Category: দেশজুড়ে

  • উজিরপুরে মসজিদে ঢুকে মুসুল্লিকে পাশবিক নির্যাতন, থানায় অভিযোগ দায়ের

    উজিরপুরে মসজিদে ঢুকে মুসুল্লিকে পাশবিক নির্যাতন, থানায় অভিযোগ দায়ের

    মোঃ জুনায়েদ খান সিয়াম, নিজস্ব প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের মধ্য লস্করপুর জামে মসজিদে ঢুকে পুর্ব শত্রুতার জের ধরে মধ্য লস্করপুর গ্রামের সন্ত্রাসী জলিল বেপারী (৫০) মহাসীন ডাকুয়া (৪০) হাবিব বেপারি (৬০) সহ ৫-৬ জন মিলে একই এলাকার মৃত কদম আলী বেপারীর ছেলে ফারুক হোসেন বেপারী (৪৫) এর উপরে অতর্কিত হামলা চালায়। এক পর্যায় তাকে টেনে হেচরে মসজিদ থেকে বের করে ধারলো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে উপর্যুপরি পিটিয়ে রক্তাক্ত ও জখম করে। এতে তার হাতের আঙুল ভেঙ্গে যায় এবং গুরতর আহত হয়।
    আহতকে স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    আহত ও অভিযোগ সুত্রে আরো জানা যায়, এ সময় আহতের শার্টের পকেটে থাকা ৩৫০০ টাকা ছিনিয়ে নিয়ে হত্যা করার উদ্দেশ্য দেশিয় ধারালো দা দিয়ে ধাওয়া করে। এসময় মসজিদের অন্যান্য মুসল্লীরা সন্ত্রাসীদের প্রতিহত করতে ব্যার্থ হয়।

    এ ব্যাপারে ফারুক হোসেন বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

    উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • নাগেশ্বরীতে পুলিশ প্রশাসনের আয়োজনে ইফতার পার্টি

    নাগেশ্বরীতে পুলিশ প্রশাসনের আয়োজনে ইফতার পার্টি

    কুড়িগ্রাম প্রতিনিধি:

    কুড়িগ্রামের নাগেশ্বরী পুলিশ প্রশাসনের আয়োজনে বিভিন্ন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়াকর্মীদের নিয়ে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। ২৬মার্চ নাগেশ্বরী থানা হলরুমে থানা অফিসার ইনচার্জ রুপ কুমার সরকারের আয়োজনে ও অফিসার ইনচার্জ (তদন্ত) সারওয়ার পারভেজের তত্ত্বাবধানে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।

    ইফতার পার্টি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব উত্তর ধরলা (কুড়িগ্রাম), নাগেশ্বরী প্রেসক্লাব, প্রেসক্লাব নাগেশ্বরী, রিপোর্টার্স ক্লাব নাগেশ্বরীর সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

    ইফতারের পূর্ব মুহূর্তে উপস্থিত সাংবাদিকদের সাথে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার ও অফিসার ইনচার্জ (তদন্ত) সারওয়ার পারভেজ সৌহার্দ্যপূর্ণ এবং ইতিবাচক আলোচনায় প্রত্যাশিত সহযোগিতা কামনা করেন।

    এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব উত্তর ধরলা (কুড়িগ্রাম) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দৈনিক মানবকন্ঠ পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি এম এস সাগর ও সাধারণ সম্পাদক এশিয়ার টিভির নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু এবং প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি লিটন চৌধুরী, আনন্দ টিভির কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মজিবর রহমান, খলিলুর রহমান, মোসলেম উদ্দিন ও নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক সাধারণ সম্পাদক গোলাম মাওলা সিরাজ এবং রিপোর্টার্স ক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম রনজু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মতি।

    আরো সংবাদকর্মী উপস্থিত ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম, হাফিজুর রহমান হৃদয়, লতিফুর রহমান লিংকন, শেখ নুর ইসলাম, জাহাঙ্গীর আলম বেনজু, হরেন্দ্র নাথ বর্মন বাবু, আমানুল্লাহ আমান মাওলা, আবু বক্কর সিদ্দিক প্রমুখ। ইফতারের পূর্বে দোয়া মোনাজাতে দেশ ও জাতির সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

  • পটিয়ায় বায়তুশ শরফ কমপ্লেক্সে স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পটিয়ায় বায়তুশ শরফ কমপ্লেক্সে স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    মহিউদ্দীন চৌধুরী।।
    পটিয়া উপজেলার আলমদার পাড়া বায়তুশ শরফ শাহ জব্বারিয়া দাখিল মাদ্রাসা,হেফজখানা ও এতিমখানা এবং শাহ জব্বারিয়া তরুণ সংঘের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল আলমদার পাড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মাকসুদ আলম আলমদার এর সভাপতিত্বে ও মাদ্রাসা সুপার মাওলানা নসিম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার(২৬ মার্চ) মাদ্রাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশিদ চৌধুরী।
    উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি ঢাকার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ রাসেল এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ দিদারুল আলম সিকদার।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর গনি সওদাগর, রহমতুল্লাহ চৌধুরী,বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ এডভোকেট বেলাল উদ্দীন, মনজুর আলম আলমদার,সরওয়ার উদ্দীন চৌধুরী মাইজভান্ডারি,আরমান আলমদার,আনোয়ার তালুকদার,আব্দুস শুক্কুর, ইউপি সদস্য আলমগীর তালুকদার,আবু তালেব আলমদার এবং আরো উপস্থিত ছিলেন এস আলম কলেজিয়েট স্কুল এর সহকারী শিক্ষক মাওলানা ইদ্রিস, বিশিষ্ট ব্যবসায়ী আখতারুজ্জামান সুমন,নুর মোহাম্মদ খান রাসেল প্রমুখ।
    পরে ইফতার পূর্বে সকলের সুস্বাস্থ্য কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

  • টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সভাপতি মুকুল, আফজাল সাধারণ সম্পাদক

    টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সভাপতি মুকুল, আফজাল সাধারণ সম্পাদক

    টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

    গোপালগঞ্জের “টুঙ্গিপাড়া প্রেসক্লাবের”(একাংশ) ২০২৪-২৬ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে সওকত হোসেন মুকুল (দৈনিক যায় যায় দিন)এবং সাধারণ সম্পাদক পদে পুনরায় এম.ডি আফজাল হোসেন( দৈনিক খবর পত্র) নির্বাচিত হন।

    বুধবার সন্ধ্যায় জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্নারে সাংবাদিকদের মতামতের ভিত্তিতে ২৩ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

    কমিটির সিনিয়র সহ-সভাপতি হলেন মো: রুবেল শেখ (দৈনিক প্রবাহ), আব্দুল হাকিম( দৈনিক অপরাধ তথ্যচিত্র) অহিদুজ্জামান শেখ (দৈনিক অর্থনীতির পাতা), মোঃ মান্না মোল্লা (দৈনিক বাংলার সংকেত)যুগ্ম সাধারণ সম্পাদক ডা.মনিরুল ইসলাম (দৈনিক দিনের আলো), মোঃ জসিম মুন্সি(দৈনিক ভোরের চেতনা) মোঃ জয়নাল হোসেন (আলোকিত নিউজ) সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুব আলী শেখ (দৈনিক গনতদন্ত) মহিলা বিষয়ক সম্পাদিকা জেসমিন আক্তার (দৈনিক একাত্তরের বাণী)কোষাধ্যক্ষ শ্রী সমেশ বৈরাগী (দৈনিক ভোরের পাতা), ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রফুল্ল কুমার বিশ্বাস (দৈনিক প্রবাহ) প্রচার ও প্রকাশনা সম্পাদক এসএম শরিফুল ইসলাম (দ্বিগবিজয়) নির্বাহী সদস্য শেখ ইসলাম সজল(দৈনিক একাত্তরের বাংলাদেশ) সাধারণ সদস্য আশরাফ আলী বিশ্বাস মাসুম(দৈনিক প্রভাত খবর) সাধারণ সদস্য হাবিবুল্লাহ খান(দৈনিক খুলনা অঞ্চল) সাধারণ সদস্য দিলীপ মন্ডল (বিবিসি বাংলা টিভি) সাধারণ সদস্য রমজান শেখ (সকলের বার্তা) সাধারণ সদস্য আকাশ শেখ (সকলের বার্তা) সাধারণ সদস্য ইসমাইল হোসেন (দৈনিক প্রভাত খবর) সাধারণ সদস্য লুবনা আক্তার সাকিলা(দৈনিক দেশকাল) সাধারণ সদস্য শাহানারা আক্তার রুমা (আজকের বাংলাদেশ)।

    উল্লেখ্য এর আগে সভাপতি ছিলেন, বিএম গোলাম কাদের এবং সাধারণ সম্পাদক এমডি আফজাল হোসেন।

  • সুন্দরগঞ্জ থানা পুলিশের তৎপরতায় ১১ জুয়ারি গ্রেফতার

    সুন্দরগঞ্জ থানা পুলিশের তৎপরতায় ১১ জুয়ারি গ্রেফতার

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ জুয়াড়িকে গ্রেফতার করেছেন।
    বুধবার দিবাগত-রাতে পুলিশ সুপার মোঃ কামাল হোসেনের দিকনির্দেশনায় থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জীর নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাঁচগাছি শান্তিরাম গ্রামের জনৈক লিটন মিয়া(২৫) এর দোকানে এন্ড্রয়েড মোবাইলে লুডু কিংস অ্যাপসের মাধ্যমে টাকার বিনিময় জুয়া খেলার সময় আসামিদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন, পাঁচগাছি শান্তিরাম গ্রামের ওয়াহেদ আলীর ছেলে জুয়ারি আল আমিন মিয়া(২৩), মৃত শরীফ উদ্দিনের ছেলে মেহেরাজ হোসেন(৪০), আনোয়ার হোসেনের ছেলে সোহাগ মিয়া(৩৫), মৃত জয়নাল আবেদীনের ছেলে সাজ্জাদ হোসেন(৩০)। অপরদিকে পুলিশ পৃথক অভিযান চালিয়ে পাঁচপীর বাজারের মিন্টু মিয়া (২৪)এর চায়ের দোকানে অভিযান চালিয়ে একই অপরাধের দায়ে উজান বোচাগাড়ি গ্রামের মৃত নুরুল হকের ছেলে জুয়ারি মন্জু মিয়া(৪০), আবুল হোসেনের ছেলে সাঞ্জু মিয়া(৩৫), চণ্ডিপুর গ্রামের নবাব আলীর ছেলে আব্দুল আলীম(৫০),শ্রী সধানন্দের ছেলে শ্রী স্বপন(২১),ফারাজিপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে সুজা মিয়া(৫০),ছয় ঘড়িয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে বাবু মিয়া(২১)উপেন চন্দ্র দাসের ছেলে সন্তোষ কুমার(২১)কে গ্রেফতার করেছেন।

    এব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সেই সাথে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

  • তালতলীতে ছাত্রলীগের চার ইউনিয়নের কমিটি গঠন

    তালতলীতে ছাত্রলীগের চার ইউনিয়নের কমিটি গঠন

    নাঈম ইসলাম বিশেয প্রতিনিধি।

    বরগুনার তালতলী উপজেলা ছাত্রলীগের চার ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার ২৬ মার্চ রাতে তালতলী উপজেলা ছাত্রলীগ এই ঘোষণা দেয়। ছাত্রলীগের অফিশিয়াল প্যাডে তালতলী উপজেলা ছাত্রলীগ সভাপতি সরোয়ার হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক এইচএম মিনহাজুল আবেদীন মিঠুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    ০১ নং পচাকোড়ালিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি এনামুল ইসলাম ও সাধারণ সম্পাদক জসীম হাওলাদার। ০৪ নং শারীকখালী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক শরীফ হোসেন জো:। ৩ নং কড়াইবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ইউনুসুর রহমান রাজিব সাধারণ সম্পাদক মোঃ রায়হান। ৬ নং নিশানবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি বেল্লাল হোসেন ফারাবি ও মাইমুন ইসলামকে সম্পাদক করে আগামী ১ বছরের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়।

    তালতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি সরোয়ার হোসেন স্বপন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামী ১ বছরের জন্য ৪ টি ইউনিয়ন ছাত্রলীগের কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

  • সরিকলে ইফতার ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত

    সরিকলে ইফতার ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত

    কে এম সোহেব জুয়েল :গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাকোকাঠি গ্রামের মিশুক ষ্টান্ড সংলগ্ন জামে মসজিদে বুধবার ২৭ মার্চ দক্ষিন অঞ্চলের অভিভাবক পার্বত্য শান্তি চুক্তির রুপকার গৌরনদী – আগৈলঝাড়া -১ আসনের বারবার নির্বাচিত সাংসদ আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর সৌজন্যে বিশিষ্ট সমাজ সেবক ও দানবিয় হাফিজুর রহমান মান্নার সার্বিক সহযোগিতায় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

    ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: হুমায়ুন খলিফার অক্লান্ত পরিশ্রমে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরিকল ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মো: ইলিয়াস হোসেন মিয়া, আওয়ামীলীগ নেতা মো: এমদাদ হোসেন মৃধা মো: ছাইদুল ইসলাম, সজিব বিশ্বাস, সহ ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামীলীগ অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ সহ প্রায় দুই শতাধিক ধর্মপ্রান মানুষ।

  • মাদারীপুর কে আই হাসপাতালের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

    মাদারীপুর কে আই হাসপাতালের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

    আরিফুর রহমান মাদারীপুর,মাদারীপুর সদর উপজেলার ৯ নং ওয়ার্ড পাকা মসজিদ এলাকায় আসমত আলী খান যুব সংঘ ক্লাবের আয়োজনে ও কে আই হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে । আজ বুধবার সকাল দশটায় কে,আই হাসপাতালের চেয়ারম্যান কবির হোসেন মাতুব্বর ফিতা কেটে মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন।

    মেডিকেল ক্যাম্পিংয়ে রোগী দেখেন গাইনি রোগের চিকিৎসক ডাক্তার মিতানুর রহমান, মেডিসিন, এর ডাক্তার আতিকুল ইসলাম ,শিশু কিশোর ও নবজাতক রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোঃ গোলাম কবিরসহ বিশেষজ্ঞ ডাক্তার , সকাল ১০ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পত্র, ডায়াবেটিকস পরীক্ষা, ও ব্লাড গ্রুপিং করা হয়। এছাড়া মেডিকেল ক্যাম্পিংয়ের সব ধরনের পরীক্ষারকরার জন্য ৩০% রয়েছেবিশেষ মূল্য ছাড়।

    এ সময হাসান মাতুব্বরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কে আই হাসপাতালের চেয়ারম্যান কোবির হোসেন মাতব্বর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত, কে আই হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা , তৌফিক হাসান সোহেল, সহ পরিচালক ডাক্তার ফখরুল হাসান ফরহাদ, এছাড়া অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহকারি পরিচালক কাজী আরিফুল ইসলাম, মাহমুদা আক্তার লিপি, রাশেদুল ইসলাম মিথুন, ইমরান মাতুব্বর, পর্যবেক্ষক আলামিন, কেএম হাসান বান্না, ইকবাল হোসেন, ল্যাব টেকনিশিয়ান আশরাফুল ইসলাম নিষাত, সুমাইয়া আক্তার প্রমুখ।

    আরিফুর রহমান মাদারীপুর ।

  • আসক ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে  দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

    আসক ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

    মোঃ শহিদুল ইসলাম
    বিশেষ সংবাদদাতাঃ

    ২৬ শে মার্চ মঙ্গলবার বিকাল ৪:৩০ ঘটিকায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে ইপিজেড থানাধীন বন্দরটিলা হযরত আবু বকর ( রাঃ ) হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানায় এতিম ও হাফেজদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

    উক্ত অনুষ্ঠানে দোয়া ও ইফতার মাহফিলে আসক চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি বেলাল মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়, অনুষ্ঠান শুরুতে মাদ্রাসার হাফেজ ছাত্রদের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আসক চট্টগ্রাম জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ জাকারিয়া হোসেন কমিটির কার্যক্রম পরিচালনার বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

    দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অসক চট্টগ্রাম জেলা কমিটির সম্মানিত আইন উপদেষ্টা এ্যাডভোকেট বরকতউল্লাহ খান,
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় সমিতি,চট্টগ্রাম এর ইপিজেড পতেঙ্গা অঞ্চল কমিটির সভাপতি কেএম জামাল হোসেন, ভান্ডারিয়া পেশাজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সৈয়দ মোঃ মাইনুল ইসলাম মঈন।

    দোয়া ও ইফতার মাহফিলে আসক চট্টগ্রাম জেলা কমিটির অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ সভাপতি মোসাঃ সালমা কবির ,মোঃ দুলাল হোসেন , মোঃ আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতিক তালুকদার আজিম মোঃ মোস্তফা কামাল, মোঃ জসিম হাওলাদার,অর্থ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মাঈনুদ্দিন মিলন,
    দপ্তর সম্পাদক মোঃ আবু সালেহ নয়ন, সহ দপ্তর সম্পাদক মোঃ জলিল হাওলাদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ আমিনুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ হান্নান ভূঁইয়া, কার্যকরী সদস্য মোঃ রবিউল হাসান হাসিব, মোসাঃ সাথী আক্তার সহ অন্যান্য মানবাধিকার কর্মি বৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার হাফেজ ছাত্র ও শিক্ষকগণসহ সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

    পরিশেষে দোয়া মোনাজাতের মধ্যদিয়ে ইফতার পরিবেশের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

  • কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে ২৬ শে মার্চ  স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে ২৬ শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    কুমিল্লা প্রতিনিধি, মোঃতরিকুল ইসলাম তরুন,

    কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে যথাযথ মর্যাদায় ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক মজিবুল হক মুজিবের নির্দেশে আলোচনা সভা কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও তথ্য ও গবেষণা সম্পাদক ফরহাদুল মিজানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন , পার্থ সারথি দত্ত ও এম এ করিম মজুমদার, সাংগঠনিক সম্পাদক রুপম মজুমদার, মো. শহিদুল্লাহ, ক্রীড়া সম্পাদক আবদুস ছালাম বেগ, ধর্ম সম্পাদক এ বি এম এ বাহার, শ্রম সম্পাদক মানিক খন্দকার, কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনুর বেগম এবং স্বাস্থ্য দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পাপন পাল, উপ- দপ্তত সম্পাদক রুহুল আমিন চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক এবিএম বাহার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শাহজাহান চেয়ারম্যান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিগার সুলতানা, বীর মুক্তি বাবু নির্মল পাল ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এ বি এম খোরশেদ আলম প্রমুখ। এসময় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুপম মজুমদার বলেন, আগে স্বাধীনতা দিবসে প্রতিটি দোকানে ও বাসায় জাতীয় পতাকা উত্তোলন করা হতো। প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ মাইকে বাজানো হত এখন দোকানে দোকানে ও বাসা বাড়িতে পতাকা উত্তোলন করতে দেখা যায় না মানুষের মাঝে দেশপ্রেম জাগিয়ে তুলতে হবে।