Blog

  • ভাইবোনছড়া আইডিয়াল স্কুলে বছরের ১ম দিনেই উৎসব মুখর পরিবেশে ছাত্র ছাত্রীদের হাতে নতুন বই

    ভাইবোনছড়া আইডিয়াল স্কুলে বছরের ১ম দিনেই উৎসব মুখর পরিবেশে ছাত্র ছাত্রীদের হাতে নতুন বই

    নুরুল ইসলাম( টুকু) সদর উপজেলা প্রতিনিধি,খাগড়াছড়ি

    সারা দেশের প্রত্যক স্কুলের ন্যায় খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া আইডিয়াল স্কুলেও প্রাক – প্রাথমিক শ্রেনী থেকে নবম শ্রেণি পর্যন্ত ছাত্র ছাত্রী দের হাতে নতুন বই তুলে দেয়া হয়।

    সোমবার ১লা (জানুয়ারি) ২০২৪ ইং সকাল ৯ ঘটিকার সময় স্কুল হল রুমে প্রায় ৩৫০ জন ছাত্র ছাত্রীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়।

    এসময় স্কুলে একটি উৎসব মুখর পরিবেশ সৃস্টি হয়।ছাত্র ছাত্রীদের মাঝেও ছিলো নতুন বই হাতে পাওয়ার আনন্দ।
    এসময় খাগছড়াছড়ি জেলার ভ্রাম্যমান লাইব্রেরির কর্মকর্তা আজিম উদ্দিন বলেন মানুষের জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত বইয়ের কোন বিকল্প নেই,বছরের
    ১ ম দিনে ছাত্র ছাত্রীদের হাতে হাতে বই তুলে দেওয়া এটি বর্তমান সরকারের দূরদর্শিতা এবং আন্তরিকতার কারনেই সম্ভব হয়েছে।
    এসময় বক্তারা বলেন বছরের শুরুতে ছাত্র ছাত্রীরা বই পেয়েছে বলে সব কিছু ভালো ভাবে শুরু করতে পারবে,কারণ ভালো পড়ালেখার জন্য, ভালো ছাত্র হওয়ার জন্য সবার আগে প্রয়োজন বই।
    বই বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্কুল পিটিএ কমিটির সভাপতি কাজল বড়ুয়া, প্রধাণ শিক্ষক অনিমেষ চাকমা,সাংবাদিক, অভিভাবক, শিক্ষক, শিক্ষিকাসহ স্কুলের ছাত্র ছাত্রী বৃন্দ।

  • আগৈলঝাড়ায় বই উৎসবে সাংবাদিক কন্যা মাশাপি ইসলাম নুরের হাতে সপ্তম শ্রেণীর নতুন বই

    আগৈলঝাড়ায় বই উৎসবে সাংবাদিক কন্যা মাশাপি ইসলাম নুরের হাতে সপ্তম শ্রেণীর নতুন বই

    বি এম মনির হোসেনঃ-

    “শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে
    বরিশালের আগৈলঝাড়ায় ২০২৪ সালের নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে সরকারের বিনামূল্যের বই বিতরণ করে বই উৎসব পালন করা হয়েছে।০১-০১-২০২৪ সোমবার সকল ১১টায় উপজেলার বাশাইল মাধ্যমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের হাতে সরকারের বিনামূল্যর নতুন বই বিতরণ করেন। বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক মিয়ার সভাপতিত্বে বই বিতরণ উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ এনায়েত হোসেন নান্নু মিয়া,বীর মুক্তিযোদ্ধা নুর আলম শিকদার,আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইদুল সরদার, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন শিকদার, সহ-সভাপতি এইচ এম মতিউর রহমান, বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সহ-সভাপতি দৈনিক আজকের খবর পত্রিকার প্রকাশক দৈনিক বাংলাদেশের আলো ও দৈনিক হিরন্ময় পত্রিকার প্রতিনিধি বি এম মনির হোসেন, আওয়ামী লীগ নেতা মোঃ সিদ্দিকুর রহমান মৃধা, মোঃ মফিজুর রহমান ফকির,বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ তানবীর হাসান পান্না সহ শিক্ষক শিক্ষীকা গন, বাশাইল হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম জাকির হোসেন, ৪নং ওয়াড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও মেম্বার মোঃ হাবুল ঘরামী, ৯নং ওয়াড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ জহিরুল ইসলাম জুলহাস মোল্লা,বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ রবিউল ইসলাম মৃধা,বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও অভীভাবক গন।সূত্র মতে, উপজেলার সরকারী ও বে-সরকারী ১৩৪টি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ হাজার শিক্ষার্থীর মাঝে সরকারের বিনামূল্যের ৭৫হাজার পিচ নতুন বই পাবে। অন্যদিকে ৩৮টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬টি মাদ্রাসাসহ মোট ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানে সাড়ে ১৩ হাজার শিক্ষার্থীদের মধ্যে সরকারের বিনামূল্যে ১ লাখ ৫৫ হাজার পিচ নতুন বই বিতরণ করা হবে।

  • চারঘাটে জেলেদের মাঝে বিনামুল্যে বকনা বাছুর বিতরণ

    চারঘাটে জেলেদের মাঝে বিনামুল্যে বকনা বাছুর বিতরণ

    চারঘাট প্রতিনিধিঃ

    চারঘাটে জেলেদের মাঝে বিনামুল্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
    চারঘাট উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ১৬ জন জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়।
    ২০২৩-২৪ অর্থ বছরে “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ সহায়তা হিসেবে উপজেলার ১৬ জন জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়।
    রোববার দুপুরে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা খানমের সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়ালী উল্লাহ্ উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগ মৎস্য অধিদপ্তরের উপপরিচালক আব্দুল ওয়াহেদ মন্ডল।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম, রাজশাহী বিভাগ মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক সরদার মহীউদ্দীন ও চারঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম।

    বক্তারা বলেন, জেলেদের আত্মনির্ভরশীল করতে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

    সবশেষে, ১৬ জন জেলেদের মাঝে বকনা বাছুর তুলে দেন।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • পানছড়িতে নৌকা মার্কার সমর্থনে  গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে

    পানছড়িতে নৌকা মার্কার সমর্থনে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে

    মিঠুন সাহা,পার্বত্য প্রতিনিধি

    খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় কুজেন্দ্র লাল ত্রিপুরার নৌকা মার্কার সমর্থনে নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজক ছিল পানছড়ি উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন।

    সোমবার (১ জানুয়ারী) বিকাল ৩’টা থেকে পানছড়ি বাজারের প্রধান সড়কের পাশে এই পথসভা অনুষ্ঠিত হয়।

    পানছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজির হোসেন এর সঞ্চালিত পথসভায় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ২৯৮নং আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার পদপ্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

    এতে সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিন। এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য বকুল চন্দ্র চাকমা,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সতীশ চন্দ্র চাকমা।

    প্রধান অতিথির বক্তব্যে সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, একাত্তরের পরাজিত শক্তিরা কখনো দেশের উন্নয়ন সহ্য করতে পারেনা। তারা ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগের শক্তিকে দুর্বল করতে চায়। জনগন এখন এসব মানে না। জনগন উন্নয়নে বিশ্বাসী। একমাত্র শেখ হাসিনার হাত ধরেই দেশ এখন উন্নয়নের মহাসড়কে। তাই আগামী ৭ জানুয়ারী ব্যালটের মাধ্যমেই দেশবাসী তা প্রমান করবে। সর্বস্তরের মানুষের অংশগ্রহনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে বলে তিনি জানান। সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে সামনের নির্বাচনে সবার কাছে তিনি নৌকা মার্কার ভোট চেয়ে দোয়া ও আর্শিবাদ কামনা করেন।

    এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব দিদারুল আলম দিদারসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃদ্ধরা।

  • খাগড়াছড়িতে Helloocht অনলাইন সপ এর যাত্রা শুরু

    খাগড়াছড়িতে Helloocht অনলাইন সপ এর যাত্রা শুরু

    নুরুল ইসলাম( টুকু) সদর উপজেলা প্রতিনিধি,খাগড়াছড়ি।

    বর্তমান সময়ে অনলাইন ব্যবসা দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে, তারই ধারাবাহিকতায় খাগড়াছড়িতে
    অনিমেষ চাকমা, কিংশুক চাকমা (পিন্টু),বিকেন দেওয়ান,অলিন দেওয়ান,এই চার জনের যৌথ উদ্যোগে Helloocht.Com নামে অনলাইন সপ এর যাত্রা শুরু হয়।
    সোমবার ১লা( জানুয়ারী) ২০২৪ ইং বিকেল ৪ ঘটিকার সময় খাগড়াছড়ি সদরস্ত ম্যাগনেট ক্যাপেতে অনুষ্ঠানিকভাবে কেক কাটার মাধ্যমে যাত্রা শুরু হয়।
    এসময় উদ্যোক্তাদের পক্ষ থেকে অনিমেষ চাকমা সকলের উদ্দেশ্য এই অনলাইন সপ এর লক্ষ উদ্দেশ্য বিস্তারিত তুলে ধরেন, তিনি বলেন সরাসরি কৃষকের উৎপাদিত মানসম্মত পন্য গ্রহকের কাছে পৌছে দেওয়ায় তাদের মূল লক্ষ, প্রান্তিক পর্যায়ের কৃষকের কাছ থেকে সরাসরি পন্য সংগ্রহ করে, গ্রাহকের চাহিদা মত দ্রুত ডেলিভারি নিশ্চিত করতে তারা বদ্যপরিকর।তিনি আরো বলেন পন্যের মান নিশ্চিত না হয়ে তারা কখনোই গ্রাহকের কাছে পন্য ডেলিভারি দিবেন না। তাছাড়া তারা এই অনলাইন সপের মাধ্যমে বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবেন, নতুন উদ্যোক্তাদের জন্য থাকবে সকল ধরনের সহযোগিতা।
    নারী উদ্যোক্তাদের বিভিন্ন পন্যও তাদের অনলাইন সপে পাওয়া যাবে বলে জানান বিশেষ করে পার্বত্য এলাকায় উৎপাদিত বিভিন্ন ধরনের অর্গানিক পন্য দেশের যেকোন প্রান্তে বসে হাতে পাওয়ার জন্য Helloocht অনলাইন সপ হতে পারে আপনার জন্য নির্ভরযোগ্য মাধ্যম।
    কিংশুক চাকমা পিন্টুর সঞ্চালনায় গ্রান্ড ওপেনিং অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নানা পেশা ও শ্রেনীর মানুষ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষিকা,নারী উদ্যোক্তা সহ আরো অনেকে।

  • ভারতীয় চোরাকারবারি শিহাবের জন্তনায় অতিষ্ঠ এলাকাবাসী

    ভারতীয় চোরাকারবারি শিহাবের জন্তনায় অতিষ্ঠ এলাকাবাসী

    কে এম শহীদুল সুনামগঞ্জ:
    সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের চিহ্নিত চোরাকারবারী শিহাবের জন্তনায় অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী। অনুসন্ধানে জানা যায় সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় চোরাই শাড়ি, কসমেটিকস, গরুসহ বিভিন্ন ধরনের নেশা জাতীয় মাদকের চালান আসছে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর অঞ্চলটিতে চোরাকারবারি শিহাবের মাধ্যমে। প্রশাসনের কিছু অসৎ কর্মকর্তার যোগ সাজসে চলে ঐ সমস্ত কার্যকলাপ । তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাদের পড়তে হয় মিথ্যা মামলা থেকে শুরু করে প্রাণনাশের হুমকিতে । এমনটিই অভিযোগ পাওয়া গেছে চিন্নিত চোরাকারবারীর অন্যতম গডফাদার তাজুয়ার আফজল শিহাবের বিরুদ্ধে। শিহাব সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বাসিন্দা ইব্রাহিমপুর গ্রামের মোঃ আফজাল হোসেন ছানা মিয়ার ছেলে এবং বর্তমান সুরমা ইউপি চেয়ারম্যানের আপন ভাতিজা। শিহাব দীর্ঘদিন যাবৎ ধরে প্রভাব প্রতিপত্বির জোরে প্রতিরাতে লক্ষ লক্ষ টাকার ভারতীয় অবৈধ মালামাল নিরাপদে সীমান্ত দিয়ে আনলে ও কারো সাহস নেই প্রতিবাদ করার। তার এমন কর্মকান্ডের ফলে এলাকার যুব সমাজের বর্তমান প্রজন্মের ছেলেরা অনেকেই মাদকাসক্ত হয়ে বিপদগামী হচ্ছে বলে অভিযোগ অনেকের। এছাড়াও আরও জানা যায় শিহাবের সম্পর্কে বোন জামাই একজন পুলিশের এএসপি রয়েছেন । যার ফলে প্রশাসনের সু দৃষ্টি রয়েছে তার উপর। তার বাস্তব প্রমানও দেখিয়েছেন এলাকাবাসীকে চোরা কারবারি শিহাব। জানা যায় ইব্রাহিমপুর বাজারে শিহাবের একটি গুডাউন রয়েছে সেখানে লক্ষ লক্ষ টাকার ভারতীয় পণ্য রাতের আঁধারে এনে মজুত করেন শিহাব। তার এমন কর্মকাণ্ড এলাকাবাসীর নজরে আসলেই সাধারণ মানুষেরা পুলিশের কাছে সহযোগিতা পাওয়ার জন্য 999 এ বার বার জানালেও রহস্যময় কারণে সুনামগঞ্জ সদর থানা পুলিশের কোন সহযোগিতা পাওয়া হয়নি। তার এমন কার্য কলাপে গ্রামসহ আশপাশের যুবকরা অতিষ্ঠ হয়ে প্রতিবাদ মুখর হয়ে উঠেছেন।
    জানা যায় – ১৭ই
    আগষ্ট ২০২৩ইং তারিখে চোরাকারবারীর গডফাদার শিহাব নিজ গ্রামে গরুর খামার থেকে চোরাই মালামাল শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, চাপাতাসহ বিভিন্ন ধরনের বিপুল সংখ্যক ভারতীয় অবৈধ পণ্যসহ র‌্যাব -৯ এর হাতে ধরা পড়েন এবং বেশ কিছুদিন জেলও খেটেছেন। তিনি জেল থেকে বের হয়ে সদর থানার একজন এসআইকে হাত করে পূণরায় শুরু করেন তার সেই পূর্বের লাভজনক ব্যবসা । ভারতীয় সীমান্ত থেকে প্রতিরাতে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে অবৈধ পণ্যের জমজমাট ব্যবসা। শুধু তাই নয় শিহাবের একটি ছিনতাইকারী বাহিনীও রয়েছে তারা রাতের আঁধারে নিরীহ ব্যবসায়ীদের পণ্য আটক করে ছিনতাই করে শিহাবের গুডাউনে মজুত করেন। এবং সুযোগ পেলেই ঐ সমস্ত ভারতীয় পণ্য দেশের বিভিন্ন স্থানে সড়ক পথে পাটিয়ে দেন বলেও জানান অনেকেই। এছাড়াও শিহাবের গুডাউনে ভারতীয় মালামাল মজুত রাখতে যে সময় লাগবে সেই সময় ইব্রাহিম পুরের গোদারা ঘাট দিয়ে কোন সাংবাদিক রাতে ক্রাইম সিন ভিডিও করার জন্য যাতে না জেতে পারে সেই ব্যবস্তাও করে রেখেছেন চোরাকারবারি শিহাব ,নৌকার মাঝিকে প্রাণনাশের হুমকি দিয়ে। যারফলে রাত ১০টার পর চানদি ঘাট গোদারা ঘাটে কোন সাংবাদিককে পাড়ি দিতে রাজি নন নৌকার মাঝি। বর্তমানে ইব্রাহিম পুর গ্রামের আতঙ্কের আরেক নাম শিহাব। কেউ মুখ খুলতে চেষ্টা করলেই তার মনোনীত সদর থানার দুই পুলিশ সদস্যদের মাধ্যমে মামলার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে এলাকাবাসী অনেকের। শিহাবের মত চোরাকারবারিরা যদি পুলিশের ধরা ছোঁয়ার বাইরে থাকে তাহলে যুব সমাজ দিন দিন নষ্ট হয়ে যাবে বলেও অভিযোগ রয়েছে এলাকাবাসীর । প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষ গোপনে তদন্ত করে ভারতীয় চোরাকারবারি শিহাবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন এবং তার সহযোগী প্রশাসনের অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিবেন এমনটি আশাবাদ ব্যক্ত করেন ঐ এলাকার সাধারণ মানুষেরা।###

  • ধামইরহাটে বই বিতরণ উৎসব

    ধামইরহাটে বই বিতরণ উৎসব

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশে নতুন বই বিতরণ করা হয়েছে। বই বিতরণ উৎসব উপলক্ষে ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে বেলা ১১ টায় আনুষ্ঠানিক বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আজহার আলী ও উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন । বই বিতরণ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোসা: আসমা খাতুন। বিতরণের পূর্বে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজহার আলী, উপজেলা নির্বাহী অফিসার মোসা: আসমা খাতুন, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মো: আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম। সহকারী শিক্ষক মাহমুদা আক্তার মিষ্টির সঞ্চালনায় বই বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামইরহাট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিন, ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও অন্যান্য শিক্ষকবৃন্দ। মাধ্যমিক শিক্ষা অফিসার জানান- উপজেলার ২৬ টি মাধ্যমিক, ২৪ টি মাদ্রাসা, ১৩ টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ও দুইটি ভোকেশনাল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ২ লক্ষ ৩৫ হাজার বই বিতরণ করা হবে। উপজেলা (প্রাথমিক) শিক্ষা অফিসার রবিউল ইসলাম জানান- প্রাক-প্রাথমিক ও প্রাথমিকে ১১৩টি ও ২৭ টি কিন্ডারগার্টেন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মোট ২০ হাজার ৬৪০ সেট বই বিতরণ করা হবে।
    ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজহার আলী, ইউ এন ও আসমা খাতুন, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার প্রমুখ।

    আবুল বয়ান
    ধামইরহাট নওগাঁ প্রতিনিধি।

  • দোয়ারাবাজারে ঈগল প্রতিকের কর্মী সভা অনুষ্ঠিত

    দোয়ারাবাজারে ঈগল প্রতিকের কর্মী সভা অনুষ্ঠিত

     

    দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৫ ছাতক দোয়ারাবাজার আসনে জনগণ মনোনীত স্বতন্ত্র সংসদ সদস্য পদে ঈগল প্রতিকের-প্রার্থী শামিম আহমদ চৌধুরী’র কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। 

    সোমবার (১-জানুয়ারী) সকাল ১২ টায় হাসপাতাল সড়কের মা-জননী কমিউনিটি সেন্টারে বীর মুক্তিযোদ্ধা উস্তার আলীর সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান শেখ মোহাম্মদ আবুল হোসেন,দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও লন্ডন প্রবাসী এডভোকেট মইনুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হারুন মিয়া, সুনামগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রফিক, কৃষক লীগের সভাপতি তাহের উদ্দিন, আওয়ামীলীগ নেতা সামসউদ্দিন মাস্টার, সিকন্দর আলী, শেখচান মেম্বার, অসিত দাস, আব্দুল মজিদ, আর্মি সফিকুল ইসলাম, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, বেলাল উদ্দিন, ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম, সরওয়ার পাশা, প্যানেল চেয়ারম্যান ইব্রাহিম আলী, সিরাজ মিয়া, ফরহাদ মেম্বার, ফরিদ মিয়া প্রমুখ।

  • কেন্দুয়ায় ছাত্রদলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    কেন্দুয়ায় ছাত্রদলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    মো: হুমায়ুন কবির কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
    নেত্রকোনার কেন্দুয়া পৌরশহরে বাংলাদেশ ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

    কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত দেশজুড়ে ছাত্রদল নেতাকর্মীদের গণগ্রেফতার, গুম, নির্যাতন ও আত্মীয়স্বজনদের গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে কেন্দুয়া উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে সোমবার বিকেলে কেন্দুয়া পৌর শহরের মেইন রোডে প্রতিবাদ র‍্যালি অনুষ্ঠিত হয়।

    একই সাথে ডামি নির্বাচন বর্জনের দাবীতেও জেলা বিএনপি নেতা, কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালের নির্দেশনায় ছাত্র নেতারা বিক্ষোভ সমাবেশ করে। এতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাফিন আহমেদ ভূঁইয়া ও পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবুল হাসনাত আরিফ সহ নেতাকর্মীরা।

    মো: হুমায়ুন কবির কেন্দুয়া নেত্রকোনা থেকে।।

  • স্বতন্ত্র প্রার্থী পবনের নারী কর্মীর হাত ভেঙে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ২

    স্বতন্ত্র প্রার্থী পবনের নারী কর্মীর হাত ভেঙে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ২

    নাজিম উদ্দিন রানাঃ
    লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমানের নারী কর্মী শাহনাজ খানমের (৩৫) হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। পবনের ঈগল প্রতীকের গণসংযোগ করায় তার উপর এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।

    এ ঘটনায় রামগঞ্জ থানায় তিন জনের বিরুদ্ধে মামলা করেছে শাহনাজের ভাই ইউসুফ খান। পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে। সোমবার (১ জানুয়ারি) বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

    এর আগে সকালে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম বিঘা গ্রামের দিঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

    গ্রেপ্তারকৃতরা হলেন, রাকিব হোসেন (২৬) ও মমিনুল আলম ওরফে ইমন (১৯)। আহত নারী এবং অভিযুক্তরা একই এলাকার বাসিন্দা।

    আহত নারী শাহনাজ খানম বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবনের ঈগল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করি। গত কয়েকদিন থেকে নৌকার প্রার্থী আনোয়ার হোসেন খানের লোকজন আমাকে বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিয়ে আসছে।

    রোববার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রার্থী পবনের স্ত্রীর সাথে চৌধুরী বাজার এলাকায় গণসংযোগকালে আমাদের উপর নৌকার লোকজন আক্রমণের চেষ্টা করে।

    সোমবার সকালে আমি আমার বাবার বাড়ীতে আসলে নৌকার কর্মী রাকিব আমাকে গালিগালাজ করে। আমি যাতে পবনের গণসংযোগ না করি। এ নিয়ে আমাদের মধ্যে কথা-কাটাকাটি হলে রাকিব তার হাতে থাকা লোহার রড দিয়ে আমাকে মারধর করলে আমার ডান হাত ভেঙে যায়।

    শাহনাজের ভাই ইউসুফ খান বলেন, আমার বোন স্বতন্ত্র প্রার্থী পবনের নির্বাচনী গণসংযোগ করায় আমাদের বাড়ির রাকিব খানের নেতৃত্বে তার উপর হামলা করে। এতে তার ডান হাত ভেঙে যায়। তাকে উদ্ধার করে রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরে ঢাকায় পাঠানো হয়েছে।

    তিনি বলেন, এ ঘটনায় আমি বাদি হয়ে ঘটনার সাথে জড়িত রাকিব, মমিনুল আলম ও মো. খোকার নাম উল্লেখ করে অজ্ঞাত ২-৩ জনের নামে মামলা দায়ের করেছি।

    রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান বলেন, আহত নারীর সাথে অভিযুক্তদের পূর্ব থেকে বিরোধ ছিল। এ নিয়ে হামলার ঘটনা ঘটেছে। নির্বাচন নিয়ে হামলার বিষয়টি সঠিক নয় বলে জানান তিনি।

    এদিকে সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যায় একই উপজেলার দরবেশপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিবের নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবনের ঈগল সমর্থকদের উপর হামলার অভিযোগ করেছে পবনের কর্মীরা। এতে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বিল্লালসহ ১০ আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

    এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।