Category: দেশজুড়ে

  • প্রতিষ্ঠাতা’দের সাথে নব-নির্বাচিত কার্যকরি পরিষদের সৌজন্য সাক্ষাৎ

    প্রতিষ্ঠাতা’দের সাথে নব-নির্বাচিত কার্যকরি পরিষদের সৌজন্য সাক্ষাৎ

    মহিউদ্দীন চৌধুরী, ষ্টাফ রিপোর্টার।।
    দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহি সামাজিক সংগঠন ABETS এর সম্মানিত প্রতিষ্ঠাতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ABETS এর নব-নির্বাচিত কার্যকরি পরিষদ ২৪-২৫সেশনের নেতৃবৃন্দ।এই সময় প্রতিষ্ঠাতাগণ অতীতের মত আগামীতেও সকল কর্মাকান্ডে তাঁদের অংশগ্রহণ মূলক সহযোগিতা বজায় রাখবেন বলে আস্বস্ত করেন।এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত প্রতিষ্ঠাতা জসিম উদ্দিন বাবু,প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এম. ইদ্রিচ চৌধুরী অপু,প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম সাইফু,ট্রাস্ট’র সম্মানিত আহবায়ক সোহেল মাহমুদ সাগর,নব-নির্বাচিত সভাপতি হাশেম বাদুল,সহ-সভাপতি এমরান হোসেন জীবন,সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নিলয়,সাংগঠনিক সম্পাদক আজিজুল হক,দপ্তর সম্পাদক মফিজুল ইসলাম নিলয়,প্রচার সম্পাদক – রায়হান চৌধুরী,ক্রীড়া সম্পাদক – জাহাঙ্গীর আলম,সাংস্কৃতিক সম্পাদক – শহিদুল আলম,উন্নয়ন সম্পাদক – আনছারুল হক,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক – মোহাম্মদ ইয়াছিন,ত্রাণ ও দূর্যোগ সম্পাদক – ইমাম উদ্দিন জিসান,ধর্ম বিষয়ক সম্পাদক – এইচ এম বেলাল উদ্দীন চৌধুরী,শিক্ষা বিষয়ক সম্পাদক – নাঈম উদ্দিন বাবু,আইন বিষয়ক সম্পাদক – মিনহাজুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক – ইফতেখার ইসলাম সায়েম,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – রায়হান ইসলাম জুবায়ের(বাবু) প্রমূখ।

  • ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।স্মার্ট বাংলাদেশ গড়ি,ভোক্তাদের সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি”লঙ্ঘিত হলে ভোক্তা অধিকার অভিযোগ করলেই পাবেন প্রতিকার”এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ ই মার্চ-২০২৪ শুক্রবার সকালে পীরগঞ্জ উপজেলা প্রশাসনের সভা কক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা ভূমি সহকারী কমিশনার আব্দুল্লা আল রিফাত,স্যানিটারী ইন্সপেক্টর,পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিব হাসান প্রমুখ।

    উক্ত অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গীতি গমন চন্দ্র রায় গীতি,পীরগঞ্জ রিপোর্টাস ক্লাবের সভাপতি এএইচ লিটন ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

  • হবিগঞ্জে পপুলার জেনারেল হাসপাতালের পরিচালক তারেক আজিজ খানকে জেল জরিমানা

    হবিগঞ্জে পপুলার জেনারেল হাসপাতালের পরিচালক তারেক আজিজ খানকে জেল জরিমানা

    হবিগঞ্জ প্রতিনিধি।।

    হবিগঞ্জে চিকিৎসক ছাড়াই নার্স দিয়ে সিজারিয়ান অপারেশন করা এবং নিবন্ধন না থাকায় পপুলার জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাকে সাত দিনের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি নিবন্ধন না থাকায় অ্যাপোলো হাসপাতাল বন্ধ করে দেয়া হয়।

    সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূরুল হক জানান, নিয়মিত তদারকির অংশ হিসেবে সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূরুল হকের নেতৃত্বে পপুলার জেনারেল হাসপাতালে অভিযান চালানো হয়। অভিযানে ছিলেন নির্বাহী ম্যাজিস্টেট মোহাম্মদ আসাদুল হক, এসময় তারা দেখতে পান, কোনো চিকিৎসক ছাড়াই নার্সের মাধ্যমে এক গৃহবধূর সিজারিয়ান অপারেশন চলছে। পরে ২৫০ শয্যা হাসপাতালের বিশেষজ্ঞ সার্জন এনে অপারেশন সম্পন্ন করান সিভিল সার্জন। বিকেলে নিবন্ধন না থাকা এবং চিকিৎসক ছাড়া অপারেশনের দায়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক তারেক আজিজ খানকে পৃথক দুই ধারায় সাত দিনের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

    অপরদিকে নিবন্ধন না থাকায় আ্যপোলো হাসপাতালকে তালাবদ্ধ করা হযেছে। অভিযানে সার্বিক সহযোগিতা করে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্প।

  • নির্দেশনা না থাকলেও সেহেরীর জাগ্রত কাফেলা বন্ধ করে দিল ওসি

    নির্দেশনা না থাকলেও সেহেরীর জাগ্রত কাফেলা বন্ধ করে দিল ওসি

    রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: ১৫ মার্চ-২৪ইং।
    কুড়িগ্রামের রাজারহাটে সেহেরীর কাফেলায় বাঁধা প্রদান করলেন ওসি। বাঁধা উপেক্ষা করে সেহেরীতে রোজাদারদের মাইকিং করে জাগ্রত করলে মাইক এবং প্রচারের কাজে ব্যবহৃত পরিবহন জব্দের হুমকিও দিয়েছেন তিনি। যদিওবা জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে এমন নির্দেশনা না থাকলেও ওসির এমন জনবিদ্বেষী কর্মকান্ডে ক্ষোভ প্রকাশ করেছে ধর্মভীরু মুসলমানরা।তবে রাজারহাট থানা পুলিশ বলছে পরিবেশ দূষণ রোধে মাইকিং বন্ধ করে দিয়েছেন তারা।জানা গেছে, ১৩ মার্চ বুধবার রাত ৩টায় রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার তালুক গ্রামে কাফেলার উদ্যোক্তা যুবক মোহাম্মদ রনি ও তার সহকর্মীরা প্রতি বছরের ন্যায় সেহেরীর সময় রোজাদারদের জাগাতে কাফেলা বের করে। এ সময় রাজারহাট থানার এসআই নিরঞ্জনের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে ওই যুবকদের কাফেলা বন্ধ করে দেয়। এতে মানসিক কষ্ট পান যুবক রনি ও তার সহকর্মীরা।
    কাফেলার উদ্যোক্তা যুবক মোহাম্মদ রনি বলেন, ‘কি কারণে আপনারা কাফেলা বন্ধ দিচ্ছেন আমি পুলিশকে এমন প্রশ্ন করলে এসআই নিরঞ্জন বলেন- এটি ওসি স্যারের নির্দেশ। আপনারা যেদিক দিয়ে এসেছেন সেদিক দিয়ে চলে যান। আর কোনদিন মাইকিং করবেন না। যদি মাইকিং বের করেন তাহলে গাড়ি এবং মাইক থানায় নিয়ে যাওয়া হবে-েমন হুমকি দেন পুলিশ।
    চাকিরপশার ইউনিয়ন দফাদার রশিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।স্থানীয় কাদের আলী, আব্দুল বাতেন এবং মন্তাজ আলী বলেন, ‘যুবক রনি ও তার সহকর্মীরা প্রতি রমজান মাসে মাইকিং করে রোজাদারদের জাগিয়ে তোলে। তারা দীর্ঘ ১০-১৫ থেকে এভাবে কাফেলা বের করে। এতে দোষের কি আছে। এটা আমাদের ঐতিহ্য। তাছাড়া কোন পুলিশ অফিসার রাজারহাটের ইতিহাসে কোন বার কাফেলা বের করতে বাঁধা দেয়নি। এই ওসি সর্বপ্রথম রাজারহাটে সেহেরীর কাফেলা বন্ধ করে দিল। বিষয়টিতে আমরা ব্যাথিত।
    রাজারহাট থানার ওসি মোস্তাফিজুর রহমান পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে এসএসসির পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে কাফেলার মাইকিং বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া রমজান মাসে উচ্চ শব্দে মাইকিং করায় পরিবেশ দূষণ এবং অসুস্থ রোগীদের সমস্যার কারণে মাইকিং বন্ধ করে দিয়েছি।এ  ব্যাপারে কথা হলে কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, ‘আমি বিষয়টি জানি না। এরকম কোন নির্দেশনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন-এজাতীয় কোন নির্দেশনা নেই। আমি বিষয়টি দেখতেছি।#

    এনামুল হক সরকার
    রাজারহাট কুড়িগ্রাম।

  • আশুলিয়ায় স্টারলিং স্টাইলস লিঃ পোশাক কারখানা খোলে দেয়ার দাবীতে শ্রমিকদের মানববন্ধন

    আশুলিয়ায় স্টারলিং স্টাইলস লিঃ পোশাক কারখানা খোলে দেয়ার দাবীতে শ্রমিকদের মানববন্ধন

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের সরকার মার্কেট এলাকায় স্টারলিং স্টাইলস লিঃ পোশাক কারখানার শ্রমিকরা তাদের কর্মস্থল কারখানাটি খোলে দেয়ার দাবীতে মানববন্ধন করেছেন।

    শুক্রবার (১৫ মার্চ ২০২৪ইং) সকাল ১০টার দিকে স্টারলিং স্টাইলস লিঃ কারখানার প্রায় পাঁচ শতাধিক শ্রমিক ঈদের আগে তাদের কর্মস্থলে যোগদান করার ইচ্ছা পোষণ করে কারখানা খোলে দেয়ার দাবীতে মানববন্ধন করেছেন। এসময় মোছাঃ রাজিয়া বেগম নামের এক শ্রমিক বলেন, কিছু দুষ্কৃতিকারী কারখানার ভেতরে মারামারি করেছে, দোষীদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের অপরাধের শাস্তি হোক, আর ঈদের আগে আমরা চাই না কারখানা বন্ধ থাক, দ্রুত কারখানাটি খোলে শ্রমিকদের কাজে যোগদান করার জন্য কারখানার মালিকের হস্তক্ষেপ কামনা করছি।

    এ বিষয়ে আরো একাধিক শ্রমিক বলেন, গত ৭ মার্চ কিছু দুষ্কৃতকারী স্টাফদের লাঞ্চিত করাসহ মারপিট ও কারখানা ভাংচুর করে, এর কারণে আমাদের কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়, গত ৭ তারিখ থেকে শুক্রবার ১৫ মার্চ পর্যন্ত বন্ধ। সামনে ঈদ তাই মালিক পক্ষকে আমরা অনুরোধ করছি, আগামীকাল শনিবার থেকে কারখানাটি খোলে দেয়া হোক, তা নাহলে আমরা রাস্তায় বের হয়ে আন্দোলন করবো। গত ৭ মার্চ কিছু সংখ্যক দুষ্কৃতিকারী কারণে শ্রমিক অসন্তুষ্ট হয় এবং ভাঙচুরের ঘটনা ঘটে এমত অবস্থায় কোম্পানির সিদ্ধান্ত নিতে বাধ্য হলো ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ দেওয়া।

    মালিক পক্ষের কর্মকর্তারা বলেন, সকালে আমরা দেখতে পেলাম ফ্যাক্টির সামনে কিছু সংখ্যক শ্রমিক একত্রিত হয়ে মানববন্ধন পালন করতেছে কোম্পানির প্রদত্ত সুবিধাদি মেনে আমরা কাজ করতে ইচ্ছুক , তারা বলছে, অনতিবিলম্বে আমাদের ফ্যাক্টরি খুলে দেওয়া হোক, আমরা কাজ করতে আগ্রহী আমরা চাই না আমাদের ফ্যাক্টরি বন্ধ থাকোক, যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক।

    স্টারলিং স্টাইলস লিঃ এর কর্মকর্তা মোঃ মিজানুর রহমান সিনিয়র প্রোডাকশন ম্যানেজার বলেন, উপস্থিত শ্রমিকদেরকে আশ্বস্ত করলাম আমি আমার সিনিয়র ম্যানেজমেন্টের সাথে পরামর্শ করে ফ্যাক্টরি খোলার ব্যবস্থা নেব, এই বলে আমি আমার শ্রমিকদেরকে আশ্বস্ত করায় তারা মানববন্ধন থেকে শান্তিপূর্ণভাবে কারখানার সামনে থেকে সরে যান। তিনি জানান, হয়তো আগামীকাল কারখানা খোলে দেয়া হতে পারে। এ বিষয়ে মালিক পক্ষ ও শ্রমিকদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে ইনশাআল্লাহ।

  • ঠাকুরগাঁও জেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযান পরিচালনায়

    ঠাকুরগাঁও জেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযান পরিচালনায়

    প্রেস বিজ্ঞপ্তি
    ঠাকুরগাঁও জেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় ২ টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা।

    অদ্য ১৩.০৩.২০২৪ খ্রিস্টাব্দে জেলা প্রশাসন, ঠাকুরগাঁও এবং বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে ঠাকুরগাঁও জেলায় একটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

    উক্ত ভ্রাম্যমান আদালতে- মেসার্স ইয়াকুব ফুড ইন্ডাস্ট্রিজ, হরিহরপুর, রহিমানপুর, সদর, ঠাকুরগাঁও কে সিএম লাইসেন্স গ্রহণ না করে মানহীন লাচ্ছা সেমাই উৎপাদন ও বিক্রির দায়ে ২৫ হাজার টাকা এবং মেসার্স আনন্দ বেকারী, শহীদ মোহাম্মদ আলী সড়ক, সদর, ঠাকুরগাঁও কে মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ না করে পণ্য বিক্র‍য় বা পরিবেশন করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    উক্ত ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয় এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তারেক হাসান তাহসিন। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী আহসান হাবীব এবং ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী মোঃ তাওহিদ আল-আমিন

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • নড়াইলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    নড়াইলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি,

    নড়াইলের লোহাগড়া থানা পুলিশের অভিযানে ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, মঙ্গলবার (১২ মার্চ’) বিকালে এনআই এক্টের মামলায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৬,০০,০০০/- টাকা জরিমানাপ্রাপ্ত আসামি মোঃ সম্রাট মোল্লাকে গ্রেফতার করেছে নড়াইলের লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি মোঃ সম্রাট মোল্লা নড়াইল জেলার লোহাগড়া থানার বয়রা গ্রামের মশিয়ার মোল্লার ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইলের লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় এর তত্ত্বাবধানে এএসআই (নিঃ) বাচ্চু শেখ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইলের লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় বলেন, নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

  • তেঁতুলিয়ায় সেটেলমেন্ট অফিসের এজলাসে তথাকথিত নৈশ্য প্রহরী মোফাজ্জল

    তেঁতুলিয়ায় সেটেলমেন্ট অফিসের এজলাসে তথাকথিত নৈশ্য প্রহরী মোফাজ্জল

    মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সেটেলমেন্ট অফিসের এজলাসে বসে চুড়ান্ত যাঁচের শুনানি কাজ করতে দেখা গেছে তথাকথিত নৈশ্য প্রহরী মোফাজ্জল হোসেনকে। সোমবার (১১ মার্চ) দুপুরের দিকে সেটেলমেন্ট অফিসের এজলাস যেখানে বসে একজন সহকারী কিংবা উপসহকারী সেটেলমেন্ট অফিসার তাঁর বিচার কার্যক্রম চালিয়ে থাকেন ঠিক সেই বরাবরে বসে এই কার্যক্রম চালানোর ঘটনাটি ঘটে। এছাড়াও মোফাজ্জলকে উপজেলার বিভিন্ন মৌজায় আপত্তি কেস শুনানি ও আপীল কেসের শুনানিতে কপিস্ট কাম বেঞ্চ সহকারী (বিসি) হিসেবেও কাজ করতে দেখা গেছে।

    সরেজমিনে গিয়ে জানা যায়, মোফাজ্জল দীর্ঘদিন যাবৎ ওই অফিসে কাজ করার এক পর্যায় সু-সম্পর্ক গড়ে তোলেন। এরপর প্রায় ৪বছর আগে সু-সম্পর্কের ফাঁকফোকরে দৈনিক হাজিরার ভিত্তিতে নৈশ্য প্রহরীর কাজ নেন অফিসে। পরে শুরু করেন যত অনিয়ম-দুর্নীতি। সাম্প্রতিক তাঁর হাত শক্তিশালী করতে অফিসের ভিতরে যুক্ত করান আপন ভাই সুলতান আলীকে। কেউ যেন তার বিরুদ্ধে কোন কথা বলতে সাহস না পান পরিচয় দেন তিনি একজন আওয়ামী লীগ কর্মী। এদিকে তাঁর ভাই সুলতান আলীও দল ক্ষমতায় রয়েছেন। বর্তমানে মোফাজ্জল ও তাঁর ভাই ওপেন সিক্রেটে সেটেলমেন্ট অফিসের ভিতরে অনিয়ম ও দালালি করে আসছেন। আরও জানা যায়, আপত্তি কেস শুনানি ও আপীল কেসের শুনানি শুরু হলেই শালবাহান রোড মাঝিপাড়া এলাকার সুরত আমিন, কাজী গছ এলাকার নজরুল আমিন, সলেমান, আমানসহ অফিসটি বিভিন্ন দালালে ভরপুর হয়ে যায়। এদিকে নিঃস্ব হতে হয় সাধারন জনগণকে। মোটা অংকের টাকার চুক্তিতে হয় সাধারন মানুষের কাজ।

    মোফাজ্জল হোসেন মুঠোফোনে বলেন, আপনি ভুল দেখেছেন। আমি সাইটে ছিলাম। ৩১ ধারা শেষ হওয়ার পর ফাইনাল প্রিন্ট এর জন্য যে যাঁচ করা হয় তাই করছিলাম।

    পেশকার আবুল কালাম আজাদ বলেন, ময়নাগুড়ি মৌজার যাঁচের কাজ চলছে। মোফাজ্জল আতাউরের সঙ্গে যাঁচের কাজ করেন। তবে এজলাসে বসে কাজ করাটা ঠিক হয়নি। এ ভুল যেন না হয় ব্যবস্থা নেওয়া হবে।

    পদবী জানতে পারা যায়নি অফিসের আতাউর রহমান বলেন, ‘মোফাজ্জল আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করছিলেন। এজলাসের চেয়ারে বসেনি সে স্কুলের মতো ছোট চেয়ারগুলোতে বসেছে। আপত্তি কোনো কেসেন শুনানী হয়নি সেটা ময়নাগুড়ি মৌজার যাঁচের কাজ করা হচ্ছিল।’

    এ বিষয়ে সহকারী সেটেলমেন্ট অফিসার ইকবাল হাসান বলেন, তিনি এ বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহন করবেন।

    এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবুল হাসান বলেন, আপনি (সাংবাদিক) ইউএনও স্যারকে জানিয়ে রাখেন। পরে বিষয়টি দেখবেন জানিয়েছেন। এ বিষয়ে কথা বলার জন্য জোনাল সেটেলমেন্ট অফিসারকে মঠোফোনে কলা করা হলে কলটি রিসিভ হয়নি।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।

  • ময়মনসিংহ সদরবাসীকে উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসাইন এর শুভেচ্ছা

    ময়মনসিংহ সদরবাসীকে উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসাইন এর শুভেচ্ছা

    ষ্টাফ রিপোর্টারঃ
    নতুন চাঁদের পবিত্র মাসের মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান
    ময়মনসিংহ সদর উপজেলা সর্বস্তরের জনগণকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। হে… রাব্বুল আলামিন আমাদের সকলকে ৩০ দিন সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করুন আমিন। নতুন চাঁদের পবিত্র মাসের মাহে রমজানের শুভেচ্ছা বার্তা জানান ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আশরাফ হোসাইন সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা ও স্বাগতম।
    তিনি বলেন আবারও বছর ঘুরে পবিত্র মাহে রমজান মাস চলেএসেছে। আসুন আমরা সকলে মিলে মহান আল্লাহর কাছে। নিজেদেরকে সমর্পন করি এবং রমজানের পবিত্রতা রক্ষা করি।
    পবিত্র রমজান মাস শুরু হয়েছে এই মাস মুসলমানদের জন্য খুবই পবিত্র ফজিলতের একটি মাস। এ মাসে সকল মুসলিম নারী পুরুষের এক মাস রোজা রাখে সারা পৃথিবীর ইসলাম ধর্মের মানুষ এই পবিত্র রমজান মাসের জন্য অপেক্ষা করে থাকে। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আশরাফ হোসাইন।
    তিনি বলেন এই মাস মুসলিম সম্প্রদায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সময়। যদি রাখো রোজ… মন হবে তাজা। যদি পড় নামাজ… শক্ত হবে সমাজ। যদি পড় কোরআন, শক্ত হবে ঈমান। আমাদের সকলেই প্রতিদিনের রুটিন মাফিক জীবনের সঙ্গে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পানাহার থেকে নিজেকে বিরত রাখা পাশাপাশি নফল ইবাদতের মাধ্যমে ব্যস্ত থাকেন সবাই।

    রোজা বা সিয়াম হচ্ছে ইসলামের ৫ টি ফরজের মধ্যে ৩ নম্বর ফরজ। মহান আল্লাহ তাআলা সকল মুসলমান ব্যক্তির জন্য রোজা ফরজ করেছেন। মুসলিমদের জন্য রমজান মাস আল্লাহ পাকের এক অশেষ নিয়ামত। যা লিখে বুঝানো সম্ভব নয়। রমজান মাস এলে বেহেস্তের দরজা খুলে দেওয়া হয়,, দোযখের দরজা বন্ধ হয়ে যায় এবং শয়তানদের বেঁধে ফেলা হয়।

    আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করার জন্য বিশেষ একটি মাস লা এই রমজান মাসে আমাদের বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। সবাইকে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। সামনে যা আসছে রোজার দিন, খারাপ কাজ ছেড়ে দিন, ভালো কাজে যোগ *দিন, রোজা রাখবো ৩০ দিন, ইবাদত করব প্রতিটি দিন। আসুন আমরা সকলে মিলে মহান আল্লাহর কাছে নিজেদেরকে ল সমর্পন করি এবং রমজানের পবিত্রতা রক্ষা করি

  • “জেগে ওঠো বাংলার বিবেক” এবার নকলার সাংবাদিক রানা’কে নিয়ে প্রতিবাদি গান লিখলেন সুমন  গাইলেন রহিত

    “জেগে ওঠো বাংলার বিবেক” এবার নকলার সাংবাদিক রানা’কে নিয়ে প্রতিবাদি গান লিখলেন সুমন গাইলেন রহিত

    সুমন তালুকদার,
    শেরপুরের নকলার দৈনিক দেশ রূপান্তরের সাংবাদিক রানা ইউএনও অফিস বরাবর তথ্য আইনে তথ্য চাইলে তথ্য না দিয়ে উল্টো ভ্রাম্যমান আদালত মাধ্যমে তারা রানাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। এ ঘটনার পর-পরই বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি সারাদেশে একযোগে সাংবাদিক রানাকে নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদের একটা ঝড় তোলেন।

    সেই প্রতিবাদের অংশ হিসেবে কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর সাংবাদিক রানা’কে নিয়ে একটি প্রতিবাদী গান প্রকাশের ইচ্ছা পোষণ করলে বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশালের গৌরনদীর সাংবাদিক সুমন তালুকদার প্রতিবাদী গানটি লিখেন এবং বিএমএসএফ কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইটি বিষয়ক সদস্য ও বিএমএসএফ, বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক কন্ঠশিল্পী রহিত কে গানটিতে কন্ঠ দেওয়ার জন্য বলেন।

    ওই রাতেই রহিত মেধাবি তরুণ কম্পোজার রাব্বি খানের সংগীত আয়োজনে রাতারাতি গানটির চূড়ান্ত রেকর্ড সম্পর্ণ করেন। পরের দিন ভিডিও সহ সুনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান আর মিডিয়ার ব্যানারে গানটি প্রকাশ করেন মুহূর্তের মধ্যেই গানটি সারা বাংলাদেশের সাংবাদিকদের মধ্যে ছড়িয়ে যায় এবং ব্যাপক উদ্দীপনা তৈরি করে, সকলেই গানটির কথা, সুর ও সংগীত এর ভূয়সী প্রসংশাও করেন।

    উল্লেখ্য, গত বছর ৩০ জুলাই জাতীয় প্রেস কাবে অনুষ্ঠিত বিএমএসএফ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে সুমন তালুকদারের কথায় ও রাব্বি খানের সুর ও সংগীতে কন্ঠশিল্পী রহিতের কন্ঠে গাওয়া “তারা চায় অধিকার” শিরোনামে একটি থীম সং উদ্বোধন করেন এবং এবার ২০২৪ মালে বিএমএসএফ এর সহযোগী সংগঠন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির জন্য আরও একটি থীম সং গত ২৮-২৯ ফেব্রুয়ারী কুয়াকাটায় ৭ম কাউন্সিলে অনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন বিএমএসএফ এর প্রতিষ্ঠাতা, ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর। এবারের প্রতিবাদী গান “জেগে ্ওঠো বাংলার বিবেক” এ নিয়ে দেশে শুধুমাত্র সাংবাদিকদের নিয়ে লেখা বিএমএসএফ এর উদ্যোগে মোট ৩টি গান প্রকাশিত হলো।

    কন্ঠশিল্পী রহিত বগুড়ার সন্তান। তিনি স্থানীয় একটি দৈনিকে এবং ঢাকা থেকে প্রকাশিত “বাংলা পোর্টালে” সংবাদ সংশ্লিষ্ট কাজের সাথে যুক্ত রয়েছেন। এর আগে ২০০৮ সালে নিজের কথা ও সুরে দেশের খ্যাতনামা সংগীত পরিচালক আমজাদ হাসানের সংগীতায়জনে, ডি-মিডিয়ার ব্যানারে এবং ড্রাগন এন্টারটেইনমেন্ট এর পরিবেশনায় “সু-কন্যা” এ্যালবামের মধ্য দিয়ে বাংলাদেশের সংগীতাঙ্গনে অভিষেক ঘটে এই কন্ঠশিল্পী’র। তবে বর্তমানে বিভিন্ন বিষয়ভিত্তিক গানেই তাকে বেশি কন্ঠ দিতে দেখা যায়। বর্তমানে “বগুড়ার বীর সন্তান” “টোকাই” ও “ভেজামন” “তারা চায় অধিকার” এবং “কলমের শক্তি” সহ প্রায় ডজন খানেক বিষয় ভিত্তিক গানে কন্ঠ দিয়েছেন তিনি। শিঘ্রই এই সকল গানেরও ভিডিও প্রকাশের অপোয় রয়েছে বলে জানা যায়। অসংখ্য গানে কন্ঠ দিয়েছেন এবং অগণিত গানের গীতিকার ও সুরকার তরুণ কন্ঠশিল্পী রহিত। তবে এবারের প্রতিবাদী গান “ জেগে ্ওঠো বাংলার বিবেক” নিয়ে বেশ আশাবাদী তিনি।

    এদিকে প্রতিবাদী এই গানের বিষয়ে বিএমএসএফ ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর ও যুগ্ম সম্পাদক খোকন আহমেদ হিরা বলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি সব সময় সাংবাদিকদের নির্যাতনের বিরুদ্ধে পূর্বেও কাজ করে এসেছে ভবিষ্যতেও করবে। তারা সারা দেশের সকল সাংবাদিক কে বিএমএসেফের সাথে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানান।