Category: দেশজুড়ে

  • উজিরপুরে ১ কেজি গাঁজাসহ মাদক সম্রাট গ্রেফতার

    উজিরপুরে ১ কেজি গাঁজাসহ মাদক সম্রাট গ্রেফতার

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের দিনে গাঁজা বিক্রয় করতে এসে মাদক সম্রাট বাবুগঞ্জের রাজিব সরদার (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ ।

    পুলিশ সূত্রে জানা যায়, ২৬ মার্চ বিকাল পাঁচটায় উজিরপুর পৌরসভার দুই নং ওয়ার্ডের ইচলাদী সেলিম হাওলাদারের পানের বরজের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করা হচ্ছে এই মর্মে সংবাদ পান উজিরপুর মডেল থানা পুলিশ।

    সংবাদ পেয়ে উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান সোহাগ এবং এস আই মোঃ রাকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে মাদক কারবারি ও একাধিক মাদক মামলার আসামি পার্শ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের মধ্য রাকুদিয়া গ্রামের খালেক সরদারের পুত্র রাজিব সরদার (৩৫) কে একটি প্লাষ্টিক ব্যাগে কচটেপ পেচানো ১ কেজি ২ গ্রাম গাঁজা সহ হাতেনাতে আটক করা হয়।
    উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান সোহাগ বলেন গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে উজিরপুর মডেল থানার এসআই মোঃ রাকিবুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। পুরো উপজেলায় মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

  • ঝালকাঠিতে ইসলামী ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

    ঝালকাঠিতে ইসলামী ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ইসলামী ছাত্র আন্দোলন ঝালকাঠি শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের কেন্দ্রীয় জামে মসজিদে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝালকাঠি জেলা শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ আলমগীর হোসেন। ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মো. ইব্রাহীম খলিলের সভাপতিত্বে সগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে ইফতার মাহফিলে দোয়া মোনাজাত করা হয়।

  • গফরগাঁওয়ে স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইউএনও’র পুস্পস্তবক অর্পন

    গফরগাঁওয়ে স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইউএনও’র পুস্পস্তবক অর্পন

    ষ্টাফ রিপোর্টারঃ
    মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষে শহীদদের স্মরণে উপজলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে নিয়ে কেন্দ্রীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জালী অর্পন করেছেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম। এ উপলক্ষে মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। শুরুতে স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় । পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা , বিভিন্ন দপ্তরের প্রধান এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও নানা শ্রেণী পেশার মানুষ কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং শহীদদের বিদ্রেহী আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

    এছাড়া উপজেলা প্রশাসন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

    দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে সকাল সাড়ে ৮টায় গফরগাঁও ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন,কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল,উপজেলা নির্বার্হী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, গফরগাঁও থানার ওসি মোঃ শাহিনূজ্জামান খান ও পাগলা থানার ওসি মোহাম্মদ খায়রুল বাশার প্রমুখ। পরে মহিলাদের ক্রীড়া ও প্রীতি ফুটবল প্রতিযোগিতা শেষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

    এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বাঙালির সর্বকালের সর্বশ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা। আর এই স্বাধীনতা অর্জিত হয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। জাতির পিতাই একমাত্র নেতা যিঁনি স্বাধীনতা ঘোষণার অধিকার অর্জন করেছিলেন। তাই বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা এক ও অভিন্ন। বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ কখনোই স্বাধীন হতো না।

    তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামের সেই উত্তাল দিনগুলেতে যারা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তাদের তৎপরতা আজো বিদ্যমান। তাদের অপতৎপরতা থেকে তরুণ প্রজন্মকে সজাগ থাকার আহবান জানান ইউএনও।

  • তানোরে এক যুবককে পিটিয়ে মোবাইল টাকা ছিনতাই

    তানোরে এক যুবককে পিটিয়ে মোবাইল টাকা ছিনতাই

    আলিফ হোসেন,
    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
    রাজশাহীর তানোরে এক যুবককে পিটিয়ে মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত ২৫ মার্চ সোমবার সকালে ইউপির কৃষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাজু আহম্মেদ(২৫) বাদি হয়ে ৪ জনকে বিবাদী করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন। বিবাদীরা হলেন
    আঙ্গুরী বিবি (৪০), স্বামী- আব্দুল মান্নান, রাজিয়া বিবি (৪৫), স্বামী আফসার আলী, সাজু ইসলাম (১৬) পিতা-আমিনুল ইসলাম ও বাচ্চু পিতা জুলু সকলের সাং- কামারগাঁ কৃষ্ণপুর।
    অভিযোগে প্রকাশ গত ২৫ মার্চ সোমবার রাজু জমিতে হাল চাষ করার উদ্দেশ্যে ১ নম্বর বিবাদীর বাড়ীর সামনে দিয়ে পাওয়ার টিলার নিয়া যাওয়ার সময়, হঠাৎ করে ১ নম্বর বিবাদী হাতে হাঁসুয়া নিয়ে তার রাস্তা গতিরোধ করেন।এ সময় রাজু কারণ জানতে চাইলে
    ১ নম্বর বিবাদী তার কথায় কর্ণপাত না করে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণ নাশের হুমকি দেন। এমনকি ১ নম্বর বিবাদীর নির্দেশে ২ ও ৩ নম্বর বিবাদী তাকে হত্যার উদ্দেশ্যে
    লোহার রড় নিয়ে এলোপাথারী মারধর, ও রক্তাক্ত জখম করে এবং ৪ নম্বর বিবাদী তার মোবাইল ফোন ও ফোনের সঙ্গে থাকা নগদ পাঁচ হাজার টাকা ছিনতাই করে নেয়। এ সময় রাজুর মা এগিয়ে আসলে তাকেও ২ নম্বর বিবাদী বাঁশের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করলে সে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়ে। এবিষয়ে জানতে চাইলে তানোর থানার ডিউটি অফিসার বলেন, অভিযোগ পাওয়া গেছে, এবিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।#

  • দেশের মাটিতে বিদেশি ফল চাষ করে কৃষকগণ লাভবান হচ্ছে

    দেশের মাটিতে বিদেশি ফল চাষ করে কৃষকগণ লাভবান হচ্ছে

    রাজশাহী থেকে মোঃ হায়দার আলী।। লবণ-মরিচ দিয়ে স্ট্রবেরি ভর্তা নিশ্চয়ই গত অনেকেই খেয়েছেন। বিভিন্ন শহর, গ্রামে এখন বিক্রি হচ্ছে। রীতিমতো দেশি ফলের সঙ্গে পাল্লা দিয়ে ফলন হয়েছে স্ট্রবেরির। অ্যাভোকাডো, ড্রাগন ফল, রামবুটান এগুলোও এখন চাষ হচ্ছে দেশেই। গত কয়েক দশকে আমাদের দেশে এসেছে অনেক বিদেশি ফল। প্রাথমিকভাবে কেউ নিতান্তই শখ করে চারা কলম বা বীজের মাধ্যমে এখানে নিয়ে এসেছেন গাছগুলো। পরে নার্সারির মাধ্যমে ছড়িয়ে পড়েছে সারা দেশে। দেখা যাক এমন কী কী ফল এখানে জন্মে। চাইলে নিজের বাড়িতে বা বারান্দার টবে আপনিও এসব ফলের চারা এনে লাগাতে পারেন।

    স্ট্রবেরি
    একসময় নির্দিষ্ট কিছু বাগানে সীমিত পরিমাণে দেখা গেলেও বর্তমানে রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রচুর পরিমাণে চাষ হচ্ছে। গাছের (Fragaria vesca) গড়ন থানকুনিগাছের মতো, লতা মাটিতে গড়ায়। ফল একক, পরিপক্ব ফলের রং উজ্জ্বল লাল, গা-অসমান, খাঁজকাটা, তাতে বীজ থাকে। ফল সুগন্ধি, টক-মিষ্টি স্বাদের। এ ফলে আছে ভিটামিন এ ও সি।

    নাশপাতি
    নাশপাতি (Pyrus communis) মূলত শীতপ্রধান অঞ্চলের ফল। দেশের বিভিন্ন কৃষি উদ্যান ও গবেষণাকেন্দ্রে সীমিত পরিসরে চাষ হয়। খাগড়াছড়ি কৃষি গবেষণা কেন্দ্র ২০০১ সালের দিকে বারি নাশপাতি-১ নামে আমাদের আবহাওয়া উপযোগী একটি নতুন জাতের নাশপাতির জাত উদ্ভাবন ও বাজারজাত শুরু করে। জন্মস্থানে কাঁচা অবস্থায় সবুজ থাকলেও আমাদের দেশে সহজলভ্য প্রজাতিটি বরাবরই খয়েরি রঙের।

    জংলি আতা
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান গ্রন্থাগার লাগোয়া বাগান ও ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফল গবেষণা কেন্দ্রে দেখা যায়। এ গাছটির ব্যতিক্রমী ফুল ও ফল অপরিচিতই মনে হয়। নাম-পরিচয়ে জংলি আতা (Annona muricata) হলেও আমাদের আতার সঙ্গে কোনো সাদৃশ্য নেই। পাকা ফল এমনিই খাওয়া যায়। তা ছাড়া জেলি, জুস ও আইসক্রিমেও ব্যবহার্য।

    পার্সিমন
    গাব পরিবারের এই ফল জাপানে খুব জনপ্রিয় এবং সেখানে কাকি (Diospyros kaki) নামে পরিচিত। ১৯৯৮ সালে জাপান থেকে নিয়ে আসা বীজগুলো রোপণ করা হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জার্মপ্লাজম সেন্টারে। ২০০৫ সালে তিনটি গাছে প্রথম ফল আসে। ফল আয়তাকার, কাঁচা অবস্থায় সবুজ, পাকা রং হলুদ-সবুজে মেশানো। বীজযুক্ত শাঁস সুমিষ্ট।

    আলুবোখারা
    ঢাকার ফল দোকানগুলোতে কদাচ এই ফলের দেখা মেলে। তবে শুকনা আলুবোখারা মশলার দোকানে বেশ পাওয়া যায়। আসে ভারত কিংবা পাকিস্তান থেকে। দেশে বিক্ষিপ্তভাবে কয়েকটি গাছ দেখা যায়। পরিণত গাছে পর্যাপ্ত ফল হয়। জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময় থেকেই আলু বোখারা (Prunus domestica) পাকতে শুরু করে। পাকা ফলের রং লালচে হলুদ। খেতে টক-মিষ্টি স্বাদের। ভেতরের শক্ত বীজ থেকে চারা হয়।

    সৌদি খেজুর
    ময়মনসিংহ জেলার ভালুকায় আবদুল মোতালেবের বাগানে ২০০৬ সাল থেকেই ফল ধরতে শুরু করে। মূলত দেশি খেজুর শেষ হওয়ার দুই থেকে তিন মাস পর সৌদি খেজুরগুলো (Phoenix dactylifera) পাকতে শুরু করে। আমাদের আবহাওয়ায় এর অভিযোজনা চমৎকার হওয়ায় ব্যাপকভাবে রোপণ করা যেতে পারে। পুষ্টিগুণ অনেক ভালো হওয়ায় অন্তত দুটি খেজুর গাছ একটি পরিবারের সারা বছরের চাহিদা মেটাতে সক্ষম।
    ড্রাগন ফল
    বাণিজ্যিকভাবে চাহিদা থাকায় দেশে প্রচুর পরিমাণে ড্রাগন ফলের (Hylocereus undatus) চাষ হচ্ছে। গাছ লতানো। সচরাচর চার রঙের ফল দেখা যায় বাজারে-লাল বাকল, লাল শাঁস; হলুদ বাকল, সাদা শাঁস; লাল বাকল, সাদা শাঁস; লাল বাকল, নীলচে লাল শাঁস। রঙের ভিন্নতা অনুযায়ী স্বাদের ক্ষেত্রেও তারতম্য লক্ষ করা যায়। শাঁসের ভেতর ছোট ছোট অজস্র কালো রঙের বীজ থাকে। লাল রঙের ফল থেকে চমৎকার প্রাকৃতিক রং পাওয়া যায়। এই রং শরবত তৈরিতেও ব্যবহার হয়।

    প্যাশন বা ট্যাং ফল
    তুলনামূলকভাবে দেশে কম প্রচলিত ফল। বিভিন্ন নার্সারি ও ব্যক্তি উদ্যোগে সীমিত আকারে চাষ হচ্ছে। এই ফলের শরবত অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর। প্রাকৃতিকভাবে ভিটামিন সি এতই বেশি যে ফলের এক-চতুর্থাংশ একজন মানুষের নিত্যদিনের ভিটামিন সির চাহিদা মেটাতে সক্ষম। গাছ (Passiflora edulis) লতানো, পাতা সবুজ, কিনারা গভীরভাবে খাঁজকাটা। ফল সুগোল, বড় সফেদা আকারের, খোসা শক্ত। পাকা-ফলের রং হলদেটে।

    অ্যাভোকাডো
    এখন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। গাছপ্রতি ফলন ও একেবারে কম নয়। অ্যাভোকাডোর (Persea americana) আদি আবাস আমেরিকা। ফল পরিণত হতে প্রায় সাত-আট মাস সময় লাগে। আকৃতিতে বেশ বড়-১ থেকে ২ কেজি পর্যন্ত হতে পারে। ফল সাধারণত সালাদের মিশেল হিসেবেই ব্যবহার্য। সৌন্দর্যচর্চার উপকরণ হিসেবেও অনেকে ব্যবহার করেন।

    রামবুটান
    ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জার্মপ্লাজম সেন্টার ও সাভারের হর্টাস নার্সারিসহ বিভিন্ন স্থানে দেখা যায়। পাতা ও ডালপালার বিন্যাস অনেকটা লিচুগাছের মতোই। গ্রীষ্মের শেষ ভাগ থেকে ফল পাকতে শুরু করে। কাঁচা অবস্থায় ফলের রং সবুজ, পাকলে লালচে রঙের। খোসা ছাড়ালেই লিচুর মতো সুমিষ্ট ও সুস্বাদু শাঁস পাওয়া যায়। আমাদের আবহাওয়ায় রামবুটান (Nephelium lappaceum) স্বাভাবিকভাবেই চাষ হতে পারে।

    রাজশাহীর উপ-পরিচালক মোঃ মোজদার হোসেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা এক ইঞ্চি জমি ফাঁকা ( পতিত) রাখা যাবে না। এ ঘোষনাকে বাস্তবায়ন করার জন্য,স্মার্ট কৃষি, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কৃষিক্ষেত্রে বিভিন্ন কার্যক্রম গ্রহন করা হয়েছে। দেশী ফলের সাথে পাল্লা দিয়ে চাষ হচ্ছে ড্রাগন, তীন ফলসহ বিভিন্ন জাতের বিদেশী ফল। বেশ লাভবান হচ্ছে কৃষকগণ।

    গোদাগাড়ীর আর্দশ কৃষক, বঙ্গবন্ধু পদক প্রদকপ্রাপ্ত দেশী বিদেশী ফল চাষি মোঃ মনিরুজ্জামান বলেন, বিদেশী ফল চাষ করে দেশের কৃষকগণ অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। দেশের জাতীয় অর্থনীতিতে অবদান বাখছেন।
    মোঃ হায়দার আলী,
    রাজশাহী।

  • নড়াইলে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ও বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন এসপি মেহেদী হাসান

    নড়াইলে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ও বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন এসপি মেহেদী হাসান

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ও বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন এসপি মেহেদী হাসান।
    মঙ্গলবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আজকের প্রথম প্রহরে নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী বীর শহীদদের স্মরণে নড়াইল জেলা শিল্পকলা একাডেমিতে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ এবং জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু ও চেতনা চত্ত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান ও অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ বীর শহীদদের স্যালুট করেন। পরবর্তীতে যাদের আত্মত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছে তাদের আত্মার মাগফেরাত করে দোয়া করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, আজকের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির জীবনে এক অনন্য দিন। ৫৪ বছর আগে এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে দেশকে দখলদারমুক্ত ও হানাদার মুক্ত করেন। স্বাধিকারের দাবিতে জেগে ওঠা নিরীহ বাঙালির উপর একাত্তরের (২৫ মার্চ) কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী চালিয়েছিল নির্মম হত্যাযজ্ঞ। সেই কালরাত স্মরণে গতকাল সোমবার (২৫ মার্চ) গণহত্যা দিবস পালন করা হয়। গতকাল রাত ১১ঃ০০ থেকে ১১ঃ১ পর্যন্ত জরুরি স্থাপনা ছাড়া সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউট বা আলো নিভিয়ে কালরাত স্মরণ করে জাতি। শোক ও স্বাধীনতার গর্বিত মুহূর্ত খুব কম জাতি জীবনে পাশাপাশি পেয়েছে।
    এ সময় মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা প্রশাসক, নড়াইল; সুবাস চন্দ্র বোস, জেলা পরিষদ চেয়ারম্যান; আন্জুমান আরা, মেয়র, লড়াইল পৌরসভা; মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • বাবুগঞ্জে উৎসবমুখ পরিবেশে মহান স্বাধীনতা দিবস পালিত

    বাবুগঞ্জে উৎসবমুখ পরিবেশে মহান স্বাধীনতা দিবস পালিত

    বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা
    আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ ও চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয় তাই আজ উৎসবমুখো পরিবেশে বাবুগঞ্জ উপজেলায় পায়রা উড়িয়ে এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, প্রধান অতিথি বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব কাজী এমদাদুল হক দুলাল,
    অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব শাকিলা রহমান, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সরদার মোঃ খালেদ হোসেন স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ আখতারুজ্জামান মিলন, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ এই এম মাসুদ আলম, বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ
    জনার এসএম মাকসুদর রহমান,
    জনাব ইকবাল আহমেদ আজাদ, ভাইস চেয়ারম্যান, উপজেলাপরিষদ, বাবুগঞ্জd, জনাব ফারজানা বিনতে ওহাব, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলাপরিষদ, বাবুগঞ্জ, ওয়ার্কার্স পার্টির বাবুগঞ্জ উপজেলার শাখার সাধারণ সম্পাদক মোঃ সাহিন খান, জাতীয় পার্টির ৬নং মাধবপাশা ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ সিদ্দিকুর রহমান, চাঁদপাশা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দেলোয়ার ঢালী, কেদারপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নূরে আলম বেপারী, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা বৃন্দরা ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সহ সকল নেতাকর্মীরা।

  • শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী আছেন ততদিন মুক্তিযোদ্ধাদের সম্মান বৃদ্ধি পেতেই থাকবে –পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার এমপি

    শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী আছেন ততদিন মুক্তিযোদ্ধাদের সম্মান বৃদ্ধি পেতেই থাকবে –পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার এমপি

    আবুল বয়ান, ধামইরহাট প্রতিনিধি :

    ধামইরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার এমপি বলেন, “শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী আছেন ততদিন মুক্তিযোদ্ধাদের সম্মান বৃদ্ধি পেতেই থাকবে।” তিনি আরো বলেন ”হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ১৯৭১ সালে যারা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করেছেন তাদের প্রতি জাতি কৃতজ্ঞ।” “ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ আডিটোরিয়ামে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়াম্যান আজাহার আলী, সহকারি কমিশনার (ভূমি) জেসমিন আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, ইয়াকুব আলী ও আব্দুর রউফ মন্ডল। যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় ২১২ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের হাতে সংবর্ধনা পুরস্কার তুলে দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার এমপি। এর আগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে দিনের প্রথম প্রহরে পুলিশ প্রশাসনের তোপধ্বনির মাধ্যমে দিবসের শুরুতেই স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও সকাল সাড়ে ৮টায় ধামইরহাট এমএম সরকারি ডিগ্রী কলেজ মাঠে পতাকা উত্তোলন, শান্তির কপোত অবমুক্তকরণ, বেলুন উড়ানো, কুচকাওয়াজ পরিদর্শন এবং ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

    আবুল বয়ান।।

  • পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মহান স্বাধীনতা দিবস পালিত

    পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মহান স্বাধীনতা দিবস পালিত

    মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নানা আয়োজনে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ, স্বাধীনতার র‌্যালি, শিশু কিশোর সমাবেশ, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন ও পুরস্কার বিতরণ।

    মঙ্গলবার (২৬ মার্চ) সূর্য উদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসটির সুচানা করা হয়, সকাল সাতটার দিকে জাতীর জনকের প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পনের মাধ্যমে পতাকা উত্তোলন এবং বর্ণিল বেলুন ও শান্তির প্রতিক পায়ড়া উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি ও তেঁতুলিয়া মডেল থানা অফিসার ইনর্চাজ সুজয় কুমার রায়। এর পর বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত করা হয় এবং তাদের সম্মানে ইফতার মাহফীলের আয়োজন করা হয়েছে।

    মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল সাতটার দিকে জাতীর জনকের প্রতিকৃতিতে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের প্রতিনিধিগন পুষ্প স্তবক অর্পন করেন।

    বিদ্যালয়ের শিক্ষার্থীদের নজরকাড়া ডিসপ্লে ও একঝাঁক খুদে শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর সাজ ও ভাষন সবাইকে মুগ্ধ করে। অনুষ্ঠানের শেষ অংশ গ্রহণ কারী দলগুলোর হাতে পুরুস্কার বিতরণ করা হয়। পরিশেষে সমাপনি বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি।

    এসময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌস, উপজেলা সমাজসেবা অফিসার শাহ মোঃ আল আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, উপজেলা মৎস্য অফিসার মাহবুবুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযক্তি অধিদপ্তর তেঁতুলিয়ার সহকারী প্রোগ্রামার নবীউল করিম সরকার, উপজেলা সাব রেজিস্ট্রার সিরাজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকেয়া বেগম প্রমূখ উপস্থিত ছিলেন।

    এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ, বীরমুক্তিযোদ্ধাগণ, আওয়ামীলীগের নেতা কর্মীবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ অংশগ্রহন করেন।

  • বানারীপাড়ায় ২৬ মার্চ স্বধীনতা দিবস পালন

    বানারীপাড়ায় ২৬ মার্চ স্বধীনতা দিবস পালন

    এস মিজানুল ইসলাম,বিশেষ প্রতিনিধি : বানারীপাড়ায় মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত-সমৃদ্ধ অসাম্প্রদায়িক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন হয়েছে। সকাল ৮টায় বানারীপাড়া ডাকবাংলো মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে স্থাণীয় সংসদ সদস্য রাশেদ খান মেননের পক্ষে, উপজেলা পরিষদ ও প্রশাসন, থানা প্রশাসন, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠন, ওয়ার্কার্সপার্টি ও প্রেসক্লাব সাংস্কৃতিক সংগঠন নতুনমুখ, শিক্ষক সমিতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়।

    এরপর বানারীপাড়া হাই স্কুল মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াজ এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবধর্না অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক।

    সাংবাদিক রাহাদ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, ওসি মাইনুল ইসলাম, পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মীর সাইদুর রহমান শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা জগন্নাথ প্রমুখ।

    এদিকে বেলা ১১টায় দলীয় কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল।

    উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার সঞ্চালনায় বক্তৃতা করেন চাখার সরকারি ফজলুল হক কলেজের সাবেক ভিপি ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাবেক উপ-পরিচালক পরিমল কুন্ডু, সাবেক জিএস ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খিজির সরদার প্রমূখ।#