুস সালাম গাজী, সরদার নজরুল ইসলাম, আছের আলী মোড়ল, প্রভাষক শাহ নেওয়াজ শিকারী, নুরুল ইসলাম কোম্পানি, কওছার আলী জোয়াদ্দার, কেএম আরিফুজ্জামান তুহিন, আব্দুল মান্নান গাজী, সাবেক চেয়ারম্যান আমির আলী গাইন, আব্দুল মজিদ গোলদার সহ কয়রা ও পাইকগাছা উপজেলার দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

  • নৌকার বিজয়ের লক্ষ্যে সুজানগরে উঠান বৈঠক

    নৌকার বিজয়ের লক্ষ্যে সুজানগরে উঠান বৈঠক

    এম এ আলিম রিপনঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আহমেদ ফিরোজ কবিরকে বিজয়ী করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সুজানগর পৌরসভার ৩ নং ওয়ার্ডের ভবানীপুর কাচারিপাড়া এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন। ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুস ছালাম ডাবের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমানের স ালনায় বৈঠকে অন্যদের মাঝে বক্তব্য দেন পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, এনএ কলেজের সাবেক সহকারী অধ্যাপক আবুল হাশেম, উপজেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, উপ দপ্তর সম্পাদক রেজা মন্ডল, পৌর আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মেহেদী মাসুদ,ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক শ্রী প্রনব কুমার দাস, পৌর কাউন্সিলর জায়দুল হক জনি, ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনসুর আলী মন্টু,আ.লীগ নেতা আব্দুল আলিম যতিন, ইমদাদুল হক, আব্দুস শুকুর,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আমিরুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক সরদার রুহুল আমিন, হিন্দু ধর্মীয় নেতা জয়ন্ত কুমার কুন্ডু,বিজন কুমার পাল, শ্রী গৌর কুমার, শ্রী চন্দন কুমার প্রমুখ। বক্তারা বলেন, আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনের গণমানুষের নেতা আহমেদ ফিরোজ কবির কে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়ী করতে হবে। সুজানগরে যে উন্নয়ন হয়েছে তার ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এছাড়া একই দিনে পৌরসভার সকল ওয়ার্ডেই পৃথক পৃথক ভাবে নৌকার বিজয়ের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।