Blog

  • ময়মনসিংহে ভোট কেন্দ্র পরিদর্শন করলেন ওসি মাইন উদ্দিন

    ময়মনসিংহে ভোট কেন্দ্র পরিদর্শন করলেন ওসি মাইন উদ্দিন

    ষ্টাফ রিপোর্টারঃ
    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহের সদর উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে পরিদর্শন করেন কোতোয়ালী মডেল থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন ।

    রবিবার (৩১ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ভাবখালী ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন তিনি।

    এসময় উপস্থিত ছিলেন ভাবখালী ইউনিয়ন বিট অফিসার কোতোয়ালি মডেল থানার সাব ইন্সপেক্টর এসআই তাইজুল ইসলামসহ অন্যান্য বিট পুলিশের কর্মকর্তারা।

    নির্বাচনী কেন্দ্র পরিদর্শনকালে ওসি মাইন উদ্দিন স্থানীয় জনসাধারণকে সহিংসতা এড়িয়ে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন করাসহ নির্বাচনের দিন উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে প্রত্যেকের পছন্দের প্রার্থীকে ভোট দিতে আহবান জানান। সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সদর উপজেলার জনসাধারণের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

  • জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হলো আলমদার পাড়া শাহ জব্বারিয়া তরুন সংঘের বনভোজন

    জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হলো আলমদার পাড়া শাহ জব্বারিয়া তরুন সংঘের বনভোজন

    প্রেস বিজ্ঞপ্তিঃ
    পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে ঐতিহ্যবাহী আলমদারপাড়ায় শাহ জব্বারিয়া তরুন সংঘের উদ্যোগে বনভোজন ও পারিবারিক মিলনমেলা ও এসএসসি ও এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান বিগত বছরের ন্যায় এবারও আনন্দঘন পরিবেশে এবং জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ২৯ ডিসেম্বর শুক্রবার এই বনভোজনে মিলনমেলা ঘটে সংগঠনের সদস্য,তাদের পরিবার পরিজন,এলাকার মুরুব্বী ও সূধীজনদের।
    সকাল থেকে দিনভর খেলাধুলা এবং আনন্দ-আড্ডায় মেতেছিলেন সকলে।
    বনভোজনে বিভিন্ন ধরণের ইভেন্টের আয়োজন করা হয়। এর মধ্যে ছিলো শুভেচ্ছা বিনিময়, আড্ডা,কোরআন তিলাওয়াত ও নাতে রাসুল পরিবেশন, খেলাধুলাসহ বিভিন্ন প্রতিযোগীতা। সেই সাথে ছিলো মধ্যাহ্ন ভোজ, সবচেয়ে আকর্ষণীয় ছিলো র‌্যাফেল ড্র।
    সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছনহরা ইউনিয়নের কৃতি সন্তান,লাফার্জহোলসিম অফ বাংলাদেশর সিইও ইকবাল চৌধুরী মাসুম ,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আলমদার পাড়া বাইতুশ শরফ কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মাকসুদ আলমদার।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক রহমতুল্লাহ চৌধুরী,ইসা আলমদার,ইউসুফ চৌধুরী,আবদুল চৌধুরী।
    অনুষ্ঠান সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রাশেদ ফারুক আলমদার।
    সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী নয়ন,কাজী নিজাম,কাজী মনির,আলমগীর বাবু,রেজা আলমদার,ফরমান আলমদার,আবু সিদ্দীক,সায়মন চৌধুরী,কাজী জনি,মাহিন চৌধুরী,মো রিদয়,আসিফ আলমদার,আবিদ আলমদার,হাসান চৌধুরী,কাজী বেলাল সহ আরো অনেকেই। প্রেস বিজ্ঞপ্তি।

  • পাইকগাছায় মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির সদস্যদের সাথে নেওয়াজ মোরশেদ মতবিনিময়

    পাইকগাছায় মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির সদস্যদের সাথে নেওয়াজ মোরশেদ মতবিনিময়

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি॥
    খুলনা -০৬ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম মনোনীত প্রার্থী ব্যারিস্টার এস এম নেওয়াজ মোরশেদ (নোঙ্গর প্রতিকে) পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির সদস্যদের সাথে মতবিনিময় করেছেন।রবিবার দুপুরে মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির কার্যালয়ে মোঃ জাকির হোসেনের সভাপতিতে ও এ্যাডঃ মনজুরুল হাসানের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বাবু রিপন কুমার পাল,মোঃ শাহিনুর রহমান শাহিন,পাইকগাছা উপজেলা শাখার বি এন এম’র সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রনি, মৎস্য আড়ৎদারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিঠু,মোঃ হারুন আর রশিদ,মোঃ হাফিজুর রহমান, তাইজুল ইসলাম, খায়রুল ইসলাম প্রমুখ।
    এসময় ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ মৎস্য আড়ৎদারী সমিতির সদস্যদের উদ্দেশ্য বলেন আমি নেতা হতে চাইনা আমি আপনাদের সেবক হতে চাই।আমি আপনাদের কাছে আসন্ন ৭জানুয়ারি ২০২৪ নির্বাচনে আপনাদের ছেলে,কারো ভাই কারো বন্ধু। সকলের কাছে দোয়া চাই ও আমার নোঙ্গর প্রতিকে ভোট চাই।এবং আপনাদের সকলকে সবসময় আমার পাশে চাই।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • নির্বাচনী কর্মকর্তাদের পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনের আহ্বান

    নির্বাচনী কর্মকর্তাদের পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনের আহ্বান

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে শতভাগ নিরপেক্ষ ও পেশাদারিত্বের সহিত সঠিক এবং স্বচ্ছভাবে দায়িত্ব পালনের জন্য নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন প্রশাসন ও পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা। রোববার সকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় এবং পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এ ধরণের নির্দেশনা দেন উর্দ্ধতন কর্মকর্তারা। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মীর আলিফ রেজা। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক এসএম আল বেরুনী, নির্বাচন কমিশনের উপ-সচিব খোরশেদ আলম, অতিরিক্ত আ লিক নির্বাচন কর্মকর্তা মাহফুজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ছামিউল আলম। উল্লেখ্য, জেলার পাইকগাছা-কয়রা উপজেলা নিয়ে খুলনা-৬ আসন। এ আসনের পাইকগাছা উপজেলার মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৩১১, কেন্দ্র ৭৯, বুথ ৫২১, প্রিজাইডিং কর্মকর্তা ৮৯, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ৫৭৩ ও পোলিং অফিসার ১ হাজার ১৪৬ জন।

  • পাইকগাছার সরল বাজারের দুটি দোকানে দুধর্ষ চুরি সংঘটিত

    পাইকগাছার সরল বাজারের দুটি দোকানে দুধর্ষ চুরি সংঘটিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    পাইকগাছা পৌরসভার সরল বাজারের দুটি দোকানে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ চোরেরা শনিবার রাতে দোকানের দেওয়াল ভেঙ্গে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পৌরসভার সরল বাজারে সরদার ট্রেডার্স এর সত্ত্বাধিকারী মিজানুর রহমান জানান, অত্র বাজারে আমার একটি সারের দোকান রয়েছে। শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যায়, এরপর রোববার সকালে দোকানে আসার পর দেখি আমার দোকানের পিছনের ওয়াল বড় করে ছিদ্র করা। পরে দেখি সমস্ত মালামাল এলোমেলো। চোরেরা আমার ক্যাশ বাক্সে থাকা নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। পাশের দোকান মালিক অনু জুয়েলার্স এর সত্ত্বাধিকারী আল-আমিন জানান, চোরেরা একই ভাবে আমার দোকানের পিছনের দেওয়াল কেটে ভিতরে ঢুকে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। চুরির এ ঘটনা খতিয়ে দেখছেন বলে থানার ওসি ওবাইদুর রহমান জানান।

  • পাইকগাছা-কয়রার প্রতিটি গ্রাম হবে শহর-রশীদুজ্জামান

    পাইকগাছা-কয়রার প্রতিটি গ্রাম হবে শহর-রশীদুজ্জামান

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) ॥
    খুলনা-৬ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মোঃ রশীদুজ্জামান বলেছেন রাজনৈতিকভাবে আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী গণতান্ত্রিক দল। দলটি মহান মুক্তিযুদ্ধ সহ স্বাধীনতা পূর্ব এবং পরবর্তী প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। রশীদুজ্জামান বলেন, আমি ছাত্র জীবন থেকে গণতান্ত্রিক আন্দোলন এবং পরবর্তীতে উপকূলীয় জনপদের কৃষক, দিনমজুর, দরিদ্র-অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করে আসছি। তিনি বলেন আমি একাধিকবার ইউনিয়ন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। দীর্ঘ রাজনৈতিক জীবনে অফুরন্ত মানুষের ভালোবাসা পেয়েছি। জীবনের শেষ দিন পর্যন্ত এ জনপদের মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিন। আমি নির্বাচিত হলে পাইকগাছা-কয়রার প্রতিটি গ্রাম হবে শহর। তিনি রোববার বিকালে পাইকগাছার গড়ইখালী বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নৌকা প্রতীকের জনসভায় এসব কথা বলেন। সাবেক ইউপি চেয়ারম্যান ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক রুহুল আমিন বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন, খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি এ্যাডঃ সোহরাব আলী সানা। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ প্রেম কুমার মন্ডল, উপ-প্রচার প্রকাশনা সম্পাদক খায়রুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম-সম্পাদক আনন্দ মোহন বিশ^াস, কয়রার সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু। আওয়ামী লীগনেতা বিএম শফি’র স ালনায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, কেএম আরিফুজ্জামান তুহিন, সাবেক চেয়ারম্যান আমির আলী গাইন, আব্দুল মজিদ গোলদার, আওয়ামী লীগনেতা হেমেশ চন্দ্র মন্ডল, জাফরুল পাড়, জিএম ইকরামুল ইসলাম, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, এসএম আয়ুব আলী, এ্যাডঃ শেখ আব্দুর রশিদ, বিজন বিহারী রায়, কৃষ্ণপদ মন্ডল, জয়দ্রত বাছাড়, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, ময়না বেগম, গাউছুর রহমান, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা আফি আজাদ বান্টি, জেলা ছাত্রলীগনেতা মৃণাল কান্তি বাছাড়, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী, সাধারণ সম্পাদক ফাইমিন সরদার, অনুপম মন্ডল, হামিম সানা ও রাজিকুজ্জামান সুমন।

  • সুজানগরে রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’র যাত্রা শুরু

    সুজানগরে রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’র যাত্রা শুরু

    এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনার সুজানগরে যাত্রা শুরু হল দেশের সেরা রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’র। সুজানগর পৌর শহরের মোল্লা সুপার মার্কেটে স্বপ্ন-এর নতুন একটি আউটলেট চালু করা হয় ।শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় নতুন এ আউটলেটের উদ্বোধন করেন প্রধান অতিথি পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও পৌর মেয়র রেজাউল করিম রেজা। এ সময় সুজানগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন, সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোরশেদ, সুজানগর শাখার বিনিয়োগকারী আব্দুল আওয়াল,স্বপ্ন -এর রিজিওনাল হেড অফ অপারেশন মো.আব্দুল্লাহ আল মাহবুব, জোনাল ম্যানেজার আতিকুর রহমান, বিভাগীয় এক্সপানশন ইনচার্জ মো. সারওয়ার জাহান,আউটলেটের ম্যানেজার সাদ্দাম সাকিবসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্বপ্ন-এর অপারেশনস ডিরেক্টর আবু নাছের জানান, গ্রাহকদের সুবিধার্থে স্বপ্ন এখন প্রায় দেশজুড়ে। পাবনার সুজানগর এলাকায় অনেকদিন ধরেই আমরা একটি অত্যাধুনিক আউটলেট করার পরিকল্পনা করছিলাম। এখানে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকেরা স্বপ্নর এই আউটলেটে নিয়মিত বাজার করবেন। তিনি জানান নতুন এই আউটলেট থেকে হোম ডেলিভারির জন্য যোগাযোগ করতে হবে ০১৭৭৬-৫৮৫৮৬০ নম্বরে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি ।

  • রাজশাহী-১ আসনে নৌকার পথের কাঁটা আওয়ামীলীগ। প্রচার প্রচারণায় এগিয়ে ওমর ফারুক চৌধুরী

    রাজশাহী-১ আসনে নৌকার পথের কাঁটা আওয়ামীলীগ। প্রচার প্রচারণায় এগিয়ে ওমর ফারুক চৌধুরী

    গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : ভিআইপি আসন হিসেবে পরিচিত রাজশাহী ১ এখানে সাধারণ বরাবরই হেবিওয়েট প্রার্থীগণ নির্বাচন করে থেকেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনটি অন্যান্য আসনের চেয়ে বেশী আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছে। বিএনপি জামায়াতবিহীন নির্বাচনে সাধারণ মানুষের মাঝে তেমন চিন্তা ভাবনা দেখা না গেলেও ভোটারদের মাঝে নির্বাচনী উত্তাপ ছড়াচ্ছেন ৩ বারের নির্বাচিত এমপি, সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী এমপি, স্বতন্ত্র প্রার্থী, রাজনীতি পরিবারের সন্তান গোলাম রাবাবানী, চিত্র নায়িকা মাহিয়া মাহি।

    রাজশাহীর সংসদীয় ৬টি আসনের মধ্যে এই আসনটিতে যেমন প্রার্থী সংখ্যা যেমন বেশি, তেমন রয়েছে আলোচনা-সমালোচনাও। এ আসনে ১২ জন প্রার্থীদের মধ্যে একজন প্রার্থী আওয়ামীলীগ নেতা, দেওপাড়া ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান আকতাউজ্জামান আকতার গোলাম রাব্বানীকে সমর্থন করে নির্বাচনী মাঠ থেকে সরে দাড়িয়ে আলোচনার নতুন মাত্রা যোগ হয়েছে। বড় চমক একজন চলচিত্র নায়িকা ভোটে অংশ নিয়েছেন। যার কারণে এ আসনের দিকে নজর সবার। অনেক আগে থেকেই এ আসনটির মাঠ গরম করে রেখেছেন প্রার্থীরা।

    বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে তিনজনকে ভোটে অংশ নিতে আদালত পর্যন্ত দৌঁড়াতে হয়েছে। আবার কেউ অনেক দেরিতে প্রার্থীতা ফেরত পেয়েছেন। তারপরও সব প্রার্থী আদাজল খেয়ে মাঠে নেমেছেন জয়ের মালা গলায় পরায় আশায়। তবে এ আসন থেকে আওয়ামী লীগের শক্তিশালি স্বতন্ত্র চার প্রার্থীর মধ্যে একজন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এখনো মাঠে আছেন শক্তিশালি তিন স্বতন্ত্র প্রার্থী।
    এলাকার সচেতন মহল বলছেন, এ আসনে নৌকার প্রার্থীকে তিনদিক থেকে ঘিরে ধরেছে এসব স্বতন্ত্র তিন প্রার্থী। তবে তিন স্বতন্ত্র প্রার্থীর চেয়ে এখনো নৌকার পালে বাতাস বেশি বলে মনে করছেন সাধারণ ভোটাররা। নৌকার প্রার্থী, অনেক বেশী শক্তিশালী, ব্যাপক উন্নয়ন করেছেন এবং তিনি প্রচার প্রচারণায় এগিয়ে রয়েছেন।

    রাজশাহী-১ আসনে আওয়ামীলীগ থেকে বর্তমান এমপি ওমর ফারুক চৌধুরী (নৌকা),
    গোলাম রাব্বানী (কাঁচি), মাহিয়া মাহি (ট্রাক) বিএনএফের আল-সাআদ (টেলিভিশন), তৃণমূল বিএনপির জামাল খান দুদু (সোনালী আঁশ), এনপিপির নুরুন্নেসা (আম), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের বশির আহমেদ (ছড়ি), জাতীয়পার্টির শামসুদ্দীন (লাঙ্গল), আয়েশা আক্তার ডালিয়া (বেলুন), আখতারুজ্জামান আক্তার (ঈগল) প্রতিক, বিএনএম’র শামসুজ্জোহা বাবু (নোঙর), নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

    গত ১৫ বছর ধরে এ আসনে রাজত্ব করেছেন বর্তমান এমপি ওমর ফারুক চৌধুরী এই আসন থেকে তিনি একবার শিল্পপ্রতিমন্ত্রী হয়েছিলেন।

    তবে গোলাম রাব্বানী ও মাহিয়া মাহি লোকজন প্রকাশ্যে ভোটের মাঠে ব্যাপকহারে প্রচার করছেন ১৫ বছরে ওমর ফারুক চৌধুরির অধ্যক্ষসহ শিক্ষক পিটানো, নিয়োগ বানিজ্য, নেতা কর্মীদের সাথে খারাপ আচারন, সর্বশেষ তার রাজনৈতিক কার্যালয়ে আওয়ামীলীগ নেতা নাজমুল হকের মোবাইল ভেঙ্গে সবার সামনে হাতে ধরিয়ে দেয়ার ব্যপারটি। এতে করেও কোন লাভ হবে না বলছেন ওমর ফারুক চৌধুরীর লোকজন।

    তিনি দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাবেন না এমনটাও ধারণা করেছিলেন অনেকেই। যার কারণে এই আসনে নৌকা প্রত্যাশির সংখ্যা বেশি ছিল। কিন্তু শেষ পর্যন্ত পুনঃরায় নৌকা উঠেছে ওমর ফারুক চৌধুরির হাতেই। তিনি নৌকা পেলেও আওয়ামী লীগেরই শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী, মাহিয়া মাহি, আয়েশা আক্তার ডালিয়ার মত শক্ত প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে আসনটি উদ্ধার করতে হবে ফারুক চৌধুরিকে। বলা যায়, ফারুক চৌধুরীর বিপরীতে তিনজন প্রার্থী অনঢ় অবস্থান নিয়েছেন।

    আওয়ামী লীগের রাজনীতিতে তৃণমূলের নেতাকর্মীদের নিখাদ ভালবাসায় গোলাম রাব্বানীকে ঘিরে একটা শক্ত বলয় অনেক আগে থেকে গড়ে উঠেছে। রাব্বানী ব্যতিত এই বলয় কারো পক্ষে আনা সম্ভব নয়।

    রাজনৈতিক নীতিনির্ধারক মহলেও আলোচনার ঝড় তুলেছে গোলাম বাব্বানী পক্ষ তারা শক্তভাবে অবস্থান করছেন। তিনি বিজয় নিশ্চিত জেনেও মুন্ডুমালা পৌর নির্বাচনে প্রার্থী হননি। তবে তার ঘনিষ্ঠজন প্রার্থী হয়ে বিশাল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হন।

    জানা গেছে,স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে এক সময়ের অবিসংবাদিত নেতা, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, পাঁচন্দর ইউপির দুইবারের সাবেক চেয়ারম্যান, মুন্ডুমালা পৌরসভার দু’বারের সাবেক মেয়র খ্যাতি সম্পন্ন বর্ষিয়ান রাজনৈতিক নেতৃত্ব ও জননেতা গোলাম রাব্বানি রাজনীতিতে তাঁর হারানো গৌরব ফেরাতেই তিনি এমপি নির্বাচন করছেন। তিনি বিজয়ের ব্যপারে শতভাগ আশাবাদী। লোকজন ১৫ বছরের ক্ষমতার অবসান নিয়ে মাঠে নেমেছে রাব্বানীর পক্ষে।

    জানা গেছে, গত ১৫ বছর ওমর ফারুক চৌধুরি এই আসনে রাজত্ব করলেও আওয়ামী লীগকে এক কাতারে আনতে পারেন নি। যার কারণে এই আসনে আওয়ামী লীগের মধ্যে সেভেনস্টার তৈরি হয়েছিল। বিশেষ করে ফারুক চৌধুরী মুষ্টিমেয় কিছু নেতাকর্মীদের মূল্যয়ন করার কারণে তানোর-গোদাগাড়ীতে বিগত দিনে তার বিরোধীতাকারীদের সংখ্যাই বেশি ছিল। বর্তমানও বিরোধীতাকারীর সংখ্যা একেবারে কম নয় বলেও মনে করছেন নেতাকর্মীরা। এ কারণে এবার ফারুক চৌধুরীকে জয়ী হতে হলে অনেক বেগ পেতে হবে, এমনটা বলছেন নেতাকর্মী ও সাধারণ ভোটাররা।

    এ আসনে আওয়ামী লীগেরই শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী রয়েছেন গোলাম রাব্বানী। এ আসনে গোলাম রাব্বানীর নিজস্ব ভোট ব্যাংক রয়েছে। তিনি দীর্ঘদিন থেকে এ আসনটি বাগিয়ে নেয়ার চেষ্টা করলেও পারেননি। দ্বাদশ জাতীয় নির্বাচনেও তিনি নৌকা প্রত্যাশি ছিলেন। কিন্তু পান নি। গোলাম রাব্বানী একজন হেবিওয়েট প্রার্থী বলেও মনে করছেন সাধারণ ভোটাররা। বর্তমান তার সাথে যোগ হয়েছে অপর স্বতন্ত্র প্রার্থী আক্তরুজ্জামান। আক্তার নির্বাচন থেকে সরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানীকে সমর্থন দিয়েছেন। এতে গোলাম রাব্বানীর হাত আরো শক্তিশালি হয়েছে।

    আওয়ামী লীগেরই অপর স্বতন্ত্র প্রার্থী চিত্র নায়িকা মাহিয়া মাহি। তিনি বেশ কয়েক বছর ধরে তানোর গোদাগাড়ীতে আসা-যাওয়া করেছেন। মাহি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার আবেদনকারী ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি নৌকা পাননি। নৌকা না পেলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিয়েছেন। এবার মাহিকে নিয়েই মূলত এই আসনে আলোচনা-সমালোচনা বেশি হচ্ছে। মাহিকে সাধারণ মানুষ সিনেমার পর্দায় দেখেছেন। কিন্তু এবার সামনে থেকে প্রিয় নায়িকাকে দেখার আশায় লোকজন তার গণসংযোগে হাজির হচ্ছেন। মাহিকে যারা ভোট দেবেন তারা তো বটেই, যারা ভোট দিবেন না তারাও তাকে দেখার জন্য উপস্থিত হচ্ছেন গণসংযোগে।

    সেই জায়গা থেকে মাহি অল্প সময়ের মধ্যে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন। এখন মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে, ফারুক চৌধুরির বড় শক্তিশালী প্রতিদ্বন্দ্বি বলতে গোলাম রাব্বানী, মাহিয়া মাহি ও ডালিয়া । ফারুক চৌধুরীকে জয়ী হতে হলে এই ৩ জন প্রার্থীকে পেছনে ফেলে জয়ী হতে হবে। যদিও নেতা কর্মীরা বলছেন, ফারুক চৌধুরীপুনঃরায় এ আসনে নির্বাচিত হবেন। কারণ তিনি এলাকার অনেক উন্নয়ন করেছেন। স্বতন্ত্র প্রার্থীর সংখ্যাও বেশি। তিনি নির্বাচনী মাঠে নেমে নিজের ভুলত্রুটি স্বীকার করে ভোটারদের কাছে ক্ষমা চেয়েছেন। যার কারণে ফারুক চৌধুরির উপর যারা ক্ষিপ্ত ছিলেন তাদের কেউ কেউ ফিরে এসে তার সাথে কাজ করছেন। নতুন করে ভাইস চেয়ারম্যান আব্দুল মানেক, দেওপাড়া ইউপি চেয়ারম্যান আক্তারউজ্জামান। সাবেক কাউন্সিলর শাহাজামাল, মাহাবুব মেম্বার, অনেক ত্যাগি প্রভাবশালী নেতা প্রকাশ্যে ফারুক চৌধুরী বিরোধীতা করছেন। গোপনে অনেকে বিপক্ষে অবস্থা করছেন।
    ওমর ফারুক চৌধুরী নির্বাচনী সভায় তার বক্তব্যে বলছেন, আমাদের আওয়ামীলীগের ৮০ হাজার নেতা, কর্মী ঐক্যজোট হয়ে নৌকাকে বিজয়ী করার জন্য কাজ করছে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকে বিজয়ী করবে ভোটারগন। তিনি অবশ্যই জনসম্মুখে মানুষের নিকট অতীতের ভুলের জন্য ক্ষমা চাচ্ছেন।

    এ দিকে চিত্রনায়িকা মাহিয়া মাহি ওমর ফারুক চৌধুরীর ভোট ব্যাংক হিসেবে খ্যাত আদিবাসীদের মাঝে গভীরভাবে মিশে গেছে। তাদেরকে জড়িয়ে ধরা, তাদের বাচ্চাকে কোলে নেয়া, তাদের সাথে নাচা, গান গাওয়া, তাদের সাথে খাওয়াসহ সব কিছু করছেন। আদিবাসীগণ মাহিয়া মাহির পাঁ ধুয়ে দিচ্ছেন, ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। মাহি সিনেমা স্টাইলে বক্তব্য দিচ্ছেন, আমার নির্বাচন ফারুক চৌধুরী সাহেবের বিরুদ্ধে, তিনি যে, ১৫ বছর জমিদারী স্টাইলে আপনাদের নির্যাতন করেছে, আপনাদের মেরেছে তার বিরুদ্ধে, উনি শিক্ষক পিটিয়েছেন, রাস্তাঘাটের উন্নয়ন করতে পারে নি। আপনাদের সেঁচের পানি দিতে পারেন নি এর জন্য আপনাদের জীবন দিতে হয়েছে, নিয়োগ বানিজ্য করে কোটি কোটি টাকা লুটপাট করেছে তার বিরুদ্ধে আমার নির্বাচন। আপনারা যদি আমাকে ভোটদিয়ে এমপি নির্বাচন করেন আমি আপনাদের কথা দিচ্ছি সিনেমা করা ছেড়ে দিব, এখানে এসে আপনাদের সাথে থেকে যাব। এসব বক্তব্য উপস্থিত হাজার হাজার মানুষের হৃদয়কে নাড়া দিচ্ছে। তিনি যেখানে যাচ্ছেন সেখানে হাজার হাজার মানুষ আগে থেকে ভীড় করছেন। ভোটের বিষয়ের চেয়ে তাকে এক নজর দেখার বিষয়টি বড় করে দেখছে অনেকেই।

    মোঃ হায়দার আলী
    গোদাগাড়ী, রাজশাহী।

  • সবাইকে ২০২৪ইং সালের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মোকলেছুর

    সবাইকে ২০২৪ইং সালের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মোকলেছুর

    হেলাল শেখঃ সবাইকে ২০২৪ইং সালের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঢাকার আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের অর্ন্তগত ১নং ওয়ার্ড আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা মোঃ মোকলেছুর রহমান মোল্লা। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবসহ আশুলিয়া থানা আওয়ামী লীগ, ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল ওয়ার্ড আওয়ামী লীগসহ আওয়ামী সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সকল শ্রেণি পেশার মানুষকে নতুন বছর ২০২৪ইং সালের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
    আওয়ামী লীগ নেতা মোঃ মোকলেছুর রহমান মোল্লা গণমাধ্যমকে বলেন, আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সক্রিয় সদস্য ছিলাম, ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও বর্তমানে আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নবগঠিত কমিটির সভাপতি। আমাকে ১নং ওয়ার্ড কমিটির সভাপতি করায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব এবং ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ঢাকা-১৯ আসনের এমপি-বর্তমানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব ডাঃ এনামুর রহমান, আশুলিয়া থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ফারুক হাসান তুহিন, ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান শাহেদ, সাধারণ সম্পাদক মোল্লা মোশারফ হোসেন মুসা, আশুলিয়া থানা যুবলীগের সফল আহ্বায়ক মোঃ কবির হোসেন সরকারসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সকলকে নতুন বছর ২০২৪ইং সালের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে এলাকাবাসী সবাইকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে সবার কাছে দোয়া কামনা করছি, তিনি আরো বলেন, নৌকা মার্কা বিপুল ভোটে বিজয় হবে ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী লীগ। আবারও সবাইকে ২০২৪ইং সালের শুভেচ্ছা জানিয়ে সবার কাছে দোয়া কামনা রইলো।

  • ত্রিশালের বালিপাড়ায় জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মজিদের ব্যাপক গন সংযোগ

    ত্রিশালের বালিপাড়ায় জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মজিদের ব্যাপক গন সংযোগ

    ষ্টাফ রিপোর্টারঃ
    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে বিজয়ের ধারা অব্যাহত রাখতে ব্যাপক গণসংযোগ প্রচার-প্রচারণা, মতবিনিময় ও আলোচনা সভায় ব্যস্ত সময় পার করছেন আসনের জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল মজিদ।

    শুক্রবার (৩০ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে প্রচার প্রচারণা শেষে রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে লাঙ্গল প্রতীকের পক্ষে নির্বাচনী গণসংযোগ ও কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন জাপার প্রার্থী আবদুল মজিদ।এসব নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ ০৭ ত্রিশাল আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ আব্দুল মজিদ বলেন- আসন্ন নির্বাচনে বিজয়ী হতে পারলে পল্লীবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে এলাকার উন্নয়নে কাজ করবো। পল্লীবন্ধুর স্বপ্ন ছিলো ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত একটি নিরাপদ বাংলাদেশ। এদেশে যা উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে তা পল্লীবন্ধুর অবদান।পল্লীবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে ত্রিশালের সর্বস্তরের জনতার সুখে-দুঃখে পাশে থাকবো। এসময় তিনি বলেন-
    যদি আমি যদি এমপি নির্বাচিত হতে পারি বালিপাড়া রেলওয়ে স্টেশনে আন্তনগর ট্রেন থামানোর ব্যবস্থা করবো ও বালিপাড়া ইউনিয়নে স্থায়ী পুলিশ ফাড়ি সহ বালিপাড়ার সার্বিক উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিবো। মতবিনিময় ও আলোচনা সভায় লাঙ্গলের বিজয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক এডভোকেট আব্দুল বারেক,উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার তপন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ শরীফ উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম মহিদ, পৌর জাতীয় পার্টির সভাপতি ফজলুল হক,ওলামা পার্টির সভাপতি মাওলানা তফাজ্জল হোসেন,ডাঃ গোলাম মোস্তফা কামাল, এম এ রশিদ সরকার প্রমুখ।