Category: দেশজুড়ে

  • নলছিটির বিভিন্ন ইটভাটায় অভিযান ১০লাখ ৫হাজার টাকা জরিমানা, ১২টি বন্ধ ঘোষনা

    নলছিটির বিভিন্ন ইটভাটায় অভিযান ১০লাখ ৫হাজার টাকা জরিমানা, ১২টি বন্ধ ঘোষনা

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে দিনভর সাড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে। ৫টি ভ্রাম্যমান আদালতের টিম সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকার ইটভাটায় অভিযান পরিচালনা করে। এসময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ইটভাটাগুলোকে মোট ১০লাখ ৫হাজার টাকা জরিমানা ও ১২টি ইটভাটা বন্ধ করে দেয়া হয়। একই সাথে কুলকাঠি ইউনিয়নের কেটিসি নামক ইটভাটায় ০২লাখ জরিমানা করলে তারা টাকা দিতে ব্যর্থ হওয়ায় ম্যানেজার লোকমান হাওলাদারকে তিন মাসের জেল প্রদান করে ভ্রাম্যমান আদালত। তার পিতার নাম কাসেম আলী হাওলাদার সে ঝালকাঠির সদর উপজেলার বাসিন্দা।
    বুধবার(১৩মার্চ) এ অভিযানের নেতৃত্ব দেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. নজরুল ইসলাম। এসময় সাথে ছিলেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মুরাদ আলী।

    অভিযানে উপজেলার পৌর এলাকায় অবস্থিত এমএমবি ব্রিকসকে বৈধ কাগজপত্র না থাকায় তিন লাখ টাকা জরিমানা ও বন্ধ ঘোষনা করা হয়েছে। একই সাথে তারা মুচলেকা প্রদান করেছেন। এমএমআর ব্রিকসকে একই কারনে ০১লাখ ৭০হাজার টাকা জরিমানা ও বন্ধ ঘোষনা। মুন ব্রিকস কে ০২লাখ ২০হাজার টাকা জরিমানা ও বন্ধ ঘোষনা। কুশঙ্গল ইউনিয়নের মানপাশায় অবস্থিত মেসার্স বাপ্পি সরদার ব্রিকসকে ৫০হাজার টাকা জরিমানা ও একই এলাকার থ্রি স্টার ব্রিকস কে ০১লাখ জরিমানা করে ড্রাম চিমনি ভেঙে ফেলা হয়েছে। দপদপিয়া ইউনিয়নের নুর ব্রিকস কে ০১লাখ টাকা, ফোর ষ্টার ব্রিকসকে ৫০হাজার টাকা,তিন ষ্টার ব্রিকসকে ১৫হাজার টাকা জরিমানা ও বন্ধ ঘোষনা করা হয়েছে।

    এসময় দপদপিয়া ইউনিয়নের হাওলাদার ব্রিকসসহ আরও কয়েকটি ড্রাম চিমনি দিয়ে পরিচালিত ব্রিকস এর চুলা পানি দিয়ে নিভিয়ে দেয়া হয়েছে এবং চিমনি ভেঙে ব্রিকস বন্ধ করে দেয়া হয়েছে। নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম(ইউএনও) জানান, প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও বিভিন্ন অনিয়মের কারনে তাদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ৫জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটের নেতৃত্ব মোট ৯টি মামলায় এসকল দন্ড প্রদান করা হয়। এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানিয়েছেন।

  • বানালীপাড়ার মেরিন প্রকৌশলী জলদস্যুের হাতে জিম্মি

    বানালীপাড়ার মেরিন প্রকৌশলী জলদস্যুের হাতে জিম্মি

    এস মিজানুল ইসলাম,বিশেষ সংবাদদাতা: আড়াই মাস আগে বাংলাদেশী পন্যবাহী জাহাজ এম ভি আবদুল্লাহ’র নাবিক হিসেবে জয়েন করেছিলেন নবপরিনিতা স্ত্রীকে রেখে বরিশালের বানারীপাড়া উপজেলার উমারের পাড় গ্রামের সন্তান আলী হোসেন (২৬) ।

    মঙ্গলবার মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে যাওয়ার পথে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুর কবলে পরে বাংলাদেশের পতাকাবাহী জাহাজটি। জিম্মি করা হয় জাহাজে থাকা ২৩ নাবিককে যাদের মধ্যে রয়েছেন বানারীপাড়ার মেরিন ইঞ্জিনিয়ার মোঃ আলী হোসেন। তিনি বানারীপাড়া উপজেলার উমারেরপাড় গ্রামের এমাম হোসেনের ছোট ছেলে।

    মঙ্গলবার দুপুরে জলদস্যুরা তাদের জিম্মি করার পরে বিকাল ৩টার দিকে মুঠোফোনে স্ত্রীকে কল দিয়ে আলী হোসেন জানিয়েছেন, সোমালিয়ান জলদস্যুরা তাদের জাহাজ অ্যাটাক করেছে। সবাইকে জিম্মি অবস্থায় আছে। তাদের জন্য পরিবারের সবাই দোয়া করেন। এরপর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এ কথা শোনার পর থেকেই কান্নায় ভেঙ্গে পড়েন নাবিক মোঃ আলী হোসেনের উৎকন্ঠিত পরিবার।

    ক্রন্দনরত সদ্য বিবাবিত স্ত্রী ইয়ামনি বলছেন, আগামী কুরবানীর ঈদে বাড়িতে ফেরার কথা ছিল আলীর। পরিকল্পনা ছিল দুইজন মিলে ঈদের ছুটিতে কোথাও ঘুরতে যাবেন তারা। শয্যাশায়ী হয়ে দু’চোখে অশ্রু আলী হোসেনের মা নাসিমা বেগম। ছেলেকে ফিরে পেতে পড়ছেন দোয়া-দরুদ। তার ছেলেসহ জিম্মি সবাইকে স্বজনের কাছে ফিরিয়ে দিতে দ্রুত পদক্ষেপ নেওয়র জন্য সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন তিনি।

    জিম্মি নাবিক আলী হোসেনের বাবা স্থানীয় ইউবিসি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক দপ্তরি এমাম হোসেন জানান, সামনের কুরবানীর ঈদে আলী হোসেনের বড় ভাই জুলফিকারের সাথে একত্রে কুরবানী কথা।

    জানা যায় গত বছরের জুলাই মাসে পিরোজপুরের কাউখালী উপজেলায় বিবাহ করেছেন আলী হোসেন। সে ভর্তি হন নারায়নগঞ্জের মেরিন একাডেমীতে, সেখানে ৪ বছর পড়ালেখা শেষে করেন। গত আড়াই মাস আগে তিনি চাকরীতে জয়েনের উদ্দেশ্যে কেএসআর এম শিপিং লিঃ এর নিজস্ব খরচে সাউথ কোরিয়াতে গিয়ে এম ভি আবদুল্লাহ নামের ওই জাহাজে নাবিক ( ওয়েলার) হিসেবে কাজ শুরু করেন।

    এস মিজানুল ইসলাম।।

  • শোক সংবাদ

    শোক সংবাদ

    স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি ।
    পিরোজপুরের স্বরূপকাঠির বিশিষ্ট সমাজ সেবক মো. মহিবুল্লাহ ও সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতিকুল্লাহর মা এবং স্বরূপকাঠির বিশিষ্ট ব্যবসায়ী মৃত আব্দুল হাকিম হাওলাদারের স্ত্রী রাবেয়া খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। বুধবার দুপুর সোয়া একটার দিকে স্বরূপকাঠি পৌরসভার ৬ নং ওয়ার্ডের জগন্নাথকাঠিস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার সকাল দশটায় জগন্নাথকাঠি বন্দর জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন মরহুমার বড় ছেলে মো. মহিবুল্লাহ। তার মৃত্যুতে পিরোজপুর-২ আসনের সংসদসদস্য মো. মহিউদ্দিন মহারাজ, সাবেক এমপি অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা চেয়ারম্যান আব্দুল হক,সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম, পৌর মেয়র গোলাম কবির সহ বিশিষ্টজনেরা গভীর শোক প্রকাশ করেছেন।

  • আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল  ছারছীনা শরীফের মাহফিল

    আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল ছারছীনা শরীফের মাহফিল

    স্বরূপকাঠি(পিরোজপুর) প্রতিনিধি//

    আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ছারছীনা শরীফের ১৩৪ তম ইসালে সওয়াব মাহফিল শেষ হয়েছে। গতকাল বুধবার জোহর নামাজ বাদ সংক্ষিপ্ত বয়ান শেষে মোনাজাত পরিচালনা করেন ছারছীনা শরীফের পীর সাহেব শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ। এসময় তিনি বলেন বর্তমান সময়টা খুবই খারাপ। ফ্যাতনা ফ্যাসাদে সমাজ ভরে গেছে। এ থেকে নিজে, পরিবার ও সামাজকে রক্ষা করতে ইসলামী হুকুম আহকাম মেনে চলতে হবে। ছারছীনা দরবার দুনয়াবি কোন নীতি আদর্শ দিয়ে চলেনা। ইসলামের সকল হুকুম আহকাম মেনে চললেই কেবল একজন খাটি মুমিন হওয়া যায়। তিনদিন ব্যাপী ওয়াজ নসিয়ত হয়েছে আপনার শুনেছেন। বর্তমানে বাজারে নানা ধরনের বই বের হয়েছে যা পড়লে ঈমান আকিদা ঠিক থাকেনা। তাই আপনারা এ দরবার থেকে বহু বই ও কিতাব প্রকাশিত হয় সে সব পড়বেন। নিজে ভাল পথে চলবেন আর সন্তান বে পথে যাবে তাতে কি আপনার সঠিক ভাবে ইবাদত করা হবে ? আবশ্যই হবেনা। সুতরাং নিজের সন্তানদেরকে ইমান ও আকিদা মোতাবেক চালাবেন। এজন্য সবসময় তালিমি জলসায় যোগ দিবেন। এলাকায় দীনের দাওয়াত দিবেন। এজন্য সর্বত্র জমিয়তে হিজবুল্লার সংগঠন গঠন করে দাওয়াত দিতে হবে। সব দিকে লক্ষ্য রেখে কাজ করার আহŸান জানান। এরপর দেশ ও ইলামী বিশ্বের সকল মুসলমানদের কল্যান কামনা করে মোনাজাত করেন পীর সাহেব।

  • ধামইরহাটে এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভা অনুষ্ঠিত

    ধামইরহাটে এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভা অনুষ্ঠিত

    আবুল বয়ান, ধামইরহাট প্রতিনিধি:

    ধামইরহাটে এডভোকেসি নেটওয়ার্ক কমিটি (এএনসি) এর ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ সকাল ১১ টায় ধামইরহাট ভবনে খ্রিষ্টান এইড এবং ইউরোপিয়ান ইউনিয়নের কারিগরি ও আর্থিক সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশন ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায় ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প’ বাস্তবায়ন করছে। এএনসি নেটওয়ার্ক কমিটির সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মন্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রকল্পের ডিভিশনাল এ্যাসিসটেন্ট ফ্যাসিলিটেটর সুদীপ কুমার ঘোষ, ইউপি সদস্য আবু মুছা, মামুনুর রশীদ, সংরক্ষিত ইউপি সদস্য রেবেকা পারভীন, রওশন আরা, সংস্থার উপজেলা প্রতিনিধি জিহিস্কেল সরেন, সাংবাদিক আবু মুছা স্বপন, হারুন আল রশীদ, উপজেলা পারগানা সেবাস্তিয়ান হেমরম, শিক্ষক লাঝারুষ মার্ডি, নারী নেত্রী বেলী খাতুন, শিক্ষার্থী মুরাদুজ্জামান মুরাদ, জাহিদ ইকবাল, আশেয়া সিদ্দিকা প্রমুখ।

    আবুল বয়ান ।।

  • তারাগঞ্জ কাপড় মার্কেটে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি অগ্নিকাণ্ড আতঙ্কে ব্যবসায়ীরা

    তারাগঞ্জ কাপড় মার্কেটে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি অগ্নিকাণ্ড আতঙ্কে ব্যবসায়ীরা

    খলিলুর রহমান- নিজস্ব প্রতিনিধিঃ
    তারাগঞ্জ “বাজার কাপড় মার্কেট” এর ভিতরে একটি বৈদ্যুতিক খুঁটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ইলেক্ট্রিক শর্ট সার্কিটের ফলে অগ্নিকাণ্ডের মত দূর্ঘটনা হলে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা রয়েছে। দীর্ঘদিন থেকে ঝুঁকিতে দাঁড়িয়ে আছে বৈদ্যুতিক খুঁটিটি, টিনের চালার উপরিভাগ জরাজীর্ণ তবুও চাল ঘেঁষে ৫০টির বেশি দোকানে দেয়া হয়েছে গ্রাহক সংযোগ।

    সরেজমিন ঘুরে দেখা যায়, পুরো “বাজার কাপড় মার্কেট” প্রতিটি কাপড় ব্যবসায়ির দোকান সারিবদ্ধ ও গা ঘেঁষে তৈরি। দোকানগুলো চলতি রমজান ও আগত ঈদ-উল-ফিতর উপলক্ষে বাহারি ও আধুনিক কাপড়ে পরিপূর্ণ ও সজ্জিত। বৈদ্যুতিক খুঁটির এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কাপড় ব্যবসায়ীরা আছেন আতঙ্কে। বিগত সময়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক কাপড় সহ সাধারণ ব্যবসায়ি।

    তথ্য মতে, ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটিটি “বাজার কাপড় মার্কেট” এর গার্মেন্টস ব্যবসায়ি জনক রায়ের দোকানের ভিতরে। দীর্ঘদিন ধরে এভাবেই রয়েছে ঝুঁকিপূর্ণ খুঁটি, বারবার বলা সত্ত্বেও কোন উদ্যোগ নেয়নি তারাগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্তৃপক্ষ। ব্যবসায়িদের দাবি এবার যদি আমরা কোনভাবে অগ্নিকাণ্ডের শিকার হই তাহলে আর ঘুরে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না। ব্যবসায়িগণের পূনরায় আহ্বান, বৈদ্যুতিক ও বাজার পরিচালনা কমিটির সংশ্লিষ্ট সকলে যেন ঝুঁকিপূর্ণ খুঁটিটি দ্রুত অপসারণ করার ব্যবস্থা করেন।

    কাপড় ব্যবসায়ি মোঃ লিমন হোসেন বলেন, সারা দেশে যেভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে আমরা আল্লাহ্’র অশেষ রহমতে কিছুদিন ধরে ভালই আছি, বিগত সময়ে বেশ কয়েকবার অগ্নিকাণ্ডে আমরা যে পরিমান ক্ষতিগ্রস্ত হয়েছি, তা পুষিয়ে উঠে ভালো আছি- আলহামদুলিল্লাহ্।

    তবে ভয়ে আছি ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটিটি নিয়ে, বিভিন্ন ভাবে পল্লী বিদ্যুৎ অফিস, বাজারের এই সমস্যাটি অবগত থাকলেও সমাধানে আসেনি। আমাদের জনবান্ধব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুবেল রানার মহোদয়ের সু-দৃষ্টি কামনা করছি। যেন ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটিটি অপসরনে মাধ্যমে “বাজার কাপড় মার্কেট” আমাদের ব্যবসায়িক নিরাপত্তা নিশ্চিত করেন।

  • শার্শার অগ্রভুলোট সীমান্ত থেকে ৫ কেজি সোনা সহ পাচারকারীর মরদেহ উদ্ধার

    শার্শার অগ্রভুলোট সীমান্ত থেকে ৫ কেজি সোনা সহ পাচারকারীর মরদেহ উদ্ধার

    আজিজুল ইসলাম: যশোরের শার্শার অগ্রভুলোট সীমান্তের ইছামতি নদী থেকে ৪ দিন পর বুধবার সকালে মশিয়ার রহমান (৫৫) নামে এক সোনা পাচারকারীর মরদেহ উদ্ধার করেছে বিজিবি। মশিয়ার রহমান হরিশ্চন্দ্র পুর গ্রামের বুড়ো মোড়লের ছেলে।

    বুধবার দুপুরের সময় এ মরদেহটি অগ্রভুলোট দক্ষিণ পাড়া সীমান্তের ইছমতি নদীতে ঘাসকাটা লোকজন ভাসতে দেখে বিজিবিকে খবর দেয়। বিজিবি এসে মরদেহটি উদ্ধার করেন। এসময় মরদেহের শরীরে বাঁধা ৫ কেজি ২শ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

    খুলনা ২১ বিজিবির সিও লে. কর্নেল খুরসিদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১০মার্চ বিকেলে একটি স্বর্ণের চালান নিয়ে ইছামতি নদী দিয়ে ভারতের পিপলি সীমান্তে প্রবেশকালে নদীতে ডুবে যান মশিয়ার। গত ৩ দিন ধরে সীমান্তের ইছামতি নদীতে তার মরদেহ উদ্ধারে বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরিরা ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) চেষ্টা চালায়। তবে ভারত অংশে প্রবেশে বিএসএফ বাধা দেওয়ায় ডুবুরিরা মরদেহ উদ্ধারে ব্যর্থ হয়। অবশেষে ৪ দিন পর সকালে ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার দূরেঅগ্রভুলোট সীমান্ত এলাকায় মরদেহটি ভেসে ওঠে।

    স্থানীয়রা দেখতে পেয়ে বিজিবি ও পুলিশকে খবর দেয়। এদিন দুপুরে বিজিবি সদস্যরা মরদেহটি উদ্ধার করে শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

    জামাল ও রহিম বক্স নামে দুজন চোরাকারবারি মশিয়ারকে বাড়ি থেকে ডেকে নিযে গিয়েছিল বলে জানায় মশিয়ারের স্বজনেরা।

    স্থানীয় ইউপি চেয়ারম্যান তবিবর রহমান বলেন, নদীতে ভেসে থাকা মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে প্রকৃত ঘটনা উদঘাটনে প্রশাসনের সহযোগিতা চাই।

    শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হবে। ঘটনা উদঘাটনে পুলিশ ও যশোর ডিবি পুলিশ চেষ্টা করছে।

    উদ্ধারকৃত স্বর্ণ যশোর ট্রেজারিতে জমা দেওয়া হবে বলে জানান ওসি মনিরুজ্জামান।

  • উজিরপুরে  পথচারীকে চাঁপা দিয়ে বাস পুকুরে, দুই লাশ উদ্ধার

    উজিরপুরে পথচারীকে চাঁপা দিয়ে বাস পুকুরে, দুই লাশ উদ্ধার

    মোঃ জুনায়েদ খান সিয়াম উজিরপুর প্রতিনিধিঃ

    বরিশালের উজিরপুরে পথচারী কিশোরকে চাঁপা দিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়েছে। এ ঘটনায় পথচারীসহ দুইজন নিহত হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান জানিয়েছেনে। বাসের ১৫ যাত্রী আহত হয়েছে।
    নিহত একজনের পরিচয় নিশ্চিত করে পরিদর্শক। তিনি হলেন উজিরপুর উপজেলার সানুহার গ্রামের বাসিন্দা মো. বেল্লাল সরদারের ছেলে সুমন সরদার (১৫)।
    পরিদর্শক তৌহিদুজ্জামান বলেন, যশোর থেকে সকাল ৬ টায় বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে চাকলাদার পরিবহনের একটি বাস। বরিশাল-ঢাকা মহাসড়কের সানুহার এলাকায় পৌছুলে রাস্তা পার হতে যাওয়া সুমনকে চাঁপা দেয়। পরে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছের উপর সজোরে আছড়ে পড়ে। এতে গাছটি ভেঙ্গে বাস পুকুরে পড়ে যায়।
    পরিদর্শক জানান, পুকুরের মধ্যে বাসের নিচে চাঁপা পড়ে থাকা অজ্ঞাত একজনের লাশ রয়েছে। সেই লাশ উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। বাস সম্পূর্ন উদ্ধার করা না হলে কতজন মারা গেছে নিশ্চিত বলা যাচ্ছে না।
    এখন পর্যন্ত ২ জন নিশ্চিত হওয়া গেছে জানিয়ে পরিদর্শক বলেন, বাসে থাকা অন্তত ১৫ যাত্রী আহত হয়েছে। তারা বিভিন্ন চিকিৎসা নিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বর্তমানে উদ্ধার কাজ চলছে।

  • নড়াইল পুলিশ লাইনস্ জামে মসজিদের দোতলার কাজের শুভ উদ্বোধন

    নড়াইল পুলিশ লাইনস্ জামে মসজিদের দোতলার কাজের শুভ উদ্বোধন

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইল পুলিশ লাইনস্ জামে মসজিদের দোতলার কাজের শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার মেহেদী হাসান। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, মঙ্গলবার (১২ মার্চ) নড়াইল জেলা পুলিশ লাইনস্ জামে মসজিদের দ্বিতীয় তলার কাজের শুভ উদ্বোধন করেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। পুলিশ সুপার প্রথমে জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ ও মসজিদের সভাপতির সাথে প্রাথমিক নির্মাণ কাজে অংশগ্রহণের মাধ্যমে দোতলা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। পরে পুলিশ লাইনস্ জামে মসজিদের পেশ ইমাম কর্তৃক পরিচালিত মোনাজাতে অংশগ্রহণ করেন।
    মঙ্গলবার (১২ মার্চ) পুলিশ লাইনস জামে মসজিদের নিচতলায় নামাজে জায়গা সংকুলান না হওয়ায় দীর্ঘদিন ধরেই নড়াইল জেলা পুলিশ এবং পুলিশ লাইনস কেন্দ্রিক এলাকার মানুষের স্বপ্ন ছিল মসজিদটি দোতলা করার। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র ঐকান্তিক প্রচেষ্টা এবং আন্তরিকতায় মাহে রমজান মাসের প্রথম দিনে শুভ সূচনা হলো।
    এ সময় তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); জনাব মীর শরিফুল হক, ডিআইও-১; শাহ্ দারা খান, ইনচার্জ, সিসিআইসি; জনাব মোঃ সাবিরুল আলম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা; মোহাম্মদ সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ, সদর থানা, মোঃ আব্দুল হোসেন, আর আই, নড়াইলসহ জেলা পুলিশের অন্যান্য পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • লালমনিরহাটে গাঁজা, ও বাইসাইকেলসহ গ্রেফতার ১

    লালমনিরহাটে গাঁজা, ও বাইসাইকেলসহ গ্রেফতার ১

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
    গত(১১ই মার্চ) ২০২৪ইং সোমবার লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম, এর নেতৃত্বে এসআই (নিঃ)/এ এস এম মাহমুদুল হাসান এএসআই আব্দুল বারী, কং৬৯১ মোঃ রাশেদ মিয়া, কং৮২মোঃ:বেলাল হোসেন, কং১৭৬মো:আশরাফুল ইসলাম, ও সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযানে সদর থানাধীন চরকুলাঘাট আল-মদিনা মসজিদ সংলগ্ন কুলাঘাট হইতে ফুলবাড়ি গামী পাকা রাস্তার উপর হইতে টায়ারের ভিতর বিশেষ কায়দায় আলম মিয়া(৪০) ,একটি বাইসাইকেলে ১কেজি মাদকদ্রব্য গাঁজা বহন করার সময় উপরোক্ত আসামিকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে লালমনিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়। লালমনিরহাট গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম, জানান গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার চরকুলাঘাট আল-মদিনা মসজিদ সংলগ্ন কুলাঘাট হইতে ফুলবাড়ি গামী পাকা রাস্তার উপর হইতে একটি বাইসাইকেলে ০১(এক)কেজি মাদকদ্রব্য গাঁজা সহ এক জনকে গ্রেফতার করেন ডিবি পুলিশ।

    হাসমত উল্লাহ ।