Category: দেশজুড়ে

  • বেনাপোলে পাচারকারীর পায়ূপথে পাওয়া গেল ৭০ লাখ টাকার স্বর্ণেরবার, পাচারকারী আটক

    বেনাপোলে পাচারকারীর পায়ূপথে পাওয়া গেল ৭০ লাখ টাকার স্বর্ণেরবার, পাচারকারী আটক

    আজিজুল ইসলামঃ
    যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় পাচারকারী মনোরউদ্দিনের পায়ূপথে পাওয়া গেল ৬টি স্বর্নেরবার। এ সময় পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক পাচারকারী মনোরউদ্দিন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের কদর আলীর ছেলে।

    গতকাল বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত সাড়ে দশটার দিকে স্থানীয় মসজিদবাড়ী বিজিবি চেকপোষ্টের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা।

    বিজিবি জানান,গোপন একটি তথ্যের ভিত্তিতে জানতে পারি আজ রাত সাড়ে ১০ টার দিকে পাচারকারীরা স্বর্ণের একটি চালান ভারতে পাচার করবে। এমন তথ্যের ভিত্তিতে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার মাহাবুবুর রহমানের নেতৃত্বে সীমান্তের মেইন পিলার ১৭ এর ৭ এস এর ১৬৮ আর পিলার হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মসজিদবাড়ি বিজিবি চেকপোষ্ট এলাকায় গোপন অবস্থানে থাকে। ওই স্বর্ন পাচারকারী একটি ইজিবাইকে করে স্বর্ণের চালানটি ভারতে পাচার উদ্দেশে সীমান্তের দিকে যাচ্ছিল তখন মনোরউদ্দিনকে সন্দেহজনকভাবে আটক করা হয়। প্রথমে তার শরীর তল্লাশি করে কোন স্বর্ন পাওয়া যায়নি। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে তার পায়ূপথে স্বর্ণেরবারগুলো রয়েছে। এ সময় তাকে আটক করে বেনাপোল বাজারে রজনী ক্লিনিকে শরীর স্ক্যানিং করে পায়ূপথে ৬ পিস স্বর্ণের বারের অস্তিত্ব পাওয়া যায় এবং তা উদ্ধার করা হয়। যার ওজন ৭০০ গ্রাম। এবং সিজার মূল্য আনুমানিক ৭০ লক্ষ টাকা।

    খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খুরশিদ আনোয়ার স্বর্নসহ একজন পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত স্বর্ণের চালানটি যশোর ট্রেজারিতে এবং আসামীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

  • মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

    মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

    এস এম সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:
    বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮মার্চ) সন্ধ্যায় আয়োজিত ইফতার মাহফিলে অতিথি হিসেবে ছিলেন ,বিশিষ্ট কলামিস্ট উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও সরকারী এস এম কলেজের প্রভাষক এইচ এম জসিম উদ্দিন হাওলাদার, অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সালেহ ,এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,এইচ এম শহিদুল ইসলাম,শামিম আহসান মল্লিক, এস এম সাইফুল ইসলাম কবির. কে এম শহিদুল ইসলাম,শীব সজল জীশু ঢালী,রমিজ উদ্দিন, এখলাস শেখ, রফিকুল ইসলাম, মোঃনাজমুল,ছগির হোসেন. বাবলু সহ উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।মাহফিলে মাওলানা আব্দুল হাই এর মোনাজাতে দেশবাসীর কল্যাণ কামনাসহ মোরেলগঞ্জের বিদেহী সকল সাংবাদিকদের আত্মার মাগফেরাতে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় ।

  • ২১নং ওয়ার্ডকে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্ন এলাকা গড়তে কাউন্সিলরের  অভিযান

    ২১নং ওয়ার্ডকে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্ন এলাকা গড়তে কাউন্সিলরের অভিযান

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর তরুণ মেধবী রাজনীতিবিদ ইশতিয়াক আহমেদ ইফতুর উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মশক নিধন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। ডেঙ্গুমুক্ত ওয়ার্ড গড়তে অভিযানকে আরো বেগবান করতে আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকনগুনিয়াসহ নানা প্রকার সংক্রামক রোগ প্রতিরোধের উদ্দেশ্যে মশার প্রজনন স্থান চিহ্নিত করে ধ্বংস করা, জনসচেতনতা সৃষ্টিসহ করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম উদ্বোধন করেছেন তিনি।
    এই লক্ষ্যে এলাকার বিভিন্ন উন্নয়ন সমিতিকে সমন্বয় করে সমিতির সকল সদস্যদের সঙ্গে নিয়ে কাউন্সিলর এলাকার সকল রাস্তাঘাট, সুয়ারেজ লাইন, বহুতল ভবনের মধ্যবর্তী ফাঁকা জায়গা, আবদ্ধ জলাশয় এবং মশার প্রজনন ক্ষেত্র চিহ্নিত করে তা ধ্বংস করার কার্যক্রম পরিচালনা করছেন এবং সমাজের সকল সম্মানিত নাগরিকদের এই কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহবান জানান। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী ১ মাসের মধ্যেই ২১নং ওয়ার্ডকে পরিচ্ছন্ন এবং মশামুক্ত এলাকায় পরিনত করার আশাবাদ ব্যক্ত করেন কাউন্সিলর ইফতু।
    এই মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর পূর্ব পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কাউন্সিলর ইশতিয়াক আহমেদ ইফতু। সেই সাথে আগামী দিনে ২১নং ওয়ার্ডকে একটি উন্নত ও পরিস্কার পরিচ্ছন্ন এলাকা হিসাবে গড়তেও সকলের সহযোগীতা আশাবাদ ব্যক্ত করেন তিনি।

  • সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারকে বিদায় সংবর্ধনা

    সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারকে বিদায় সংবর্ধনা

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুখময় সরকারকে পদোন্নতিজনিত কারনে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে বৃহস্পতিবার এই বিদায় সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনের সভাপতিত্বে ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনের স ালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার, থানা অফিসার ইনচার্জ জালাল উদ্দিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার জিল্লুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হাসান, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান,এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জর্জ,দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন,ভাঁয়না ইউপি সচিব আব্দুস সামাদ প্রমুখ । বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ইউএনও সুখময় সরকার সুজানগর উপজেলায় বিগত প্রায় ৪ মাস সময়কালে সরকারের নির্দেশনা পালনে ছিলেন একজন নিষ্ঠাবান ও কর্তব্যপরায়ণ। তিনি শুধু জনপ্রতিনিধি নন, সকল শ্রেণী-পেশার মানুষের সঙ্গে আন্তরিকভাবে সুন্দর আচারণ করতেন। যে কেউ তার এই উদারতায় তাকে শ্রদ্ধা করতেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কাছে তিনি একজন সজ্জন,পরোপকারি ব্যক্তি হিসেবে অল্প সময়ে পেয়েছেন পরিচিতি। বিদায়ী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার বলেন,আমার কর্মজীবনে সেরা স য় হিসেবে পেয়েছি এই উপজেলার মানুষের ভালবাসা। সুজানগর উপজেলার মানুষ খুবই আন্তরিক। ফলে উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক,রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকলকে নিয়ে সুন্দরভাবে কাজ কাজ করতে পেরেছি। কতুটুকু পেরেছি বলতে পারব না,তবে চেষ্টা করেছি। দায়িত্ব পালনকালে সবাই যেভাবে সহযোগিতা করেছেন ,সে কারণে সকলের প্রতি কৃতজ্ঞ বলে উল্লেখ করেন। বিদায় অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ, ভাঁয়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন,তাঁতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ,মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষাংশে উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন,উপজেলা অফিসার্র্সক্লাব, সুজানগর প্রেসক্লাবের পক্ষ থেকে মোহাম্মদ আলী মাস্টার ও এম এ আলিম রিপন, সকল ইউপি চেয়ারম্যান ও সচিবদের পক্ষ থেকে এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ফুল ও ক্রেস্ট দিয়ে উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারকে বিদায় জানান। এর আগে উপজেলার মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।উল্লেখ্য নেত্রকোনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়েছেন সুজানগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুখময় সরকার ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযান

    লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযান

    প্রেস বিজ্ঞপ্তি
    লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে ১৫,০০০/- টাকা জরিমানা করা হয়েছে।

    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং পাটগ্রাম উপজেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে ২৮.০৩.২০২৪ ইং তারিখে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

    উক্ত অভিযানে লাচ্ছা সেমাই পণ্যের মোড়ক নিবন্ধন সনদ গ্রহণ না করায় মেসার্স নুরানী বেকারি, কলেজ মোড়, পাটগ্রাম, লালমনিরহাট এবং মেসার্স মদিনা বেকারি, পাটগ্রাম বাজার, পাটগ্রাম, লালমনিরহাটকে ২৪(১)/৪১ ধারা অনুযায়ী যথাক্রমে ১০,০০০/- ও ৫০০০/- টাকা করে মোট ১৫,০০০/- টাকা জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন মোঃ আব্দুল ওয়াজেদ, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, পাটগ্রাম, লালমনিরহাট। প্রসিকিউটর হিসেবে ছিলেন জনাব মারুফা বেগম, ফিল্ড অফিসার (সিএম) এবং প্রকৌঃ প্রান্তজিত সরকার পরিদর্শক (মেট্রোলজি)।

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • নড়াইলে দুইজন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    নড়াইলে দুইজন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    মাদক মামলায় তিনবছর কারাদণ্ড ও পাচ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত আসামি এনায়েত সরদার (৪২) কে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বুধবার (২৭ মার্চ) গ্রেফতারকৃত আসামি এনায়েত সরদার (৪২) নড়াইল সদর থানাধীন বাগডাঙ্গা গ্রামের মৃত ইমান আলী সরদারের ছেলে। তিনি পুলিশের চোখ ফাঁকি দিতে যশোর জেলার বাঘারপাড়া থানার ধলগ্রামে বসবাস করতো। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ সাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) অপু মিত্র ও এএসআই (নিঃ) সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে যশোর জেলার বাঘারপাড়া থানাধীন ধলগ্রাম বাজার হতে তাকে গ্রেফতার করে।
    অপরদিকে একবছর কারাদণ্ডপ্রাপ্ত ইলিয়াস শেখ নামের একজন আসামিকে গ্রেফতার করেছে কালিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত ইলিয়াস শেখ নড়াইল জেলার কালিয়া থানাধীন মাধবপাশা গ্রামের সুলতান শেখের ছেলে। তার নামে কালিয়া থানায় দুইটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। বিশ্বস্ত তথ্যের ভিত্তিতে কালিয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার শামীম উদ্দিন এর তত্ত্বাবধানে এএসআই (নিঃ) নাজির সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

  • পাইকগাছায় ১ কেজি গাঁজা সহ গ্রেফতার-১

    পাইকগাছায় ১ কেজি গাঁজা সহ গ্রেফতার-১

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় ১কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বৃহসম্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার শিবসা ব্রীজের নিচ থেকে মাদক ব্যবসায়ী সাত্তার হাওলাদারকে ১কেজি গাঁজা সহ আটক করেন। আটক সাত্তার হাওলাদার খুলনা সদরের মৌলভীপাড়া এলাকার মৃতঃ সাইদ হাওলাদারের ছেলে। থানা সূত্রে জানা যায় বৃহস্পতিবার দুপুর আড়াই টার দিকে এসআই কেএম সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে পাইকগাছা পৌরসভাধীন শিবসা ব্রীজের নীচের পশ্চিম পাশ থেকে তাকে ১কেজি গাঁজা আটক করে। থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন আটক ব্যক্তির কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার ও আটক পূর্বক থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। এছাড়াও তিনি আরো বলেন মাদকের ব্যাপারে কোন আপোষ চলবে না, থানা পুলিশের এ অভিযান অব্যহত থাকবে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।

  • ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ ও হুইল চেয়ার বিতরণ

    ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ ও হুইল চেয়ার বিতরণ

    আবুল বয়ান, ধামইরহাট প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি’র উদ্যোগে এবং অর্থায়নে আয়বৃদ্ধি মূলক প্রকল্পে শর্ত সাপেক্ষে হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ এবং প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। ২৭ মার্চ ১১ টায় পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার এমপি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাদক ও বাল্যবিবাহ নির্মূলে ভূমিকা রাখতে সকলের প্রতি আহ্বান জানান। ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি’র ম্যানেজার ম্যানুয়েল হাসদার সভাপতিত্বে হতদরিদ্রদের মাঝে আয়বৃদ্ধি মূলক প্রকল্পে শর্তসাপেক্ষে ১০৫ জনকে নগদ অর্থ প্রদান করা হয় এবং ৫ জন প্রতিবন্ধী শিশুর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, এপি’র প্রোগ্রাম অফিসার ডেনিস তপ্ন, নাথন কুমার চৌকিদার, মুকুল বৈরাগী, রোজলীন কুড়াইয়া মিতু, শারমিন আকতার সুরভী, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, আবুমুছা স্বপন প্রমূখ।

    আবুল বয়ান।।

  • অবশেষে সংস্কার করা হলো বরইতলা-মোজামনগর খেয়াঘাট

    অবশেষে সংস্কার করা হলো বরইতলা-মোজামনগর খেয়াঘাট

    ইমদাদুল হক, পাইকগাছা(খুলনা)
    অবশেষে সংস্কার করা হয়েছে বরইতলা-মোজামনগর আন্তঃজেলা খেয়াঘাট। গণমাধ্যমে খেয়া পারাপারের দুর্ভোগের সচিত্র প্রতিবেদন প্রকাশের পর ঘাটের বরইতলার অংশ বাঁশ এবং কাঠের খুঁটি দিয়ে সংস্কার করা হয়েছে। এর ফলে এখন থেকে দূর্ভোগ কমে গেলো খেয়া পারাপারে। সংস্কার করায় স্থানীয় সোলাদানা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী ও সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিনকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।
    উল্লেখ্য, জেলার পাইকগাছা উপজেলা ও দাকোপ উপজেলা সংলগ্ন বরইতলা-মোজামনগর আন্তঃজেলা খেয়াঘাটটি দীর্ঘদিন সংস্কার না করার ফলে পারাপারে অনুপযোগী হয়ে পড়ে। ঘাটের পশ্চিম পাশে রয়েছে পাইকগাছার সোলাদানা সংলগ্ন বরইতলা, আর পূর্ব পাশে রয়েছে দাকোপের মোজামনগর। এ ঘাট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ খুলনা, বাগেরহাট, মোংলা, সুন্দরবন, দাকোপ, পাইকগাছা-কয়রা ও আশাশুনি সহ বিভিন্ন এলাকায় যাতায়াত করে থাকে। নদীর পানির স্তর নেমে যাওয়ায় এবং সংস্কারের অভাবে পারাপারের ঘাটগুলি নষ্ট হয়ে যাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে চরম দুর্ভোগের মধ্যে যাতায়াত করতে হতো সর্বসাধারণকে। খেয়া পারাপারে দুর্ভোগের সচিত্র প্রতিবেদন ফেব্রæয়ারি মাসে গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ নেন খেয়াঘাট সংস্কারের। সদ্য বিদায়ী পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সার্বিক সহযোগিতায় সোলাদানা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী বরইতলা ঘাটটি সংস্কার করেছেন। এরফলে এখন থেকে পারাপারে দুর্ভোগ হবে না বলে জানান ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী। তিনি বলেন, ঘাটটি নষ্ট হয়ে যাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে মানুষ যাতায়াত করতো। কাঁঠের খুঁটি, বাঁশ এবং নাট-বোল্ট দিয়ে নতুনভাবে সংস্কার করা হয়েছে। এটি অনেক মজবুত হওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি খুব সহজেই যানবাহনও পার করা যাবে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।

  • কালীগঞ্জে উঠান বৈঠকে চারা, বীজ,পুষ্টি প্লেট বিতরণ

    কালীগঞ্জে উঠান বৈঠকে চারা, বীজ,পুষ্টি প্লেট বিতরণ

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
    লালমনিরহাট জেলা কালীগঞ্জ উপজেলার মহিশামুড়ি আশ্রয়ন প্রকল্পে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আংগিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় উঠান বৈঠকে
    অনুষ্ঠিত হয়। আশ্রয়ন প্রকল্পে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি, ব্যবস্থাপক এনআরবিসি ব্যাংক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের নারী ও পুরুষ সদস্য সহ আরো অনেক। পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় উঠান বৈঠকে উপজেলা কৃষি অফিসের পক্ষ হতে ২০ জন সদস্যের মাঝে ২টি ফলের চারা, সবজির বীজ এবং পুষ্টি প্লেট বিতরণ করা হয়। সেই সাথে আশ্রয়ন প্রকল্পের সুবিধা ভোগী দের বস্তায় আদা ও মরিচ চাষ সম্পর্কে উদ্বুদ্ধ করা হয়।

    হাসমত উল্লাহ ।