Category: দেশজুড়ে

  • নড়াইলে মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহ*ত্যা

    নড়াইলে মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহ*ত্যা

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি//

    নড়াইলের লোহাগড়া উপজেলায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় মো.ইমন শেখ (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বুধবার (১০ এপ্রিল) সকালে উপজেলার জয়পুর ইউনিয়নের গোপাডাঙ্গা গ্রমের নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় ওই কিশোরের মরদেহ উদ্ধার করে লোহাগড়া থানা পুলিশ।
    লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন। মো. ইমন শেখ লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নে গোপাডাঙ্গা গ্রামের শাহাদত শেখের ছেলে।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশকিছু দিন ধরে মোটরসাইকেল কেনার বায়না করে ইমন। তবে তার পরিবারের লোকজন মোটরসাইকেল কিনে দিতে রাজি না হওয়ায় অভিমান করে মঙ্গলবার রাতে প্রতিদিনের মত ঘরে ঘুমাতে চলে যায়। পরে বুধবার সকালে তাকে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে স্থানীয় লোকজন ঘরের দরজা ভেঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্তায় তার মরদেহ দেখতে পায়। পরে লোহাগড়া থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
    লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।###

  • বানারীপাড়ার সন্ধা নদীতে অজ্ঞাত লাশ উদ্ধার

    বানারীপাড়ার সন্ধা নদীতে অজ্ঞাত লাশ উদ্ধার

    বিশেষ প্রতিনিধি।।

    বরিশালের বানারীপাড়ার সন্ধ্যা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
    ১০ই এপ্রিল বুধবার উপজেলার সন্ধ্যা নদীর জম্বুদ্বীপ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে বানারীপাড়া থানার এসআই(নিঃ) মো. জাহিদ জানান।
    মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৮ বছর বলে ধারণা পুলিশের। তার বিস্তারিত নাম-পরিচয় পাওয়া যায়নি।
    এসআই বলেন, মৃত ব্যক্তির পরনে কালো রঙের গেঞ্জি ও কোমড়ে গামছা বাধা ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়।
    “ধারণা করা হচ্ছে, ৪/৫ দিন আগে তার মৃত্যু হয়েছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। কোনো নৌযান থেকে নদীতে পড়ে তার মৃত্যু হতে পারে। ”
    লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান এসআই জাহিদ।
    তিনি আরো বলেন, বানারীপাড়া থানা এলাকায় নিখোঁজ রয়েছে, এখনো কোনো জিডি হয়নি; কেউ থানায় অবহিতও করেনি। তাই লাশের পরিচয় সনাক্ত করতে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হবে।

  • উজিরপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত সর্দার শহীদুল গ্রেফতার

    উজিরপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত সর্দার শহীদুল গ্রেফতার

    মোঃ জুনায়েদ খান সিয়াম, নিজস্ব প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত সর্দার মো: শহিদুল ইসলাম মোল্লাকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব।

    ১০ এপ্রিল বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।গত ৯ এপ্রিল মঙ্গলবার রাতে র‌্যাব-১-এর সহযোগিতায় অভিযান চালিয়ে ঢাকা উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার আসামি শহিদুল ইসলাম উপজেলার শোলক ইউনিয়নের শোলক গ্রামের তাহের আলী মোল্লার ছেলে।

    উজিরপুর মডেল থানার এসআই তরুণ কুমার জানান, অভিযুক্ত শহিদুল মোল্লা আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ও অস্ত্রধারী সন্ত্রাসী। তিনি দীর্ঘ দিন ধরে বরিশাল, ঢাকা-আরিচা মহাসড়কে দেশী-বিদেশী অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, দস্যুতা, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপরাধ করে আসছিলেন।

    উল্লেখ্য, ২০১৬ সালে উজিরপুর মডেল থানা পুলিশ অবৈধ অস্ত্রসহ তাকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা দায়ের করেন। ওই সময়ে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে তার বিরুদ্ধে ঘটনার সত্যতা ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করলে, বিজ্ঞ আদালত পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ শেষে তাকে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন।

    উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: জাফর আহম্মেদ জানায়, অস্ত্র মামলায় গ্রেফতার এড়াতে শহিদুল ইসলাম পলাতক থাকায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ১০ এপ্রিল বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

  • সুন্দরগঞ্জে ছু*রিকাঘাতে নি*হত আজিজুল হত্যার ২ আসামি গ্রেফতার

    সুন্দরগঞ্জে ছু*রিকাঘাতে নি*হত আজিজুল হত্যার ২ আসামি গ্রেফতার

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমিজমা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে মাডার মামলার ২ আসামিকে গ্রেফতার করেছেন থানা পুলিশ।

    থানা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো: কামাল হোসেন, পিপিএম এর নিদর্শনায় তদন্ত ওসি মিলন কুমার চ্যাটার্জীর তত্ত্বাবধানে এসআই আব্দুল মান্নান ও এসআই সৈয়দ মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে রাতভর শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বজরা হলুদিয়া গ্রামের মৃত কাচু মিয়ার ছেলে নিহত আজিজুল ইসলাম হত্যার মূল হোতা একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে শহিদুল ইসলাম(৫০)ও তার স্ত্রী রশিদা বেগম(৪৫)কে গ্রেফতার করেন। পরে তাদের যথাযথ পুলিশ পাহারায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
    উল্লেখ্য- চলতি বছরের ২৫ মার্চ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শহিদুল গং আজিজুল ইসলামকে ছুরিকাঘাতে খুন করে।

    এব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমরা বাকী আসামিদেরও খুব শীঘ্রই আইনের আওতায় আনব। অভিযান অব্যাহত রয়েছে।

  • রংপুরে সাবেক কালচারাল অফিসার এস এম  আব্দুর রহিম এর ইন্তেকাল বিভিন্ন মহলের শোক

    রংপুরে সাবেক কালচারাল অফিসার এস এম আব্দুর রহিম এর ইন্তেকাল বিভিন্ন মহলের শোক

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন।
    সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর শুভাকাঙ্ক্ষী, গাইবান্ধা জেলা সমিতি, রংপুর এর সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য, রংপুর বেতারের বিশিষ্ট গীতিকার,সাবেক কালচারাল অফিসার ও গীতিকবি সংসদ রংপুর এর প্রথম সভাপতি এসএম আব্দুর রহিম মৃত্যুবরন করেছেন আজ সকাল ১১ ঘটিকায় (ডক্টরস কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে)
    ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
    সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছেন উপদেষ্টা অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, প্রতিষ্ঠাতা সভাপতি জয়িতা নাসরিন নাজ, সিনিয়র সহসভাপতি ডাঃ নাজিরা পারভীন রংপুর বিভাগের সভাপতি ইন্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুরী, সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন,কবি খেয়ালী মোস্তফা, সাবোক মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন্নাহার বেগম, লেখক সুলতান তালুকদার, কবি বাদল রহমান, কবি মিনার বসুনিয়া,কবি মাসুম মোর্শেদ, রংপুর সাহিত্য একাডেমির সভাপতি কবি হাই হাফিজ, বিভাগীয় লেখক পরিষদের সাধারন সম্পাদক জাকির আহমেদ, মোঃ জাকারিয়া, হাকিম আতাউর রহমান লিটন,কবি অহিদুল ইসলাম, প্রাবন্ধিক রাজু আনওয়ারুল, এনটিএন বাংলা ও এটিএন নিউজ এর বিভাগীয় প্রধান সাংবাদিক মাহবুবুল ইসলাম, চ্যানেল আই এর প্রতিনিধি মেরিনা লাভলী, বন্ধু সংস্থা গাইবান্ধা সাধারণ সম্পাদক এস এম আমজাদ হোসেন দীপ্তি, পাশে আছির সভাপতি হেলেন আরা সিডনি, জনস্বাস্থ্য অধিকার আন্দোলন এর প্রতিষ্ঠাতা বেলাল হোসেন, সমাজসেবা কর্মকর্তা গল্পকার নাহিদা ইয়াসমিন, সুরছন্দ একাডেমির প্রতিষ্ঠাতা বিশিষ্ট সঙ্গীত শিল্পী শামসুজ্জামান ভানু, লামিয়া আকতার, কৃষিবিদ শফিকুর রহমান, রংপুর সিটি কর্পোরেশন এর সাবেক সচিব রুহুল মিয়া,সঙ্গীত শিল্পী আলী খান, গাইবান্ধা জেলা সমিতি রংপুর এর সভাপতি কৃষিবিদ শওকত আলী, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার, সহসভাপতি আব্দুল লতিফ সরকার, সদস্য ফরিদুর রহমান, গীতিকবি সংসদ রংপুর এর সভাপতি ছড়াকার খলিল বাবু, সাধারণ সম্পাদক সুনীল সরকার সহ অনন্য সদস্যবৃন্দ সহ প্রমুখ নেতৃবৃন্দ।
    আজ বাদ আসর কেরামতিয়া জামে মসজিদ প্রাঙ্গনে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এতে তার সহকর্মী সহ রংপুর এর সামাজিক সাহিত্য সংস্কৃতি জগতের শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।
    উল্লেখ্য এস এম আব্দুর রহিম গাইবান্ধা শহরের খাঁ পাড়া- মাস্টার পাড়া এলাকার বাসিন্দা দীর্ঘদিন থেকে রংপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার হিসেবে অবসরের পর থেকেই সে রংপুর শহরে অবস্থান করছিলেন। তার স্ত্রী বিশিষ্ট সঙ্গীত শিল্পী রওশন আরা সোহেলী তাদের পরিবারে এক ছেলে ও এক মেয়ে। মেয়ে অস্ট্রেলিয়ায় অবস্থান করেন সে পৌছালে আগামী শুক্রবার বাদজুম্মা গাইবান্ধা পৌর গোরস্থান এ তার নামাজে জানাজা শেষে সমাহিত করা হবে।

  • তারাকান্দায় মা-বাবা হারা পলির দায়িত্ব নিলেন ওসি

    তারাকান্দায় মা-বাবা হারা পলির দায়িত্ব নিলেন ওসি

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    পলির বয়স যখন ২ বছর তখন এক সড়ক দুর্ঘটনায় নিহত হয় বাবা। এরপর থেকে মায়ের আদরে লালিত হয় সে। পলির বয়স প্রায় ৯বছর। গত ২৯ শে মার্চ এক প্রতিবেশীর হাতে খুন হয় তার মা। নানা নাই, মামা নাই, একমাত্র নানীর আশ্রয়েই তার আশ্রয়। নানীর পটিবারেও অসহায়ত্ব ও সামর্থহীন। এ অবস্থায় বাবা-মা হারা নাতিকে নিয়ে বিপাকে পড়েন পলির নানী। মানুষের বাড়ি বাড়ি কাজ করে লালন-পালন করেন তিনি।যে কারণে ঈদের আনন্দ বঞ্চিত হওয়ার আশঙ্কায় ছিলো পলি।

    হঠাৎ পলির খোজ নিতেই তার নানীর বাড়ীতে সেমাই, চিনি,নতুন কাপড়সহ ঈদ সামগ্রী নিয়ে হাজির ময়মনসিংহের তারাকান্দা থানার অফিসার ইনচার্জ ওসি ওয়াজেদ আলী।

    সুত্র মতে জানা গেছে- গত ময়মনসিংহের তারাকান্দায় পাওনা টাকা চাওয়া কে কেন্দ্র করে প্রতিবেশী নবী হোসেনের হাতে নৃশংসভাবে খুম হয় উপজেলার
    বালিখাঁ ইউনিয়নের বালিখাঁ পূর্ব মালি ডাংগা গ্রামের মৃত এনামুল হক ওরফে এনার স্ত্রী অজুফা বেগম (২৮)।
    ঘাস কাটতে মাঠে গিয়ে নিখোঁজ হয় অজুফা। পরে বাড়ির লোকজন খোঁজাখুজি করে মাঠে এক ফিশারীর পুকুরে খুটির সাথে বাধা অবস্থায় লাশ দেখে পুলিশকে জানালে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে।
    এ ঘটনা একই গ্রামের নুরুল ইসলামের পুত্র নুরুন্নবি ওরফে (৩০) নামে এক জনকে গ্রেফতার করে পুলিশ । সে প্রাথমিক জিজ্ঞাসা বাদে পুলিশ কে জানান, এই মহিলা তার নিকট ২০০০টাকা পায় ঘটনার দিন তাকে মাঠে একা পেয়ে পাওনা টাকা চাইলে দুজনের মধ্যে তর্কতর্কি হয়। এক পর্যায়ে তাকে কারেন্ট শর্টে মৃত্যু নিশ্চিত করে নবী হোসেন। সড়ক দুর্ঘটনায় বাবাকে হারানো ও মায়ের খুন হওয়ার পর একা হয়ে যায় ৯বছরের শিশু পলি। থাকেন নানীর সংসারে।
    কিন্তু অভাবের সংসারে অর্থাভাবে নানীর সাথে এবার বাবা-মা হারা পলির প্রথম ঈদ আনন্দ বঞ্চিত হওয়ার আশঙ্কা ছিলো। পরে স্থানীয়দের মুখে শোনেন পলির এমন করুণ কাহিনি। এমন কাহিনি শুনে নিজেকে সামলাতে পারলেন না ওসি। সঙ্গে সঙ্গে পলির ঈদে যত খরচ লাগে তা বহনের দায়িত্ব নেন তিনি। সেই সঙ্গে পলিকে কোলে তুলে নেন ওসি। দেন ঈদ সামগ্রী, নেন পলির লেখাপড়াসহ সকল দায়িত্ব।

    তারাকান্দা থানা পুলিশের ওসি ওয়াজেদ বলেন, আমার চোখের সামনে অর্থের অভাবে এক কন্যার ঈদ আনন্দ বন্ধ হয়ে যাবে তা আমি কিছুতেই মেনে নিতে পারি না। পলিকে মানুষের মতো হতে হলে লেখাপড়া করতে হবে। অর্থের অভাবে কিছুতেই পলির ঈদ আনন্দ ঝরে যেতে পারে না। তাই তার ঈদের খরচসহ লেখাপড়ার সব খরচ আমি নিজে বহন করার সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া শিশুটির দায়িত্বও নিয়েছি আমি।
    তিনি বলেন- নানা নাই, মামা নাই, একমাত্র নানীর আশ্রয়ই পলির আশ্রয়। এই ঈদে তার পাশে দাড়ানোর মতো কেউ নেই। মনের ইচ্ছা থেকেই আজকে তার বাড়ী গেলাম। একটা মেহেদীর প্যাকেট, দুইটা সাবান, দু প্যাকেট সেমাই আর এক কেজি চিনি, নুডলস প্যাকেট, বিস্কুট এর প্যাকেট, একটা ডায়েরি এবং কলম আর অল্প কিছু নতুন টাকা বাচ্চাটার হাতে তুলে দিলাম। মনে হলো, বাবা মায়ের কাছ থেকে ঈদের সবচেয়ে বড় উপহার পেল পলি।

    তিনি আরও বলেন, অর্থের অভাবে পলির মতো কোনো শিশুর স্বপ্ন যেন ঝরে না যায় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। আসুন আমরা সবাই পলির মতো অসহায় মানুষের পাশে দাঁড়াই, পলিদের দায়িত্ব নিই।

    এদিকে বাবা-মা হারা পলির প্রতি ওসির এমন মানবিকতা বালিখা ইউনিয়নের সর্বস্তরের জনতার নজর কেড়েছে। ওসির মানবতার প্রশংসায় মেতে উঠেছেন বালিখাসহ উপজেলার সর্বস্তরের মানুষ।

  • পঞ্চগড়ে টিসিবির পণ্য পাননি প্রায় অর্ধশতাধিক কার্ডধারী – বিতরণে ওজনে কম

    পঞ্চগড়ে টিসিবির পণ্য পাননি প্রায় অর্ধশতাধিক কার্ডধারী – বিতরণে ওজনে কম

    মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পণ্য বিতরণে নানান অনিয়মের অভিযোগ উঠেছে টিসিবি ডিলার গোলাম সারওয়ারের বিরুদ্ধে। সে প গড় সদর উপজেলার মেসার্স তিশা এন্ড লোটাস এন্টারপ্রাইজ নামীয় প্রতিষ্ঠানের ডিলার। গত রোবাবার, সোমবার ও মঙ্গলবার (৭,৮ ও ৯এপ্রিল) উপজেলার অমরখানা ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।
    সরেজমিনে গিয়ে দেখতে ও জানতে পারা যায়, গত রোববার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত পাঁচ কেজি চাল, এক কেজি চিনি, দুই কেজি মসুরের ডাল ও দুই লিটার সয়াবিন তেল ৫৪০টাকা প্যাকেজ মূল্যে বিতরণ করা হয়। টিসিবি পণ্য বিতরণ করার সময় পাঁচ কেজি চালে কম দেওয়া হয়েছে সর্বোচ্চ ৭০০গ্রাম, দুই কেজি মসুরের ডালে ২০০গ্রাম এবং এক কেজি চিনিতে ১২০গ্রাম। পরে বিষয়টি জানাজানি হলে রাতারাতিই পরিমাপ ঠিক করে পরের দিন সোমবার আবারো টিসিবি পণ্য বিতরণ করেন দুপুর পর্যন্ত। ওই দিন ফ্যামেলি কার্ডধারীদের নিকট প্যাকেজ মূল্যে টিসিবি পণ্য বিতরণের কথা থাকলেও তা বিতরণ করা হয়েছে পরিচিতজন ও কতিপয় ইউপি সদস্যদের কাছে। এরপর কার্ডধারীরা তাদের পণ্য না পেয়ে পরিষদ চত্ত্বরে ডিলারের অনিয়মের বিরুদ্ধে ক্ষোপ প্রকাশ করতে থাকলে এক পর্যায় টিসিবি ডিলার উপায়অন্ত খুঁজে না পেয়ে তড়িঘড়ি করে পরিষদ ত্যাগ করেন এবং ত্যাগ করার সময় বাদ পড়া কার্ডধারীদের তার পরের দিন টিসিবি পণ্য দিবেন জানিয়ে চলে যান। এরপর মঙ্গলবার পৌণে ১২টার দিকে সাদা কাগজে লিখা ৩৬জন কার্ডধারীদের নামের তালিকা অনুসারে চাল না দিয়ে টিসিবি পণ্য বিতরণ করেন। এরই মধ্যে অনেকেই টিসিবি পাননি আবার অনেকেই ডিলারের অনিয়ম সহ্য করতে না পেরে টিসিবি পণ্য নিতে আর ফিরে আসেননি।

    জানা যায়, ওই ইউনিয়নে উপকারভোগী কার্ডধারীর সংখ্যা ২ হাজার ৩৩টি।

    কার্ডধারী হয়েও পণ্য নিতে পারেননি নরদেবপাড়া গ্রামের জামাল বলেন, তিনি টিসিবি বিতরণের প্রথম দিন টিসিবি পণ্য নিতে আসলে তাঁর কাছ থেকে ফ্যামেলি কার্ড ও টাকা নিয়ে পরে টিসিবি পণ্য না দিয়ে কার্ড আর টাকা ফেরত দিয়ে দেয়। জামাল বলেন, তিনি সকাল ১১টার দিকে আসলেও তাকে টিসিবি পণ্য দেওয়া হয়নি। পরের দিন আবারও আসলে টিসিবি নেই জেনে বাড়িতে ফিরে যেতে হয়েছে।

    কার্ডধারী ভুক্তভোগী ঠুটাপাকুরী গ্রামের আবুল কাশেমসহ আরও কয়েকজন বলেন, আমরা সোমবার টিসিবি পণ্য নিতে আসলে ডিলার জানাই তাদের কাছে কোনো টিসিবি পণ্য নেই। পরে গন্ডগোলের সৃষ্টি হলে ডিলার মঙ্গলবার ১১টার দিকে টিসিবি দিবে আসতে বলছেন। তবে ডিলারের এমন অনিয়মের বিরুদ্ধে ভুক্তভোগীরা ক্ষোপ প্রকাশ জানিয়েছেন।

    দক্ষিণ তালমা গ্রামের রেজাউল করিমের মা রেজিয়া আক্তার বলেন, আমার ছেলে রোববার টিসিবি পণ্য নিয়ে আসছে। বাড়িতে নিয়ে এসে দেখি পাঁচ কেজি চালে ৭০০গ্রাম কম, দুই কেজি মসুরের ডালে ২০০ গ্রাম কম এবং এক কেজি চিনিতে ১২০গ্রাম কম বিতরণ করা হয়েছে।
    টিসিবি পণ্য ওজনে কম দেওয়ার বিষয়ে ইউপি সদস্য মানিক মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, চিনিতে ২০০গ্রাম ওজনে কম দেওয়ায় অভিযোগের ভিত্তিতে এবং আমি নিজেও দেখার পর ইউএনও মহোদয়কে অবগত করি এরপর ইউএনও মহোদয় বিষয়টি চেয়ারম্যানকে জানালে চেয়ারম্যান নিজেই ওজনে কম দেওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন।

    প্রথমত টিসিবি ডিলার গোলাম সারওয়ারকে মুঠোফোনে পরিচয় দিয়ে কার্ডধারী ভুক্তভোগীদের বিষয়ে জানতে চাইলে তিনি কিছু না বলে কলটি বিচ্ছিন্ন করে দেয়। এরপর পরিষদে আসলে আমাকে (সাংবাদিককে) দেখে চড়াও হয়ে উঠেন এবং বলতে থাকেন আপনি কে? আপনি আমার কাছ থেকে জানার কে? আপনি আমাকে চিনেন! আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান ও আমি দলীয় ব্যক্তিত্ব। তার (ডিলারের) এসব কথায় বললাম ভাই পরিচয় দেওয়ার পরেও যদি আমাকে আপনার সন্দেহ মনে হয় তাহলে যেকোনো সাংবাদিককে জিজ্ঞেস করতে পারেন। এরপর কিছুটা শান্ত হয়ে বলেন, ভাই ইউনিয়নের একেকজন মেম্বার ১০ থেকে ১২টি করে টিসিবি নেয়ার কারণে এই সমস্যা দেখা দিয়েছে। আপনি কেন মেম্বারদের টিসিবি পণ্য দিলেন জিজ্ঞাসায় কোনো সদুত্তোর পাওয়া যায়নি এবং ওজনে কম দেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করেও কোনো সদুত্তোর মিলেনি। পরে অনিয়মে ভরপুর ডিলার তাঁর দেখা করতে বলেন।

    অত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ট্যাগ টীমের আহবায়ক মোঃ নুরুজ্জামান নুরু বলেন, তিনি বিষয়টি ইউএনও মহোদয়ের কাছ থেকে জানতে পারেন। তিনি বলেন, চিনি ও মসুর ডালে ৩০ থেকে ৪০গ্রাম করে কম বিতরণ করা হয়েছে যা ধরার মধ্যে পড়ে না। চালে কম দেওয়ার বিষয়ে তিনি জানেন না। কার্ডধারীরা টিসিবি পণ্য না পাওয়ার বিষয়ে জানতে চাইলে কোনো সদুত্তোর মিলেনি তবে তিনি বলেন, আমাদের কতগুলো মেম্বার রয়েছে তদারকি না করে তাদের চিন্তা করেন।
    এ বিষয়ে ট্যাক টীমের সদস্য সচিবের সঙ্গে যোগাযোগের টেষ্টা করেও যোগাযোগ করার সুযোগ হয়নি।

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন বলেন, বিষয়টি অবগত করা হয়েছে। ওই ইউনিয়নের চেয়ারম্যানকে প্রাথমিক তদন্ত করে একটি রিপোর্ট দিতে বলা হয়েছে। মূলত তদন্ত সাপেক্ষে ডিলারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।

  • সুজানগরের এতিম শিশুদের পাশে যুগান্তর স্বজন সমাবেশ

    সুজানগরের এতিম শিশুদের পাশে যুগান্তর স্বজন সমাবেশ

    সুজানগর(পাবনা)প্রতিনিধি ঃ ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে সুজানগরের এতিম শিশুদের মাঝে যুগান্তর স্বজন সমাবেশের পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়েছে। ঈদ উপহার হিসেবে এ সকল এতিম শিশুদের মাঝে জুব্বা ও পায়জামা বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন,উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ, পৌর মেয়র রেজাউল করিম রেজা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, যুগান্তর স্বজন সমাবেশ সুজানগর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ নাদের হোসেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দায়েন, সুজানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আরিফ বিল্লাহ, যুগান্তরের উপজেলা প্রতিনিধি ও স্বজন সমাবেশের উপদেষ্টা এম এ আলিম রিপন,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জর্জ, যায়যায়দিন প্রতিনিধি এম মনিরুজ্জামান, পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সমাজ সেবক আব্দুল আলিম যতিন, হাফেজ হাসিবুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিতরণকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন, এতিম শিশুদের যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে নতুন পোশাক দেওয়া হচ্ছে। এটি অত্যন্ত শুভ উদ্যোগ। ঈদের নতুন পোষাক পেয়ে এই এতিম শিশুদের মুখে যে খুশির হাসি দেখছি, তার মূল্য অনেক। পবিত্র রমজানে শিশুদের প্রতি ভালোবাসার শিক্ষা নিতে হবে। শিশুদের কল্যাণে আমাদের সবার একসাথে কাজ করতে হবে। উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, ইসলাম ধর্মসহ সব ধর্মে এতিম ও সুবিধাবি ত শিশুদের কল্যাণের কথা বলা হয়েছে। শিশুর শিক্ষা ও উন্নত জীবনের জন্য সরকারের পাশাপাশি নিকটাআত্মীয়,বেসরকারি সংগঠন ও সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। আমরা সবাই যদি শিশুর কল্যাণে এগিয়ে আসি, তাহলে দেশের কোন শিশু তার অধিকার থেকে বি ত হবেনা। যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি অধ্যক্ষ নাদের হোসেন ু জানান, এ ধরণের মানবিক কর্মকান্ড আগামীতেও অব্যাহত থাকবে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • সিংড়ায় ২৫০ অসচ্ছল পরিবারের মুখে হাসি ফোটালো জামিলা ফয়েজ ফাউন্ডেশন

    সিংড়ায় ২৫০ অসচ্ছল পরিবারের মুখে হাসি ফোটালো জামিলা ফয়েজ ফাউন্ডেশন

    মোঃ এমরান আলী রানা নাটোর প্রতিনিধি
    নাটোরের সিংড়ায় ২৫০ অসচ্ছল পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছেন জামিলা ফয়েজ ফাউন্ডেশন।

    মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার শেরকোল ইউনিয়নের দুরমল্লিকা গ্রামের ২৫০ পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেন জামিলা ফয়েজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিংড়া উপজেলা আ.লীগের সহ-সভাপতি আরিফা জেসমিন কনিকা।

    ঈদসামগ্রীর মধ্যে ছিলো ৫ কেজি ভাতের চাল, ১ কেজি পোলাও চাল, ১ কেজি মসুর ডাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি, ২ কেজি লাচ্ছা সেমাই, ১ কৌটা গুড়া দুধ।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক বকুল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মহন আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক আনিসুর রহমান লিখন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি মাসুম আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ইউপি সদস্য বুলেট হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা পাপ্পু আহমেদসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    মো. এমরান আলী রানা
    নাটোর প্রতিনিধি।।

  • বাবুগঞ্জ বাসিকে ঈদুল ফিতরের  শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন  মৌরিন আক্তার আশা

    বাবুগঞ্জ বাসিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মৌরিন আক্তার আশা

    কে এম সোহেব জুয়েল : বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বাবুগঞ্জ উপজেলা বাসিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাবুগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও বাবুগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী মৌরিন আক্তার আশা।

    তিনি বলেন দীর্ঘ এক মাস সিয়াম সাধন ও সংযমের মধ্য দিয়ে রমজানের তাৎপর্য রক্ষা করেছেন সমগ্র দেশের মুসলিম উম্মাহ। তারি ধারাবাহিকতায় দীর্ঘ এক মাস সিয়াম সাধনের পর সারা বিশ্বের মুসলমানদের ঘড়ে বয়ে আসছে ঈদুল ফিতরের আনন্দ। আর এই আনন্দকে ভাগাভাগি করে নিতে ওই উপজেলার সর্ব স্হরের মানুষকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মৌরিন আক্তার আশা।

    আশা জাহাঙ্গীর নগর ইউনিয়নের ঐতিহ্য বাহী মিঞা পরিবারের এনামুল হক আনামের এক মাত্র সু-যোগ্য কন্যা ও গ্রাম বাংলা মাধ্যমিকবিদ্যালয়ের সাবেক সভাপতি ও দরিদ্র ও মেহনতী মানুষের এক মাত্র ভরসা মৌরিন আক্তার আশা। তিনি সমগ্র রমজান মাস জুরে নিরালোস ভাবে অসহায় মানুষের খেজমত করে গেছেন। এছারাও গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বস্র বিতারনের মধ্য দিয়ে এ সকল পরিবারের মধ্যে ঈদের আনন্দ বয়ে দিতে পেরে নিজকে ধন্য বোধ করছেন মৌরিন আক্তার আশা। এভাবেই ব্যাস্হতার মাঝে পুরো মাসটি কাটিয়ে দিয়েছেন এই নেত্রি। , বাকি জীবনটাও জেন পরোপকারে উৎসর্গ করে দিতে পারেন তিনি এমনই প্রত্যয় ব্যক্ত করেন আশা।

    তািনি পবিত্র ঈদুল ফিতরকে স্বাক্ষী রেখে বলেন, তিনি বাবুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারলে গরীব অসহায় মানুষকে না খেয়ে না পরে এবং চিকিৎসা অভাবে ধুঁকেধুঁকে মরতে হবেনা । এবং দেশ রত্ন জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যহত রেখে এক যোগে কাজ করে যাবেন মৌরিন আক্তার আশা।