Category: দেশজুড়ে

  • পানছড়িতে অসহায়দের মাঝে ঈদ বস্ত্র  বিতরণ করেন  পুলিশ সুপার মুক্তা ধর

    পানছড়িতে অসহায়দের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন পুলিশ সুপার মুক্তা ধর

    মিঠুন সাহা, পার্বত্য চট্টগ্রাম প্রতিনিধি :

    পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার বিভিন্ন এলাকার গরীব দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছেন পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম ( বার)

    শুক্রবার (৫ মার্চ) ২০২৪, শুক্রবার সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা পুলিশের আয়োজনে পানছড়ি থানা মিলনায়তনে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ বস্ত্র তুলে দেন জেলা পুলিশ সুপার মুক্তা ধর।

    উপকার ভোগীরা পবিত্র ইদুল ফিতরকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ কর্তৃক ঈদ বস্ত্র পেয়ে খুশি হোন এবং জেলা পুলিশ সুপারের এই সহযোগিতা মূলক কার্যক্রমের প্রতি কৃতজ্ঞতা জানান।

    ঈদ বস্ত্র বিতরণের পর আগত অতিথিগন ,স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, প্রেস মিডিয়ার সংবাদকর্মীগন, থানা পুলিশ ও অসহায়দের একত্রে বসে দোয়া ও মোনাজাত শেষে সকলেই ইফতার করেন।

    এ সময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিন, মাটিরাঙ্গা পুলিশ সার্কেল অফিসার আবু সালে মোঃ জাফর, পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মোমিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আজম, প্রেস ক্লাবের সভাপতি জয়নাথ দেব, থানা অফিসার্সগণ, স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ,প্রেস মিডিয়ার সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন।

  • বাবুগঞ্জে কিশোরী ধ*র্ষন-ধ*র্ষক গ্রেফতার।

    বাবুগঞ্জে কিশোরী ধ*র্ষন-ধ*র্ষক গ্রেফতার।

    কেএম সোহেব জুয়েল ঃ বাবুগঞ্জ কিশোরী ধর্ষিতার ঘটনায় ধর্ষককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

    ঘটনাটি ঘটেছে বাবুগঞ্জে উপজেলার কেদারপুর ইউনিয়নের টেংরাখালি গ্রামের হতদরিদ্র এক কিশোরীর বেলায়।

    ওই কিশোরী জানায় ২ এপ্রিল মঙ্গলবার রাত দের টার দিকে তার (কিশোরীর) ঘড়ের দরজা সু- কৌশলে খুলে একই গ্রামের আবুবকর হাওলাদারের বখাটে পুত্র এক সন্তানের জনক নুরেআলম হাওলাদার ২৮ তার ঘড়ে প্রবেশ করে ওই কিশোরীর মুখ চেপে ধরে জোর পূর্বক ধর্ষন করে দ্রুত ঘড় থেকে ছটকে পরে ধর্ষক নুরেআলম।

    বিষযটি জানাজানি হলে ধর্ষিতা ও তার পরিবারের লোকজন থানায় মামলার প্রস্হতিতি নেন। এ কথা ধর্ষক ও তার পরিবারে লোকজন জানতে পেরে ধর্ষিতাকে মারধর করেন ও তার পরিবারদের মেরে ফেলার হুমকি দেন ধর্ষক ও তার পরিবারের লোকজন।

    এ খবরে ৫ এপ্রিল শুক্রবার দুপুরে সরজমিনে ধর্ষিতার বাড়িতে উপস্থিত হয় সংবাদ কর্মিরা। ঘটনানার বিষয় বস্তুু ধর্ষিতা ও তার পরিবারের লোকজনের কাছ থেকে জেনে সংবাদ কর্মি বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমানকে অবহিত করেন।

    পরক্ষনে আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সঞ্জিৎ চন্দ্র শীল তার সঙ্গীয় ফোর্স নিয়ে ধর্ষক নুরে আলমকে গ্রেফতার করেন এবং ধর্ষিতাকেও সাথে করে নিয়ে আসেন ও বাবুগঞ্জ থানায় প্রেরন করেন।

    এ বিষয় মামলার প্রস্হতিতির কথা জানিয়েছেন আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বাবু সঞ্জিৎ চন্দ্র শীল।

  • কাল‌কি‌নি‌ রমযানপু‌রে শ‌হিদুল ইসলা‌মের ঈদ শুভেচ্ছা বি‌নিময়

    কাল‌কি‌নি‌ রমযানপু‌রে শ‌হিদুল ইসলা‌মের ঈদ শুভেচ্ছা বি‌নিময়

    মোঃ মিজানুর রহমান,কাল‌কি‌নি ও ডাসার প্র‌তি‌নি‌ধি/। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কালকিনি উপজেলা রমজানপুর ইউনিয়নের ৭শত প‌রিবা‌রের ম‌ধ্যে ঈদ সামগ্রী‌ ও শাড়ী লুঙ্গী বিতরন ক‌রে‌ছেন
    উপজেলার রমজানপুর ইউনিয়নের কৃতি সন্তান সা‌বেক মাদারীপ‌রের ঝাউ‌দী ইউ‌নিয়‌নের সা‌বেক চেয়ারম‌্যান ও কাল‌কি‌নি উপ‌জেলা আওয়ামীলী‌গের সাংস্কৃ‌তিক বিষয়ক সম্পাদক মোঃ শ‌হিদুল ইসলাম।‌তি‌নি আজ শুক্রবার রমযানপু‌রের প্রায় ৮শত প‌রিবা‌রের ম‌ধ্যে এ সামগ্রী বিতরন ক‌রেন।তি‌নি রমযানপুর বাসী‌কে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানি‌য়ে‌ছেন ।

  • সকলের সহযোগিতায় সুস্থ, সচল ও অত্যাধুনিক ওয়ার্ড  গড়তে চাই-  কাউন্সিলর ইফতু

    সকলের সহযোগিতায় সুস্থ, সচল ও অত্যাধুনিক ওয়ার্ড গড়তে চাই- কাউন্সিলর ইফতু

    ময়মনসিংহ সিটি করপোরেশন এর ২১নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে নির্বাচিত কাউন্সিলর, মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা তরুণ রাজনীতিবিধ ইশতিয়াক আহমেদ ইফতু বলেছেন, সকলের আন্তরিক সহযোগিতায় ২১নং ওয়ার্ডকে সুস্থ, সচল ও অত্যাধুনিক এলাকা গড়ে তুলতে চাই।

    বৃহস্পতিবার ( ৪এপ্রিল) গণভবনে শপথ গ্রহণের পর বেলা ১২টায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

    ইশতিয়াক আহমেদ ইফতু শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

    তিনি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং
    সিটি কর্পোরেশনের নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে তাঁকে বিপুল ভোটে নির্বাচিত করায় ওয়ার্ডের সাধারন ভোটারের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

    মসিক এর ২১নং ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে তাঁর দায়িত্বভার গ্রহণের পর ওয়ার্ডবাসীর কল্যাণে গৃহীত জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকান্ডের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

    এসময় তিনি মসিক এর ২১নং ওয়ার্ড এলাকায় একাধিক পার্ক, খেলার মাঠ, সাইকেল লেন, পাবলিক টয়লেট, ড্রেন ও রাস্তা ঘাটের উন্নয়ন, পরিচ্ছন্ন কর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণসহ বিভিন্ন উন্নয়নের কথা উল্লেখ করেন।

    তিনি জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণসহ পাইপলাইন স্থাপন এবং বিভিন্ন খাল উদ্ধারপূর্বক পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ, ডেঙ্গু ও চিকুনগুনিয়া মোকাবেলায় বিশেষ মশক নিধন কার্যক্রম তুলে ধরেন।

    ওয়ার্ডবাসীর বাসীর জন্য দ্রুততম সময়ের মধ্যে নাগরিক সেবা নিশ্চিত করতে সবার ওয়ার্ড এ্যাপস চালুর বিষয়েও উল্লেখ করে ইশতিয়াক আহমেদ ইফতু।

    কাউন্সিলর ইফতু বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার সিটি কর্পোরেশন ময়মনসিংহের ২১নং ওয়ার্ডকে সবার বাসযোগ্য সুস্থ, সচল ও অত্যাধুনিক এলাকায় রূপান্তরিত করার লক্ষ্যে আগামী দিনগুলোতে সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন।

  • বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
    বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণু পদ বিশ্বাস, কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশ, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, উপাধ্যক্ষ উৎপল কুমার বাইন, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, ইউআরসি ইন্সট্যাক্টর ঈমান উদ্দিন, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, এসআই আজগর আলী, আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন, প্রভাষক মোমিন উদ্দিন, শিক্ষক দীপ্তি সরকার ও প্রাক্তন অধ্যাপক জিএমএম আজহারুল ইসলাম। সভায় পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩১ উৎসব মূখর পরিবেশে উদযাপনের জন্য সভায় গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • নেছারাবাদে সার্বজনীন পেনশনস্কীম বিষয়ক অবহিত করন সভা অনুষ্ঠিত

    নেছারাবাদে সার্বজনীন পেনশনস্কীম বিষয়ক অবহিত করন সভা অনুষ্ঠিত

    নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি//

    নেছারাবাদে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) নেছারাবাদ উপজেলা প্রশাসন এর আয়োজনে সরকারী স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ওই সভায় প্রধান অতিথি হিসেবে মূল বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. জাহেদুর রহমান।

    এসময় তিনি বলেন,বর্তমানে দেশে শুধু সরকারি চাকুরিজীবীরাই পেনশনের আওতায় রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর দেশের সকল মানুষ যাতে জীবনের শেষ বয়সে কোন আর্থিক সমস্যায় না ভুগে সুন্দরভাবে নিজের জীবন পরিচালনা করতে পারে এজন্য সর্বজনীন পেনশন স্কিম চালু করেছেন। এটি প্রধানমন্ত্রীর দূরদর্শিতা ও যুগান্তকারী পদক্ষেপ বলে আমরা মনে করি। এ পেনশন স্কিমে অংশ নিয়ে সকল নাগরিক নিজ ও পরিবারের ভবিষ্যৎ জীবনের সুরক্ষা দিতে পারবে। এ জন্য ৪ টি স্কিম চালু রয়েছে। নিজ সুবিধা অনুযায়ী দেশের সকল নাগরিক যে কোন একটি স্কিমে অংশ নিতে পারবে।

    ইউএনও মনিরুজ্জামানের সভাপতিত্বে আরো বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সম্পাদক এসএম মুইদুল ইসলাম প্রমুখ।

    এসময় ২০ জন শিক্ষককে রেজিষ্ট্রেশনের আওতায় এনে পেনশন স্কিম কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক। এর পূর্বে জেলা প্রশাসক জগন্নাথকাঠি এলাকায় তথ্য ও প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন বিষয়ক এ উঠান বৈঠকে বক্তৃতা করেন। অলংকারকাঠি আবাসনে সহজ পদ্ধতিতে আদা চাষ প্রকল্পের প্রশিক্ষন ও কর্যক্রমের উদ্বোধন করেন।

  • নড়াইলে স্কুলের টয়লেটে থেকে মরাদেহ উদ্ধার করেছে পুলিশ

    নড়াইলে স্কুলের টয়লেটে থেকে মরাদেহ উদ্ধার করেছে পুলিশ

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে//

    নড়াইলে স্কুলের টয়লেটের জানালায় ঝুলছিল যুবকের মরদেহ। নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের গ্রিলের জানালা থেকে সাগর শেখ (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।
    বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার চর-কোটাখোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের জানালা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
    সাগর শেখ লোহাগড়া উপজেলার চর-কোটাখোল গ্রামের কবির শেখের ছেলে। তিনি জাহাজে চাকরি করতেন।
    লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তৌফিক হাসান লাশ উদ্ধারের বিষয়টি এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে নিশ্চিত করেছেন।
    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার চর-কোটাখোল গ্রামের সাগর শেখ নামে ওই যুবকের দুই স্ত্রী ছিল। প্রথম পক্ষের স্ত্রী তাকে ছেড়ে চলে গেলে সে দ্বিতীয় বিয়ে করেন। বুধবার রাতে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হলে পরে সে বাড়ি থেকে বের হয়ে যায়। তাকে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি।
    পরে বৃহস্পতিবার সকালে বাডির পাশে সরকারি চর-কোটাখোল প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের জানালার গ্রিলে গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেন। এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তৌফিক হাসান এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে বলেন, খবর পেয়ে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সুজানগরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

    সুজানগরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

    এম এ আলিম রিপনঃ বাঙ্গালি সংস্কৃতির বড় উৎসব বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষ্যে পাবনার সুজানগরে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোরশেদ,উপজেলা মৎস্য অফিসার নূর কাজমীর জামান খান,উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী,উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম দায়েন,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জর্জ, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন ও সুজানগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রকিবুল হক প্রমুখ। সভায় পহেলা বৈশাখ উদযাপন,মঙ্গল শোভাযাত্রা,সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্দান্ত নেয়া হয়। এছাড়া সারা দেশের সাথে সুজানগরে যাতে নববর্ষের এই উৎসব সুষ্ঠ ও সুশৃংখলভাবে সম্পন্ন হয় সে জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হবে বলে জানান নবাগত সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • সুজানগরে সর্বজনীন পেনশন স্কিম সুষ্ঠ ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সভা

    সুজানগরে সর্বজনীন পেনশন স্কিম সুষ্ঠ ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সভা

    এম এ আলিম রিপনঃ সর্বজনীন পেনশন স্কিম সুষ্ঠ ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে পাবনার সুজানগরে অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোরশেদ,উপজেলা মৎস্য অফিসার নূর কাজমীর জামান খান,উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী,সুজানগর মোহাম্মাদীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহাতাব উদ্দিন, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জর্জ, প্রবীন সাংবাদিক মোহাম্মদ আলী,যায়যায়দিন প্রতিনিধি এম মনিরুজ্জামান,দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন ও সুজানগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রকিবুল হক সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • অষ্টধারে ভিজিএফ চাল বিতরণ করলেন চেয়ারম্যান এমদাদুল হক আরমান

    অষ্টধারে ভিজিএফ চাল বিতরণ করলেন চেয়ারম্যান এমদাদুল হক আরমান

    আরিফ রববানী,ময়মনসিংহ : ময়মনসিংহের সদর উপজেলার অষ্টধার ইউনিয়নে পবিত্র ঈদুল ঈদুল ফিতর উপলক্ষে ক্ষুধা হবে নিরুদ্দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই শ্লোগান বাস্তবায়নে মানবিক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় দরিদ্র মানুষের জন্য ঈদের বিশেষ বরাদ্ধ ভিজিএফ কর্মসূচির আওতায় জনপ্রতি ১০ কেজি করে চাউল বিতরণ কর্মসুচীর উদ্ভোধন করা হয়েছে।

    বৃহস্পতিবার (৪এপ্রিল) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের সহায়তায়, ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহযোগিতায়,উপজেলা প্রশাসনের বাস্তায়নে এবং ইউনিয়ন পরিষদের আয়োজনে চেয়ারম্যান এমদাদুল হক আরমান এর সুষ্ঠু ব্যাবস্থাপনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নের ২০৬০টি (২হাজার ৬০টি অসহায় দরিদ্র উপকারভোগী পরিবারের মাঝে প্রতি পরিবারকে ১০ কেজি করে মোট ৩০৬০০ কেজি চাউল বিতরণ করা হয়।

    সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে ওয়ার্ড ভিত্তিক এ চাউল বিতরণ কর্মসুচীর উদ্ভোধন করেন ইউপি চেয়ারম্যান এমদাদুল হক আরমান । ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সাইফুল উক্ত চাউল বিতরণ কর্মসুচীর সার্বক্ষণিক তদারকি করেন।

    চেয়ারম্যান এমদাদুল হক আরমান বলেন, অসহায় দরিদ্র পরিবারকে ভিজিএফ চাউল দেওয়াসহ যেকোন সহযোগিতা প্রদানে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সবসময় পাশে আছি এবং থাকবো। তিনি বলেন-শেখ হাসিনার সরকার যতদিন থাকবে, জনগণ কিছু না কিছু পাবেন। শেখ হাসিনার মানবিক নেতৃত্বেই ইউনিয়নের ২হাজার ৬০টি অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ প্রকল্পের আওতায় ১০ কেজি করে চাউল সহায়তা প্রদান প্রদান করা হয়েছে।

    এসময় উপস্থিত ছিলেন-ইউপি সচিব ফজলুল করিম ও ইউপি সদস্যগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।