Category: দেশজুড়ে

  • মহান স্বাধীনতা  দিবস  উপলক্ষে বিজিবি-বিএসএফ যৌথ রিট্রিট সিরিমনি প্যারেড অনুষ্ঠিত

    মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিজিবি-বিএসএফ যৌথ রিট্রিট সিরিমনি প্যারেড অনুষ্ঠিত

    আজিজুল ইসলামঃ
    যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি এর বেনাপোল আইসিপির নৌম্যানসল্যানডে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিজিবি-বিএসএফ যৌথ রিট্রিট সিরিমনি প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

    বিজিবি প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সুবেদার মোঃ মিজানুর রহমান এবং বিএসএফ পক্ষে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সাব ইন্সপেক্টর সাদমির সিং ।

    বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন
    খুলনা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ রেজাউল কবির, যশোর রিজিয়নের অপারেশন অফিসার লেঃ কর্নেল মোহাম্মদ আনোয়ারুল মাজহার পিএসসি,এসি, পিবিজিএম, যশোর (৪৯বিজিবি) এর অধিনায়ক,লেঃ কর্নেল আহম্মেদ হাসান জামিল, ও সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা।
    বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ডিআইজি শ্রী তারনি কুমার বিএসএফ কলকাতা,
    স্টাফ অফিসার অজয় ​​কুমার শর্মা,অবিনাশ কুমার,
    ১৪৫/উপ অধিনায়ক শ্রী অলক কুমার।
    প্যারেড শেষে বিজিবি ও বিএসএফের অফিসাররা প্যারেড কমান্ডারদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।

  • ঈদুল ফিতরে দুই হাজার গরীব দুস্থ পরিবারকে ঈদ উপহার দিবেন অষ্টধার ইউপি চেয়ারম্যান

    ঈদুল ফিতরে দুই হাজার গরীব দুস্থ পরিবারকে ঈদ উপহার দিবেন অষ্টধার ইউপি চেয়ারম্যান

    আরিফ রববানী ময়মনসিংহ। : ময়মনসিংহ সদর উপজেলার ১ নং অষ্টধার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক আরমান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নের ২০০০(দুই হাজার) গরীব দুস্ত পরিবারেরকে ঈদ উপহার দিবেন বলে জানিয়েছেন। তিনি পারিবারিকভাবে তার ব্যক্তিগতউদ্যোগে এই ঈদ উপহার দিবেন বলে জানান এবং সে লক্ষে প্রস্তুতি নিচ্ছেন।

    এবিষয়ে চেয়ারম্যান এমদাদুল হক আরমানের কাছে জানতে চাইলে তিনি জানান- আমারা দীর্ঘদিন যাবৎ এলাকার গরীব দুস্ত পরিবারগুলোকে বিভিন্ন সময়ে সার্বিক সহযোগিতা করে আসছি এরই ধারাবাহিকতায় আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আনন্দ থেকে যেনো কেউ বঞ্চিত না হয় এবং আমার অষ্টধার ইউনিয়নের সকলেই আনন্দঘন পরিবেশে পালন করতে পারে সে লক্ষে এমন উদ্যোগ।

    সুত্র জানিয়েছে-প্রতিটি দুর্যোগকালীন সময়েই চেয়ারম্যান এমদাদুল হক তার ব্যক্তিগত উদ্যোগে গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ান। বিগত করোনা পরবর্তী সময়ে পবিত্র ঈদুল ফিতরের সময় ইউনিয়নের ৪০০০(চার হাজার) পরিবারকে নতুন শাড়ী লুঙ্গি ঈদ উপহার দিয়েছিলেন।সদাহাস্যউজ্বল, সদালাপী, উইনিয়নে গরীব হৈতসী ও দানবীর হিসেবে ক্ষ্যত এমদাদুল হক আরমানের কাছে তার অনুভূতির কথা জানতে চাইলে তিনি বলেন – বঙ্গবন্ধু কণ্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দারিদ্র্য মূক্ত বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ব্যক্ত করেছেন তারই ফলসূতি হিবে অষ্টধার ইউনিয়নে ক্ষুধা, দারিদ্র্য, দূর্নীতি, সন্ত্রাস, মাদক, চুরি-ছিনতাই মুক্ত ইউনিয়ন গড়ার জন্য আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে ইউনিয়ন বাসীর সচেতন মহলের সহযোগিতায় অনেকাংশে সফল হয়েছি।

    তিনি আরো বলেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো থাকলে, দেশের মানুষ ভালো থাকবে।করোনাকালীন দেশের ক্রান্তিলগ্নে কোনো মানুষ না খেয়ে মারা যায়নি। শীতেও কেউ শীতবস্ত্রের জন্য কষ্ট করেনি। সরকারের পক্ষ থেকে আর্থিকভাবে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। ঘরে ঘরে নগদ অর্থসহ ঈদ উপহার হিসেবে বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া কার্যক্রম চলমান রয়েছে। একই সাথে তিনি প্রতিটি দুর্যোগপুর্ণ মুহুর্তে ইউনিয়নের সকল বৃত্তবান ব্যক্তিদেরকেও গরীব ও দুস্ত পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।

  • ৫০ বছর পর গৃহহীন প্রতিবন্ধী ফিরোজার স্বপ্ন কুটিরে ফেরা

    ৫০ বছর পর গৃহহীন প্রতিবন্ধী ফিরোজার স্বপ্ন কুটিরে ফেরা

    বিশেষ সংবাদদাতাঃ

    দীর্ঘ ৫০ বছর পর গৃহহীন প্রতিবন্ধী, বিধবা ও বয়োবৃদ্ধা ফিরোজা বেগম তার স্বপ্ন কুটিরে ফিরেছে। গত ১৩ মার্চ বিকেল ৪টায় বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে ফিরোজার স্বপ্ন কুটিরের উদ্ভোধন করেন অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক পূর্বকোণের হাটহাজারী সংবাদদাতা খোরশেদ আলম শিমুল ও হাটহাজারী দর্পন-২৪ ডটকম এর এডমিন সাংবাদিক মোহাম্মদ আলী।
    জানা যায়, হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা মাহলুমা এলাকার আজগর আলী পন্ডিত বাড়ীতে ফিরোজা বেগম এর জন্ম। বর্তমানে বয়স প্রায় ৬০ বছর। বাবা নুর মোহাম্মদ। পেশায় ছিলেন একজন সাম্পানের মাঝি। মা নুর জাহান বেগম গৃহিণী। নুর মোহাম্মদ- নুর জাহান দম্পতির ৩ কন্যা ফিরোজা, ফেরদৌসি ও রোকেয়া। পারিবারিক কলহের জেরে ফিরোজার বাবা-মায়ের সংসার ভেঙ্গে যায়। নাবালিকা ফিরোজা ও ফেরদৌসি বাবার সাথে থাকলেও শিশু রোকেয়াকে জনৈক ব্যক্তি নিয়ে যায় দত্তক হিসেবে।
    মা হারা ফিরোজার বয়সের সাথে সাথে প্রকাশ পেতে শুরু করে বাক, বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধীতা। পরবর্তীতে পিতৃ হারা হয়ে ফিরোজা ভিটে ছাড়া হয় সৎ মা ও ভাইয়ের রোষানলে। সন্দ্বীপ এলাকার নদী ভাঙ্গনে উদ্বাস্তু হয়ে প্রতিবন্ধী যুবক শাহ আলম আশ্রয় নেয় ফিরোজার পৈত্রিক বাড়ীতে। এলাকাবাসী ফিরোজার সাথে শাহ আলমের বিবাহ দেন। শাহ আলম- ফিরোজা দম্পতির ১পুত্র মোঃ ইলিয়াছ ও ১কন্যা নাঈমা বেগম। ইলিয়াছের বর্তমানে বয়স- ৩৩, উচ্চতা সাড়ে তিন ফিট (বামন)। মানসিক, বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী ইলিয়াছ বিয়ে করে দৃষ্টি প্রতিবন্ধী সাকি আকতারকে। ইলিয়াছ-সাকি দপ্ততির ২কন্যা তানহা মনি (৮) ও মোনতাহা মনি (১)। শিশু মোনতাহার শরীরেও প্রতিবন্ধীতা প্রকাশ পেতে শুরু করেছে।
    প্রায় ১০ বছর পূর্বে ফিরোজা বিধবা হয়। শারীরিক প্রতিবন্ধীতার কারণে শ্রম দিয়ে আয় করার সামর্থ্য নেই। প্রতিবেশীদের আশ্রয়ে ফাই-ফরমাইশ খেটে এবং সাহায্য নিয়ে কোনভাবেই বেঁচে থাকা।
    ফিরোজা পরিবারের ৫সদস্য রোদ, বৃষ্টি, হাঁড কাঁপানো শীত উপেক্ষা করে স্যাঁতসেঁতে ১০০ বর্গফুটের ছোট্ট ভাঙ্গা কুঁড়েঘরে দীর্ঘদিন অতিবাহিত করছিলেন মানবেতর জীবন। এলাকার হিতাকাক্সক্ষী মোঃ সলিমুল্লাহ, মোঃ মোরশেদুল ইসলাম ও মোঃ মোজাহেদুল আলম প্রতিবন্ধী ফিরোজার সৎ মা ও ভাই এর সাথে লড়াই করে ৩৩০ বর্গফুট ভূমি উদ্ধার করে। দীর্ঘ ২ মাস অক্লান্ত পরিশ্রমে সেপটিক ট্যাংক, কমন বাথরুম, রান্না ঘরসহ থাকার জন্য তৈরী হয় ২ কক্ষের সেমিপাকা “ফিরোজার স্বপ্ন কুটির”। বিদ্যুৎ সংযোগ দিয়ে লাগানো হয় লাইট ও ফ্যান। ঘর তৈরিতে ব্যয় হয় ৩ লক্ষ ৬৫ হাজার টাকা। দুই তৃতীয়াংশ আর্থিক সহযোগিতায় এগিয়ে আসেন অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম ও তাঁর ছোট বোন জাহানারা বেগম। আরো সাহায্যের হাত বাড়ায় ফিরোজার হিতাকাক্সক্ষী আমান উল্লাহ, মোঃ সাহাব উদ্দিন, মোঃ সোহেল সওদাগর, মোঃ শহিদুল্লাহ চৌধুরী, মোঃ খলিল, মোঃ ফরহাদ, মোঃ এনামুল তৈয়ব সবুজ, মোঃ ফোরকান নয়ন, মোঃ মঈন উদ্দীন, আবুল কাশেম, হাফেজ মোঃ নাছির উদ্দিন, জয়নাল চৌধুরী বাবু, মোঃ নাঈম, মৌলানা মোঃ ফরিদ, মোঃ জাহাঙ্গীর, মোঃ সুমন, মোঃ জাহাঙ্গীর দুলাল, মামুনুর রশিদ, মোঃ মোজাম্মেল মাস্টার ও মোঃ হাসান।
    পবিত্র খতমে কোরআন পাঠের মাধ্যমে বর্ণাঢ্য শুভ উদ্বোধনের পর ফিতা কেটে ফিরোজা পরিবারের সকল সদস্য ঘরে প্রবেশ করে। ঘর পেয়ে খুশি ফিরোজা পরিবার। প্রাকৃতিক দূর্যোগে তাদের কষ্ট ও ভয় দূর হয়েছে।
    উদ্বোধন শেষে অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম বলেন- প্রতিবন্ধী ফিরোজা পরিবারের কর্মক্ষম ৫ সদস্যের মাথা গোঁজার ঠাঁই হয়েছে। তাদের মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, চিকিৎসা ও শিক্ষার কোন ব্যবস্থা নেই। সরকারীভাবে ফিরোজা বেগম প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবা ভাতার আওতায় আসেনি। তিনি দেশের প্রশাসন, ধনী ব্যক্তি ও এলাকার জন প্রতিনিধিদের এগিয়ে এসে অসহায় প্রতিবন্ধী ফিরোজা পরিবারের পাশে দাঁড়াতে আহবান জানান। “ফিরোজার স্বপ্ন কুটির” উদ্বোধনে উপস্থিত থেকে বক্তব্য দেন এলাকার সমাজ সেবক মোহাম্মদ ইদ্রিছ, মোহাম্মদ মঞ্জুরুল আলম ও মোঃ নাজিম উদ্দিন প্রমুখ। বক্তাগণ এ ধরনের মহতি উদ্যোগের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ দেন ও দীর্ঘায়ু কামনা করেন।

  • তানোরে এক ছাত্রীর আত্মহত্যা

    তানোরে এক ছাত্রীর আত্মহত্যা

    আলিফ হোসেন,

    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ

    রাজশাহীর তানোরে গাছে উঠে গলায় রশি পেঁচিয়ে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। নিহতের নাম জান্নাতুন খাতুন (১৭)। সে বহরইল গ্রামের জান মোহাম্মদের কন্যা। গত ২৪ মার্চ রোববার দিবাগত রাতে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন এলাকাবাসি।

    স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত জান্নাতুন সম্প্রতি এসএসসি পরীক্ষা দিয়েছেন। অনেক আগে থেকেই এক পরিচিত ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে তার। বিষয়টি পরিবারের লোকজন জানতে পেয়ে তাকে বকা-ঝকা করে। এমতাবস্থায় সে সকলের অগোচরে হঠাৎ করে গত রোববার বাড়ির পাশে এক গাছে উঠে গলায় রশি পেঁচিয়ে আত্নহত্যা করে। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠায়।

    এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন- ধারণা করা হচ্ছে, প্রেমের সম্পর্কের সূত্র ধরে জান্নাতুন গাছে উঠে আত্মহত্যা করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান ওসি।

  • তানোরে আদিবাসী নারীকে দলবদ্ধ ধর্ষণ আটক ৩

    তানোরে আদিবাসী নারীকে দলবদ্ধ ধর্ষণ আটক ৩

    আলিফ হোসেন,

    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে আলু কুড়াতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক আদিবাসী নারী। এ ঘটনায় তিনজনকে আটক করেছে তানোর থানা পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) চকরতিরা (শালতলা) গ্রামের বাজুন মার্ডীর পুত্র সামুয়েল মার্ডী (২৫),কিলিশ মুর্মুর পুত্র রুবেল মুর্মু(২১) ও নরেশ হাঁসদার পুত্র শিবেন হাঁসদা(২২)। গত ২৩ মার্চ রোববার দিবাগত রাতে উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) শালতলা গ্রামে এই ঘটনা ঘটেছে।
    স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমাস্তাপুর উপজেলার রতনপুর এলাকার জনৈক ব্যক্তির কন্যা (২০) তার দুই বোনকে নিয়ে কলমা ইউনিয়নের শালতলা গ্রামে আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে মাঠে আলু কুড়াতে যায়। আলু কুড়াতে গিয়ে সামুয়েল মার্ডীর সঙ্গে তার পরিচয় হয়। এদিকে পরিচয়ের সুত্র ধরে মোবাইল ফোনে রাত সাড়ে ৯ টার দিকে সামুয়েল মার্ডী ওই নারীকে তার পিসির বাড়ির পিছনে একটি আম বাগানে ডাকেন। সেখানে ওই নারী উপস্থিত হলে,তারা দলবদ্ধ হয়ে তাকে হাত পা বেঁধে ধর্ষণ করে পালিয়ে যায়। পরবর্তীতে ওই
    নারীর চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে বিধ্বস্ত অবস্থায় উদ্ধার বাড়িতে নিয়ে যায়। এঘটনায় একইদিন ভিকটিম বাদি হয়ে স্যামুয়েলসহ তিনজনকে আসামি করে ধর্ষণ মামলা করেন। এদিকে জেলা পুলিশ সুপারের(এসপি) ও সহকারী পুলিশ সুপারের (এএসপি)
    (গোদাগাড়ী সার্কেল) নির্দেশনায় তানোর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করেছেন। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম জানান, দলবদ্ধ ধর্ষণের ঘটনায় থানায় মামলা করা হলে,বিশেষ অভিযান পরিচালনা করে আসামীদের আটক করা হয়। #

  • বানারীপাড়ায় ২৫ মার্চ গণ হত্যা দিবস পালন

    বানারীপাড়ায় ২৫ মার্চ গণ হত্যা দিবস পালন

    বানারীপাড়া প্রতিনিধি।। সোমবার ২৫ মার্চ সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়জনে উপজেলার গাভা বধ্যভূমি চত্ত্বরে গণ হত্যা দিবস-২০২৪ পালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ডাক্তার অন্তরা হালদার সভাপতিত্ব করেন। দিবসটির তাৎপর্যের উপর আলোচনা করেন বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ গোলাম ফারুক, কৃষি কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাইনুল ইসলাম, উপজেলা ওয়ার্কাস পার্টির সভাপতি অধ্যাপক মন্টুলাল কুন্ড প্রমূখ।
    আলোচনা সভার পূর্বে বধ্যভূমি বেদিতে বিভিন্ন প্রতিষ্ঠান পূষ্পত্বক অর্পণ করে।#

  • পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গণহত্যা দিবস পালিত

    পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গণহত্যা দিবস পালিত

    মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৪ পালিত হয়েছে। সোমবার (২৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু ও উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি কর্মকর্তাসহ বীরমুক্তিযোদ্ধাগণকে সাথে নিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। পরে উপজেলা পরিষদ হলরুমে গণহত্যার তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে রাব্বির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু।

    এসময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, তেঁতুলিয়া মডেল থানার ভারপাপ্ত কর্তকর্তা (ওসি) সুজয় কুমার রায়, উপজেলা কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌস, উপজেলা সমাজসেবা অফিসার শাহ মোঃ আল আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, উপজেলা মৎস্য অফিসার মাহবুবুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

    এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

    সভায় বক্তারা ২৫ মার্চে গণহত্যা দিবসের গুরুত্ব ও তাৎপর্য এবং এর অন্তর্নিহিত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

    মুহম্মদ তরিকুল ইসলাম।

  • ধামইরহাটে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

    ধামইরহাটে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

    আবুল বয়ান, ধামইরহাট প্রতিনিধি :

    নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও আসমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল। বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) মোসা. জেসমিন আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো.শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক আবু মুছা স্বপন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, শিক্ষা অফিসার রবিউল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশীদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, বনবিট কর্মকর্তা আনিছুর রহমান, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, গ্রাম আদালতের সমন্বয়ক ধীমান দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তাগণ ২৫ মার্চ গণহত্যা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোকপাত করেন।

    আবুল বয়ান।

  • যশোরের শার্শায় ছেলের ইটের আঘাতে প্রান গেলো পিতার

    যশোরের শার্শায় ছেলের ইটের আঘাতে প্রান গেলো পিতার

    আজিজুল ইসলামঃ যশোরের শার্শায় নেশা করার টাকা না পেয়ে ইটের আঘাতে বাবাকে খুন করলো ছেলে। ঘটনাটি শার্শা উপজেলার কাজির বেড় গ্রামের।

    স্থানীয়রা জানান, মাদকাসক্ত ছেলের ইটের আঘাতে পিতা মহিউদ্দিন (৬২) নিহত হয়েছেন। তিনি মৃত দুর্লভ সর্দারের ছেলে। পুলিশ পিতার হত্যাকারী ছেলে জনিকে আটক করেছে।

    ঘাতক জনির ভাই জাহিদ জানান, গত ১৭৷ ই মার্চ রোববার তার ছোট ভাই জনি নেশা করার জন্য বাবার কাছে ১০ টি টাকা চায়, এনিয়ে পিতা পুত্র ঝগড়া লাগে। এক পর্যায়ে পিতা তার ছেলেকে লাঠি নিয়ে ধাওয়া করে। ধাওয়া খেয়ে ছেলে তার বাবার মাথায় ইট ছুড়ে মারে। এতে তিনি গুরুতর আহত হন।৷ এ অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার ডাক্তার তাকে ঢাকায় শেফার্ড জারেন। এক সপ্তাহ হাসপাতালে রেখে বাড়ীতে নিয়ে আসার পর রবিবার রাতেই তিনি মারা যান।

    এ ব্যাপারে শার্শা থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে । লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবং জনিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে রাখা হয়েছে ।

  • তানোরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মামুনের গণসংযোগ

    তানোরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মামুনের গণসংযোগ

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদন্দিতার ইচ্ছে প্রকাশ করে মাঠে নেমেছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক ও কামারগাঁ ইউপির দু’বারের সফল চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মামুন।
    জানা গেছে, ২৪ মার্চ রোববার উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) কুন্দাইন, কচুয়া, কৃষ্ণপুর ও মোহাম্মদপুর মোড়ে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ এবং আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে নিজের জন্য ভোট প্রার্থনার মধ্য দিয়ে গণসংযোগ করেন আব্দুল্লাহ আল মামুন। এদিকে গণসংযোগে সাধারণ মানুষের স্বত্বস্ফুর্ত অংশগ্রহণ মামুনকে আশাবাদি করে তুলেছে।অন্যদিকে উপজেলা নির্বাচন ঘিরে সাধারণ ভোটারদের মধ্যে বোধদয় হয়েছে এটা স্থানীয় নির্বাচন ক্ষমতা পরিবর্তনের নির্বাচন নয়। এছাড়াও এই নির্বাচনে বিএনপি-জামায়াত অংশগ্রহণ করছেন না। এমনকি দলীয় প্রতিক থাকছে না। আবার নির্বাচনে যারা চেয়ারম্যান পদে প্রতিদন্দিতা করছেন তারা আওয়ামী লীগের ঘরের মানুষ এখানে বিরোধীতা বলে কিছু নাই। ভোটারগণ যাকে যোগ্য মনে করবেন তাকেই ভোট দিবেন। আব্দুল্লাহ আল-মামুন এক সময়ের দাপুটে রাজপথের লড়াকু সৈনিক। দীর্ঘদিন যাবত নিজে বঞ্চিত রয়েছেন এবং আওয়ামী লীগের নিপিড়ীত-নির্যাতিত, শোষণ-বঞ্চনার শিকার নেতাকর্মীদের অধিকার আদায়ে তাদের পাশে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন। উপজেলার হাজার হাজার বঞ্চিত ও নিপিড়ীত মানুষ এবার মামুনকে নিয়ে তাদের অধিকার আদায়ের স্বপ্ন দেখছেন। তারা তাদের সর্বস্ব বিলিয়ে এবার মামুনকে একটা জায়গায বসাতে চাই। যেখানে পাওয়া না পাওয়া বলে কোনো কথা থাকবে না। কিন্ত্ত তারা তাদের কথা বলতে পারবেন, তাদের কথাও শোনবেন এমন একটা জায়গা তৈরী করতে চান।ওদিকে বিএনপি-জামায়াত প্রার্থী না দিলে তাদের ভোট মামুনের বাক্সে যাবার উজ্জ্বল সম্ববনা রয়েছে। তানোর উপজেলা নির্বাচনে এবার জয়-পরাজয়ে বড় ভূমিকা রাখবে বিএনপি-জামায়াতের ভোট ব্যাংক বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।#