Category: দেশজুড়ে

  • ডাসারের ধ্বজী মাদ্রাসায়  সৈয়দ কামরুল হাসান পপির  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    ডাসারের ধ্বজী মাদ্রাসায় সৈয়দ কামরুল হাসান পপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    মোঃ মিজানুর রহান কাল‌কি‌নি ও ডাসার প্র‌তি‌নি‌ধি/

    মাদারীপুর জেলার ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের ধজী হামিদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে সি এল টি বিডি প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ কামরুল হাসান পপির অর্থায়নে যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার তারিখ গোপালপুর ইউনিয়নের ধজী হামিদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে সি এল টি বিডি প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ কামরুল হাসান পপির অর্থায়নে এলাকার যুব সমাজের উদ্যোগে ১ হাজার এর অধিক মুসল্লিদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    এসময় ইফতার মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোপালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ মাতুব্বার।

    এসময় উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ দেলোয়ার সরদার,যুগ্ন সাধারন সম্পাদক সায়েম মাতুব্বার খোকন,বাদশা সরদার,জানে আলম মাতুব্বার, ইউপি সদস্য ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোসারাফ হাওলাদার,সাধারণ সম্পাদক মোহাম্মাদ সরকার,পান্না খন্দকার সহ ইউনিয়ন আওয়ামী সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    এ‌তে উপস্থিত ছিলেন ধজী হামিদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ বি এম আবদুল্লাহ, সহকারী অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন ও অত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী প্রমুখ।

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ডাসার উপজেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ শিবলু, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সৈয়দ অনিক সহ শতাধিক ছাত্রলীগের নেতা-কর্মী।

  • হীড বাংলাদেশের উদ্যােগে পটিয়ায় ২২৮ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

    হীড বাংলাদেশের উদ্যােগে পটিয়ায় ২২৮ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

    পটিয়া প্রতিনিধি।। এনজিও সংস্থা হীড বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের উদ্যােগে ২২৮ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।
    ৩০ মার্চ (শনিবার) সকালে পটিয়ায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ বৃত্তি প্রদান করা হয়। হীড বাংলাদেশের আয়োজনে  মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি এবং ২০২৩ সালের এস এসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪ ও ৫ প্রাপ্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে এ উপবৃত্তি প্রদান করা হয়।

    হীড বাংলাদেশের নিবার্হী পরিচালক আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ভূঞা জনি।
    এসময় চট্টগ্রাম অঞ্চল ও আঞ্চলিক হিসাবরক্ষক অসিত কুন্দার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হীড বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক  অনিল চন্দ্র দত্ত, শাখা ব্যবস্থাপক তারেক রহমান চৌধুরী, নির্মল সুশীল, মোঃ বেলাল হোসেন, মোঃ হায়দার আলী, রবীন্দ্রনাথ রায়, হুমায়ুন কবির আব্দুস সালাম প্রমূখ।

  • উজিরপুর শেখ রাসেল মাধ্যমিক বিদ্যালয়ের নামকরণের অনুমতি দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট

    উজিরপুর শেখ রাসেল মাধ্যমিক বিদ্যালয়ের নামকরণের অনুমতি দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে শেখ রাসেল মাধ্যমিক বিদ্যালয়টির নামকরণের অনুমতি দিয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট।

    বরিশালের উজিরপুর উপজেলার পৌরসভার ৭ নং ওয়ার্ডে সন্ধ্যা নদীর কোলঘেষে ২০১৯ সালে নির্মিত হয় শেখ রাসেল মাধ্যমিক বিদ্যালয়।সংক্ষিপ্ত সময়ের মধ্যে পুরো উপজেলা জুরে বিদ্যালয়টির বেশ সুনাম ও সুখ্যাতি ছরিয়ে পরে।

    ২৯ মার্চ বিদ্যালয়টির নামকরণের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এর প্রধান নির্বাহী কর্মকর্তা মাশুরা হোসেনের স্বাক্ষরিত অনুমতি পত্র প্রদান করেন। সুত্রে জানা যায়, ২৮ জানুয়ারী ২০২৪ তারিখে একটি আবেদনের প্রেক্ষিতে ৯ মার্চ ২০২৪ তারিখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে এর ট্রাস্টি সভায় উপস্থাপন করা হলে শেখ রাসেল মাধ্যমিক বিদ্যালয় নামে নামকরনের অনুমতি দেয়া হয়। এবং উক্ত অনুমতি পত্রের অনুলিপি ২৯ মার্চ ডাকযোগে বরিশাল জেলা প্রশাসক ও শেখ রাসেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে প্রেরন করা হয়েছে।

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেন- আমাদের মুল লক্ষ্য হল-হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুখী-সমৃদ্ধ সোনার বাংলার জন্য প্রয়োজনীয় দক্ষ মানব সম্পদ ও নৈতিক শক্তিতে বলীয়ান সুশিক্ষিত নাগরিক তৈরী করা।জননেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রয়োজনীয় ইলেক্ট্রনিক্স সরঞ্জাম ও প্রযুক্তি জ্ঞান আহরণ ও ব্যবহার করে বিদ্যালয়ের সার্বিক কর্মকান্ড পরিচালনা করা। ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার পরিচর্যাকে প্রাধান্য দিয়ে শিক্ষার্থীদেরকে পোশাক-পরিচ্ছদ, কর্মানুশীলন ও আচরণিক ক্ষেত্রে চরিত্রবান, মানবিক গুণাবলী সমৃদ্ধ সুনাগরিক হিসেবে তৈরী করা। মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষার্থীদের যুগোপযোগী আদর্শ দেশ প্রেমিক হিসেবে গড়ে তোলা। শিক্ষার্থীদের নিজ নিজ ধর্ম পালন বাধ্যতামূলক সহ অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ, সামাজিক কর্মকান্ডে মনোনিবেশ এবং ন্যায়-নীতিতে অটল থাকার প্রত্যয় গঠনে মানবিক শিক্ষায় শিক্ষিত করা। শিক্ষার্থীদের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে গড়ে তোলা এবং তাদের নেতৃত্বের গুণাবলীর বিকাশ সাধন করা, জ্ঞান ভিত্তিক তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য প্রযুক্তি এবং সংশ্লিষ্ট অন্যান্য শিক্ষাকে যথাযথ গুরুত্ব প্রদান করা। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক প্রতিযোগিতা ও শরীর চর্চার প্রয়োজনীয় ব্যবস্থা করা, গ্রামের সাধারণ ও গরীব প্রতিটি ঘরে ঘরে শিক্ষার সম্প্রসারণ এবং বিশেষ করে স্বল্প ব্যয়ে ও বিনা বেতনে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে স্বাবলম্বী করা। মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ পরিচালনার মাধ্যমে নতুন তথ্য প্রযুক্তিতে ১০০% শ্রেণী পাঠদান নিশ্চিত করা।

    শেখ রাসেল মাধ্যমিক বিদ্যালয়ের নামের অনুমতি পাওয়ায় বিষয় উজিরপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ গিয়াস উদ্দীন বেপারী বলেন উজিরপুরবাসী দীর্ঘদিনের প্রানের দাবী ছিল একটি মাধ্যমিক বিদ্যালয় যা ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে এবং বেশ সুনাম কুড়িয়ে নিয়েছে।আর আজকের সবচেয়ে আনন্দের বিষয়টি হল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এর মাধ্যমে নামকরনের অনুমতি পাওয়া। উজিরপুর বাসী উক্ত ট্রাস্ট ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন । মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা জননেত্রী শেখ হাসিনার কাছে উজিরপুর বাসীর দাবী খুব শিঘ্রই বিদ্যালয়টি যেন জাতীয় করন করা হয়।

  • সেনবাগে মার্সেল ফ্রিজ কুপন বিজয়ী ঝর্ণা বেগমের হাতে ১০ লক্ষ টাকার চেক হস্তান্তর

    সেনবাগে মার্সেল ফ্রিজ কুপন বিজয়ী ঝর্ণা বেগমের হাতে ১০ লক্ষ টাকার চেক হস্তান্তর

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
    নোয়াখালী সেনবাগের ঐতিহ্যবাহী সেবারহাট বাজারের ঢাকা ইলেকট্রনিক্স হতে মার্সেল ফ্রিজ ক্রয় করে ১০ লক্ষ টাকা বিজয়ী ঝর্ণা বেগমের হাতে চেক হস্তান্তর করলেন কোম্পানির কর্ণধাররা।৩০ মার্চ শনিবার দুপুরে উপজেলার সেবারহাট শের ইয় বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী রাজিব চন্দ্র দাসের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্সেল ব্র্যান্ড এম্বাসেডর চিত্র নায়ক আমিন খাঁন ও ইমন।রিয়াদ মিয়াজীর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেড অব বিজনেস মতিউর রহমান, সেলস্ ইনচার্জ (সাউথ) নুরুল ইসলাম রুবেল, ডিভিশনাল সেলস্ ম্যানেজার মিজানুর রহমান, রিজিওনাল ম্যানেজার মহিবুল্লাহ শামীম,৭নং মোহাম্মদ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আলম রিগান, ইউপি সদস্য জহিরুল ইসলাম আল মাসুদ,নজরুল ইসলাম চৌধুরী, সেবার হাট বাজার কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় অতিথিবৃন্দ দাগনভুঞা উপজেলার প্রতাপপুরের বাসিন্দা মার্সেল ফ্রিজ কুপন বিজয়ী ঝর্ণা বেগমের হাতে আনুষ্ঠানিক ভাবে ১০ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন। এর আগে দুপুর ১২টায় মার্সেল ফ্রিজের ব্যাপক প্রচারণার লক্ষ্যে কোম্পানির শতাধিক লোকজন নিয়ে বাজারে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে।

  • ময়মনসিংহ সাংবাদিক ক্লাব ও বাংলাদেশ  তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির  ইফতার  ও দোয়া অনুষ্ঠিত

    ময়মনসিংহ সাংবাদিক ক্লাব ও বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির ইফতার ও দোয়া অনুষ্ঠিত

    আরিফ রববানী ময়মনসিংহঃ ময়মনসিংহ :

    ময়মনসিংহ সাংবাদিক ক্লাব ও বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যান সোসাইটির যৌথ উদ্দ্যোগে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় ও স্থানীয় সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৩০ মার্চ) ১৯ শে রমজান
    ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কৃষ্টপুর ডি এস কামিল মাদ্রাসায় এই ইফতার মাহফিল হয়।

    ইফতার মাহফিল পুর্ববর্তী আলোচনায় ময়মনসিংহ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক ডিএল কামিল মাদ্রাসার অধ্যাক্ষ ড.মোঃ ইদ্রিস খান তার বক্তব্যে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক সোসাইটি ও ময়মনসিংহ সাংবাদিক ক্লাব নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং নেতৃবৃন্দ আগামি দিনে দেশের সাংবাদিক সমাজে বিরাট ভুমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন-, ময়মনসিংহ সাংবাদিক তৃণমুল সাংবাদিক সোসাইটি ও ময়মনসিংহ সাংবাদিক ক্লাবের সদস্যদের নেতৃত্বে ময়মনসিংহের জনগন খুঁজে পাবে তাদের ন্যায্য অধিকার এবং সংবাদ কর্মীরা ফিরে পাবে সাংবাদিক নির্যাতনমুক্ত একটি সুন্দর পরিবেশ।মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সাংবাদিকদের এক্য গড়ে তুলে ন্যায় নীতিতে জনগণের অধিকার বাস্তবায়নের ভূমিকা পালন করবেন বলেও প্রত্যাশা করেন তিনি।

    ইফতার মাহফিল দোয়া পরিচালনা করেন, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মিজানুর রহমান (ভুগী)- বক্তব্য প্রদান করেন বাংলাদেশ তৃনমূল কল্যান সোসাইটি ও ময়মনসিংহ সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মফিদুল ইসলাম (লাভলু), সাপ্তাহিক আমাদের ময়মনসিংহ সম্পাদক ও প্রকাশক মোঃ কামরুল হাসান, জয়বার্তা সম্পাদক ও প্রকাশক জয়নাল আবেদীন, সাপ্তাহিক পশর এর সম্পাদক আব্দুল হামিদ (ইমরান),বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ জেলা শাখার সভাপতি খালেদ মাহমুদ, মহানগর শাখার সিনিয়র সহসভাপতি আরিফ রববানী,আজকের খবর পত্রিকার বার্তা সম্পাদক জহির রায়হান স্থানীয় গণমাধ্যম ব্যক্তিবর্গ ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

  • সিংড়ায় ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

    সিংড়ায় ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

    মোঃ এমরান আলী রানা নাটোর প্রতিনিধি
    নাটোরের সিংড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার আয়োজনে বিশেষ আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ।
    গতকাল শুক্রবার বিকালে সিংড়া কোর্ট মসজিদে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা আব্দুস সালাম সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান মেহমান হিসেবে আলোচনা করেন ইসলামী আন্দোলন নাটোর জেলা শাখার সভাপতি হযরত মাও: মোহাম্মদ আলী সিদ্দীকি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন নাটোর জেলা শাখা সাধারণ সম্পাদক হযরত মাওলানা মুফতী: রাকিবুল ইসলাম, আন্দো:বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার সহ-সভাপতি হযরত মাও: হাবিবুর রহমান, মুজাহিদ কমিটি সিংড়া উপজেলা শাখার সদর মাও: মাজারুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের সিংড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মাও: আবদুল কুদ্দুস।উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিংড়া শাখার সাধারণ সম্পাদক শাহ মস্তফা ওয়ালীউল্লাহ সেলিম।

    মোঃ এমরান আলী রানা
    নাটোর প্রতিনিধি
    সিংড়া, নাটোর

  • নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা কে জেলা পুলিশ নীলফামারীর ফুলেল শুভেচ্ছা

    নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা কে জেলা পুলিশ নীলফামারীর ফুলেল শুভেচ্ছা

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
    অদ্য শনিবার (৩০ মার্চ) মাননীয় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা দিনাজপুর ও রংপুর জেলা সফরের উদ্দেশ্যে সৈয়দপুর বিমানবন্দরে উপস্থিত হলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) নীলফামারী।

  • বানারীপাড়ায় নাবালিকাকে ধ*র্ষনের দ্বায়ে ধ*র্ষক জেলহাজতে

    বানারীপাড়ায় নাবালিকাকে ধ*র্ষনের দ্বায়ে ধ*র্ষক জেলহাজতে

    মোঘল সুমন শাফাকাত,বরিশাল প্রতিনিধি।
    বরিশালের বানারীপাড়ায় নাবালিকা স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে অভিযুক্ত গ্রেফতার। এ ঘটনায় ২৮ মার্চ বৃহস্পতিবার থানায় ধর্ষীতার মা বাদী হয়ে ধর্ষক মোঃ আলী হোসেন কে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। এজাহার সূত্রে জানা গেছে পৌরসভার ৯ নং ওয়ার্ডের কলেজ মোড় সংলগ্ন মাহাবুব খলিফার ছেলে মোঃ আলী হোসেন ওই স্কুল ছাত্রীকে প্রায়ই কুপ্রস্তাব দিত। এতে ওই ছাত্রী সারা না দিলে আলী হোসেন স্কুল ছাত্রীকে বলে তোমার গোসলের একটি ভিডিও রয়েছে। এমন কথায় রীতিমতো বিচলিত হয়ে পরে ভুক্তভোগী কিশোরী। পরে ১৪ মার্চ দুপুরে সেই ভিডিও দেখানোর কথা বলে স্কুল ছাত্রীকে জোর করে ধর্ষন করে আলী হোসেন। এ ঘটনা জানাজানি হলে ওই ছাত্রীর মা বানারীপাড়া থানায় অভিযোগ করলে পুলিশ ২৮ মার্চ অভিযুক্ত আলী হোসেনকে গ্রেফতার করে ২৯ মার্চ জেল হাজতে প্রেরণ করেন।

  • উপজেলা নির্বাচনে তানভির সকলের কাছে দোয়া প্রত্যাশী

    উপজেলা নির্বাচনে তানভির সকলের কাছে দোয়া প্রত্যাশী

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোর উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে কলমা ইউনিয়ন (ইউপি) স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানভির রেজা সকলের কাছে দোয়া প্রত্যাশী। তিনি ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদন্দীতার ইচ্ছে প্রকাশ করে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। স্থানীয় রাজনীতির শীর্ষ মহল
    সবুজ সঙ্কেত দিয়ে তানভিরকে মাঠে নামার নির্দেশনা দিয়েছেন বলেও শোনা যাচ্ছে। তানভির রেজার প্রার্থী হবার খবরে একটি বিশেষ মহলের চোখেমূখে হতাশার ছাপ ফুটে উঠেছে।
    খোঁজ নিয়ে জানা গেছে. তানভির রেজা ছাত্র জীবনেই বঙ্গবন্ধুর আর্দশে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং ছাত্রলীগ-যুবলীগ হয়ে এখন কলমা ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্ব পালন করে চলেছেন। এলাকার উন্নয়ন, সমাজ সেবা, ক্রীড়া ও সামাজিক- সাংস্কৃতিক কর্মকান্ডে দীর্ঘদিন ধরে তিনি নিজেকে সম্পৃক্ত রেখে চলেছেন। ফলে উপজেলা জুড়ে সাধারণ মানুষ বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে তার একটা পরিচ্ছন্ন ও নিজ্বস্ব ব্যক্তি ইমেজ তৈরী হয়েছে। এদিকে ভোটারদের সিংহভাগ তরুণ। এবার তরুণ প্রজন্ম তাদের প্রতিনিধি হিসেব জন ও কর্মী বান্ধব তরুণ নেতৃত্ব তানভির রেজাকে বেছে নিয়েছেন।এবার তারা যেকোনো মুল্য এবার তাদের একজন প্রতিনিধি নির্বাচনে বদ্ধপরিকর।
    অন্যান্য সবকিছু তার অনুকুলে রয়েছে উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে তার বিজয়ের সম্ভবনা অত্যন্ত উজ্জল বলে মনে করছেন আমজনতা।
    ইতমধ্যে প্রচার-প্রচারণা ও উঠান বৈঠকে তিনি জনসাধারণের কাছে অঙ্গীকার প্রকাশ করে বলেন, বিজয়ী হলে স্থানীয় সাংসদের সহযোগিতায় তিনি
    তার সকল যোগ্যতা ও দক্ষতা দিয়ে উপজেলার অবহেলিত জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবেন। এই জন্য সকলের কাছে তিনি দোয়া, সমর্থন ও সহযোগীতা প্রত্যাশা করেছেন।
    এদিকে তৃণমুলের নেতা ও কর্মী-সমর্থক বিশেষ করে তরুণ প্রজন্মের আকুন্ঠ সমর্থন তানভিরকে বিজয়ের ব্যাপারে আশাবাদী করে তুলেছে। এবিষয়ে
    তানভির রেজা বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদন্দীতা করবেন। তিনি বলেন, নির্বাচিত হলে তিনি উপজেলাবাসীকে সঙ্গে নিয়ে শিক্ষা বিস্তার, মাদক প্রতিরোধ, শতভাগ স্যানিটেন, বিশুদ্ধ খাবার পানির সুব্যবস্থা ও সকলের সমঅধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড গ্রহণের মাধ্যমে তানোরকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবেন।#

  • নড়াইল ডিবি পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজন গ্রেফতার

    নড়াইল ডিবি পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজন গ্রেফতার

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে//

    নড়াইল ডিবি পুলিশের সফল অভিযানে গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজন গ্রেফতার।
    মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ টিটু শেখ (৩০) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ টিটু শেখ (৩০) নড়াইল জেলার কালিয়া থানাধীন সুমেরুখোলা গ্রামের মৃত আঃ ফিরোজ শেখ এর ছেলে। (২৯ মার্চ) সন্ধ্যার দিকে নড়াইল জেলার কালিয়া থানাধীন পুরুলিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের শহিদুল ইসলাম এর চায়ের দোকানে সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ফারুক হোসেন, এএসআই (নিঃ) আনিসুজ্জামান, এএসআই (নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ টিটু শেখ (৩০)কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য পাঁচশত গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
    অপরদিকে ডিবির অভিযানে ছয়মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার (২৯ মার্চ) এনআই এ্যাক্টের মামলায় ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০,৫৭,৮০২/-টাকা জরিমানাপ্রাপ্ত আসামি রবিউল ইসলাম বিপুল কে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত আসামি রবিউল ইসলাম বিপুল নড়াইল জেলার কালিয়া থানাধীন কৃষ্ণপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে। বিশ্বস্ত তথ্যের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) জয়দেব বসু, এএসআই (নিঃ) সেলিম মুন্সি ও এএসআই (নিঃ) নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল জেলার কালিয়া থানাধীন চাচুড়ী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।