Category: দেশজুড়ে

  • সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

    সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ সুজানগরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় রবিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে । এ উপলক্ষ্যে প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এদিন সকালে উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির, সুজানগর উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার, সুজানগর পৌরসভার পক্ষ থেকে মেয়র রেজাউল করিম রেজা সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগন, পুলিশের পক্ষ থেকে পাবনা সহকারী পুলিশ সুপার(সুজানগর(সার্কেল) রবিউল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব ও সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন সহ দলীয় অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সানজিদা মুজিব এবং আরএমও ডাঃ সেলিম মোরশেদ সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল ১০টায় সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করার পর পুলিশ সহ অন্যান্য বাহীনির সদস্যদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্টিত হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আখতারুজ্জামান জর্জ এর স ালনায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জালাল উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার । অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মহিলা কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া এদিন শহিদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • সুজানগরে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

    সুজানগরে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগরে ২২০২৩-২৪ আর্থিক সালে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় নিবন্ধিত জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ সহায়তা হিসেবে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে বুধবার উপজেলা পরিষদ চত্বরে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন,পৌর মেয়র রেজাউল করিম রেজা ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.মর্জিনা খাতুন। স্বাগত বক্তব্য দেন উপজেলা উপজেলা মৎস্য অফিসার নূর কাজমীর জামান। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম,উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান,দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • সুজানগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

    সুজানগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্বে বীজ ও সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন,পৌর মেয়র রেজাউল করিম রেজা ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.মর্জিনা খাতুন। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা সমাজ সেবা অফিসার জিল্লুর রহমান,উপজেলা মৎস্য অফিসার নূর কাজমীর জামান খানসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির কৃষি বান্ধব সরকারের কৃষি উন্নয়নে নানাবিধ কর্মসূচির ভুয়সী প্রসংশা করেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষি বিভাগের প্রসংসা করে কৃষককে অধিক পরিমাণে ফসল ফলনে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম জানান, ২০২৩-২৪ অর্থবছরে খরিফ-১/২০২৪-২৫ মৌসুমে পাট ও আউশ ফসলের আবাদ বৃদ্ধির জন্য কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সুজানগর উপজেলার ৫৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। এই প্রনোদনা কর্মসূচিতে ৩৫০০ জন কৃষকের প্রত্যেকে ০১ কেজি করে পাট বীজ এবং ৫০০০ জন কৃষকের প্রত্যেকের মাঝে আউশ ধানের বীজ ০৫ কেজি, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • সাংবাদিক রবিউল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

    সাংবাদিক রবিউল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
    পাইকগাছা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন ও বর্তমান নির্বাহী কমিটির সদস্য মোঃ রবিউল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে সভাপতি এ্যাডঃ এফএমএ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, কোষাধ্যক্ষ এসএম বাবুল আক্তার, দপ্তর সম্পাদক ¯েœহেন্দু বিকাশ, সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, জিএ গফুর, সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, বি সরকার, আলাউদ্দীন রাজা, এমআর মন্টু, নজরুল ইসলাম, প্রমথ রঞ্জন সানা, ইমদাদুল হক, আব্দুর রাজ্জাক বুলি, কৃষ্ণ রায়, পূর্ণচন্দ্র মন্ডল, এফএম বদিউর জামান, আশরাফুল ইসলাম সবুজ, ইমদাদুল হক, শাহরিয়ার কবির, শাহজামান বাদশা, খোরশেদ আলম ও উজ্জ্বল দাশ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক আবুল হাশেম। উল্লেখ্য, প্রেসক্লাবের সিনিয়র এ সদস্য ২৬ মার্চ মঙ্গলবার সকাল ৮টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ওই দিন তার মৃতদেহ প্রেসক্লাবে নেওয়া হয় এবং প্রেসক্লাবের সাংবাদিকরা তাকে শেষ শ্রদ্ধা জানান। এরপর বিকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে জানাযা শেষে বাসভবন সংলগ্ন পৌর সদরস্থ সরকারি কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • শেখ হাসিনার হাতেই নিরাপদ বাংলাদেশ… এমপি রশীদুজ্জামান

    শেখ হাসিনার হাতেই নিরাপদ বাংলাদেশ… এমপি রশীদুজ্জামান

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
    খুলনা ৬ আসনের সংসদ সদস্য মো. রশীদুজ্জামান বলেছেন স্বাধীনতা প্রশ্নে বঙ্গবন্ধু আপসহীন নেতা ছিলেন। বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন, এদুটি বিষয় আলাদা করার কোন সুযোগ নেই। বঙ্গবন্ধুর আহŸানে ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতি চুড়ান্ত বিজয় অর্জন করলেও বাঙালি জাতির মুক্তির পটভূমিতে রয়েছে বিপুল ত্যাগ ও সংগ্রামের দীর্ঘ ইতিহাস। বায়ান্নোর ভাষা আন্দোলন থেকে ধাপে ধাপে বঙ্গবন্ধুর নেতৃত্বে সংগ্রাম করে মুক্তির লক্ষ্যে এগিয়ে যায় এ জাতি। বাঙালি জাতি হিসেবে আমরা স্বাধীনতা লাভ করলে ও এর সাথে জড়িয়ে রয়েছে বিপুল আত্মত্যাগ, শহীদের স্মৃতি, স্বজন হারানোর আর্তনাদ ও সংগ্রামের দীর্ঘ ইতিহাস। যাদের আত্মত্যাগে অর্জিত এ স্বাধীনতা তাদের ঋণ কোন দিন শোধ হবার নয়। পাক বাহিনীর বর্বরতা এ জাতিকে যেমন স্বাধীনতার লক্ষ থেকে পিছু হটাতে পারেনি তেমনি কোন প্রতিবন্ধকতায় ব্যাহত করতে পারেনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এ দেশের মানুষ অর্থনৈতিক মুক্তি লাভ করেছে এবং শেখ হাসিনার কাছেই বাংলাদেশ নিরাপদ উল্লেখ করে এমপি রশীদুজ্জামান বলেন শেখ হাসিনা দেশকে গগন চুম্বি উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এখন সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তিনি মঙ্গলবার পাইকগাছা উপজেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) সাইফুল ইসলাম, ওসি ওবাইদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা কৃষি অফিসার অসীম কুমার দাশ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম ও প্রভাষক লুৎফা ইসলাম। দিবসটি উপলক্ষে মঙ্গলবার প্রত্যুষে সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, থানা ও পৌরসভা সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সংগঠন ও সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর পাইকগাছা সরকারি কলেজ মাঠে পুলিশ, আনছার, রোভার স্কাউট ও গার্লস গাইড কুচকাওয়াজ প্রদর্শন করে। এসময় বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দুপুরে বঙ্গবন্ধু স্বাধীনতা ও একুশে মঞ্চে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

  • নড়াইলে ওয়ারেন্টভূক্ত আসামি তরিকুল ইসলাম গ্রেফতার

    নড়াইলে ওয়ারেন্টভূক্ত আসামি তরিকুল ইসলাম গ্রেফতার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি//

    নড়াইলে একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত তরিকুল ইসলাম গ্রেফতার বুধবার (২৭ মার্চ) রাতে এনআই এ্যাক্টের মামলায় ৪টি সাজাপ্রাপ্ত ওয়ারেন্টে যথাক্রমে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ লক্ষ টাকা জরিমানা, ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ লক্ষ টাকা জরিমানা, ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ লক্ষ টাকা জরিমানা, ৭ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৭ লক্ষ টাকা জরিমানাপ্রাপ্ত এবং এনআই এ্যাক্টের ৭টি ও যৌতুক নিরোধ আইনে ১টি সর্বমোট ১২টি মামলার ওয়ারেন্টভূক্ত আসামি মো.তরিকুল ইসলামকে গ্রেফতার করেছে নড়াইল জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট, নড়াইলের ইনচার্জ (ওসি) মো.শাহ্ দারা খান। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, গ্রেফতারকৃত মো.তরিকুল নড়াইল জেলার সদর থানার মুলদাইড় গ্রামের মৃত আবু তালেব শেখের ছেলে। গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট, নড়াইলের ইনচার্জ মো.শাহ্ দারা খান এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মো. ফিরোজ আহম্মেদ সঙ্গীয় অফিসার ফোর্স সহ অভিযান চালিয়ে ঢাকা উত্তরা এলাকা হতে তাকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট, নড়াইলের ইনচার্জ (ওসি) মো.শাহ্ দারা খান বলেন, নড়াইল জেলা পুলিশ সুপার (মোহা.মেহেদী হাসানের) সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

  • নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

    নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে//
    নড়াইলের কালিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট
    হয়ে বাচ্চু মোল্যা (৩৯) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক শ্রমিক মাহাবুর শেখ গুরুতর আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, মঙ্গলবার (২৬ মার্চ) সকালে সাড়ে ১১ টার দিকে উপজেলার নোয়াগ্রাম এলাকার নজির মুন্সির বাড়ির ছাদে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু মোল্যা কালিয়া পৌরসভার মির্জাপুর গ্রামের সাহেব আলীর ছেলে।
    স্থানীয় সূত্রে জানা যায়। , মঙ্গলবার সকালে কালিয়া উপজেলার নোয়াগ্রাম এলাকার নজির মুন্সির বাড়ি ছাদে কাজ করছিলেন নির্মাণ শ্রমিক বাচ্চু মোল্যা ও অন্যরা। পরে তার হাতে থাকা রড অসাবধানবশত বাড়ির পাশে থাকা বিদ্যুতের মেইন লাইনের উপর পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই বাচ্চু মোল্যা মারা যান ও তার সাথে থাকা আরেক নির্মাণ শ্রমিক মাহাবুর শেখ গুরুতর আহত হয়েছেন। আহত ওই ব্যক্তিকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মো.হাসিবুর রহমান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই ওই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া আহত আরেক নির্মাণ শ্রমিককে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

  • ঝিনাইদহে হারানো ও চুরি হওয়া ১০৫ টি মোবাইল, প্রতারণা করে নেওয়া প্রায় ৭ লাখ টাকা উদ্ধার

    ঝিনাইদহে হারানো ও চুরি হওয়া ১০৫ টি মোবাইল, প্রতারণা করে নেওয়া প্রায় ৭ লাখ টাকা উদ্ধার

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহ থেকে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ১০৫ টি মোবাইল এবং বিকাশ, নগদসহ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস থেকে প্রতারণা করে হাতিয়ে নেওয়া প্রায় ৭ লাখ টাকা উদ্ধার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। বুধবার দুপুরে জেলা পুলিশের সম্মেলন কক্ষে মোবাইল ও টাকার প্রকৃত মালিকদের হাতে এসব বুঝে দেওয়া হয়।পুলিশ সুপার আজিম-উল-আহসান হরিণাকুন্ডু পৌরসভার মেয়র ফারুক হোসেন সহ এসব মোবাইল ও টাকা মালিকদের হাতে তুলে দেন। সেসময় তিনি জানান, গত কয়েক মাসে ঝিনাইদহের বিভিন্ন থানায় মোবাইল চুরি ঘটনায় জিডি ও ফিন্যান্সিয়াল সার্ভিস থেকে প্রতারণা করে ২১ জনের কাছ থেকে ৬ লাখ ৮৯ হাজার ১৪০ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। জিডির সুত্র ধরে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ওসি শরিফুল ইসলাম এর নেতৃত্বে এসআই মোঃ খালিদ হাসান, এসআই মোঃ রবিউল ইসলাম, এসআই মোঃ কামরুজ্জামান ও এএসআই মোঃ ইকলাছুর রহমান তথ্য প্রযুক্তি ব্যবহার করে দেশের বিভিন্ন স্থান থেকে মোবাইল ও নগদ টাকা উদ্ধার করে। সেসময় জেলা পুলিশের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইমরান জাকারিয়া ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুহাম্মদ মহিদুর রহমান, ডিএসবি’র ওসি আতিকুর রহমান, ডিবি’র ওসি জুয়েল ইসলাম সহ অন্যন্যারা।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।

  • তেঁতুলিয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের নিয়ম না মানার অভিযোগ

    তেঁতুলিয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের নিয়ম না মানার অভিযোগ

    মুুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দেশের সব প্রতিষ্ঠানে সকাল থেকে অফিসিয়াল সময় পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলনের আদেশ থাকলেও, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদে দুপুরের দিকে পতাকা উত্তোলন ও নামিয়ে রাখার তথ্য পাওয়া গেছে।

    সরে জমিনে গিয়ে দেখা যায়, রোববার (১৭ মার্চ) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত পতাকা দণ্ডে ছিল না জাতীয় পতাকা এবং মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরের দিকে পতাকা দণ্ডে ছিল না জাতীয় পতাকা। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে গ্রাম পুলিশ আর উদ্যোক্তাকে দেখতে পাওয়া গেলেও স্বাধীনতা দিবসে ছিলনা কেউ। চেয়ারম্যান ও সচিবের কক্ষ ছিল তালাবদ্ধ।

    বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর দিবসে দায়িত্বরত গ্রাম পুলিশ জয়নাল আবেদিন বলেন, ‘আজকে ছুটির দিন পতাকা উত্তোলন বিষয়ে কেউ কিছু বলেনি। পতাকা উত্তোলন করতে হবে কিনা, সে বিষয়ে আমরা জানিনা।’ অপরদিকে ২৫ মার্চ দিবাগত রাতে দায়িত্বরত গ্রাম পুলিশ রুপ দাস বলেন, আমার ডিউটি শেষ করে সকালে যখন বাড়িতে আসি তখন পতাকা উত্তোলন করে দিয়ে এসেছি।

    বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর দিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তারেক হোসেন বলেন, এ বিষয়ে সচিবকে বলেন উনিই ভালো বলতে পারবে।
    অন্যদিকে ইউনিয়ন পরিষদ সচিব আলোপ্তগীন মুকুল বলেন, পতাকা উত্তোলন হবেনা কেন? এবার তো নতুন না। পরে বিষয়টি বাড়াবাড়ি না করার জন্য বলেন তিনি। এরপর স্বাধীনতা দিবসের দিন তিনি বলেন, পতাকা উত্তোলন হয়েছে, আমি গ্রাম পুলিশদের বলে দিয়েছি। তবে একটু আগেই দুপুর দেড়টা কিংবা দুইটার দিকে পতাকা নামিয়ে রাখা হয়েছে।

    এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘পরিষদে জাতীয় পতাকা উত্তোলন হয়নি, এটা আপনার কাছ থেকেই জানতে পারলাম। বিষয়টির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন। তবে স্বাধীনতা দিবসের দিন পতাকা আগেই নামিয়ে নেওয়ার বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে যোগাযোগ করার সুযোগ হয়নি। তবে ইলেকট্রনিক মাধ্যমে অবগত করা হয়েছে।

  • কুমিল্লায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই খু*ন

    কুমিল্লায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই খু*ন

    কুমিল্লা থেকে মোঃতরিকুল ইসলাম তরুন, ভাই বড় ধন রক্তের বাধন যদি হয় পৃথক নারীর কারণ কথায় আছে কিন্তু

    কুমিল্লার চান্দিনায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন।
    কুমিল্লার চান্দিনায় পারিবারিক দ্বন্দ্বে ছোট ভাইয়ের হাতে বড় ভাই হানিফ (৩৬) নামে এক যুবক খুন হয়েছে। আজ ২৭ শে মার্চ বেলা এগারটায় চান্দিনা পৌর এলাকার ৬নং ওয়ার্ডের রারিরচর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত হানিফ ওই এলাকার আনু মিয়ার বড় ছেলে।
    নিহতের স্ত্রী এবং প্রতিবেশীরা জানান,দুই ভাইয়ের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক দ্বন্দ্ব লেগে থাকতো। আজ বেলা এগারটায় নিহত হানিফ তার পালিত গরুর গোবর ছোট ভাই আনিসের কলা গেছে ফেলার জের ধরে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগে। এক পর্যায়ে ছোট ভাই আনিস কাঠের লাঠি দিয়ে বড় ভাইকে আঘাত করলে তার চোখ ফুরে লাঠি ঢুকে যায়।স্বজনরা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। ঘটনার পর ছোট ভাই আনিস পলাতক রয়েছে।তাইতো নারীর কারণ না হয়ে পুরুষ কারনে বিবাধ বিরোধ হয়ে নিয়ে গেল প্রাণ।