Category: দেশজুড়ে

  • সাভারে ডিবি পুলিশের অভিযানে যুবলীগ নেতা ও ১ নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

    সাভারে ডিবি পুলিশের অভিযানে যুবলীগ নেতা ও ১ নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

    হেলাল শেখঃ ঢাকার সাভারে ইয়াবাসহ যুবলীগ নেতা আব্দুল হামিদকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। এ সময় শীর্ষ মাদক কারবারি স্বপন পালিয়ে গেলেও তার স্ত্রীকে ইয়াবাসহ আটক করা হয়।

    গত সোমবার (১৩ মে) বিকেলে ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের খনিজনগর এলাকায় স্বপনের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হামিদ বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি।

    ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের খনিজ নগর এলাকায় স্বপনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় স্বপন কৌশলে পালিয়ে গেলেও তার স্ত্রীকে আটক করা হয়। একই সাথে আব্দুল হামিদ নামে আরো এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ২০০ পিসেরও বেশি ইয়াবা পাওয়া গেছে। এখনো অভিযান অব্যাহত রয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের ওই কর্মকর্তা।

    এ ব্যাপারে ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক জি এস মিজান বলেন, এখনো আমার জানা নেই। এরকম কারো বিরুদ্ধে মাদকের অভিযোগ আসলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি গণমাধ্যমকে জানান।

  • নড়াইলে হারিয়ে যাওয়া ১৪টি মোবাইল ফোন ও নগদ টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর

    নড়াইলে হারিয়ে যাওয়া ১৪টি মোবাইল ফোন ও নগদ টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে হারিয়ে যাওয়া ১৪টি মোবাইল ও নগদ ৬৫,০০০টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর
    নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র প্রত্যক্ষ দিকনির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল(CCIC) উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত চৌকস অফিসার এসআই(নিঃ) আলী হোসেন এবং এসআই(নিঃ) মোঃ ফিরোজ আহমেদসহ অন্যান্য পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নড়াইল জেলার ৪টি থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া টাকা উদ্ধার করে থাকে। এরই ধারাবাহিকতায় এপ্রিল মাসে চৌদ্দটি হারানো মোবাইল ও বিভিন্নভাবে অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ৬৫,০০০/- টাকা উদ্ধার করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, মন্গবার (১৪ মে) দুপুর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত বিভিন্ন মডেলের চৌদ্দটি স্মার্ট ফোন ও অনলাইন প্রতারণা মাধ্যমে খোয়া যাওয়া ৬৫,০০০/- টাকা তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস্) ও ফোকাল পয়েন্ট অফিসার, সিসিআইসি আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীদের নিকট হস্তান্তর করেন।
    এসময় হারানো মোবাইল ফোন ও খোয়া যাওয়া টাকা ফেরত পেয়ে মালিকরা আনন্দে আবেগ আপ্লুত হয়ে পড়েন। মোবাইল ও টাকা ফেরত পেয়ে ভুক্তভোগীরা বলেন, তারা এগুলো পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, পুলিশ তাদের মোবাইল ও টাকা উদ্ধার করে আস্থার প্রতিদান দিয়েছেন। তারা তাদের মোবাইল ও টাকা খোয়া গেলে নিকটস্থ থানায় ঘটনার বিষয়ে জিডি করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইল টিমের সাথে যোগাযোগ করেন। যার প্রেক্ষিতে তাদের হারানো মোবাইল ফোন ও টাকা উদ্বার করা হয়। তারা পুলিশ সুপার ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলে কর্মরত সদস্যদের কাজ ও আন্তরিকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
    উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন মোঃ শাহ্ দারা খান, ইনচার্জ, সিসিআইসি সহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলে কর্মরত পুলিশ সদস্যবৃন্দ।

  • উল্লাপাড়ায় বাবার স্বপ্ব বাস্তবায়নে ভোট চাচ্ছেন মুক্তি মির্জা

    উল্লাপাড়ায় বাবার স্বপ্ব বাস্তবায়নে ভোট চাচ্ছেন মুক্তি মির্জা

    জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
    দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে উল্লাপাড়ায় প্রার্থীরা করছে ব্যাপক প্রচার প্রচারনা আর ভোটারদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ।আগামী ২১ মে অনুষ্ঠিতব্য উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন।তার মধ্যে শেষ মুহুর্তের গণসংযোগ ও প্রচারণায় জনজরীপে শীর্ষে রয়েছেন মোটর সাইকেল প্রতীকের প্রার্থী সেলিনা মির্জা মুক্তি।নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে তার নির্বাচনী এলাকা ছুটে বেড়াচ্ছেন।সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে মোটর সাইকেল মার্কায় ভোট প্রার্থনা করছেন।পথসভা,জনসভা,উঠান বৈঠক অব্যাহত রয়েছে।তার প্রতিটি গণসংযোগ যেন জনসমুদ্রে রুপ নিচ্ছে।সেলিনা মির্জার পক্ষে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ও গণজোয়ার লক্ষ্য করা যাচ্ছে। বীর মুক্তিযোদ্ধা,পলাশ ডাঙ্গা যুব শিবিরের কমান্ডার,প্রয়াত এমপি আব্দুল লতিফ মির্জার সুযোগ্য কন্যা,উল্লাপাড়া উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক সেলিনা মির্জা মুক্তিকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় উপজেলাবাসী। সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, উল্লাপাড়ার সাবেক এমপি প্রয়াত নেতা আব্দুল লতিফ মির্জার পরিচিতি,অবদান,জনপ্রিয়তা ছিল পুরো সিরাজগঞ্জে।প্রয়াত বাবার স্বপ্ন পুরনে উল্লাপাড়া- সলঙ্গাবাসীর কাছে ভোট ও দোয়া চাইছেন তারই যোগ্য কন্যা,একজন পর্দানশীল, নীতিবান একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী মুক্তি মির্জা। ইতিমধ্যেই তিনি তার নির্বাচনী পথসভা,গণসংযোগে বলে বেড়াচ্ছেন যে,আমার বাবা প্রয়াত এমপি আব্দুল লতিফ মির্জাকে ভোট দিয়ে আপনারাই উল্লাপাড়া-সলঙ্গার এমপি বানিয়েছিলেন।তিনি শান্তির উল্লাপাড়া,স্বপ্নের সলঙ্গা রেখে গেছেন।কিন্ত তিনি পুরোপুরি বাস্তবায়ন করে যেতে পারেন নি।বাবার মৃত্যুর পর উপজেলার রাজনীনিতে হাহাকার দেখা গেছে।শুন্যতা বিরাজ করছিল নেতাকর্মীদের মনে।তখন থেকেই আমাকে এমপি নির্বাচন করতে অনেকেই বলেছিলেন।সর্বোচ্চ মাঠের অবস্থান ভালো থাকার পরও যে কারনেই হোক জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিতে পারেন নাই।ওনার সিদ্ধান্ত আমি মাথা পেতে নিয়েছি।স্বতন্ত্র হয়ে নির্বাচনে না গিয়ে বাবার সহযোদ্ধা শফি চাচাকে মুরুব্বী হিসেবে সম্মান দিয়ে প্রতিদ্বন্দ্বীতা করি নাই।উপজেলা চেয়ারম্যান পদে আমার নির্বাচনে ঈর্শ্বাম্বিত হয়ে হাতে গোনা কয়েকজন নেতা আমাকে নানা ভাবে কটুক্তি,অপদস্ত করা হচ্ছে। লতিফ মির্জা সারা জীবন আপনাদের ভাই হয়ে,বন্ধু হয়ে আপনাদের পাশে ছিল।
    আমার বাবা সারা জীবন আপনাদের পাশে ছিল।ভাইয়ের মত শ্রদ্ধা করত,বন্ধুর মত ভালো বাসতো,বাবার মত সম্মান করত। প্রয়াত বাবা লতিফ মির্জার প্রতি মানুষের ছিল দৃঢ় ভালোবাসা। সাধারন মানুষের কাছে তিনি ছিলেন একজন সাদা মনের মানুষ আর নিষ্কন্ঠক রাজনীতিবিদ।সুখে-দুখে,বিপদে-আপদে তার একটাই ধ্যান-জ্ঞান ছিল,উল্লাপাড়া-সলঙ্গার মানুষের জন্য কাজ করা। তিনি নিজের জন্য কিছুই করেন নাই।স্ত্রী,সন্তান,পরিবার রেখে দিনরাত মানুষের সেবা করে গেছেন।আমি তারই সন্তান।আপনাদের বোন, আপনাদের মা।আমি যতদিন বেঁচে আছি আপনাদের পাশে থাকতে চাই।চেয়ারম্যান হয়ে নিজের কোন সুযোগ সুবিধা বা ক্ষমতার লোভ আমার প্রয়োজন নাই।প্রার্থী হয়েছি মরহুম বাবার স্বপ্ন বাস্তবায়ন করতে,উল্লাপাড়ায় আওয়ামী লীগের পরিচ্ছন্ন রাজনীতি ফিরে আনতে।হারিয়ে যাওয়া লতিফ মির্জার নেতৃত্বকে ফিরিয়ে আনতে এবং নেতাকর্মীদের হাহাকার দুর করতে চাই।তাই আমাকে বিজয়ী করার দায়িত্ব আপনাদের হাতে।সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করে বলে এসেছি,যোগ্য পিতার সন্তান মুক্তি মির্জাকে উল্লাপাড়া-সলঙ্গাবাসী ভালোবেসে ভোট দিবেন।আমি শতভাগ বিজয়ের আশাবাদী।আশা করি, উল্লাপাড়া-সলঙ্গার মানুষ এবার বুঝিয়ে দিবে,ভোটের মাধ্যমে লতিফ মির্জার মেয়ে আমি মুক্তি মির্জাকে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ।

  • নড়াইলে পিঠে ছুরিবিদ্ধ কিশোরের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ

    নড়াইলে পিঠে ছুরিবিদ্ধ কিশোরের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি

    নড়াইলের লোহাগড়ায় পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় ফয়সালা মুন্সী (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সোমবার (১৩ মে) রাত ৯টার দিকে লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা গ্রামের মারকাজুল মাদরাসার উত্তর পাশের সড়ক থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ।
    লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
    নিহত ফয়সাল মুন্সী উপজেলার লোহাগড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের আহমেদ মুন্সীর ছেলে। সে পেশায় ইজিভ্যান চালক ছিলেন।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে বাড়িতে ফেয়ার সময় সাংবাদিক রূপক মুখার্জি লোহাগড়া পৌরসভার মারকাজুল মাদরাসার উত্তর পাশের সড়ক দিয়ে বাড়ি ফিরছেলন প্রতিমধ্যে পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় এক কিশোরের মরদেহ দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে। তবে কি কারনে কারা তাকে পিঠে ছুরিবিদ্ধ করে হত্যা করে ফেলে গেছে তা বিস্তারিত জানা যায়নি।
    এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনা তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

  • রায়গঞ্জে দুৃনীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

    রায়গঞ্জে দুৃনীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

    সিরাজগঞ্জ প্রতিনিধি :
    রুখবো দুর্নীতি,গড়বো দেশ,হবে সোনার বাংলাদেশ- এ প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দুই দিনব্যাপী দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও মোহাম্মদ নাহিদ হাসান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুহ. শামসুল হক। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজের বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক মো. সাজেদুল আলমের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আপেল মাহমুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইলিয়াস হাসান শেখ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ফিরোজ উদ্দিন খান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নূরন্নবী মিঞা, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মাহমুদুর রহমান, উপজেলা আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার মো. মোহায়মেনু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও ধানঘরা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিজয় কুমার সাহা, সদস্য ও শিক্ষার্থী মহুয়া সাহা, সদস্য ও রায়গঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি টিএম কামরুজ্জামান, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচএম মোনায়েম খান প্রমুখ। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকার আটটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এর আগে উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। এতে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক- শিক্ষার্থী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অংশ নেন।

  • বাবুগঞ্জে  মেধাবী স্কুল ছাত্রী তামান্নাকে জোর পূর্বক ধর্ষনের পর হত্যার প্রতিবাদে  মানববন্ধন ও প্রতিবাদ সভা

    বাবুগঞ্জে মেধাবী স্কুল ছাত্রী তামান্নাকে জোর পূর্বক ধর্ষনের পর হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

    কেএম সোহেব জুয়েল ঃ বরিশালের বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুরর সঃ প্রাঃ বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর মেধাবী শিক্ষা র্থী তামান্না আক্তার হত্যার প্রতিবাবে ১৪ মে মঙ্গলবার সকাল ১০ টায় আগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেইন রোড সড়কে দের ঘন্টার অধিক সময়ের মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।

    এ সময় আগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় দের হাজারের অধিক শিক্ষার্থী এবং এ সকল বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক সহ স্হানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।

    বক্তব্যে আগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মদ প্রধান শিক্ষক কমল কান্তি দাস বলেন, তামান্না আমার বিদ্যালয়ের আদরের দ্বিতীয় শ্রেনীর মেধাবী ছাত্রী ছিলেন, ওকে শুধু নর পিচাশরা হত্যাই করে নাই ধর্ষনের পর হত্যা করে অপরাধকে আড়াল করার জন্য গলায় ফাঁস লাগিয়ে আড়ার সাথে ঝুলিয়ে রেখেছেন। তাই এই জঘন্যতম অপরাধের জন্য প্রশাসনের সর্বমহলে সর্বচ্চ শাস্তি ফাঁসি দাবি করেন প্রধান শিক্ষক কমল কান্তি দাস। স্কুল সভাপতি মোঃ ছানাউল হক সহ উপস্হিত ব্যাক্তি বর্গরা। এ সময় উপস্থিত থেকে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, আগরপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ এবায়দুল হক শাহীন, আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ও তামান্নার বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ জামাল হোসেন , তামান্না মাতা মোসাম্মৎ তানজিলা বেগম, বাবা মোঃ আমির হোসেন ফকির প্রমুখ। এ সময় তামান্নার বিদ্যালয়ের শিক্ষার্থীরাও তামান্না হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভে ফেটে পরেন।

    অপর দিকে স্কুল সভাপতি মোঃ ছানাউল হক মিয়া ব্যাস্হতার কারনে প্রতিবাদ সভায় উপস্থিত থাকতে না পেরে দুঃখ প্রকাশ করে সংবাদ কর্মিদের উদ্দেশ্য বলেন, আপনারা দেশের দর্পন তাই আপনাদের মাধ্যমে সত্য উদঘটনে তামান্না হত্যা অপরাধিদের দৃষ্টান্ত মুলক শাস্তি হবে বলে বিশ্বাস করেন তিনি।

    উল্লেখ এ বিষয় বাবা-ছেলেসহ পরিবারের ৫ সদস্য’র বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ৬ মে সোমবার নিহত শিশুর মা তানজিলা বেগম বাদী হয়ে বরিশাল নারী ও শিশু আদালতে উজিরপুর পৌরসভা ৪নং ওয়ার্ডের অবসরপ্রাপ্ত সেনা সদস্য সুলতান হাওলাদারের ছেলে মোঃ তাওহীদ হাওলাদার ও তার বাবা সুলতান হাওলাদার, মা নাজনীন বেগম,বোন সুমি আক্তার, সিমু আক্তারের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ৩ মে দুপুর ১২টার দিকে বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর গ্রামের আমির ফকিরের মেয়ে তামান্না আক্তার (১০)এর উজিরপুর পৌরসভার অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ সুলতান হাওলাদারের একতলা ভবনের ছাদে ওঠার দরজার আড়ার সাথে ওড়না প্যাচানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে ওই শিশুর লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়। নিহতের পরিবার সুত্রে জানা যায়, গত ২ মে বিকেলে উজিরপুরে দূরসম্পর্কের খালু সুলতান হাওলাদারের বাড়িতে বেড়াতে এসেছিলো। এরপর তাকে ধর্ষণ ও শ্বাসরুদ্ধ করে হত্যা করে গলায় ফাঁস দিয়ে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। হত্যার ঘটনায় ৩ দিন পরে ৬ মে বরিশাল নারী ও শিশু আদালতে ধর্ষণ ও শ্বাসরুদ্ধ করে হত্যা করে গলায় ওড়না পেছিয়ে ঝুলিয়ে রাখার অপরাধে আদালতে লিখিত অভিযোগ দায়ের করলে বিচারক উজিরপুর থানা অফিসার ইনচার্জকে এফআইআর করার জন্য নির্দেশ প্রধান করেন। শিশুটির মা সংবাদকর্মীকে বলেন সুলতান নিজে ও বিভিন্ন লোক দিয়ে হুমকি দিয়ে যাচ্ছেন ।এ হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টিতে কামনা করেছেন নিহত শিশুর পরিবারসহ এলাকা বাসী

  • শার্শার বাগআঁচড়ায় চেয়ারম্যান মার্কেট থেকে ৩টি হাতবোমা উদ্ধার

    শার্শার বাগআঁচড়ায় চেয়ারম্যান মার্কেট থেকে ৩টি হাতবোমা উদ্ধার

    আজিজুল ইসলাম : শার্শার বাগআঁচড়া বাজারে বাবু চেয়ারম্যানের মার্কেটের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি হাতবোমা উদ্ধার করেছে বাগআঁচড়া পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে চেয়ারম্যান মার্কেটের ভিতরে টিউবওয়েলের পাশ থেকে এই বোমা তিনটি উদ্ধার করা হয়।

    পুলিশ জানায়, স্থানীয় পথচারিরা মার্কেটের ভিতর দিয়ে যাওয়ার সময় একটি পলিথিনে মোড়ানো বোমা সাদৃশ্য বস্তু দেখে পুলিশকে খবর দেয়। পরে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্র থেকে পুলিশ এসে তিনটি হাতবোমা উদ্ধার করে।

    শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন , তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বোমাগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। কারা এসব রাখতে পারে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

  • বাগেরহাটের মোরেলগঞ্জে ইজিবাইক চালকের খু*নি ভ্যানচালক আহাদ আটক

    বাগেরহাটের মোরেলগঞ্জে ইজিবাইক চালকের খু*নি ভ্যানচালক আহাদ আটক

    এস. এম সাইফুল ইসলাম কবির, বিশেষ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে আল ইমরান খান (২৫) এর হত্যাকারি বলইবুনিয়া গ্রামের সেলিম শেখের ছেলে আহাদ শেখকে (১৭) আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার দিকে ভাটখালী গ্রাম থেকে পুলিশ তাকে আটক করে। এর আগে সোমবার সন্ধা ৭ টার দিকে আমতলা এলাকায় তুচ্ছ ঘটনার জেরে ইজিবাইক চালক আল ইমরান খানকে ছুরিকাঘাতে হত্যা করে ভ্যান শ্রমিক আহাদ। ইমরান খান পার্শবর্তী ইন্দুরকানি উপজেলার চরণী পর্তাশী গ্রামের মো. সামাদ খানের ছেলে।

    জানা গেছে, ইমরান খান ইজিবাইকে করে মোরেলগঞ্জে সুপারি বিক্রি করতে যাবার পথে আমতলা এলাকায় ভ্যান শ্রমিক আহাদের ভ্যানের সাথে ধাক্কা লাগে। এতে আহাদ ক্ষিপ্ত হয়ে বাকবিতন্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে আহাদ ইমরানের বুকে ধারালো ছুরি ঢুকিয়ে দেয়।

    এবিষয়ে থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, রাতভর অভিযান চালিয়ে ইমরানের ঘাতক কিশোর আহাদকে সকালে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

  • আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে নারী মাদক ব্যবসায়ী ৪কেজি গাঁজাসহ গ্রেফতার

    আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে নারী মাদক ব্যবসায়ী ৪কেজি গাঁজাসহ গ্রেফতার

    হেলাল শেখঃ ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের বিশেষ অভিযানে আশুলিয়া থানাধীন গাজিরচট এলাকা থেকে এক নারী মাদক ব্যবসায়ী ৪কেজি গাঁজাসহ গ্রেফতার করেছেন।
    সোমবার (১৩ মে ২০২৪ইং) দুপুরে ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার ডিবি জনাব হাবীব খান, পিপিএম সেবা মহোদয়ের সরাসরি তত্বাবধানে জনাব রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) অফিসার ইনচার্জ (ওসি) ডিবি উত্তরের নেতৃত্বে এসআই আমিনুল ইসলাম, এসআই মাজহারুল ইসলামের একটি বিশেষ টিম আশুলিয়া থানাধীন গাজীরচট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আক্তার হোসেন মিন্টু ওরফে মোকসেদ এর স্ত্রী আসামী ১। মোছাঃ পারভীন বেগম (৪৪)কে গ্রেফতার করেন।
    গ্রেফতারকৃত পারভীন বেগম নওগাঁ জেলার পত্নীতলা থানার মল্লিকপুরের মৃত আলাল মিয়ার মেয়ে। এই মাদক ব্যবসায়ী নারী ঢাকা জেলার আশুলিয়া থানাধীন গাজিরচট উত্তরপাড়া আমবাগান কবরস্থান, আলিয়া মাদ্রাসা এলাকায় ভাড়া থেকে মাদক ব্যবসা করতো বলে ডিবি পুলিশের কাছে সে স্বীকার করেছে। তাকে গতকাল সন্ধার দিকে গাজিরচট এলাকা থেকে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশ জানায়, এই নারী মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবদ দেশের বিভিন্ন এলাকা হইতে গাঁজাসহ মাদকদ্রব্য সরবরাহ করিয়া ঘটনাস্থল আশুলিয়ার গাজিরচটসহ আশপাশের এলাকায় বিক্রয় করতো।
    উক্ত মাদক ব্যবসায়ী আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেন ঢাকা জেলা (উত্তর) ডিবি’র অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। তিনি বলেন, আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, অপরাধী সে যেইহোক না কেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

  • পঞ্চগড় জেলার ৪টি সয়াবিন তেল বাজারজাতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    পঞ্চগড় জেলার ৪টি সয়াবিন তেল বাজারজাতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    প্রেস বিজ্ঞপ্তি

    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর কর্তৃক
    পঞ্চগড় জেলার ০৪টি সয়াবিন তেল বাজারজাতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের

    অদ্য ১৩.০৫.২০২৪ খ্রিঃ তারিখে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর সংশ্লিষ্ট কর্মকর্তা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, প গড় এর আদালতে প গড় জেলার ০৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেন। প্রতিষ্ঠানগুলি হচ্ছে-

    ১) মেসার্স ইসলাম এন্টারপ্রাইজ, তুলাডাঙ্গা রোড, রাজনগর, সদর, প গড়;
    ২) মেসার্স খান এন্টারপ্রাইজ, সীতাগ্রাম, হেলিবোর্ড বাজার, সদর, প গড়;
    ৩) মেসার্স তিন ভাই বোন প্রোডাক্টস, ফকিরপাড়া, মাঝগ্রাম, বোদা, প গড়;
    ৪) মেসার্স প্যারেন্টস অয়েল এন্টারপ্রাইজ, ফকিরপাড়া, মাঝগ্রাম, বোদা, প গড়।

    উল্লেখ্য যে, এর আগেও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, প গড় এর আদালতে (১) মেসার্স ভাই বোন এন্টারপ্রাইজ, ফকিরপাড়া, মাঝগ্রাম, বোদা, প গড়; এবং (২) মেসার্স তিন ভাই বোন প্রোডাক্টস, ফকিরপাড়া, মাঝগ্রাম, বোদা, প গড়; প্রতিষ্ঠান ২টিকে অবৈধভাবে সয়াবিন তেল বাজারজাত করার অপরাধে অত্র অফিস কর্তৃক নিয়মিত মামলা দায়ের করা হয়েছিল। উক্ত মামলায় প্রতিষ্ঠান ২টিকে ১ লক্ষ টাকা করে মোট ২ লক্ষ টাকা জরিমানা আদায়ের নির্দেশ প্রদান করেন মহামান্য আদালত। একই অপরাধে এবারেও উক্ত ৪টি প্রতিষ্ঠানকে নিয়মিত মামলা দায়ের করা হয়।

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান চলমান থাকবে।