Category: দেশজুড়ে

  • ঈশ্বরগঞ্জে পুলিশের অভিযানে পিস্তলসহ ছিনতাইকারী আটক

    ঈশ্বরগঞ্জে পুলিশের অভিযানে পিস্তলসহ ছিনতাইকারী আটক

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের ঈশ^রগঞ্জের আঠারবাড়ি থেকে ওয়াসিম আকরাম খান নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। এসময় পুলিশ ছিনতাইকারীর কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগজিন, ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধার করে।

    বুধবার(১৩ মার্চ) বেলা ১১ টায় ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহম্মদ ভুঞা সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং কালে এসব তথ্য জানান। এ সময় ঈশ্বরগঞ্জ থানার ওসি মাজেদুর রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    পুলিশের প্রেস ব্রিফিং সুত্রে জানা যায়, কেন্দুয়া উপজেলার মরিচপুর এলাকা থেকে গন্ডা গ্রামের তোফায়েল আহমেদ নামক এক চালকের অটোরিক্সা ভাড়া করে ৩জন যাত্রী ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের গাবরকালিয়ান নামক স্থানে নিয়ে আসে। সেখানে যাত্রীবেশী ছিনতাইকারীরা অটো থেকে নেমে চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে অটো ছিনতাই করে নিয়ে যায়। পরে অটো চালকের ডাক চিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে আঠারবাড়ি তদন্ত কেন্দ্রের এসআই জাহাঙ্গীর আলম ও আরাফাত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে স্থানীয় এলাকাবাসীর সহযোগীতায় পুরো এলাকা ঘেরাও করে গাবরকালিয়ান গ্রামের ওমর ফারুকের বাড়ির পেছনের বাশঁঝাড় থেকে ছিনতাইকৃত অটোরিক্সাটি উদ্ধার করে। এসময় ছিনতাইকারী ওয়াসিম আকরাম (৪০) এর দেহ তল্লাশীকরে ৫ রাউন্ড গুলিভর্তি ম্যাগজিনসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করে ।

    পুলিশ জানায়- আসামীর নামে ২০১০ সালে অস্ত্রমামলাসহ মোট ৮ টি মামলা রয়েছে নেত্রকোনা জেলার কেন্দুয়া থানায় । আসামী দীর্ঘদিন যাবৎ তার কিছু সহযোগীর সাথে সশস্ত্র অটো ছিনতাইসহ বিভিন্ন অপরাধে সম্পৃক্ত রয়েছে বলে প্রাথমিকভাবে স্বীকার করে। ছিনতাইকারী ওয়াসিম আকরাম নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার চরখিদিরপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র।

    ঈশ্বরগঞ্জ থানার ওসি মোহাম্মদ মাজেদুর রহমান জানান, ধৃত আসামীর বিরুদ্ধে নেত্রকোণা জেলার কেন্দুয়া থানায় খুন, অস্ত্র ও বিস্ফোরক আইনে মোট ৮টি মামলা রয়েছে। আসামী র্দীঘদিন ধরে তার সহযোগীদের নিয়ে সশস্ত্র অবস্থায় অটো ছিনতাই ও জমি সংক্রান্ত অপরাধের সাথে জড়িত রয়েছে। তার বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় ছিনতাই ও অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য সহযোগী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

  • চেয়ারম্যান রাজিব পটিয়া সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদের কমিটি গঠিত

    চেয়ারম্যান রাজিব পটিয়া সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদের কমিটি গঠিত

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার।। পটিয়ায় সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদ ১৪৩১ বাংলা কমিটি
    গঠন করা হয়েছে। ১৩ মার্চ (বুধবার) বিকেলে পটিয়া ক্লাব হলে সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর সরওয়ার কামাল রাজিব, সদস্য সচিব সাইফুল্লাহ পলাশ ও কার্যকরি
    সদস্য সচিব শিশু সংগঠন কুসুমকলি আসরের সাংগঠনিক সম্পাদক প্রনব দাশ। সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদ ১৪২৬ বাংলার সমন্বয়ক পটিয়া পৌরসভার মেয়র
    আইয়ুব বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব বিশ^জিত দাশের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন- বর্ষবরন উদযাপন পরিষদের নির্বাহী সদস্য ও পটিয়ার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী। এতে বক্তব্য রাখেন-নির্বাহী সদস্য বীরমুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমদ, আলমগীর আলম, চেয়ারম্যান
    মুহাম্মদ ছৈয়দ, অধ্যাপক মানু বড়–য়া, অধ্যাপক ভগীরত দাশ, চেয়ারম্যান ইনজামুল হক জসিম, মাষ্টার শ্যামল দে, কাউন্সিলর গোফরান রানা, সোহেল
    মোহাম্মদ নিজাম উদ্দিন।
    আগামী ১৩ ও ১৪ এপ্রিল পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বর্ষ বিদায় ও বর্ষ বরণ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

  • গৌরনদীতে অপচিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

    গৌরনদীতে অপচিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

    বরিশালের গৌরনদীতে একটি ক্লিনিকে অপচিকিৎসা ও চিকিৎসকের দায়িত্বে অবহেলায় দ্বীপায়ন রায় (৯) নামের এক শিশু মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকাল নয়টার দিকে উপজেলার টিএন্ডটি মোড় সংলগ্ন সিকদার ক্লিনিকে এ ঘটনা ঘটেছে। নিহত দ্বীপায়ন উজিরপুর উপজেলার কারফা এলাকার দুলাল রায়ের ছেলে।

    নিহতের মেসো (খালু) সুশান্ত অভিযোগে বলেন, গত সোমবার দিবাগত রাতে জ্বর, বমি ও মাথার উপসর্গ নিয়ে শিশু দ্বীপায়নকে গৌরনদী সিকদার ক্লিনিকের চিকিৎসক সামিউলের অধীনে ভর্তি করা হয়।

    সেখানে একদিন চিকিৎসারত থাকা অবস্থায় দ্বীপায়নের শারিরিক অবস্থার অবনতি হয়। মঙ্গলাবর রাতে শিশু দ্বীপায়ন বেশি অসুস্থ হয়ে পরলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসককে অনুরোধ করা হয়। কিন্তু স্বজনদের অনুরোধ উপেক্ষা করে চিকিৎসা চালিয়ে যায় ডা. সামিউল।

    বুধবার সকালে দ্বীপায়ন গুরুতর অসুস্থ হয়ে পরলে বারবার ওই চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষকে ডাকলেও তাতে কর্নপাত করেনি কেউ। অপচিকিৎসা ও দায়িত্বে অবহেলার কারনে সকাল নয়টার দিকে মারা যায় শিশু দ্বীপায়ন।

    এ বিষয়ে জানতে সিকদার ক্লিনিকের মালিক আব্দুল ওহাবের মুঠোফোনে ফোন দেওয়া হলে তিনি একটি মিটিংয়ে আছেন বলে ফোন কেটে দেন। পরে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া যায়নি।

    ওই ক্লিনিকের চিকিৎসক সামিউল ইসলামের ০১৯২১১২৩৫৯৭ নাম্বারে একাধিকবার ফোন করা হলেও তার ফোন বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া যায়নি।
    গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

    গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান জানান, নিহতের পরিবার থেকে কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

  • তেঁতুলিয়ায় সেটেলমেন্ট অফিসের এজলাসে তথাকথিত নৈশ্য প্রহরী মোফাজ্জল

    তেঁতুলিয়ায় সেটেলমেন্ট অফিসের এজলাসে তথাকথিত নৈশ্য প্রহরী মোফাজ্জল

    মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সেটেলমেন্ট অফিসের এজলাসে বসে চুড়ান্ত যাঁচের শুনানি কাজ করতে দেখা গেছে তথাকথিত নৈশ্য প্রহরী মোফাজ্জল হোসেনকে। সোমবার (১১ মার্চ) দুপুরের দিকে সেটেলমেন্ট অফিসের এজলাস যেখানে বসে একজন সহকারী কিংবা উপসহকারী সেটেলমেন্ট অফিসার তাঁর বিচার কার্যক্রম চালিয়ে থাকেন ঠিক সেই বরাবরে বসে এই কার্যক্রম চালানোর ঘটনাটি ঘটে। এছাড়াও মোফাজ্জলকে উপজেলার বিভিন্ন মৌজায় আপত্তি কেস শুনানি ও আপীল কেসের শুনানিতে কপিস্ট কাম বেঞ্চ সহকারী (বিসি) হিসেবেও কাজ করতে দেখা গেছে।

    সরেজমিনে গিয়ে জানা যায়, মোফাজ্জল দীর্ঘদিন যাবৎ ওই অফিসে কাজ করার এক পর্যায় সু-সম্পর্ক গড়ে তোলেন। এরপর প্রায় ৪বছর আগে সু-সম্পর্কের ফাঁকফোকরে দৈনিক হাজিরার ভিত্তিতে নৈশ্য প্রহরীর কাজ নেন অফিসে। পরে শুরু করেন যত অনিয়ম-দুর্নীতি। সাম্প্রতিক তাঁর হাত শক্তিশালী করতে অফিসের ভিতরে যুক্ত করান আপন ভাই সুলতান আলীকে। কেউ যেন তার বিরুদ্ধে কোন কথা বলতে সাহস না পান পরিচয় দেন তিনি একজন আওয়ামী লীগ কর্মী। এদিকে তাঁর ভাই সুলতান আলীও দল ক্ষমতায় রয়েছেন। বর্তমানে মোফাজ্জল ও তাঁর ভাই ওপেন সিক্রেটে সেটেলমেন্ট অফিসের ভিতরে অনিয়ম ও দালালি করে আসছেন। আরও জানা যায়, আপত্তি কেস শুনানি ও আপীল কেসের শুনানি শুরু হলেই শালবাহান রোড মাঝিপাড়া এলাকার সুরত আমিন, কাজী গছ এলাকার নজরুল আমিন, সলেমান, আমানসহ অফিসটি বিভিন্ন দালালে ভরপুর হয়ে যায়। এদিকে নিঃস্ব হতে হয় সাধারন জনগণকে। মোটা অংকের টাকার চুক্তিতে হয় সাধারন মানুষের কাজ।

    মোফাজ্জল হোসেন মুঠোফোনে বলেন, আপনি ভুল দেখেছেন। আমি সাইটে ছিলাম। ৩১ ধারা শেষ হওয়ার পর ফাইনাল প্রিন্ট এর জন্য যে যাঁচ করা হয় তাই করছিলাম।

    পেশকার আবুল কালাম আজাদ বলেন, ময়নাগুড়ি মৌজার যাঁচের কাজ চলছে। মোফাজ্জল আতাউরের সঙ্গে যাঁচের কাজ করেন। তবে এজলাসে বসে কাজ করাটা ঠিক হয়নি। এ ভুল যেন না হয় ব্যবস্থা নেওয়া হবে।

    পদবী জানতে পারা যায়নি অফিসের আতাউর রহমান বলেন, ‘মোফাজ্জল আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করছিলেন। এজলাসের চেয়ারে বসেনি সে স্কুলের মতো ছোট চেয়ারগুলোতে বসেছে। আপত্তি কোনো কেসেন শুনানী হয়নি সেটা ময়নাগুড়ি মৌজার যাঁচের কাজ করা হচ্ছিল।’

    এ বিষয়ে সহকারী সেটেলমেন্ট অফিসার ইকবাল হাসান বলেন, তিনি এ বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহন করবেন।

    এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবুল হাসান বলেন, আপনি (সাংবাদিক) ইউএনও স্যারকে জানিয়ে রাখেন। পরে বিষয়টি দেখবেন জানিয়েছেন। এ বিষয়ে কথা বলার জন্য জোনাল সেটেলমেন্ট অফিসারকে মঠোফোনে কলা করা হলে কলটি রিসিভ হয়নি।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।

  • তানোরে কৃষকদের জিম্মি করে টাকা আদায়, ডিসি অফিসে অভিযোগ

    তানোরে কৃষকদের জিম্মি করে টাকা আদায়, ডিসি অফিসে অভিযোগ

    আলিফ হোসেন,তানোরঃ
    কাবুলিওয়ালা প্রথা ও জমিদারি শাসন ব্যবস্থা বিলুপ্ত হয়েছে বহুকাল আগেই জমিদারি শাসন ব্যবস্থায় কৃষক শোষণের কথা শোনা গেলেও, সেরকম চিত্রই যেনো শত বছর পর মিলল তানোরের মাঠে মাঠে। সেচের কাজে নিয়োজিত বিএমডিএ’র গভীর নলকূপের একশ্রেণীর অপারেটর জমিদারের উমেদারের ভূমিকায় যেনো অবতীর্ণ হয়েছেন। তাদের হাতে জিম্মি হয়ে পড়েছে উপজেলার হাজার হাজার কৃষক। কিন্ত্ত বিএমডিএ’র কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার মিলছে না। অথচ তাদের অপতৎপরতার কারণে সরকারের উন্নয়ন চিত্র চাপা পড়ে যাচ্ছে। সরকারি দল ও স্থানীয় সাংসদের বিপক্ষে নেতিবাচক মনোভাব সৃষ্টি হচ্ছে এলাকার সাধারণ মানুষের মাঝে বলে শোনা যাচ্ছে।
    সম্প্রতি গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নের (ইউপি) নিমঘুটু গ্রামে বোরোখেতে সেচের পানি না পেয়ে কৃষক অভিনাথ ও রবি বোরো খেতেই বিষপানে আত্মহত্যা করেছে। এর পরেও ঘুম ভাঙ্গেনি বরেন্দ্রর। এখানো ডিপ অপারেটদের জুলুম-শোষণ-নির্যাতন চলছে। আর কতো অভিনাথ-রবির মৃত্যু হলে বরেন্দ্র জাগ্রত হবে।
    স্থানীয় সুত্রে জানা গেছে, তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) জেল নম্বর ১৬৫৫ ও ১৮১ নম্বর দাগে অবস্থিত বিএমডিএর গভীর নলকুপের বৈধ অপারেটর রেজাউল ইসলাম বাবু। কিন্ত্ত অপারেটর বাবুর কোনো ক্ষমতা নাই, তাকে একঘরে করে কথিত সমিতির নামে গভীর নলকুপ পরিচালনা করছে রাজনৈতিক পরিচয়ের আব্দুল মজিদ। স্কীমের কৃষকেরা অভিযোগ করে বলেন, কৃষকের কোনো মতামত না নিয়ে আব্দুল মজিদ ভুয়া কমিটি করে জোরপুর্বক
    কৃষকদের রীতিমতো শোষণ করে চলেছেন।
    এঘটনায় স্কীমের কৃষকেরা বাদি হয়ে আব্দুল মজিদের বিরুদ্ধে রাজশাহী জেলা প্রশাসক(ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ করেছেন।
    অভিযোগে বলা হয়েছে,ধানোরা সরদার পাড়া গ্রামের মৃত তাহার আলীর পুত্র মজিদুল ও আজিজুল গভীর নলকুপ অপারেটর রেজাউল ইসলাম বাবুকে জোরপূর্বক বিতাড়িত করে গভীর নলকুপ জবরদখল করেছে। এমনকি তারা ভুয়া সমিতি করে কৃষকদের কাছে জমি নিয়ে চাঁদাবাজি করছে। তারা কৃষকের অগোচরে তাদের জমি মৌসুমী আলু চাষিদের কাছে সেচসহ সাড়ে ১৬ হাজার টাকা বিঘা ইজারা দিয়ে কৃষকদের সর্বোচ্চ ১১ হাজার টাকা দিচ্ছেন। এভাবে প্রতি বিঘা জমিতে তারা কৃষকের সাড়ে ৫ হাজার টাকা করে আত্মসাৎ করছে। জমি কৃষকের রাজত্ব মজিদ-আজিজুলের।এরা যেনো নতুন ইংরেজ শাসন কায়েম করেছে। কেউ প্রতিবাদ করলেই তাকে এই সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের হাতে লঞ্চিত হতে হচ্ছে। কৃষকের কান্নায় আকাশ-বাতাস ভারী হলেও তারা কোনো প্রতিকার পাচ্ছেন না।
    এদিকে স্কীমের কৃষকদের মতামতের ভিত্তিতে সমিতি গঠনের দাবিতে কৃষকেরা সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
    এবিষয়ে জানতে চাইলে অপারেটর রেজাউল ইসলাম বাবু বলেন, তিনি ডিপের নিয়োগপ্রাপ্ত বৈধ অপারেটর, কিন্ত্ত তার কোনো দায়িত্ব নাই।আব্দুল মজিদ কৃষকের কোনো মতামত ছাড়াই ভুয়া কমিটি করে ডিপ চালাচ্ছে, অথচ মজিদ ডিপের কেউ না। এবিষয়ে জানতে চাইলে আব্দুল মজিদ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি সমিতির সভাপতি হিসেবে দায়িত্বপালন করছেন মাত্র। তিনি বলেন, বিএমডিএ নতুন করে কমিটি গঠন করলে তার কোনো আপত্তি নাই। #

  • এমপি’র মুখে সূর্যমুখীর হাসি

    এমপি’র মুখে সূর্যমুখীর হাসি

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    এবার সূর্যমুখী চাষ করে সবাইকে চমকে দিলেন খুলনা—৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। স্থানীয় এ সংসদ সদস্য চলতি মৌসুমে আগড়ঘাটা বাজারস্থ রাজনৈতিক কার্যালয়ের পাশে কপোতাক্ষের তীরে সূর্যমুখী চাষ করেছেন। ইতোমধ্যে ক্ষেতের সব গাছে ফুল ধরেছে। ফুলে ফুলে ভরে গেছে গোটা সূর্যমুখী ক্ষেত। কপোতাক্ষের পলি মিশ্রিত জমিতে দৃষ্টিনন্দন সৌন্দর্য বর্ধন করেছে সূর্যমুখী ফুল। সংসদ সদস্য এলাকায় অবস্থানকালীন সময় নিজেই তদারকি করেন সূর্যমুখী ক্ষেতটি। বুধবার ক্ষেতটি পরিদর্শন করেন সংসদ সদস্য রশীদুজ্জামান। এ সময় সূর্যমুখীর মাঝেই ফুটে ওঠে সংসদ সদস্যের মিষ্টি ঠোটের হাসি। এ সময় তিনি কোন জায়গা পতিত না রেখে প্রতি ইঞ্চি জায়গা কৃষি কাজের জন্য সর্বোচ্চ ব্যবহার করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সময়ের সাথে সাথে আমাদের এখন বহুমুখী ফসল উৎপাদন করতে হবে। যেখানে ভালো কোন ফসল হবে না, সেখানেও কিছু না কিছু উৎপাদন করতে হবে। সূর্যমুখী খুব সহজেই উৎপাদন করা যায় এবং আমাদের তেল জাতীয় আমদানী ব্যয় কমাতে পতিত জায়গায় সূর্যমুখী লাগানোর জন্য সবাইকে পরামর্শ দেন।

  • গ্রাম পুলিশদের আইনশৃঙ্খলা সংক্রান্ত দিক নির্দেশনা দিলেন এমপি রশীদুজ্জামান

    গ্রাম পুলিশদের আইনশৃঙ্খলা সংক্রান্ত দিক নির্দেশনা দিলেন এমপি রশীদুজ্জামান

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছার গ্রাম পুলিশদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন খুলনা—৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। তিনি বুধবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে গ্রাম পুলিশদের আইন শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি বলেন, এলাকায় কিছু মানুষ আছে যাদের কাজ সরকারের বিরুদ্ধে অপপ্রচার করা। সমসাময়িক বিষয় নিয়ে গুজব ছড়ানো। এদেরকে চিহ্নিত করে সামাজিকভাবে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এছাড়া এলাকায় কিছু অসৎ ব্যক্তি থাকেন যাদের কাজ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা। এদের বিরুদ্ধেও সতর্ক থাকতে হবে। সর্বপরি মাদক মুক্ত সমাজ গঠন সহ এলাকার অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধ সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদেরকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এ সময় গ্রাম পুলিশদের সভাপতি আফসার উদ্দীন ও সাধারণ সম্পাদক কালীপদ মন্ডল সহ সকল গ্রাম পুলিশরা উপস্থিত ছিলেন।

  • নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

    নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে আলোচিত স্বেচ্ছাসেবক লীগ নেতা জিয়াউল হাসান ফুয়াদ কাজী হত্যায় জরিত থাকার অভিযোগে ইউপি সদস্য রফিকুল ইসলাম হাওলাদার(৪০)কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার(১২মার্চ) বিকেলে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের বিসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    রফিকুল ইসলাম হাওলাদার চৌদ্দবুড়িয়া এলাকার বাসিন্দা তার পিতার নাম মৃত মোমিন উদ্দিন হাওলাদার। এসময় মো. শাহাদাত হোসেন(৪০) নামের আরও একজনকে একই হত্যাকান্ডের সাথে জরিত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। সে একই এলাকার মো. আনছার খানের ছেলে। রফিকুল ইসলাম হাওলাদার সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে দায়িত্বরত আছেন।

    উল্লেখ্য গত ৭জানুয়ারী দিবাগত রাতে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের বাসিন্দা ও ওই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিয়াউল হাসান ফুয়াদ কাজীকে তার বাড়ীর সম্মুখে অবস্থিত চৌদ্দবুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। গ্রেফতারকৃত অপর আসামী মো. শাহাদাত হোসেন ওই বিদ্যালয়ের নৈশপ্রহরী কাম দপ্তরী হিসেবে কর্মরত ছিলেন। হত্যাকান্ডের পর থেকেই সে পলাতক ছিল।

    নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মুরাদ আলী জানান, তাদের গ্রেফতারের জন্য পুলিশ তৎপর ছিল। গত মঙ্গলবার(১২মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের দুজনকেই আদালতে প্রেরন করা হয়েছে।

  • সুনামগঞ্জ জেলায় টিআরসি নিয়োগ-২০২৪ এর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত

    সুনামগঞ্জ জেলায় টিআরসি নিয়োগ-২০২৪ এর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত

    কে এম শহীদুল সুনামগঞ্জ:

    সুনামগঞ্জ জেলায় বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ জানুয়ারি-২০২৪ এর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৩ মার্চ ২০২৪ খ্রি.) সকাল ৯টায় টিআরসি নিয়োগের লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়। পরবর্তীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্সে মৌখিক পরীক্ষা শুরু হয়। শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ ৫০৩ জন প্রার্থী গত ৬ মার্চ সুনামগঞ্জ সরকারি কলেজে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ১৯৫ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পুরুষ প্রার্থী ১৭৮ জন এবং নারী প্রার্থী ১৭ জন।

    এই টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্, (পিপিএম-সেবা) উপস্থিত থেকে মৌখিক পরীক্ষার সার্বিক কার্যক্রম পরিচালনা করেন। এছাড়া মৌখিক পরীক্ষা বোর্ডের সদস্য সিলেট জেলার ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, পিপিএম এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।#

  • উজিরপুরে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও জরিমানা

    উজিরপুরে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও জরিমানা

    উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে ভ্রাম‍্যমান আদালতের অভিযানে অমুমোদনহীন একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও জরিমানা আদায় করা হয়েছে।

    বুধবার (১৩ মার্চ) দুপুর ২টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‍্যাজিস্টেট কে.এম ইশমামের নেতৃত্বে উপজেলার বামরাইল ইউনিয়নের জয়শ্রী বাজারে ঝটিকা অভিযান চালিয়ে তালুকদার ডায়াগানস্টিক সেন্টার অনুমোদনহীন ভাবে পরিচালনার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ওই প্রতিষ্ঠানের সত্বাধিকারী সাইফুল ইসলামের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেয়া হয়।

    এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি কে.এম ইশমাম জানান- অভিযান অব্যাহত থাকবে।