Category: দেশজুড়ে

  • পাইকগাছায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

    পাইকগাছায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় গাছ কাটার সময় বিদ্যুৎস্পর্শে শাহীন গাজী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে। নিহত শাহীন গাজী উপজেলার রাড়ুলি ইউনিয়নের বাঁকার বাঁকা গ্রামের আমিরুল গাজীর ছেলে।
    স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাঁকার ফটিক নাথের বাড়িতে গাছ কাটতে যান শাহীন। এ সময় তিনি ট্রান্সমিটারের তার হাত দিয়ে সরাতে গেলে বিদ্যুৎস্পর্শে মাটিতে পড়ে গুরুতর আহত হন।
    তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় বাকার একটি বেসরকারি ক্লিনিকে নেওয়ার সময় পথে মারা যান।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হযেছে।

  • পাইকগাছায় সপ্তদ্বীপার সাহিত্য আসর অনুষ্ঠিত

    পাইকগাছায় সপ্তদ্বীপার সাহিত্য আসর অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের পাক্ষিক সাহিত্য আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ মে শুক্রবার সকাল সাড়ে ১০টায় পাইকগাছার নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য আসরে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি লেখক ও সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।
    সাহিত্য আসরে কবিতা, ছড়া, প্রবন্ধ ও গল্প পাঠে অংশ গ্রহন করেন,কবি শিল্পী লুৎফর রহমান, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক কবি রোজী সিদ্দিকী, কবি রাবেয়া আক্তার মলি, লিনজা আক্তার মিথিলা, মিতু সেন, শহিনুর রহমান,পূষ্পিতা শীল জ্যতি, লাবিবা তাবাজুম লুবনা প্রমুখ।

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।

  • আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন; পাইকগাছায় ৬ জন চেয়ারম্যান প্রার্থী সহ মোট ১৯ প্রার্থীর নির্বাচনী প্রচারণা জমে উঠেছে

    আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন; পাইকগাছায় ৬ জন চেয়ারম্যান প্রার্থী সহ মোট ১৯ প্রার্থীর নির্বাচনী প্রচারণা জমে উঠেছে

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
    আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পাইকগাছায় প্রতীক বরাদ্দ পাবার পরপরই প্রচার- প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন চেয়ারম্যান পদে ৬ জনসহ মোট ১৯ প্রার্থী। প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের প্রচার- প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে উপজেলা সদরসহ প্রত্যন্ত অঞ্চল। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে রাস্তাঘাট ওলি-গলি। প্রার্থীরা নিজ নিজ কর্মী-সমর্থকদের নিয়ে প্রতিদিন কাকডাকা ভোর থেকে শুরু করে গভীররাত পর্যন্ত এলাকায় এলাকায় যাচ্ছেন এবং ভোট ও দোয়া প্রার্থনা করছেন। এবারের নির্বাচনে ভাইস চেয়ারম্যান দু’টি পদ নিয়ে ভোটারদের কাছে খুব বেশি মাথা ব্যাথা না থাকলেও চেয়ারম্যান পদটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা- সমালোচনা। চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থীর মধ্যে ৪ জনই আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী। বাকি দু’জন স্বতন্ত্র। যদিও ভোটারদের কাছে মূল আলোচনায় রয়েছেন আওয়ামী লীগের তিনজন।
    চেয়ারম্যান পদে যে ৬জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এরা হলেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু (মোটরসাইকেল), উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস (চিংড়ি মাছ), উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি অ্যাডঃ শেখ আবুল কালাম আজাদ (দোয়াত-কলম), সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কৃষ্ণপদ মন্ডল (আনারস), সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা অ্যাডঃস.ম বাবর আলীরপুত্র অ্যাডঃ স.ম শিবলী নোমানী রানা (কাপপিরিচ) ও
    মোঃ আছাদুল বিশ্বাস (হেলিকপ্টার)। ভাইস চেয়ারম্যান পদে যে ৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এরা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শিয়াবুদ্দীন ফিরোজ বুলু (তালা), স্বেচ্ছাসেবকলীগ নেতা প্রভাষক বজলুর রহমান (টিয়াপাখি), সাবেক যুবলীগ নেতা সুকুমার চন্দ্র ঢালী (উড়োজাহাজ), স্বেচ্ছাসেবকলীগ নেতা সিরাজুল ইসলাম (মাইক), ফরহাদ হোসেন ফয়সাল (টিউবওয়েল), এস,এম হাবিবুর রহমান মুছা (চশমা), মিলন মন্ডল (আইসক্রিম) ও বাবুল শরীফ (বই)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে যে ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এরা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী (পদ্ম ফুল), প্রধান শিক্ষক অনিতা রানী মন্ডল (ফুটবল), উপজেলা যুব মহিলালীগ নেত্রী ময়না বেগম (হাঁস) ও ইয়াসমিন বুশরা (কলস)। এদিকে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক স.ম আব্দুল ওয়াহব বাবলু উচ্চ আদালতের রায়ে তার মনোনয়নের বৈধতা ফিরে পেলেও গতকাল পর্যন্ত তিনি কোন প্রতীক পাননি বলে জানা গেছে উল্লেখ্য, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩ ধাপে আগামী ২৯ মে অত্র পাইকগাছা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

  • সুন্দরগঞ্জ সাহিত্য সংসদের নতুন কমিটি গঠন

    সুন্দরগঞ্জ সাহিত্য সংসদের নতুন কমিটি গঠন

    গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জে সাহিত্য সংসদের নতুন কমিটি গঠন করা হয়েছে।

    শুক্রবার জুম্মা বাদ এ-উপলক্ষ্যে সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ শিক্ষক সম্মেলন কক্ষে সাহিত্য সংসদের সাবেক সভাপতি নাসরিন সুলতানা রেখার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সুন্দরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ড বাবলু মিয়া, সাহিত্য অনুরাগী আজিম উদ্দিন প্রমূখ। পরে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষনা করা হয়। এতে সাহিত্য সংসদের সাবেক সভাপতি নাসরীন সুলতানা রেখাকে পুনরায় সভাপতি, সাধারণ সম্পাদক কুশল রায়, দপ্তর সম্পাদক মোঃ আনিসুর রহমান আগুন, সাংগঠনিক সম্পাদক আল-আমিন মোহসহ ২১জনকে কমিটিতে রাখা হয়। এর আগে সংগঠনটির সদস্যরা নিজ নিজ স্বরচিত কবিতা আবৃত্তি করেন।

  • বরগুনার তালতলীতে তিন ফসলি জমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন

    বরগুনার তালতলীতে তিন ফসলি জমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন

    মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
    বরগুনার তালতলী উপজেলায় বিদ্যুৎ প্রকল্প জন্য তিন ফসলি কৃষিজমি ও বসতভিটা অধিগ্রহণের প্রক্রিয়া চলছে এমন অভিযোগ এনে তা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

    শুক্রবার (১৭ মে) বেলা ১১ টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের আগাঠাকুর পাড়া গ্রামে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

    এ মানববন্ধনে বক্তারা বলেন, আমরা আমাদের তিন ফসলি কৃষি জমি হারাতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রী কাছে দাবি, দেশের উন্নয়ন করতে গিয়ে ১ ইঞ্চিও কৃষি জমি যাতে নষ্ট করা না হয়। আমাদের ঘনবসতিপূর্ণ এলাকা, বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং কবরসহ শত বছরে পুরোনো বসতভিটা আমরা কোন মূল্যেই হারাতে চাই না। কোন ধরনের যাচাই-বাছাই ছাড়াই ছাড় এসব জমি অধিগ্রহণ করা হলে সাধারণ মানুষসহ কৃষক পরিবারগুলো অপূরণীয় ক্ষতির মুখে পড়বে।

    মানববন্ধনে আসা কৃষক নেতা শাহজাহান টুকু বলেন, এই এলাকার শতভাগ মানুষ চাষাবাদ ও কৃষিকাজের ওপর নির্ভরশীল। এখানের কৃষকরা বছরে তিনবার ফসল উৎপাদন করে এ দিয়েই তাদের জীবিকা নির্বাহ করতে হয়। এই জমি অধিগ্রহণপ্রক্রিয়া বন্ধ না করা হলে যেকোনো ধরনের প্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

    কুদ্দুস মৃধা নামের একজন কৃষক বলেন, সরকারের এক শ্রেণির কর্মকর্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মিথ্যা প্রতিবেদন দাখিল করে এসব জমি অধিগ্রহণ করার পাঁয়তারা চালাচ্ছে। কৃষি জমিতে এই প্রকল্প বাস্তবায়ন হলে আগাঠাকুর পাড়া ও শিকারীপাড়া গ্রামের কৃষি জমি বলে কিছুই থাকবে না। এই জমি দিয়ে দিলে আমরা খাব কি?

    এসময় বক্তব্য রাখেন, তালতলী উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মিয়া মোস্তাফিজুর রহমান, বড়বগী ইউপি চেয়ারম্যান আলমগীর মিয়া আলম মুন্সী, কৃষক নেতা শাহজাহান টুকু প্রমুখ।

    ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে কৃষক, নারী, ব্যবসায়ীসহ সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।

    মংচিন থান
    বরগুনা প্রতিনিধি

  • রাজশাহীর আম  চীন, রাশিয়া  বেলারুশসহ বিভিন্ন দেশে যাবে-কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ

    রাজশাহীর আম চীন, রাশিয়া বেলারুশসহ বিভিন্ন দেশে যাবে-কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ

    রাজশাহী থেকে মোঃ হায়দার আলী : কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ বলেছেন, চলতি মৌসুমে রাজশাহীতে ফলন কম হওয়ায় আম নিয়ে সিন্ডিকেট হতে পারে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। কৃষক যেন ঠিকভাবে সেচ সুবিধা সেদিকে নজর দিতে। প্রধান মন্ত্রীর ঘোষনা এক ইঞ্চি জমি যেন পতিত না সেদিকে সর্তক দৃষ্টি দেয়ার জন্য কৃষি কর্মকর্তাদের নির্দেশনা দেন। কোটি টাকা সার বীজে সরকার কৃষকদের সহায়তা দিচ্ছেন, কৃষককে বাঁচাতে হবে, কৃষক যেন উৎপাদিত পুন্যের নায্য মূল্য সে দিকে নজর দিতে হবে।

    তিনি বলেন, আমের চাহিদা ও সরবরাহের মধ্যে যেন খুব বেশি পার্থক্য না থাকে, সেদিকেও খেয়াল রাখতে হবে। কৃষক যেন সঠিক মূল্য পান। আম নিয়ে কোন সিন্ডিকেট হতে দেব না।

    শুক্রবার (১৭ মে) দুপুর ১২টায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কুমরপুর গ্রামে আমবাগান পরিদর্শন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুস শহীদ বলেন, ভারত, চীন, রাশিয়া ও বেলারুশ রাজশাহীর আম নিতে আগ্রহী। দ্রুতই চীনের একটি প্রতিনিধি দল রাজশাহীর আম দেখতে আসবে। আমরা বেশি পরিমাণ আম রপ্তানির চেষ্টা করছি। তাই এ দলটির সঙ্গে ঠিকমতো কথা বলে আমের সঠিক মূল্য নির্ধারণ করতে হবে। এক্ষেত্রে কিছু কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

    কৃষিমন্ত্রী আরও বলেন, আম রপ্তানির জন্য ২৫০-৩০০ কৃষককে সহায়তা করা হয়েছে। রপ্তানির জন্য রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে আম গ্রেডিং শেড এবং ট্রিটমেন্ট প্লান্ট করা হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্বব্যাংকের প্রোগ্রাম ম্যানেজার মাইকেল জন ওয়েবস্টের ও কোকাকোলা বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জু-উন নাহার চৌধুরী, উপজেলা নির্বাহী
    অফিসার আতিকুল ইসলাম, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বেলাল উদ্দীন সোহেল, কৃষি অফিসার মরিয়ম আহম্মেদ প্রমূখ

    এর আগে কৃষিমন্ত্রী সোনাদীঘি গ্রামের কৃষক রাতুলে ফার্মে মাটিবিহীন চারা উৎপাদন, ই-ফার্মিং, ভার্মি কম্পোস্ট, বসতবাড়ি বাগান ও কৃষিক্ষেত পরিদর্শন করেন। বাগানটিতে বিশ্ব ব্যাংক, বেসরকারি সংস্থার ডাসকো, কোকাকোলা বাংলাদেশ লিমিটেড ও সিনজেনটার সহযোগিতায় উন্নত প্রযুক্তিতে আম চাষ করা হচ্ছে। এ ছাড়া গোদাগাড়ীর বিজয়নগর এলাকায় পানি সাশ্রয়ী প্রযুক্তিতে ধান চাষও পরিদর্শন করেন। এরপর সোনাদীঘি এলাকায় নার্সারিতে উন্নত প্রযুক্তিতে চারা উৎপাদন পদ্ধতি দেখেন। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
    মোঃ হায়দার আলী রাজশাহী।

  • শত ভাগ পাশের সাফল্যে আঙ্গারু এস.এ বালিকা বিদ্যালয়

    শত ভাগ পাশের সাফল্যে আঙ্গারু এস.এ বালিকা বিদ্যালয়

    জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আঙ্গারু এস.এ বালিকা উচ্চ বিদ্যালয়ে এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ সহ শতভাগ সাফল্য অর্জন করেছে।ফলাফল প্রকাশের পর বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে বাঁধ ভাঙ্গা উচ্ছাস ছড়িয়ে পড়ে। এ উপলক্ষ্যে গতকাল সকাল ১০ টায় বিদ্যালয় মাঠে ছাত্রীরা বাদ্যযন্ত্র নিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে। পরে বিদ্যালয়ের সকল শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও কমিটির সদস্যদের অংশ গ্রহণে এক আনন্দ শোভা যাত্রা বের হয়। শেষে মিষ্টি বিতরণও করা হয়। অত্র এলাকায় নারী শিক্ষা বিস্তারে আঙ্গারু এস.এ বালিকা উচ্চ বিদ্যালয়টি অনন্য ভুমিকা পালন করে আসছে।শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম,মেধা, আন্তরিকতা ও নিরলস পাঠদানে প্রতি বছরই জেএসসি,এসএসসিসহ সকল পরীক্ষায় গৌরবজ্বোল ভুমিকা পালন করে আসছে।প্রধান শিক্ষিকা মোছা. হুসনে আরা বলেন,প্রতিষ্ঠানটির শুরু থেকেই শিক্ষা ক্ষেত্রে যথারিতী সাফল্য অর্জন করে আসছে।আমাদের এ কৃতিত্বের মুল কারিগর হলেন,বিদ্যালয়ের সচেতন ম্যানেজিং কমিটি ও নিবেদিত প্রাণ শিক্ষকমন্ডলী।শিক্ষকদের পরিশ্রমের ফসলই আজ জিপিএ-৫ ও শতভাগ পাশ।তিনি আরও বলেন,সকলের সহযোগীতা ও সুদৃষ্টি থাকলে অতীত এবং বর্তমানের ন্যায় ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি তাদের ধারাবাহিকতা ধরে রাখবে বলে আশা করছি।

  • র‌্যাব-১২’র অভিযানে ২১৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, ১টি কাভার্ড ভ্যান জব্দ

    র‌্যাব-১২’র অভিযানে ২১৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, ১টি কাভার্ড ভ্যান জব্দ

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানা এলাকা হতে ২১৬ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, ০১টি কাভার্ড ভ্যান জব্দ।

    ১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ২। র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ এর আভিযানিক দল র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কাভার্ড ভ্যানযোগে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা বহন করা হচ্ছে। সেই মোতাবেক র‌্যাব-১২, সদর কোম্পানির কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে ঢাকা-রাজশাহী মহাসড়কে একটি অস্থ্ায়ী চেকপোষ্ট স্থাপন করা হয়। চেকপোষ্ট চলাকালে অদ্য ১৭ মে ২০২৪ খ্রি. ভোর ০৫.৫০ ঘটিকায় সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন চর হামকুড়িয়া এলাকায় একটি কাভার্ড ভ্যান, যার রেজিষ্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ড-১২-৫৩২৯ হতে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে আসামি ১। মোঃ আল আমিন (২২), পিতা-নুরু মিয়া, সাং-রাজাকাচর, থানা-দেবীদ্বার ও ২। মোঃ এরশাদ ওরফে হৃদয় (২৭), পিতা-মোঃ ইসমত আলী ওরফে ইম্মত আলী, সাং-রাজা চাবিতলা, থানা-বাঙ্গরা বাজার, উভয় জেলা-কুমিল্লাকে আটক করা হয়।

    ৩। এছাড়াও মাদক ব্যবসায়ীদের সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন, ০২টি সিম কার্ড, নগদ ৬০০ টাকা এবং ০১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। প্রাথমিকভাবে গ্রেফতারকৃত দুইজনের প্রত্যেকের বিরুদ্ধ ২টি করে মাদক মামলার তথ্য পাওয়া গেছে। বিস্তারিত তথ্যের জন্য অনুসন্ধান চলমান আছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • রায়গঞ্জে কুইজ প্রতিযোগীতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

    রায়গঞ্জে কুইজ প্রতিযোগীতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

    সিরাজগঞ্জ প্রতিনিধি :
    যতো বেশি বইপড়া,ততো বেশি পুরস্কার- এ প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিশ্বসাহিত্য কেন্দ্রের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত নৈঃশব্দ্য মহাকাল উন্মুক্ত পাঠাগারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন, রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজের বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক ও বিশ্বসাহিত্য কেন্দ্রের সংগঠক মো. সাজেদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সদরের ধানঘরা উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু ইউছফ জাকারিয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম,উপজেলা সামাজিক বনায়ন ও নার্সারি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ শহিদুজ্জামান, বিআরডিবির ইউসিসিএ লি. এর সভাপতি মো. ফরহাদ আলী, উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজের অর্থনীতি বিষয়ের সহকারী অধ্যাপক তাপস কুমার পাল,প্রভাষক শিশির কুমার দাস, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কেএম রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোনায়েম হোসেন খান,জ্যেষ্ঠ সাংবাদিক নজরুল ইসলাম খান,উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান,শিক্ষক ও প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার সাবেক সভাপতি সেলিম রেজা খোন্দকার,ধানঘরা উচ্চবিদ্যালয়ের শিক্ষক আকিদুল ইসলাম,প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার সভাপতি ও কুড়মালি ভাষার লেখক উজ্জ্বল কুমার মাহাতো,সাধারণ সম্পাদক রাজু আহমেদ,সামাজিক সংগঠন আমাদের ধানগড়ার অ্যাডমিন আতিকুল ইসলাম প্রমুখ।একাদশ শ্রেণির শিক্ষার্থীরা বইপড়া কর্মসূচির মূল্যায়ন পরীক্ষায় অংশ নিয়ে পুরস্কার লাভ করে। এছাড়া প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভা আয়োজিত ভাষাভিত্তিক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • জাতীয় পাটি চারঘাট উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন

    জাতীয় পাটি চারঘাট উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    জাতীয় পাটি চারঘাট উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬) বিকেলে চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুর ডাকরা ভোকেশনাল স্কুল মাঠে রাজশাহী জেলা জাপার আহবায়ক শামসুদ্দিন রিন্টু’র সভাপতিত্বে ও রাজশাহী জেলা জাপার সদস্য সচিব মশিউর রহমান এর সঞ্চালনায় চারঘাট উপজেলার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। 

    সভায় সর্ব সম্মতিক্রমে ও সকলের উপস্থিতিতে আকবর আলী আসকান কে আহবায়ক ও আব্দুল হাদীকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট জাপা চারঘাট উপজেলা শাখার কমিটি গঠন ও অনুমোদন করা হয়। 

    এ সময় উপস্থিত ছিলেন, সাবেক আহবায়ক রাহাত হোসেন, যুগ্ম আহবায়ক আব্দুস সালাম সহ উপজেলার আহবায়ক, সভাপতি, সম্পাদক, যুব সংহতি ও ছাত্র সমাজের নেতৃবৃন্দ।

    উল্লেখ্য, শনিবার (১১ মে) রাজশাহী জেলা জাপার জেলা কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় জেলা জাপার আহবায়ক শামসুদ্দিন রিন্টু ও সদস্য সচিব মশিউর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জাপা চারঘাট উপজেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।