Category: দেশজুড়ে

  • নওগাঁয় গৃহবধু হত্যা মামলার মূল পরিকল্পনাকারী শাশুড়ি , স্বামী ও দেবরকে আটক

    নওগাঁয় গৃহবধু হত্যা মামলার মূল পরিকল্পনাকারী শাশুড়ি , স্বামী ও দেবরকে আটক

    আবুল বয়ান, ধামইরহাট প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে গৃহবধু আয়না হত্যা মামলার মূল পরিকল্পনাকারী শাশুড়ি, স্বামী ও দেবর কে ঢাকার আদাবর নামক এলাকা থেকে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র‌্যাব। আটককৃত আসামীরা হলো- ধামইরহাট উপজেলার বিহারীনগর গ্রামের খোরশেদ আলমের স্ত্রী আমেনা বেগম এবং ছেলে মো. নুরুল আমিন ওরফে এরশাদ (৩২) ও মো. শাকিল হোসেন (২২)।

    মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে র‍্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট এর অভিযানিক দল (২৬ মার্চ) ভোর ৫টা ৪৫ মিনিটে ঢাকা জেলার আদাবর থানাধীন সুনিবির হাউজিং এলাকা হতে আমেনা হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামীদেরকে গ্রেফতার করে।

    মামলা সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ ধামইরহাট উপজেলার উমার ইউনিয়নের বিহারীনগর গ্রামের নুরুল আমিন ওরফে এরশাদ এর স্ত্রী মহসিনা খাতুন ওরফে আয়না (৩০) কে ভোর রাতে বাড়ীর পূর্ব পার্শ্বে একটি আম গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। পরবর্তীতে পরিবারের লোকজন থানা পুলিশ কে খবর দিলে সকালে পুলিশ লাশ উদ্ধার করে।

    উল্লেখ্য যে, মৃত আয়না আক্তারের সাথে তার শাশুড়ী আমেনা, স্বামী এরশাদ ও দেবর শাকিল এর সাথে প্রায়ই বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা, সোফা সেট, আলমীরা ও খাট ইত্যাদি আনার জন্য বিরোধ লেগেই থাকতো। বিরোধের জের ধরে হত্যার মূল পরিকল্পনাকারী শাশুড়ী আমেনা, স্বামী এরশাদ, দেবর শাকিল এবং আমেনার জামাতা বিদ্যুৎ তাকে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে আম গাছে ঝুলিয়ে রেখেছে বলে জানান মৃতের স্বজনরা। মৃতের চাচা আব্দুল হামিদ বাদী হয়ে ধামইরহাট থানায় ভাতিজিকে শ্বাসরোধে হত্যার দায়ে একটি হত্যা মামলা রুজু করেন।

    মামলার রুজু হওয়ার পর থেকেই শাশুড়ী আমেনা, স্বামী এরশাদ, দেবর শাকিল ও আমেনার জামাতা বিদ্যুৎ আত্নগোপনে চলে গেলে র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি অভিযানিক দল গত (২৩ মার্চ) আমেনার জামাতা বিদ্যুৎ কে নওগাঁর ধামইরহাট উপজেলার গোপিরামপুর নামক এলাকা থেকে গ্রেফতার করে এবং আমেনা, এরশাদ ও শাকিল কে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালায়।

    পরবর্তীতে র‌্যাব-২, সিপিসি-১ এর সহায়তায় হত্যার মূল পরিকল্পনাকারী আমেনা, স্বামী এরশাদ ও দেবর শাকিল কে ঢাকা জেলার আদাবর থানাধীন সুনিবির হাউজিং এলাকায় আত্নগোপনে থাকাকালে তাদেরকে গ্রেপ্তার করে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ।

    আবুল বয়ান।।

  • মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সুনামগঞ্জ জেলা পুনাকের শ্রদ্ধা নিবেদন

    মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সুনামগঞ্জ জেলা পুনাকের শ্রদ্ধা নিবেদন

    কে এম শহীদুল সুনামগঞ্জ:

    ২৬শে মার্চ ২০২৪ খ্রি. মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে অবস্থিত শহিদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন সুনামগঞ্জ জেলা পুনাকের সাধারণ সম্পাদিকা সুনন্দা দাস। এ সময় সুনামগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ উপস্থিত ছিলেন।##

  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের কবরে গার্ড অফ অনার ও পুষ্পস্তবক অর্পণ

    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের কবরে গার্ড অফ অনার ও পুষ্পস্তবক অর্পণ

    আজিজুল ইসলামঃ
    স্বাধীনতা দিবস উপলক্ষে একাত্তরের রণাঙ্গনের সাহসী সন্তান বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধীস্থলে যশোর-৪৯ বিজিবির পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয়। গার্ড অফ অনার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির উপ-অধিনায়ক মেজর সেলিমুদ্দোজা। এ সময় স্থানীয় সাংসদ সদস্য, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ এর পরিবারের সদস্যবৃন্দসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। আজ মঙ্গলবার (২৬ মার্চ) সকালে শার্শা উপজেলার কাশিপুর তার কবরে গার্ড অফ অনার, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও দোয়ার অনুষ্ঠান করেন।
    এ সময় উপস্থিত ছিলেন, শার্শার সাংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশি, যশোর-৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সেলিমুদ্দোজা, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সরকারী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাছানুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাফ্ফর হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

  • চারঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    চারঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটেও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন হয়েছে।

    উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসের কর্মসূচি মোতাবেক মঙ্গলবার সকাল ০৬:১৫ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন।

    সকাল ৮ টায় আনুষ্ঠানিক ভাবে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল ০৮:৩০ মিনিটে পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস, স্কাউটস, রোভার স্কাউটস এবং গার্লস গাইড সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যরা কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

    সকাল ৯ টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চারঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলাম।

    এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান আলমাছ, চারঘাট পৌর মেয়র একরামুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ আল মামুন হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালী উল্লা মোল্লা, সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোহেল রানা, ভায়ালক্ষীপুরের ইউপি চেয়ারম্যান আবদুল মজিদ, জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম বাদশা প্রমুখ।

    সবশেষে, উপজেলার বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবাবের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • মোংলা ইপিজেডে শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় মামলা, ১০ শ্রমিককে কারাগারে প্রেরণ

    মোংলা ইপিজেডে শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় মামলা, ১০ শ্রমিককে কারাগারে প্রেরণ

    মোংলা প্রতিনিধি।
    মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) ভারতীয় মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভের পর সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। সোমবার (২৫ মার্চ) রাতে ভিআইপি ইন্ড্রাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেড নামের প্রতিষ্ঠানটির মানবসম্পদ ও প্রশাসন বিভাগের কর্মকর্তা মো. মাইদুল ইসলাম রাজু বাদি হয়ে মোংলা থানায় ওই মামলা দায়ের করেন। এতে চার নারীসহ ১০ শ্রমিকের নাম উল্লেখসহ আন্দোলনকারী অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারনামীয় ১০ আসামিকে সোমবার দুপুরে সংঘর্ষের সময় আটক করেছিল পুলিশ। তখন জানানো হয়েছিল তাদের জিজ্ঞাসা বাদের জন্য থানায় নেওয়া হয়েছে। রাত সোয়া ১২টার দিকে এজাহার দাখিলের পর তাদের ওই মামলা গ্রেপ্তার দেখানো হয়। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    এরা হলেন উপজেলার মিঠাখালী এলাকার সুমন হাওলাদার (২০), অমৃত মণ্ডল (২৩) ও রহিমা বেগম (২৩), উপজেলার উত্তর চাঁদপাই গ্রামের সিফাত উল্লাহ শেখ (২২), মোংলা শহরের বাতেন সড়কের নাসরিন জাহান ইভানা (২২), সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা গ্রামের গ্রামের লিপি বেগম (৩৫), রামপাল উপজেলার ফয়লা এলাকার রুমানা আক্তার (১৮), তেলিখালী এলাকার শেখ আবু ফাহাদ (২০), ডাকরা গ্রামের আজিজুল ফকির (২০) গোপীনাথপুর গ্রামের মো. মাসুদ হাওলাদার (২১)। তারা সবাই ভিআইপি ইন্ড্রাস্ট্রিজের ছাঁটাই হওয়া কর্মী।

    মমলার এজাহারে বলা হয়েছে, এজাহারনামীয় ১০ আসামি ও তাদের সহযোগী অজ্ঞাতনামা ৪০০-৫০০ জন পূর্ব পরিকল্পিতভাবে বেপজার মেইন গেটে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে। তাদের বোঝানের চেষ্টা করা হলেও শ্রম আইন না মেনে দুপুর সোয়া ১টার দিকে লাঠি সোটা ও ইট পাটকেল নিয়ে বেপজা সিকিউরিটি এবং ভিআইপি কর্তৃপক্ষের স্টাফদের উপর হামলা করে। একপর্যায়ে ভিআইপির ৭ নম্বর প্লান্টের ভেতর থাকা মূল্যবান মালামাল লুট করে যার মূল্য আনুমানিক ৪ লাখ ৬৫ হাজার টাকা। এছাড়া মালামাল ও জানালার গ্লাস, দুটি কন্টেইনার ট্রাক, বেপজা সিকিউরিটি রুমে ভাংচুর করে। এতে সর্ব মোট ৫০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

    মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪-৫‘শ জনকে আসামী করে ভিআইপি কোম্পানির পক্ষ থেকে মামলা করা হয়েছে। এজাহার নামী ১০ আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।
    মোংলা ইপিজেডে থাকা ভারতীয় মালিকানাধীন ভিআইপি ভিআইপি লাগেজ ফ্যাক্টরীর ১ হাজার ৭৭৭ জন শ্রমিকদের ১ মাসের অগ্রিম বেতন ও বোনাস দিয়ে সোমবার সকাল সাড়ে ৯ টা থেকে ছাঁটাই কার্যক্রম শুরু করে। এর পেক্ষিতে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে আন্দোলন শুরু করে। এক পর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকদের সাথে পুলিশ, আনসার ও বেপজা নিরাপত্তাকর্মীদের সংঘর্ষ হয়। এতে ৩০ শ্রমিক আহত হয়।

  • জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

    জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

    কুমিল্লা থেকে মোঃতরিকুল ইসলাম তরুন,
    ২৬ মার্চ মঙ্গলবার দুপুরে রেল স্টেশন একটি ভিআইপি হল রোমে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মোঃ আবুল বাসার মজুমদার, তথ্য ও প্রযুক্তি সচিব মোঃ আবেদ আলী, কুমিল্লা জেলা সভাপতি মোঃ তরিকুল ইসলাম তরুণ, সাধারণ সম্পাদক মোঃ শাহীন মিয়া,সহ সভাপতি ফেরদৌস মাহমুদ মিঠু, সাংগঠনিক সম্পাদক ৩ এন সি জুয়েল, মহানগর কমিটির নেতা জাহিদ হাসান জয়নাল, মিম,রিমা
    সহ অন্যান্য নেতৃবৃন্দ।
    সভায় মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম বলেন নিজেদের পেশাগত কাজে যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে নিজেকে প্রকৃত সংবাদ কর্মী হিসেবে গড়ে তুলতে হবে।

  • সদর উপজেলার মানুষের সেবা করতে ভাইস চেয়ারম্যান হতে চান মোতালেব হোসেন

    সদর উপজেলার মানুষের সেবা করতে ভাইস চেয়ারম্যান হতে চান মোতালেব হোসেন

    আরিফ রববানী ময়মনসিংহ। ময়মনসিংহে জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচন। প্রার্থীদের প্রচার প্রচারণায় ইতিমধ্যে উৎসব মোখর হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল নেতাকর্মীদের মাঝে চলছে নানান জল্পনা কল্পনা আর আলোচনার সমারোহ। কে হতে পারেন ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের আগামীদিনের যোগ্যতম জনগণের পছন্দের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান।

    এবার নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে তরুণ ও যুব সমাজকে আপন করে সকল স্তরের মানুষের আস্থার যায়গা সৃষ্টি করতে নিরলস প্রচার প্রচারণায় প্রতিশ্রুতি দিয়ে মাঠে ময়দানে ছুটে চলছে তরুণ প্রজন্মের উদীয়মান যুবলীগ নেতা সাবেক ছাত্রনেতা মোতালেব হোসেন। তিনি একজন তরুণ জনবান্ধব যুবনেতা ও সমাজ সেবক।সদরের মানুষের সেবা করার জন্যই উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি

    মোতালেব হোসেন বলেন, আমি অতীতে অসহায় মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করেছি যা সম্পর্কে আপনারা অনেকটাই অবগত আছেন বর্তমানে সদরের মানুষের কাছে থেকে আমি মানুষকে সহযোগিতা করতে চাই। কারণ আমি এই এলাকারই সন্তান তাই এই এলাকার মানুষের সুখ দুঃখ নিজের করে ভাগাভাগি করে নিতে চাই,তিনি আরো বলেন বর্তমান সরকারের অনেক উন্নয়ন হয়েছে এবং অনেক বরাদ্দ আছে,যার সুষম বন্টনের জন্য সঠিক নেতৃত্বের প্রয়োজন।

    তরুণ এই যুবনেতা তার প্রচার প্রচারণায় মানুষের মাঝে তুলে ধরছেন তার অবস্থান ও আগামীদিনের পরিকল্পনা। তিনি বলেন, আল্লাহ আমাকে অনেক দিয়েছে এখন আর আমার চাওয়া পাওয়ার কিছুই নেই। আমার ব্যক্তিগত ভাবে এখন একটাই চাওয়া মানুষের জন্য কিছু করা, মৃত্যুর পরে মানুষের মাঝে কর্মদিয়ে বেঁচে থাকা, সেই চিন্তা চেতনায় মসজিদ, মক্তব,মাদ্রাসা ও সামাজিক সংঘটনের সাথে সম্পৃক্ত হয়ে বিভিন্ন সময় সহযোগিতার মানসিকতা নিয়ে কাজ করে আসছি আমি চাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হতে সেই ক্ষেত্রে জনগণ যদি তাদের ভোটের মাধ্যমে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে। আমি তরুণ ছাত্র ও যুব যুবসমাজকে সাথে নিয়ে মাদক মুক্ত আদর্শিক সমাজ বিনির্মানে কার্যকরী পদক্ষেপ নিয়ে গরীব অসহায় মানুষের সহায়ক হয়ে নিরলস ভাবে কাজ করবো ইনশাআল্লাহ।

  • সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান ২৬ মার্চ ও জাতীয় স্বাধীনতা দিবস উদযাপন

    সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান ২৬ মার্চ ও জাতীয় স্বাধীনতা দিবস উদযাপন

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে।

    মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে ৩১ বার তোপধ্বনি, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, খেলাধুলা ও পুরস্কার বিতরণ, হাসপাতাল ও এতিমখানায় খাবার পরিবেশন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও বিশেষ প্রার্থনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম, মুক্তিযোদ্ধা সাবেক কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বাবলু মিয়া প্রমূখ। এর আগে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করে মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ড বাবলু মিয়া ও স্বাংস্কৃতিক ব্যক্তিত্ব জয়ন্ত সরকার। অপরদিকে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিসেস আফরুজা বারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, আ”লীগ নেতা সাবেক মেয়র আব্দুল্লাহ আল মামুন, দহবন্দ ইউপি চেয়ারম্যান রেজাউল আলম সরকার রেজা, খয়বর হোসেন মওলা প্রমূখ।

  • সেনবাগে ৪ শতাধিক পরিবারের মাঝে কাবিলমিয়া ফাউন্ডেশনের ইফতার ও ঈদ উপহার বিতরন

    সেনবাগে ৪ শতাধিক পরিবারের মাঝে কাবিলমিয়া ফাউন্ডেশনের ইফতার ও ঈদ উপহার বিতরন

    রফিকুল ইসলাম সুমন
    (নোয়াখালী)

    নোয়াখালীর সেনবাগে কাবিলমিয়া ফাউন্ডেশনের উদ্দ্যোগে সেবামূলক কার্যক্রমের
    ধারাবাহিক অংশ হিসেবে, পবিত্র মাহে রমজান উপলক্ষে
    সুবিধাবঞ্চিত অসহায় ৪(চার) শতাধিক নারী-পুরুষের মাঝে
    ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন, ফাউন্ডেশনের নেতৃবৃন্দগন।২৬ শে মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণ শাহাপুর কাবিলমিয়ার বাড়ী প্রাঙ্গণে উক্ত উপহার সামগ্রী বিতরণ করা হয়।ফাউন্ডেশনের কর্ণধার ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমেরিকা প্রবাসী মোয়াজ্জেম হাছান কাজলের
    পৃষ্ঠপোষকতায়,এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬নং কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার। ফাউন্ডেশনের অন্যতম সমন্বয়ক নুরুল হাছান সবুজ ও নজরুল হাছান বুলুর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,বিটিভি কর্মকর্তা সামছল হক,আওয়ামীলীগ নেতা জিএস মোশারফ হোসেন,বিএনপি নেতা আইয়ুব আলী স্বপন,যুবদল নেতা সোহাগ আহাম্মেদ সহ অনেকেই।উপহার সামগ্রীর মধ্যে ছিল শেমাই,চিনি,দুধ,মুড়ি, চিঁড়া,আলু,ছোলাবুট, সয়াবিন তৈল,পেঁয়াজ সহ অনান্য ভোজ্য পণ্য। এছাড়া ও ঈদুল ফিতর পূর্ববর্তী সময়ে এলাকার হতদরিদ্রদের মাঝে অতীতের ন্যায় এবারও নগদ অর্থ, শাড়ী ও লুঙ্গি বিতরণ করবেন বলে গণমাধ্যম কে জানিয়েছেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দগন।উল্লেখ্য, কাবিলমিয়া ফাউন্ডেশন বিগত অর্ধযুগের ও বেশি সময় ধরে ঐ এলাকায় অসহায় মানুষদের খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, খেলাধুলাসহ বিভিন্ন কাজে সহযোগিতা করে আসছে।

  • উজিরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    উজিরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ
    বরিশাল জেলার উজিরপুরে ব্যাপক আয়োজনে মুক্তিযুদ্ধের চেতনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক ভাবে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে ।

    এ উপলক্ষে ২৬ মার্চ মঙ্গলবার প্রত্যুষে একত্রিশবার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসের সূচনা হয়। পরে সকাল ৯ টায় উপজেলা চত্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন , উপজেলা আওয়ামীলীগ , বীর মুক্তিযোদ্ধা , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উজিরপুর সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করেন।
    পরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে সকাল ৮ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শহীদদের স্মরণে নীরবতা পালন শেষে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সমন্বয়ে স্বাধীনতা দিবসের বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দরা বিজয় মিছিল নিয়ে প্রশাসনের কর্মসূচিতে যোগদান করেন। বেলা ১০ সরকারী ডব্লিউ বি ইউনিয়ন মডেল ইনিষ্টিটিউশন মাঠে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহন, কুজকাওয়াজ প্রদর্শণ, স্বাধীনতা দিবসে রাষ্ট্রীয় সালাম গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাফর আহমেদ।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে
    বেলা ১১ টায় উপজেলা পরিষদের অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধণা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু। বিশেষ অতিথির বক্তৃতা করেন উজিরপুর পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দীন বেপারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল। আরো বক্তৃতা করেন সহকারী কমিশনার( ভুমি ) কে এম ইসমাম, মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ওয়াদুদ সরদার , আয়নাল হোসেন ,আক্রাম হোসেন হাওলাদার সহ আরো অনেকে।

    মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা – কর্মচারী , বীর মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগনসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।