Category: দেশজুড়ে

  • সুজানগরে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন

    সুজানগরে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন

    এম এ আলিম রিপন ঃ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পাবনার সুজানগর উপজেলার অসহায় ও হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে এ ভিজিএফ এর চাল বিতরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা ও সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন উপস্থিত ছিলেন। পরে উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের অসহায় ও হতদরিদ্রদের মাঝেও এ চাল বিতরণ করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, মানবিক কর্মসূচির আওতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পৌরসভাসহ সুজানগর উপজেলার সকল ইউনিয়নের অসহায় ও হতদরিদ্রদের মাঝে জনপ্রতি ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য(চাল)বিতরণ করা হবে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • নড়াইলে পৃথক অভিযানে ইয়াবা ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ৪

    নড়াইলে পৃথক অভিযানে ইয়াবা ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ৪

    উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলে পুলিশের অভিযানে ইয়াবা ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার চারজন। মাদক ব্যবসায়ের সাথে জড়িত ফিতস মুন্সী (৪২), মোঃ জাকারিয়া শেখ (৩০) ও জুনায়েদ মোল্লা (৪২) নামের তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার কালিয়া থানার পেড়লী ক্যাম্পের পুলিশ। গ্রেফতারকৃত ফিতস মুন্সী (৪২) নড়াইল জেলার কালিয়া থানাধীন পেড়লী গ্রামের ইউনুস মুন্সীর ছেলে, মোঃ জাকারিয়া শেখ (৩০) নড়াইল জেলার কালিয়া থানাধীন শীতলবাটি গ্রামের লাল মিয়া শেখ এর ছেলে এবং জুনায়েদ মোল্লা (৪২) একই গ্রামের কবির মোল্লার ছেলে। উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি জানান, শনিবার (৬ এপ্রিল) রাতে নড়াইল জেলার কালিয়া থানাধীন পেড়লী ইউনিয়নের পেড়লী গ্রামের ফিতস মুন্সীর বসতঘরের উত্তর পাশের রুম হতে তাদেরকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম উদ্দিন এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আজিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ফিতস মুন্সী (৪২), মোঃ জাকারিয়া শেখ (৩০) ও জুনায়েদ মোল্লা (৪২) দেরকে গ্রেফতার করেন। এ সময় ধৃত আসামিদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য একশত পচাঁনব্বই পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম উদ্দিন বলেন, নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। অপরদিকে

    নড়াগাতি থানার অভিযানে চার মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার নড়াগাতি থানার সিআর মামলায় চারমাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামি জবেদা বেগম (৩৫)কে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতি থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি জবেদা বেগম (৩৫) নড়াইল জেলার নড়গাতি থানার নড়াগাতি গ্রামের ওলিয়ার রহমানের স্ত্রী। গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) তারেক সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

  • পাইকগাছায় অজ্ঞানপার্টির হোতা ইউপি সদস্য সবুজ আটক; চুরির দেড় লাখ টাকা উদ্ধার

    পাইকগাছায় অজ্ঞানপার্টির হোতা ইউপি সদস্য সবুজ আটক; চুরির দেড় লাখ টাকা উদ্ধার

    পাইকগাছা (খুলনা)প্রতিনিধি।।
    পাইকগাছায় অজ্ঞান পার্টির হোতা ইউপি সদস্য মোঃ সবুজ সরদার আটক ও চুরির ১ লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার। উপজেলার কপিলমুনিতে যাত্রীবাহী বাসে অজ্ঞানপার্টির কবলে পড়ে মো: ইস্রাফিল সানার (৩৪) প্রায় দেড় লক্ষ টাকা চুরির ঘটনা ঘটে। এসময় তাকে অচেতন অবস্থায় যাত্রীরা উদ্ধার করে কপিলমুনি হাসপাতালে ভর্তি করে এবং ঘটনায় সাথে জড়িত থাকার অভিযোগে তারা তালার খলিশখালী ইউপি সদস্য সবুজ সরদার (৪১) কে হাতে-নাতে আটক করে স্থানীয় কপিলমুনি পুলিশ ফাঁড়িতে সোর্পদ করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
    থানা পুলিশ সুত্রে জানা গেছে, ৬ এপ্রিল শনিবার দুপুর পৌনে দুই টায় খুলনাগামী যাত্রীবাহীবাস পাইকগাছার কপিলমুনি বাজারে পৌছায়।এ বাসের যাত্রী মোঃ ইসরাফিল হোসেন চুকনগর বাজারে মোটরসাইকেল কেনার জন্য যাচ্ছিল। সঙ্গে তার চাচাতো ভাই ও ভাতিজা ছিলো। তাদের বাড়ী সাতক্ষীরা জেলার আশাশুনি থানার শ্রীপুর গ্রামে। ইসরাফিলরে পাশের সিটে যাত্রীবেশে বসে থাকা অজ্ঞান পার্টির হোতা সাতক্ষীরা জেলার পাটকেলঘাটার গণেশপুর গ্রামের মোঃ সবুজ সরদার (৪১) বিস্কুটের মধ্যে চেতনানাশক ঔষধ প্রয়োগ পূর্বক সেই বিস্কুট খাওয়াইয়ে অচেতন করে ইসরাফিলরে প্যান্টের পকেটে থাকা ১ লাখ ৪৫হাজার টাকা চুরি করে নেয়। এসময় পাশের যাত্রীসহ বাসে থাকা তার স্বজনরা বিষয়টি প্রত্যক্ষ করে সবুজকে হাতে-নাতে আটক ও ইস্রাফিলকে কপিলমুনি হাসপাতালে ভর্তি করে। পরে পুলিশ তার কাছ তেকে ১ লক্ষ ৪৫ হাজার টাকা উদ্ধার করে।গ্রেফতার কৃত আসামী মোঃ সবুজ সরদার (৪১) সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানাধীন খলিশখালি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তার বিরুদ্ধে ইতিপূর্বেও অজ্ঞান করে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার চারটি মামলা সহ মোট পাচটি মামলা আছে।পাইকগাছা থানার ওসি ওবাইদুর রহমান বলেন,অজ্ঞান পার্টির হোতা মোঃ সবুজ সরদার আটক করে চোরাই টাকা উদ্ধার করা হয়েছে। অজ্ঞান পার্টির হোতা মোঃ সবুজ সরদারের নামে থানায় মামলা হয়েছে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।

  • পাইকগাছায় মধু বিক্রি করে সংসার চালান বারিক

    পাইকগাছায় মধু বিক্রি করে সংসার চালান বারিক

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)
    প্রাকৃতিক মৌমাছির চাক থেকে মধু আহরণ করেন আব্দুল বারিক। মধু বিক্রি করে সংসার চালাচ্ছেন।তবে প্রতিদিনই মধু সংগ্রহ হয় না। বৈশাখ থেকে জ্যৈষ্ঠ মাসে বেশি মধু সংগ্রহ করা যায়।গ্রামে বিভিন্ন গাছে মৌমাছি চাক তৈরি করে বিভিন্ন ফুলের মধু সংগ্রহ করে জমা করে। সে চাক কেটে প্রাকৃতিক মধু সংগ্রহ করা হয়।
    সবাই খাটি ভালো মধু চায়। ভেজাল মুক্ত মধু পেতে ক্রেতার বিড়ম্বানার শেষ নেয়। তাই ভেজাল মুক্ত খাটি মধু পেতে সবাই বারিকের উপর আস্থা।বারিক চাক কেটে বাগানে বসে ক্রেতাকে মধু দিচ্ছে। কেহ চাইলে চাক সহ মধু নিতে পারে। তাই খাটি মধু পেতে বারিকের উপর ভরসা।
    খুলনা জেলার পাইকগাছার মটবাটি গ্রামে আব্দুল বারিকের বাড়ি। এলাকায় সে মধু বারিক নামে পরিচিত। তিনি এলাকার বিভিন্ন গাছ বা বাসা বাড়িতে মৌমাছির চাক কেটে মধু সংগ্রহ করেন। সেই মধু বিক্রি করে যে অর্থ আয় করেন তাই দিয়েই চলে তার সংসার।মধু আহরণের পাশাপাশি সংসার চালাতে বিভিন্ন কাজ করেন। বারিক বলেন, আমি প্রায় ২০ -২৫ বছর যাবৎ মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করি। মৌচাক কেটে মালিকদের অর্ধেক আমি অর্ধেক নিয়ে থাকি। মৌমাছি চাকের প্রতি কেজি মধু ৭০০ থেকে৮০০ টাকা দরে বিক্রি করি।
    কোথাও মৌচাকের সন্ধান পেলেই মৌয়াল বারিককে ডাকা হয়। অত্যন্ত যত্নসহকারে মৌচাক থেকে মধু সংগ্রহ করেন। বারিক মৌচাক থেকে কীভাবে মধু সংগ্রহ করেতে হয় তার কৌশল আয়ত্ত করেছেন । মৌচাক থেকে মধু সংগ্রহের পেশাদার মৌয়াল হয়ে ওঠেছেন তিনি। কয়েক বছর সুন্দরবনের মধু আহরণে মৌয়ালদের সাথে মধু আহরণ করেছেন। সুন্দরবনের পার্শবর্তি উপকূল এলাকায় বড় বা দাশ মৌমাছির চাক বেশী পাওয়া যায়।
    চাক থেকে মধু সংগ্রহের আগে কয়েকটি ধাপ রয়েছে। শুরুতে মৌয়াল বা মধু সংগ্রহকারীরা বেশ কিছু খড় জড়ো করে শুকনা কাচা পাতা পেচিয়ে মশালের মতন তৈরি করা হয়। একে কোনো কোনো এলাকায় বোলেন বা বুন্দা বলা হয়। এ মশাল জ্বালিয়ে ধোয়া তৈরি করে মূলত মৌমাছি তাড়ানো হয়। আগুনে সৃষ্ট ধোঁয়া একেবারে কাছাকাছিতে নিয়ে গেলে মৌমাছিগুলো চাক ছেড়ে আশপাশে উড়তে থাকে।এ সময় চাকের কিছু অংশ রেখে মৌয়াল দা বা কাঁচি দিয়ে চাক কেটে বালতিতে রাখেন। এরপর সে চাক থেকে মধু হাত দিয়ে চিপে আলাদা করা হয়। চাক কাটা হয়ে গেলে কিছুক্ষণ পর মৌমাছি আবার চাক বানাতে তৈরি শুরু করে ।
    চাক মধুতে পূর্ণ হয়েছে কি না, সেটা বোঝার বিষয়ে বারিক তার ভাষ্য বলেন, বেশিরভাগ মৌচাকে মধু থাকে উপরের অংশে। যখন মৌচাকটির উপরের দিক বেশ ভারী এবং নিচের দিক সরু হয়ে যায় তখনই সেটি মধুতে পূর্ণ হয়ে যায়। নিয়মিত যারা মধু সংগ্রহ করেন, তারা সেটি বোঝেন।
    মৌয়াল বারিক আরও জানান, উপজেলার বিভিন্ন এলাকার গ্রামে-গ্রামে ঘুরে মধু সংগ্রহ করতে হয়। জলবায়ুর পরিবর্তনজনিত কারণ ও তাপমাত্রা বেশী হওয়ায় চাকের সংখ্যাও কম হয়েছ। তাছাড়া এ বছর এই অঞ্চলে সে রকম বৃষ্টি হয়নি। বৃষ্টি না হওয়ায় ফুল শুকিয়ে ঝরে যায়, তাই মধু জমে কম। বর্তমানে পর্যাপ্ত মৌচাক না পাওয়ার কারণে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। ফাল্গুন মাস থেকে আষাড় মাস পর্যন্ত চাকে মধু বেশী পাওয়া যায়। এসময় প্রায় সকল গাছে ফুল ফোটে। আর বাকী মাস গুলোতে চাকে তেমন মধু পাওয়া যায় না।

  • নড়াইলের কিংবদন্তি সঙ্গীতজ্ঞ পন্ডিত রবিশঙ্কর

    নড়াইলের কিংবদন্তি সঙ্গীতজ্ঞ পন্ডিত রবিশঙ্কর

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলের কিংবদন্তি সঙ্গীতজ্ঞ পন্ডিত রবিশঙ্কর।
    শুধু ‘‘রবি’’ নামধারীদেরই কেন ব্রহ্মাণ্ডজুড়ে সৃষ্টির মশাল বহন করতে হয়? অজানা এর উত্তর। জানা শুধু ১৯২০ সালের আজকের দিন বেনারসে ধরায় এসেছিলেন রবীন্দ্র শংকর চৌধুরী নামে ভারতের সেতার গুরু। এই রবি শঙ্কর একক কৃতিত্বে বিশ্বে পরিচিত করেছেন ভারতের শাস্ত্রীয় সঙ্গীত। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, তার পৈত্রিক বাড়ি ছিল বাংলাদেশের নড়াইলের কালিয়ায়।
    খ্যাতির সপ্তমে পৌঁছেও জন্মের এই ঠিঁকুজি জানা ছিল রবির। ১৯৭১ সালে হানাদার সামরিক জান্তা আক্রান্ত দেশটির জন্য তিনি জর্জ হ্যারিসন ও তার বন্ধুদের সঙ্গে মিলে আয়োজন করেছিলেন সাড়া জাগানো ‘‘কনসার্ট ফর বাংলাদেশ’’।
    প্রখ্যাত নৃত্যশিল্পী উদয় শংকর ছিলেন রবির বড় ভাই। আট বছর বয়স থেকে তিনি একই সঙ্গে সেতার বাজানো ও নাচ শিখতে থাকেন। শৈশবেই বড় ভাইয়ের নাচের দলের সঙ্গে একক নৃত্যশিল্পী ও সেতার বাদক হয়ে চষে বেড়িয়েছেন ভারত ও ইউরোপের বিভিন্ন শহর।

    এভাবে ১৮ বছরে পা রাখেন রবি। শেখার নেশা তখন তার তীব্র। চলে আসেন ভারতের মাইহারে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি গুরু ওস্তাদ আলাউদ্দীন খাঁর কাছে। তিনি সেতারের দীক্ষা নিতে থাকেন বাবা আলাউদ্দীনের কাছ থেকে। একই সময় সম্পর্ক গড়ে ওঠে সরোদ মায়েস্ত্রো ওস্তাদ আলী আকবর খানের সঙ্গেও। এই জুটি পরবর্তীতে বিশ্ব মাতিয়েছেন সেতার-সরোদের যুগলবন্দীতে। গুরুগৃহে রবি শংকরের শিক্ষাগ্রহণ পর্ব ছিল ১৯৩৮ হতে ১৯৪৪ সাল পর্যন্ত।
    ৪০-এর দশকের মাঝামাঝি থেকে রবি শংকর সেতার বাদক থেকে সঙ্গীত পরিচালক রূপে পরিচিত হতে থাকেন। তিনি কবি আল্লামা ইকবালের ‘‘সারে জাঁহাসে আচ্ছা’’ কবিতায় সুরারোপ করেন। ব্যাপকভাবে নন্দিত হয় তা। এরপর তিনি সঙ্গীত পরিচালনা করেন সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি অপু ট্রিলজির (পথের পাঁচালী, অপরাজিত ও অপুর সংসার)। তিনি সক্রিয় ছিলেন অল ইন্ডিয়া রেডিও’র সঙ্গীত পরিচালক হিসেবেও।
    নিজে বাজিয়ে ও কম্পোজিশনে তারকা রবি শংকর কীর্তিগুণেই হয়েছেন। কিন্তু তিনি প্রাণান্ত ছিলেন বাদ্যযন্ত্র সেতার ও ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের বিস্তারে। একটির পর একটি প্রতিষ্ঠান নির্মাণ করেছেন তিনি। এর মধ্যে উল্লেখ করা যায়- বৈদ্য বৃন্দ চেম্বার অর্কেস্ট্রা, কিন্নর স্কুল অব মিউজিক বম্বে এবং কিন্নর স্কুল অব মিউজিক, লস অ্যাঞ্জেলস।
    ১৯৬৬ সালে বিটলস্ তারকা জর্জ হ্যারিসনের সঙ্গে পরিচয় হয় রবির। এ জুটির কাজে তুমুল নিরীক্ষা চলে জ্যাজ এর সঙ্গে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মিশ্রণে। আমাদের আক্রান্ত মাতৃভূমির জন্য ‘‘কনসার্ট ফর বাংলাদেশ’’ এর মতো ঐতিহাসিক আয়োজনে এ জুটি নিজেদের সর্বস্ব নিংড়ে দেয়। কনসার্টের আয় থেকে সহায়তা করা হয় তখনের শরণার্থী বাঙালিদের।
    মৃত্যুর কয়েক সপ্তাহ আগেও সেতার পরিবেশন করেছেন ভারতের সর্বোচ্চ বেসামরিক খেতাব জয়ী পণ্ডিত রবি শঙ্কর। তার কন্যা নোরাহ জোনস ও আনুস্কা শংকর হাঁটছেন বাবার দেখানো সঙ্গীত পথে।
    ২০১২ সালের ১১ ডিসেম্বর মঙ্গলবার ৯২ বছর বয়সে থেমে যায় রবির সব সুর। অনন্তলোকে পাড়ি জমান তিনি। রবি শঙ্কর ছিলেন দীর্ঘতম আন্তর্জাতিক কর্মজীবনের জন্য গিনেস রেকর্ডের অধিকারী। তার বিপুল সৃষ্টি কাছে না ফিরে উপায় থাকে না। জনযুদ্ধরত জাতির সহযোদ্ধা হওয়ার জন্যও রবির প্রতি ঋণ অশোধ্য। সুরে সুরে তিনি বাঁচবেন। ‘‘বাংলা ধুন’’-এ বারবার ফিরে আসবেন। পাঁজরের হাড়ের মতো সেতারের তারকে ভালোবাসা এ কীর্তিমানের জন্মবার্ষিকীতে অনন্ত শ্রদ্ধা।

  • ধামইরহাটে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ওবায়দুল হকের দাফন সম্পন্ন

    ধামইরহাটে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ওবায়দুল হকের দাফন সম্পন্ন

    আবুল বয়ান,ধামইরহাট প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে অবসর প্রাপ্ত সেনা সদস্য ওবায়দুল হক আর নেই। ইন্নালিল্লাহে…. রাজেউন। ৫ এপ্রিল সন্ধায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর, তিনি স্ত্রীসহ ১ ছেলে ও মেয়ে এবং ২ ভাইসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।
    মৃতের ভাই প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু ইউসুফ বদিউজ্জামান বকুল জানান, তার বড় ভাই অবসর প্রাপ্ত সেনা সদস্য চকবদন গ্রামের মৃত শফিকুর রহমান মাস্টারের ছেলে ওবায়দুল হক শুক্রবার ইফতারের পূর্বে বুকে ব্যথা অনুভব করেন এবং তার পরপরই আকস্মিক মৃত্যুবরণ করেন। ৬ এপ্রিল বেলা ১১ টায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। জানাযায় এলাকার সুধীজন ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    আবুল বয়ান।

  • ভাবখালীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভিজিএফের চাল বিতরণ

    ভাবখালীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভিজিএফের চাল বিতরণ

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহ সদর উপজেলার ১২নং ভাবখালী ইউনিয়নের ৩৩৬০ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ঈদুল ফিতরের উপহার ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

    রবিবার সকাল ১০ টায় সময় উপজেলা প্রশাসনের সহায়তায়, ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহযোগিতায়,ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায়
    পরিষদ চত্বরে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৩৩৬০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস ছাত্তার সোহেল।

    বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দায়িত্বরত টেক অফিসার উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মেহেদী হাসান , ইউনিয়ন পরিষদ সচিব বিকাশ সরকার, ইউনিয়ন পরিষদের সদস্য মোবারক হোসেন, আজিজুল হক ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

    এসময় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস ছাত্তার সোহেল- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করে বলেন- ঈদের আনন্দকে সকলের মাঝে ভাগাভাগি করে নেওয়ার প্রয়াসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন উদ্যোগ নিয়েছেন। এটি একটি মানবিক উদ্যেগ আর শেখ হাসিনা একজন মানবিক প্রধানমন্রী বলেই তিনি প্রতিটি দুর্যোগ মুহুর্তে মানুষের পাশে সহযোগিতা হাত বাড়িয়ে দেন। চাউল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পুন্ন হয়েছে। উপহার হিসেবে এই চাল পেয়ে সকলে আনন্দিত এবং সন্তুষ্ট হয়েছেন।

  • ঝিকরগাছায় সেবা’র চার শতাধিক ব্যক্তির মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    ঝিকরগাছায় সেবা’র চার শতাধিক ব্যক্তির মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    আজিজুল ইসলাম : যশোরের ঝিকরগাছার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সেবা সংগঠনের মাধ্যমে প্রতি বছরের ন্যায় এবারও হতদরিদ্র, প্রতিবন্ধী, বিধবা সহ চারশতাধিক অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার ( ২৭ রমজান, ০৭ এপ্রিল) সকাল ১১টার সময় উপজেলা মোড়স্থ ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুর সঞ্চালনায়, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত বিশ্ববিখ্যাত উপন্যাসিক হোসেন উদ্দীন হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মীর আলি রেজা বকুল।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিএম কামাল হোসেন ভুইঁয়া, উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিন, নাগরিক অধিকার আন্দোলনের আহবায়ক মাস্টার নুর জালাল, সমন্বয়ক মাসুদুজ্জামান মিঠু, কোর কমিটির সদস্য আহসানউল্লাহ ময়না, সেবা সংগঠনের উপদেষ্টা মীর বাবরজান বরুণ, মীর ফারুক আহম্মেদ, আকরাম খান, হাজী সোলাইমান, সাদা মনের মানুষ সায়েদ আলী, আল এক্বরা মডেল একাডেমির প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মুহিত, ইঞ্জিনিয়ার তানভির সোবহান ইমন, এসকে ক্লিনিকের কর্ণধার ও সমাজসেবক হাবিবুর রহমান হাবিব, ঝিকরগাছা প্রেসক্লাব’র সহ সভাপতি আতাউর রহমান জসি, সেবা সংগঠন এর সহ সভাপতি আলীশাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ আফজাল হোসেন চাঁদ, সদস্য আশিকুল ইসলাম, মাসুম বিল্লাহ, ঊষার আলো স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি বিএম সাগর হোসাইন, হাড়িয়াদেয়াড়া সেবা সংঘের সভাপতি মুন্না, স্থানীয় সংবাদকর্মীবৃন্দ ও সেবা সংগঠন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা এবং স্বেচ্ছাসেবকবৃন্দ।

  • ডাসার উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল

    ডাসার উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল

    রতন দে, মাদারীপুর প্রতিনিধিঃ

    মাদারীপুর জেলার ডাসার উপজেলার প্রথম শ্রেণীর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের প্রতিষ্ঠিত “ডাসার উপজেলা প্রেসক্লাব ” এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
    আজ ৭ এপ্রিল রবিবার ২৭ রমযান ডাসার উপজেলা প্রেসক্লাব কার্যালয় এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
    এসময় উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সময়ের আলো পত্রিকার প্রতিনিধি সৈয়দ আশরাফুল আলম লাহিদ, সাধারন সম্পাদক ও “প্রতিদিনের সংবাদ ” পত্রিকার কালকিনি-ডাসার উপজেলা প্রতিনিধি মোঃ আতিকুর রহমান আজাদ, যুগ্ন সম্পাদক ও বাংলাদেশ বুলেটিন পত্রিকার প্রতিনিধি কাজী নাফিস ফুয়াদ, সাংগঠনিক সম্পাদক ও মানব কন্ঠ পত্রিকার প্রতিনিধি রতন-দে,কোষাধ্যক্ষ ও যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি মোঃ নাজমুল হাসান, সদস্য মোঃ সিরাজুল ইসলাম,ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুজ্জামান,সাধারন সম্পাদক শাহরিয়ার তুহিন প্রমুখ।

  • ডাসারে ট্রলার মেরামত করতে গিয়ে বিদুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

    ডাসারে ট্রলার মেরামত করতে গিয়ে বিদুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

    রতন দে,মাদারীপুর প্রতিনিধিঃ

    মাদারীপুরের ডাসারে গ্রান্ডিং মেশিন দিয়ে স্টিলের ট্রলার মেরামতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শহিদুল মাতুব্বর(৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
    রোববার(৭ এপ্রিল) বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
    নিহতের ছোট ভাই দুলাল মাতুব্বর জানান,আমার বড় ভাই শহিদুল বাড়ীতে গ্রান্ডিং মেশিন দিয়ে স্টিলের ট্রলার মেরামতের কাজ করতে গেলে তিনি বিদুৎস্পৃষ্ট হয়।এসময় আমাদের প্রতিবেশী আইয়ুব আলী খান দেখতে পেয়ে তার চিৎকারে আমার বড় ভাইয়ের স্ত্রী ছুটে এসে মেইন সুইজ বন্ধ করেন।আমার ভাইকে অচেতন অবস্থায় চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি মারা গেছেন।

    এব্যাপারে ডাসার থানার অফিসার ইনচার্জ এস এম শফিকুল ইসলাম জানান, কাজ করতে গিয়ে বিদুৎস্পৃষ্টে একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।থানায় একটি অপমৃত্যর মামলা হয়েছে।